পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
Part – 1: English Grammar Topics: 1. Verb [The Finite Verb - Transitive & Intransitive, The Non-Finite Verb - Participle, Infinitives, Gerund, The Linking Verb, The Phrasal Verb, Modals] 2. Conjunction and Interjection. সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন] -------------------- পার্ট – ২: বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: বাংলাদেশের অর্থনীতি: ১. উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, আমদানি-রপ্তানি রিপোর্ট। উৎস: যেকোনো গাইড বই, NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থগ্রন্থ, EPB -এর আমদানি-রপ্তানি রিপোর্ট। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৫৭ প্রশ্ন

.
He got his car ___ last month.
  1. ক) to paint
  2. খ) painting
  3. গ) paint
  4. ঘ) painted
ব্যাখ্যা
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে get এর structure - 
- Subject + get + বস্তুবাচক object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- Subject + get + ব্যক্তিবাচক object + infinitive (to + v1)  এই structure টি ব্যবহৃত হয়।

সুতরাং, প্রদত্ত বাক্যে কাউকে দিয়ে রং করিয়ে নেওয়া বোঝাতে paint এর past participle form হিসাবে painted হবে।
.
Sharif arrived home at six o'clock. In this sentence the verb 'arrived' is -
  1. ক) Intransitive
  2. খ) Transitive
  3. গ) Causative
  4. ঘ) Defective
ব্যাখ্যা
Arrive (Intransitive Verb)
যে Verb-গুলোর সাথে কোন direct object থাকে না তাকে Intransitive Verb বলে। এরকম কিছু Verb হল arrive, die ইত্যাদি । কারণ এই Verb দুটোকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি না। তাই, এদের সাথে কোন object বসে না।

উপরে উল্লিখিত বাক্যে বলা হয়েছে যে, শরীফ ছয়টার দিকে বাসায় পৌছালো। এটি শরীফ কোথায় পৌঁছেছিল সেটা প্রকাশ অর্থাৎ where-এর উত্তর দিচ্ছে। কিন্তু ‘কী’ বা ‘কাকে’ দিয়ে এই Verb-কে আমরা প্রশ্ন করতে পারি না।
তাই, সঠিক উত্তর হল Intransitive Verb.

Source: oxfordlearnersditionaries.com and grammarly.com
.
We call him a fool. Here 'call' is a/an-
  1. ক) Impersonal verb
  2. খ) Cognate Verb
  3. গ) Linking verb
  4. ঘ) Factitive verb
ব্যাখ্যা
Factitive verb:
যখন কোনো Transitive Verb অতিরিক্ত word এর সাহায্য ছাড়া তার object দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে factitive verb বলে।
অর্থ সম্পন্ন করতে অতিরিক্ত যে word এর প্রয়োজন হয় তাকে factitive object বা objective complement বলে।
যেমন-
- We call him a genius.
- We call him a liar.
- We elected him chairman.
- They selected him captain.

--------------------
• Impersonal Verb: 
Impersonal Verb বলতে বুঝায় যে Verb এর Subject কোনো ব্যক্তি/বস্তু/ ধারণা নয়, বরং Subject নেই বিধায় একটা It অর্থবিহীনভাবে Subject হিসেবে ব্যবহার করা হয়।
যেমন: It dews in winter.

• Cognate Verb:
বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বা সমধাতুজ কর্ম/ ধাত্বর্থক কর্মপদ বলা হয় এবং object কে বলা হয় cognate object.
যেমন: Lili sang a song.

• Linking verb:
যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷  
যেমন: He looked tired.
.
A gerund cannot be the ______ .
  1. ক) Subject of a sentence
  2. খ) Object of a verb
  3. গ) Object of a preposition
  4. ঘ) Modifier of a noun
ব্যাখ্যা
Noun এর Modifier কে  Adjective বলা হয়।
Verb+ing যখন Adjective এর কাজ করে, তখন তাকে Participle বলে।
আর যখন Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলে।

এখানে (ক), (খ) ও (গ) তিনটিই Noun এর Function.
.
The man walking along the street alone was a once very powerful political leader. Here ‘walking’ is a/ an -
  1. ক) Principal verb
  2. খ) Gerund
  3. গ) Participle
  4. ঘ) Infinitive
ব্যাখ্যা
এখানে walking, the man এর Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে্।
Verb এর কোন Form যখন Adjective এর কাজ করে, তখন তাকে Participle বলে।

Participle মূলত তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
.
I’m writing this email to tell you something important. The underlined part of the sentence is a/an -
  1. ক) Gerund
  2. খ) Participle
  3. গ) Infinitive
  4. ঘ) Verbal noun
ব্যাখ্যা
- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + verb এর base form.
- প্রদত্ত বাক্যে 'to tell' হচ্ছে Infinitive.

Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive.

