পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৪ মার্চ, ২০২০সময়25 minutes৭০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭১
সিলেবাস
নন-ক্যাডার : জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | ইন্সট্রাক্টর- ২০১৮ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৪ মার্চ, ২০২০ · ৭১ প্রশ্ন

.
লালসালু উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) শওকত ওসমান
  3. গ) সৈয়দ ওয়ালিউল্লাহ
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
ঔপন্যাসিক সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১) কর্তৃক অন্যতম উপন্যাস লালসালু। এ উপন্যাসটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
.
সূর্যদীঘল বাড়ী চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) শেখ নেয়ামত আলী
  2. খ) জহির রায়হান
  3. গ) সুভাষ দত্ত
  4. ঘ) খান আতা
ব্যাখ্যা
বিশিষ্ট কথাসাহিত্যিক আবু ইসহাকের উপন্যাস ‘সূর্য দীঘল বাড়ি’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়। যৌথভাবে পরিচালনা করেছিলেন শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের।
সূত্রঃ bdnews24.com
.
বাংলা সন প্রবর্তন করেন কে?
  1. ক) সম্রাট বাবর
  2. খ) সম্রাট জাহাঙ্গীর
  3. গ) সম্রাট আকবর
  4. ঘ) সম্রাট শাহজাহান
ব্যাখ্যা
কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর ১৫৫৬ সাল বা আরবি ৯৯২ হিজরিতে খ্রিস্টাব্দে হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত করেন। উৎসঃ সাহিত্য কণিকা-অষ্টম শ্রেণী
.
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে হয়েছিল?
  1. ক) ১০ টি
  2. খ) ১১ টি
  3. গ) ০৯ টি
  4. ঘ) ০৬ টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। উৎসঃ বাংলাপিডিয়া
.
২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা ?
  1. ক) UNICEF
  2. খ) UNDP
  3. গ) UNESCO
  4. ঘ) UNHCR
ব্যাখ্যা
ইউনেস্কো ১৭ নভেম্বর ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়। ২০০০ সালের ২১ শে ফেব্রুয়ারী বিশ্বব্যাপী প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সূত্র: বাংলাদেশ সরকারের ওয়েবসাইট
.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর দিনগুলো' তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
  1. ক) আবদুর রশিদ তর্কবাগীশ
  2. খ) মহিউদ্দিন আহমদ
  3. গ) মাওলানা ভাসানী
  4. ঘ) খান সাহেব ওসমান আলী
ব্যাখ্যা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নর দিনগুলো' তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ (২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এতে দেখা যায় কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দিন আহমদ।
উৎসঃ সাহিত্য পাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণী।
.
১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) ঢাকা মেডিক্যাল
  3. গ) ঢাকা কলেজ
  4. ঘ) জগন্নাথ কলেজ
ব্যাখ্যা
১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। উৎসঃ বাংলাপিডিয়া
.
মৌমাছিতে কোন এসিড থাকে?
  1. ক) টারটারিক এসিড
  2. খ) ফরমিক এসিড
  3. গ) ইরোসিক এসিড
  4. ঘ) লিনোলিক এসিড
ব্যাখ্যা
মৌমাছিতে মিথানয়িক এসিড বা ফর্মিক এসিড (HCOOH) থাকে।
.
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?
  1. ক) চামড়া ও চামড়াজাত পণ্য
  2. খ) চা
  3. গ) পাট
  4. ঘ) তৈরি পোষাক
ব্যাখ্যা
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। কারণ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত এটি। প্রধানমন্ত্রী বলেন, আগামী ২০২১ সাল নাগাদ এই খাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার।
১০.
নিম্নে উল্লিখিত শব্দজুটির মধ্যে কোনটিকে দ্বিরুক্ত শব্দ বলে?
  1. ক) কল কাকলি
  2. খ) মুগ্ধ নয়নে
  3. গ) পথে প্রান্তরে
  4. ঘ) হাতে হাতে
ব্যাখ্যা
দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার। যথা- ১.শব্দের দ্বিরুক্তি (রোজ রোজ, কেউ কেউ), ২.পদের দ্বিরুক্তি (হেসে হেসে, চোরে চোরে) ও ৩. অনুকার দ্বিরুক্তি (শন শন, খিল খিল)। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
  1. ক) ১৮০০ সালে
  2. খ) ১৮০১ সালে
  3. গ) ১৮১৭ সালে
  4. ঘ) ১৮৩১ সালে
ব্যাখ্যা
১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে। সুত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই, এইচএসসি প্রোগ্রাম।
১২.
'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' গানটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) জসীমউদ্দীন
