পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
গাণিতিক যুক্তি: টপিকসমূহ: জ্যামিতি: পরিমিতি উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, ত্রিভুজটির পরিসীমা কত? 
  1. ক) 60 মিটার
  2. খ) 80 মিটার
  3. গ) 100 মিটার
  4. ঘ) 120 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, ত্রিভুজটির পরিসীমা কত? 

সমাধান:
ধরি,
ভূমির দৈর্ঘ্য 4x মিটার
∴ লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = 3x মিটার

এখন,
লম্ব2 + ভূমি 2= অতিভুজ2
⇒ (3x)2 + (4x)2 = (25)2
⇒ 25x2 = 625
⇒ x2 = 25
⇒ x = 5

ভূমির দৈর্ঘ্য (4 × 5) = 20 মিটার
লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = (3 × 5) = 15 মিটার

∴ ত্রিভুজটির পরিসীমা = (25 +  20 + 15) মিটার = 60 মিটার
.
একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গমি. হলে, গোলকের ব্যাসার্ধ কত মিটার?
  1. ক) 3.5 মি.
  2. খ) 7 মি.
  3. গ) 14 মি.
  4. ঘ) 15 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গমি. হলে, গোলকের ব্যাসার্ধ কত মিটার?

সমাধান-
ব্যাসার্ধ r হলে,
পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2

প্রশ্নমতে 
4πr2 = 616
4(22/7)r2 = 616
(88/7)r2 = 616
r2 = (616 × 7)/88
r2 = 49
r2 = 7
.
ABC ত্রিভুজে AB = AC, BC এর সমান্তরাল EF রেখা AB ও AC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। ∠B= 70° হলে, ∠EAF + ∠AFE = কত?
  1. ক) 70°
  2. খ) 80°
  3. গ) 90°
  4. ঘ) 110°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজে AB = AC, BC এর সমান্তরাল EF রেখা AB ও AC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে। ∠B= 70° হলে,  ∠EAF +  ∠AFE = কত?

সমাধান: 
ABC ত্রিভুজে AB = AC
∴  ∠B = ∠C

 ∠B = 70°,  ∠C = 70° 
 ∠A = 180° - (70° + 70°) = 180° - 140° = 40° 
যেহেতু, BC ।। EF
∠B = ∠AEF =  70° 
∠C = ∠AFE = 70° 
∴  ∠EAF + ∠AFE  = 40°  + 70°  = 110°
.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৪ : ৬ হলে, ত্রিভুজটি কি ধরণের? 
  1. ক) সমকোণী
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সুক্ষ্মকোণী
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৪ : ৬ হলে, ত্রিভুজটি কি ধরণের? 

সমাধান:
ধরি, ত্রিভুজের কোণগুলো হল ২ক, ৪ক, ৬ক

প্রশ্নমতে,
২ক + ৪ক + ৬ক = ১৮০°
⇒ ১২ক = ১৮০° 
⇒ ক = ১৫° 

∴৬ক = ৬ × ১৫° = ৯০°, সুতরাং ত্রিভুজটি সমকোণী।
.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৩√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৩.৫ বর্গমিটার
  2. খ) ৪.৫ বর্গমিটার
  3. গ) ৫.৫ বর্গমিটার
  4. ঘ) ৬.৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন:একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৩√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, সমান বাহুদ্বয় ক 

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
+ ক = (৩√২)
২ক= ১৮
= ৯
∴ক = ৩

∴ক্ষেত্রফল = ১/২ ×৩ × ৩ 
= ৪.৫ বর্গমিটার

.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) 2 মিটার
  2. খ) 3 মিটার
  3. গ) 5 মিটার
  4. ঘ) 6 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 6√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল= √3(a + 2)2/4

প্রশ্নমতে,
{√3(a + 2)2/4} - {√3a2/4} = 6√3
⇒ (√3/4){(a + 2)2 - a2} = 6√3
⇒ a2 + 4a + 4 - a2 = 24
⇒ 4a + 4 = 24
⇒ 4a = 24 - 4
⇒ 4a = 20
a = 5

সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার
.
একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 10 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 
  1. ক) 728 বর্গমিটার
  2. খ) 738 বর্গমিটার
  3. গ) 748 বর্গমিটার
  4. ঘ) 758 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 10 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান:
মনে করি,
সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা h = 10 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি.

সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr(r +  h)
= 2 × (22/7) × 7 (7 + 10) বর্গমিটার
= 44 × 17 বর্গমিটার
= 748 বর্গমিটার
.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গ মিটার। বৃত্তটির ব্যাস কত?
  1. ক) ৬ মিটার
  2. খ) ১২ মিটার
  3. গ) ১৮ মিটার
  4. ঘ) ২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন:একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গ মিটার। বৃত্তটির ব্যাস কত? 

