পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
Subject - English Language and Grammar Topic - 1. Composition [Name of the parts of the Paragraph/Letters/Application etc. 2. Narration, Tag question and kinds of sentence (assertive, interrogative, imperative, optative, exclamatory) [out of BCS syllabus] সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] ----------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
They seldom watch TV, ______?
  1. do they
  2. don't they
  3. did they
  4. does they
সঠিক উত্তর:
do they
উত্তর
সঠিক উত্তর:
do they
ব্যাখ্যা

Correct sentence: They seldom watch TV, do they?

 Tag question করার নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Tag question এর subject সর্বদা মূল sentence এর subject এর pronoun হয়।
- Tag question গঠনে auxiliary verb ব্যবহৃত হয় এবং auxiliary verb এর সংক্ষিপ্ত রূপ হয়।
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে।

• hardly, scarcely, seldom ইত্যাদি কোনো sentence এ থাকলে, ওই sentence "negative' expression দেয়।
- এর ফলে প্রশ্ন প্রদও বাক্যটির tag 'affirmative' হয়েছে।
- Sentence টিতে subject They হওয়ার কারণে Auxiliary verb  'do' হয়েছে
- অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হয়েছে।

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.

.
The teacher said to the student, "Don't tell a lie." (make it indirect)
  1. The teacher advised the student not to tell a lie.
  2. The teacher told the student not to tell a lie.
  3. The teacher asked the student not to tell a lie.
  4. The teacher ordered the student not to tell a lie.
সঠিক উত্তর:
The teacher advised the student not to tell a lie.
উত্তর
সঠিক উত্তর:
The teacher advised the student not to tell a lie.
ব্যাখ্যা

Imperative sentence এর Direct speech কে Indirect speech এ রূপান্তর এর নিয়ম:
- Reporting verb টি অনুরোধ বুঝালে request, আদেশ বুঝালে order/ command, উপদেশ বুঝালে advise অন্যথায় tell দ্বারা পরিবর্তিত হয়।
- Imperative sentence টি যদি Negative হয় তবে Reporting verb এরপর not বসে।
- তারপর to বসে।
- reported speech এর মুল verb থাকে শেষ পর্যন্ত বসবে।

Direct speech: The teacher said to the student, "Don't tell a lie."
Indirect speech: The teacher advised the student not to tell a lie.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
The students said, "Hurrah! Our team has won the game." (Make it indirect)
  1. The students exclaimed with sorrow that their team had won the game.
  2. The students exclaimed with joy that their team has won the game.
  3. The students exclaim with joy that their team had won the game.
  4. The students exclaimed with joy that their team had won the game.
সঠিক উত্তর:
The students exclaimed with joy that their team had won the game.
উত্তর
সঠিক উত্তর:
The students exclaimed with joy that their team had won the game.
ব্যাখ্যা

Exclamatory sentence এ Direct speech দ্বারা আনন্দ বুঝালে -
- Reporting verb পরিবর্তিত হয়ে exclaimed/ exclaimed with joy আর দুঃখ বুঝালে exclaimed/ exclaimed with sorrow or grief হয়।
- Inverted comma উঠে that বসবে।
- Reported speech এর Subject বসে
- Reporting verb অনুযায়ী reported speech এর verb বসবে।
- very/great বসবে।
- adjective.
- বাকী অংশ (যদি থাকে) 

Direct speech: The students said, "Hurrah! Our team has won the game."
Indirect speech: The students exclaimed with joy that their team had won the game.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
A "Memorandum" is best described as a type of -
  1. Formal letter
  2. Informal letter
  3. News Report
  4. Narrative essay
সঠিক উত্তর:
Formal letter
উত্তর
সঠিক উত্তর:
Formal letter
ব্যাখ্যা

A "Memorandum" is best described as a type of - Formal letter.

Letter দুই প্রকার। যথা -
i) Informal Letter : যা ব্যক্তিগতভাবে আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের কাছে পাঠানো হয়।
ii) Formal Letter: Official বা Business সংক্রান্ত চিঠিপত্র। যেমন - Application, Memorandum ইত্যাদি।
- সুতরাং, “Memorandum” is one kind of - Formal Letter.

Memorandum:
1.  a short note written to help one remember something or remind one to do something/ a record of events or observations, esp. one for future use. 
2.  an informal written communication, as from one department to another in an office
3. In diplomacy - a summary or outline of a subject under discussion, reasons for or against some action, etc.
4.  In Business - a statement, made by the consignor, of the goods and terms of a consignment sent with the privilege of return.
5.  Law - a short written statement of the terms of an agreement, contract, or transaction.

