পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৭৭
সিলেবাস
পরীক্ষা - ৪১ ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৭৭ প্রশ্ন

.
'Wolf Warrior Diplomacy' is a policy of which country?  
  1. China
  2. North Korea
  3. Russia
  4. Iran
  5. Cuba
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা

• ‘নেকড়ে যোদ্ধা কূটনীতি’ / Wolf Warrior Diplomacy : 
- ‘নেকড়ে যোদ্ধা কূটনীতি’ বা Wolf Warrior Diplomacy হলো চীনের কূটনৈতিক পদ্ধতির একটি আধুনিক রূপ, যা ২০১০-এর দশকের শেষভাগ থেকে উদ্ভূত হতে শুরু করে। 
- এটি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর নেতৃত্বাধীন চীনা কমিউনিস্ট পার্টির (CCP) অধীনে একটি আগ্রাসী এবং জাতীয়তাবাদী কূটনৈতিক শৈলী, যা চীনের জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর ভাষা, সমালোচনার প্রত্যুত্তর এবং কখনো কখনো সংঘাতের মাধ্যমে প্রকাশ পায়।
- এই কূটনৈতিক শৈলীর নাম এসেছে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত চীনা অ্যাকশন ফিল্ম "ওল্ফ ওয়ারিয়র" সিরিজ থেকে, যা চীনের জাতীয়তাবাদী থিম নিয়ে তৈরি। 
- কোভিড-১৯ মহামারীর সময় এটি আরও প্রকট হয়ে ওঠে, যখন চীনা কূটনীতিকরা আন্তর্জাতিক সমালোচনার প্রত্যুত্তরে কঠোর ভাষা ব্যবহার করেন।
- ফলে, আমেরিকার চীনা বিরোধী কার্যকলাপ মোকাবেলায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কর্তৃক ২০২০ সালে এটি গৃহিত হয়।  
-চীনের দৃষ্টিকোণ থেকে, এটি চীনের জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যা পশ্চিমা দেশগুলোর "অন্যায়" সমালোচনার প্রত্যুত্তর।

• বৈশিষ্ট্য:
১. আগ্রাসী ভাষা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার:
- চীনা কূটনীতিকরা সোশ্যাল মিডিয়ায় চীনের বিরুদ্ধে সমালোচনার কঠোর প্রত্যুত্তর দেন।
- উদাহরণস্বরূপ, ২০১৯ সালে পাকিস্তানে চীনা কূটনীতিক একজন মার্কিন কর্মকর্তার সাথে টুইটারে তর্কে জড়ান। 
- সুইডেনে চীনা দূত বলেন, "বন্ধুদের সাথে ভালো ওয়াইন, শত্রুদের সাথে শটগান।"

২. জাতীয়তাবাদী আচরণ:
- এটি চীনের অভ্যন্তরীণ জাতীয়তাবাদকে উস্কে দেয় এবং চীনা জনগণের মধ্যে গর্বের অনুভূতি জাগায়।
- চীনা দৃষ্টিকোণে, এটি পশ্চিমা "বুলিং"-এর প্রত্যুত্তর।

৩. প্রত্যক্ষ সংঘাত: 
- আন্তর্জাতিক সভায় চীনা প্রতিনিধিরা চিৎকার করা বা সভা ত্যাগ করার মতো ঘটনা ঘটিয়েছেন।

তথ্যসূত্র: 
i) Center for Strategic and International Studies
ii) The National Bureau of Asian Research 
iii) Foreign Affairs. 

.
The rice variety 'Panchabrihi' was discovered by which Bangladeshi scientist?
  1. Dr Khaled Ahmed
  2. Dr Abed Chowdhury
  3. Dr Ali Ashraf
  4.  Dr Naimur Rahman
  5. Dr Qazi Motahar Hossain
সঠিক উত্তর:
Dr Abed Chowdhury
উত্তর
সঠিক উত্তর:
Dr Abed Chowdhury
ব্যাখ্যা

• পঞ্চব্রীহি:
- ফলন শেষ হওয়ার পর একটি ধানগাছ পুরোপুরি না কেটে ওই একই গাছে বিভিন্ন মৌসুমে আরও চারবার একই ধান উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী।
- বিভিন্ন মৌসুমে এক গাছ হতে পাঁচ প্রকারের ধান চাষের পদ্ধতিটি হচ্ছে পঞ্চব্রীহি।
- পঞ্চব্রীহির এক ধান গাছে পাঁচবার ফলন হয়।
- ২০২৩ সালের ১২ অক্টোবর লন্ডন-বাংলা প্রেসক্লাব আয়োজিত ‘খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে সাংবাদিকদের এ আবিষ্কারের কথা জানান তিনি।
- পঞ্চব্রীহি ধান চাষে প্রথমবার ১১০ দিন পর ফলন আসে।
- পরের ফলন আসে ৪৫ দিন অন্তর।
- একবার বোরো, দুবার আউশ ও দুবার আমন ধানের ফলন পাওয়া যাবে।
- পঞ্চব্রীহি ধান প্রথমবার হেক্টরপ্রতি উৎপাদন হয় চার টন।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো।

.
During the Liberation War of Bangladesh which foreign citizen was honored with the 'Bir Protik' gallantry award for bravery? 
  1. Ravi Shankar
  2. W A S Ouderland
  3. Simon Dring
  4. Joan Baez
  5. Allen Ginsberg
সঠিক উত্তর:
W A S Ouderland
উত্তর
সঠিক উত্তর:
W A S Ouderland
ব্যাখ্যা

• ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশি নাগরিক হিসেবে বীর প্রতীক খেতাব লাভ করেন ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড।
- তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে তার জন্ম নেদারল্যান্ডসে।
- ওডারল্যান্ড ১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন।
- মুক্তিযুদ্ধের সময় তিনি ২নং সেক্টরে যুদ্ধ করেন।
- ওডারল্যান্ড ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।  

.
Which garment factory of Bangladesh has been recognized as the world’s top green factory? [February, 2026]
  1. Orient Garments Limited
  2. HAMS Garments Limited
  3. Greenleaf Garments Limited
  4. Fairtex Garments Limited
  5. Envoy Textiles Limited
সঠিক উত্তর:
HAMS Garments Limited
উত্তর
সঠিক উত্তর:
HAMS Garments Limited
ব্যাখ্যা

• বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা/ world’s top green factory:
- বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস লিমিটেড বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
- হ্যামস গার্মেন্টস লিমিটেড যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) লিড প্লাটিনাম সনদে (সার্টিফিকেশনে) ১১০–এর মধ্যে ১০৮ স্কোর পেয়েছে। 
- এটি বর্তমানে বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ স্কোর।
- বর্তমানে বাংলাদেশে ২৭৩টি লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে ১১৫টি প্লাটিনাম ও ১৩৯টি গোল্ড মানের।

উল্লেখ্য,
 - বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গ্রিন কারখানার মধ্যে ৬৯টিই এখন বাংলাদেশে অবস্থিত।   [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ও প্রথম আলো।

.
Which nation holds the largest reserves of rare earth minerals in the world? 
  1. USA
  2. China
  3. Russia
  4. Australia
  5. India 
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা

•  বিরল খনিজ মজুতে বিশ্বে শীর্ষ দেশ:  
⇒ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, চীন বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ মজুতের অধিকারী।
- দেশটিতে ৪ কোটি ৪০ লাখ মেট্রিক টন বিরল খনিজ মজুত আছে।
- এরপরের অবস্থানে ক্রমানুসারে আছে ব্রাজিল, ভারত ও অস্ট্রেলিয়া।
- এই খনিজের মজুতের দিক থেকে বিশ্বে রাশিয়ায় অবস্থান পঞ্চম।

 

উল্লেখ্য,

⇒ ১৭টি মৌলের একটি গ্রুপ হলো বিরল খনিজ।
- ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির (আইইউপিএসি) নামকরণ অনুযায়ী, পর্যায় সারণির ল্যান্থানাইড সিরিজের ১৫টি মৌলের (ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসিয়োডিমিয়াম, নিওডিমিয়াম, প্রমিথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, হোলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম ও লুটেশিয়াম) সঙ্গে স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামকে একত্রে বিরল খনিজ বলছে যুক্তরাষ্ট্রের জিওসায়েন্স ইনস্টিটিউট।

তথ্যসূত্র: প্রথম আলো।

.
What does the 'Justinian Code' refer to? 
  1. A religious scripture
  2. A military strategy
  3. A compilation of laws
  4. Rules of architecture
  5. A political manifesto
সঠিক উত্তর:
A compilation of laws
উত্তর
সঠিক উত্তর:
A compilation of laws
ব্যাখ্যা

• জাস্টিনিয়ান কোড (Justinian Code) : 
- জাস্টিনিয়ান কোড হলো বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান - এর নির্দেশে ৫২৮-৫৩৪ খ্রিস্টাব্দের মধ্যে সংকলিত রোমান আইনের একটি বিশাল ও যুগান্তকারী সংগ্রহ। 
- এটি আধুনিক ইউরোপীয় সিভিল আইন ব্যবস্থার ভিত্তি হিসেবে বিবেচিত হয় এবং আজও ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেনসহ অনেক দেশের আইন ব্যবস্থায় এর প্রভাব রয়েছে।
- এটি ৪ খন্ডে বিভক্ত। 

উল্লেখ্য,
- জাস্টিনিয়ানের শাসনকালে পূর্ব রোমান সাম্রাজ্য (বাইজেন্টাইন) আইনি বিশৃঙ্খলায় ভুগছিল।
- রোমান আইনের বিভিন্ন সংগ্রহ ছিল পুরনো, অসঙ্গতিপূর্ণ এবং বহুবিধ ।
- জাস্টিনিয়ান চেয়েছিলেন একটি সুসংগঠিত, স্পষ্ট এবং একক আইনি ব্যবস্থা যাতে – আইনের অসঙ্গতি দূর হয়, আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি হয়, রোমান আইনের ঐতিহ্য সংরক্ষিত হয়, খ্রিস্টান মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

.
Where was the COP Biodiversity Conference held in 2024? 
  1. Cali, Colombia
  2. Nairobi, Kenya
  3. Montreal, Canada
  4. Geneva, Switzerland
  5. Tokyo, Japan
সঠিক উত্তর:
Cali, Colombia
উত্তর
সঠিক উত্তর:
Cali, Colombia
ব্যাখ্যা