Infinitive form বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে।
যেমন: Subject, Object এবং Complement.
.
His brother became an architect. Here, ‘became’ is a/an -
  1. ক) Linking verb
  2. খ) Action verb
  3. গ) Transitive verb
  4. ঘ) Intransitive verb
ব্যাখ্যা
Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
যেমন- be, become, look, seem, remain, appear, get, grow etc. যখন subject এবং subjective complement এর মাঝখানে বসে, তখন এগুলোকে linking verb বলে।
.
____ your shoes before entering the X-ray room.
  1. ক) Put in
  2. খ) Put off
  3. গ) Put aside
  4. ঘ) Put back
ব্যাখ্যা
Put off = স্থগিত করা, খুলে ফেলা; সন্দেহ, ভয় ইত্যাদি থেকে মুক্ত হওয়া।
Put aside = সঞ্চয় করা 
Put in = দাখিল করা 
Put back = আগের জায়গায় রাখা 
Put on = পরিধান করা 
Put down = বিদ্রোহ দমন করা, লিখে রাখা, জমা করা
Put up = স্থাপন করা
Put up with =  সহ্য করা 

সুতরাং, context অনুসারে শূন্যস্থানে Put off বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।
.
I can't tolerate that noise. - Which of the following phrases best replaces 'tolerate' in the above sentence?
  1. ক) cope up with
  2. খ) put up with
  3. গ) stand up for
  4. ঘ) pull on with
ব্যাখ্যা
Put up with অর্থ হচ্ছে সহ্য করা বা tolerate. 

Example sentence: I put up with a lot of nonsense, but this is too much. 
১০.
You had better ____ the job.
  1. ক) left
  2. খ) leaving
  3. গ) leave
  4. ঘ) been left
ব্যাখ্যা
সাধারণত had এর পরে Verb এর Past Participle বসে।
তবে had থাকা সত্ত্বেও had better এর পর Verb এর base form বসবে; কারণ had better একটি Modal Auxiliary Verb.
যেমন- You had better leave the country. (তোমার বরং দেশ ত্যাগ করাই ভালো।)

had better = বরং ভালো।
You had better leave the job.
- তুমি বরং চাকরি ছেড়ে দিলে ভালো হবে।
১১.
Oh! The place is so crowded. Here the underlined word is an example of -
  1. ক) Pronoun
  2. খ) Preposition
  3. গ) Conjunction
  4. ঘ) Interjection
ব্যাখ্যা
- According to the Oxford Learners Dictionary, Interjection এর সংজ্ঞা হচ্ছে,
“a short sound, word or phrase spoken suddenly to express an emotion."
Example: Oh! Look out! and ow! are interjections.

Source: Oxford Learners Dictionary
১২.
Which modal highly emphasises on an action or task?
  1. ক) should 
  2. খ) had batter
  3. গ) may
  4. ঘ) must 
ব্যাখ্যা
Must দ্বারা কোনো কাজের বাধ্যবাধকতা বোঝায়। মানে কাজটি করতেই হবে।
যেমন- You must study English well to be a BCS cadre.
বিসিএস ক্যাডার হতে তোমাকে অবশ্যই ইংলিশ ভালোভাবে পড়তে হবে।
১৩.
He was _______ alone.
  1. ক) used to live
  2. খ) used to lived
  3. গ) used to living
  4. ঘ) used to be live
ব্যাখ্যা
অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।

শুধু used to এর পর verb এর Base form বসে।
কিন্তু be used to/ get used to এর পর verb+ing বসে। 

be/get used to = অভ্যস্থ থাকা।

তাই এখানে সঠিক উত্তর হবে - used to living.
সম্পূর্ণ বাক্য - He was used to living alone.
১৪.
Which 'only' is used as a conjunction?
  1. ক) He is our only child.
  2. খ) She only wept and uttered no word. 
  3. গ) Take what I have, only let me go.
  4. ঘ) Only he can do this.
ব্যাখ্যা
• He is our only child.
Child noun কে modify করার কারণে এখানে only - Adjective

• She only wept and uttered no word. 
Wept - verb কে modify করেছে বলে এখানে only - Adverb.

• Take what I have, only let me go. 
Take what I have এবং only let me go দুইটি clause এর মধ্যে সংযোগ স্থাপন করছে বিধায় এখানে only - conjunction. এখানে only = but অর্থে ব্যবহৃত হয়েছে।

• Only he can do this.
He - pronoun কে modify করার কারণে এখানে only - adjective.
১৫.
Conjunctions are basically -
  1. ক) Two types
  2. খ) Three types
  3. গ) Four types
  4. ঘ) Five types
ব্যাখ্যা
There are three basic types of conjunctions:

1. Coordinating conjunctions: যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমনঃ and, or, but, etc…

2. Subordinating Conjunctions: যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমনঃ when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমনঃ as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.
১৬.
I ______ eating the mango.
  1. ক) cannot but
  2. খ) can but
  3. গ) cannot help
  4. ঘ) can help
ব্যাখ্যা
Cannot help / Cannot but = না করে না পারা।

