পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
পরীক্ষা - ৯: পার্ট – ১: বাংলা সাহিত্য টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আনোয়ার পাশা, আবু জাফর শামসুদ্দীন, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানিক বন্দ্যোপাধ্যায়। ২. অন্যান্য লেখকগণ: অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, আনিসুজ্জামান, আব্দুল কাদির, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক। পার্ট – ২: ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা টপিকসমূহ: ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব; ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব; ৩) বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। পার্ট-৩: গাণিতিক যুক্তি টপিকসমূহ: বীজগণিত: [i) সূচক ও লগারিদম; ii) সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
'বাংলাদেশ' কবিতাটির রচয়িতা কে?
  1. ক) আনিসুজ্জামান
  2. খ) অতুলপ্রসাদ সেন
  3. গ) অন্নদাশঙ্কর রায়
  4. ঘ) অমিয় চক্রবর্তী
সঠিক উত্তর:
ঘ) অমিয় চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
'বাংলাদেশ' কবিতাটির রচয়িতা- অমিয় চক্রবর্তী। 
- কবিতাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত।   

অমিয় চক্রবর্তী
- ১৯০১ সালে পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম। 
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
- অমিয় চক্রবর্তী তাঁর জীবনের প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট-সান্নিধ্যে এসেছিলেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন অমিয় চক্রবর্তী।
- তিনি রবীন্দ্রনাথের সাথে বহু দেশ ভ্রমণ করেছেন। 

• অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ:
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কবিতাবলী’। 
- তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১৫৷

• তাঁর অন্যান্য গ্রন্থ:
- উপহার 
- খসড়া 
- এক মুঠো 
- মাটির দেয়াল 
- অভিজ্ঞান বসন্ত 
- পারাপার 
- পালাবদল 
- ঘরে ফেরার দিন 
- হারানো অর্কিড 
- পুষ্পিত ইমেজ 
- অমরাবতী
- অনিঃশেষ
- নতুন কবিতা ইত্যাদি।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের প্রধান পুরুষ চরিত্রের নাম কি?
  1. ক) তিতাস
  2. খ) নারায়ণ
  3. গ) কিশোর
  4. ঘ) করমালীর
সঠিক উত্তর:
গ) কিশোর
উত্তর
সঠিক উত্তর:
গ) কিশোর
ব্যাখ্যা
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের প্রধান পুরুষ চরিত্রের নাম- 'কিশোর'।

তিতাস একটি নদীর নাম
- উপন্যাসটির রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ।  
- উপন্যাসটি গ্রন্থাকারে ১৯৫৬ সালে প্রকাশিত হয়। 
- এ উপন্যাসে তিতাস নামক নদীতীরের ধীবর ( জেলে ও মৎসজীবী) সমাজের রীতি- নীতি, ধর্ম- সংস্কার উৎসব ও জীবনযাপনের কাহিনি বর্ণিত। 
 - ঋত্বিক ঘোটক উপন্যাসটি চলচ্চিত্রায়ণ করেন ১৯৭৩ সালে। 
- উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কোনো মানুষ নয় একটি নদী, নাম 'তিতাস'।
- উপন্যাসে কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী ও মনমালী চরিত্রের মাধ্যমে লেখক কাহিনী রূপ দিয়েছেন।

অদ্বৈত মল্লবর্মণ
- ১৯১৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ গ্রামে জন্ম গ্রহণ করেন।

তাঁর উল্লেখযোগ্য রচনা
- নয়া বসত,
- রামধনু,
- দু রঙা প্রজাপতি,
- সাদা হাওয়া,
- দলবেঁধে,
- সাগরতীর্থে,
- রাঙামাটি ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'মোদের গরব, মোদের আশা/ আ মরি বাংলা ভাষা'- গানটির রচয়িতা কে?
  1. ক) বিহারীলাল চক্রবর্তী
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) রজনীকান্ত সেন
  4. ঘ) অতুলপ্রসাদ সেন
সঠিক উত্তর:
ঘ) অতুলপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
‘মোদের গরব, মোদের আশা/ আ মরি বাংলা ভাষা’- গানটির রচয়িতা- 'অতুলপ্রসাদ সেন'।  
- গানটিতে অতুলপ্রসাদের মাতৃভাষার প্রতি মমত্ববোধ ফুটে উঠেছে।
- এ গান বাংলাদেশের  ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের মধ্যে অফুরন্ত প্রেরণা জুগিয়েছে। 

অতুলপ্রসাদ সেন 
- অতুলপ্রসাদ সেন ছিলেন একজন কবি, গীতিকার, গায়ক।
- তিনি ১৮৭১ সালে ঢাকায়  জন্মগ্রহণ করেন। 
- অতুল প্রসাদ সেন সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন।
- তাঁর অপূর্ব সৃষ্টি, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’
- তাঁর রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।
 -তাঁর লেখা গানের সংকলন - 'কয়েকটি গান ও গীতিপুঞ্জ'।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
'ক্ষুধা প্রেম আগুন' উপন্যাসটি কে লিখেছেন?
  1. ক) নির্মলেন্দু গুণ
  2. খ) আবদুল মান্নান সৈয়দ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) আহমদ ছফা
সঠিক উত্তর:
খ) আবদুল মান্নান সৈয়দ
উত্তর
সঠিক উত্তর:
খ) আবদুল মান্নান সৈয়দ
ব্যাখ্যা
'ক্ষুধা প্রেম আগুন' উপন্যাসটি লিখেছেন- 'আবদুল মান্নান সৈয়দ' 

