পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৮৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯০
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯০ প্রশ্ন

.
'নুরুলদীনের সারা জীবন' কোন ধরনের রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) কাব্যনাট্য
  3. গ) কবিতা
  4. ঘ) গল্প
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের 'নুরুলদীনের সারা জীবন' একটি কাব্যনাট্য। 

• নুরুলদীনের সারাজীবন
- রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরলদীনের সামন্তবাদ বিরােধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক- নূরলদীনের সারাজীবন (১৯৮২)।
- ব্রিটিশ বিরােধী আন্দোলনের নায়ক নূরলদীনের অবিস্মরণীয় আহবান- ‘জাগাে বাহে, কোনঠে সবাই'।
- ১৪ টি দৃশ্যে কাব্যনাটকটি রচিত। 

• সৈয়দ শামসুল হক:
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়।
- নুরুলদীনের সারাজীবন।
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান।
- জলেশ্বরীর গল্পগুলো।

• সৈয়দ শামসুল হক রচিত কবিতা:
- একদা এক রাজ্যে।
- বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা।
- পরানের গহীন ভিতর।
- বেজান শহরের জন্য কোরাস।
- কাননে কানে তোমারই সন্ধানে।
- আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'হে মোর চিত্ত, পুণ্য তীর্থে
জাগো রে ধীরে-
এই ভারতের মহামানবের
সাগরতীরে।'- লাইনটির রচয়িতা কে?
  1. ক) সুধীন্দ্রনাথ দত্ত
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
লাইনটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তাঁর বিখ্যাত কবিতা ‘ভারততীর্থ' থেকে নেয়া হয়েছে। 
- তবে, 'হে মোর চিত্ত পুণ্য তীর্থে' নামে গীতাঞ্জলিতে কবিতাটি সংকলিত হয়েছে।   

ভারত তীর্থ
- রবীন্দ্রনাথ ঠাকুর

হে মোর চিত্ত,পূণ্য তীর্থে
    জাগো রে ধীরে--
এই ভারতের মহামানবের
      সাগরতীরে।

হেথায় দাঁড়ায়ে দু-বাহু বাড়ায়ে
     নমি নর-দেবতারে,
উদার ছন্দে পরমানন্দে
      বন্দন করি তাঁরে।

ধ্যান-গম্ভীর এই যে ভূধর,
      নদীজপমালাধৃত প্রান্তর,
 হেথায় নিত্য হেরো পবিত্র
        ধরিত্রীরে
 এই ভারতের মহামানবের
        সাগরতীরে।

 কেহ নাহি জানে কার আহ্বানে
       কত মানুষের ধারা
 দুর্বার স্রোতে এল কোথা হতে
       সমুদ্রে হল হারা।

হেথায় আর্য, হেথা অনার্য
       হেথায় দ্রাবিড়, চীন--
শক-হুন-দল পাঠান মোগল
       এক দেহে হল লীন।

পশ্চিম আজি খুলিয়াছে দ্বার,
       সেথা হতে সবে আনে উপহার,
 দিবে আর নিবে, মিলাবে মিলিবে
       যাবে না ফিরে,
এই ভারতের মহামানবের
       সাগরতীরে।

উৎস: বাংলাপিডিয়া, ভারততীর্থ কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর।
.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) সদা + এব = সদৈব
  2. খ) সতী + ঈশ = সতীশ
  3. গ) মহা + ঈশ = মহেশ
  4. ঘ) ভো + উক = ভাবুক
ব্যাখ্যা
• অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ = ভো + উক = ভাবুক 
'ভাবুক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ = ভৌ + উক
এটি স্বরসন্ধির উদাহরণ। 
সূত্র: ঔ+উ = আব্‌+উ 

এ, ঐ, ও, ঔ- কারের পরে এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্‌, আব্‌ হয়। 
যেমন,
- ভৌ + উক = ভাবুক; (সূত্র: ঔ+উ = আব্‌+উ ) 
- পৌ + অক = পাবক
- গো + আদি = গবাদি
- গো + এষণা = গবেষণা 
- পো + ইত্র = পবিত্র 
- নৌ + ইক = নাবিক ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'ধর্মের কল' বাগধারাটির অর্থ-
  1. ক) নিচ্ছিন্ত থাকা
  2. খ) ছদ্মবেশী লোক
  3. গ) সত্য
  4. ঘ) ভণ্ডসাধু
ব্যাখ্যা
• 'ধর্মের কল' বাগধারাটির অর্থ- 'সত্য'
বাক্য গঠন: মিথ্যা চিরদিন চাপা থাকেনা, কেননা ধর্মের কল বাতাসে নড়ে। 

• 'নাকে তেল দিয়ে ঘোমানো' বাগধারাটির অর্থ- 'নিচ্ছিন্ত থাকা' 
বাক্য গঠন: যাও এবার নাকে তেল দিয়ে ঘুমাও। 

• 'নীলবর্ণ শৃগাল' বাগধারাটির অর্থ- 'ছদ্মবেশী লোক' 
বাক্য গঠন: আজিজ থেকে সাবধান, ও হচ্ছে নীলবর্ণ শৃগাল। 

• 'বক ধার্মিক' বাগধারাটির অর্থ- 'ভণ্ডসাধু'
বাক্য গঠন: এদেশে বকধার্মিকের অভাব নেই।  

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
নিচের কোন শব্দে মালিক অর্থে 'ই/ ঈ' প্রত্যয়টি ব্যবহৃত হয়েছে?
  1. ক) ডাক্তারি
  2. খ) মোক্তারি
  3. গ) দোকানি
  4. ঘ) ব্যাপারি
ব্যাখ্যা
মালিক অর্থে 'ই/ ঈ' প্রত্যয়টি ব্যবহৃত হয়েছে- 'দোকান- দোকানি'  

• ভাব অর্থে :
বাহাদুর +ই = বাহাদুরি, উমেদার- উমেদারি।

• বৃত্তি বা ব্যবসায় অর্থে :
ডাক্তার-ডাক্তারি, মােক্তার-মােক্তারি, পােদ্দার-পােদ্দারি, ব্যাপার- ব্যাপারি, চাষ-চাষি।

• মালিক অর্থে :
জমিদার-জমিদারি, দোকান-দোকানি।

• জাত, আগত বা সম্বন্ধ বােঝাতে :
ভাগলপুর-ভাগলপুরি, মাদ্রাজ-মাদ্রাজি, রেশম-রেশমি, সরকার-সরকারি (সম্বন্ধ বাচক)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
.
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাজী নজরুল ইসলামকে কবে সম্মানসূচক ডি. লিট ডিগ্রী প্রদান করা হয়?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৩৬ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) ১৯৭৪ সালে
ব্যাখ্যা
'১৯৭৪ সালে'-  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রী প্রদান করা হয়। 

কাজী নজরুল ইসলামকে নিয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব: 
- ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
- বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর  ঢাকা বিশ্ববিদ্যালয়
এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।

কাজী নজরুল ইসলাম:
• তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ: ব্যাথার দান।
• তাঁর প্রথম প্রকাশিত রচনা বাউণ্ডুলের আত্মকাহিনী।
• তাঁর প্রথম প্রকাশিত কবিতা মুক্তি।
• তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নী-বীণা।
• তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধন হারা ।
• তাঁর প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা ।
• তাঁর প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
'উপসর্গ' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) অর্থতত্ত্ব
  3. গ) রূপতত্ত্ব
  4. ঘ) বাক্যতত্ত্ব
ব্যাখ্যা
'উপসর্গ' ব্যাকরণের 'রূপতত্ত্ব' অংশের আলোচ্য বিষয়।

রূপতত্ত্ব
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়। 
 
অর্থতত্ত্ব
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়, 
- বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

ধ্বনিতত্ত্ব
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

বাক্যতত্ত্ব
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২সংস্করণ)।
.
নিচের কোনটি ধ্বনি পরিবর্তন 'অন্তর্হতি' এর উদাহরণ?
  1. ক) কবাট > কপাট
  2. খ) ফাল্গুন > ফাগুন
  3. গ) শরীর > শরীল
  4. ঘ) জন্ম > জম্ম
ব্যাখ্যা
'অন্তর্হতি' এর উদাহরণ

অন্তর্হতি:
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে।
যেমন: ফাল্গুন > ফাগুন, ফলাহার > ফলার, আলাদিয়া > আলাদা ইত্যাদি। 

ব্যঞ্জন বিকৃতি:
শব্দের মধ্যে কোনো কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হওয়াকে বলে ব্যঞ্জন বিকৃতি।
উদাহরণঃ- কবাট > কপাট, ধোবা > ধোপা।

বিষমীভবন:
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন- লাল > নাল, শরীর > শরীল ইত্যাদি। 

সমীভবন:
দুটো ধ্বনির একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে বলে সমীভবন।
উদাহরণঃ- জন্ম > জম্ম, তৎহিত > তদ্ধিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)।
.
What is the synonym of 'Caustic'?
  1. ক) Burning
  2. খ) Soothing
  3. গ) Nice
  4. ঘ) Kind
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের 'Caustic' এর synonym হচ্ছে Burning.

Caustic (adjective):
English Meaning: Strongly critical. In Chemistry - Caustic means able to burn through things.
Bangla Meaning: 
(১) রাসায়নিক ক্রিয়ার দ্বারা পোড়াতে বা ধ্বংস করতে সক্ষম; দাহক; ক্ষারীয়। সাবান তৈরিতে ব্যবহৃত ক্ষয়কর রাসায়নিক পদার্থ; ক্ষার।
(২) (লাক্ষণিক) তীব্র; তিক্ত; বিদ্রূপাত্মক: caustic remark.

Synonyms: Mordant (তীক্ষ্ণ), Burning (তীব্র), Destructive (ধ্বংসাত্মক), Sharp (ধারালো), Tart (কটু)। 
Antonyms: Kind (সদয়), Mild(নরম), Nice (সুন্দর), Moderate (মাধ্যম), Soothing (প্রশান্তিদায়ক)।

Other Forms:
Caustically adjective).
Example Sentence: 
1. Never use caustic household chemicals to clean your leather items.
2. She wrote a caustic report about the decisions that led to the crisis.