• 'কপ জীববৈচিত্র্য সম্মেলন'/Convention on Biological Diversity (CBD): 
-  নিয়ন্ত্রক সংস্থা: Conference of the Parties
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘আর্থ সামিটে’ ‘জীববৈচিত্র্য–বিষয়ক কনভেনশন’ (CBD) গৃহীত হয়। 
-  লক্ষ্য: 
১) জীববৈচিত্র্যের সংরক্ষণ, 
২) জীববৈচিত্র্য থেকে প্রাপ্ত সুফলের ন্যায্য বণ্টন ও 
৩) জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার।

- এ পর্যন্ত সংস্থাটি ১৬টি সাধারণ অধিবেশন এবং ২টি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত করেছে।
- ২০২৪ সালে ১৬তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে - কালি, কলম্বিয়া। পরবর্তীতে ভার্চুয়ালি এবং   রোম, ইতালিতে দুটি সেশন হয়।  
- ২০২৬ সালে ১৭তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হবে - ইয়েরেভান, আর্মেনিয়া। 

তথ্যসূত্র: Conference of the Parties ওয়েবসাইট।

.
Which of the following is a viral disease? 
  1. Plague
  2. Smallpox
  3. Meningitis
  4. Diarrhea
  5. Typhoid
সঠিক উত্তর:
Smallpox
উত্তর
সঠিক উত্তর:
Smallpox
ব্যাখ্যা

- গুটি বসন্ত (Smallpox) ভ্যারিওলা ভাইরাস (Variola virus) দ্বারা সৃষ্ট একটি ভাইরাসজনিত রোগ। 

• ভাইরাসজনিত রোগ: 
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাসজনিত রোগ বলে। 
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাসজনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি। 

• ব্যাকটেরিয়াজনিত রোগ: 
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়াজনিত রোগ বলে। 
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়াজনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।

উল্লেখ্য, 
- 'নিউমোনিয়া' রোগটি ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীব দ্বারা সংক্রমিত হয়। 

তথ্যসূত্র:  উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

.
Which country is the largest oil producer in the world? [February, 2026]
  1. United States
  2. Venezuela 
  3. Russia
  4. Saudi Arabia
  5. Iran
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা

• বিশ্বের তেল উৎপাদনকারী শীর্ষ দেশ: 
- বর্তমানে  বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র।

- ২০২৫ সালের ডেটা অনুসারে, এর দৈনিক উৎপাদন প্রায় ২০-২২ মিলিয়ন ব্যারেল (mb/d) এর আশেপাশে, যা বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় ২০-২২%।
- এটি ২০১৮ সাল থেকে শীর্ষ স্থান ধরে রেখেছে। 
- মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষত্বের মূল কারণ হলো শেল অয়েল এবং টাইট অয়েলের উন্নয়ন, যা ২০১০ এর পর থেকে উৎপাদন দ্বিগুণ করেছে।

» বিশ্বের তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর দৈনিক উৎপাদন  তালিকা ও বৈশ্বিক উৎপাদনের অংশ: 
১ যুক্তরাষ্ট্র → ২১.৯১ mb/d (২২%)
২ সৌদি আরব → ১১.১৩ mb/d (১১%)
৩ রাশিয়া ) → ১০.৭৫ mb/d (১১%)
৪ কানাডা → ৫.৭৬ mb/d (৬%)
৫ চীন → ৫.২৬ mb/d (৫%)
৬ ইরাক → ৪.৪২ mb/d (৪%)
৭ ব্রাজিল  → ৪.২৮ mb/d (৪%)
৮ সংযুক্ত আরব আমিরাত → ৪.১৬ mb/d (৪%)
৯ ইরান → ৩.৯৯ mb/d (৪%)
১০ কুয়েত  → ২.৯১ mb/d (৩%)



তথ্যসূত্র:
i) U.S. Energy Information Administration.  (Link) 
ii) Investopedia. 
iii) Visual Capitalist. 

১০.
Who was the architect of the National Parliament House of Bangladesh?
  1. Moinul Hossain
  2. Louis I Kahn
  3. Hamidur Rahman
  4. Nitun Kundu
  5. None of the above
সঠিক উত্তর:
Louis I Kahn
উত্তর
সঠিক উত্তর:
Louis I Kahn
ব্যাখ্যা

• জাতীয় সংসদ ভবন :
- জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।
- এটি রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত।
- ১৯৫৯ সালে প্রথম ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটির পরিকল্পনা গৃহীত হয়।
- ১৯৬৪ সালে ১৫ মিলিয়ন ডলারের অনুমিত ব্যয় ধরে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু হয়।
- সমস্ত সুবিধাদিসহ ৩২ মিলিয়ন ডলারের পরিবর্তিত ব্যয়ে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৮২ সালে।
- কমপ্লেক্সটির মধ্যে অন্তর্ভুক্ত আছে মূল সংসদ ভবন, সংসদ সদস্য, মিনিস্টার ও সেক্রেটারিদের হোস্টেল, অর্থিতি ভবন ও কমিউনিটি বিল্ডিং।
- মাটির উপরে কাঠামোটির উচ্চতা ৪৯.৬৮ মিটার। মূল ভবন কমপ্লেক্সটির নয়টি স্বতন্ত্র বিভাগে বিভক্ত।
- কেন্দ্রীয় ব্লকটি ৩৫৪ আসন ধারণক্ষম অ্যাসেম্বলি কক্ষ নিয়ে গঠিত।
- ১৯৮২ সালের ২৮ জানুয়ারি প্রেসিডেন্ট জাস্টিস আব্দুস সাত্তার এটির উদ্বোধন করেন।
- ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি এ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া। 

১১.
Which part of a search engine collects information from websites? 
  1. Data warehouse
  2. Web crawler
  3. Content filter
  4. Query optimizer 
  5. Indexer
সঠিক উত্তর:
Web crawler
উত্তর
সঠিক উত্তর:
Web crawler
ব্যাখ্যা

• সার্চ ইঞ্জিনের যে অংশটি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, সেটি হলো ওয়েব ক্রলার।
- ওয়েব ক্রলারকে অনেক সময় স্পাইডার বা বটও বলা হয়।
- এটি স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের এক পেজ থেকে আরেক পেজে ঘুরে বেড়ায় এবং ওয়েবসাইটের লেখা, ছবি, লিংকসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। সংগ্রহ করা
- এই তথ্য সার্চ ইঞ্জিনের ডাটাবেজে সংরক্ষিত হয়, যাতে ব্যবহারকারী কোনো কিছু সার্চ করলে দ্রুত ও সঠিক ফলাফল দেখানো যায়।
- অন্যদিকে সার্ভার মনিটর, ফায়ারওয়াল বা ব্রাউজার তথ্য সংগ্রহের কাজ করে না।
 
• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

তথ্যসূত্র: 
i) ব্রিটানিকা।
ii) researchgate. 

১২.
Which of the following is not a commercial bank? 
  1. Bangladesh Bank
  2. Sonali Bank
  3. Janata Bank
  4. BRAC Bank
  5. Agrani Bank
সঠিক উত্তর:
Bangladesh Bank
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Bank
ব্যাখ্যা

- বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক নয়। এটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। 

• বাণিজ্যিক ব্যাংক:

- যে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ ও ঋণদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। 
- ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনানুসারে বাণিজ্যিক ব্যাংক গঠিত ও পরিচালিত হয়।
- বাংলাদেশে ৭টি রাষ্ট্রয়াত্ত, ৩৮টি বেসরকারি ও ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক রয়েছে।

⇒ ব্যাংক খাত:
• দেশের মোট তফসিলি ব্যাংক: ৫৮টি।         [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬] 
- রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৭টি,  (সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর) 
- বিশেষায়িত ব্যাংক: ৩টি,
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৩৮টি,
- বিদেশি ব্যাংক: ৯টি।
- স্থানীয় বেসরকারি ডিজিটাল  ব্যাংক: ১টি।

উল্লেখ্য,
- সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক।
- ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। 

অন্যদিকে,
• বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। 

১৩.
What does RTGS stand for?
  1. Real Transaction Guarantee Service
  2. Remote Transfer Gross System
  3. Real Time Gross Settlement
  4. Registered Transaction General Service
  5. Rapid Transfer Global System
সঠিক উত্তর:
Real Time Gross Settlement
উত্তর
সঠিক উত্তর:
Real Time Gross Settlement
ব্যাখ্যা

• RTGS:
- RTGS-এর পূর্ণরূপ: Real Time Gross Settlement. 
- অন্তর্ভুক্তিমূলক ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ২৯শে অক্টোবর ২০১৫ তারিখে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS) সিস্টেম চালু করে।
- এটি একটি পেমেন্ট প্রক্রিয়া। 
- এই পেমেন্ট প্রক্রিয়াটি ইকোসিস্টেমে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
- এই পেমেন্ট প্রক্রিয়াটি দেশে বৃহৎ মূল্য এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্থপ্রদানের তাৎক্ষণিক নিষ্পত্তি করে।

উল্লেখ্য,
- একটি ইলেকট্রনিক সিস্টেম হিসাবে, এটি একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে রিয়েল-টাইমে এবং মোট ভিত্তিতে তহবিল স্থানান্তর নিশ্চিত করে৷
- এখানে রিয়েল-টাইম লেনদেনগুলির জন্য কোন সময়ের প্রয়োজন নেই৷
- লেনদেনগুলি কার্যকর হওয়ার সাথে সাথে নিষ্পত্তি করা হয়। 

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক।

১৪.
Which blood component decreases below normal levels during dengue fever? 
  1. Red blood cells
  2. White blood cells
  3. Platelets
  4. Hemoglobin
  5. Plasma
সঠিক উত্তর:
Platelets
উত্তর
সঠিক উত্তর:
Platelets
ব্যাখ্যা

• ডেঙ্গু জ্বর:
- ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশা (প্রধানত Aedes aegypti এবং Aedes albopictus) কামড়ের মাধ্যমে ছড়ায়।
- ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শরীরে বিশেষ ধরনের ভাইরাস সংক্রমণ ঘটে, যা মূলত রক্তের শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট (অনুচক্রিকা) কে প্রভাবিত করে। 
- তবে ডেঙ্গুর সবচেয়ে পরিচিত এবং প্রায়শই বিপজ্জনক লক্ষণ হলো প্লেটলেট (Platelets) বা অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া। 
- অনুচক্রিকা রক্ত জমে যাওয়া এবং রক্তপাত নিয়ন্ত্রণে সাহায্য করে। 
- ডেঙ্গু ভাইরাস শরীরের ইমিউন সিস্টেমের মাধ্যমে অনুচক্রিকার উৎপাদন কমিয়ে দেয় এবং তাদের ধ্বংস বৃদ্ধি করে। 
- এর ফলে রক্তপাতের ঝুঁকি বাড়ে এবং হেমোরেজিক অবস্থার সম্ভাবনা তৈরি হয়। 
- তাই, ডেঙ্গু আক্রান্ত রোগীর রক্তে অনুচক্রিকার পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায়, যা চিকিৎসার জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন।

• ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ:
- হঠাৎ উচ্চ জ্বর (১০৩-১০৫°F)।
- তীব্র মাথাব্যথা।
- চোখের পেছনে ব্যথা (retro-orbital pain)।
- পেশী, হাড় ও জয়েন্টে তীব্র ব্যথা ("breakbone fever" নামে পরিচিত)।
- বমি বমি ভাব, বমি, খিদে না থাকা।
- গায়ে লালচে দাগ/র‍্যাশ (প্রায় ৫০-৮০% ক্ষেত্রে)।

তথ্যসূত্র: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও  Directorate General of Health Services।

১৫.
Which of the following is an example of half-duplex communication? 
  1. Radio
  2. Walkie-Talkie
  3. Mobile Phone
  4. Television
  5. Landline Phone
সঠিক উত্তর:
Walkie-Talkie
উত্তর
সঠিক উত্তর:
Walkie-Talkie
ব্যাখ্যা

• হাফ-ডুপ্লেক্স মোডে তথ্য উভয় দিকে প্রবাহিত হতে পারে, তবে তা একই সময়ে সম্ভব নয়।
- একজন কথা বলা শেষ করার পর অন্যজন কথা বলতে পারেন।
- ওয়াকিটকির ক্ষেত্রে এক পক্ষ কথা বলে 'ওভার' (Over) না বলা পর্যন্ত অন্য পক্ষ কথা পাঠাতে পারে না।

• ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. সিমপ্লেক্স (Simplex),
২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) ও
৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex).

• সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টেলিভিশন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণ, কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ ইত্যাদি।

• হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স ডেটা ট্রান্সমেশন মোডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সযোগ থাকে, তবে একই সময়ে উভয় দিক থেকে ডেটা প্রেরণ সম্ভব না।
- উদাহরণ: ওয়াকি টকি, ফ্যাক্স।

• ফুল-ডুপ্লেক্স:
- ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডে একইসাথে উভয় দিক থেকে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
- উদাহরণ: টেলিফোন, মোবাইল ফোন।

তথ্যসূত্র:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Computer & ICT Cloud (Live Publications)।

১৬.
Which district of Bangladesh has no border with Myanmar? 
  1. Khagrachhari
  2. Rangamati
  3. Bandarban
  4. Cox’s Bazar
  5. None of the above
সঠিক উত্তর:
Khagrachhari
উত্তর
সঠিক উত্তর:
Khagrachhari
ব্যাখ্যা

- খাগড়াছড়ি জেলার সাথে মিয়ানমারের কোন সীমান্ত নেই। 

• সীমান্তবর্তী জেলা:
- বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি।  ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙ্গামাটি।
- তার মধ্যে - ভারতের সাথে ৩০টি জেলার এবং মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
- রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত রয়েছে।
- অর্থাৎ উল্লেখিত প্রশ্নে 'খাগড়াছড়ি' মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নয়। 

⇒ অন্যদিকে,
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।
- উত্তরে- ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশ।

» বাংলাদেশের: 
- পূবে - ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ এবং মিয়ানমার।
- দক্ষিণে - বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ (ভারত), মিয়ানমার।
- পশ্চিমে - ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন এবং ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি

১৭.
Which venue will host the final match of the 2026 FIFA World Cup?
  1. Estadio Akron
  2. Estadio Azteca
  3. New York New Jersey Stadium
  4. Gillette Stadium
  5. BMO Field
সঠিক উত্তর:
New York New Jersey Stadium
উত্তর
সঠিক উত্তর:
New York New Jersey Stadium
ব্যাখ্যা

• ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- আগামী বিশ্বকাপ আয়োজন করে ইতিহাস গড়বে মেক্সিকো।
 - একমাত্র দেশ হিসাবে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপের আসর বসবে মেক্সিকোতে। 
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।  
- ১৬টির মধ্যে ১১ টি আমেরিকার। বাকি ৫ টি শহর মেক্সিকো ও কানাডার। 
 
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিনটি মাসকট উন্মোচন করেছে ফিফা।
 - তিনটি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার।
 - ‘মেপল, জায়ু ও ক্লাচ এগুলো  আনন্দ, উদ্যম আর একতার প্রতীক। 

উল্লেখ্য,
- ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু মেক্সিকো সিটিতে, ফাইনাল ম্যাচ অনুষষ্ঠিত হবে যুক্তরাষ্টের নিউজার্সিতে। 
- ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে (অফিশিয়াল নাম Mexico City Stadium)।
- ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে  নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (অফিশিয়াল নাম New York New Jersey Stadium)
- ১৯৮৬ বিশ্বকাপে এ স্টেডিয়ামেই ‘হ্যান্ড অফ গড’ গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। 

তথ্যসূত্র: FIFA ওয়েবসাইট। 

১৮.
Which planet is known as the “Green Planet”? 
  1. Mercury
  2. Neptune
  3. Uranus
  4. Jupiter
  5. Saturn
সঠিক উত্তর:
Uranus
উত্তর
সঠিক উত্তর:
Uranus
ব্যাখ্যা

• ইউরেনাস:
- ইউরেনাস একটি অত্যন্ত ঠান্ডা এবং শীতল গ্রহ।
- এই গ্রহের বায়ুতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উপস্থিত হওয়ায় এটিকে সবুজ রঙের দেখা যায়।
- তাই একে সবুজ গ্রহ বলা হয়।
- এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ।
- এটি সৌরজগতের শীতলতম গ্রহ।
- এটিতে শনির মতো একটি বলয় রয়েছে।
- উইলিয়াম হার্শেল ১৭৮১ সালে গ্রহটি আবিষ্কার করেছিলেন।

- বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এবং এটির সূর্যের নিকটতম গ্রহ।
- নেপচুন হলো সৌরজগতের সবচেয়ে দূরতম গ্রহ।
- সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। একে গ্রহরাজ বলা হয়।

তথ্যসূত্র:  NASA ওয়েবসাইট।

১৯.
The act of intercepting and capturing data during transmission is known as -
  1. Sniffing
  2. Snicking
  3. Phishing
  4. Spamming
  5. None of the above
সঠিক উত্তর:
Sniffing
উত্তর
সঠিক উত্তর:
Sniffing
ব্যাখ্যা

• ট্রান্সমিশন লাইনের মাধ্যমে তথ্য আদান-প্রদানের সময় গোপনে তথ্য সংগ্রহ বা চুরি করার প্রক্রিয়াকে স্নিফিং (Sniffing) বলা হয়।
- এই পদ্ধতিতে একজন আক্রমণকারী নেটওয়ার্কে চলমান ডেটা প্যাকেট পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ তথ্য যেমন ইউজারনেম, পাসওয়ার্ড বা ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে।
- সাধারণত এটি নেটওয়ার্ক সিকিউরিটির দুর্বলতা কাজে লাগিয়ে করা হয়।
- স্নিফিং বৈধভাবেও ব্যবহৃত হতে পারে, যেমন নেটওয়ার্ক ট্রাবলশুটিং বা মনিটরিংয়ের জন্য, তবে অনুমতি ছাড়া ব্যবহার করলে এটি সাইবার অপরাধ হিসেবে গণ্য হয়। 
 
• বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• স্নিফিং (Sniffing):
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং।

• ফিশিং (Phishing):
ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২০.
The origin of the marathon race is associated with which historical war? 
  1. Crusades
  2. Greco-Persian War
  3. Hundred Years’ War
  4. Trojan War
  5. Peloponnesian War
সঠিক উত্তর:
Greco-Persian War
উত্তর
সঠিক উত্তর:
Greco-Persian War
ব্যাখ্যা

• গ্রিক-পারস্য যুদ্ধ:
- সাইরাস ছিলেন পারস্যের অ্যাকামেনীয় সম্রাট এবং তার শাসনামলে পারস্য একটি ক্ষতিকর রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল।
-  প্রথমে তিনি গ্রিক অভিযানে অংশ নিয়ে এবং নগর রাষ্ট্র সমূহের ওপর ধ্বংসলীলা চালায়। 

• গ্রিক-পারস্য যুদ্ধ (ম্যারাথন):
- খ্রিস্টপূর্ব ৪৯০ অব্দে, ম্যারাথন নামক স্থানে সংঘটিত হওয়া গ্রিক-পারস্য যুদ্ধে সাইরাসের বিপক্ষে গ্রিকরা পারস্য বাহিনীকে পরাজিত ও বিতাড়িত করে।
- এই ঘটনাটি পরবর্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার জন্ম দেয়। 
- প্রতি ৪ বছর অন্তর অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নেয়। 

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২১.
If (3 + √p) > 2√p, which of these statements cannot be false?
  1. p > 17
  2. p > 15
  3. p > 19
  4. p < 9
  5. p > 4
সঠিক উত্তর:
p < 9
উত্তর
সঠিক উত্তর:
p < 9
ব্যাখ্যা

Question: If (3 + √p) > 2√p, which of these statements cannot be false?

Solution:
(3 + √p) > 2√p
⇒ 3 > 2√p - √p
⇒ 3 > √p
⇒ √p < 3
⇒ p < 32
∴ p < 9

২২.
If HCF = 3, LCM = 18, and sum of reciprocals = 7/18, find the numbers.
  1. 19, 36
  2. 14, 3
  3. 18, 3
  4. 13, 36
  5. 5, 13
সঠিক উত্তর:
18, 3
উত্তর
সঠিক উত্তর:
18, 3
ব্যাখ্যা

Question: If HCF = 3, LCM = 18, and sum of reciprocals = 7/18, find the numbers.