 আবদুল মান্নান সৈয়দ
- আবদুল মান্নান সৈয়দ কবি, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য-সমালোচক।
- তিনি ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন।]
- তিনি প্রথম জীবনে 'অশোক সৈয়দ' ছদ্মনাম ব্যবহার করতেন।

• আবদুল মান্নান সৈয়দ রচিত উপন্যাস-
- পরিপ্রেক্ষিতের দাস-দাসী, 
- শ্রাবস্তীর দিনরাত্রি,
- অ-তে অজগর, 
- পোড়ামাটির কাজ,
- ক্ষুধাপ্রেম আগুন, 

তাঁর রচিত ছোটগল্প-
- সত্যের মতো বদমাশ,
- চলো যাই পরোক্ষে,
- মৃত্যুর অধিক লাল ক্ষুধা,
- নেকড়ে হায়েনা ইত্যাদি।

• 'স্মৃতির নোটবুক' আব্দুল মান্নান সৈয়দ রচিত স্মৃতিকথা।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'এখনও ক্রীতদাস' কোন জাতীয় রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) ছোটগল্প
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
খ) নাটক
উত্তর
সঠিক উত্তর:
খ) নাটক
ব্যাখ্যা
'এখনও ক্রীতদাস'- আবদুল্লাহ আল মামুন রচিত একটি নাটক।

'এখনও ক্রীতদাস'
নাটক 
-
আব্দুল্লাহ আল মামুন রচিত মুক্তিযুদ্ধ পরবর্তী কাহিনি নিয়ে রচিত নাটক 'এখনও ক্রীতদাস।'
- এই নাটকে ঢাকা শহরে 'গলাচিপা বস্তির যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা বাক্কা মিয়াঁর পরিবারের মধ্য দিয়ে
প্রকাশ পেয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের নিম্নবর্গের মানুষের অসহায় জীবন যাপনের ইতিবৃত্ত। 
- পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের উপর নির্যাতনের চিহ্নও তলে ধরা হয়েছে। 

আবদুল্লাহ আল মামুন
- - আবদুল্লাহ আল মামুন একজন নাট্যকার ও নাট্যাভিনেতা হিসেবে পরিচিত।
- তাঁর একক চরিত্র নির্ভর নাটক হলো 'কোকিলারা'।
- ‘শপথ’ (১৯৬৪) তাঁর প্রকাশিত প্রথম নাটক।

• তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক:
- শপথ (প্রথম প্রকাশিত),
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কাল নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনো ক্রীতদাস,
- কোকিলারা,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'রাইফেল রোটি আওরাত' এর রচয়িতা কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) আনোয়ার পাশা
  3. গ) আবু জাফর শামসুদ্দীন
  4. ঘ) আলাউদ্দীন আল আজাদ
সঠিক উত্তর:
খ) আনোয়ার পাশা
উত্তর
সঠিক উত্তর:
খ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'রাইফেল রোটি আওরাত' এর রচয়িতা- 'আনোয়ার পাশা' 

• রাইফেল রােটি আওরাত
- 'রাইফেল রােটি আওরাত' (১৯৭৩), আনােয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে - ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
- উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত।

আনোয়ার পাশা
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।

• আনোয়ার পাশা রচিত উপন্যাস: 
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)

• তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- 'নদী নিঃশেষিত হলে',
- 'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী' ও
- 'অন্যান্য কবিতা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর। 
.
'পলাশী থেকে ধানমন্ডি' নামক চলচ্চিত্রটির কাহিনি রচয়িতা-
  1. ক) শামসুর রহমান
  2. খ) আবুল কালাম শামসুদ্দীন
  3. গ) আবদুল গাফফার চৌধুরী
  4. ঘ) নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
গ) আবদুল গাফফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা
'পলাশী থেকে ধানমন্ডি' নামক চলচ্চিত্রটির কাহিনি রচয়িতা- 'আবদুল গাফফার চৌধুরী'
- - বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের কাহিনি রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। 
- এটি ২০০৭ সালে মুক্তি পায়।

তবে, 'পলাশী থেকে পাকিস্তান' নামক ইতিহাস ভিত্তিক গ্রন্থটির রচয়িতা হলেন আবুল কালাম শামসুদ্দীন 

• আবদুল গাফফার চৌধুরী
- একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক।
- তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা।
- স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
- বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর জন্ম ১২ ডিসেম্বর, ১৯৩৪ খ্রিষ্টাব্দে ।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'ডানপিটা শওকত'।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'কৃষ্ণপক্ষ'। 
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস গ্রন্থের নাম 'চন্ত্রদ্বীপের উপাখ্যান।'  

• তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: 
- পলাশী থেকে ধানমণ্ডি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্রের কাহিনী)।
- চন্দ্রদ্বীপের উপাখ্যান,
- নাম না জানা ভোর,
- নীল যমুনা,
- শেষ রজনীর চাঁদ,
- কৃষ্ণপক্ষ,
- সম্রাটের ছবি,
- সুন্দর হে সুন্দর,
- ডানপিটে শওকত,
- বাংলাদেশ কথা কয়,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
.
'সর্বদাই হুহু করে মন/ বিশ্ব যেন মরুর মতন 
চারদিকে ঝালাপালা/ উঃ কি ঝলন্ত জ্বালা/ অগ্নিকুণ্ডে পতঙ্গপতন।'- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
ঘ) বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
'সর্বদাই হুহু করে মন/ বিশ্ব যেন মরুর মতন 
চারদিকে ঝালাপালা/ উঃ কি ঝলন্ত জ্বালা/ অগ্নিকুণ্ডে পতঙ্গপতন।'- পঙ্‌ক্তিটির রচয়িতা 'বিহারীলাল চক্রবর্তী' 
- 'বঙ্গসুন্দরী' কাব্যগ্রন্থের থেকে পঙ্‌ক্তিটি নেয়া হয়েছে। 