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত। এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এটি পরে তার ‘গীতবিতান’ গ্রন্থের স্বরবিতান অংশে অন্তর্ভূক্ত। এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১৩.
'হাত' শব্দটির উদ্ধৃতি কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) লোকটির হাতটান আছে
  2. খ) তার লেখার হাত আছে
  3. গ) পরের কাছে হাত পেত না
  4. ঘ) করিম রহিমের ডান হাত
ব্যাখ্যা
‘লোকটির হাতটান আছে’ বাক্যে হাত অর্থাভাব অর্থে; ‘পরের কাছে হাত পেত না’ বাক্যে হাত সাহায্য চাওয়া অর্থে; ‘করিম রহিমের ডান হাত’ বাক্যে হাত ক্ষমতা অর্থে এবং ‘তার লেখার হাত আছে’ বাক্যে হাত দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে।
সূত্র: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেখ করুন।
  1. ক) ইকবাল
  2. খ) আসাদ
  3. গ) সালাম
  4. ঘ) নুর হোসেন
ব্যাখ্যা
ভাষা শহীদ আব্দুস সালাম এর জন্ম ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষ্মণপুর গ্রামে। তাঁর জন্ম ১৯২৫ সালে এবং মৃত্যু ৭ এপ্রিল ১৯৫২।
১৫.
বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশে ব্যবহৃত একক-
  1. ক) অ্যাম্পিয়ার
  2. খ) ভোল্ট
  3. গ) কিলোওয়াট
  4. ঘ) ওয়াট
ব্যাখ্যা
সাধারণত বিদ্যুৎ শক্তির হিসাবের জন্য কিলোওয়াট-ঘন্টা একক ব্যবহৃত হয়। এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘন্টা বলে। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্ট একক দ্বারা। উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (১ম পত্র) বোর্ড বই।
১৬.
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) আব্দুল্লাহ আল মামুন
  3. গ) ইমদাদুল হক মিলন
  4. ঘ) মুনতাসির মামুন
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়'(১৯৭৬)। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৭.
এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর কোন শহরে?
  1. ক) ঢাকা
  2. খ) ব্যাংকক
  3. গ) ম্যানিলা
  4. ঘ) নয়াদিল্লি
ব্যাখ্যা
Asian Development Bank Headquarters Manila, Philippines. Source: adb.org
১৮.
বাংলা গদ্য সাহিত্য কোন লেখকের রচনা রীতিকে 'আলালি ভাষা' আখ্যা দেওয়া হয়?
  1. ক) প্যারীচাঁদ মিত্র
  2. খ) রাজনারায়ণ বসু
  3. গ) কালীপ্রসন্ন সিংহ
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র (১৮১৪-১৮৮৩)। তার রচিত উপন্যাসটির নাম আলালের ঘরের দুলাল (১৮৫৮)। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
১৯.
বিশ্বের বৃহত্তম হ্রদের নাম-
  1. ক) কাস্পিয়ান সাগর
  2. খ) বৈকাল হ্রদ
  3. গ) সুপিরিয়র হ্রদ
  4. ঘ) ভিক্টোরিয়া হ্রদ
ব্যাখ্যা
Caspian Sea, world’s largest inland body of water. It lies to the east of the Caucasus Mountains and to the west of the vast steppe of Central Asia.
Source: Encyclopaedia Britannica
২০.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) প্রতিযোগিতা
  2. খ) প্রতিযোগীতা
  3. গ) পতিযোগিতা
  4. ঘ) প্রতীযোগিতা
ব্যাখ্যা
No explanation added.
২১.
কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
  1. ক) সংস্কৃত
  2. খ) প্রাকৃত
  3. গ) হিন্দি
  4. ঘ) পালি
ব্যাখ্যা
মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২২.
মারমা উপজাতির পারিবারিক কাঠামো-
  1. ক) মাতৃতান্ত্রিক
  2. খ) ভাতৃতান্ত্রিক
  3. গ) পিতৃতান্ত্রিক
  4. ঘ) ভগ্নিতান্ত্রিক
ব্যাখ্যা
গারো ও খাসিয়া উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। এছাড়া বাকিসব উপজাতিদের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।
২৩.
'মহাশ্মশান' মহাকাব্যটির রচয়িতা কে ?
  1. ক) কায়কোবাদ
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা
মহাশ্মশান কায়কোবাদ রচিত বাংলা মহাকাব্য (১৯০৪)। এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ। এ যুদ্ধ ছিল ভারতের উদীয়মান হিন্দুশক্তি মারাঠাদের সঙ্গে মুসলিমশক্তি তথা আহমদ শাহ আবদালীর নেতৃত্বে রোহিলা-অধিপতি নজীবউদ্দৌলার শক্তিপরীক্ষা; যুদ্ধে মুসলমানদের জয় হলেও কবির দৃষ্টিতে তা ছিল উভয়েরই শক্তিক্ষয় ও ধ্বংস; এজন্যই তিনি একে ‘মহাশ্মশান’ বলেছেন। যুদ্ধকাহিনীর মধ্যে অনেকগুলি প্রণয়বৃত্তান্ত স্থান পেয়েছে। Source: Banglapedia
২৪.
'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়' চরণটির রচয়িতা কে?
  1. ক) সুদীপ্ত নারায়ণ চক্রবর্তী
  2. খ) বিক্রম সেন
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) সুকান্ত রায়
ব্যাখ্যা

