পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৪ মার্চ, ২০২৩সময়45 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য) (হেমন্ত) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ১৩.০৮.২০১০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৪ মার্চ, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
'স্ক্যানার' হল একটি—
  1. ক) আউটপুট ডিভাইস
  2. খ) ইনপুট ডিভাইস
  3. গ) কো-অর্ডিনেটিং ডিভাইস
  4. ঘ) মিক্সড ডিভাইস
সঠিক উত্তর:
খ) ইনপুট ডিভাইস
উত্তর
সঠিক উত্তর:
খ) ইনপুট ডিভাইস
ব্যাখ্যা
'স্ক্যানার' হল একটি - ইনপুট ডিভাইস

- স্ক্যানারের সাহায্যে যে কোন ধরনের ছবি, মুদ্রিত যে কোন লেখা ইত্যাদি হুবহু কম্পিউটারে নিয়ে যাওয়া যায়।
- স্ক্যানারের সাহায্যে কম্পিউটারে নেয়া যে কোন তথ্য যে কোন প্রোগ্রামের যে কোন অংশে বসিয়ে ইচ্ছামত সম্পাদনা করা যায়।
- অর্থ্যাৎ, স্ক্যানার একটি ইনপুট ডিভাইস।

• আরো কয়েকটি ইনপুট ডিভাইসগুলো হলো:
যেমন: মাউস, কী-বোর্ড, স্ক্যানার, জয়স্টিক, OMR, MICR, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই।
.
'ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার' বিখ্যাত –
  1. ক) ক্রিকেটার হিসাবে
  2. খ) সাঁতারু হিসাবে
  3. গ) ফুটবলার হিসাবে
  4. ঘ) দৌড়বিদ হিসাবে
সঠিক উত্তর:
গ) ফুটবলার হিসাবে
উত্তর
সঠিক উত্তর:
গ) ফুটবলার হিসাবে
ব্যাখ্যা
ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার:
- ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার বিখ্যাত জার্মান ফুটবলার।
- তিনি খেলোয়াড় হিসেবে ১৯৭২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ১৯৭৪ সালে ফিফা বিশ্বকাপ জয় করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
'কথা'- এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) তনয়া
  2. খ) বচন
  3. গ) খাদক
  4. ঘ) পিক
সঠিক উত্তর:
খ) বচন
উত্তর
সঠিক উত্তর:
খ) বচন
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'কথা'- এর সমার্থক শব্দ বচন

অন্যান্য অপশন:
নন্দিনী' এর সমার্থক তনয়া'।
কোকিল শব্দের সমার্থক - পিক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'উত্তম'- এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রধান
  2. খ) দীনতা
  3. গ) বিকাশ
  4. ঘ) বিভু
সঠিক উত্তর:
ক) প্রধান
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রধান
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান অনুসারে,

•প্রধান = মুখ্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, অগ্রে গণ্য, নেতা, মোড়ল।

• 'দৈন্য' (বিশেষ্য) এর অর্থ = দীনতা।

• বিকাশ' (বিশেষ্য) এর সমার্থক: প্রকাশ, আবির্ভাব, প্রসার, বিস্তার , প্রস্ফুটন।

• বিভু (বিশেষ্য): আল্লাহ, ঈশ্বর, বিধাতা, আকাশ, ব্যাপক, সর্বব্যাপী।

সুতরাং এখানে 
.
বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-
  1. ক) ব্যাসার্ধ
  2. খ) ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা
  3. গ) ব্যাস
  4. ঘ) কেন্দ্র হতে দূরবর্তী জ্যা টি
সঠিক উত্তর:
গ) ব্যাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যাস
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
অর্থাৎ, ব্যাস = ২ × ব্যাসার্ধ

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব। বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী। যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। দুইটি পরস্পরছেদী বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ তাদের সাধারণ জ্যা-কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। কোনো বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির একটি জ্যা বলা হয়। বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা হলো ব্যাস। বৃত্তের দুইটি জ্যা-এর মধ্যে বৃহত্তর জ্যা-টি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতম।
- কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। বৃত্তের সমান জ্যা-এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। বৃত্তের দুইটি জ্যা-এর মধ্যে কেন্দ্রের নিকটবর্তী জ্যা, দূরবর্তী জ্যা অপেক্ষা বৃহত্তর।
.
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ–
  1. ক) এক সমকোণের অর্ধেক
  2. খ) দুই সমকোণ
  3. গ) তিন সমকোণ
  4. ঘ) এক সমকোণ
সঠিক উত্তর:
ঘ) এক সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এক সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ–

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধের উপর লম্ব। 
অর্থাৎ 
বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ = ৯০° = এক সমকোণ।
.
'Milk and water' — phraseটির অর্থ কি?
  1. ক) Pure milk and water
  2. খ) Dirty milk and water
  3. গ) Lifeless, dull
  4. ঘ) Colourless things
সঠিক উত্তর:
গ) Lifeless, dull
উত্তর
সঠিক উত্তর:
গ) Lifeless, dull
ব্যাখ্যা
'Milk - and - water'  phraseটির অর্থ- 
English Meaning: Insipid / dull / weak / lacking the will or ability to act effectively.
Bangla Meaning: পানসে বা দুর্বল কথাবার্তা / কার্যকর ভূমিকা রাখতে অক্ষম

Ex. Sentence: This is a milk-and-water game.
Bangla Meaning: এটা একটা পানসে খেলা।


Source: Live Mcq Lecture
.
'In black and white' - phraseটির অর্থ কি?
  1. ক) Verbally
  2. খ) In writing
  3. গ) Temporary
  4. ঘ) False
সঠিক উত্তর:
খ) In writing
উত্তর
সঠিক উত্তর:
খ) In writing
ব্যাখ্যা
In black and white phraseটির- 
English Meaning: in writing or print / in terms of clearly defined opposing principles or issues.
Bangla Meaning: কোনো কিছু লিখিতভাবে পেশ করা

Ex. Sentence: I had to believe it, because it was there in black and white.
Bangla Meaning: আমাকে এটা বিশ্বাস করতে হয়েছে কারণ তা সেখানে লিখিত আকারে ছিলো।

Source: Live Mcq Lecture
.
‘Calm’-এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Quiet
  2. খ) Angry
  3. গ) Inflamed
  4. ঘ) Agitated
সঠিক উত্তর:
ক) Quiet
উত্তর
সঠিক উত্তর:
ক) Quiet
ব্যাখ্যা
Calm শব্দের অর্থ-
শান্ত; স্থির; শান্ত; নিস্তরঙ্গ, অনুত্তেজিত; প্রশান্ত; প্রসন্ন:
Example: The patient calmed down. calmly. 

Quiet শব্দের অর্থ- শান্ত; নীরব:
Example: The sea is quiet now. He came to the door in quiet footsteps.
এখানে Calm  এবং Quiet  সমার্থক শব্দ। 

তাছাড়া,
Angry শব্দের অর্থ- ক্রুদ্ধ; রুষ্ট, রাগান্বিত। 
Inflamed শব্দের অর্থ- উত্তেজিত/ক্রুদ্ধ/প্রজ্জ্বলিত।
Agitated শব্দের অর্থ-  নাড়া; ঝাঁকানো, উত্তেজনা. 

Source: Accessibility Dictionary by Bangla Academy.
১০.
'Immortal'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Mortal
  2. খ) Deathless
  3. গ) Finite
  4. ঘ) Transient
সঠিক উত্তর:
খ) Deathless
উত্তর
সঠিক উত্তর:
খ) Deathless
ব্যাখ্যা
Immortal শব্দের অর্থ-
অমর; অমর্ত্য; অজর; অক্ষয়; অবিনশ্বর; অবিনাশী; শাশ্বত; নিত্য:
Example: the immortal gods/soul; immortal poetry/music; immortal fame.
Deathless মৃত্যুহীন; অমর; অমর্ত্য; অবিনশ্বর।
এখানে Immortal  এবং Deathless সমার্থক শব্দ। 

তাছাড়া,
Mortal শব্দের অর্থ- নশ্বর; মরণশীল।
Finite শব্দের অর্থ- সীমাবদ্ধ; সসীম।
Transient শব্দের অর্থ- স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী।


Source: Accessibility Dictionary by Bangla Academy
১১.
কমিশনের হার ৩.৫ টাকা হলে ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
  1. ক) ৯০ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ১০৫ টাকা
  4. ঘ) ১১০ টাকা
সঠিক উত্তর:
গ) ১০৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কমিশনের হার ৩.৫ টাকা হলে ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?