বিহারীলাল চক্রবর্তী
- বাংলা কাব্যের 'ভোরের পাখি' বিহারীলাল চক্রবর্তী।
- তিনি বাংলা সাহিত্যে 'আধুনিক গীতিকবিতার' স্রষ্টা। 
- তিনি গীতিকবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। 

তার রচিত কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ- 
- বঙ্গসুন্দরী, 
- প্রেম প্রবাহিনী, 
- সঙ্গীত শতক
- বঙ্গসুন্দরী 
- নিসর্গ সন্দর্শন
- সারদামঙ্গল (শ্রেষ্ঠ কাব্য) 

বিহারীলালের 'বঙ্গসুন্দরী' কবিতার কয়েকটি চরণ - 
''সর্বদাই হুহু করে মন,
বিশ্ব যেন মরুর মতন,
চারদিকে ঝালাপালা,
উঃ কি জ্বলন্ত জ্বালা!
অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন।''

উৎস: লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আমি কিংবদন্তীর কথা বলছি,
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি
তার বুকে রক্তজবার মতো ক্ষত ছিল'- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. ক) অতুলপ্রসাদ সেন
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
গ) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
পঙ্‌ক্তিটির রচয়িতা- 'আবু জাফর ওবায়দুল্লাহ' 

'আমি কিংবদন্তীর কথা বলছি' আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ।
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে।
- গ্রন্থটিতে কবিতা রয়েছে ৩৯টি কবিতা।
- এই কাব্যগ্রন্থের নাম  কবিতায় আছে 'আমি কিংবদন্তীর কথা বলছি' লাইনটি। 

• আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ: 
- সাতনরী হার (প্রথম প্রকাশিত),
- আমি কিংবদন্তির কথা বলছি,
- মসৃণ কৃষ্ণ গোলাপ,
- কখনো রং কখনো সুর,
- কমলের চোখ,
- নির্বাচিত কবিতা,
- আমার সকল কথা,
- আমার সময়,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা ইত্যাদি।

• তাঁর রচিত বিখ্যাত কবিতা: 
- 'আমি কিংবদন্তির কথা বলছি',
- 'মাগো, ওরা বলে',
- কোন এক মাকে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
১০.
নিচের কোনটি আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস নয়?
  1. ক) ভাওয়ালগড়ের উপখ্যান
  2. খ) সংকর সংকীর্তন
  3. গ) পদ্মা মেঘনা যমুনা
  4. ঘ) দেয়াল
সঠিক উত্তর:
ঘ) দেয়াল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দেয়াল
ব্যাখ্যা
আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস নয়- 'দেয়াল' 

• আবু জাফর শামসুদ্দীন এর ত্রয়ী উপন্যাস- 
- ভাওয়াল গড়ের উপাখ্যান,
- পদ্মা মেঘনা যমুনা এবং
- সংকর সংকীর্তন, 

আবু জাফর শামসুদ্দীন
আবু জাফর শামসুদ্দীন একজন  সাংবাদিক, সাহিত্যিক।
তিনি ১৯১১ সালের ১২ মার্চ  ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্ম। 

তাঁর উল্লেখযোগ্য রচনা হলো-
উপন্যাস:
- ভাওয়াল গড়ের উপাখ্যান 
- পদ্মা মেঘনা যমুনা 
- সংকর সংকীর্তন 
- দেয়াল 
- পরিত্যক্ত স্বামী,

গল্পগ্রন্থ:
- জীবন
- রাজেন ঠাকুরের তীর্থযাত্রা 
- ল্যাংড়ী 

প্রবন্ধ:
- চিন্তার বিবর্তন ও পূর্ব পাকিস্তানী সাহিত্য
- Sociology of Bengal Politics 
- সোচ্চার উচ্চারণ
- লোকায়ত সমাজ ও বাঙ্গালী সংস্কৃতি ইত্যাদি।
তাঁর অনুবাদগ্রন্থ
- শিল্পীর সাধনা ও
- পার্ল বাকের সেরা গল্প

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
আবুল মনসুর আহমদের 'আয়না' কোন ধরনের রচনা?
  1. ক) প্রবন্ধ
  2. খ) গল্পগ্রন্থ
  3. গ) উপন্যাস
  4. ঘ) কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
খ) গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) গল্পগ্রন্থ
ব্যাখ্যা
আবুল মনসুর আহমদ রচিত 'আয়না'- 'গল্পগ্রন্থ' 

আবুল মনসুর আহমদ
আবুল মনসুর আহমদ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক।
- ১৮৯৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। 
- আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।