অসাধারণ এই কবিতাটি এখানে দেয়া হল।
'হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন, কঠোর গদ্যে আনো,
পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো!
প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা-
কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,
ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়ঃ
পূর্ণিমা-চাঁদ যেন ঝল্‌সানো রুটি।।'
- হে মহাজীবন, সুকান্ত ভট্টাচার্য।

২৫.
গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে?
  1. ক) ব্রিটেন
  2. খ) ফ্রান্স
  3. গ) ভারত
  4. ঘ) গ্রিস
ব্যাখ্যা
প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন (Solon) গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। কিন্তু আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্য। [সূত্র: কালের কণ্ঠ]
২৬.
প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-
  1. ক) দিল্লি
  2. খ) ঢাকা
  3. গ) কাবুল
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
১৯৮০ সালে বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি দক্ষিণ এশিয়ার সাতটি রাষ্ট্রের সমন্বয়ে একটি আঞ্চলিক সহযোগিতা জোট গঠনের ধারণা দেন। অবশেষে ১৯৮৫ সালে ঢাকা শীর্ষসম্মেলনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠিত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া।
২৭.
দত্তা উপন্যাসটি কার লেখা?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) রবীন্দ্রনাথ দত্ত
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) সুরেন্দ্র পাল
ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসঃ
দেনা পাওনা (১৯২৩): ঊনবিংশ শতাব্দীর বাংলার নারীদের প্রতি অবিচার ও পণপ্রথার কদর্যরূপ দর্শিত হয়েছে। জীবনানন্দ ও ষোড়শী উপন্যাসটির প্রধান চরিত্র। উপন্যাসটি “ষোড়শী” নামে নাট্যায়িত হয়।
দত্তা (১৯১৮): উপন্যাসটি “বিজয়া” নামে নাট্যায়িত হয়। বনমালী, রাসবিহারী, বিজয়া, নরেন্দ্র ইত্যাদি প্রধান চরিত্র।
পল্লী সমাজ (১৯১৬): রমা, রমেশ, বেণী, বলরাম ইত্যাদি প্রধান চরিত্র। উপন্যাসটি “রমা” নামে নাট্যায়িত হয়।