Solution:
Given that, 
If HCF = 3, LCM = 18, and sum of reciprocals = 7/18
Let the numbers be a and b

Then, (1/a) + (1/b) = 7/18 and ab = 3 × 18 = 54  (product of the numbers = (HCF × LCM) 

∴ (1/a) + (1/b) = 7/18
⇒ (a + b)/ab = 7/18
∴ a + b = 21
From Quadratic Equation
We know:
x2 - 21x + 54 = 0
⇒ x2 - 18x - 3x + 54 = 0
⇒ (x -18) (x -3) = 0
∴ x = 18, 3

২৩.
Of the three numbers, the first is twice the second and the second is twice the third. The average of the reciprocal of the numbers is (7/72). The numbers are:
  1. 16, 8, 32
  2. 26, 8, 12
  3. 16, 8, 4
  4. 16, 8, 40
  5. 24, 12, 6
সঠিক উত্তর:
24, 12, 6
উত্তর
সঠিক উত্তর:
24, 12, 6
ব্যাখ্যা

Question: Of the three numbers, the first is twice the second and the second is twice the third. The average of the reciprocal of the numbers is (7/72). The numbers are:

Solution:
Let the number be x.
Then, second number = 2x.
First number = 4x.

∴ (1/x) + (1/2x) + (1/4x) = (7/72) × 3
⇒ (4 + 2 + 1)/4x = (7/24)
⇒ 7/4x = 7/24
⇒ 4x = 24
⇒ x = 24/4
∴ x = 6

Therefore, the numbers are (4 × 6) or 24,  (2 × 6) or 12 and 6.

২৪.
The sum of the squares of three numbers is 532 and the ratio of the first and the second as also of the second and the third is 3 : 2. The third number is -
  1. 8
  2. 12
  3. 28
  4. 25
  5. 40
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

Question: The sum of the squares of three numbers is 532 and the ratio of the first and the second as also of the second and the third is 3 : 2. The third number is -

Solution:
Given that,
First : Second = 3 : 2
Second : third = 3 : 2
= {3 × (2/3)} : {2 × (2/3)}
= 2 : (4/3)

∴ Ratio between the numbers = 3 : 2 : (4/3)
= 9 : 6 : 4
Let the numbers be 9x, 6x and 4x
Then,
⇒ (9x)2 + (6x)2 + (4x)2 = 532
⇒ 81x2 + 36x2 + 16x2 = 532
⇒ 133x2 = 532
⇒ x2 = 4
⇒ x = 2

So, third number = 4x = 4 × 2 = 8

২৫.
In 2 kg mixture of copper and aluminum, 30% is copper. How much aluminum powder should be added to the mixture so that the quantity of copper becomes 20%?
  1. 1200 gm
  2. 1000 gm
  3. 700 gm
  4. 900 gm
  5. 1500 gm
সঠিক উত্তর:
1000 gm
উত্তর
সঠিক উত্তর:
1000 gm
ব্যাখ্যা

Question: In 2 kg mixture of copper and aluminum, 30% is copper. How much aluminum powder should be added to the mixture so that the quantity of copper becomes 20%?

Solution:
According to the question,
Mixture of copper and aluminum = 2 Kg = (2 × 1000) = 2000 gm
30% of this mixture is copper,
= (30/100) × 2000 gm
= 600 gm copper
∴ In 2 kg mixture of copper and aluminum, aluminum is = (2000 - 600) = 1400 gm

Let x be the mass of aluminum added. The new total mass is (2000 + x).
 We want the 600 gm of copper to be 20% of this new total.
⇒ 600 = 0.20(2000 + x)
⇒ 600 = 400 + 0.2x
⇒ 0.2x = 200
∴ x = 1000 gm

২৬.
Two dice are thrown simultaneously. What is the probability of getting the face numbers are same?
  1. 2/3
  2. 1/6
  3. 4/3
  4. 3/4
  5. 5/3
সঠিক উত্তর:
1/6
উত্তর
সঠিক উত্তর:
1/6
ব্যাখ্যা

Question: Two dice are thrown simultaneously. What is the probability of getting the face numbers are same?

Solution:
In a simultaneous throw of two dice, we have n(S) = 6 × 6 = 36
Let E = event of getting two numbers are same.
Then E = {(1,1), (2,2), (3,3), (4,4), (5,5), (6,6)}
therefore, n(E) = 6
And P(E) = P (getting two numbers are same)

∴ P(E) = n(E)/n(S)
= 6/36
= 1/6

Hence the answer is 1/6 .

২৭.
A borrows sum of TK. 90000 for 4 years at 5% simple interest. He lends it to B at 7% for 4 years at simple interest. What is his gain?
  1. 8690
  2. 7200
  3. 5820
  4. 6470
  5. 7890
সঠিক উত্তর:
7200
উত্তর
সঠিক উত্তর:
7200
ব্যাখ্যা

Question: A borrows sum of TK. 90000 for 4 years at 5% simple interest. He lends it to B at 7% for 4 years at simple interest. What is his gain?

Solution:
A's, Principal = TK. 90000
simple interest rate = 5%
time = 4 years

∴ simple interest = TK. (90000 × 4 × 5)/100
= TK. 18000

B's, Principal = TK. 90000
simple interest rate = 7%
time = 4 years

∴ simple interest = TK. (90000 × 4 × 7)/100
= TK. 25200

∴ Profit of A = TK. (25200 - 18000) = TK. 7200

২৮.
In an examination A got 25% marks more than B, B got 10% less than C and C got 25% more than D. If D got 320 marks out of 500, the marks obtained by A were :
  1. 490
  2. 780
  3. 570
  4. 450
  5. 680
সঠিক উত্তর:
450
উত্তর
সঠিক উত্তর:
450
ব্যাখ্যা

Question: In an examination A got 25% marks more than B, B got 10% less than C and C got 25% more than D. If D got 320 marks out of 500, the marks obtained by A were :

Solution:
Marks obtained by D = 320

Marks obtained by C = 320 × (125/100)
= 400

Marks obtained by B
 = 400 × (100 - 10)/100
= 360

Marks obtained by A
= 360 × (125/100)
= 450

∴ Hence, required marks obtained by A = 450

২৯.
A, B, and C invest a total of TK. 80000 in a business. A invests TK. 7000 more than B, and B invests TK. 5000 more than C. Out of a total profit of TK. 48000. How much profit does A receive?
  1. TK. 20800
  2. TK. 19800
  3. TK. 31600
  4. TK. 49800
  5. TK. 89800
সঠিক উত্তর:
TK. 19800
উত্তর
সঠিক উত্তর:
TK. 19800
ব্যাখ্যা

Question: A, B, and C invest a total of TK. 80000 in a business. A invests TK. 7000 more than B, and B invests TK. 5000 more than C. Out of a total profit of TK. 48000. How much profit does A receive?

Solution:
Let C = x.
Then, B = x + 5000
and A = x + 5000 + 7000
= x + 12000

So,
x + x + 5000 + x + 12000 = 80000
⇒ 3x + 17000 = 80000
⇒ 3x = 80000 - 17000
⇒ 3x = 63000
⇒ x = 21000
∴ x = 21000

so, C = 21000, B = 21000 + 5000 = 26000, A = 21000 + 12000 = 33000

A : B : C = 33000 : 26000 : 21000
= 33 : 26 : 21

∴ Total ratio = 33 + 26 + 21 = 80

So A's Share
= TK. 48000 × (33/80)
= TK. 19800

৩০.
Rahim is twice as fast as Karim and Karim is three times as fast as Jamal. The distance covered by Jamal in 6 hours will be covered by Rahim in how many hours?
  1. 30 minutes
  2. 25 minutes
  3. 60 minutes
  4. 48 minutes
  5. 40 minutes
সঠিক উত্তর:
60 minutes
উত্তর
সঠিক উত্তর:
60 minutes
ব্যাখ্যা

Question: Rahim is twice as fast as Karim and Karim is three times as fast as Jamal. The distance covered by Jamal in 6 hours will be covered by Rahim in how many hours?

Solution:
Let speed of Jamal = x
Then Speed of Karim = 3x
Then Speed of Rahim = 6x

∴ Ratio of the speed of Rahim and Jamal = 6 : 1

So, The greater the speed, the less time is taken for the journey.

Rahim’s speed is 6 times that of Jamal.
 So Rahim will take (1/6) of the total time taken by Jamal to cover the same distance.

So, Time taken by Rahim
= 6 × (1/6) hours
= 1 hour
= 60 minutes

৩১.
Find the value of Cos(3π/4).
  1. - (1/√3)
  2. - (1/√2)
  3. - (1/√5)
  4. (1/√2)
  5. - (1/√7)
সঠিক উত্তর:
- (1/√2)
উত্তর
সঠিক উত্তর:
- (1/√2)
ব্যাখ্যা

Question: Find the value of Cos(3π/4).

Solution:
Cos(3π/4)
= Cos{π - (π/4)}
= - Cos(π/4) [(π - θ) দ্বিতীয় চতুর্ভাগে পড়ে এবং দ্বিতীয় চতুর্ভাগে Cos ঋণাত্মক, তাই Cos(π - θ) = - Cosθ ]
= - Cos(45°)
= - (1/√2)

৩২.
Find the distance between the points (2, - 4) and (- 4, 3).
  1. 85
  2. √110
  3. √85
  4. 110
  5. √87
সঠিক উত্তর:
√85
উত্তর
সঠিক উত্তর:
√85
ব্যাখ্যা

Question: Find the distance between the points (2, - 4) and (- 4, 3).

Solution:
আমরা জানি,
দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র:
দূরত্ব, d = √{(x2 - x1)2 + (y2 - y1)2}

দেওয়া আছে,
দুটি বিন্দু যথাক্রমে (2, - 4) and (- 4, 3)

∴ মধ্যবর্তী দূরত্ব, d = √{(- 4 - 2)2 + (3 + 4)2}
= √{(- 6)2 + (7)2}
= √(36 + 49)
= √85

৩৩.
20 men can do a piece of work in 16 days. They worked together for 3 days, then 6 men joined. In how many days is the remaining work completed?
  1. 18 days
  2. 10 days
  3. 20 days
  4. 30 days
  5. 36 days
সঠিক উত্তর:
10 days
উত্তর
সঠিক উত্তর:
10 days
ব্যাখ্যা

Question: 20 men can do a piece of work in 16 days. They worked together for 3 days, then 6 men joined. In how many days is the remaining work completed?