• আবুল মনসুর আহমেদ রচিত গল্পগ্রন্থ:
- ফুড কনফারেন্স
- আয়না,
- আসমানী পর্দা।

• তাঁর রচিত উপন্যাস:
- সত্য মিথ্যা,
- জীবনক্ষুধা,
- আবে হায়াত।

আত্মচরিত:
- আত্মকথা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া
১২.
আলাউদ্দীন আল আজাদের 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) ভোরের নদীর মোহনায় জাগরণ
  2. খ) স্মৃতিস্তম্ভ
  3. গ) মানচিত্র
  4. ঘ) স্মৃতির মিনার
সঠিক উত্তর:
গ) মানচিত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) মানচিত্র
ব্যাখ্যা
আলাউদ্দীন আল আজাদের 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি 'মানচিত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

• আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত কবিতা 'স্মৃতিস্তম্ভ'।
• এটি তাঁর মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
• পাকিস্তান সরকার প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলার প্রতিবাদে এ কবিতাটি তিনি লিখেছিলেন।
 
স্মৃতিস্তম্ভ
-আলাউদ্দিন আল আজাদ

স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো ! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে
হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদ-প্রান্তে
যারা বুনি ধান
গুণ টানি, আর তুলি হাতিয়ার হাঁপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ।
ইটের মিনার
ভেঙেছে ভাঙুক ! ভয় কি বন্ধু, দেখ একবার আমরা জাগরী
চারকোটি পরিবার ।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; স্মৃতিস্তম্ভ কবিতা, আলাউদ্দিন আল আজাদ।
১৩.
বাংলাদেশের কোথায় প্লাইসটোসিন কালের সোপান দেখা যায়?
  1. ক) রাঙামাটি
  2. খ) কুষ্টিয়া
  3. গ) বরিশাল
  4. ঘ) টাংগাইল
সঠিক উত্তর:
ঘ) টাংগাইল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টাংগাইল
ব্যাখ্যা
ভু-প্রকৃতির ভিন্নতার উপর ভিত্তি করে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা:
১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ।
২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং 
৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় যে সকল পর্বতের সৃষ্টি হয়েছে সেগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত। আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর পূর্বের সময়কে টারশিয়ারি যুগ বলা হয়।
• রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়গুলো টারশিয়ারি যুগের।

২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ: আজ থেকে আনুমানিক প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
• এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর।
• দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি,মধ্যভাগের টাংগাইলের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত। 
 
৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
• টারশিয়ারি যুগের পাহাড়ি এলাকা এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত সমগ্র বাংলাদেশ সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তভুর্ক্ত।
• সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলটি পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ-নদী ও এদের উপনদী, শাখানদী বাহিত পলিমাটি দ্বারা গঠিত।

 উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
বাংলাদেশের সমুদ্র উপকূলীয় সীমার দৈর্ঘ্য কত?
  1. ক) ১২ কি.মি.
  2. খ) ২৫০ কি.মি.
  3. গ) ২০০ কি.মি.
  4. ঘ) ৭১১ কি.মি.
সঠিক উত্তর:
ঘ) ৭১১ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭১১ কি.মি.
ব্যাখ্যা
• বিজিবি এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তথ্যানুসারে:
- বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য : ৫,১৩৮ কিলোমিটার
- মোট স্থলসীমান্ত : ৪,৪২৭ কি.মি.
- ভারতের সাথে স্থলসীমান্ত : ৪,১৫৬ কি.মি.
- মিয়ানমারের সাথে স্থলসীমান্ত : ২৭১ কি.মি.
- সমুদ্রতট রেখার দৈর্ঘ্য : ৭১১ কিলোমিটার।


• মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্যানুসারে:
- মোট সীমান্ত : ৪,৭১১ কিলোমিটার
- মোট স্থলসীমান্ত : ৩,৯৯৫ কি.মি.
- ভারতের সাথে স্থলসীমান্ত : ৩,৭১৫ কি.মি.
- মিয়ানমারের সাথে স্থলসীমান্ত : ২৮০ কি.মি.
- সমুদ্রতট রেখার দৈর্ঘ্য : ৭১৬ কি.মি.।


তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা- ১৪৯, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং বিজিবি
১৫.
বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন ভারতের সীমান্তবর্তী অঞ্চলের নাম কী?
  1. ক) শ্রীমান্তপুর
  2. খ) পেট্রোপোল
  3. গ) ফুলবাড়ী
  4. ঘ) ডাউকি
সঠিক উত্তর:
গ) ফুলবাড়ী
উত্তর
সঠিক উত্তর:
গ) ফুলবাড়ী
ব্যাখ্যা
- বাংলাবান্ধা স্থলবন্দরটি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে অবস্থিত।
- এর বিপরীতে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী সীমান্ত অবস্থিত।
-  স্থলপথে আমদানি রপ্তানি সহজ করার জন্য ১২ জানুয়ারি, ২০০২ সালে বাংলাবান্ধা শুল্ক স্টেশনটিকে স্থলবন্দর ঘোষনা করা হয়।

উৎস: বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট।
১৬.
সাঙ্গু ভ্যালী কোথায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) বান্দরবান
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) খাগড়াছড়ি
সঠিক উত্তর:
ক) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) চট্টগ্রাম
ব্যাখ্যা
সাঙ্গু ভ্যালি অবস্থিত - চট্টগ্রাম।

অন্যদিকে,
- হালদা ভ্যালি : খাগড়াছড়ি
- সাজেক ভ্যালি : রাঙামাটি
- বালিশিরা ভ্যালি : মৌলভীবাজার।
- ভেঙ্গি ভ্যালি - রাঙামাটি 
- নাপিত খালি ভ্যালি - কক্সবাজার