Source: Collins Dictionary.

.
She said, "May Allah save my child." (Make it indirect)
  1. She prayed that Allah may save her child.
  2. She wished that Allah might save her child.
  3. She prayed that Allah might save her child.
  4. She wished that Allah may save her child.
সঠিক উত্তর:
She prayed that Allah might save her child.
উত্তর
সঠিক উত্তর:
She prayed that Allah might save her child.
ব্যাখ্যা

Optative Sentence এর Direct speech থাকে Indirect speech- এ রূপান্তর এর নিয়ম:
- reporting clause এর subject বসে।
- reporting verb এর পরিবর্তে (wish/wished)/ (pray/prayed) বসে।
- inverted comma উঠে গিয়ে that বসে।
- reported speech এর subject বসে।
- may/ might বসে।
- reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

Direct speech: She said, "May Allah save my child."
Indirect speech: She prayed that Allah might save her child.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
I believe he can solve the problem, ______?
  1. can he
  2. can't he
  3. does he
  4. won't he
সঠিক উত্তর:
can't he
উত্তর
সঠিক উত্তর:
can't he
ব্যাখ্যা

Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।

Complex sentence এ think/ believe/ know থাকলে tag question করার নিয়ম:
- Complex Sentence এর main clause এ যদি stative verb (think/ believe/ know ইত্যাদি) থাকে তাহলে sub-ordinate clause অনুযায়ী tag question করতে হয়।

Complete Sentence: I believe he can solve the problem, can't he?

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain, Live MCQ English Wizard.

.
Wish you a very happy birthday.
What kind of sentence is this?
  1. Assertive Sentence
  2. Imperative Sentence
  3. Exclamatory Sentence
  4. Optative Sentence
সঠিক উত্তর:
Optative Sentence
উত্তর
সঠিক উত্তর:
Optative Sentence
ব্যাখ্যা

"Wish you a very happy birthday." It is an Optative Sentence.

• Optative Sentence:
- মনের ইচ্ছা বা প্রার্থনা বুঝালে তা Optative Sentence.
- Sentence এর প্রথমে May / Wish verb টি বসে।
- যার জন্য কামনা করা হয় তার Noun বা Pronoun form বসে।
- যে কাজটি করা হবে বলে কামনা করা হচ্ছে (bare infinitive; s/es/ing/ed ছাড়া) বসে।
- প্রয়োজনীয় Word যুক্ত করে Sentence শেষ করা। যেমন:
- "Wish you all the best for your examination."

• অনেক সময় May / Wish উহ্য থাকে। যেমন:
- Long live the king.

অর্থানুসারে বাক্য ৫ ধরনের হয়ে থাকে। যথা-  
1. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
- structure: “subject + verb + object/complement/adverb”.

2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।

3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you)  গোপন থাকে।
- যেমন - Never tell a lie.

4. Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
- যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।
- যেমন -May Allah bless you.

5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
- এই ধরণের বাক্য দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।
- How charming the sight is!

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Something smells delicious in the kitchen, ______?
  1. doesn't it
  2. isn't it
  3. hasn't it
  4. is it
সঠিক উত্তর:
doesn't it
উত্তর
সঠিক উত্তর:
doesn't it
ব্যাখ্যা

Tag question করার নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

• Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question এ Subject হিসেবে it ব্যবহৃত হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি Affirmative এ আছে, তাই Tag question Negative হবে এবং বাক্যটি present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে - doesn't it?

Correct answer: Something smells delicious in the kitchen, doesn't it?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Identify the imperative sentence: 
  1. Where are you going?
  2. He is reading a book.
  3. Please open the window.
  4. I will call you tomorrow.
সঠিক উত্তর:
Please open the window.
উত্তর
সঠিক উত্তর:
Please open the window.
ব্যাখ্যা

The required answer is - Please open the window.

Imperative Sentence:
-  An imperative sentence is a type of sentence that gives a command, makes a request, or provides instructions. It is used to express a direct order or to ask someone to do something. 
- সাধারণত, Subject উহ্য রেখে Verb দিয়ে শুরু হওয়া বাক্য imperative sentence হয়ে থাকে. তাছাড়া imperative sentence বাক্যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বুঝায়। 

প্রদত্ত অপশনগুলোর মধ্যে, 
- "Please open the window" is a polite request, making it an imperative sentence. It instructs someone to open the window.