২৮.
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
  1. ক) কম হয়
  2. খ) খুব কম হয়
  3. গ) বেশি হয়
  4. ঘ) একই থাকে
ব্যাখ্যা
No explanation added.
২৯.
সাঁঝের মায়া কবিতাটির রচয়িতা কে?
  1. ক) নূরজাহান বেগম
  2. খ) শামসুন্নাহার মাহমুদ
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
১৯৩৮ সালে প্রকাশিত সুফিয়া কামালের ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থের মুখবন্ধ লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বইটি প্রকাশিত হওয়ার পর এর ভূয়ষী প্রশংসা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও।
৩০.
বাংলা সাহিত্যে চলিতরীতির ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠ পথ প্রদর্শক ছিলেন-
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
প্রমথ চৌধুরী সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক। ১৯১৪ সালে মাসিক সবুজপত্র প্রকাশনা এবং তার মাধ্যমে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তন তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: তেল-নুন-লাকড়ি (১৯০৬), সনেট পঞ্চাশৎ (১৯১৩), চার-ইয়ারি কথা (১৯১৬), বীরবলের হালখাতা (১৯১৬), The Story of Bengali Literature (১৯১৭), পদচারণ (১৯১৯), রায়তের কথা (১৯২৬), নীললোহিত (১৯৩২) ও আত্মকথা (১৯৪৬)।
৩১.
'কবর' কবিতাটির রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) কবি শামসুর রহমান
  3. গ) নির্মলেন্দু গুন
  4. ঘ) জসীমউদ্দিন
ব্যাখ্যা
জসীমউদ্দীনের কবিত্ব শক্তির প্রকাশ ঘটে ছাত্রজীবনেই। তখন থেকেই তিনি তাঁর কবিতায় পল্লিপ্রকৃতি ও পল্লিজীবনের সহজ-সুন্দর রূপটি তুলে ধরেন। পল্লির মাটি ও মানুষের সঙ্গে তাঁর অস্তিত্ব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল। কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। কবি হিসেবে এটি তাঁর এক অসামান্য সাফল্য। সূত্রঃ বাংলাপিডিয়া
৩২.
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কবিতার রচনাটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) সুকান্ত ভট্টাচার্য
  3. গ) মদনমোহন তর্কালঙ্কার
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

আমাদের ছোট নদী
-রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক

৩৩.
শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ হতে?
  1. ক) সুইডেন
  2. খ) ফ্রান্স
  3. গ) ব্রিটেন
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়। এর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি যা নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি। সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল। চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পক্ষ থেকে। (সূত্র: নোবেলপ্রাইজ কমিটির ওয়েবসাইট)
৩৪.
শ্রীকান্ত উপন্যাস এর রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) ধীরেণ বসু
  3. গ) যোগীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭)। প্রথম প্রকাশিত গল্প মন্দির। শ্রীকান্ত তাঁর আত্মজৈবনিক উপন্যাস। মেজদিদি প্রকাশিত হয় ১৯১৫ সালে। পথের দাবী তার রাজনৈতিক উপন্যাস। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৩৫.
বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ এর নাম কি?
  1. ক) শাপলা
  2. খ) বিজয়
  3. গ) দোয়েল
  4. ঘ) অ্যাপল
ব্যাখ্যা
বাংলাদেশের তৈরি সর্ব প্রথম ল্যাপটপ ‘দোয়েল'। সূত্রঃ dw.com
৩৬.
অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) তাজউদ্দীন
ব্যাখ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০ - ১৯৭৫) কর্তৃক রচিত অন্যতম গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। এটি ২০১২ সালে প্রকাশিত হয়। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৩৭.
'চিকুনগুনিয়া' কিসের মাধ্যমে ছড়ায়-
  1. ক) এডিস মশার মাধ্যমে
  2. খ) পানির মাধ্যমে
  3. গ) বানিরের মাধ্যমে
  4. ঘ) বাতাসের মাধ্যমে
ব্যাখ্যা
চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত জ্বর যা আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়ায়। এ রোগ ডেঙ্গু, জিকা'র মতোই এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। সূত্রঃ bdnews24.com
৩৮.
কবর নাটকের রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) কবীর চৌধুরী
  3. গ) বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
  4. ঘ) সুভাষ দত্ত
ব্যাখ্যা

- মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয় এবং ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে অপর দুটি নাটিকা ‘মানুষ’ ও ‘নষ্টছেলে’র সঙ্গে কবর শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা। 