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
১৭.
দেশের প্রথম সিমেন্ট কারখানা বর্তমান কোন জেলায় স্থাপিত হয়?
  1. ক) সিলেট
  2. খ) মৌলভীবাজার
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
গ) সুনামগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) সুনামগঞ্জ
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত সিমেন্ট কারখানা হলো ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড
- এটি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত।
- এটি ১৯৩৭ সালে আসাম-বেঙ্গল সিমেন্ট কোম্পানি নামে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৬ সালে পাকিস্তান সরকার এটি জাতীয়করণ করে।
- ১৯৮২ সালে এটিকে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা এর নিকট ন্যস্ত করা হয়।
- এটি একটি স্বয়ং সম্পূর্ণ সিমেন্ট কারখানা।

(সূত্র: বিসিআইসি ওয়েবসাইট)
১৮.
বাংলাদেশে মোট গ্যাস ক্ষেত্র কয়টি?
  1. ক) ২৭
  2. খ) ২৫
  3. গ) ২৬
  4. ঘ) ২৮
সঠিক উত্তর:
ঘ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮
ব্যাখ্যা
- বাংলাদেশের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদগুলো হলো- খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও কঠিন শিলা।
- এছাড়া রয়েছে খনিজ বালু, চীনামাটি, সিলিকাবালু।
- প্রাকৃতিক গ্যাসে বাংলাদেশ সমৃদ্ধ।
- বাংলাদেশে মোট গ্যাস ক্ষেত্র ২৮ টি, সর্বশেষ গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয় - সিলেট জেলার জকিগঞ্জে।
- গ্যাস ক্ষেত্রগুলোর অধিকাংশই সিলেটবিভাগে অবস্থিত।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
বাংলাদেশের সবচেয়ে উঁচু ও বৃহত্তম পাহাড়ের অবস্থান কোন জেলায়?
  1. ক) সিলেট
  2. খ) বান্দরবান
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) রাঙামাটি
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
ব্যাখ্যা
- বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং বৃহত্তম পাহাড় ময়মনসিংহের গারো পাহাড়।
- গারো পাহাড় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, পূর্ব- পশ্চিম বরাবর বিস্তৃত একটি পর্বতশ্রেণী।
- গারো পাহাড় মূলত পূর্ব গারো পাহাড়, পশ্চিম গারো পাহাড় এবং দক্ষিণ গারো পাহার এই তিনটি অঞ্চলে বিভক্ত।
- বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলাসমূহ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এই অঞ্চলসমূহ এই পাহাড়ের পাদদেশীয় পালিজ সমৃদ্ধ।
- গারো পাহাড়ের উত্তর এবং উত্তর পশ্চিমে রয়েছে আসাম এবং পূর্বে মেঘালয়ে খাসি পাহাড়।
- গারো  মূলত ভারতের মেঘালয় রাজ্যের গারোখাসি পাহাড়শ্রেণীর অন্তর্গত, মেঘালয়ের রাজধানী শিলং এখানে অবস্থিত।

অন্যদিকে,
- চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত হিন্দুদের জন্য তীর্থস্থান।
- কুলাউড়া পাহাড় মৌলভীবাজার,  এই পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া গেছে।
- চিম্বুক পাহাড় বান্দরবান অবস্থিত একটি পাহাড়, এটি  'কালা পাহাড়' বা 'পাহাড়ের রানী' নামে পরিচিত।
- জৈয়ন্তিকা পাহাড় সিলেট।
- লালমাই পাহাড়টি  কুমিল্লায় অবস্থিত।

 তথ্যসূত্র:- বাংলাপিডিয়া ও সংশ্লিষ্ট জেলা সমূহের ওয়েবসাইট।
২০.
ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
  1. ক) ৩০
  2. খ) ৩২
  3. গ) ৩১
  4. ঘ) ২৯
সঠিক উত্তর:
ক) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০
ব্যাখ্যা
- বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট জেলা- ৩২টি।
- বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে- ভারত ও মিয়ানমার।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
-  বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি জেলার যৌথ সীমান্ত রয়েছে  রাঙ্গামাটি জেলার।
- বাংলাদেশের সাথে ভারতের- ৫টি রাজ্যের সীমান্ত আছে।
- ভারত কর্তৃক দখলকৃত ‘পদুয়া’ নামক স্থানটি- সিলেট সীমান্তে অবস্থিত।
- বাংলাদেশের বরিশাল বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই।
- বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত কমিটির নাম-JBWF (Joint Boundary working Groups) 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২১.
কোন নদীটি বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশের জলসীমায় সমাপ্ত হয়েছে?
  1. গোমতী নদী
  2. কর্ণফুলী নদী
  3. হালদা নদী
  4. সুরমা নদী
সঠিক উত্তর:
হালদা নদী
উত্তর
সঠিক উত্তর:
হালদা নদী
ব্যাখ্যা
- চট্টগ্রামে অবস্থিত হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র।
- এটি খাগড়াছড়ি (বাদনাতলী) থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে।
- বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি হালদা নদী।
- হালদা নদী সরকার ঘোষিত একটি মৎস্য অভয়াশ্রম।
- সম্প্রতি সরকার এই নদীকে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' ঘোষণা করেছে।