সমাধান:
১০০ টাকায় কমিশন ৩.৫ টাকা 
১ টাকায় কমিশন ৩.৫/১০০
৩০০০ টাকায় কমিশন (৩.৫ × ৩০০০)/১০০ টাকা  
= ১০৫ টাকা 
১২.
যার আগমনের কোনো তিথি নেই - এক কথায় কী?
  1. ক) ভিখারী
  2. খ) অতিথি
  3. গ) শরণার্থী
  4. ঘ) একাদশে বৃহস্পতি
সঠিক উত্তর:
খ) অতিথি
উত্তর
সঠিক উত্তর:
খ) অতিথি
ব্যাখ্যা
• যার আগমনের কোনো তিথি নেই - এক কথায় 'অতিথি' বলে।

বাকি অপশনগুলোর মধ্যে-
• 'একাদশে বৃহস্পতি' একটি বাগধারা।
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য
উদাহরণ: ব্যবসায়ে লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরির একাদশে বৃহস্পতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
১৩.
গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র-
  1. ক) ম্যানোমিটার
  2. খ) পাইরোমিটার
  3. গ) হাইগ্রোমিটার
  4. ঘ) ব্যারোমিটার
সঠিক উত্তর:
ক) ম্যানোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ম্যানোমিটার
ব্যাখ্যা
- গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র - ম্যানোমিটার

• অন্যান্য অপশন:
বায়ুমণ্ডলের চাপ নির্ণয়ে ব্যবহৃত হয় - ব্যারোমিটার।
আর্দ্রতা পরিমাপের যন্ত্র- হাইগ্রোমিটার।
উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র - পাইরোমিটার।
১৪.
I am looking forward____ you. বাক্যটির শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) seeing
  2. খ) to see
  3. গ) to have seen
  4. ঘ) to seeing
সঠিক উত্তর:
ঘ) to seeing
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to seeing
ব্যাখ্যা
Looking forward to -এর পর Verb-টি সবসময় ing যুক্ত হয়৷
তাই, I'm looking forward to seeing you soon ই হবে সঠিক৷

বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- I am looking forward to seeing you.
- Would you mind closing the door?
১৫.
I spent ____ with the patient -বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) sometimes
  2. খ) some time
  3. গ) sometime
  4. ঘ) some times
সঠিক উত্তর:
খ) some time
উত্তর
সঠিক উত্তর:
খ) some time
ব্যাখ্যা
Sometimes - মাঝে মাঝে ;
sometime - কোন এক সময় ;
some time - কিছু সময়, খানিকটা সময়.

বাক্যের অর্থ- আমি রোগীটির সাথে খানিকটা সময় ব্যয় করেছিলাম৷
তাই some time ই সঠিক উত্তর।

Source: Accessibility Dictionary by Bangla Academy
১৬.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ৯১
  2. খ) ১০৪
  3. গ) ১১৭
  4. ঘ) ৪০
সঠিক উত্তর:
খ) ১০৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে,
৫ক = ৬৫
∴ ক = ১৩

বড় সংখ্যাটি = ৮ × ১৩ = ১০৪
১৭.
দুইটি রাশির অনুপাত ৪ : ৭। পূর্ব রাশি ২৪ হলে, উত্তর রাশি কত?
  1. ক) ৪২
  2. খ) ৪৯
  3. গ) ৫৬
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
ক) ৪২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৪ : ৭। পূর্ব রাশি ২৪ হলে, উত্তর রাশি কত?

সমাধান:
ধরি, উত্তর রাশি = ক

প্রশ্নমতে,
৪ : ৭ = ২৪ : ক
বা, (৪/৭) = (২৪/ক)
বা, ৪ক = ২৪ × ৭
বা, ক = ১৬৮/৪
∴ ক = ৪২
∴ উত্তর রাশি ৪২
১৮.
‘শিরে-সংক্রান্তি’ - অর্থ কী?
  1. ক) মাথার বোঝা
  2. খ) মহাবিপদ
  3. গ) আসন্ন বিপদ
  4. ঘ) মাথার বিপদ
সঠিক উত্তর:
গ) আসন্ন বিপদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আসন্ন বিপদ
ব্যাখ্যা
• শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ, সামনেই বিপদ
বাক্য গঠন: আমার এখন শিরে-সংক্রান্তি, কিভাবে সব সামলাবো তাই ভাবছি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) ক্যাপ্টেন মনসুর আলী
  4. ঘ) শাহ আব্দুল হামিদ
সঠিক উত্তর:
খ) তাজউদ্দীন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
খ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তাজউদ্দিন আহমদ ছিলেন প্রথম প্রধানমন্ত্রী।
- ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন প্রথম অর্থমন্ত্রী।
- সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকার তথা বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি বা উপ-রাষ্ট্রপতি ছিলেন।

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
২০.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) We get up at dawn
  2. খ) More he gets, the more he wants.
  3. গ) See the word in the dictionary
  4. ঘ) There is no place in my room
সঠিক উত্তর:
ক) We get up at dawn
উত্তর
সঠিক উত্তর:
ক) We get up at dawn
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হবে - We get up at dawn.

অন্যদিকে, 
 খ) More he gets, the more he wants  বাক্যটি ভুল।
- The more he gets, the more he wants হলে বাক্যটি সঠিক হত।
- কারন, সাধারণত comparative form এর পূর্বে The বসে না।
- তবে Double comparative বা বাংলা বাক্যে, যত ---- তত বা আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি adverb comparative এর প্রত্যেকটির পূর্বে the বসে।
- অর্থাৎ The + comparative + ---, the + comparative + --- structure টি ব্যবহৃত হয়।

গ) See the word in the dictionary  বাক্যটি ভুল কারন Dictionary/ - অভিধানে খোঁজা অর্থে Look up ব্যবহৃত হয়।
- Look up the word in the dictionary হলে বাক্যটি সঠিক হবে। 

ঘ) There is no place in my class বাক্যটি ভুল। কারণ - 
- ফাঁকা স্থান, সম্ভাবনা, সুযোগ, অবকাশ (বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্যএ বেঞ্চে কোনো জায়গা নেই) অর্থে room ব্যবহৃত হয়।
- তাই  'There is no room in the bench'.  সঠিক বাক্য হবে।
২১.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) He shouted in the top of his voice.
  2. খ) He shouted with the top of his voice.
  3. গ) He shouted on the top of his voice.
  4. ঘ) He shouted at the top of his voice.
সঠিক উত্তর:
ঘ) He shouted at the top of his voice.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He shouted at the top of his voice.
ব্যাখ্যা
Shout এর সাথে at preposition বসে। 
shout at the top of one’s voice শব্দের অর্থ- তারস্বরে চিৎকার করা।
From Longman Dictionary of Contemporary English
sing/shout at the top of your voice to sing or shout as loudly as you can

Example: Angela ran out of the house, shouting at the top of her voice.
অ্যাঞ্জেলা উচ্চস্বরে  চিৎকার করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল।
He shouted at the top of his voice.
সে উচ্চস্বরে চিৎকার করে উঠল। 

Source: Longman Dictionary of Contemporary English
২২.
১, ৩, ৬, ১০, ১৫.......... ক্রমটির পরবর্তী পদ কত?
  1. ক) ১৮
  2. খ) ২১
  3. গ) ২৪
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
খ) ২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫.......... ক্রমটির পরবর্তী পদ কত?

সমাধান:
পদগুলোর মান পূর্ববর্তী পদের সাথে পদ সংখ্যা যোগ করলে পাওয়া যায়।
২য় পদ = ১ + ২ = ৩
৩য় পদ = ৩ + ৩ = ৬
৪র্থ পদ = ৬ + ৪ = ১০
৫ম পদ = ১০ + ৫ = ১৫
৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
২৩.
১, ৩, ৪, ৭, ১১, ১৮,........... ক্রমটির পরবর্তী পদ কত?
  1. ক) ২৫
  2. খ) ২৯
  3. গ) ৩৬
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
খ) ২৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৪, ৭, ১১, ১৮,........... ক্রমটির পরবর্তী পদ কত?