Source: Live MCQ Lecture.
১০.
"If we are true to ourselves, we cannot be false to anyone." is a quotation by -
  1. ক) Francis Bacon
  2. খ) William Shakespeare
  3. গ) Alexaander Pope
  4. ঘ) Jonathan Swift
ব্যাখ্যা
• "If we are true to ourselves, we cannot be false to anyone." is a quotation by - William Shakespeare.
- উক্তিটি তাঁর বিখ্যাত tragedy 'Hamlet' হতে উদ্ধৃত। 
- This famous bit of fatherly advice is spoken by Polonius to Laertes.

• Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যেতার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• Other Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
- 'There is divinity that shapes our end'.

• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.

Source: Britannica.
১১.
Fill in the blank: If they had worked hard, they ______ in life.
  1. ক) will shine
  2. খ) would shine
  3. গ) would have shone
  4. ঘ) would be shine
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে would have shone.

• If যুক্ত clause past perfect tense হলে পরবর্তী clause টি perfect conditional (sub + would have/could have/might have + verb এর V3 + object) হয়।
Example of Sentence: If they had worked hard, they would have shone in life.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১২.
'The Prelude' written by William Wordsworth is a/an -
  1. ক) tragedy play
  2. খ) Sonnet
  3. গ) Autobiographical poem
  4. ঘ) Novella
ব্যাখ্যা
- The Prelude, in full The Prelude, or Growth of a Poet’s Mind, is considered as the autobiographical poem written by William Wordsworth. 
-  কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে অর্থাৎ blank verse এ লেখা।
- ১৭৯৮ সালে কবি এই কবিতাটি লিখতে শুরু করেন এবং ১৮৫০ সালে এটি প্রকাশিত হয়।
- কবির শৈশবের নানা অভিজ্ঞতা আর নিজের কবিসত্ত্বার বিকাশের ইতিহাস ‍নিয়ে এই দীর্ঘ কবিতাটি রচিত। 
- The poem is organized into 14 sections, or books. 

• William Wordsworth is the Father of the Romantic Age.
- He is called Poet of Nature, Poet of Childhood, Lake poet.

• Famous poems of Wordsworth:
- The Solitary Reaper
- Tintern Abbey
- Rainbow
- Lucy Poems
- The Daffodils
- Ode on immortality
- The Excursion
- Michael, etc.
- The only play by William Wordsworth is The Borderers.

Source: Britannica
১৩.
Which one of the following is not a play by W.B. Yeats?
  1. ক) The Countess Cathleen
  2. খ) At the Hawk’s Well
  3. গ) The Resurrection
  4. ঘ) Sailing to Byzantium
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Sailing to Byzantium is not a play by W.B. Yeats.
- এটি তার রচিত একটি বিখ্যাত কবিতা।
- It was published in his collection October Blast in 1927 and considered one of his masterpieces.
- For Yeats, ancient Byzantium was the purest embodiment of transfiguration into the timelessness of art. 
- এই কবিতাটি 'remarkable lyricism' এর জন্য পরিচিত।

• Yeats রচিত বিখ্যাত কবিতা সমূহ হচ্ছে - 
- The Wild Swans at Coole,
- The Tower
- The Winding Stair and Other poems
- The Resurrection, The Second Coming
- The Cat and the Moon
- Sailing to Byzantium
- The Lake Isle of Innisfree
- Among School Children
- A Prayer for My Daughter
- When You Are Old.

অন্যদিকে, 
• The Countess Cathleen,  At the Hawk’s Well,  এবং The Resurrection হচ্ছে W.B Yeats রচিত plays.

• W.B Yeats রচিত কিছু play হচ্ছে - 
-  The Countess Cathleen
- The Hour Glass 
-  At the Hawk’s Well,
- The Only Jealousy of Emer
- The Dreaming of the Bones
- Calvary

Source: Britannica.
১৪.
Choose the correct meaning of 'Put their heads together'?
  1. ক) To do things in the wrong order
  2. খ) Cancel or postpone something
  3. গ) Consult and work together.
  4. ঘ) Become depleted
ব্যাখ্যা
• 'Put their heads together' এর অর্থ হচ্ছে Consult and work together.

• Put their heads together
English Meaning: consult and work together.
Bangla Meaning: পরামর্শ করে একত্রে কাজ করা (সমস্যার সমাধানে)।

Ex. Sentence: I think if we put our heads together we can come up with something.
Bangla Meaning: আমার মনে হয় একসাথে কাজ করলে আমরা এর একটা সুরাহা করতে পারবো।

Source: Live MCQ Lecture.
১৫.
In English Literature 'Renaissance' means -
  1. ক) the revival of learning
  2. খ) the re-arrange of learning
  3. গ) the revival of new country
  4. ঘ) the revival of life
ব্যাখ্যা
• Renaissance is a French word .
- এর অর্থ হচ্ছে “rebirth.” বা নবজাগরণ।
- It refers to a period in European civilization that was marked by a revival of classical learning and wisdom.
- The Renaissance was a fervent period of European cultural, artistic, political and economic “rebirth” following the Middle Ages.
Generally described as taking place from the 14th century to the 17th century, the Renaissance promoted the rediscovery of classical philosophy, literature and art.
- It also refers to a new growth of activity or interest in something, especially art, literature, or music.

Source: Britannica
১৬.
There are many people there; something __________.
  1. ক) must have happened.
  2. খ) must have happening.
  3. গ) must have happen.
  4. ঘ) must happened.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে must have happened.

• কোনো কাজ ঘটেছে (present perfect tense এর ভাব) এরূপ অনুমান বুঝালে may/ might have + verb in past participle.
Example:
There are many people there; something must have happened.
The street is wet; it must have rained.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৭.
I ______ my home work before father came home.
  1. ক) have finished
  2. খ) had finished
  3. গ) has finished
  4. ঘ) had finishing
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে had finished.

• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

• Example of Sentence:
- I had finished my home work before father came home.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।

Source: SSC Programme, Bangladesh Open University.
১৮.
The antonym of 'Effrontery' is -
  1. ক) Arrogance
  2. খ) Kindness
  3. গ) Impoliteness
  4. ঘ) Disrespect
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে Effrontery এর antonym হচ্ছে Kindness.
Effrontery(noun)
English Meaning: Insolent or impertinent behavior.
Bangla Meaning: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।
Synonyms: Shamelessness (লজ্জাহীনতা), Impoliteness (অশিষ্টতা), Disrespect (অসম্মান; অশ্রদ্ধা), Arrogance (অহমিকা)।
Antonyms: Timidity (ভীরুতা), Fear (ভয়), Cowardice (কাপুরুষতা), Shame (লজ্জা), Kindness (দয়ালু)।

Example Sentence: 
1. He then committed several acts of brazen effrontery.
2. The little squirt had the effrontery to deny eating any cookies, even with the crumbs still on his lips.

Source: Live MCQ Lecture.
১৯.
Which one is an abstract noun?
  1. ক) Darkness
  2. খ) Team
  3. গ) Nation
  4. ঘ) Parliament
ব্যাখ্যা
• যা দেখা যায় না, শুধু অনুভব করা যায় তাকে Abstract Noun বলে।
Darkness (abstract noun) - অন্ধকার; তিমির; তমিস্র।
আরোকিছু abstract noun হচ্ছে- Goodness, Kindness, Whiteness, Hardness, Brightness, honesty, Wisdom, Bravery etc.

• Others Option:
Collective Noun হচ্ছে Team, Nation, Parliament.

Source: High School English Grammar & Composition, Wren & Martin.
২০.
The complex form of the sentence: Do it and you will be punished.
  1. ক) If you did it, you will be punished.
  2. খ) If you do it, you will punished.
  3. গ) If you done it, you will punished.
  4. ঘ) If you do it, you will be punished.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের Correct complex form হচ্ছে If you do it, you will be punished.

• Compound থেকে Complex করার নিয়ম:
- Compound এর Conjunction বাদ দিতে হবে এবং Complex sentence এর 1st clauseটিতে 'if' বসবে + এরপর 2nd person ব্যবহৃত হবে + 2nd clause অপরিবর্তিত থাকবে।
Example:
Compound: Do it and you will be punished.
Complex: If you do it, you will be punished.

Compound: Read more, and your writing capability will increase.
Complex: If you read more, your writing capability will increase.
২১.
'Caesar and Cleopatra' is a drama written by -
  1. ক) William Shakespeare
  2. খ) George Bernard Shaw
  3. গ) Geoffrey Chaucer
  4. ঘ) Christopher Marlowe
ব্যাখ্যা
• 'Ceasar and Cleopatra' is a drama written by - George Bernard Shaw.
- এটি একটি four-act play
- ১৮৯৮ সালে এই নাটক টি লেখা হয়েছিল এবং ১৯০১ সালে এটি প্রকাশিত হয়। 
- It was first produced in 1906.
- এই play টিকে G.B Shaw এর  first great play হিসাবে বিবেচনা করা হয়।

• Caesar and Cleopatra Characters:
- Julius Caesar
- Cleopatra
- Rufio
- Ftatateeta
- Pothinus
- Ptolemy
- Britannus
- Apollodorus
- Lucius Septimius
- Mark Antony
- Pompey
- Achillas
- Ra
- Theodotus, etc

• তাঁর উল্লেখযোগ্য সাহিত্য কর্ম গুলো - 

- Candida
- Arms and the Man
- You Never Can tell 
- Man and Superman
- Major Barbara
- The Apple Cart
- Pygmalion, etc.

উল্লেখ্য যে, Antony and Cleopatra  নামে William Shakespeare এর একটি tragedy রয়েছে।

Source: Britannica and LitCharts.
২২.
Rashid is better than any other player in the team. (Make it Superlative)
  1. ক) Rashid is the good player in the team.
  2. খ) Rashid is the best player in the team.
  3. গ) Rashid who is the best player in the team.
  4. ঘ) Rashid is the better player in the team.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের Superlative degree হচ্ছে Rashid is the best player in the team.