সূত্র: মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
২২.
'রূপালী ও ডেলফোজ' কী?
  1. ক) উন্নত জাতের ধান
  2. খ) উন্নত জাতের তরমুজ
  3. গ) উন্নত জাতের তামাক
  4. ঘ) উন্নত জাতের তুলা
সঠিক উত্তর:
ঘ) উন্নত জাতের তুলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উন্নত জাতের তুলা
ব্যাখ্যা
- 'রূপালী ও ডেলফোজ' উন্নত জাতের তুলা শস্যের নাম।
- এছাড়াও সিবি১০ একটি উন্নত তুলার জাত।
- বাংলাদেশের যশোর জেলা তুলা চাষের জন্য উপযোগী।

অন্যদিকে, 
- উন্নত জাতের ধানের জাত- হীরা, মালা, ব্রিশাইল, ইরাট্ম, আশা, প্রগতি, মুক্তা, ব্রি হাইব্রিড, সোনার বাংলা, সুপার রাইস প্রভৃতি।
- উন্নত জাতের তরমুজ - পদ্মা।
- উন্নত জাতের তামাক- সুমাত্রা ও ম্যানিলা।


উৎস: জাতীয় কৃষি তথ্য সার্ভিস।
২৩.
বাংলাদেশ চা বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৮০
  3. গ) ১৯৭৭
  4. ঘ) ১৯৮২
সঠিক উত্তর:
গ) ১৯৭৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৭
ব্যাখ্যা
- বাংলাদেশ চা বোর্ড একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
- পাকিস্তান টি অ্যাক্ট-১৯৫০ এর অধীনে ১৯৫১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান টি বোর্ড গঠন করা হয়।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ০৪ জুন ১৯৫৭ সাল থেকে ২৩ অক্টোবর ১৯৫৮ সাল পর্যন্ত তৎকালীন টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
- ১৯৫৯ সালের ০৮ আগস্ট পাকিস্তান টি অ্যাক্ট-১৯৫০ বাতিল করে টি বোর্ড পরিচালনার লক্ষ্যে চা অধ্যাদেশ ১৯৫৯ জারী করা হয়।
- ১৯৭৭ সালে চা অধ্যাদেশ-১৯৫৯ বাতিল করে চা অধ্যাদেশ -১৯৭৭ জারী করা হয় এবং এ অধ্যাদেশের অধীনে বাংলাদেশ চা বোর্ড প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যক্রম হচ্ছে চা শিল্পের উন্নয়ন তথা চায়ের উৎপাদন, বিপণন ও রপ্তানী বৃদ্ধির জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ, নতুন চা বাগান প্রতিষ্ঠা ও পরিত্যাক্ত চা বাগান পুনর্বাসন, বাংলাদেশে উৎপাদিত চায়ের উপর উপ-কর আরোপ এবং তার সহায়ক অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহন ও সামগ্রিকভাবে চা শিল্পের কার্যক্রম নিয়ন্ত্রণ করা।

উৎস : জাতীয় তথ্য বাতায়ন।
২৪.
বাংলাদেশের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) নরসিংদী
  3. গ) গাজীপুর
  4. ঘ) বাগেরহাট
সঠিক উত্তর:
গ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) গাজীপুর
ব্যাখ্যা
- উদ্যানতত্ত্ব হচ্ছে সমন্বিত একটি বিষয়।
- মাটি থেকে বিভিন্ন প্রকার উৎপাদন এর অন্তর্ভূক্ত।
- সাধারণভাবে উদ্যানতত্ত্ব বলতে বাণিজ্যিক ভিত্তিক বাগান করা বুঝায় যাতে লাভের জন্য ফুল, ফল ও সবজি উৎপাদন করা হয়।
- স্বাধীনতার পর গাজীপুরের জয়দেবপুরে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে উদ্যানতত্ত্ব বিভাগ রয়েছে।
- পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র স্থাপিত হয়।
- এদের মধ্যে প্রধান কেন্দ্র গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত।
- এবং চারটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে রহমতপুর (বরিশাল), হাটহাজারী (চট্টগ্রাম), আকবরপুর (মৌলভীবাজার) এবং নবাবগঞ্জে (রাজশাহী)।
- বর্তমানে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র নতুন জাতসহ সঠিক উৎপাদন পদ্ধতি উদ্ভাবনে ফল, সবজি, মসলা ও সৌন্দর্য্যবর্ধক গাছ নিয়ে গবেষণা করছে।

উৎস: বাংলাপিডিয়া।
২৫.
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
  1. ক) ১৯.৩ কিমি
  2. খ) ২১.০ কিমি
  3. গ) ২৪.৭ কিমি
  4. ঘ) ১৬.৫ কিমি
সঠিক উত্তর:
ঘ) ১৬.৫ কিমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬.৫ কিমি
ব্যাখ্যা
ফারাক্কা বাঁধ:
- কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা এবং ভাগীরথী ও গঙ্গা নদীর পানির প্রবাহ যাতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে ১৯৬১ সালে ফারাক্কা ব্যারাজ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
- বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত থেকে মাত্র ১৬.৫ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থানে গঙ্গা নদীর উপর এই বাঁধ অবস্থিত।
- বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে।
- ১৯৬১ সালে গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
- প্রাথমিকভাবে নির্মাণকাজ শেষ হয় – ১৯৭০ সালে।
- তবে ব্যবহার উপযোগী করতে পুরোপুরিভাবে এর নির্মাণকাজ শেষ হয় ১৯৭৪ সালের ডিসেম্বরে।
- পরীক্ষামূলকভাবে চালু করা হয় ১৯৭৫ সালে।

উৎস: দৈনিক প্রথম আলো নিউজ।
২৬.
logx(1/36) = - 2 হলে, x = কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: logx(1/36) = - 2 হলে, x = কত?