Can't help এরপর verb + ing হয়।
কিন্তু can't but এরপর verb এর base form বসে।

এখানে বাক্যের পরের অংশে eating থাকায় এর পূর্বে cannot help বসাতে হবে।
১৭.
Identify which is the wrong pair of conjunction.
  1. ক) Hardly ...... when
  2. খ) Scarcely ......... when
  3. গ) No sooner ......... then
  4. ঘ) Whether ...... or
ব্যাখ্যা
Correlative conjunctions work in pairs to join words or phrases that have equal importance within a sentence. ​
List of correlative conjunctions:
either ....... or,
both ........ and,
whether ..... or,
neither ....... nor,
not only ......... but also,
not ........ but,
as .......... as,
such .......... that,
scarcely .......... when,
as many .......... as,
no sooner ........ than,
rather ............ than,
hardly ........... when
১৮.
"I work busily yet am careful." - in this sentence which is conjunction?
  1. ক) careful
  2. খ) busily
  3. গ) yet
  4. ঘ) am
ব্যাখ্যা
Compound sentence এর দুইটি clause কে and, but, or, yet ইত্যাদি conjunction দ্বারা যুক্ত করতে হয়।

প্রদত্ত বাক্যে 'yet' দ্বারা 'I work busily' এবং 'am careful' দুইটি clause যুক্ত হয়েছে।
তাই এখানে conjunction - yet.
১৯.
The right conjunction to fill in the gap of the following sentence- 'Give her a telephone number to ring ____ she gets lost'.
  1. ক) Whether
  2. খ) In case
  3. গ) Unless
  4. ঘ) Perhaps
ব্যাখ্যা
In case এর অর্থ যদি।
কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।
এখানে শূন্যস্থানে In case বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।

বাক্যের অর্থ - সে হারিয়ে গেলে রিং করার জন্য তাকে একটি টেলিফোন নম্বর দিন।
২০.
Which modal is used to express possibility?
  1. ক) can
  2. খ) must
  3. গ) may
  4. ঘ) should
ব্যাখ্যা
Modal Auxiliary দ্বারা বিভিন্ন mood কে প্রকাশ করা হয়। 

কোনো কাজে সম্ভাবনা বোঝাতে may ব্যবহৃত হয়।
যেমন- I may go- আমি যেতে পারি (আবার নাও পারি)।
২১.
He treated us _____ he had been our boss.
  1. ক) so that
  2. খ) that
  3. গ) as though
  4. ঘ) because
ব্যাখ্যা
• As if/ As though  'যেন' অর্থে ব্যবহার হয়।

• অবাস্তব বাক্যে As if/ As though এর Sentence Structure:

1. As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে As if / as though এর পরে past indefinite হয়।
এবং be verb থাকলে সবসময় were হয়।

2. As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
২২.
He did not study hard nevertheless he passed the exam. In this sentence 'nevertheless' is an example of -
  1. ক) adversative conjunction
  2. খ) copulative conjunction
  3. গ) disjunctive conjunction
  4. ঘ) Illative conjunction
ব্যাখ্যা
• He did not study hard, nevertheless he passed the exam. In this sentence the word 'nevertheless' is an example of - adversative conjunction.
- দুইটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে এই ধরনের Conjunction ব্যবহার করা হয়। 
- অর্থাৎ এই conjunction দুইটি বিরুদ্ধ / পরস্পর বিরোধী verb কে সংযুক্ত করে। 

Source:  A Passage to the English Language, S.M. Zakir Hussain
২৩.
Which 'before' is the conjunction here?
  1. ক) We had reached the station before the train left.
  2. খ) Akash was standing before Maria.
  3. গ) I have never seen him before.
  4. ঘ) Go there before me.
ব্যাখ্যা
• Subordinating conjunction এমন সব clause-কে যুক্ত করে যারা একে অপরের উপর নির্ভরশীল।
- অর্থাৎ একটি ছাড়া অন্যটির অর্থ প্রকাশ পায় না।
- সুতরাং, এখানে একটি থাকে Dependent Clause আর অপরটি থাকে Independent clause।
- প্রথম অপশনটিতে before শব্দটি একটিI dependent Clause ও dependent clause -কে যুক্ত করেছে।
- তাই, এটি conjunction.
২৪.
I can't come to the party __________ I have a lot of homework to do.
  1. ক) because
  2. খ) and
  3. গ) or
  4. ঘ) but
ব্যাখ্যা
The correct answer is "a) because."

The conjunction "because" is used to show a cause-and-effect relationship between two clauses.
In this sentence, the cause is "I have a lot of homework to do" and the result is "I can't come to the party."