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Where are you going? - Interrogative sentence.
- He is reading a book. - Assertive sentence. 
- I will call you tomorrow. - Assertive sentence. 

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১০.
‘Paragraph’ usually contains how many ideas?
  1. One
  2. Two
  3. Three
  4. Four
সঠিক উত্তর:
One
উত্তর
সঠিক উত্তর:
One
ব্যাখ্যা

Paragraph
- Paragraph শব্দের অর্থ হলো অনুচ্ছেদ। ‌
- Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র, idea বা theme থাকে।

তাছাড়া Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে
01. Topic Sentence
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়। 
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

02. Body:
- প্রথম sentence- এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

03. Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১১.
Honesty is the foundation of a meaningful life.
What type of sentence is this?
  1. Exclamatory Sentence
  2. Assertive Sentence
  3. Optative Sentence
  4. Imperative Sentence
সঠিক উত্তর:
Assertive Sentence
উত্তর
সঠিক উত্তর:
Assertive Sentence
ব্যাখ্যা

'Honesty is the foundation of a meaningful life.' is an assertive Sentence.

Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করা হয়, তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.

Structure: Subject + Verb + Object/ Complement/ Adverb.
- An assertive sentence states a fact, opinion, or wish in a straightforward manner.

- এই ক্ষেত্রে, প্রদত্ত sentence টি একটি fact বা truth প্রকাশ করছে এবং এটি assertive sentence এর গঠন অনুসরণ করেছে।
- কারণ, এই বাক্যটি Honesty (সততা) সম্পর্কে একটি পরিষ্কার বক্তব্য (clear statement) দিচ্ছে যে, সততাই অর্থপূর্ণ জীবনের ভিত্তি।
- অতএব, বাক্যটি গঠনগত ও ভাবগত দিক থেকে একটি Assertive Sentence.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.

১২.
What does the abbreviation RSVP stand for in an invitation?
  1. To inform guests about the event details
  2. Report your status
  3. Please turn over the page
  4. Please reply
সঠিক উত্তর:
Please reply
উত্তর
সঠিক উত্তর:
Please reply
ব্যাখ্যা

The abbreviation RSVP stands for - Please reply.

• RSVP (French: Répondez s'il vous plaît, which means "Please respond") সাধারণত একটি invitation এর শেষে ব্যবহার করা হয়, যা নিমন্ত্রণকারীর অনুরোধ জানায় যে, অতিথি যেন উপস্থিতি নিশ্চিত করে।
- RSVP এর মাধ্যমে নিমন্ত্রণকারী জানতে চান যে, অতিথি উপস্থিত হবেন কি না, যাতে আয়োজনের জন্য উপযুক্ত প্রস্তুতি নেয়া যায়।

• RSVP is an initialism derived from the French phrase 'Répondez s'il vous plaît,' meaning ''Please respond'' to require confirmation of an invitation.

• Invitation letter এ প্রায়ই RSVP কথাটি দেখতে পাওয়া যায়।
- এটি একটি French Phrase-এর abbreviation.
- এর অর্থ হলো Please respond/ please reply.
 - It is used at the end of a written invitation to mean that you should let the people who invited you know whether or not you are coming.

Source: Cambridge Dictionary.

১৩.
"Wow, that was an amazing performance!"
What type of sentence is this?
  1. Assertive Sentence
  2. Imperative Sentence
  3. Exclamatory Sentence
  4. Interrogative Sentence
সঠিক উত্তর:
Exclamatory Sentence
উত্তর
সঠিক উত্তর:
Exclamatory Sentence
ব্যাখ্যা

Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য):
- যে সব বাক্যের সাহায্যে বিস্ময়সূচক আবেগের বহিঃপ্রকাশ ঘটে তাদেরকে Exclamatory sentence বা বিস্ময়সূচক বাক্য বলা হয়।
- এ ধরনের বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (!) বসে।
- বিস্ময়সূচক বাক্যও বিবৃতিমূলক বাক্যের (descriptive sentence) মত বিবৃতি প্রকাশ করে, তবে সেই বিবৃতির মাধ্যমে জোরালো আবেগ প্রকাশ করা হয়ে থাকে। 

Sentence: "Wow, that was an amazing performance!"
- এই বাক্যটির অর্থ "বাহ! সেটা ছিল দারুণ একটি পরিবেশনা!"
- এই বাক্যটি বিস্ময় প্রকাশ করছে।
- তাই বাক্যটি Exclamatory Sentence.