• Comparative থেকে superlative করার নিয়ম হচ্ছে -
Subject + verb + the + Comparative এর superlative form + other এর পরের অংশ।

Example:
Comparative: Rashid is better than any other player in the team.
Superlative: Rashid is the best player in the team.
২৩.
He is hard ____ work before examination. (Fill in the gap)
  1. ক) of
  2. খ) at
  3. গ) in
  4. ঘ) from
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে at.
- Hard at অর্থ হচ্ছে উদ্যমী।
Example of Sentence: He is hard at work before examination.

এছাড়াও,
Hard of অর্থ হচ্ছে কম শোনা।
Example of Sentence: He is hard of hearing.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২৪.
They were playing basketball after school. (Make it Passive)
  1. ক) Basketball were being played by them after school.
  2. খ) Basketball was being played by them after school.
  3. গ) Basketball were played by them after school.
  4. ঘ) Basketball was played by them after school.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের Passive voice হচ্ছে Basketball was being played by them after school.

• Past continuous tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম:
Object এর subject + was being/were being + verb এর past participle form + by + subject এর object.

Active: They were playing basketball after school.
Passive: Basketball was being played by them after school.

Active: They were catching fishes.
Passive: Fishes were being caught by them.
২৫.
He gives me a great idea. Here the word 'great' is a/an -
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Verb
  4. ঘ) Noun
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'great' হচ্ছে Adjective.

• Adjective:
- যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বা নাম বিশেষণ বলে।
Example:
He gives me a great idea.
বাক্যে 'idea' হচ্ছে noun এবং noun এর গুণ প্রকাশ করা অর্থে great(adjective) বসেছে।

• কিছু শব্দ রয়েছে যা কোনো sentence এ adjective অর্থে ব্যবহৃত হতে পারে-
যেমন: great, good, bad, wise, poor, nice, happy, pretty, angry, blue, etc.
২৬.
P ও Q যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে, (P ∩ Q) এর প্রকৃত উপসেট কয়টি?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: P ও Q যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট হলে, (P ∩ Q) এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
P সেটের উপাদানগুলো 1, 3, 7, 21
∴ P = {1, 3, 7, 21}
Q সেটের উপাদানগুলো 1, 5, 7, 35
∴ Q = {1, 5, 7, 35}

এখন, 
(P ∩ Q) = {1, 3, 7, 21} ∩ {1, 5, 7, 35}
= {1, 7}
(P ∩ Q) এর উপাদান সংখ্যা = 2টি
(P ∩ Q) এর উপসেট = 2n = 22 = 4

∴ (P ∩ Q) এর প্রকৃত উপসেট = 4 - 1 = 3
২৭.
(1 + 2√3) ও (1 - 2√3) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
  1. ক) x2 - 2x + 11 = 0
  2. খ) x2 - 2x - 11 = 0
  3. গ) x2 + 2x - 11 = 0
  4. ঘ) x2 + 2x + 11 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + 2√3) ও (1 - 2√3) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?

সমাধান:
মনে করি,
মূলদ্বয়, α = 1 + 2√3 এবং β = 1 - 2√3
মূলদ্বয়ের যোগফল, α +  β = 1 + 2√3 + 1 - 2√3
∴ α + β = 2

মূলদ্বয়ের গুণফল, αβ = (1 + 2√3) . (1 - 2√3)
= (1)2 - (2√3)2
= 1 - 12
∴ αβ = - 11

∴ নির্ণেয় সমীকরণ, x2 - (α +  β)x + αβ = 0
বা, x2 - 2x - 11 = 0

∴ নির্ণেয় সমীকরণ, x2 - 2x - 11 = 0
২৮.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ১৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৯ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৭ মিনিট লাগল। দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ক) ১২ মিনিট
  2. খ) ৭ মিনিট
  3. গ) ১৪ মিনিট
  4. ঘ) ১৬ মিনিট
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ১৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৯ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৭ মিনিট লাগল। দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

প্রশ্নটি যৌক্তিক দিক থেকে ভুল।
কারণ দুইটি নল একসাথে খোলা থাকলে ১৮ মিনিট সময় লাগে। তাই ৯ মিনিট পর একটি নল বন্ধ করে দেয়ার পর ৭ মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হওয়া সম্ভব নয়।
এবং যে কোন একটি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে অবশ্যই ১৮ মিনিটের বেশি সময় লাগবে।

প্রশ্নটি ভুল থাকার কারণে বাতিল করা হয়েছে। 

২৯.
1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে একটি সংখ্যা খুশিমত তুললে সংখ্যাটি 3 অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত?
  1. ক) 4/15
  2. খ) 6/15
  3. গ) 7/15
  4. ঘ) 9/15
ব্যাখ্যা
প্রশ্ন: 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে একটি সংখ্যা খুশিমত তুললে সংখ্যাটি 3 অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত?

সমাধান:
মনে করি,
3 অথবা 5 এর গুণিতক সংখ্যার ঘটনা যথাক্রমে A ও B
∴ A = {3, 6, 9, 12, 15}
n(A) = 5
P(A) = 5/15

B = {5, 10, 15}
n(B) = 3
P(B) = 3/15

এবং (A ∩ B) = {3, 6, 9, 12, 15} ∩ {5, 10, 15}
= {15}
n(A ∩ B) = 1
P(A ∩ B) = 1/15

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
= (5/15) + (3/15) - (1/15)
= (5 + 3 - 1)/15
 = 7/15

∴ সংখ্যাটি 3 অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা = 7/15
৩০.
একটি ধারার m তম পদ P2m - 5 এবং ধারাটির ৩য় পদ 724 হলে P এর মান কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধারার m তম পদ P2m - 5 এবং ধারাটির ৩য় পদ 724 হলে P এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
m-তম পদ = p2m - 5
∴ ৩য় পদ = p2 × 3 - 5
= p6 - 5

প্রশ্নমতে,
p6 - 5 = 724
বা, p6 = 724 + 5 
বা, p6 = 729
বা, p6 = 36
∴ p = 3
৩১.
চাকুরির নিয়োগ পরীক্ষায় 2টি খালি পদের জন্য 11 জন প্রার্থী আছেন। খালি পদের সংখ্যা বেশি নয় এরুপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচন করা যায়?
  1. ক) 44
  2. খ) 66
  3. গ) 56
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: চাকুরির নিয়োগ পরীক্ষায় 2টি খালি পদের জন্য 11 জন প্রার্থী আছেন। খালি পদের সংখ্যা বেশি নয় এরুপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচন করা যায়?

সমাধান:
2টি খালি পদের জন্য প্রার্থী সংখ্যা 11 জন
1 জনকে নির্বাচনের উপায় = 11C1 = 11
2 জনকে নির্বাচনের উপায় = 11C2 = 55

∴ নির্বাচনের মোট উপায় = 11 + 55
= 66
৩২.
যদি A সংখ্যক সংখ্যার গড় m এবং B সংখ্যক সংখ্যার গড় n হয় তবে সবগুলো সংখ্যার মোট গড় কত?
  1. ক) (Am + Bn)/AB
  2. খ) (m + n)/AB
  3. গ) (Am + Bn)/(A + B)
  4. ঘ) (m + n)/(A + B)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A সংখ্যক সংখ্যার গড় m এবং B সংখ্যক সংখ্যার গড় n হয় তবে সবগুলো সংখ্যার মোট গড় কত?

সমাধান: 
A সংখ্যক সংখ্যার গড় m
A সংখ্যক সংখ্যার সমষ্টি = Am

B সংখ্যক সংখ্যার গড় n
B সংখ্যক সংখ্যার সমষ্টি = Bn 

∴ সবগুলো সংখ্যার মোট গড় = (Am + Bn)/(A + B)
৩৩.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের তিন-চতুর্থাংশ। যদি কর্ণ 10 মি. হয়, তবে ক্ষেত্রফল কত বর্গ মি.?
  1. ক) 64 বর্গ মি.
  2. খ) 48 বর্গ মি.
  3. গ) 84 বর্গ মি.
  4. ঘ) 24 বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের তিন-চতুর্থাংশ। যদি কর্ণ 10 মি. হয়, তবে ক্ষেত্রফল কত বর্গ মি.?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = 4x মি.
প্ৰস্থ = 3x মি.

প্রশ্নমতে,
(4x)2 + (3x)2 = 102
⇒ 16x² + 9x² = 100
⇒ 25x2 = 100
⇒ x2 = 4
∴ x = 2

দৈর্ঘ্য = 4 × 2 = 8 মি.
প্ৰস্থ = 3 × 2 = 6 মি.

∴ ক্ষেত্রফল = 8 × 6 = 48 বর্গ মি.
৩৪.
যদি হয় তবে (0.25)a = কত?
  1. ক) 0
  2. খ) 0.35
  3. গ) 1
  4. ঘ) 0.25
ব্যাখ্যা
প্রশ্ন: যদি হয় তবে (0.25)a = কত?

সমাধান:
দেওয়া আছে,
৩৫.
যদি হয় তবে = কত?
  1. ক) √2
  2. খ) 2
  3. গ) 0
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি হয় তবে = কত?

সমাধান:
দেওয়া আছে,
(1/√2) (a2 + 1) = a
⇒ a2 + 1 = √2a
⇒ (a2 + 1)/a = √2
⇒ a + 1/a = √2

এখন, 

= (a + 1/a)2 - 2 . a . 1/a
= (√2)2 - 2
= 2 - 2
= 0
৩৬.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ০.০৩ বর্গমিটার এবং অতিভুজ ছাড়া অন্য এক বাহুর দৈর্ঘ্য ০.৩ মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ০.৪ মিটার
  2. খ) ০.০২ মিটার
  3. গ) ০.২ মিটার
  4. ঘ) ০.১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ০.০৩ বর্গমিটার এবং অতিভুজ ছাড়া অন্য এক বাহুর দৈর্ঘ্য ০.৩ মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
অপর বাহুর দৈর্ঘ্য = ক মিটার

আমরা জানি,
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
বা, ০.০৩ = (১/২) × (০.৩ × ক)
বা, ০.৩ × ক = ০.০৬
বা, ক = ০.০৬/০.৩
∴ ক = ০.২ মিটার

∴ অপর বাহুর দৈর্ঘ্য = ০.২ মিটার
৩৭.
হলে x এর মান কত?
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 32
  4. ঘ) 64
ব্যাখ্যা
প্রশ্ন: হলে x এর মান কত?