Solution:
20 men can complete the work in 16 days.
So, total work = 16 × 20 = 320

∴ Work done by 20 men in 3 days = 20 × 3 = 60

∴ Remaining work = 320 - 60 = 260

After joining 6 men total men = 20 + 6 = 26

So, Time required to finish the remaining work = 260/26=10 days

৩৪.
A son's present age is three-sevenths of his father’s age. After 7 years, he will be half of his father’s age. Find the present age of the father.
  1. 39 years
  2. 49 years
  3. 47 years
  4. 59 years
  5. 56 years
সঠিক উত্তর:
49 years
উত্তর
সঠিক উত্তর:
49 years
ব্যাখ্যা

Question: A son's present age is three-sevenths of his father’s age. After 7 years, he will be half of his father’s age. Find the present age of the father.

Solution:
Let, the father's present age be x years

Then, the son's present age (3x/7) years

∴ (3x/7) + 7 = (1/2) × (x + 7)
⇒ (3x + 49)/7 = (1/2) × (x + 7)
⇒ 7x + 49 = 6x + 98
⇒ x = 49

∴ the present age of the father is 49 years.

৩৫.
A tank can be filled by a tap in 8 hours. After one-third of the tank is filled, two more identical taps are opened. How long will it take to fill the tank completely?
  1. 5.66 hours
  2. 3.88 hours
  3. 4.44 hours
  4. 7.48 hours
  5. 6.44 hours
সঠিক উত্তর:
4.44 hours
উত্তর
সঠিক উত্তর:
4.44 hours
ব্যাখ্যা

Question: A tank can be filled by a tap in 8 hours. After one-third of the tank is filled, two more identical taps are opened. How long will it take to fill the tank completely?

Solution:
One tap fills the tank in 8 hours 
rate of one tap = 1/8 tank/hour.

After one-third of the tank is filled, 2 more taps are opened.

∴ Time to fill one-third of the tank = (1/3)/(1/8) = 8/3 hours

∴ Remaining = 1 - (1/3)
= (3 - 1)/3
= 2/3 of the tank

Now 3 taps are working
∴ combined rate = 3× (1/8)=3/8 tank/hour

∴ Time to fill remaining tank = (2/3)/(3/8)
= (2/3) × (8/3)
= 16/9 hours

∴ Total time = (8/3) + (16/9) hours
= 40/9 hours
= 4.44 hours

৩৬.
A student got twice as many sums wrong as he got right. If he attempted 42 sums in all, how many did he solve correctly?
  1. 15
  2. 20
  3. 28
  4. 40
  5. 14
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা

Question: A student got twice as many sums wrong as he got right. If he attempted 42 sums in all, how many did he solve correctly?
Solution:
Let he has solved correctly X no. of sums.
Therefore incorrect no. of sums = 2X
Now,
X + 2X = 42
⇒ 3X = 42
⇒ X = 14

∴ 14 sums he has done correctly.

৩৭.
By selling an article at 1/2 of the marked price, there is a 25% loss. Find the profit percent if the article is sold at the marked price.
  1. 58%
  2. 70%
  3. 80%
  4. 50%
  5. 40%
সঠিক উত্তর:
50%
উত্তর
সঠিক উত্তর:
50%
ব্যাখ্যা

Question: By selling an article at 1/2 of the marked price, there is a 25% loss. Find the profit percent if the article is sold at the marked price.

Solution:
Let the marked price be x TK

Then,
Selling price = (1/2)x , loss = 25%

∴ Cost price = TK. (100/75) × (x/2)
= TK. (2x/3)

If an article is sold at marked price.
Then profit = TK. {x - (2x/3)}
= TK. (x/3)

∴  profit%
= {(x/3) × (3/2x) × 100}%
= 50%

৩৮.
If 4a = 5, 5b = 6, 6c = 7, 7d = 8, then the value of abcd is = ?
  1. 3/2
  2. 5/4
  3. 7/6
  4. 8/9
  5. 10/11
সঠিক উত্তর:
3/2
উত্তর
সঠিক উত্তর:
3/2
ব্যাখ্যা

Question: If 4a = 5, 5b = 6, 6c = 7, 7d = 8, then the value of abcd is = ?

Solution:
8 = 7d
= (6c)d
= 6cd
= (5b)cd
= 5bcd
= (4a)bcd
= 4abcd
⇒ 4abcd = 8
⇒ (22)abcd = 23
⇒ 2abcd = 3
∴ abcd = 3/2

৩৯.
The radius of the wheel of a vehicle is 70 cm. The wheel makes 10 revolutions in 4 seconds. The speed of the vehicle is:
  1. 45.6 km/hr
  2. 38.6 km/hr
  3. 39.6 km/hr
  4. 52.6 km/hr
  5. 63.6 km/hr
সঠিক উত্তর:
39.6 km/hr
উত্তর
সঠিক উত্তর:
39.6 km/hr
ব্যাখ্যা

Question: The radius of the wheel of a vehicle is 70 cm. The wheel makes 10 revolutions in 4 seconds. The speed of the vehicle is :

Solution:
Distance covered in 4 sec :
= {2 × (22/7) × 70 × 10} cm
= 4400 cm
= 44 m

Distance covered in 1 sec :
= (44/4) m
= 11 m

∴ speed = 11 m/sec.
= {11 × (18/5) } km/hr
= 39.6 km/hr

৪০.
The angle between the hands of a clock when the time is 2 : 20 am is?
  1. 38°
  2. 50°
  3. 65°
  4. 40°
  5. 75°
সঠিক উত্তর:
50°
উত্তর
সঠিক উত্তর:
50°
ব্যাখ্যা

Question: The angle between the hands of a clock when the time is 2 : 20 am is?

Solution:
Let angle between the hands of clock be x
When the time is 2 : 20 am
Where [M = minutes and H = hours]

Required angle
= 30{(M/5) - H} - (M/2)
= 30{(20/5) - 2} - (20/2)
= 30(4 - 2) - 10
= 30 × 2 - 10
= 60 - 10
= 50°

৪১.
'পাভেল মজার মজার কথা বলে।' বাক্যে 'মজার মজার' কোন ধরনের দ্বিত্ব?
  1. পুনরাবৃত্ত দ্বিত্ব
  2. অনুকার দ্বিত্ব
  3. ধ্বন্যাত্মক দ্বিত্ব
  4. অনুসর্গ দ্বিত্ব
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পুনরাবৃত্ত দ্বিত্ব
উত্তর
সঠিক উত্তর:
পুনরাবৃত্ত দ্বিত্ব
ব্যাখ্যা

• পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
- পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।
যেমন – জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।

• বিভক্তিহীন পুনরাবৃত্ত:
ভালাে ভালাে (কথা), কত কত (লােক), হঠাৎ হঠাৎ (ব্যথা), ঘুম ঘুম (চোখ), উড় উড়ু (মন), গরম গরম (জিলাপি), হায় হায় (করা)।

• বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত:
কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা), ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৪২.
'কোন দেশেতে তরুলতা/ সকল দেশের চাইতে শ্যামল? পঙক্তিটির রচয়িতা কে?
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  3. মোহিতলাল মজুমদার
  4. ফররুখ আহমদ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

 • 'কোন দেশেতে তরুলতা/ সকল দেশের চাইতে শ্যামল?' চরণদ্বয় সত্যেন্দ্রনাথ দত্ত রচিত 'কোন দেশে' কবিতার অন্তর্গত।

কোন্ দেশে
সত্যেন্দ্রনাথ দত্ত

কোন্ দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল?
কোন্ দেশেতে চলতে গেলেই
দলতে হয় রে দুর্বা কোমল?
কোথায় ফলে সোনার ফসল,
সোনার কমল ফোটে রে?
সে আমাদের বাংলাদেশ,
আমাদেরই বাংলা রে!
(সংক্ষিপ্ত)

• সত্যেন্দ্রনাথ দত্ত:
- বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর (রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি দেন), ছন্দের রাজা, বাস্তববাদী কবি নামে সমধিক পরিচিত।
- ছদ্মনাম: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।

• বিখ্যাত কবিতাগ্রন্থ:
- সবিতা,
- সন্ধিক্ষণ, 
- বেণু ও বীণা, 
- কুহু ও কেকা, 
- অভ্র ও আবীর, 
- হসন্তিকা, 
- বেলা শেষের গান ইত্যাদি।

• তাঁর অন্যান্য বিখ্যাত কবিতার লাইনসমূহ:
- মুধুর চেয়ে আছে মধুর\ সে আমার এই দেশের মাটি\ আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি। (খাঁটি সোনা)
- জোটে যদি মোটে একটি পয়সা,/ খাদ্য কিনিও ক্ষুধার লাগি' /দুটি যদি জোটে অর্ধেকে তার/ ফুল কিনে নিয়ো, হে অনুরাগী। (ফুলের ফসল)
- কালো আর ধলো বাহিরে কেবল/ ভিতরে সবারই সমান রাঙা। (মানুষ জাতি)।
- পালকি চলে/ পালকি চলে... /দুলকি চালে/ নৃত্য তালে! (পালকির গান)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪৩.
‘বাঁধন-হারা' পত্রোপন্যাসে মোট কয়টি পত্র রয়েছে?
  1. ১৩টি
  2. ১৫টি
  3. ১৮টি
  4. ২০টি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৮টি
ব্যাখ্যা

• ‘বাঁধন-হারা' উপন্যাস:
• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৪৪.
"রোহিনী ও গোবিন্দলাল" কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র?
  1. বিষবৃক্ষ 
  2. কৃষ্ণকান্তের উইল
  3. গৃহদাহ
  4. পল্লীসমাজ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কৃষ্ণকান্তের উইল
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যা

• কৃষ্ণকান্তের উইল:
- এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অন্যতম শ্রেষ্ঠ এবং সমকালে বিতর্কিত উপন্যাস।
- এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিনীকে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
- ঔপন্যাসিকের জীবদ্দশায় এই গ্রন্থের চারটি সংস্করণ হয়।
- উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো: রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর।

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: 
- ১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
 - আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'সাম্য' গ্রন্থটি রচনা করেন।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪৫.
নিচের কোনটি শুদ্ধ শব্দ?
  1. বেঠিক
  2. বেজোট
  3. বেদল
  4. ক + খ
  5. ক+ খ+ গ
সঠিক উত্তর:
ক+ খ+ গ
উত্তর
সঠিক উত্তর:
ক+ খ+ গ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• বেঠিক, বেজোট ও বেদল শব্দগুলো শুদ্ধ।