Exclamatory Sentence এর আরো কিছু উদাহরণ:
- "I can’t believe you won the award!"
(Shows astonishment or surprise at someone's achievement.)

- "How wonderful this place is!"
(Expresses delight about a location.)

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.

১৪.
Which type of sentence is used to give instructions or make polite requests? 
  1. Imperative Sentence
  2. Assertive Sentence
  3. Exclamatory Sentence
  4. Interrogative Sentence
সঠিক উত্তর:
Imperative Sentence
উত্তর
সঠিক উত্তর:
Imperative Sentence
ব্যাখ্যা

অর্থানুসারে বাক্য ৫ ধরনের হয়ে থাকে। যথা-  
1. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য);
2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য);
3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য);
4. Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য);
5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)।

Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য): 
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়, তাকে Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে।
- এই ধরনের বাক্যে Subject উহ্য থাকে।
- এটি সাধারনত verb দিয়ে শুরু হয় এবং subject সাধারণত বলা হয় না (যেহেতু "you" সাধারণত implied থাকে)।

Example sentences:
- "Please turn off the lights." – (Request / অনুরোধ)
- "Don’t touch the wet paint." – (Prohibition / নিষেধ)
- "Take your medicine on time." – (Advice / উপদেশ)
- "Read this chapter carefully." – (Instruction / নির্দেশ)

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৫.
Which of the following requires cohesion and coherence to be well-written?
  1. Letter
  2. Application
  3. Paragraph
  4. Narration
সঠিক উত্তর:
Paragraph
উত্তর
সঠিক উত্তর:
Paragraph
ব্যাখ্যা

Cohesion and coherence are to be well-written - Paragraph.

- যে কোনো Paragraph এর মধ্যে দুটি উপাদান বর্তমান থাকা অত্যন্ত প্রয়োজন।
- এগুলো হলো- Cohesion এবং coherence.
- Coherence হচ্ছে paragraph এর বিভিন্ন অংশের সমন্বয়।

Coherence:
- English meaning: Systematic or logical connection or consistency/ the situation when the parts of something fit together in a natural or reasonable way.
- Bangla meaning: একত্র আসঞ্জনশীল/ সঙ্গতিপূর্ণ; প্রাঞ্জল।

• লেখায় Coherence (সঙ্গতি) তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ হল যে সমস্ত ধারণাগুলি একে অপরকে সঠিকভাবে এবং যৌক্তিকভাবে অনুসরণ করে।
- এর মাধ্যমে পাঠক সহজেই লেখার বিষয়বস্তু বুঝতে পারে এবং লেখাটি প্রাঞ্জল ও সুসংগত মনে হয়।
- এটি পাঠকের জন্য লেখাটিকে পরিষ্কার এবং বুঝতে সহজ করে তোলে।

Cohesion:
- একত্র এঁটে থাকার অবস্থা বা প্রবণতা; আসঞ্জন; যে শক্তিবলে অণুসমূহ পরস্পর আসঞ্জিত বা দৃঢ়ভাবে একত্র লেগে থাকে।
- A paragraph has good cohesion when each sentence is clearly linked to the next through language.
- It maintains the smooth connection between words, phrases, and sentences.

• Cohesion (Unity) & Coherence (Logical Sequence of thoughts) are essential in paragraph writing.

Source: High School English Grammar and Composition by Wren and Martin.

১৬.
France is famous for its culture and art, ______? 
  1. isn't they
  2. hasn't she
  3. doesn't it
  4. isn't she
সঠিক উত্তর:
isn't she
উত্তর
সঠিক উত্তর:
isn't she
ব্যাখ্যা

Tag question করার নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

• দেশের নাম Subject হিসাবে ব্যবহৃত হলে Tag Question এ Subject হিসেবে she ব্যবহৃত হবে।
- আর Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question এ Subject হিসেবে it ব্যবহৃত হয়।

- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই Negative Tag question হবে
- এবং বাক্যটি present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে - isn't she?