সমাধান:
৩৮.
এক ব্যাক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, 233 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 20% ক্ষতিতে বিক্রয় করলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত?
  1. ক) 230 টাকা
  2. খ) 220 টাকা
  3. গ) 275 টাকা
  4. ঘ) 120 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যাক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয়, 233 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 20% ক্ষতিতে বিক্রয় করলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
317 টাকায় বিক্রয় করায় লাভ হয় = x টাকা
∴ 233 টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় = x টাকা

১ম শর্তমতে,
দ্রব্যটির ক্রয়মূল্য = (317 - x) টাকা
২য় শর্তমতে,
দ্রব্যটির ক্রয়মূল্য = (233 + x) টাকা

প্রশ্নমতে,
317 - x = 233 + x
বা, - x - x = 233 - 317
বা, 2x = 84
∴ x = 42

দ্রব্যটির ক্রয়মূল্য = (317 - x) টাকা = 317 - 42 = 275 টাকা

20% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = 100 - 20 = 80 টাকা

ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 80 টাকা
∴ক্রয়মূল্য 275 টাকা হলে বিক্রয়মূল্য (80 × 275)/100 টাকা
= 220 টাকা
৩৯.
ABC ত্রিভুজে ∠B = 6x°, ∠C = 5x°, ∠A = y° এবং 6∠A = 7∠B হলে y এর মান কত?
  1. ক) 50°
  2. খ) 60°
  3. গ) 70°
  4. ঘ) 80°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজে ∠B = 6x°, ∠C = 5x°, ∠A = y° এবং 6∠A = 7∠B হলে y এর মান কত?

সমাধান: 
 

দেওয়া আছে,
6∠A = 7∠B
⇒ 6y° = 7 × 6x°
⇒ y° = (7 × 6x°)/6
⇒ y° = 7x°
∴ ∠A = y° = 7x°

আমরা জানি,
∠A + ∠B + ∠C = 180°
বা, 7x° + 6x° + 5x° = 180°
বা, 18x° = 180°
∴ x° = 10°

∴ y° = 7x° = 7 × 10°
∴ y° = 70°
৪০.
x3 - 4x2 + x + 6 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) x + 3
  2. খ) x - 2
  3. গ) x - 1
  4. ঘ) x + 4
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 4x2 + x + 6 এর একটি উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
ধরি,
f(x) = x3 - 4x2 + x + 6
∴ f(2) = 23 - 4 . 22 + 2 + 6
= 8 - 16 + 2 + 6
= 16 - 16 
= 0

যেহেতু, x = 2 বসালে f(x) = 0 হয়।
সুতরাং, (x - 2) হলো f(x) এর একটি উৎপাদক।
৪১.
কার্ডিয়াক চক্রের কোন ধাপে অ্যাট্রিয়াম দুটি প্রসারিত অবস্থায় থাকে?
  1. ক) অ্যাট্রিয়ামের ডায়াস্টোল
  2. খ) অ্যাট্রিয়ামের সিস্টোল
  3. গ) ভেন্ট্রিকলের সিস্টোল
  4. ঘ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল
ব্যাখ্যা
• কার্ডিয়াক চক্রের অ্যাট্রিয়ামের ডায়াস্টোল ধাপে অ্যাট্রিয়াম দুটি প্রসারিত অবস্থায় থাকে।
• কার্ডিয়াক চক্র চারটি ধাপে সম্পন্ন হয়-
১ অ্যাট্রিয়ামের ডায়াস্টোল: এ সময় অ্যাট্রিয়াম দুটি প্রসারিত অবস্থায় থাকে।
- ফলে দেহের রক্ত ডান ও বাম আ্যাট্রিয়ামে প্রবেশ করে।
২ অ্যাট্রিয়ামের সিস্টোল: অ্যাট্রিয়াম দুটি রক্তপূর্ণ হলে অ্যাট্রিয়াম দুটি সংকুচিত হয়।
- বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে রক্ত ভেন্ট্রিকলে প্রেরিত হয়।
৩ ভেন্ট্রিকলের সিস্টোল: ভেন্ট্রিকল দুটি সংকুচিত হয়।
- এ সময় ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ এবং সেমিলুনার কপাটিকা খোলা থাকে।
৪. ভেন্ট্রিকলের ডায়াস্টোল: ভেন্ট্রিকলে সিস্টোলের পর পরই ভেন্ট্রকলের ডায়াস্টোল শুরু হয়।
- ডায়াস্টোলের সময় বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
অনেকগুলো এ্যামাইনো এসিড যুক্ত হয়ে কী গঠিত হয়?
  1. ক) প্রোটিন
  2. খ) কার্বোহাইড্রেট
  3. গ) ফ্যাট
  4. ঘ) ভিটামিন
ব্যাখ্যা
• অনেকগুলো এ্যামাইনো এসিড যুক্ত হয়ে প্রোটিন গঠিত হয়।
- প্রোটিন ছাড়া প্রাণের অস্তিত্ব সম্ভব না। এ জন্য প্রোটিনকে একটি মুখ্য বা প্রধান খাদ্য উপাদান হিসেবে বিবেচনা করা হয়।
- প্রোটিনের গঠন উপাদান হলো কার্বন (C), হাইড্রোজেন (H2), অক্সিজেন (O2) এবং নাইট্রোজেন (N2)।
- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন মিলে এ্যামাইনো এসিড গঠিত হয়।
- অনেকগুলো এ্যামাইনো এসিড যুক্ত হয়ে প্রোটিন অণু গঠিত হয়।
- প্রোটিনকে ভাঙ্গলে প্রথমে এ্যামাইনো এসিড এবং সবশেষে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন অণু পাওয়ার যায়। 

উৎস: গার্হস্থ্যবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
আলোর প্রতিফলন কোনটির উপর নির্ভর করে না?
  1. ক) মাধ্যমের প্রকৃতির উপর
  2. খ) আপতন কোণের মানের উপর
  3. গ) প্রতিফলন কোণের মানের উপর
  4. ঘ) সবগুলোর উপর নির্ভরশীল
ব্যাখ্যা
কোনো আলোক রশ্মি কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যম দ্বারা বাধা প্রাপ্ত হলে দুই মাধ্যমের বিভেদতল থেকে প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ফিরে আসার প্রক্রিয়াকে আলোর প্রতিফলন বলে।

যে বিভেদ তল থেকে আলো ফিরে আসে তাকে প্রতিফলক তল বা প্রতিফলক পৃষ্ঠ বলে, আর পূর্ববর্তী মাধ্যমে ফিরে আসা আলোকে বলা হয় প্রতিফলিত আলো বা রশ্মি।
সাধারণত দুই মাধ্যমের বিভেদ তলে যে পরিমাণ আলো এসে পড়ে সবসময় তা সম্পূর্ণ প্রতিফলিত হয় না। পতিত আলোর কতটুকু প্রতিফলিত হবে তা দুটি বিষয়ের উপর নির্ভর করে । তা হলো,-
১. মাধ্যম দুটির প্রকৃতি এবং
২. আপতিত আলো প্রতিফলক তলের উপর কত কোণে আপতিত হয় তার পরিমাণ। 

** প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে।
অর্থাৎ, আলো প্রতিফলিত হওয়ার পর অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে প্রতিফলন কোণ। যেহেতু এটি প্রতিফলনের পরে সৃষ্টি হয় তাই এর উপর প্রতিফলন নির্ভর করে না। 
আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। অর্থাৎ, আপতন কোণ i এবং প্রতিফলন কোণ r হলে,
∠ i = ∠ r


সূত্র - SSC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বোর্ড বই
৪৪.
ম্যালকোলজিতে নিচের কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হয়?
  1. ক) পাখি
  2. খ) উভচর ও সরীসৃপ
  3. গ) শামুক-ঝিনুক
  4. ঘ) কীটপতঙ্গ
ব্যাখ্যা
• জীবের তথা জীববিজ্ঞানের কোন দিকটি নিয়ে আলোচনা করা হচ্ছে তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়ে থাকে।
• ম্যালকোলজি (Malacology): ম্যালকোলজিতে শামুক- ঝিনুক নিয়ে আলোচনা করা হয়।
• এন্টোমলজি (Entomology): এন্টোমলজিতে কীট-পতঙ্গ সম্পর্কে আলোচনা করা হয়।
• হারপেটোলজি (Herpetology): হারপেটোলজিতে উভচর ও সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়।
• অর্নিথোলজি (Ornithology): অর্নিথোলজিতে পাখি ও পাখি সম্পর্কে যাবতীয় বিষয়াদি আলোচনা করা হয়।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) হিলিয়াম
  2. খ) নিয়ন
  3. গ) আর্গন
  4. ঘ) জেনন
ব্যাখ্যা
- হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ। 
- পর্যায় সারণীর গ্রুপ-১৮ তে অবস্থিত হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন, রেডন এই ৬টি গ্যাসকে একত্রে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।
- হিলিয়াম ব্যতীত অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলির বহিঃস্থ শক্তিস্তরে অষ্টক পূর্ণ থাকে; অর্থাৎ, ৮টি করে ইলেক্ট্রন থাকে।
- হিলিয়ামের কেবল একটিই শক্তিস্তর রয়েছে এবং সেটাতে দুইটি ইলেক্ট্রন থাকে।
- নিষ্ক্রিয় গ্যাসগুলি অন্য কোন মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।

** রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় মৌলিক গ্যাসকে নিষ্ক্রিয় গ্যাস বলে। অর্থাৎ পর্যায় সারণির যেসব মৌলের পরমাণু ইলেকট্রন আদান, প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে না, তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।  