সমাধান:
প্রদত্ত ধারা হতে দেখা যায় যে, পূর্ববর্তী দুইটি পদের সমষ্টি করলে পরবর্তী পদ পাওয়া যায়।
৩ + ১ = ৪
৪ + ৩ = ৭
৪ + ৭ = ১১
৭ + ১১ = ১৮

∴ পরবর্তী পদ = ১১ + ১৮ = ২৯
২৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বিভিষীকা
  2. খ) বীভিষিকা
  3. গ) বীভিষীকা
  4. ঘ) বিভীষিকা
সঠিক উত্তর:
ঘ) বিভীষিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিভীষিকা
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে শুদ্ধ বানান হচ্ছে 'বিভীষিকা'
বিভীষিকা অর্থ হচ্ছে ভীতি; ভীষণ আতঙ্ক; ভীষণ ভয়।

উৎস: বাংলা একাডেমি , আধুনিক বাংলা অভিধান।
২৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) রূপায়ন
  2. খ) রুপায়ন
  3. গ) রূপায়ণ
  4. ঘ) রুপায়ণ
সঠিক উত্তর:
গ) রূপায়ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) রূপায়ণ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি বাংলা বানান অভিধান অনুসারে, ‘রূপায়ণ’ বানানটি শুদ্ধ।

• রূপায়ণ শব্দটির অর্থ -
১. মূর্তি বা আকার দান, রূপদান।
২. বাস্তবে পরিণতকরণ।
২৬.
২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) জাপান
  3. গ) ইতালি
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন তাই গুরুত্বপূর্ণ নয়।

তবে ২০২২ সালে কাতারে ২২ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তাই এই বিশ্বকাপের তথ্যসমূহ গুরুত্বপূর্ণ।

• ফুটবল বিশ্বকাপ:
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়নও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।

কাতার ফুটবল বিশ্বকাপ - ২০২২:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

• পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
• ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
• বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র।
২৭.
পৃথিবীর একমাত্র উপগ্রহ -
  1. ক) সূর্য
  2. খ) বুধ
  3. গ) চন্দ্র
  4. ঘ) শুক্র
সঠিক উত্তর:
গ) চন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দ্র
ব্যাখ্যা
পৃথিবী:
• আমাদের সৌরজগতের সবচেয়ে উল্লেখযোগ্য গ্রহ হলো - আমাদের বাসস্থান ‘পৃথিবী’।
• এটি সৌরজগতের মাঝারী আকারের একটি গ্রহ (গড় ব্যস হলো ১২,৭৩৪.৫ কি. মি. প্রায়)।
• পৃথিবী নিজ কক্ষপথটি ডিম্বাকৃতির ও মোট ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড বা এক বছরে সূর্যকে প্রদক্ষিন করে থাকে। • পৃথিবী নিজ অক্ষে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা এক দিনে আর্বতন করে।
• পৃথিবীর একটি মাত্র উপগ্রহ হলো চন্দ্র। সৌরজগতের সকল গ্রহের মধ্যে কেবল পৃথিবী জীব ও উদ্ভিদের বসবাস উপযোগী গ্রহ। 

চন্দ্র 
চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ
• প্রায় ৩৭.৯ মিলিয়ন বর্গ কি. মি. আয়তন বিশিষ্ট চন্দ্র মোট ২৯ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট বা এক চন্দ্র মাসে পৃথিবীকে প্রদক্ষিণ করে।
• চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলোকে এটি আলোকিত হয়। এই আলো বিচ্ছুরিত হয়ে পৃথিবীকে রাতের বেলা আলো দেয়।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৮.
চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম-
  1. ক) ভয়েজার-১
  2. খ) অ্যাপোলো-১১
  3. গ) ভয়েজার-২
  4. ঘ) চ্যালেঞ্জার
সঠিক উত্তর:
খ) অ্যাপোলো-১১
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যাপোলো-১১
ব্যাখ্যা
মানুষ প্রথম চাঁদে পা রাখে ২০ জুলাই, ১৯৬৯ সালে।
- যুক্তরাষ্ট্র চন্দ্রবিজয়ী বিশ্বের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দেশ।
- এপোলো-১১ নামক চন্দ্রযানে করে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেন।

উৎস: ব্রিটানিকা.কম
২৯.
হৃৎপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র-
  1. ক) কম্পাস
  2. খ) স্টেথোস্কোপ
  3. গ) গ্যালভানোমিটার
  4. ঘ) কার্ডিওগ্রাফ
সঠিক উত্তর:
ঘ) কার্ডিওগ্রাফ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কার্ডিওগ্রাফ
ব্যাখ্যা
• হৃদপিন্ডের গতি নির্ণায়ক যন্ত্র - কার্ডিওগ্রাফ

• অন্যান্য অপশন:
- গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা যায়।
- মানুষের হৃৎস্পন্দন শোনার জন্য সাধারণত স্টেথোস্কোপ ব্যবহৃত হয়।

উৎস- নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই।
৩০.
He said, "What a pity!" বাক্যটির indirect speech হবে-
  1. ক) He said that it was a great pity
  2. খ) He exclaimed that it is a great pity
  3. গ) He exclaimed that it was a great pity
  4. ঘ) He exclaimed that it is great pity
সঠিক উত্তর:
গ) He exclaimed that it was a great pity
উত্তর
সঠিক উত্তর:
গ) He exclaimed that it was a great pity
ব্যাখ্যা
Narration এর নিয়মানুযায়ী,
reported speech exclamation প্রকাশ করায় reporting verb (said) পরিবর্তিত হয়ে exclaimed  হবে।
- কমার বদলে that বসবে।
- বাক্যে subject না থাকায় It কে subject হিসাবে ধরে নিতে হবে। 
- reporting verb past tense হওয়ায় reported speech এর verb হবে was.

সুতরাং, সঠিক indirect speech টি হবে - He exclaimed that it was a great pity.
৩১.
He said, "Alas! I am ruined." বাক্যটির indirect speech হবে-
  1. ক) He exclaimed with sorrow that he is ruined
  2. খ) He exclaimed with sorrow that he was ruined
  3. গ) He exclaimed with sorrow that he has ruined
  4. ঘ) He exclaimed with sorrow that he has been ruined
সঠিক উত্তর:
খ) He exclaimed with sorrow that he was ruined
উত্তর
সঠিক উত্তর:
খ) He exclaimed with sorrow that he was ruined
ব্যাখ্যা
Narration এর নিয়মানুযায়ী,
reported speech Alas থাকায় reporting verb (said) পরিবর্তিত হয়ে exclaimed with sorrow হবে।
- কমার বদলে that বসবে।
- বাক্যে subject 'I' পরিবর্তীত হয়ে he হবে।
- reporting verb past tense হওয়ায় reported speech এর verb হবে was.

সুতরাং, সঠিক indirect speech টি হবে -He exclaimed with sorrow that he was ruined।
৩২.
একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল । বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ৭০ টাকা
  2. খ) ৭৫ টাকা
  3. গ) ৮০ টাকা
  4. ঘ) ৮২ টাকা
সঠিক উত্তর:
গ) ৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল । বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে প্রকৃতমূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃতমূল্য ১০০/৯০ টাকা 
বিক্রয়মূল্য ৭২ টাকা হলে প্রকৃতমূল্য (১০০ × ৭২)/৯০ টাকা 
= ৮০ টাকা
৩৩.
'অত্যন্ত'-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) অতি + অন্ত
  2. খ) অতী + অন্ত
  3. গ) অতৎ + অন্ত
  4. ঘ) অত + অন্ত
সঠিক উত্তর:
ক) অতি + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) অতি + অন্ত
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের সঠিক সন্ধিবিচ্ছেদ হলো- অতি + অন্ত = অত্যন্ত

• ই-কার বা ঈ-কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধির বেলায় পূর্ববর্তী ব্যঞ্জনবর্ণের সাথে য-ফলা লেখা হয়।
যেমন: অতি + অন্ত = অত্যন্ত, প্রতি + ঊষ = প্রত্যুষ;

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩৪.
'মনীষা'-এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) মন + ইষা
  2. খ) মনস + ঈষা
  3. গ) মন + ঈষা
  4. ঘ) মনস + ইয়া
সঠিক উত্তর:
খ) মনস + ঈষা
উত্তর
সঠিক উত্তর:
খ) মনস + ঈষা
ব্যাখ্যা
• মনীষা একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।
এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো- মনস্+ঈষা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
৩৫.
বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত-
  1. ক) পাক্শী
  2. খ) লালমনিরহাট
  3. গ) পাহাড়তলী
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
ব্যাখ্যা
• বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত- ঢাকা