৩৯.
রতন চরিত্রটি কোন ছোট গল্পের অন্তর্গত?
  1. ক) দুঃখিনী
  2. খ) কুমুদিনী
  3. গ) নষ্টনীড়
  4. ঘ) পোস্টমাস্টার
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পে চরিত্র তিনটি- পোস্টমাস্টার, রতন এবং প্রকৃতি।
৪০.
ATM এর পূর্ণরূপ কি?
  1. ক) Auto timing
  2. খ) Automated Teller Machine
  3. গ) Auto touch mobile
  4. ঘ) Automatic talking mobile
ব্যাখ্যা
'ATM’ এর পূর্ণরূপ হলো Automated Teller Machine।
৪১.
কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) অলীক সপ্ন
  2. খ) চৈত্রমাসের দিনগুলো
  3. গ) অবসাদ
  4. ঘ) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
ব্যাখ্যা
কবি শামসুর রাহমানের কবিতায় আধুনিক কাব্য ধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতিনির্ভর এবং বিষয় উপাদানে শহরকেন্দ্রিক। তার প্রধান কাব্যগ্রন্থ সমূহ- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এক ধরনের অহংকার, আদিগন্ত্য নগ্ন পদধ্বনি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, বুক তার বাংলাদেশের হৃদয়, হরিণের হাড় ইত্যাদি। শামসুর রহমান রচিত উপন্যাস অক্টোপাস, অদ্ভুত আঁধার এক, নিয়ত মন্তাজ ও এলো সে অবেলায়।
৪২.
বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়?
  1. দিনাজপুর
  2. রাজশাহী
  3. পাবনা
  4. বরিশাল
অনির্ধারিত
ব্যাখ্যা
• বরেন্দ্র বা বরেন্দ্রী উত্তর বঙ্গের প্রাচীন জনপদ পুন্ড্র বা পুন্ড্রবর্ধনের সঙ্গে সমবিস্তৃত একটি প্রাচীন ভৌগোলিক অঞ্চল, যা প্লিস্টোসিন যুগীয় ভূগঠন বারিন্দ ভূভাগে অবস্থিত।
- দিনাজপুর, রংপুর, নওগাঁ, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।
- কানিংহাম বরেন্দ্রর সীমানা পশ্চিমে গঙ্গা ও মহানন্দা, পূর্বে করতোয়া, দক্ষিণে পদ্মা এবং উত্তরে কুচবিহার ও তরাই অঞ্চলের মধ্যবর্তী ভূভাগ নির্দিষ্ট করেন।
- তবকাত-ই-নাসিরীতে বারিন্দকে গঙ্গার পূর্ব দিকে লখনৌতি রাজ্যের একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

[অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

সূত্র: বাংলাপিডিয়া
৪৩.
বাংলা বর্ণমালাকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ক) ২ ভাগে
  2. খ) ৪ ভাগে
  3. গ) ৩ ভাগে
  4. ঘ) ৫ ভাগে
ব্যাখ্যা
বাংলা বর্ণমালাকে মোট ২টি ভাগে ভাগ করা যায়। যথা- স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ।
৪৪.
ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডনে
  2. খ) জেনেভায়
  3. গ) রাশিয়ায়
  4. ঘ) যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
The International Labour Office in Geneva, Switzerland, composed of the permanent Secretariat and professional staff, handles day-to-day operations under the supervision of an appointed director general. Source: ilo.org
৪৫.
সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায়-
  1. ক) ডিটারজেন্ট
  2. খ) ইথানল
  3. গ) চর্বি
  4. ঘ) গ্লিসারিন
ব্যাখ্যা
সাবান উৎপাদনের সময় উপজাত হিসেবে গ্লিসারল (গ্লিসারিন) পাওয়া যায়।
৪৬.
মনপুরা -৭০ কী?
  1. ক) সমুদ্র বন্দর
  2. খ) বনভূমি
  3. গ) একটি চিত্রকর্ম
  4. ঘ) উপন্যাস
ব্যাখ্যা
১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো হাজারো মানুষের স্মৃতির উদ্দেশ্যে আঁকা ৩০ ফুট দীর্ঘ ‘মনপুরা’ পেইন্টিংটি অঙ্কন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন যা মনপুরা-৭০ নামে পরিচিত। উৎসঃ বাংলাপিডিয়া
৪৭.
বাংলা ভাষার রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
  1. ক) সমাচার দর্পন
  2. খ) সংবাদ প্রভাকর
  3. গ) দিগদর্শন
  4. ঘ) ঢাকা প্রকাশ
ব্যাখ্যা
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ ঈশ্বরচন্দ্র গুপ্ত -এর সম্পাদনায় প্রথম সাপ্তাহিক হিসাবে ১৮৩১ সালের ২৮ জানুয়ারি (১৬ মাঘ, ১২৩৭) প্রকাশিত হয়। পরর্তীতে, ১৮৩৬ সালের ১০ আগস্ট ( ২০ শ্রাবণ, ১২৪৩) তারিখ থেকে বারত্রয়িক অর্থাৎ সপ্তাহে তিন দিন প্রকাশিত হতে থাকে। ১৯৩৯ সালের ১৪ জুন তারিখে এটি সর্বপ্রথম দৈনিক আকারে প্রকাশিত হয়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৪৮.
A girl who is going to be married is-
  1. ক) Wife
  2. খ) Beloved
  3. গ) Bride
  4. ঘ) Bridegroom
ব্যাখ্যা
Bride (noun) বিয়ের কনে; নববধূ।
৪৯.
What is the past participle form of 'put'?
  1. ক) Putted
  2. খ) Putter
  3. গ) Had putter
  4. ঘ) Put
ব্যাখ্যা
The past tense of put is also put. The third-person singular simple present indicative form of put is puts. The present participle of put is putting. The past participle of put is put or putten.
৫০.
I saw _____ beggar.
  1. ক) An one eyed
  2. খ) An one eye
  3. গ) A one eye
  4. ঘ) A one eyed
ব্যাখ্যা