- "And" is a conjunction that is used to join two independent clauses together.
- "Or" is a conjunction that is used to indicate a choice or an alternative between two ideas or clauses.
- "But" is a conjunction that is used to show a contrast or opposition between two ideas or clauses.
২৫.
Neither Akash nor his friend has passed the exam. In this sentence the conjunction is an example of -
  1. ক) Alternative conjunction
  2. খ) Cumulative conjunction
  3. গ) Illative conjunction
  4. ঘ) Adversative conjunction
ব্যাখ্যা
• Neither Akash nor his friend has passed the exam.  This sentence is an example of - Alternative conjunction.
- এই ধরণের conjunction গুলো দুইটি ভাব বা বক্তব্যের মধ্যে থেকে মাত্র একটিকে বেছে নেয়।
- negative ভাব বোঝানোর জন্য neither ... nor conjunction টি ব্যবহৃত হয়। 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hossain.
২৬.
Fill in the gap with suitable conjunction. Walk fast ____ you will miss the train.
  1. ক) lest
  2. খ) until
  3. গ) or
  4. ঘ) least
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে or. Or বসালে বাক্যটি অর্থপূর্ন হবে।
অন্যদিকে, 
- lest (পাছে) -  lest এর পরের অংশে verb এর আগে should/might বসে। যেহেতু পরের clause টিতে will আছে তাই lest বসালে বাক্য অর্থযুক্ত হবে না। 
- Until (যতক্ষণ না) - অর্থগতভাবে অনুপযুক্ত
- ‘Least’ conjunction নয়।
২৭.
Which 'since' is a conjunction?
  1. ক) I haven't seen him since.
  2. খ) It has been raining since morning.
  3. গ) I haven't seen you since that day.
  4. ঘ) Since they came to you, maybe they wanted to say something.
ব্যাখ্যা
- কিছু কিছু শব্দ যেমন, before, after, since, for, while etc. Preposition এবং Conjunction উভয় ভাবেই ব্যবহৃত হতে পারে।
- Since (followed by a noun), Preposition হিসেবে বিবেচ্য হবে।
- আবার since যদি দুইটি Clause কে যুক্ত হতে সাহায্য করে তবে তা Conjunction হবে।
যেমন: Since they came to you, maybe they wanted to say something.
২৮.
Which phrasal verb means to refuse to do something?
  1. ক) turn off
  2. খ) turn down
  3. গ) turn up
  4. ঘ) turn in
ব্যাখ্যা
The correct answer is "a) turn down."
The phrasal verb "turn down" means to refuse to do something. For example: "I was offered the job, but I turned it down."
- "Turn off" is a phrasal verb that means to switch off a device, not to refuse to do something.
- "Turn up" is a phrasal verb that means to arrive at a place or to make louder or increase the volume, not to refuse to do something.
- "Turn in" is a phrasal verb that means to hand in a document or report, not to refuse to do something.
২৯.
Fill in the blank: __________, that was a great movie!
  1. ক) Yes
  2. খ) No
  3. গ) Wow
  4. ঘ) Oh
ব্যাখ্যা
The correct answer is "c) Wow."
The interjection "wow" is used to express surprise or amazement.
In this sentence, it is used to express surprise or amazement at the quality of the movie.

- "Yes" and "no" are not interjections. They are used to indicate agreement or disagreement, respectively.
- "Oh" is an interjection that is used to express a variety of emotions, including surprise, pain, or realization.
৩০.
Which conjunction is used to show a contrast or opposition between two ideas or clauses?
  1. ক) and
  2. খ) or
  3. গ) but
  4. ঘ) because
ব্যাখ্যা
The correct answer is "c) but."
The conjunction "but" is used to show a contrast or opposition between two ideas or clauses.
For example: "I wanted to go to the beach, but it was raining."

- "And" is a conjunction that is used to join two independent clauses together, not to show a contrast or opposition between two ideas or clauses.
- "Or" is a conjunction that is used to indicate a choice or an alternative between two ideas or clauses.
- "Because" is a conjunction that is used to show a cause-and-effect relationship between two clauses
৩১.
They are both cheerful and broad minded. Here what type of conjunction is the word 'and'?
  1. Coordinating conjunction
  2. Subordinating Conjunction
  3. Correlative Conjunction
  4. None of these
ব্যাখ্যা
• And - এককভাবে ব্যবহৃত হলে সেটা Coordinating conjunction হয়।
কিন্তু both .......... and থাকলে সেটা Correlative Conjunction হয়।

এখানে যেহেতু both .......... and (They are both cheerful and broad minded) ব্যবহৃত হয়েছে তাই এটা Correlative Conjunction হবে। 
-------------------------