- বেদল অর্থ: ১ ভিন্ন দল বা পক্ষ। ২ প্রতিপক্ষ।
- বেজোট অর্থ: কোনো জোট বা দলের প্রভাবমুক্ত; জোটবহির্ভূত।
- বেঠিক অর্থ: ১ ঠিক নয় এমন, ভুল (বেঠিক সিদ্ধান্ত)। ২ নির্ভরযোগ্য নয় এমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪৬.
'বঙ্গদূত' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. বুদ্ধদেব বসু
  2. নীলমণি হালদার
  3. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. প্রমথ চৌধুরী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নীলমণি হালদার
উত্তর
সঠিক উত্তর:
নীলমণি হালদার
ব্যাখ্যা

• 'বঙ্গদূত' পত্রিকা:
- রামমোহন ও তাঁর অনুগামীদের দ্বারা পরিচালিত হয়ে নীলমণি হালদার 'বঙ্গদূত' পত্রিকা সম্পাদনা করেন।
- বঙ্গদূত ছিল সাপ্তাহিক পত্রিকা।
- পত্রিকাটি প্রকাশিত হয় ১০ই মে, ১৮২৯ সালে।
- এটি সংস্কারবাদী প্রগতিমুখী চিন্তায় পরিচালিত হতো।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদক:
- সম্বাদ প্রভাকর পত্রিকার সম্পাদক - ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- জ্ঞানান্বেষণ পত্রিকার সম্পাদক - দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।
- 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন  - সঞ্জয় ভট্টাচার্য।
- আহমদ ছফা সম্পাদিত পত্রিকা - স্বদেশ।
- 'সবুজপত্র' পত্রিকার সম্পাদক ছিলেন - প্রমথ চৌধুরী।
- রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেছেন- সাধনা (১৮৯৪), ভারতী (১৮৯৮), বঙ্গদেশ (১৯০১), তত্ত্ববােধিনী (১৯১১)।
- বুদ্ধদেব বসুর সম্পাদিত পত্রিকা- প্রগতি (১৯২৭-২৯), কবিতা (১৯৩৫-৪০)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৪৭.
'অমোঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অসীম
  2. গম্ভীর
  3. অপরিবর্তনীয়
  4. নশ্বর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অপরিবর্তনীয়
উত্তর
সঠিক উত্তর:
অপরিবর্তনীয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অমোঘ (বিশেষণ):
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অব্যর্থ,
- অপরিবর্তনীয়,
- অটল,
- সফল,
- সার্থক।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪৮.
'উপরিতন' শব্দের অর্থ কী?
  1. ছাদ
  2. দেওয়াল
  3. পদমর্যাদায় উচ্চতর
  4. অদস্তন
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পদমর্যাদায় উচ্চতর
উত্তর
সঠিক উত্তর:
পদমর্যাদায় উচ্চতর
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

উপরিতন শব্দের অর্থ:
১ ঊর্ধ্বতন।
২ পদমর্যাদায় উচ্চতর।
৩ পূর্ববর্তী।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৪৯.
'ঝুনা' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অঝুনা
  2. কাঁচা
  3. মিটমিটে
  4. ফ্যাকাশে
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কাঁচা
উত্তর
সঠিক উত্তর:
কাঁচা
ব্যাখ্যা

•'ঝুনা' এর বিপরীত শব্দ - কাঁচা/কচি।

কিছু গুরুত্বপুর্ণ বিপরীত শব্দ:
- জ্বলন্ত - নিভন্ত।
- ঝগড়া- ভাব।
- ঝুনা - কাঁচা/কচি।
- ঝটিতি - বিলম্ব।
- ঝলমলে - মিটমিটে/ম্যাড়ে।
- ঝাপসা - পরিষ্কার।
- ঝঞ্ঝাট - নির্ঝঞ্ঝাট।
- ঝাল - মিষ্টি।
- ঝানু - আনাড়ি।
- ঝি - বেটা, চাকর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৫০.
'আষাঢ়' ও 'আসার' শব্দের অর্থ যথাক্রমে-
  1. বর্ষণ ও বর্ষণ
  2. মাসের নাম ও বর্ষণ
  3. বর্ষণ ও সারহীন
  4. মাসের নাম ও সারহীন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
মাসের নাম ও বর্ষণ
উত্তর
সঠিক উত্তর:
মাসের নাম ও বর্ষণ
ব্যাখ্যা

• আষাঢ় - মাসের নাম।
• আসার - ১ প্রবল বৃষ্টিপাত (ধারাসার)। ২ জলকণা; জলস্রাব।

কিছু সমোচ্চারিত শব্দ:
- কপাল -ললাট
- কপোল- গাল, গণ্ডদেশ

- খড় - বিচালি
- খর - তীব্র

- গোঁড়া -অন্ধভক্ত
- গোড়া -মূলঅংশ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৫১.
'বইখানা বাজারে বেশ কাটছে।' এখানে কাটা কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. বিক্রি হওয়া
  2. সামঞ্জস্যহীনতা
  3. অতিবাহিত হওয়া
  4. মুক্ত হওয়া
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিক্রি হওয়া
উত্তর
সঠিক উত্তর:
বিক্রি হওয়া
ব্যাখ্যা

• 'কাটা' শব্দের বিশিষ্ট প্রয়োগ:
- অতিবাহিত হওয়া - দেখতে দেখতে একমাস কেটে গেল।
- ক্ষত হওয়া - শামুকে পা কেটে গেছে।
- রচনা করা - তুমি তো বেশ ছড়া কাটতে পার।
- কামড়ানো - ছেলেটাকে সাপে কেটেছে।
- বিক্রি হওয়া - বইখানা বাজারে বেশ কাটছে।
- ঝগড়া করা - তোমাদের কথা কাটাকাটি ভালো লাগছে না।
- সামঞ্জস্যহীনতা - শুরুতেই গানের তাল কেটে গেল।
- লেখা - একশ টাকার চেক কেটে দিলাম।
- মুক্ত হওয়া - বিপদ কেটে গেছে।
- লজ্জিত হওয়া - তোমার ব্যাপারে আমার মাথা কাটা গেছে।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৫২.
'ধুরন্ধর' বলতে কী বোঝায়?
  1. কূটকৌশলে পারদর্শী যে
  2. যাকে কেউ ধরতে পারে না
  3. অতি কর্মনিপুণ ব্যক্তি
  4. গোয়েন্দা কাজে পারদর্শী ব্যক্তি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অতি কর্মনিপুণ ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
অতি কর্মনিপুণ ব্যক্তি
ব্যাখ্যা

•'অতি কর্মনিপুণ ব্যক্তি' এর এক কথায় প্রকাশ - ধুরন্ধর।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- অন্য যুগ-যুগান্তর।
- অন্য জন্ম-জন্মান্তর।
- অন্য কাল-কালান্তর।
- অহনের পূর্বাংশ-পূর্বাহ্ণ।
- অহনের অপর অংশ-অপরাহ্ণ।
- অহনের মধ্য অংশ-মধ্যাহ্ন।
- অনভিজের অভিজ্ঞ আচরণ-অকালপক্বতা।
- অবিবাহিত ব্যক্তি-অকৃতদার, অনু
- অতি কর্মনিপুণ ব্যক্তি-ধুরন্ধর।
- অর্ধেক সম্মত-নিমরাজি।
- অন্য কোনো কর্ম নেই যার-অনন্যকর্মা।
- অন্য গতি-গত্যন্তর।
- অশ্ব রাখার স্থান-আস্তাবল।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৫৩.
বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করা হয় কোন গ্রন্থে?
  1. শর্মিষ্ঠা নাটকে 
  2. পদ্মাবতী নাটকে 
  3. কৃষ্ণকুমারী নাটকে 
  4. তিলোত্তমাসম্ভব কাব্যে
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পদ্মাবতী নাটকে 
উত্তর
সঠিক উত্তর:
পদ্মাবতী নাটকে 
ব্যাখ্যা

• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।

- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন পদ্মাবতী নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।

উল্লেখ্য,
 'অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নব সংস্করণ।
তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো:
 নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী, 
- কৃষ্ণকুমারী।

কাব্য:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

প্রহসন:
- একেই কি বলে সভ্যতা, 
- বুড় সালিকের ঘাড়ে রোঁ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩) বাংলাপিডিয়া।

৫৪.
এক কথায় প্রকাশ করুন: 'যে নারীর হিংসা নেই'
  1. অনসূয়া
  2. সূয়া
  3. অনূঢ়া
  4. উঢ়া
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অনসূয়া
উত্তর
সঠিক উত্তর:
অনসূয়া
ব্যাখ্যা

• যে নারীর হিংসা নেই = অনসূয়া।

• নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
- যে নারী বীর = বীরাঙ্গনা।
- যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
- যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা ।
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
- যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা।
- যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা।
- যে নারীর নতুন বিয়ে হয়েছে = নবোঢ়া।
- যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৫.
'দাঁত ফোটানো' বাগ্‌ধারাটির অর্থ- 
  1. শুরু করা
  2. ইশারা দেওয়া
  3. আশকারা দেওয়া
  4. কঠিন বিষয় আয়ত্ত করা
  5. চিহ্নিত করে রাখা
সঠিক উত্তর:
কঠিন বিষয় আয়ত্ত করা
উত্তর
সঠিক উত্তর:
কঠিন বিষয় আয়ত্ত করা
ব্যাখ্যা

• 'দাঁত ফোটানো' অর্থ: কঠিন বিষয় আয়ত্ত করা।
- বাক্য: অঙ্কের বিষয়ে দাঁত ফোটানো যাচ্ছে না।

গুরুত্বপূর্ণ বাগধারা:
- দহরম মহরম - অন্তরঙ্গতা।
- দুধের মাছি - সুসময়ের বন্ধু।
- দা-কুমড়া সম্বন্ধ - শত্রুভাব।
- দক্ষিণ হস্ত - প্রধান সহযোগী।
- দেতো হাসি - কৃত্রিম হাসি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৬.
'ছক্কা পাঞ্জা করা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বড় বড় কথা বলা
  2. অলীক কথা বলা
  3. বেশি কথা বলা
  4. অস্থির থাকা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বড় বড় কথা বলা
উত্তর
সঠিক উত্তর:
বড় বড় কথা বলা
ব্যাখ্যা