রেল মন্ত্রণালয়:
- দেশের গণপরিবহন মাধ্যমসমূহের মধ্যে বাংলাদেশের রেলওয়ে সরকারের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পরিবহন খাত।
- এ দেশে প্রথম রেলওয়ের সূচনা হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা- জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে।
- বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ২৮৭৭ কিঃমিঃ রেল লাইন নেটওয়ার্ক দেশের ৪৪ টি জেলায় সংযুক্ত।
- ১৯৪৭ সালের পূর্বে অবিভক্ত ভারতবর্ষে রেলওয়ে বোর্ডের মাধ্যমে তৎকালীন রেলওয়ে পরিচালিত হতো।
- ১৯৭৩ সালে বোর্ডের কার্যক্রম বিলুপ্ত করে একে যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করা হয়।
- ১৯৮২ সালে রেলপথ বিভাগ গঠন করা হয়।
- ১৯৯৫ সালে বাংলাদেশ রেলওয়ে অথরিটি (বিআরএ)গঠন করা হয়।
- মন্ত্রিপরিষদ বিভাগের ০৪-১২-২০১১ তারিখের এস আরও নং ৩৬১ আইন/২০১১ অনুযায়ী রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়।

রেল মন্ত্রণালয় এর লক্ষ্য:
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের জন্য সরকারের কৌশলগুলিকে সমর্থন করে এমন পদ্ধতিতে রেল ব্যবস্থার আধুনিকীকরণ, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দেশে নিরাপদ, নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং সময় দক্ষ রেল পরিবহন পরিষেবা প্রদান করা।

• মিশন:
- সারাদেশে রেলওয়ে ট্র্যাক এবং স্টেশন অবকাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ।
- লোকোমোটিভ, কোচ এবং অন্যান্য রোলিং স্টক রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডকরণ।
- বাংলাদেশ রেলওয়ের সিগন্যালিং ও ইন্টারলকিং সিস্টেম এবং টেলিকন সিস্টেম রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণ।
- নিরাপদ, দ্রুত এবং দক্ষ ট্রেন পরিচালনা নিশ্চিতকরন।
- রেল খাতে সরকারি পরিবহন নীতি বাস্তবায়ন করা।
- বাংলাদেশ রেলওয়ের জন্য উপযোগী আধুনিক প্রযুক্তি সম্পর্কিত রোলিং স্টক, ট্র্যাক উপকরণ এবং সিগন্যালিং সিস্টেম সংগ্রহকরণ।
- বাংলাদেশ রেলওয়ের জমি সম্পদ ব্যবস্থাপনা।
- বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন বাজেট ও রাজস্ব বাজেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।

উৎস: বাংলাদেশ রেলওয়ে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৩৬.
সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয়-
  1. ক) ঊষা
  2. খ) মধ্যাহ্ন
  3. গ) গোধূলী
  4. ঘ) রাত্রি
সঠিক উত্তর:
ক) ঊষা
উত্তর
সঠিক উত্তর:
ক) ঊষা
ব্যাখ্যা
সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয়- ঊষা।

উষা, ঊষা (বিশেষ্য)
- প্রাতঃকাল; ভোরবেলা; প্রত্যুষ।

সূত্র: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
৩৭.
‘খাসিয়া উপজাতি’ কোন জেলায় অধিক বাস করে?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) সিলেট
  3. গ) কক্সবাজার
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
খ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
খ) সিলেট
ব্যাখ্যা
• খাসিয়া:
- বাংলাদেশের সিলেট অঞ্চলে ও ভারতের আসামে এই জনগোষ্ঠী বাস করে।
- সিলেটের খাসিয়ারা সিনতেং গোত্রভুক্ত জাতি।
- তারা মাতৃপ্রধান পরিবারে বসবাস করে।
- খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।
- এদের আদি নিবাস ছিলো তিব্বতে।
- খাসিয়াদের ভাষা বর্মী।
- খাসিয়াদের পরিবার মাতৃতান্ত্রিক।
- খাসিয়াদের ধর্ম খ্রিস্টান।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
৩৮.
কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল-
  1. ক) ভিটামিন-এ
  2. খ) ভিটামিন-সি
  3. গ) লৌহ
  4. ঘ) ক্যালসিয়াম
সঠিক উত্তর:
ঘ) ক্যালসিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যালসিয়াম
ব্যাখ্যা
ক্যালসিয়ামের প্রধান উৎসের তালিকায় কচু শাক দেয়া আছে। তবে, কচু শাক লৌহেরও ভাল উৎস। সম্ভবত প্রচলিত উত্তর লৌহ।
কিন্তু, লৌহ এবং ক্যালসিয়াম একসাথে দেয়া হলে সঠিক উত্তর নির্ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে।

যেহেতু, প্রধান উৎস হিসেবে জীববিজ্ঞান বইতে সরাসরি বলা আছে তাই এটাকেই উত্তর হিসেবে নেয়া হল। পাশপাশি সকল তথ্য দেয়া হল।
--------------------------------
• লৌহ/আয়রনের উদ্ভিজ উৎস: ফুলকপির পাতা, নটোশাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম ইত্যাদি৷
• ক্যালসিয়ামের উদ্ভিজ উৎস: ডাল, তিল, গাজর, ফুলকপি, পালংশাক, কচুশাক, লাল শাক, বাধাকপি ইত্যাদি৷

উৎসঃ বিজ্ঞান নবম-দশম শ্রেণি
--------------------------------
নিচে নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের (পৃষ্ঠা নং - ৯৪) অংশটি সংযুক্ত করা হল:


যদিও, এখানে লিস্টে নাম দেয়া হয়নি। তবে, কচু শাক লৌহের ভাল উৎস কোন সন্দেহ নেই। যাইহোক, দুইটা রেফারেন্সেরই দিক থেকে চিন্তা করলে ক্যালসিয়ামকে বাদ দেয়া যাচ্ছে না।
৩৯.
কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায়?
  1. ক) রেনিন
  2. খ) পেপসিন
  3. গ) ট্রিপসিন
  4. ঘ) এমাইলেজ
সঠিক উত্তর:
ক) রেনিন
উত্তর
সঠিক উত্তর:
ক) রেনিন
ব্যাখ্যা
রেনিন দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। যা পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়।

উৎস: জীববিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪০.
`Who can do it?' বাক্যটির Passive form হবে-
  1. ক) By whom can it be did
  2. খ) By whom can it be do
  3. গ) By whom could it be done
  4. ঘ) By whom can it be done
সঠিক উত্তর:
ঘ) By whom can it be done
উত্তর
সঠিক উত্তর:
ঘ) By whom can it be done
ব্যাখ্যা
• Who দিয়ে শুরু হওয়া interrogative sentence কে passive করতে হলে
- Who এর স্থানে By whom বসে।
- এরপর বাক্যটির tense অনুযায়ী auxiliary/ be verb/model verb
- তারপর subject
- model verb এর জন্য beএবং verb এর past participle রূপ
- এবং সবশেষে object বসবে।
- Structure: By whom + auxiliary verb + Subject + verb এর past participle রূপ + object.
 • অতএব, সঠিক উত্তর:  By whom can it be done? 
৪১.
‘I shall do the work' বাক্যটির Passive form হবে-
  1. ক) The work shall be done by me
  2. খ) The work shall be done with me
  3. গ) The work will be done by me
  4. ঘ) The work would be done by me
সঠিক উত্তর:
গ) The work will be done by me
উত্তর
সঠিক উত্তর:
গ) The work will be done by me
ব্যাখ্যা
Question: I shall do the work.
Right Answer: The work will be done by me.

Future indefinite tense জাতীয় বাক্যের passive from হবে -
object এর subjective form + be verb + verb এর PP + by/at/with + subject এর objective form.

 
৪২.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯ । দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
গ) ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯ । দ্বিতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
৪২ ও ৪৯ এর গ.সা.গুই হবে দ্বিতীয় সংখ্যা 

৪২ = ৬ × ৭ 
৪৯ = ৭ × ৭ 
৪২ ও ৪৯  এর গ.সা.গু = ৭
দ্বিতীয় সংখ্যাটি = ৭
৪৩.
কোনো শ্রেণীতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?
  1. ক) ৫৬ বছর
  2. খ) ৬২ বছর
  3. গ) ৬৪ বছর
  4. ঘ) ৬৫ বছর
সঠিক উত্তর:
খ) ৬২ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে, শিক্ষকের বয়স কত?