সূত্র: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৬.
পরমাণুর নিউক্লিয়াসে একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত হওয়াকে কী বলে?
  1. ক) ফিশন
  2. খ) ফিউশন
  3. গ) মেসন
  4. ঘ) লেপ্টন
ব্যাখ্যা
• পরমাণুর নিউক্লিয়াসে একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত হওয়াকে নিউক্লিয়ার ফিউশন বলে।
• পরমাণুর নিউক্লিয়াস হতে দুটি প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করা যায়। যথা:
১.  নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিভাজন।
২. নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লীয় সংযোজন।
১. নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিভাজন: যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস শক্তিশালী কণিকার আঘাতের ফলে প্রায় সমান দুটি খন্ডে বিভক্ত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বলে।
- উচ্চ শক্তিসম্পন্ন প্রোটন, নিউট্রন বা ডিউটেরনের আঘাতের ফলে ইউরেনিয়াম নিউক্লিয়াস ৩টি নিউট্রনসহ দুটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসে ভেঙ্গে পড়ে। 
২. নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লীয় সংযোজন: যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস পরিণত হয় এবং তাতে প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বলে।
- অত্যধিক উচ্চ তাপে ফিউশন সংঘটিত হয়।
- চারটি হাইড্রোজেন নিউক্লিয়াস ফিউশন প্রক্রিয়াতে জড়িত হয়ে একটি করে হিলিয়াম নিউক্লিয়াস গঠিত হয়।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
ট্রানজিস্টরে কয়টি টার্মিনাল থাকে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
• ট্রানজিস্টরে তিনটি টার্মিনাল থাকে।
- যথা: এমিটার, বেস এবং কালেক্টর।
- ট্রানজিস্টর হলো তিন প্রান্ত (Terminal) বিশিষ্ট একটি ডিভাইস (Device)।
- ১৯৪৮ সালে আমেরিকায় বেল ল্যাবরেটরীতে প্রথম এর আবিষ্কার হয়।
- আবিষ্কারের পর থেকেই ট্রানজিস্টর ইলেকট্রনিক জগতে বিপ্লবের সৃষ্টি করেছে।
- ইলেকট্রনিক যন্ত্রপাতির এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ।
- বিবর্ধক (Amplifier) হিসেবে এর ব্যবহার সর্বাধিক।
- সাধারণ ট্রানজিস্টরে ইলেকট্রন এবং হোল উভয় ধরনের চার্জ বাহক থাকে বলে একে বাইপোলার ট্রানজিস্টর বলে।
- ইলেকট্রনিক বিবর্ধক ও সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহৃত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
'Bacillus Calmatte Guerin' কোন রোগের টিকা?
  1. ক) পোলিও
  2. খ) ডিপথেরিয়া
  3. গ) হাম
  4. ঘ) যক্ষ্মা
ব্যাখ্যা
• Bacillus Calmatte Guerin-BCG হলো যক্ষ্মার টিকা।
- যক্ষ্মা রোগের প্রতিষেধক হিসেবে দেয়া হয় বিসিজি (Bacillus Calmatte Guerin) টিকা।
- টিকার আবিষ্কারক ক্যালসাট ও গুয়েচিন।
- ব্যাকটেরিয়া থেকে যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকা তৈরি করা হয়।
- ডিপথেরিয়া, হুপিংকাশি ও টিটেনাস প্রতিষেধক হিসেবে ডিপিটি (DPT) টিকা দেয়া হয়।
- পোলিও রোগের টিকার নাম ওপিভি (Oral Polio Vaccine).
- হাম রোগের টিকা এমএমআর।

উৎস: ব্রিটানিকা।
৪৯.
মানুষের পায়ে মোট কতটি অস্থি থাকে?
  1. ক) ১৪টি
  2. খ) ২৮টি
  3. গ) ৬০টি
  4. ঘ) ২০৬টি
ব্যাখ্যা
• মানবদেহে পা (দুটি) এ মোট অস্থি সংখ্যা ৬০টি
• মানুষের কঙ্কালতন্ত্রকে প্রধান দুটি অংশে ভাগ করা হয়। যথা-
১. অক্ষীয় কঙ্কাল এবং
২. উপাঙ্গীয় কঙ্কাল
- অক্ষীয় কঙ্কালে ৮০টি এবং উপাঙ্গীয় কঙ্কালে ১২৬টি অস্থি রয়েছে। 
- উপাঙ্গীয় কঙ্কালে ১২৬টি অস্থির মধ্যে পা (দুটি) এ মোট অস্থি সংখ্যা ৬০টি। 
- প্রতিটি অগ্রপদে ও পশ্চাৎপদে ৩০টি করে অস্থি রয়েছে। 
- পায়ের অস্থি সমূহ: ফিমার- ২টি, টিবিয়া- ২টি, ফিবুলা- ২টি, প্যাটেলা- ২টি, টার্সাল- ১৪টি, মেটাটার্সাল- ১০টি, ফ্যালাঞ্জেস- ২৮টি।

উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
একটি পিকোনেটে মোট কতটি Slave নোড থাকতে পারে?
  1. ক) 248 টি
  2. খ) 254 টি
  3. গ) 255 টি
  4. ঘ) 256 টি
ব্যাখ্যা
একটি পিকোনেটে মোট 255টি Slave নোড থাকতে পারে
• পিকোনেট:
ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয়, তাকে পিকোনেট বলে।
• ব্লুটুথ (Bluetooth): স্বল্প দূরত্বের ভেতর ফিক্সড ও মোবাইল ডিভাইসসমূহ থেকে তথ্য বিনিময়ের জন্য একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো ব্লুটুথ। এর মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) সৃষ্টি হয় যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে।
- বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে, কম্পিউটার, মেডিক্যাল ডিভাইস এবং বাসা বাড়ির বিনোদন ক্ষেত্রের অনেক ডিভাইসে ব্লুটুথ প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে। 
- একটি পিকোনেটে মোট ২৫৫টি স্লেভ নোড থাকে, তবে আটটি স্লেভের সাথে যোগাযোগ রক্ষা করে এবং অবশিষ্ট নোডগুলো নিষ্ক্রিয় থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫১.
বাইনারি সংখ্যা 10001 এর দশমিক মান কত?
  1. ক) 14
  2. খ) 14
  3. গ) 16
  4. ঘ) 17
ব্যাখ্যা
• বাইনারি সংখ্যা 10001 এর দশমিক মান 17.
- বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হয়। গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে। প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে।
- যেমন: 10001 এর ক্ষেত্রে,
(1 Χ 24)+(0 Χ 23)+(0 Χ 22)+(0 Χ 21)+(1 Χ 20)
= 16+0+0+0+1
=17

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫২.
স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) ব্যবহারকারী থেকে সরাসরি ইনপুট নেয়া যায়
  2. খ) ওয়েব পেইজগুলোতে কনটেন্ট নির্দিষ্ট থাকে
  3. গ) ডেটাবেজ ব্যবহার করা যায়
  4. ঘ) ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে
ব্যাখ্যা
স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য- ওয়েব পেইজগুলোতে কনটেন্ট নির্দিষ্ট থাকে।
• স্ট্যাটিক ওয়েবসাইট: যে সকল ওয়েব পেইজ পূর্ব থেকে তৈরীকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে এবং কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং আপডেট করা যায় না সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।
- সাধারণত HTML এবং CSS ব্যবহার করে এসব ওয়েবসাইটের পেইজ তৈরী করা হয়।
- স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যসমূহ:
১. নির্দিষ্ট সংখ্যক পেইজ থাকে।
২. ওয়েবসাইটের থিম এবং কন্টেন্ট নির্দিষ্ট।
৩. সাধারণত ডাটাবেজ সার্ভার ব্যবহার করা হয় না।
৪. ওয়েবপেজ পরিবর্তন করলে পুনরায় আপলোড করতে হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
নিচের কোন মেমোরিটি Volatile?
  1. ক) SSD
  2. খ) RAM
  3. গ) ROM
  4. ঘ) Flash memory
ব্যাখ্যা
• RAM হচ্ছে Volatile Memory.
- RAM-এর পুরো অর্থ Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন স্মৃতিও বলা হয়।
- কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
- কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। তাই একে ভোলাটাইল স্মৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
33 × 7 ÷ 25 - 5 + 3 = কত?
  1. ক) 25
  2. খ) 15
  3. গ) 10
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি × অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ, + অর্থ গুণ এবং - অর্থ ভাগ হয়, তবে
33 × 7 ÷ 25 - 5 + 3 = কত?

সমাধান: 
দেয়া আছে,
× অর্থ যোগ, ÷ অর্থ বিয়োগ , + অর্থ গুণ এবং - অর্থ ভাগ 

শর্তানুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই,
33 + 7 - 25 ÷ 5 × 3 
= 33 + 7 - 5 × 3 
= 40 - 15
= 25
৫৫.
যদি কোনো মাসের ২৬ তারিখ বুধবার হয়, তবে ঐ মাসের ২ তারিখ কী ছিলো?
  1. ক) শনিবার 
  2. খ) রবিবার 
  3. গ) সোমবার
  4. ঘ) মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো মাসের ২৬ তারিখ বুধবার হয়, তবে ঐ মাসের ২ তারিখ কী ছিলো? 
 
সমাধান:   
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই মাসের ১ম দিন শনিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন শনিবার হবে।

২৬ তারিখ বুধবার 
২৭ তারিখ বৃহস্পতিবার
২৮ তারিখ শুক্রবার 
২৯ তারিখ শনিবার 

ঐ মাসের ১ তারিখ শনিবার 
ঐ মাসের ২ তারিখ রবিবার
৫৬.
যদি NUMBER দিয়ে UNBMRE, CAMERA দিয়ে ACEMAR বোঝায়, তাহলে SECOND দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) DECONS
  2. খ) DOECNS
  3. গ) ESDOCN
  4. ঘ) ESOCDN
ব্যাখ্যা
প্রশ্ন: যদি NUMBER দিয়ে UNBMRE, CAMERA দিয়ে ACEMAR বোঝায়, তাহলে SECOND দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
প্রদত্ত শব্দগুলোর জোড়ায় জোড়ায় বর্ণগুলো তাদের পাশাপাশি অবস্থান পরিবর্তন করে বসেছে। 
NU - UN
MB - BM
ER  - RE  

CA - AC
ME - EM
RA - AR


SECOND - ESOCDN
৫৭.
x : y = 3 : 1 হলে x3 - y3 : x3 + y3 এর মান কত?
  1. ক) 14 : 13
  2. খ) 9 : 1
  3. গ) 13 : 14
  4. ঘ) 1 : 9
ব্যাখ্যা
প্রশ্ন: x : y = 3 : 1 হলে x3 - y3 : x3 + y3 এর মান কত?