There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
যা  and, or, but, ইত্যাদি দ্বারা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন: when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন: as ….. as ; either ….. or; not only ... but also, both ...... and etc.
৩২.
২০২১-২২ অর্থবছরে মােট রপ্তানি আয়ের কত শতাংশ তৈরি পােশাক খাত থেকে এসেছে?
  1. ক) ৮৩.৮৯ শতাংশ
  2. খ) ৮৮.২৫ শতাংশ
  3. গ) ৯৫.৮৪ শতাংশ
  4. ঘ) ৮১.২৫ শতাংশ
ব্যাখ্যা
• বাংলাদেশের তৈরি পােশাক খাত তৈরি পােশাক’ ও ‘নীটওয়্যার’ - ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।
• ২০২১-২২ অর্থবছরে তৈরি পােশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় - ২৭,৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার যা মােট রপ্তানি আয়ের - ৮১.২৫% (নীটওয়্যার- ৪৪.৫৩% ও তৈরি পােশাক - ৩৬.৭২%)।
• অর্থাৎ রপ্তানি আয়ে তৈরি পােশাক খাতের অবদান - ৮১.২৫%
• এই খাতের বাইরে শিল্পজাত পণ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসে - পাট ও পাটজাত পণ্য থেকে (৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার)।
• রপ্তানিতে প্রাথমিক পণ্য’-এর অবদান/রপ্তানির হার ৪.১৫% এবং ‘শিল্পজাত পণ্য’-এর অবদান/রপ্তানির হার - ৯৫.৮৪%।
• প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে - “হিমায়িত খাদ্য’।
• দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে - ‘কৃষিজাত পণ্য।   

তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২
৩৩.
অর্থমন্ত্রী হিসেবে স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট পাশ করেন -
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) তাজউদ্দিন আহমদ
  3. গ) এম মনসুর আলী
  4. ঘ) খন্দকার মোশতাক আহমাদ
ব্যাখ্যা
• স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জুন তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাজউদ্দিন আহমদ পেশকৃত দেশের প্রথম বাজেট পাশ হয়।
• এই বাজেটের আকার ছিলো ৭৮৬ কোটি টাকা।
• প্রথম বাজেটে একই সঙ্গে ১৯৭১-৭২ এবং ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট পেশ করা হয়।      

তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট।
৩৪.
আউশ ধান রোপনের সময় -
  1. ক) মধ্য মার্চ – মধ্য এপ্রিল
  2. খ) জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু
  3. গ) মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি
  4. ঘ) এপ্রিল – মে
ব্যাখ্যা
আউশ ধান রোপনের সময়=মধ্য মার্চ – মধ্য এপ্রিল
আউশ ধান উত্তোলনের সময় =মধ্য জুলাই – আগস্টের শুরু

আমন ধান রোপনের সময়=জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু
আমন ধান উত্তোলনের সময়= ডিসেম্বর – জানুয়ারির শুরু

বোরো ধান রোপনের সময়= মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি
বোরো ধান উত্তোলনের সময় = এপ্রিল – মে

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১
৩৫.
২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু বরাদ্দ কত নির্ধারণ করা হয়েছে?
  1. ক) ৪১,৮২৩ টাকা
  2. খ) ৪১,৯৩৩ টাকা
  3. গ) ৩৯,৮৩৩ টাকা
  4. ঘ) ৪৫,৯৩৩ টাকা
ব্যাখ্যা
• বাংলাদেশের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ৫১তম (অন্তবর্তীকালীনসহ ৫২তম)।
• বাজেটের আকার ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
• অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.৫%। 
• মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা (প্রাক্কলিক) - ৩,০০৭ মার্কিন ডলার। 
• মাথাপিছু আয় - ২৮২৪ মার্কিন ডলার। 
মাথাপিছু বরাদ্দ - ৪১,৯৩৩ টাকা। 
• মাথাপিছু ঘাটতি - ১৫,১৫৫ টাকা।

তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট।
৩৬.
কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) গাজীপুর
  2. খ) ময়মনসিংহ
  3. গ) টাঙ্গাইল
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
• কাঁঠালের মোট উৎপাদন - ১০,৯৭,০০১ মে.টন।
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঢাকা বিভাগ (২,80,15২ মে.টন)। 
• জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - গাজীপুর (৯৫,৭৯৬ মেট্রিক টন)।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১
৩৭.
নিম্নের কোনটি টাঙ্গাইল জেলায় সবচেয়ে বেশি উৎপাদিত হয়?
  1. ক) আলু
  2. খ) তরমুজ
  3. গ) লিচু
  4. ঘ) আনারস
ব্যাখ্যা
আনারস
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঢাকা বিভাগ (১,৩৯,৭৯১ মে.টন)।
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - টাঙ্গাইল জেলা (১,২৭,৭৯৫ মে.টন)।

লিচু
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (২৩,৬০০.৮২ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - দিনাজপুর (১০,৬০৪ মে.টন)

তরমুজ
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা বিভাগ (১,৬১,৩৩১ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা জেলা (১,৪৪,০১০ মে.টন)

আলু
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (৩৫,৫৭,৬৯৬ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - বগুড়া জেলা (১২,৩০,৫০১ মে.টন)

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১
৩৮.
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্জিত প্রবৃদ্ধি কত ছিল?
  1. ক) ৮.২৫%
  2. খ) ৭.৪০%
  3. গ) ৮.১৫%
  4. ঘ) ৭.২৫%
ব্যাখ্যা
• সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত।
• সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল- ৭.৪০%।
• সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্জিত প্রবৃদ্ধি ৮.১৫%