সমাধান:
দেওয়া আছে,
logx(1/36) = - 2
⇒ x- 2 = 1/36
⇒ 1/x2 = 1/36
⇒ x2 = 36
⇒ x2 = 62
∴ x = 6
২৭.
2x + 22 - x = 5 হলে, x = কত?
  1. ক) (1 , 0)
  2. খ) (0 , 2)
  3. গ) (2 , 1)
  4. ঘ) (3 , 2)
সঠিক উত্তর:
খ) (0 , 2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (0 , 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 22 - x = 5 হলে, x = কত?

সমাধান: 
দেওয়া আছে,
2x + 22 - x = 5
⇒ 2x + (22/2x )= 5
⇒ a + (4/a) = 5   [ ধরি 2x = a ] 
⇒ a2 + 4 = 5a
⇒ a2 - 5a + 4 = 0
⇒ a2 - 4a - a + 4 = 0
⇒ a(a - 4) -1(a - 4) = 0
∴ (a - 1) (a - 4) = 0

এখন,
a - 1 = 0
⇒ a = 1
⇒ 2x = 1
⇒ 2x = 20
∴ x = 0

আবার, 
a - 4 = 0
⇒ a = 4
⇒ 2x = 4
⇒ 2x = 22
∴ x = 2

∴ x = (0 , 2)
২৮.
(25)3x + 2 = 52x + 6 হয় তবে x = কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 3/2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: (25)3x + 2 = 52x + 6 হয় তবে x = কত?

সমাধান: 
দেওয়া আছে,
(25)3x + 2 = 52x + 6
⇒ (52)3x + 2 = 52x + 6
⇒ 56x + 4 = 52x + 6
⇒ 6x + 4 = 2x + 6
⇒ 6x - 2x = 6 - 4
⇒ 4x = 2
⇒ x = 2/4
∴ x = 1/2
২৯.
12 থেকে 100 এর মধ্যে (এই দুইটি সংখ্যা সহ) কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য?
  1. ক) 15
  2. খ) 23
  3. গ) 27
  4. ঘ) 32
সঠিক উত্তর:
খ) 23
উত্তর
সঠিক উত্তর:
খ) 23
ব্যাখ্যা
প্রশ্ন: 12 থেকে 100 এর মধ্যে (এই দুইটি সংখ্যা সহ) কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা যেখানে,
প্রথম পদ = 12
শেষ পদ = 100
সাধারণ অন্তর = 4

আমরা জানি,
পদসংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর}+ 1
= {(100 - 12)/4} + 1
= (88/4) + 1
= 22 + 1
= 23
৩০.
4 + 7 + 10 + 13 + ………………ধারাটির কোন পদ 136?  
  1. ক) 40
  2. খ) 42
  3. গ) 45
  4. ঘ) 47
সঠিক উত্তর:
গ) 45
উত্তর
সঠিক উত্তর:
গ) 45
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 7 + 10 + 13 + ………………ধারাটির কোন পদ 136?  

সমাধান: 
এটি একটি সমান্তর ধারা 
প্রথম পদ = 4 
সধারণ অন্তর = 7 - 4 = 3 

ধরি,
ধারাটির n তম পদ 136 

আমরা জানি,
n তম পদ = প্রথম পদ + (n - 1) ×  সাধারণ অন্তর 
136 = 4 + (n - 1) × 3
⇒ 136 = 4 + 3n - 3
⇒ 136 = 1 + 3n
⇒ 3n = 136 - 1
⇒ n = 135/3
∴ n = 45
৩১.
64 এর 4 ভিত্তিক লগারিদম কত? 
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 64 এর 4 ভিত্তিক লগারিদম কত? 

সমাধান:
৩২.
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ঘ) 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 5
ব্যাখ্যা

সমাধান: 
৩৩.



  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
৩৪.
(a/b)2x - 1 = (b/a)x - 5 হয় তবে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ক) 2
উত্তর
সঠিক উত্তর:
ক) 2
ব্যাখ্যা
প্রশ্ন: (a/b)2x - 1 = (b/a)x - 5 হয় তবে x এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
(a/b)2x - 1 = (b/a)x - 5
⇒ (a/b)2x - 1 = (a/b)5 - x
⇒ 2x - 1 = 5 - x
⇒ 2x + x = 5 + 1
⇒ 3x = 6
∴ x = 2
৩৫.
 


  1. ক) 0
  2. খ) 1/2
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান: 
৩৬.


  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
সঠিক উত্তর:
খ) 7
উত্তর
সঠিক উত্তর:
খ) 7
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
দেওয়া আছে,
(81)1/4 + (125)2/3 = 4K
⇒ (34)1/4 + (53)2/3 = 4K
⇒ 3 + 25 = 4K
⇒ K = 28/4
∴ K = 7
৩৭.
x√.16 = 4 হলে, x এর মান কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ঘ) 10
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: x√.16 = 4 হলে, x এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে,
x√.16 = 4
⇒ x = 4/√.16
⇒ x2 = 16/.16 
⇒ x2 = (16 × 100)/16
⇒ x2 = 100
⇒ x2 = 102
∴ x = 10
৩৮.
১, ৪, ১০, ১৯, ............... ধারাটির নবম পদটি কত? 
  1. ক) ১০৩
  2. খ) ১০৫ 
  3. গ) ১০৭ 
  4. ঘ) ১০৯ 
সঠিক উত্তর:
ঘ) ১০৯ 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০৯ 
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৪, ১০, ১৯, ............... ধারাটির নবম পদটি কত? 