• 'ছক্কা পাঞ্জা করা' বাগ্‌ধারাটির অর্থ বড় বড় কথা বলা।

কিছু  গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
 ‘বকধার্মিক’ বাগ্‌ধারাটির অর্থ- অসাধু যখন সাধুর ভান করে।
• ‘বিড়াল তপস্বী’ বাগ্‌ধারাটির অর্থ- ভণ্ড লোক।
• ‘মণিকাঞ্চন যোগ’ বাগ্‌ধারাটির অর্থ- উপযুক্ত মিলন।
• ‘সোনায় সোহাগা’ বাগ্‌ধারাটির অর্থ- সুন্দর মিল।
• ‘অন্ধের যষ্টি’ বাগ্‌ধারাটির অর্থ-অপরিহার্য অবলম্বন। 
• ‘অন্ধের নড়ি’দ বাগ্‌ধারাটির অর্থ- একমাত্র অবলম্বন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৭.
'অধরপল্লব' কোন সমাস?
  1. কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. তৎপুরুষ
  4. দ্বন্দ্ব
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয়
ব্যাখ্যা

• কর্মধারয়:
 যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
- এই সমাসের দুটো পদই বিশেষ্য হয়।
যেমন:
- পুরুষ সিংহের ন্যায়= সিংহপুরুষ।
- আঁখি পদ্মের ন্যায়= পদ্মআঁখি।
- মুখ চন্দ্রের ন্যায়= চন্দ্রমুখ।
- অধর পল্লবের ন্যায় = অধরপল্লব।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৮.
'ডুমুরের ফুল' বাগ্‌ধারার অর্থ-
  1. আকাঙ্ক্ষিত বস্তু
  2. কপট ব্যক্তি
  3. সাধু ব্যক্তি
  4. দুর্লভ বস্তু
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দুর্লভ বস্তু
উত্তর
সঠিক উত্তর:
দুর্লভ বস্তু
ব্যাখ্যা

• 'ডুমুরের ফুল' বাগ্‌ধারার অর্থ দুর্লভ বস্তু বা বিরল বস্তু।

• আরো কিছু বাগ্‌ধারা: 

- 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী,
- 'কংস মামা' বাগ্‌ধারাটির অর্থ - নির্মম আত্মীয়,
- খোদার খাসি বাগ্‌ধারাটির অর্থ - ভাবনাচিন্তা হীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,
- ঢেঁকি অবতার বাগ্‌ধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' বাগ্‌ধারাটির অর্থ -  ভূমিকা। 
- 'বর্ণচোরা' বাগ্‌ধারাটির অর্থ 'কপট ব্যক্তি'। 
- ‘রাশভারি' বাগধারাটির অর্থ 'গম্ভীর'। 
- ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ 'পরিপাটি'। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ৯ম - ১০ম শ্রেণি (২০১৮)।

৫৯.
(Qs. 61-65) In the following questions, some of the sentences have errors and some have none. Find out which part of a sentence has an error. If there is no error, mark your answer as "No error".
(a) The manager (b) is accustomed to work (c) under pressure without (d) complaining. (e) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
  5. No error
সঠিক উত্তর:
b
উত্তর
সঠিক উত্তর:
b
ব্যাখ্যা

• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।

• শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Be averse to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devote to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to.

- উল্লিখিত বাক্যে accustomed to এরপর work (verb) এর Present form বসেছে।
- কিন্তু accustomed to এরপর এরপর verb (work) + ing বসে।

• Correct Sentence: The manager is accustomed to working under pressure without complaining. 

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৬০.
(a) The doctor insisted (b) that the patient (c) to take complete bed rest (d) for a week. (e)  No error.
  1. a
  2. b
  3. c
  4. d
  5. No error
সঠিক উত্তর:
c
উত্তর
সঠিক উত্তর:
c
ব্যাখ্যা

• The required answer is - c.

• Complete sentence: The doctor insisted that the patient take complete bed rest for a week.

• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause হিসেবে ব্যবহার করা হয়।
- এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.
- Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.
- সাধারণত advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

• More examples:
- He recommended that we watch the new movie this weekend.
- It's important that he be here on time.

৬১.
(a) Apropos to your last question, (b) I would like to add (c) some important information (d) for further clarification. (e) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
  5. No error
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা

• The required answer is - a.

• Apropos (Adjective/ Adverb/ Preposition):
- English Meaning: In connection with or related to somebody/ something.
- Bangla Meaning: এ প্রসঙ্গে; এ সম্পর্কিত; যথোচিত; যথাযথ।

• Apropos এরপর প্রসঙ্গে, সম্পর্কিত বা যথাযথ অর্থে Preposition হিসেবে of বসে।
প্রশ্নে "information" uncountable noun. তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসবে।
- তাই, এখানে Some এর ব্যবহার সঠিক।

• Correct sentence: Apropos of your last question, I would like to add some important information for further clarification.

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.

৬২.
(a) Only then (b) did they realized the consequences of ignoring (c) the safety instructions (d) during the factory inspection. (e) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
  5. No error
সঠিক উত্তর:
b
উত্তর
সঠিক উত্তর:
b
ব্যাখ্যা

• The required answer is - b.
- প্রদত্ত sentence টি Inversion এর নিয়ম মেনে গঠিত।

Inversion:
- বাক্যে কোনো কিছুতে জোর প্রদান করতে বা প্রশ্ন করতে subject এর পুর্বে verb ব্যব্যহৃত হলে, তাকে Inversion of verb বলে।
- Hardly, Scarcely, Rarely, Barely, Never, So, No sooner, Only then, By no means of, At no time, Not one, Not once, Not until, etc. Negative Adverb দিয়ে যদি কোন Sentence শুরু হয় তাহলে সেখানে Inversion হয়।
- অর্থাৎ, ঐ Sentence টি Interrogative structure ধারন করে।

Structure: Negative adverb + Auxiliary verb + Sub + Principal verb + Ext.

• বাক্যেটি যেহেতু Only then দিয়ে শুরু হয়েছে তাহলে বুঝতে হবে এখানে Inversion ব্যবহার হয়েছে।
- Auxiliary verb + subject + main verb হয়।
- অর্থাৎ, auxiliary verb টি subject এর পূর্বে বসবে এবং verb টি হবে base form.

• সুতরাং, এখানে did they realized না হয়ে did they realize হবে।

• Correct sentence: Only then did they realize the consequences of ignoring the safety instructions during the factory inspection.

Source: Cliff TOEFL.

৬৩.
(a) Hardly had (b) the meeting started (c) when the room became (d) unbearable noisy. (e) No error.
  1. a
  2. b
  3. c
  4. d
  5. No error
সঠিক উত্তর:
d
উত্তর
সঠিক উত্তর:
d
ব্যাখ্যা

• The required answer is - d.

• প্রদত্ত sentence টিতে became হলো linking verb.
- সাধারণত Linking verb এরপর adverb/ adjective বসে।
- কিন্তু Linking verb এরপর দুইটি word বসলে প্রথমটি adverb এবং পরের টি adjective হয়।
- এখানে became এরপর দুটি word রয়েছে, যার মধ্যে প্রথম unbearable word টি হলো adjective আর cold word টি হলো Adjective.

- কিন্তু আমরা জানি Linking verb এরপর দুইটি word বসলে প্রথমটি adverb এবং পরের টি adjective হয়।
- Correct from হবে: became unbearably noisy → adverb (unbearably) + adjective (noisy).
- তাই, এখানে unbearable না হয়ে যদি unbearably হয় তাহলে sentence টি সঠিক হতো।

- তাছাড়া, Hardly had এর ব্যবহারও সঠিক হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Correct sentence: Hardly had the train left the station when the weather became unbearably cold.

৬৪.
Choose the correct spelling.
  1. Ussury
  2. Usurry
  3. Usury
  4. Usory
  5. None of these
সঠিক উত্তর:
Usury
উত্তর
সঠিক উত্তর:
Usury
ব্যাখ্যা

• The correct spelling is 'Usury' (Noun).

Usury:
- English Meaning: The practice of lending money to people at unfairly high rates of interest
- Bangla Meaning: সুদখোরি; সুদের কারবার; কুসীদ ব্যবহার; চড়া সুদ।

• Example Sentence:
1. He used to practice usury frequently.
2. Delaware wasted no time in trashing its usury law as well.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৬৫.
Choose the correct spelling.
  1. Conspicuous
  2. Conspecuous
  3. Conspicous
  4. Conspiecuous
  5. None of these
সঠিক উত্তর:
Conspicuous
উত্তর
সঠিক উত্তর:
Conspicuous
ব্যাখ্যা

• The correct spelling is 'Conspicuous' (Adjective).

Conspicuous
- English Meaning: Very noticeable or attracting attention, often in a way that is not wanted.
- Bangla Meaning: দৃষ্টি-আকর্ষক; সহজে দেখা যায় এমন; দর্শনীয়।

Example sentence: He was conspicuous in the crowd because of his bright red jacket.
- Bangla meaning: তার উজ্জ্বল লাল জ্যাকেটের কারণে সে ভিড়ের মধ্যে সহজেই চোখে পড়ছিল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৬৬.
Choose the correct spelling.
  1. Recallcitrant
  2. Recalcitrant
  3. Recalcitrent
  4. Recalctrant
  5. None of these
সঠিক উত্তর:
Recalcitrant
উত্তর
সঠিক উত্তর:
Recalcitrant
ব্যাখ্যা

• The correct spelling is 'Recalcitrant' (Adjective).

 Recalcitrant:
- English Meaning: Unwilling to do what you are asked or ordered to do, even if it is reasonable.
- Bangla Meaning: অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী। 

Example sentence: The recalcitrant student refused to follow the teacher’s instructions.
- Bangla meaning: অবাধ্য ছাত্রটি শিক্ষকের নির্দেশ মানতে অস্বীকার করেছিল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৬৭.
Choose the correct spelling.
  1. Provincielism
  2. Provincailism
  3. Provinciallism
  4. Provincialism
  5. None of these
সঠিক উত্তর:
Provincialism
উত্তর
সঠিক উত্তর:
Provincialism
ব্যাখ্যা

• The correct spelling is 'Provincialism' (Noun).