সমাধান: 
 x : y = 3 : 1
x/y = 3/1
(x/y)3 = (3/1)3
x3/y3 = 27/1
(x3 - y3)/(x3 + y3) = (27 - 1)/(27 + 1)

x3 - y3 : x3 + y3 = 26 : 28
        = 13 : 14
৫৮.
একটি ছেলেকে দেখিয়ে এক ভদ্রমহিলা বলল 'তার মা হয় আমার মায়ের একমাত্র মেয়ে' ছেলেটি সম্পর্কে ভদ্রমহিলাটির কী হয়?
  1. ক) ছেলে
  2. খ) ভাই
  3. গ) চাচা
  4. ঘ) বাবা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলেকে দেখিয়ে এক ভদ্রমহিলা বলল 'তার মা হয় আমার মায়ের একমাত্র মেয়ে' ছেলেটি সম্পর্কে ভদ্রমহিলাটির কী হয়?

সমাধান: 
মহিলাটির মায়ের একমাত্র মেয়ে মহিলা নিজেই। 
ছেলেটি মহিলাটির ছেলে হয়। 
৫৯.
চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
চিত্র (X) এর মতো বিন্দু স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 



সমাধান: 
চিত্র (X) এ বিন্দুটি ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ অংশে অবস্থিত ।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে গ নং অপশনে ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ অংশ বিদ্যমান। 
তাই  গ নং অপশনের চিত্রে ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ অংশে ডট বসালে চিত্র (X) এর শর্ত পূরণ করবে। 
৬০.
কোন বানানটি শুদ্ধরূপে লেখা হয়েছে?
  1. ক) অনুসঙ্গিক
  2. খ) আনুশাঙ্গিক
  3. গ) আনুষঙ্গিক
  4. ঘ) আনুষাঙ্গিক
ব্যাখ্যা
আনুষঙ্গিক (বিশেষণ)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আনুষঙ্গ + ইক 
অর্থ:
১) সংশ্লিষ্ট; প্রাসঙ্গিক।
২) গৌণ; অপ্রধান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬১.
একটি অডিটরিয়ামে ১ম সারিতে 10টি আসন আছে। পর্যায়ক্রমে প্রতিটি সারিতে তার সামনের সারির চেয়ে 1টি আসন বেশি আছে। যদি মোট সারির সংখ্যা 25 হয়, তাহলে ঐ অডিটরিয়ামে কতটি আসন আছে?
  1. ক) 550টি
  2. খ) 660টি
  3. গ) 250টি
  4. ঘ) 500টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অডিটরিয়ামে ১ম সারিতে 10টি আসন আছে। পর্যায়ক্রমে প্রতিটি সারিতে তার সামনের সারির চেয়ে 1টি আসন বেশি আছে। যদি মোট সারির সংখ্যা 25 হয়, তাহলে ঐ অডিটরিয়ামে কতটি আসন আছে?

সমাধান: 
ধারা হিসেবে বিবেচনা করলে :10 + 11 + 12 +...........
এখন,
১ম পদ, a = 10
সাধারণ অন্তর, d = 1
n = 25
nতম পদের সমষ্টি, S = (n/2) {2a + (n - 1)d}
= (25/2) {2 × 10 + (25 - 1)1}
= (25/2) (20 + 24)
= (25/2) × 44
= 550
∴ অডিটরিয়ামে 550টি আসন আছে।
৬২.
একজন ব্যক্তি A থেকে 15 ফুট পূর্বদিকে হেঁটে B তে গেলো। এরপর ডানদিকে ঘুরে 8 ফুট হাঁটার পর আবার ডানে ঘুরে 21 ফুট হাঁটলো। সে A থেকে কত দূরে আছে?
  1. ক) 10 ফুট 
  2. খ) 12 ফুট 
  3. গ) 18 ফুট 
  4. ঘ) 24 ফুট 
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি A থেকে 15 ফুট পূর্বদিকে হেঁটে B তে গেলো। এরপর ডানদিকে ঘুরে 8 ফুট হাঁটার পর আবার ডানে ঘুরে 21 ফুট হাঁটলো। সে A থেকে কত দূরে আছে?

সমাধান: 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান D .
সরাসরি দূরত্ব AD = √{82 + (21 - 15)2}
= √{64 + 36}
=√100
= 10 ফুট 
৬৩.
চিত্র (Z) এর উন্মোচিতরূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ কোনটি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
 চিত্র (Z) এর উন্মোচিতরূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ কোনটি?


সমাধান: 
একটি কাগজ নিয়ে প্রথমে যথাক্রমে X ও Y চিত্রে প্রদর্শিতরূপে ভাঁজ করি। তারপর যথাক্রমে Z চিত্রে প্রদর্শিতরূপে দুইটি ছিদ্র করি। 
তারপর কাগজের ভাঁজ খুলে উন্মোচিত করলে (3) নং চিত্রটির অনুরূপ পাওয়া যাবে।

অর্থাৎ, প্রদত্ত চিত্রে  (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হলো অপশন গ(3)
৬৪.
'বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ কোন নদীর ওপর নির্মিত?
  1. ক) কীর্তনখোলা নদী
  2. খ) ধলেশ্বরী নদী
  3. গ) কচা নদী
  4. ঘ) আড়িয়াল খাঁ নদী
ব্যাখ্যা
• বরিশাল-খুলনা মহাসড়কে পিরোজপুরের কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• ২০১৩ সালের ১৯ মার্চ পিরোজপুরের  জনসভায় কচা নদীর ওপর সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• ২০১৮ সালের ১ নভেম্বর সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ ১ হাজার ৪৯৩ মিটার দৈর্ঘ্য ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থ।
• চীনের মেজর ব্রিজ রিকনাইসেন্স ও ডিজাইন ইনস্টিটিউট কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে চায়না রেইল ওয়াচ ১৭ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড সেতুটি নির্মাণ করে।

উৎস: প্রথমআলো।
৬৫.
‘গ্রামাঞ্চলে বিদ্যুতায়ণের ব্যবস্থা ও কৃষিবিপ্লবের বিকাশ’ বিষয়টি বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে?
  1. ক) অনুচ্ছেদ ১৬
  2. খ) অনুচ্ছেদ ১৭
  3. গ) অনুচ্ছেদ ১৮
  4. ঘ) অনুচ্ছেদ ১৯
ব্যাখ্যা
• ১৬ অনুচ্ছেদ: নগর ও গ্রামাঞ্চলের জীবন যাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষিবিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতীকরণের ব্যবস্থা, কুটিরশিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ-ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তরসাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷
• ১৭ অনুচ্ছেদ: রাষ্ট্র 
 (ক) একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য; 
 (খ) সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য; 
 (গ) আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য; কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷

• ১৮ অনুচ্ছেদ:
১৮(১) জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষতঃ আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷ 
 (২) গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷

উৎস: বাংলাদেশ সংবিধান।
৬৬.
বাংলাদেশের কয়টি বিভাগের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ২টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
- বর্তমানে বাংলাদেশে কার্যকর বিভাগ সংখ্যা ৮টি এবং জেলার সংখ্যা ৬৪টি।
- বাংলাদেশের ৬ টি বিভাগের সাথে আন্তর্জাতিক সীমান্ত থাকলেও ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- একটি জেলার সাথে উভয় দেশের সীমানা রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা রাঙামাটি।
- তবে ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামে  নতুন দুইটি প্রস্তাবিত বিভাগ রয়েছে

উৎস: বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট ও যুগান্তর পত্রিকা।
৬৭.
বাংলাদেশে প্রথমবারের মতো ‘ব্রেন ডেথ’ কোন ব্যক্তির অঙ্গ নিয়ে অঙ্গ প্রতিস্থাপন করা হয়?
  1. ক) সায়েরা ইসলাম
  2. খ) সারাহ ইসলাম
  3. গ) জায়েরা ইসলাম
  4. ঘ) সুফিয়া ইসলাম
ব্যাখ্যা
ব্রেন ডেথ:
• কোনো কারণে (স্ট্রোকস, মস্তিষ্কে আঘাত, মস্তিষ্কে অস্ত্রোপচার বা অন্য কোনো কারণে) যদি আমাদের ব্রেন স্টেমের কার্যক্রম বন্ধ হয়ে যায়, তখন তাকে বলা হবে ব্রেন ডেথ। 
• বাংলাদেশের প্রথমবারের মতো সারাহ ইসলাম প্রথম ব্যক্তি, যিনি ব্রেন ডেথ থেকে মৃত্যুর আগে নিজের অঙ্গ দান করেন।
• যুক্তরাষ্ট্রে এ ধরনের মৃত্যুকে বলা হয় হোল ব্রেন ডেথ।
• ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে আইনের মাধ্যমে দুই ধরনের মৃত্যুকে সংজ্ঞায়িত করা হয়।
- সারকুলেটরি ডেথ (হৃদ্‌যন্ত্রের ক্রিয়াবন্ধজনিত মৃত্য)।
- অন্যটি হোল ব্রেন ডেথ (মস্তিষ্কের পুরো কর্মকাণ্ড বন্ধ কিন্তু হৃদ্‌যন্ত্র সচল থাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত)।
• ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯ জাতীয় সংসদে পাস করা হয়।