সমাধান: 
দ্বিতীয় পদ = ১ + ৩ = ৪
তৃতীয় পদ = ৪ + ৬ = ১০
চতুর্থ পদ = ১০ + ৯ = ১৯
পঞ্চম পদ = ১৯ + ১২ = ৩১
ষষ্ঠ পদ = ৩১ + ১৫ = ৪৬
সপ্তম পদ = ৪৬ + ১৮ = ৬৪
অষ্টম পদ = ৬৪ + ২১ = ৮৫
∴ নবম পদ = ৮৫ + ২৪ = ১০৯ 
৩৯.
কোন সমান্তর ধারার প্রথম দুটি পদ 7 ও 19 তবে তৃতীয় পদটি কত? 
  1. ক) 29
  2. খ) 31
  3. গ) 33
  4. ঘ) 35
সঠিক উত্তর:
খ) 31
উত্তর
সঠিক উত্তর:
খ) 31
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার প্রথম দুটি পদ 7 ও 19 তবে তৃতীয় পদটি কত? 

সমাধান: 
সমান্তর ধারার প্রথম দুটি পদ 7 ও 19 হলে,
সাধারণ অন্তর = (19 - 7) = 12
∴ তৃতীয় পদ = দ্বিতীয় পদ + সাধারণ অন্তর 
= 19 + 12 
= 31
৪০.
1 + 3 + 9 + ............... ধারাটির ষষ্ঠ পদের সমষ্টি কত?
  1. ক) 355
  2. খ) 360
  3. গ) 364 
  4. ঘ) 370
সঠিক উত্তর:
গ) 364 
উত্তর
সঠিক উত্তর:
গ) 364 
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 9 + ............... ধারাটির ষষ্ঠ পদের সমষ্টি কত?

সমাধান: 
ধারাটি গুণোত্তর।
এখানে, সাধারণ অনুপাত, r = 3
প্রথম পদ a = 1

ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি = a(rn -1)/(r - 1)
= 1 × (36 - 1)/(3 - 1)
= (729 - 1)/2
= 728/2
= 364
৪১.
12 + 22 + 32 + ................................ + 602 = কত?
  1. ক) 72258 
  2. খ) 73810 
  3. গ) 74263 
  4. ঘ) 75321  
সঠিক উত্তর:
খ) 73810 
উত্তর
সঠিক উত্তর:
খ) 73810 
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ................................ + 602 = কত?

সমাধান:
ধারাটির সমষ্টি = (1/6){n(n + 1)(2n + 1)
= (1/6){60(60 + 1)(120 + 1)}
= (1/6){60 × 61 × 121}
= 10 × 61 × 121
= 73810
৪২.
১ + ৪ + ৭ + .................. + ৪৬ = কত? 
  1. ক) ৩৫০
  2. খ) ৩৬৫
  3. গ) ৩৭৬
  4. ঘ) ৩৮৪
সঠিক উত্তর:
গ) ৩৭৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৪ + ৭ + .................. + ৪৬ = কত? 

সমাধান: 
এখানে,
প্রথম পদ a = ১
শেষ পদ = ৪৬
সাধারণ অন্তর d = ৩

পদ সংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + ১
= (৪৬ -১)/৩ + ১
= ৪৫/৩ + ১
= ১৫ + ১
= ১৬

আমরা জানি,
সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (১৬/২) {(২ × ১) + (১৬ - ১)৩}
= ৮ × {২ + ৪৫}
= ৮ × ৪৭
= ৩৭৬
৪৩.
৩, ৪, ৭, ১১, ১৮, ২৯, ৪৭, ..................... ধারটির পরবর্তী সংখ্যাটি কত? 
  1. ক) ৬৭
  2. খ) ৭১
  3. গ) ৭৬
  4. ঘ) ৮০
সঠিক উত্তর:
গ) ৭৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪, ৭, ১১, ১৮, ২৯, ৪৭, ..................... ধারটির পরবর্তী সংখ্যাটি কত? 

সমাধান: 
এখানে 
পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হয়। 
সপ্তম পদ = ১৮ + ২৯ = ৪৭
অষ্টম পদ = ৪৭ + ২৯ = ৭৬
৪৪.
২, ৪, ৬, ৮,..................... ধারাটির ১৫ তম পদ কত? 
  1. ক) ২৫
  2. খ) ৩০
  3. গ) ৩৫
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৪, ৬, ৮,..................... ধারাটির ১৫ তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে,
প্রথম পদ = ২
সাধারণ অন্তর = ২ 

আমরা জানি,
n - তম পদ = প্রথম পদ + (n- ১) × সাধারণ অন্তর 
১৫ তম পদ = ২ + (১৫ - ১) × ২
∴ ১৫ তম পদ = ৩০
৪৫.
১ হতে ৭৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ৩৫
  2. খ) ৪০
  3. গ) ৪৫
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
খ) ৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৭৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ হতে ৭৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় = (শেষ পদ + প্রথম পদ)/২
= (১ + ৭৯)/২
= ৮০/২
= ৪০