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল = ৩৬×π = π×৬

আমরা জানি , বৃত্তের ক্ষেত্রফল = π× ব্যাসার্ধ

∴ব্যাসার্ধ = ৬ মিটার
অতএব, ব্যাস =৬ × ২ = ১২ মিটার

.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুণ করা হলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ক) 300%
  2. খ) 600%
  3. গ) 800%
  4. ঘ) 900%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুণ করা হলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান: 
মনে করি,
১ম বর্গের বাহু = x একক
২য় বর্গের বাহু = 3x একক

১ম বর্গের ক্ষেত্রফল = x2 বর্গ একক
২য় বর্গের ক্ষেত্রফল = (3x)2 = 9x2 বর্গ একক

ক্ষেত্রফল বৃদ্ধি = 9x2 - x2 = 8x2

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = (8x2/x2) × 100 = 800%
১০.
একটি বৃত্তের পরিধি একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37 সে.মি. এবং প্রস্থ 29 সে.মি. হলে, বৃত্তটির ব্যাসার্ধ কত? 
  1. ক) 7 সে.মি.
  2. খ) 14 সে.মি.
  3. গ) 21 সে.মি.
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37 সে.মি. এবং প্রস্থ 29 সে.মি. হলে, বৃত্তটির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37 সে.মি. এবং প্রস্থ 29 সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ r 

প্রশ্নমতে,
2πr = 2(37 + 29)
(22/7)r =66
r/7 = 3
r = 21
১১.
একটি চাকার পরিধি ৮ মিটার। ১.৬ কিলোমিটার যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ক) ১০০ বার
  2. খ) ২০০ বার
  3. গ) ৩০০ বার
  4. ঘ) ৪০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৮ মিটার। ১.৬ কিলোমিটার যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান: 
চাকার পরিধি ৮ মিটার । 
ফলে চাকাটি একবার ঘুরলে ৮ মিটার যায়।

∴ ১.৬ কিমি বা ১৬০০ মিটার যেতে চাকাটি ঘুরবে = ১৬০০/ ৮ = ২০০ বার
১২.
একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার। এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কতগুণ?
  1. ক) ১ গুণ
  2. খ) ২ গুণ
  3. গ) ৩ গুণ
  4. ঘ) ৪ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার। এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কতগুণ?

সমাধান:
ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের = ৬ ×বাহু = ৬ × ৩৬ = ২১৬ বর্গমিটার
ঘনকের আয়তন = ৬ ঘনমিটার = ২১৬ ঘনমিটার 

∴ এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের (২১৬/২১৬) বা ১ গুণ

১৩.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৯√৩ বর্গ মিটার হলে, এর পরিসীমা কত?
  1. ক) ৬ মিটার
  2. খ) ১২ মিটার
  3. গ) ১৮ মিটার
  4. ঘ) ২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৯√৩ বর্গ মিটার হলে, এর পরিসীমা কত?

সমাধান:
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪ ) ×বাহু = ৯ √৩
⇒ বাহু = ৩৬
⇒ বাহু = √৩৬ মিটার
⇒ বাহু = ৬ মিটার

∴সমবাহু ত্রিভুজের পরিসীমা = ৩ × এক বাহুর দৈর্ঘ্য
= ১৮ মিটার।

১৪.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাকমে ৪ সে.মি. এবং ৬ সে.মি., এর ক্ষেত্রফল কত?
  1. ক) ২৪ বর্গসে.মি.
  2. খ) ১২ বর্গসে.মি.
  3. গ) ৬ বর্গসে.মি.
  4. ঘ) ১০ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাকমে ৪ সে.মি. এবং ৬ সে.মি., এর ক্ষেত্রফল কত? 

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১/২ × ৪ × ৬
= ১/২ ×২৪
= ১২ বর্গসে.মি.
১৫.
বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৬ গুণ
  3. গ) ৯ গুণ
  4. ঘ) ১৫ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান : 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2  
 
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ  পাবে।
১৬.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ : ১ হলে এবং এর পরিসীমা ২০০ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫০০ বর্গ মিটার
  2. খ) ১৬০০ বর্গ মিটার
  3. গ) ১৭০০ বর্গ মিটার
  4. ঘ) ১৮০০ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ : ১ হলে  এবং এর পরিসীমা ২০০ মিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪ক , প্রস্থ ক

আয়তক্ষেত্রের পরিসীমা = ২ ( দৈর্ঘ্য + প্রস্থ )
= ২ ( ৪ক + ক )
= ২ × ৫ক 
= ১০ক 

∴১০ক = ২০০ 
ক = ২০ মিটার 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৮০ মিটার, প্রস্থ ২০ মিটার 

∴ক্ষেত্রফল = (৮০×২০) বর্গ মিটার
=১৬০০  বর্গ মিটার

১৭.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে সামান্তরিকের উচ্চতা কত?
  1. ক) 16.5 মিটার
  2. খ) 22 মিটার
  3. গ) 33 মিটার
  4. ঘ) 15.5 মিটার
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে সামান্তরিকের উচ্চতা কত?

সমাধান: 
মনেকরি, 
সামান্তরিকের উচ্চতা = x মিটার
 সামান্তরিকের ভূমি = 3x/4 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

শর্তমতে,
(3x/4)× x = 363
বা,3x2 = 363 × 4
বা, x2 = (363 × 4)/3
বা, x2 = 484
   ∴ x = 22 

সামান্তরিকের উচ্চতা = 22 মিটার