Complete sentence: France is famous for its culture and art, isn't she?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৭.
Which of the following is an Interrogative sentence?
  1. I have finished my homework.
  2. Please have a seat.
  3. Have you completed your assignment?
  4. He has a new bicycle.
সঠিক উত্তর:
Have you completed your assignment?
উত্তর
সঠিক উত্তর:
Have you completed your assignment?
ব্যাখ্যা

 • Interrogative Sentence
- যে Sentence দ্বারা একটি প্রশ্ন বুঝায় তাকে Interrogative Sentence বলে।
- An Interrogative Sentence is a sentence which asks a question.

Structure: Wh-word + Auxiliary Verb + Subject + Main Verb + ext. + question mark (?).

- Modal verb গুলো auxiliary verb হিসেবে থাকলে Interrogative Sentence এ modal verb কে Subject এর আগে বসাতে হয়।
- Present Indefinite tense এর Interrogative Sentence এ Subject এর আগে do/ does বসাতে হয়।
- Past Indefinite tense এর Interrogative Sentence এ Subject এর আগে did বসাতে হয়।
- অন্যান্য Tense এর Interrogative Sentence গঠন করতে হলে ঐ tense অনুসারে auxiliary verb গঠন করতে হয় এবং তাকে subject এর আগে বসাতে হয়।

• Correct Sentence: Have you completed your assignment?

• Other options,
- I have finished my homework. - Assertive Sentence.
- Please have a seat. - Imperative Sentence.
- He has a new bicycle. - Assertive Sentence.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১৮.
Which of the following does not belong to a well-structured paragraph?
  1. Topic Sentence
  2. Body
  3. Salutation
  4. Terminator
সঠিক উত্তর:
Salutation
উত্তর
সঠিক উত্তর:
Salutation
ব্যাখ্যা

•  যে সাদর সম্ভাষণ দ্বারা পত্র শুরু করা হয়, তাকে salutation বা Greeting বলে
- এটি Formal letter এর অংশ।

Paragraph এ শুধুমাত্র একটি para থাকে
- Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র, idea বা theme থাকে।

তাছাড়া Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে
01. Topic Sentence
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়। 
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

02. Body:
- প্রথম sentence- এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

03. Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.

১৯.
Karim said to him, "Let us drop the matter." (make it indirect)
  1. Karim requested to him that they should drop the matter.
  2. Karim proposed to him that they have dropped the matter.
  3. Karim said to him that they should drop the matter.
  4. Karim proposed to him that they should drop the matter.
সঠিক উত্তর:
Karim proposed to him that they should drop the matter.
উত্তর
সঠিক উত্তর:
Karim proposed to him that they should drop the matter.
ব্যাখ্যা

Let যুক্ত sentence এর indirect করার নিয়ম:
- Let এরপর us থাকলে indirect করার সময় reporting verb টি পরিবর্তিত হয়ে propose / suggest হয়। 
- Inverted comma উঠে গিয়ে that বসে।
- they/ we + should বসে।
- Reported Speech এর মুল verb থাকে শেষ পর্যন্ত বসে।
- Reporting verb এরপর Subject third person হলে that এরপরে they বসে, এবং Reporting verb এর subject first person হলে that এরপরে we বসে।

Direct speech: Karim said to him, "Let us drop the matter."
Indirect speech: Karim proposed to him that they should drop the matter.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২০.
We'd booked the tickets in advance, _______?
  1. hadn't we
  2. hadn't they
  3. wouldn't we
  4. hadn't she
সঠিক উত্তর:
hadn't we
উত্তর
সঠিক উত্তর:
hadn't we
ব্যাখ্যা

Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।

Confusing Contraction sentence এর tag question করার নিয়ম:
- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, verb টি base form এ আসে, তাহলে এটিকে modal auxiliary হিসেবে would ধরতে হবে।
- Example: I'd establish a hospital, wouldn't I?

তবে 'd এরপরের verb টি যদি Past Participle Form এ থাকে তাহলে তাকে Past Perfect Tense এর had হিসেবে ধরতে হবে

Correct answer: We'd booked the tickets in advance, hadn't we?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২১.
She visited the Sundarbans last summer, ______?
  1. didn't they
  2. didn't it
  3. didn't he
  4. didn't she
সঠিক উত্তর:
didn't she
উত্তর
সঠিক উত্তর:
didn't she
ব্যাখ্যা

Tag question করার নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই  Tag question Negative হবে এবং বাক্যটি past tense হওয়ায় Subject ও Tense অনুসারে এবং verb singular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে didn't হবে।

Correct answer: She visited the Sundarbans last summer, didn't she?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.