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৩৯.
অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে -
  1. ক) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহে
  2. খ) উত্তর আমেরিকার দেশসমূহে
  3. গ) ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে
  4. ঘ) আফ্রিকার দেশসমূহে
ব্যাখ্যা
• দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
• যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
• এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
• যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য - তৈরি পোশাক।
• অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে
• ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
• ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য - তৈরি পোশাক।   

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৪০.
বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জার্মানি
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
• দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র (৬,৬৬৫.১৮ মিলিয়ন মার্কিন ডলার)।
নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে জুলাই- ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত পণ্য রপ্তানির চিত্র তুলে ধরা হলো -
- জার্মানি    ৪,৯৫৪.৭৮
- যুক্তরাজ্য - ৩,১৫৪.৯৪ মিলিয়ন মার্কিন ডলার)।
- জার্মানি    ৪,৯৫৪.৭৮ মিলিয়ন মার্কিন ডলার
- ফ্রান্স - ১,৬৭৬.৫০ মিলিয়ন মার্কিন ডলার
- নেদারল্যান্ডস - ১,১৬৩.৫৬ মিলিয়ন মার্কিন ডলার
- ইতালি - ১,০৫৮.৫৮ মিলিয়ন মার্কিন ডলার

• যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
• এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
• যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য - তৈরি পোশাক।

• অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
• ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
• ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য - তৈরি পোশাক।

•  এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
• রপ্তানির পরিমাণ – ৮৯৫.০৩ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানির ২.৬৪%।

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা - ২০২২
৪১.
২০৩১ সালে দেশে দারিদ্র্যের হার কত শতাংশ হবে?
  1. ক) ৩.০ শতাংশ
  2. খ) ৭.০ শতাংশ
  3. গ) ৪.০ শতাংশ
  4. ঘ) ৬.০ শতাংশ
ব্যাখ্যা
• ২০৪১ সাল নাগাদ দারিদ্র্যের হার ৩.০ শতাংশের নিচে এবং চরম দারিদ্র্য হার ১.০ শতাংশের নিচে নামিয়ে লক্ষ্যস্থির করা হয়েছে।
• ২০২০ সালে দারিদ্র্যের হার ছিল ১৮.৮ শতাংশ।
• ২০৩১ সালে এটি দাঁড়াবে ৭.০ শতাংশে। 

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৪২.
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৯১
  2. খ) ১৯৯৩
  3. গ) ১৯৯৬
  4. ঘ) ১৯৯৭
ব্যাখ্যা
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)    
• দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় 'বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স' প্রতিষ্ঠা করা হয়। 
• ২০১২ সালে এর নামকরণ করা হয় 'বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)'।
• একাডেমিটি মূলত প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সরকারি ও বেসরকারি কর্মকর্তা/ কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে।
 
তথ্যসূত্র: বাপার্ড ওয়েবসাইট।
৪৩.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী -
  1. ক) ৩৯.০%
  2. খ) ৪০.৬%
  3. গ) ৫১.৪৪%
  4. ঘ) ৩৭.০৭%
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী,
• জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৫ শতাংশ।
• কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
• জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.০৭ শতাংশ।
• শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
• জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৪৪ শতাংশ।
• সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা - ২০২২
৪৪.
পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) ফরিদপুর
  2. খ) ঝিনাইদহ
  3. গ) ঢাকা
  4. ঘ) নারায়নগঞ্জ
ব্যাখ্যা
• জেলা হিসাবে সবচেয়ে বেশি পাট  উৎপাদন - ফরিদপুর জেলা (৭,৩৮,৫৮০ মে.টন)।
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঢাকা বিভাগ (২৫,৯৫,৭৮১ মে.টন)।

অন্যদিকে, 
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় - খুলনা বিভাগে (৬২,৩৭৩.৬৫ মে.টন)। জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঝিনাইদহ জেলা (২৮,৩৯৭.৬১ মে.টন)।
• জেলা হিসাবে সবচেয়ে বেশি চা উৎপাদন - মৌলভীবাজার জেলা (৪৬,৩৩৮.৭৩ মে.টন)। 
• জেলা হিসাবে সবচেয়ে বেশি আম উৎপাদন - রাজশাহী জেলা (২,৪৫,৯৭২ মে.টন)। 

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১। 
৪৫.
তরমুজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) টাঙ্গাইল
  2. খ) দিনাজপুর
  3. গ) খুলনা
  4. ঘ) রংপুর
ব্যাখ্যা
তরমুজ
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা বিভাগ (১,৬১,৩৩১ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা জেলা (১,৪৪,০১০ মে.টন)

আনারস
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঢাকা বিভাগ (১,৩৯,৭৯১ মে.টন)।
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - টাঙ্গাইল জেলা (১,২৭,৭৯৫ মে.টন)।

লিচু
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (২৩,৬০০.৮২ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - দিনাজপুর (১০,৬০৪ মে.টন)