সমাধান:
শিক্ষকসহ মোট লোকসংখ্যা = ২৬ জন
২৬ জনের বয়সের সমষ্টি = (১২ × ২৬) বছর
= ৩১২ বছর
২৫ জন ছাত্রের বয়সের সমষ্টি =(১০ × ২৫) বছর
= ২৫০ বছর

∴ শিক্ষকের বয়স = (৩১২ - ২৫০) বছর
= ৬২ বছর
৪৪.
পিতা ও মাতার গড় বয়স ৩৬ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৮ বছর হলে, পুত্রের বয়স কত?
  1. ক) ৯ বছর
  2. খ) ১১ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ১৫ বছর
সঠিক উত্তর:
গ) ১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার গড় বয়স ৩৬ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৮ বছর হলে, পুত্রের বয়স কত?

সমাধান:
পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৮ বছর
পিতা, মাতা ও পুত্রের বয়সের সমষ্টি = (২৮ × ৩) বছর
= ৮৪ বছর

পিতা ও মাতার গড় বয়স ৩৬ বছর
পিতা ও মাতার বয়সের সমষ্টি = (৩৬ × ২) বছর
= ৭২ বছর

∴ পুত্রের বয়স = (৮৪ - ৭২) বছর = ১২ বছর
৪৫.
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল-
  1. ক) ঢাকায়
  2. খ) কোলকাতায়
  3. গ) মেহেরপুরে
  4. ঘ) চট্টগ্রামে
সঠিক উত্তর:
গ) মেহেরপুরে
উত্তর
সঠিক উত্তর:
গ) মেহেরপুরে
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- যা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৪৬.
বেমানান (মানানোর অভাব) কোন সমাস?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) তৎপুরুষ
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) দ্বিগু
সঠিক উত্তর:
ক) অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
ক) অব্যয়ীভাব
ব্যাখ্যা
মানানের অভাব = বে-মানান- ইহা অব্যয়ীভাব সমাসের উদাহরণ। 

- পূর্বপদ অব্যয়ের সাথে পরপদ বিশেষ্যের যে সমাস হয় , তাকে এই অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ের অর্থই প্রধান এবং সমস্তপদটি অব্যয়ের ভাবপ্রাপ্ত হয়। 

- নিচের উদাহরণগুলোতে কয়েকটি অব্যয়ীভাব সমাসের অব্যয় পদটি বন্ধনীর মধ্যে দেখানো হল-  
(১)  সামীপ্য: কুলের সমীপে =উপকূল; নগরীর সমীপে = উপনগরী; কাঠের সমীপে = উপকণ্ঠ; অক্ষির সমীপে = সমক্ষ; দুপুরের কাছাকাছি = দুপুর নাগাদ; সকালের কাছাকাছি = সকালনাগাদ।

(২)  বীপ্সা (পুন: পুন: অর্থে):  দিন দিন = প্রতিদিন; গৃহে গৃহে = প্রতিগৃহে; ক্ষণে ক্ষণে = অনুক্ষণ, প্রতিক্ষণ; মণে মণে = প্রতিমণ, মণপিছু; জনে জনে = জনপ্রতি, জনপিছু; জেলায় জেলায় = প্রতিজেলায়; বছর বছর = ফিবছর; রোজ রোজ= হররোজ; মাঠে মাঠে = মাঠকে-মাঠ, সনে সনে = ফি-সন. গাঁ-এ গাঁ-এ = গাঁকে-গাঁ। 

(৩)  অনতিক্রমতা:  বিধিকে অতিক্রম না করে = যথাবিধি ;উচিতকে অতিক্রম না করে = যথোচিত; এইরকম, যথাশক্তি, যথাসাধ্য, যথেচ্ছ, যথারীতি যথাযোগ্য, যথার্থ, সাধ্যমতো, যথাজ্ঞান, আয়মাফিক।

(৪) অভাব:  বিঘ্নের অভাব = নির্বিঘ্ন; মানানের অভাব = বে-মানান; বন্দোবস্তের অভাব = বে-বন্দোবস্ত; ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ; ভাতের অভাব = হাভাত; মিলের অভাব = গরমিল; ঝঞ্ঝাটের অভাব = নির্ঝঞ্ঝাট; লুনের (লবনের) অভাব = আলুনি; টকের অভাব মিষ্টির অভাব = না-টক-না-মিষ্টি; ঘরের অভাব = হা-ঘর; হায়ার অভাব = বেহায়া; মক্ষিকার অভাব = নির্মক্ষিক।

(৫) পশ্চাৎ: গমনের পশ্চাৎ = অনুগমন; তাপের পশ্চাৎ = অনুতাপ; করণের পশ্চাৎ = অনুকরণ; ইন্দ্রের পশ্চাৎ = উপেন্দ্র; গৃহের পশ্চাৎ = অনুগৃহ।  

(৬) সাদৃশ্য: দ্বীপের সদৃশ = উপদ্বীপ; কথার সদৃশ= উপকথা; ভাষার সদৃশ = উপভাষা; মুর্তির সদৃশ = প্রতিমুর্তি, বনের সদৃশ = উপবন; কিন্তু (হীন দেবতা = উপদেবতা); মন্ত্রীর সদৃশ = উপমন্ত্রী; রাষ্ট্রপতির সদৃশ = উপরাষ্ট্রপতি; দানের সদৃশ = অনুদান; ধ্বনির সদৃশ = প্রতিধ্বনি; লক্ষের সদৃশ = উপলক্ষ।

(৭) ক্ষুদ্র অর্থে: উপ (ক্ষুদ্র) গ্রহ = উপগ্রহ; ক্ষুদ্র বিভাগ = উপবিভাগ, ক্ষুদ্র অঙ্গ = প্রত্যঙ্গ; ক্ষুদ্র শাখা = প্রশাখা; ক্ষুদ্র সাগর = উপসাগর; ক্ষুদ্র জাতি = উপজাতি; ক্ষুদ্র নদী = উপনদী।  

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ।
৪৭.
প্রাণভয় (প্রাণ যাওয়ার ভয়) কোন সমাস?
  1. ক) তৎপুরুষ
  2. খ) কর্মধারয়
  3. গ) দ্বন্দ্ব
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কর্মধারয়
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের সঠিক সমাস হচ্ছে- প্রাণভয় = প্রাণ যাওয়ার ভয়।
- এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
৪৮.
বাংলাদেশের জাতীয় উদ্যান-
  1. ক) রমনা উদ্যান
  2. খ) বোটানিক্যাল উদ্যান
  3. গ) বলধা গার্ডেন
  4. ঘ) সোহরাওয়ার্দী উদ্যান
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনের কোনটিই বাংলাদেশের জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃত নয়।
তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশের জাতীয় উদ্যানসমূহ -

১. ভাউয়াল জাতীয় উদ্যান, গাজীপুর
২. মধুপুর জাতীয় উদ্যান, টাংগাইল এবং ময়মনসিংহ
৩. রামসাগর জাতীয় উদ্যান, দিনাজপুর
৪. হিমছড়ি জাতীয় উদ্যান, কক্সবাজার
৫. লাওয়াছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজার
৬. কাপ্তাই জাতীয় উদ্যান, পার্বত্য চট্টগ্রাম
৭. নিঝুমদ্বীপ জাতীয় উদ্যান নোয়াখালী
৮. মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান, কক্সবাজার
৯. সাতছড়ি জাতীয় উদ্যান, হবিগঞ্জ
১০. খাদিমনগর জাতীয় উদ্যান, সিলেট
১১. বারইয়াঢালা জাতীয় উদ্যান, চট্টগ্রাম
১২. কুয়াকাটা জাতীয় উদ্যান, পটুয়াখালী
১৩. নবাবগঞ্জ জাতীয় উদ্যান, দিনাজপুর
১৪. সিংড়া জাতীয় উদ্যান, দিনাজপুর
১৫. কাদিগড় জাতীয় উদ্যান, ময়মনসিংহ
১৬. আলতাদিঘী জাতীয় উদ্যান, নওগাঁ
১৭. বিরগঞ্জ জাতীয় উদ্যান, দিনাজপুর
১৮. শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান, কক্সবাজার
১৯. জাতীয় উদ্ভিদ উদ্যান, ঢাকা
২০. ধর্ম পুর জাতীয় উদ্যান, দিনাজপুর

সূত্র: বন অধিদপ্তর এর ওয়েবসাইট (লিংক)
৪৯.
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর-এর পদবী কি ছিল?
  1. ক) লেফটেন্যান্ট
  2. খ) ক্যাপ্টেন
  3. গ) ল্যান্স নায়েক
  4. ঘ) সিপাহী
সঠিক উত্তর:
খ) ক্যাপ্টেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যাপ্টেন
ব্যাখ্যা
মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ গণের পদবী নিম্নরুপ:
- বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান
- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল
- বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান
- বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
- বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
- বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ

উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
৫০.
চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) লুসাই
  2. খ) গোমতি
  3. গ) সুরমা
  4. ঘ) কর্ণফুলী
সঠিক উত্তর:
ঘ) কর্ণফুলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্ণফুলী
ব্যাখ্যা
কর্ণফুলী:
• কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এরপর রাঙামাটি ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রধান নদী।
• এ নদীর দৈর্ঘ্য ২৭৪ কিলোমিটার। কর্ণফুলির প্রধান উপনদী কাসালং, হালদা ও বোয়ালখালি।
• রাঙামাটি জেলার কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
• দেশের প্রধান সমুদ্র বন্দরটি বাণিজ্যিক নগরী চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?
  1. ক) ভারত মহাসাগর
  2. খ) উত্তর মহাসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর
  4. ঘ) দক্ষিণ মহাসাগর
সঠিক উত্তর:
গ) প্রশান্ত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
• প্রশান্ত মহাসাগর:
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর
- প্রশান্ত মহাসাগরের আয়তন - ১৬ কোটি ৮৭ লক্ষ বর্গকিলোমিটার।
- গড় গভীরতা - গড় - ৪,১৮৮ মি.; সর্বোচ্চ গভীরতা - ১০,৯২০ মি.
- এই মহাসাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত।
- ২৩০০ কিলোমিটার দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত‌।
- আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। 

উৎস: ওয়ার্ল্ড এটলাস
৫২.
ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না-
  1. ক) অভিস্রবণ
  2. খ) সালোকসংশ্লেষণ
  3. গ) শ্বসন
  4. ঘ) রেচন
সঠিক উত্তর:
খ) সালোকসংশ্লেষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) সালোকসংশ্লেষণ
ব্যাখ্যা
• সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো- ক্লোরোফিল, কার্বন-ডাই-অক্সাইড, পানি ও আলো। উৎপাদিত হয় কার্বোহাইড্রেট, পানি এবং অক্সিজেন। তাই ক্লোরোফিল ছাড়া সালোকসংশ্লেষণ সম্পন্ন হয় না।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৩.
উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়-
  1. ক) কাণ্ডের অগ্রভাগে
  2. খ) মূলের অগ্রভাগে
  3. গ) পাতায়
  4. ঘ) মূল ও কাণ্ডের অগ্রভাগে
সঠিক উত্তর:
ঘ) মূল ও কাণ্ডের অগ্রভাগে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মূল ও কাণ্ডের অগ্রভাগে
ব্যাখ্যা
- বিভাজনে সক্ষম কোষ দ্বারা গঠিত টিস্যুকে ভাজক টিস্যু বলা হয়।
- ভাজক টিস্যুর কোষগুলোকে ভাজক কোষ বলা হয়।
- ভাজক কোষের বিভাজনের মাধ্যমেই উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটে এবং ভাজক টিস্যু থেকেই অন্যান্য স্থায়ী টিস্যুর উৎপত্তি হয়।
- সাধারণত উদ্ভিদ দেহের মূল, কান্ড ও পাতার অগ্রভাগে থাকে বৃদ্ধি পায়।

গঠন এবং কাজের উপর নির্ভর করে স্থায়ী টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
যথা- ১। সরল টিস্যু, ২। জটিল টিস্যু এবং ৩। ক্ষরণকারী টিস্যু।

সূত্র: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ-
  1. ক) যকৃত
  2. খ) স্নায়ু
  3. গ) কিডনি
  4. ঘ) ত্বক
সঠিক উত্তর:
ঘ) ত্বক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ত্বক
ব্যাখ্যা
• মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো মানব দেহের বহিরাবরণ বা ত্বক
- যকৃত হল মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি।

উৎস: জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণী
৫৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Believable
  2. খ) Belevable
  3. গ) Believeble
  4. ঘ) Belevable
সঠিক উত্তর:
ক) Believable
উত্তর
সঠিক উত্তর:
ক) Believable
ব্যাখ্যা
Believable (adjective) শব্দের অর্থ- বিশ্বাসযোগ্য।

Believable এর Noun হচ্ছে Belief  
belief   [Uncountable noun] - বিশ্বাস; আস্থা; প্রত্যয়
Example: The muslims have belief in God.

Source: Accessibility Dictionary by Bangla Academy. 
৫৬.
কোনো পরিবারে ১০ জন সদস্যের ৩০ দিনের খাবার আছে। ৫ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?
  1. ক) ২০ দিন
  2. খ) ২৪ দিন
  3. গ) ২৫ দিন
  4. ঘ) ৩০ দিন
সঠিক উত্তর:
ক) ২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরিবারে ১০ জন সদস্যের ৩০ দিনের খাবার আছে। ৫ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?

সমাধান:
মোট সদস্য = ১০ + ৫ = ১৫ জন 

১০ জন সদস্যের খাবার আছে = ৩০ দিনে 
১ জন সদস্যের খাবার আছে = ৩০ × ১০ দিনে 
১৫ জন সদস্যের খাবার আছে = (৩০ × ১০)/১৫ দিনে 
= ২০ দিনে
৫৭.
পড়াশোনায় মন দাও- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃকারকে সপ্তমী
  2. খ) কর্মকারকে সপ্তমী
  3. গ) অধিকরণ কারকে সপ্তমী
  4. ঘ) অপাদান কারকে সপ্তমী
সঠিক উত্তর:
গ) অধিকরণ কারকে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
গ) অধিকরণ কারকে সপ্তমী
ব্যাখ্যা
- উল্লেখিত বাক্যে 'পড়াশোনায়' অধিকরণ কারকে সপ্তমী।

• অধিকরণ কারক:
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।
 
•  'পড়াশোনায় মন দাও'  - বাক্যে অধিকরণ কারকে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে।
বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
এবং এতে এ বিভক্তি যুক্ত হয়েছে।
তাই বাক্যটি = অধিকরণে ৭মী প্রকাশ করেছে। 
 
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
টাকায় অসাধ্য সাধন হয় - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মকারকে সপ্তমী
  2. খ) করণ কারকে সপ্তমী
  3. গ) অধিকরণ কারকে সপ্তমী
  4. ঘ) অপাদান কারকে সপ্তমী
সঠিক উত্তর:
খ) করণ কারকে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
খ) করণ কারকে সপ্তমী
ব্যাখ্যা
• 'টাকায় অসাধ্য সাধন হয়' এখানে 'টাকায় করণে ৭মী বিভক্তি। 

• করণ কারক:
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
আগ্রার দুর্গের নির্মাতা কে?
  1. ক) সম্রাট শাহজাহান
  2. খ) সম্রাট হুমায়ুন
  3. গ) সম্রাট আওরঙ্গজেব
  4. ঘ) সম্রাট জাহাঙ্গীর
সঠিক উত্তর:
ক) সম্রাট শাহজাহান
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্রাট শাহজাহান
ব্যাখ্যা
সম্রাট শাহজাহান

- ১৬২৮ খ্রিস্টাব্দে ‘আবুল মুজাফ্ফর শিহাবুদ্দীন মুহম্মদ শাহজাহান’ উপাধি নিয়ে শাহজাহান আগ্রার সিংহাসনে আরোহণ করেন।(বাংলাপিডিয়া)
- সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান ১৬২৮ খ্রি. ১৪ফেব্রুয়ারি গাজী উপাধি নিয়ে সিংহাসনে বসেন 
- মুঘল ইতিহাসে শাহজাহানের রাজত্বকাল “The Age of Marble” নামে খ্যাত।

- তিনি ছিলেন ভারতবর্ষের ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা। তিনি ইতিহাসে ‘The Prince of Builders or Engineer King” নামে পরিচিত।
- সম্রাট শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল আগ্রার তাজমহল। যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল হচ্ছে সম্রাট তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের স্মৃতিকে অমর করে রাখার এক উজ্জল দৃষ্টান্ত।  