When do we use a and when do we use an?:
In speaking, we use ‘a’ before a consonant sound: a car, a house, a big truck, a wheel, a grey day.
Warning:: Some words that begin with a vowel letter in writing have a consonant sound: a united group, a university, a one-year-old child. We use ‘an’ before a vowel sound: an apple, an old shoe, an orchestra, an umbrella. Source: cambridge.org

৫১.
Which one is correct?
  1. ক) The old man was died yesterday
  2. খ) The old man had died yesterday
  3. গ) The old man has died yesterday
  4. ঘ) The old man died yesterday
ব্যাখ্যা
বাক্যে yesterday, ago, last, last night, last week, last month, the day before, as soon as ইত্যাদি থাকলে বাক্যটি দ্বারা Past Indefinite Tense বোঝায়।
৫২.
I wish I _____ the wings of a bird.
  1. ক) have
  2. খ) had
  3. গ) were
  4. ঘ) was
ব্যাখ্যা

wish + past simple is used to express that we want a situation in the present (or future) to be different.
I wish I spoke Italian. ( I don't speak Italian)
I wish I had a big car. ( I don't have a big car)
I wish I was on a beach. ( I'm in the office)
I wish I met you ten years earlier. (I meet you today)

৫৩.
William Wordsworth was a ______ .
  1. ক) novelist
  2. খ) historian
  3. গ) poet
  4. ঘ) dramatist
ব্যাখ্যা
William Wordsworth, English poet whose Lyrical Ballads (1798), written with Samuel Taylor Coleridge, helped launch the English Romantic movement. [Britannica]
৫৪.
A poem of fourteen lines is called-
  1. ক) Elegy
  2. খ) Sonnet
  3. গ) Ode
  4. ঘ) Epic
ব্যাখ্যা
Sonnet, fixed verse form of Italian origin consisting of 14 lines that are typically five-foot iambics rhyming according to a prescribed scheme. The sonnet is unique among poetic forms in Western literature in that it has retained its appeal for major poets for five centuries.
৫৫.
The word ecological is related to-
  1. ক) Environment
  2. খ) Atmosphere
  3. গ) Polluted
  4. ঘ) Geography
ব্যাখ্যা

Ecological অর্থ বাস্তুসংস্থানসংক্রান্ত; পরিবেশ দূষণ সংক্রান্ত।
Demography অর্থ জনসংখ্যাতত্ত্ব।
Pollution অর্থ দূষণ।
Atmosphere অর্থ বায়ুমন্ডল।
Environment অর্থ পরিবেশ।