Provincialism:
- English meaning: ​The attitude of people who are unwilling to consider new or different ideas or things.
- Bangla meaning: প্রাদেশিক চালচলন, ভাষা, আচরণ ইত্যাদি; প্রাদেশিকতা।

Example sentence: His provincialism prevented him from accepting new ideas from other cultures.
- Bangla meaning: তার সংকীর্ণ প্রাদেশিক মানসিকতা তাকে অন্য সংস্কৃতির নতুন ধারণা গ্রহণ করতে বাধা দিয়েছিল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৬৮.
(Qs. 71-75) Choose the word opposite/ similar in meaning to the given word.
Compendium (Similar)
  1. Unabridged
  2. Digest  
  3. Addition
  4. Achieve 
  5. None of these
সঠিক উত্তর:
Digest  
উত্তর
সঠিক উত্তর:
Digest  
ব্যাখ্যা

• Compendium (Noun):
- English Meaning: A short but complete account of a particular subject, especially in the form of a book.
- Bangla Meaning: সংক্ষিপ্ত ও তথ্যবহুল সংক্ষিপ্তসার।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Unabridged - অসংক্ষেপিত।

খ) Digest - সার-সংক্ষেপ।

গ) Addition - সংযোজন।

ঘ) Achieve - অর্জন করা।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The similar of the word "Compendium" is - Digest.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৬৯.
Louche (opposite)
  1. Notorious
  2. Honorable
  3. Impassive
  4. Caustic 
  5. None of these
সঠিক উত্তর:
Honorable
উত্তর
সঠিক উত্তর:
Honorable
ব্যাখ্যা

• Louche (Adjective):
- English meaning: Not socially acceptable, but often still attractive despite this.
- Bangla meaning: অবিশুদ্ধ, সন্দেহজনক, অশ্লীল বা অনৈতিক।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Notorious - কুখ্যাত; কুপ্রসিদ্ধ।

খ) Honorable - সম্মান্য; মান্য; মানী; শ্রদ্ধার্হ।

গ) Impassive - নির্বিকার; নিরাবেগ।

ঘ) Caustic - রাসায়নিক ক্রিয়ার দ্বারা পোড়াতে বা ধ্বংস করতে সক্ষম; দাহক; ক্ষারীয়।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The opposite of the word "Louche" is - Honorable.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৭০.
Ostentatious (Similar)
  1. Pretentious 
  2. Plain
  3. Unobtrusive 
  4. Grim 
  5. None of these
সঠিক উত্তর:
Pretentious 
উত্তর
সঠিক উত্তর:
Pretentious 
ব্যাখ্যা

• Ostentatious (Adjective):
- English Meaning: Intended to attract admiration or notice.
- Bangla Meaning: লোক-দেখাতে পছন্দ করে এমন; জাঁকালো।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Pretentious - আত্মাভিমানী।

খ) Plain - সরল।

গ) Unobtrusive - অনতিলক্ষ্য।

ঘ) Grim - ভয়ানক, দুর্দান্ত।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The similar of the word "Ostentatious" is - Pretentious.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৭১.
Capricious (opposite)
  1. Variable 
  2. Inconstant
  3. Aloofness 
  4. Steady 
  5. None of these
সঠিক উত্তর:
Steady 
উত্তর
সঠিক উত্তর:
Steady 
ব্যাখ্যা

• Capricious (Adjective):
- English Meaning: Likely to change, or reacting to a sudden desire or new idea.
- Bangla Meaning: খেয়ালি; চপল; লোলচিত্ত; অস্থিরমতি।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Variable - পরিবর্তনশীল। 

খ) Inconstant - অস্থিরচিত্ত। 

গ) Aloofness - উদাসীনতা; একাকীত্ব। 

ঘ) Steady - দৃঢ়। 

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The opposite of the word "Capricious" is - Steady.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৭২.
Plummet (Similar)
  1. Arise 
  2. Plunge 
  3. Mount 
  4. Intemperate
  5. None of these
সঠিক উত্তর:
Plunge 
উত্তর
সঠিক উত্তর:
Plunge 
ব্যাখ্যা

• Plummet (Verb):
- English Meaning: To fall very quickly and suddenly.
- Bangla Meaning: (plummeted, plummeting, plummets) দ্রুত পড়ে যাওয়া বা নেমে আসা।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Arise - আবির্ভূত হওয়া; ওঠা।

খ) Plunge - ঝাঁপ দেওয়া।

গ) Mount - উন্নতি, স্ফীতি।

ঘ) Intemperate - অসংযত।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The similar of the word "Plummet" is - Plunge.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৭৩.
(Qs. 76-80) Fill in the blanks with the most appropriate word from the given options to make the sentence meaningful and complete.
It was a war the Chief Advisor and his more prudent counselors wished to avoid if they could and were determined in any event to _______ as long as possible.
  1. conceal
  2. promote
  3. postpone 
  4. develop
  5. None of these
সঠিক উত্তর:
postpone 
উত্তর
সঠিক উত্তর:
postpone 
ব্যাখ্যা

• Correct answer: It was a war the Chief Advisor and his more prudent counselors wished to avoid if they could and were determined in any event to postpone as long as possible.
- Bangla meaning: এটি এমন একটি যুদ্ধ ছিল যা প্রধান উপদেষ্টা এবং তার আরও বিচক্ষণ উপদেষ্টারা যদি সম্ভব হতো এড়িয়ে যেতে চাইতেন; আর যেকোনো অবস্থায় তারা সেটিকে যতটা সম্ভব দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

• উল্লিখিত অপশনগুলো,
ক) conceal - গোপন করা; লুকিয়ে রাখা। (​to hide somebody/something)

খ) promote - পদোন্নতি দান করা; সংবর্ধিত করা। (to move higher in rank or position)

গ) postpone - স্থগিত/ মুলতবি রাখা/ করা। (to assign to a later time)

ঘ) develop - বেড়ে উঠা। (to gradually become clearer or more detailed)

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - postpone.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৭৪.
Because no comprehensive _______ exist regarding personal reading practices, we do not know, for example, the greatest number of books read in an individual's lifetime.
  1. records
  2. instincts
  3. remedies
  4. proposals
  5. None of these
সঠিক উত্তর:
records
উত্তর
সঠিক উত্তর:
records
ব্যাখ্যা

• Correct answer: Because no comprehensive records exist regarding personal reading practices, we do not know, for example, the greatest number of books read in an individual's lifetime.
- Bangla meaning: ব্যক্তিগত পড়ার অভ্যাস সম্পর্কে কোনো বিস্তৃত নথি বা তথ্য না থাকায়, উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বাধিক কতটি বই পড়েছেন তা আমরা জানি না।

• উল্লিখিত অপশনগুলো,
ক) records - সাক্ষ্য বা তথ্য জোগায় এমন কিছু; দলিলপ্রমাণ। (to keep information for the future, by writing it down or storing it)

খ) instincts - সত্ত্ব; প্রেরণা; উপজ্ঞা। (a usually innate ability or desire to perform a specific activity)

গ) remedies - প্রতিকার। (a way of dealing with or improving an unpleasant or difficult situation)

ঘ) proposals - প্রস্তাব; পরিকল্পনা। (something which is presented for consideration)

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - records.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৭৫.
Although economists have traditionally considered the district to be solely an agricultural one, the ________ of inhabitants' occupations makes such a classification obsolete.
  1. diversity
  2. predictability
  3. productivity
  4. stability
  5. None of these
সঠিক উত্তর:
diversity
উত্তর
সঠিক উত্তর:
diversity
ব্যাখ্যা

• Correct answer: Although economists have traditionally considered the district to be solely an agricultural one, the diversity of inhabitants' occupations makes such a classification obsolete.
- Bangla meaning: যদিও অর্থনীতিবিদরা ঐতিহ্যগতভাবে জেলাটিকে শুধুমাত্র কৃষিভিত্তিক মনে করতেন, বাসিন্দাদের পেশার বৈচিত্র্য সেই শ্রেণিবিভাগকে অচল করে দিয়েছে।

• উল্লিখিত অপশনগুলো,
ক) diversity - বহুমুখিতা; বৈচিত্র্য। (a range of many people or things that are very different from each other)

খ) predictability - ভবিষ্যৎবাচ্যতা; অগ্রকথনযোগ্যতা। (the state of knowing what something is like, when something will happen, etc.)

গ) productivity - উৎপাদন ক্ষমতা; উৎপাদনশীলতা। (the rate at which goods are produced or work is completed)

ঘ) stability - দৃঢ় বা সুস্থিত অবস্থা। (the quality or state of being steady and not changing or being upset in any way)

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - diversity.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৭৬.
Critics of the novelist found his prose style as ________ as his ideas, and insisted that his work was devoid of originality and substance.
  1. fraudulent
  2. suspect
  3. fulsome 
  4. commonplace
  5. None of these
সঠিক উত্তর:
commonplace
উত্তর
সঠিক উত্তর:
commonplace
ব্যাখ্যা

• Correct answer: Critics of the novelist found his prose style as commonplace as his ideas, and insisted that his work was devoid of originality and substance.
- Bangla meaning: সমালোচকরা মনে করতেন, উপন্যাসিকের গদ্যশৈলী তার ভাবনার মতোই গতানুগতিক ও সাধারণ, এবং তারা জোর দিয়ে বলেছিলেন যে তার রচনায় মৌলিকত্ব ও গভীরতার অভাব রয়েছে।

• উল্লিখিত অপশনগুলো,
ক) fraudulent - প্রতারণাপূর্ণ; ছলনাপূর্ণ। (intended to cheat somebody, usually in order to make money illegally)

খ) suspect - অনুভব বা ধারণা করা; আশঙ্কা করা; সন্দেহ করা। (to have an idea that something is probably true or likely to happen, especially something bad, but without having definite proof)

গ) fulsome - অত্যধিক এবং কপট; ন্যক্কারজনক; অতিবিগলিত; গদগদ। (too generous in praising or thanking somebody)

ঘ) commonplace - গতানুগতিক; বৈশিষ্ট্যহীন। (​done very often, or existing in many places, and therefore not unusual)

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - commonplace.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৭৭.
The witness gave such an ______ statement that the jury could not reach a clear conclusion.
  1. detailed
  2. ambiguous
  3. emotional
  4. convincing 
  5. None of these
সঠিক উত্তর:
ambiguous
উত্তর
সঠিক উত্তর:
ambiguous
ব্যাখ্যা

• Correct answer: The witness gave such an ambiguous statement that the jury could not reach a clear conclusion.
- Bangla meaning: সাক্ষী এমন একটি অস্পষ্ট বক্তব্য দিয়েছিল যে জুরি কোনো স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
 
• উল্লিখিত অপশনগুলো,
ক) detailed - সবিস্তারে/ পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করা। (giving many details and a lot of information; paying great attention to details)

খ) ambiguous - অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট। (doubtful or uncertain especially from obscurity or indistinctness.)

গ) emotional - আবেগপূর্ণ। (connected with people’s feelings)

ঘ) convincing - দৃঢ় প্রত্যয় উৎপাদক; বিশ্বাসযোগ্য। (that makes somebody believe that something is true)

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - ambiguous.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.