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১
৪৬.
জেলা হিসাবে সবচেয়ে বেশি বোরো ধান উৎপাদন হয় -
  1. ক) ময়মনসিংহ
  2. খ) সিলেট
  3. গ) দিনাজপুর
  4. ঘ) রাজশাহী
ব্যাখ্যা
বোরো ধান
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রাজশাহী বিভাগ (৩৩,৮৩,৫২১ মে.টন)। 
• জেলা হিসাবে সবচেয়ে  বেশি উৎপাদন - ময়মনসিংহ জেলা (১০,৭৭,২৪২ মে.টন)। 

আউশ ধান
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - সিলেট বিভাগ (৬,১৭,২৫৬ মে.টন)।
• জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - সিলেট জেলা (১,৯৬,৭২১ মে.টন)।

আমন ধান
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (২৯,৬৪,৪৮১ মে.টন)। 
• জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - দিনাজপুর জেলা (৬,৯৬,৪১২ মে.টন)। 

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১
৪৭.
আমন ধান উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
  1. ক) রাজশাহী
  2. খ) রংপুর
  3. গ) সিলেট
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
আমন ধান
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (২৯,৬৪,৪৮১ মে.টন)। 
• জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - দিনাজপুর জেলা (৬,৯৬,৪১২ মে.টন)। 

বোরো
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রাজশাহী বিভাগ (৩৩,৮৩,৫২১ মে.টন)। 
• জেলা হিসাবে সবচেয়ে  বেশি উৎপাদন - ময়মনসিংহ জেলা (১০,৭৭,২৪২ মে.টন)। 

আউশ ধান
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - সিলেট বিভাগ (৬,১৭,২৫৬ মে.টন)।
• জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - সিলেট জেলা (১,৯৬,৭২১ মে.টন)।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১
৪৮.
জিডিপির সর্ববৃহৎ খাত কোনটি?
  1. ক) সেবাখাত
  2. খ) কৃষিখাত
  3. গ) শিল্পখাত
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
• জিডিপির সর্ববৃহৎ খাত - সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত - কৃষিখাত। 
• আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত - কৃষিখাত (৪০.৬% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত - শিল্পখাত (২০.৪% শ্রমশক্তি নিয়োজিত)।
• অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত - শিল্পখাত; প্রবৃদ্ধির হার ১০.৪৪%। 
• অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার - ২.২০%।
• সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান – ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান - ক্রমবর্ধমান। 
• যদিও সাময়িক হিসাবে ২০২০-২১ অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধির হার পূর্ববর্তী অর্থবছরের ০.৫৮ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬.৩১ শতাংশে।
 
তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৪৯.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১ অনুসারে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় কোন জেলায়?
  1. ক) রংপুর
  2. খ) দিনাজপুর
  3. গ) রাজশাহী
  4. ঘ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি আম উৎপাদন - রাজশাহী বিভাগ (৫,৬৫,৮৬৯ মে.টন)। 
জেলা হিসাবে সবচেয়ে বেশি আম উৎপাদন - রাজশাহী জেলা (২,৪৫,৯৭২ মে.টন)। 

অন্যদিকে, 
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি তুলা উৎপাদন - খুলনা বিভাগ (২৫,৯৫,৭৮১ মে.টন)। 
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি পাট  উৎপাদন - ঢাকা বিভাগ (৬২,৩৭৩.৬৫ মে.টন)। 
• বিভাগ হিসাবে সবচেয়ে বেশি চা উৎপাদন - সিলেট বিভাগ (৬৮,৪৭৯.৬৯ মে.টন)। 

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১
৫০.
'পরিকল্পনা কমিশন' এর কোন বিভাগ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে?
  1. ক) কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ
  2. খ) কার্যক্রম বিভাগ
  3. গ) আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ
  4. ঘ) সাধারণ অর্থনীতি বিভাগ
ব্যাখ্যা
• বাংলাদেশ সরকারের 'পরিকল্পনা কমিশন' এর 'সাধারণ অর্থনীতি বিভাগ' (General Economic Division) পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে।
• পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করে - জাতীয় অর্থনৈতিক কাউন্সিল।
• পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী।
• বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী।  

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২২

৫১.
২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় বা বিভাগ কোনটি?
  1. ক) খাদ্য মন্ত্রণালয়
  2. খ) স্থানীয় সরকার বিভাগ
  3. গ) অর্থ বিভাগ
  4. ঘ) কৃষি মন্ত্রণালয়
ব্যাখ্যা
মন্ত্রণালয় বা বিভাগ ওয়ারি সর্বোচ্চ বরাদ্দ
• ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে - 
• অর্থ বিভাগ - ১১১,৬৯৩ কোটি টাকা।
• স্থানীয় সরকার বিভাগ - ৪১,৭০৭ কোটি টাকা।
• মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ - ৩৯,৯৬১ কোটি টাকা।
• স্বাস্থ্য সেবা বিভাগ - ২৯,২৮১ কোটি টাকা।
• কৃষি মন্ত্রণালয় - ২৪,২২০ কোটি টাকা।
• খাদ্য মন্ত্রণালয় - ৫,৬৭১ কোটি টাকা।