- সম্রাট শাহজাহানের সময়ে ইংরেজরা বাণিজ্য কুঠি স্থাপন করেন ওড়িষার পিপলিতে।
- পুত্র আওরঙ্গজেব কর্তৃক দীর্ঘ আট বছর আগ্রা দুর্গে অন্তরীণ থেকে ১৬৬৬ খ্রি. ২২ জানুয়ারি ৭৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা - ৯ম - ১০ম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৬০.
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে।
  1. ক) উরুগুয়ে
  2. খ) জার্মান
  3. গ) প্যারাগুয়ে
  4. ঘ) ঘানা
সঠিক উত্তর:
ক) উরুগুয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) উরুগুয়ে
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন তাই বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।
৬১.
সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
  1. ক) শুক্র
  2. খ) বুধ
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) মঙ্গল
সঠিক উত্তর:
গ) বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃহস্পতি
ব্যাখ্যা
- বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ।
- বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়।
- বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।
- এ গ্রহে জীবের অস্তিত্ব নেই।
- সৌরজগতে বৃহস্পতির সর্বাধিক উপগ্রহ রয়েছে।
- সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ বুধ।
- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ।
- মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি 
৬২.
উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?
  1. ক) ২৩ মার্চ
  2. খ) ২১ জুন
  3. গ) ২২ সেপ্টেম্বর
  4. ঘ) ২২ ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) ২১ জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১ জুন
ব্যাখ্যা
• ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে। 
• ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে।
- একই দিন উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ও ছোট দিন।
২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত । 
- এদিন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও সবচেয়ে বড় রাত।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।
৬৩.
যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন-
  1. ক) বন্দুক লাফিয়ে ওঠে
  2. খ) বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে
  3. গ) বন্দুক সামনে এগিয়ে যায়
  4. ঘ) বন্দুক আদৌ নড়ে না
সঠিক উত্তর:
খ) বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে
উত্তর
সঠিক উত্তর:
খ) বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে
ব্যাখ্যা
যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে।
এটি নিউটনের তৃতীয় সূত্রের কারণে হয়ে থাকে।

নিউটনের তৃতীয় সূত্র:
প্রত্যেক ক্রিয়ারই একটি সমানও বিপরীত্মুখী প্রতিক্রিয়া থাকে। অর্থাৎ, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর ওপর বল প্রয়ােগ করে, তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির ওপর বিপরীত দিকে সমান বল প্রয়ােগ করে।
উদাহরণঃ
- বন্দুক থেকে গুলি ছোঁড়া হলে পেছনের দিকে বন্দুক চালনাকারীকে ধাক্কা দিবে।
- একজন মাঝি নৌকা চালানোর সময় নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে।
- মহাকাশযান উৎক্ষেপিত হয় নিউটনের তৃতীয় সূত্রের নীতিতে।
- মহাকাশযানকে উৎক্ষেপ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয় তা নিউটনের তৃতীয় গতিসূত্র।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৪.
চাপের একক হচ্ছে-
  1. ক) প্যাসকেল
  2. খ) কুলম্ব
  3. গ) নিউটন
  4. ঘ) ভোল্ট
সঠিক উত্তর:
ক) প্যাসকেল
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যাসকেল
ব্যাখ্যা
• চাপের একক হল প্যাসকেল এবং সংকেত Pa.
- চাপ হল একক ক্ষেত্রফলে কোন বস্তুর তলের ওপর লম্বভাবে প্রযুক্ত সমভাবে বিতরিত বল।
- পারিপার্শ্বিক চাপের সাপেক্ষে যে চাপ উৎপন্ন হয় তাকে বলা হয় গজ চাপ।

উৎস:  নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান
৬৫.
শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হল-
  1. ক) Barometer
  2. খ) Lactometer
  3. গ) Phonograph
  4. ঘ) Odometer
সঠিক উত্তর:
গ) Phonograph
উত্তর
সঠিক উত্তর:
গ) Phonograph
ব্যাখ্যা
শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হলো - Phonograph.

- ফনোগ্রাফ আবিষ্কার করেন এডিসন। 
- এডিসনের সবচেয়ে মৌলিক উদ্ভাবন ছিল ফোনোগ্রাফ, এটি তার নিজেরও সবচেয়ে পছন্দের প্রযুক্তি ছিলো।
- এটিই ছিল সর্বপ্রথম প্রযুক্তি, যা শব্দ রেকর্ড করে তা পুনরায় শোনাতে সক্ষম হয়।
- ১৮৭৭ সালে এডিসন মেনলো পার্ক ল্যাবে ফনোগ্রাফ আবিষ্কার করেন। 
- পরবর্তীকালে আলেক্সান্ডার গ্রাহাম বেলসহ বেশ ক’জন বিজ্ঞানী ফোনোগ্রাফকে আরো উন্নত করে তোলেন। 

সূত্র: National Park Service [লিঙ্ক]
৬৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Barier
  2. খ) Barieir
  3. গ) Barriar
  4. ঘ) Barrier
সঠিক উত্তর:
ঘ) Barrier
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Barrier
ব্যাখ্যা
Barrier শব্দের অর্থ
 - যা-কিছু চলাচলের পথে বাধা সৃষ্টি করে বা চলাচল নিয়ন্ত্রণ করে;
- প্রতিবন্ধক

Example: The Himalayas are a natural barrier between India and the Central Asia.

Source: Accessibility Dictionary by Bangla Academy. 
৬৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Absorbe
  2. খ) Abserb
  3. গ) Absorb
  4. ঘ) Abserbe
সঠিক উত্তর:
গ) Absorb
উত্তর
সঠিক উত্তর:
গ) Absorb
ব্যাখ্যা
Absorb শব্দের অর্থ-
- শুষে নেওয়া;
- আত্মীভূত করা,
- রাসায়নিক বা আণবিক উপায়ে বিশোষণ করা।

 Example: A sponge absorbs water;

Source: Accessibility Dictionary by Bangla Academy. 
৬৮.
যে পরিমাণ খাদ্য ১৫ জন লোকের ৪০ দিন চলে , ঐ পরিমাণ খাদ্যে ২০ জন লোকের কত দিন চলবে?
  1. ক) ২৫ দিন
  2. খ) ৩০ দিন
  3. গ) ৩২ দিন
  4. ঘ) ৩৫ দিন
সঠিক উত্তর:
খ) ৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যে পরিমাণ খাদ্য ১৫ জন লোকের ৪০ দিন চলে , ঐ পরিমাণ খাদ্যে ২০ জন লোকের কত দিন চলবে?

সমাধান: 
১৫ জন লোকের খাবার আছে ৪০ দিনের 
১ জন লোকের খাবার আছে ৪০ × ১৫ দিনের 
২০ জন লোকের খাবার আছে (৪০ × ১৫)/২০ দিনের 
= ৩০ দিনের
৬৯.
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা কে?
  1. ক) জসীমউদদীন
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) তারাপদ সিকদার
  4. ঘ) দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
ক) জসীমউদদীন
উত্তর
সঠিক উত্তর:
ক) জসীমউদদীন
ব্যাখ্যা
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা পল্লিকবি জসীমউদ্‌দীন।
- এটি প্রকাশিত হয় ১৯৫১ খ্রিষ্টাব্দে। 

•জসীমউদ্‌দীন রচিত অন্যান্য নাটক:
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা, 
- পল্লীবধূ, 
- গ্রামের মেয়ে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭০.
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ—
  1. ক) নেপাল
  2. খ) মায়ানমার
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) ভুটান
অনির্ধারিত
ব্যাখ্যা
- সঠিক উত্তর না থাকায় উত্তরটি বাতিল করা হয়েছে।
- সঠিক উত্তর হবে- ভারত।
৭১.
3x + y = 9 এবং 5x - y = 7 হলে, x ও y এর মান হবে যথাক্রমে -
  1. ক) 3, - 2
  2. খ) 4, - 3
  3. গ) 2, 3
  4. ঘ) 1, 6
সঠিক উত্তর:
গ) 2, 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 2, 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + y = 9 এবং 5x - y = 7 হলে, x ও y এর মান হবে যথাক্রমে -

সমাধান:
3x + y = 9 ............... (1)
5x - y = 7 ..............(2)

(1) + (2) নং হতে পাই,
8x = 16
∴ x = 2

(1) নং হতে পাই,
(3 × 2) + y = 9
∴ y = 3

∴ (x, y) = (2, 3)
৭২.
'পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) গল্প
  4. ঘ) ভ্রমণ কাহিনী
সঠিক উত্তর:
ক) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
ক) উপন্যাস
ব্যাখ্যা
- মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মানদীর মাঝি' একটি উপন্যাস