উৎস:- দৈনিক প্রথম আলো।
৬৮.
বাংলাদেশের একমাত্র খেতাব প্রাপ্ত ক্ষুদ্র-নৃগোষ্ঠী মুক্তিযোদ্ধা কোন সম্প্রদায়ের?
  1. ক) চাকমা
  2. খ) হাজং
  3. গ) মারমা
  4. ঘ) মনিপুরী
ব্যাখ্যা
• ইউকে চিং (উক্য চিং মারমা) মুক্তিযুদ্ধে বীরবিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মুক্তিযোদ্ধা।
  তিনি মারমা সম্প্রদায়ের লোক। 
• মুক্তিযুদ্ধের সময় ‍তিনি ইপিআর-এর সদস্য হিসেবে ৬ নং সেক্টরে যুদ্ধ করেন।

উৎস : বাংলাপিডিয়া।
৬৯.
ছয় দফা অনুযায়ী কর ধার্য ও আদায়ের ক্ষমতা ছিল কার হাতে?
  1. ক) আঞ্চলিক সরকারের হাতে
  2. খ) উভয় সরকারের হাতে
  3. গ) বিশেষ কোনো প্রতিষ্ঠানের হাতে
  4. ঘ) কেন্দ্রীয় সরকারের হাতে
ব্যাখ্যা
• ছয় দফার চতুর্থ দফা ছিল - আঞ্চলিক সরকারে হাতে থাকবে সকল প্রকার কর ধার্য করার ও আদায়ের ক্ষমতা।
• আদায়কৃত রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারকে দেয়া হবে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৭০.
GSP এর পূর্ণরূপ -
  1. ক) General System of Prevention
  2. খ) Generalized System of Preferences
  3. গ) General System of Preferences
  4. ঘ) Generalized System of Procurement
ব্যাখ্যা
- GSP এর পূর্ণরূপ Generalized System of Preferences.
- GSP হচ্ছে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার।
- ইউরোপীয় ইউনিয়ন প্রথম GSP সুবিধা চালু করে।
- যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয় ১ জানুয়ারি, ১৯৭৬ সালে।
- যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা হারায় ২৭ জুন, ২০১৩ সালে।

উৎস: প্রথম আলো ।
৭১.
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ‘লবি গ্রুপ’ বলে আখ্যায়িত করেছেন -
  1. ক) অ্যালান আর. বল
  2. খ) এইচ. জিগলার
  3. গ) এস. ই. ফাইবার
  4. ঘ) আলফ্রেড গ্রাজিয়ার
ব্যাখ্যা
• সুশীল সমাজ - চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অংশ।
 • চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ‘লবি গ্রুপ’ বলে আখ্যায়িত করেছেন - এস. ই. ফাইবার
• “Interest group” - বলে আখ্যায়িত করেছেন - এইচ. জিগলার।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (১ম) বোর্ড বই।
৭২.
২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. ক) চতুর্থ তফসিলে
  2. খ) পঞ্চম তফসিলে
  3. গ) ষষ্ঠ তফসিলে
  4. ঘ) সপ্তম তফসিলে
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে এর মধ্যে  ষষ্ঠ তফসিলে স্বাধীনতার ঘোষণা রয়েছে।

বাংলাদেশের সংবিধানের অন্যান্য তফসিল সমূহ :
- প্রথম তফসিলঃ অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিলঃ রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত।
- তৃতীয় তফসিলঃ শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিলঃ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
- পঞ্চম তফসিলঃ ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
- সপ্তম তফসিলঃ স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৭৩.
মুজিবনগর সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন -
  1. ক) ক্যাপ্টেন মনসুর আলী
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) এ. এইচ. এম. কামরুজ্জামান
  4. ঘ) তাজউদ্দিন আহমদ
ব্যাখ্যা
- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রধানমন্ত্রী, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, স্থানীয় সরকার মন্ত্রণালয় : তাজউদ্দীন আহমদ।
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম।
- অর্থ ও বাণিজ্য মন্ত্রী : এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রাণ-পুনর্বাসন ও কৃষি মন্ত্রী : এ. এইচ. এম. কামরুজ্জামান।
- পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
৭৪.
সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কী?
  1. ক) ফ্রিডম পার্টি
  2. খ) প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি
  3. গ) জাতীয় গণতান্ত্রিক পার্টি
  4. ঘ) তৃণমূল বিএনপি
ব্যাখ্যা
নির্বাচন কমিশনে  নিবন্ধিত দলের ইতিহাস:
- বাংলাদেশ নির্বাচন কমিশনে ৪০ টি দলের  নিবন্ধন রয়েছে।
- ২০০৮ সালে দেশের রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়।
- দেশের প্রথম নিবন্ধিত দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ২০০৮ সালের ২০ অক্টোবর নিবন্ধন পায় দলটি। দলটির নির্বাচনী প্রতীক ‘ছাতা’।
- বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৮ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত এ রাজনৈতিক দলের প্রতীক ‘নৌকা’।
- সর্বশেষ  নিবন্ধিত দল হচ্ছে তৃণমূল বিএনপি ৯ ফেব্রুয়ারি ২০২৩ সালে  নিবন্ধিত হয়। দলটি প্রতীক হিসেবে পাচ্ছে ‘সোনালি আঁশ’।
-  ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয় -  ২০০৯ সালে
-  ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল হয় - ২০১৮ সালে
- জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়- ২০১৮ সালের ২৯ অক্টোবর
- প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপিনিবন্ধন বাতিল হয় -  ২০২০ সালে
- জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নিবন্ধন বাতিল করে - ২০২১ সালে

উৎস: নির্বাচন কমিশন ও  দৈনিক পত্রিকা রিপোর্ট।
৭৫.
মুক্তিযুদ্ধকালীন কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিলো না?
  1. ক) ৭ নং সেক্টর
  2. খ) ৮ নং সেক্টর
  3. গ) ৯ নং সেক্টর
  4. ঘ) ১০ নং সেক্টর
ব্যাখ্যা
• ১৯৭১ সালের ১১ই এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
•  তার মধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর। দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো।
• ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না।
• যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো সেই সেক্টরের কমান্ডার ১০ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন।

উৎস: বাংলাপিডিয়া।
৭৬.
বাংলাদেশে ২০২২-২৩ অর্থবছরে সবোর্চ্চ রেমিট্যান্স আসে -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
• ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা।
•ফলে বর্তমান সময় পর্যন্ত রেমিট্যান্সের উৎস হিসেবে প্রথম অবস্থানে  যুক্তরাষ্ট্র রয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১৯৬ কোটি ৬৬ লাখ ডলার।
• সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ১৩৩ কোটি ৭১ লাখ ডলার।
• যুক্তরাজ্য থেকে এসেছে ৯১ কোটি ১১ লাখ ডলার
• কুয়েত থেকে পাঠিয়েছেন ৭৬ কোটি ২৮ লাখ ডলার।  

উৎস: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ‘জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’,।
৭৭.
‘বঙ্গবন্ধু সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা’ গ্রন্থটি কার রচনা?
  1. ক) শামসুজ্জামান খান
  2. খ) শামসুদ্দীন আবুল কালাম
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) শওকত আলী
ব্যাখ্যা
• 'বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা' শীর্ষক গ্রন্থভুক্ত দীর্ঘ গবেষণাধর্মী প্রবন্ধ রচনা করেন শামসুজ্জামান খান।
 •
এই প্রবন্ধে শামসুজ্জামান খান বঙ্গবন্ধুর শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করেন।
এছাড়াও
• শামসুজ্জামান খান ১৯৪০ খ্রিষ্টাব্দে মানিকগঞ্জ জেলার চারিগ্রামে জন্মগ্রহণ করেন।
• শামসুজ্জামান খান লেখক, গবেষক ও ফোকলোরবিদ হিসেবে দেশে- বিদেশে খ্যাতি অর্জন করেছেন।
• তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো—
• প্রবন্ধগ্রন্থ : 'নানা প্রসঙ্গ', ‘গণসঙ্গীত’,‘মাটি থেকে মহীরুহ’, ‘বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা’, ‘মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা ও সমকাল', 'আধুনিক ফোকলোর চিন্তা', 'ফোকলোর চর্চা' ইত্যাদি।
• রম্য-রচনা : ‘ঢাকাই রঙ্গরসিকতা', 'গ্রাম বাংলার রঙ্গরসিকতা' ইত্যাদি।
•  শিশুসাহিত্য : 'দুনিয়া মাতানো বিশ্বকাপ', 'লোভী ব্রাহ্মণ ও তেনালীরাম', ‘ছোটদের অভিধান' (যৌথ)।
• তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক লাভ করেন ।শামসুজ্জামান খান ২০২১ খ্রিষ্টাব্দের ১৪ ই এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।
 
উৎস: নতুন কালের কল্লোলে বঙ্গবন্ধু, আবদুল লতিফ সিদ্দিকী, দৈনিক জনকণ্ঠ।
৭৮.
চর রাজিবপুর - কোন জেলায় অবস্থিত?
  1. কুড়িগ্রাম
  2. লক্ষীপুর
  3. নোয়াখালী
  4. নেত্রকোণা
ব্যাখ্যা
• দেশে মোট উপজেলা ৪৯৫টি, সবচেয়ে দরিদ্র উপজেলা কুড়িগ্রামের চর রাজিবপুর।
• উত্তরে রৌমারী, পূর্বে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে জামালপুর ও গাইবান্ধা, পশ্চিমে গাইবান্ধা ও চিলমারী উপজেলা
• আয়তন : ১১১.০৩ বর্গকিলোমিটার।
• উপজেলার জনসংখ্যা ৮৪ হাজার, দারিদ্র্যের হার ৭৯.৮ শতাংশ
• জেলা সদর থেকে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন, অনেকটা দ্বীপের মতো
• এই অঞ্চলে নদীভাঙন সবচেয়ে বড় সমস্যা, এ কারণে ভিটেমাটি ছাড়া হয় মানুষ।
• লোকজন এলাকায় কাজের অভাবে টাঙ্গাইল, ঢাকায় দিনমজুরের কাজ করেন।