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৫২.
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কত বছর?
  1. ক) ২৫ বছর
  2. খ) ২০ বছর
  3. গ) ২২ বছর
  4. ঘ) ১৫ বছর
ব্যাখ্যা
• রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্যে বাংলাদেশ সরকার ২০২১-২০৪১ মেয়াদে ২০ বছর মেয়াদী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে।
• এই পরিকল্পনায় ২০৩১ সালে দেশের গড় প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ।
• ২০৪১ সালে গড় প্রবৃদ্ধি হবে ৯.৯ শতাংশ।
• দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মূললক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা।  

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৫৩.
কোনটি বোরো ধান উত্তোলনের সময়?
  1. ক) মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি
  2. খ) ডিসেম্বর – জানুয়ারির শুরু
  3. গ) মধ্য জুলাই – আগস্টের শুরু
  4. ঘ) এপ্রিল – মে
ব্যাখ্যা
বোরো ধান রোপনের সময়= মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি
বোরো ধান উত্তোলনের সময় = এপ্রিল – মে

আউশ ধান রোপনের সময়=মধ্য মার্চ – মধ্য এপ্রিল
আউশ ধান উত্তোলনের সময় =মধ্য জুলাই – আগস্টের শুরু

আমন ধান রোপনের সময়=জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু
আমন ধান উত্তোলনের সময়= ডিসেম্বর – জানুয়ারির শুরু

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১
৫৪.
রংপুর বিভাগে সবচেয়ে বেশি উৎপাদন হয় -
  1. ক) তরমুজ
  2. খ) আনারস
  3. গ) পাট
  4. ঘ) আলু
ব্যাখ্যা
আলু
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (৩৫,৫৭,৬৯৬ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - বগুড়া জেলা (১২,৩০,৫০১ মে.টন)

আনারস
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঢাকা বিভাগ (১,৩৯,৭৯১ মে.টন)।
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - টাঙ্গাইল জেলা (১,২৭,৭৯৫ মে.টন)।

লিচু
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (২৩,৬০০.৮২ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - দিনাজপুর (১০,৬০৪ মে.টন)

তরমুজ
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা বিভাগ (১,৬১,৩৩১ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা জেলা (১,৪৪,০১০ মে.টন)

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১
৫৫.
চলতি অর্থবছরের বাজেটে অনুমিত মুদ্রাস্ফিতির হার -
  1. ক) ৫.৩ শতাংশ
  2. খ) ৫.৬ শতাংশ
  3. গ) ৬.৫ শতাংশ
  4. ঘ) ৭.২ শতাংশ
ব্যাখ্যা
• ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে অনুমিত মুদ্রাস্ফিতির হার - ৫.৬%। 
• ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে অনুমিত গড় মূল্যস্ফিতি ছিল ৫.৩ শতাংশ। 

তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট। 
৫৬.
কর্মসংস্থানের দিক থেকে ছোট খাত কোনটি?
  1. ক) কৃষি
  2. খ) শিল্প
  3. গ) সেবা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
• জিডিপির সর্ববৃহৎ খাত - সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত - কৃষিখাত। 
• আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত - কৃষিখাত (৪০.৬% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত - শিল্পখাত (২০.৪% শ্রমশক্তি নিয়োজিত)।
• অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত - শিল্পখাত; প্রবৃদ্ধির হার ১০.৪৪%। 
• অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার - ২.২০%।
• সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান – ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান - ক্রমবর্ধমান। 
• যদিও সাময়িক হিসাবে ২০২০-২১ অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধির হার পূর্ববর্তী অর্থবছরের ০.৫৮ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬.৩১ শতাংশে।
 
তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৫৭.
প্রবাসীদের প্রেরিত অর্থের দিক বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান -
  1. ক) তৃতীয়
  2. খ) দ্বিতীয়
  3. গ) পঞ্চম
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা
• প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে।
• ২০২১-২২ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে - সৌদি আরব থেকে।
• দ্বিতীয় - মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় - যুক্তরাজ্য।
• ইউরােপিয়ান দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে - যুক্তরাজ্য।
• ২০২২ (ফেব্রুয়ারি) সালে বিশ্বের বিভিন্ন দেশে ২,০২,২৬৭ জনকে প্রবাসী হিসেবে প্রেরণ করা হয়।
• সবচেয়ে বেশি প্রেরণ করা হয় - সৌদি আরব (১,২৭,১৮৭ জন যা মােট অভিবাসনের ৭৪.০৮%), দ্বিতীয় – সংযুক্ত আরব আমিরাতে (২৭,৪৭০ জন)।

তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২