৫৬.
Choose the correct expression-
  1. ক) Five hundred taka
  2. খ) Five hundreds taka
  3. গ) Five hundred takas
  4. ঘ) Five hundreds taka
ব্যাখ্যা
Taka একটি countable noun, কিন্তু এর পূর্বে সংখ্যাবাচক adjective থাকলেও s যুক্ত হয় না।
সুতরাং সঠিক expression হবে Five hundred taka.
৫৭.
The greater the demand ______ the price.
  1. ক) the higher
  2. খ) higher
  3. গ) the high
  4. ঘ) high
ব্যাখ্যা
সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে parallelism নীতি অনুসরণ করতে হয়। The+comparative degree….the comparative degree হয়। সুতরাং, The greater the demand the higher the price.
৫৮.
'he is poor but honest'- in this sentence which is a conjunction?
  1. ক) Poor
  2. খ) Honest
  3. গ) But
  4. ঘ) He
ব্যাখ্যা
Conjunctions are used to introduce a phrase or clause contrasting with what has already been mentioned. Here, ‘but’ was used to introduce the fact that he is honest after mentioning that he is poor.
৫৯.
No man can ______ alone.
  1. ক) live
  2. খ) lives
  3. গ) lived
  4. ঘ) living
ব্যাখ্যা
Can (কোন কিছু করতে পারা) একটি model auxiliary verb যার পর verb এর base form বসে।
৬০.
Which one is an interrogative sentence?
  1. ক) He reads a book
  2. খ) Does he read a book?
  3. গ) He has read a book
  4. ঘ) He will read a book
ব্যাখ্যা
“Does he read a book?” বাক্যটি প্রশ্নবোধক বাক্য।
৬১.
Find out the correctly spelt word
  1. ক) Setallite
  2. খ) Sattelite
  3. গ) Satellit
  4. ঘ) Satellite
ব্যাখ্যা
Satellite: উপগ্রহ; চন্দ্র; কৃত্রিম উপগ্রহ।
৬২.
Sky is to bird as water is to-
  1. ক) boat
  2. খ) fish
  3. গ) ship
  4. ঘ) lotus
ব্যাখ্যা
আকাশে পাখি উড়ে, পানিতে মাছ ভেসে বেড়ায়।
৬৩.
My friend always goes home ______ foot.
  1. ক) on
  2. খ) with
  3. গ) of
  4. ঘ) by
ব্যাখ্যা

On foot: walking.
Are you going by bicycle or on foot?
Source: Cambridge Dictionary

৬৪.
A friend _____ need is a friend indeed.
  1. ক) to
  2. খ) in
  3. গ) for
  4. ঘ) of
ব্যাখ্যা
A friend in need is a friend indeed - এটি প্রবাদ বাক্য
৬৫.
The king left _____ heir.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) none
ব্যাখ্যা
ইংরেজি শব্দের প্রথম বর্ণ Consonant হওয়া সত্ত্বেও এর উচ্চারণ যদি vowel- এর মত হয় তাহলে এর পূর্বে a না বসে an বসে। Heir (উত্তরাধিকারী)- এর উচ্চারণ a দিয়ে শুরু। তাই এর পূর্বে an বসবে।
৬৬.
Alas! I am undone. Here 'alas' is-
  1. ক) Noun
  2. খ) Adverb
  3. গ) Interjection
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
দুঃখের expression দেওয়ার জন্য Alas ব্যবহৃত হয়। এটি একটি Interjection.
৬৭.
The word parent means-
  1. ক) Father
  2. খ) Mother
  3. গ) Father or mother
  4. ঘ) Father and mother
ব্যাখ্যা
Parent means - A person's father or mother.
৬৮.
The child cried for _____ mother
  1. ক) his
  2. খ) her
  3. গ) its
  4. ঘ) none
ব্যাখ্যা
অপ্রাণীবাচক,ইতর প্রাণীবাচক এবং ছোটশিশুর Pronoun হিসেবে its ব্যবহৃত হয়।
৬৯.
Few and far between means ______ .
  1. ক) in between
  2. খ) long distance
  3. গ) rarely
  4. ঘ) short distance
ব্যাখ্যা
Few and far between - অর্থ কদাচিৎ। অর্থাৎ Rarely.
৭০.
What kind of noun is 'cattle'?
  1. ক) Proper
  2. খ) Common
  3. গ) Material
  4. ঘ) Collective
ব্যাখ্যা

A collective noun is a noun that names a group of people or things.
Cattle: a group of animals that includes cows, buffalo, and bison, that are often kept for their milk or meat
Source: Oxford and Merriam Webster Dictionary

৭১.
In no time means _____ .
  1. ক) ahead of time
  2. খ) very quickly
  3. গ) at the best of times
  4. ঘ) in good time
ব্যাখ্যা
in no time- খুব শীঘ্র; অচিরে।