উৎস:- দৈনিক প্রথম আলো।
৭৯.
বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র নাম কী?
  1. ক) দ্য গোল্ডেন ল্যান্ড অফ বেংগল
  2. খ) হাসিনা: আ ডটার'স টেল
  3. গ) শেখ মুজিব আমার পিতা
  4. ঘ) খোকা
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে নির্মিতব্য দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র - মুজিব আমার পিতা।
• সরকারের ICT ডিভিশনের অর্থায়নে চলচ্চিত্রটি পরিচালনা করেন সোহেল মোহাম্মদ রানা।
• নির্মাতা প্রতিষ্ঠান 'প্রোলেন্সার স্টুডিও’।

উৎস:- প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট।
৮০.
গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় -
  1. ক) ভানুগুপ্তকে
  2. খ) দ্বিতীয় চন্দ্রগুপ্তকে
  3. গ) সমুদ্র গুপ্তকে
  4. ঘ) প্রথম চন্দ্রগুপ্তকে
ব্যাখ্যা
• সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা।
• চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত পাটালিপুত্রের সিংহাসনে বসেন।
•তাঁকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয়। তার রাজত্বকালে সমগ্র বাংলা জয় করা হলেও সমতট একটি করদ রাজ্য ছিল।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮১.
‘সার্ক জ্বালানি কেন্দ্র‘ কোথায় অবস্থিত?
  1. ক) ইসলামাবাদ, পাকিস্তান
  2. খ) কলম্বো, শ্রীলঙ্কা
  3. গ) কাঠমান্ডু, নেপাল
  4. ঘ) ঢাকা, বাংলাদেশ
ব্যাখ্যা
‘সার্ক জ্বালানি কেন্দ্র ইসলামাবাদ, পাকিস্তানে অবস্থিত।

• সার্ক:
- গঠিত হয়- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- সার্কের

- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।

• সার্কের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
৮২.
কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হতো?
  1. ক) জার্মানি
  2. খ) জাপান
  3. গ) ফ্রান্স
  4. ঘ) চীন
ব্যাখ্যা
- জার্মান সম্রাটগণ কাইজার নামে পরিচিত ছিলো।

এছাড়াও -
- রোমান সম্রাটদের উপাধি ছিলো সিজার।
- প্রাচীন মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি ছিলো ফারাও।
- ফারাও শব্দের অর্থ বড়বাড়ি। বিশাল প্রাসাদে বসবাসকারী ফারাওদের মনে করা হতো ঈশ্বরের সন্তান।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং হিস্টোর ডটকম
৮৩.
নিচের কে ২০২২ সালে ম্যাগসেসে পুরস্কার লাভ করেন?
  1. ক) জেন ক্যাম্পিয়ন
  2. খ) অ্যাঙ্গাস ডিটন
  3. গ) তাদাশি হাতোরি
  4. ঘ) মারলন জেমস
ব্যাখ্যা
২০২২ সালে ম্যাগসেসে পুরস্কার লাভ করেন - জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাতোরি।

• ম্যাগসেসে পুরস্কার:
- ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় - ফিলিপাইন থেকে।
- ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মারা যান র‍্যামন ম্যাগসেসে।
- ১৯৫৮ সাল থেকে তার নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতিবছর ম্যাগসেসের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

- ২০২২ সালে ৬৪তম ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হলো।
- বিজয়ীদের মধ্যে প্রথমেই রয়েছেন কম্বোডিয়ার মনোরোগ বিশেষজ্ঞ ৫৪ বছর বয়সী সথেরা চিহিম।
- ফিলিপিন্সের শিশু চিকিৎসক ও অধিকারকর্মী ৬৪ বছর বয়সী বারমাদেত্তে জে মাদ্রিদ।
- জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাতোরি
- ইন্দোনেশিয়ায় নদী রক্ষা আন্দোলনে বহুদিন ধরে সক্রিয় ফরাসি পরিবেশবিদ ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৮৪.
বেনেলাক্স (BENELUX) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) ভিয়েনা
  2. খ) কোপেনহেগেন
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) আমাস্টারডাম
ব্যাখ্যা
• বেনেলাক্স:
- পশ্চিম ইউরোপের ৩ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।    
- প্রতিষ্ঠা:- চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল (The Treaty of the Benelux Economic Union)।
- চুক্তি কার্যকর:- ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা:- ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)। 
- সদরদপ্তর:- ব্রাসেলস, বেলজিয়াম। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮৫.
সম্প্রতি পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাতের‘ সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) চীন
ব্যাখ্যা
- সম্প্রতি পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাতের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।
- রোসকসমস স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগজিন সারমাত নামের পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালান।
- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে সেরা হিসেবে অভিহিত করেছেন।
- সারমাত যে কয়টি পরমাণু 'ওয়ারহেড' বহন করতে পারে তার ওজন ১০ টনের মতো।
- ক্ষেপণাস্ত্রটির নিজের ওজন দুইশ টন।
- এটি চলার পথ পরিবর্তন করতে সক্ষম তাই এটিকে কোন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র দিয়ে আঘাত করা কঠিন।
- এই ক্ষেপণাস্ত্র হাজার হাজার মাইল দূর থেকে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপে আঘাত হানতে সক্ষম।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৮৬.
'কুরাকাও' দ্বীপের অবস্থান কোথায়?
  1. ক) ক্যারিবিয়ান সাগরে
  2. খ) মিশরের নীল নদের তীরে
  3. গ) আরব আমিরাতের সমুদ্রবন্দরের নিকট
  4. ঘ) ভূমধ্যসাগরের দক্ষিণে
ব্যাখ্যা
• কুরাকাও দ্বীপ:
- কুরাকাও, ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপ এবং নেদারল্যান্ডস রাজ্যের মধ্যে একটি দেশ।
- এটি ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ৩৭ মাইল (৬০ কিমি) উত্তরে অবস্থিত। যদিও এটি দক্ষিণ আমেরিকার মহাদেশীয় একটি অংশ।
- কুরাকাও এবং দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের প্রতিবেশী দ্বীপগুলিকে সাধারণত লেসার অ্যান্টিলিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চাপ হিসেবে বিবেচনা করা হয়। 
- তাদের রাজধানী হচ্ছে উইলেমস্টাড।

- কুরাকাও দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে আরাওয়াক জনগণের দ্বারা বসতি স্থাপন করেছিল।
- এটি ১৪৯৯ সালে ইউরোপীয়দের ওস্প্যানিশদের  দ্বারা প্রথম পরিদর্শন করা হয়েছিল এবং পরবর্তীতে ডাচদের দ্বারা স্থির করা হয়েছিল,
-  তারা এটিকে ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করেছিল।
- স্প্যানিশরা ১৫১৫ সালে সমগ্র আদিবাসী জনগোষ্ঠীকে দাস হিসাবে হিস্পানিওলার কাছে নির্বাসিত করে।
- কুরাকাও হল পশ্চিম গোলার্ধের প্রাচীনতম ক্রমাগত বসবাসকারী ইহুদি সম্প্রদায়।
- তারা ১৫০০-এর দশকে পর্তুগাল থেকে দেশত্যাগ করেছিলেন।
৮৭.
ডি-৮ ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) বাহরাইন
  2. খ) মালয়েশিয়া
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) মরক্কো
অনির্ধারিত
ব্যাখ্যা
ডি-৮ ভুক্ত দেশ নয় - বাহরাইন ও মরক্কো
অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

• D-8:

- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয়- ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।

- D-8 সংস্থার বর্তমান মহাসচিব- ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-দুই বছর পর পর।
- সর্বশেষ দশম D-8 সম্মেলন ২০২১ সালের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট।
৮৮.
World Economic Forum-এর বার্ষিক সভা প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) প্যারিস, ফ্রান্স
  3. গ) ডাভোস, সুইজারল্যান্ড
  4. ঘ) লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
• WEF:
- WEF Stands for World Economic Forum. 
- এটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা। 
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ড এর কলগনিতে।
- সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি তারিখ পর্যন্ত। 

উৎস: WEF এর ওয়েবসাইট।
৮৯.
কোন ধরনের ভূ-গর্ভস্থ পদার্থ জমাট বেঁধে আগ্নেয়শিলা সৃষ্টি হয়?
  1. ক) পানি
  2. খ) বালু
  3. গ) ম্যাগমা
  4. ঘ) ভষ্ম 
ব্যাখ্যা
ম্যাগমা জমাট বেঁধে আগ্নেয়শিলা সৃষ্টি হয়?
 
• আগ্নেয়শিলা (Igneous Rocks):

- পৃথিবী জ্বলন্ত অবস্থা থেকে শীতল হবার সময়ে অর্ধগলিত বিভিন্ন খনিজ অত্যন্ত দ্রুত শীতল ও কঠিনাকার ধারণ করে। এইরূপে সৃষ্ট কঠিন পদার্থগুলো আগ্নেয়শিলা নামে অভিহিত।
- আবার ভূমিকম্পের বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূ-গর্ভস্থ উত্তপ্ত অর্ধগলিত ম্যাগমা ভূ-পৃষ্ঠে বেরিয়ে আসে। ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এলে, তাকে লাভা বলে। লাভা শীতল হয়ে জমাট বেঁধে আগ্নেয়শিলার সৃষ্টি হয়।
- পৃথিবী সৃষ্টির আদিতে এই শিলার সৃষ্টি হওয়ায় একে প্রাথমিক শিলা বা আদি শিলা (Primary Rock) বলা হয়।
যেমন- ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০.
স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?
  1. ক) আইনের চোখে সকলে সমান
  2. খ) মূল্যবোধের বিকাশ
  3. গ) সদাজাগ্রত জনমত
  4. ঘ) সরকারের দায়িত্বশীলতা
ব্যাখ্যা
- স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার হলেও এটি অর্জন ও সংরক্ষণ অত্যন্ত দুরূহ কাজ।
- স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষাকবচ হলো জনগণের সর্তক দৃষ্টি বা সদা জাগ্রত জনমত। 
- স্বাধীনতাপ্রিয় জনগণকে সর্বদা সজাগ ও সচেতন থাকতে হবে, যেন স্বাধীনতার ওপর হুমকি না আসে। 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।