• পদ্মানদীর মাঝি:
- পদ্মা তীরবর্তী ধীবর- জীবন এর মূল কাহিনি।
- উল্লেখযোগ্য চরিত্র - কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিঞা ইত্যাদি।
- উপন্যাসে "আমারে নিবা মাঝি লগে?"- বিখ্যাত সংলাপটি কপিলা, কুবের কে উদ্দেশ্য করে বলে ।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দোপাধ্যায়, ‘মানিক' তাঁর ডাকনাম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং পদ্মানদীর মাঝি।
৭৩.
পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
  1. ক) ১৭৫৬ সালে
  2. খ) ১৭৫৭ সালে
  3. গ) ১৭৫৮ সালে
  4. ঘ) ১৭৬০ সালে
সঠিক উত্তর:
খ) ১৭৫৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭৫৭ সালে
ব্যাখ্যা
পলাশী যুদ্ধ:
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানের যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়।
• প্রতি বছর সে জন্য ২৩ জুন পলাশী দিবস হিসাবে পালিত হয়।
• বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটতি হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরচিতি।
• ক্লাইভ ১৭৫৭ সালে সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করেন এবং কলকাতা দখল করেন।
• এই যুদ্ধে সিরাজ-উদ-দৌলা পরাজতি হন এবং ভারতর্বষে ইংরজে শাসন প্রতষ্ঠিার পথ সূচিত হয়।
• নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে জগৎশেঠ, মীরজাফর, রায়দুর্লভ ও উমিচাঁদ।
• নবাবের পক্ষে যুদ্ধ করেন মীরমদন, মোহন লাল ও ফরাসি সেনাপতি সিনফ্রে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৭৪.
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?
  1. ক) ১ : ২
  2. খ) ২ : ১
  3. গ) ১ : ৩
  4. ঘ) ৩ : ১
অনির্ধারিত
ব্যাখ্যা
• সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
- বায়োগ্যাস প্ল্যান্টে গোবর ও পানির অনুপাত হলো- ১:১
- বায়োগ্যাস প্ল্যান্টে মুরগীর বিষ্ঠা ও পানির অনুপাত হলো- ১:২
৭৫.
বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?
  1. ক) ২০ মে ২০১০
  2. খ) ২১ মে ২০১০
  3. গ) ২২ মে ২০১০
  4. ঘ) ২৩ মে ২০১০
সঠিক উত্তর:
ঘ) ২৩ মে ২০১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৩ মে ২০১০
ব্যাখ্যা
- প্রথম বাংলাদেশি হিসেবে লালমনিরহাট জেলার মুসা ইব্রাহিম ২০১০ সালের ২৩ মে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট জয় করার মর্যাদা লাভ করেন।
- এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী লক্ষ্মীপুরের নিশাত মজুমদার। ১৯মে, ২০১২ তিনি এভারেস্ট জয় করেন।
- সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ী প্রথম বাংলাদেশী ফেনীর ওয়াসফিয়া নাজরীন।
- এভারেস্টের দুই দিক দুইবার জয় করেন এম এ মুহিত।

উৎস: প্রথম আলো ও ডয়েচভেলে রিপোর্ট।
৭৬.
কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
  1. ক) ০° সেন্টিগ্রেড
  2. খ) ২° সেন্টিগ্রেড
  3. গ) ৪° সেন্টিগ্রেড
  4. ঘ) ৬° সেন্টিগ্রেড
সঠিক উত্তর:
গ) ৪° সেন্টিগ্রেড
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪° সেন্টিগ্রেড
ব্যাখ্যা
• তাপমাত্রার পরিবর্তন হলে একই বস্তুর আয়তন পরিবর্তন হয়, তাই ঘনত্বেরও পরিবর্তন হয়।
- পরীক্ষা করে দেখা গেছে পানির ঘনত্ব সব চেয়ে বেশি হয় 4°C তাপমাত্রায়
- 4° C থেকে তাপমাত্রা বাড়লেও পানির ঘনত্ব কমে যায়, 4°C থেকে তাপমাত্রা কমলেও পানির ঘনত্ব কমে যায়।
- কেবল মাত্র 4° C তাপমাত্রায় 1 ঘনমিটার পানির ভর 1000 কিলোগ্রাম হয়। তাই পানির ঘনত্ব 1000 kg m অথবা 1gm/cc ।

উৎস: নবম দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
‘This ring is made of gold' বাক্যে gold শব্দটি কোন প্রকারের Noun?
  1. ক) Common noun
  2. খ) Collective noun
  3. গ) Material noun
  4. ঘ) Abstract noun
সঠিক উত্তর:
গ) Material noun
উত্তর
সঠিক উত্তর:
গ) Material noun
ব্যাখ্যা
Gold is a - Materiel noun.

• Materiel noun 
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- gold (চিনি) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
৭৮.
‘Our team is better than yours' বাক্যে 'team' শব্দটি কোন প্রকারের noun?
  1. ক) Common noun
  2. খ) Collective noun
  3. গ) Material noun
  4. ঘ) Abstract noun
সঠিক উত্তর:
খ) Collective noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Collective noun
ব্যাখ্যা
এখানে,  'team' শব্দটি Collective noun 
 Collective noun: A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
যে সব বিশেষ্য পদ ব্যক্তি, বস্তু কিংবা প্রানীর সমষ্টি বা দলকে বোঝায় তাদেরকে Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়।
Example: 
Crowd, mob, team, flock, herd, army, fleet, jury, family, nation parliament committee etc.
৭৯.
2x + 3y = 3 এবং 4x - 5y = 17 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-
  1. ক) 1, - 3
  2. খ) 2, - 1
  3. গ) 3, - 1
  4. ঘ) - 3, - 1
সঠিক উত্তর:
গ) 3, - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 3, - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y = 3 এবং 4x - 5y = 17 হলে, x ও y এর মান হবে যথাক্রমে-

সমাধান:
2x + 3y = 3 ..............(1)
4x - 5y = 17 ...............(2)

(1) নং হতে,
2x + 3y = 3
⇒ 2x = 3 - 3y
x = (3 - 3y)/2 .............. (3)

(2) নং হতে পাই,
4 × {(3 - 3y)/2} - 5y = 17
⇒ 6 - 6y - 5y = 17
⇒ - 11y = 17 - 6
∴ y = - 1

(3) নং হতে পাই,
x = (3 - 3y)/2
= {3 - 3 .(- 1)}/2
= 6/2
∴ x = 3

∴ (x, y) =(3, -1)
৮০.
"বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।'—এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) বেগম সুফিয়া কামাল
  3. গ) শেখ ফজলুল করিম
  4. ঘ) সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
- আলোচ্য পঙক্তিটি কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত 'খেয়া পারের তরণী' কবিতার অন্তর্গত- 

কবিতাটি নিম্নরূপ- 

খেয়া পারের তরণী
- কাজী নজরুল ইসলাম

যাত্রীরা রাত্তিরে হতে এল খেয়া পার,
বজ্রেরি তূর্যে এ গর্জেছে কে আবার?
প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে!
ঝন্‌ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে!

নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ!
মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ!
নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে,
ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।

তমসাবৃতা ঘোরা ‘কিয়ামত’ রাত্রি,
খেয়া-পারে আশা নাই ডুবিল রে যাত্রী!
দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী,
শিঙ্গার হুঙ্কারে থরথর যামিনী!

লঙ্ঘি এ সিন্ধুরে প্রলয়ের নৃত্যে
ওগো কার তরী ধায় নির্ভীক চিত্তে–
অবহেলি জলধির ভৈরব গর্জন
প্রলয়ের ডঙ্কার ওঙ্কার তর্জন!

পুণ্য-পথের এ যে যাত্রীরা নিষ্পাপ,
ধর্মেরি বর্মে সু-রক্ষিত দিল্ সাফ!
নহে এরা শঙ্কিত বজ্র নিপাতেও
কাণ্ডারী আহ্‌মদ তরী ভরা পাথেয়।

আবুবকর উস্‌মান উমর আলি হায়দর
দাঁড়ি যে এ তরণীর, নাই ওরে নাই ডর!
কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা,
দাঁড়ি-মুখে সারি-গান –লা-শরিক আল্লাহ!

‘শাফায়ত’-পাল-বাঁধা তরণীর মাস্তুল,
‘জান্নাত্’ হতে ফেলে হুরি রাশ্ রাশ্ ফুল।
শিরে নত স্নেহ-আঁখি মঙ্গল দাত্রী,
গাও জোরে সারি-গান ও-পারের যাত্রী।
বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার,
ঐ হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার।

উৎস: 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলাম।