পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাপ্রাইমারি জব সল্যুশনতারিখ৬ ডিসেম্বর, ২০২০সময়40 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ৫টি পরীক্ষার প্রশ্নের উপর হবে। [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৫টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

প্রাইমারি জব সল্যুশন · ৬ ডিসেম্বর, ২০২০ · ৮০ প্রশ্ন

.
“হঠাৎ” কোন জাতীয় শব্দ?
  1. ক) বিশেষ্য
  2. খ) সর্বনাম
  3. গ) অব্যয়
  4. ঘ) বিশেষণ
ব্যাখ্যা
ন ব্যয় = অব্যয়। যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।
যেমন- হ্যাঁ, না, এবং, জন্য, আর, সহসা, হঠাৎ, সুতরাং, কিন্তু, ও, আবার ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
“অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ” রচনা করেন -
  1. ক) চন্দ্রকুমার দে
  2. খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
  4. ঘ) সুকুমার সেন
ব্যাখ্যা
সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত গ্রন্থ - বেঙ্গলি ফোনেটিক রিডার্স, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
কোনটি স্বরসন্ধির উদাহরণ?
  1. ক) যাবজ্জীবন
  2. খ) গোস্পদ
  3. গ) নরাধম
  4. ঘ) দুঃশ্চিন্তা
ব্যাখ্যা
নরাধম = নর + অধম, এটি তৎসম স্বরসন্ধি। বিদ্যালয়, হিমালয়, হস্তান্তর, সিংহাসন, হিতাহিত, কথামৃত, দেবালয়, শুভেচ্ছা, যথেষ্ট, মহার্ঘ এগুলোও সংস্কৃত স্বরসন্ধি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী
.
নিচের কোনটি রবীন্দ্রনাথের প্রবন্ধগ্রন্থ?
  1. ক) কবিতার কথা
  2. খ) বিবিধ প্রসঙ্গ
  3. গ) পঞ্চভূত
  4. ঘ) খ ও গ উভয়ই
ব্যাখ্যা
কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে রচিত একটি রাজনৈতিক প্রবন্ধ সংকলন। এছাড়াও সভ্যতার সংকট, পঞ্চভূত ইত্যাদি তার প্রবন্ধ গ্রন্থ। তার প্রথম প্রবন্ধগ্রন্থ - বিবিধ প্রসঙ্গ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
হরিণের চামড়া -
  1. ক) কেকা
  2. খ) অজিন
  3. গ) কূজন
  4. ঘ) হ্রেষা
ব্যাখ্যা

হরিণের চামড়া - অজিন।
ময়ূরের ডাক - কেকা।
ঘোড়ার ডাক - হ্রেষা।
পাখির ডাক - কূজন
কুজন - মন্দ লোক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান

.
‘কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা’ কোন সমাস?
  1. ক) তৎপুরুষ
  2. খ) বহুব্রীহি
  3. গ) কর্মধারয়
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা

যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে আকাশ = নীলাকাশ।
নীল যে পদ্ম = নীলপদ্ম।
রক্ত যে কমল = রক্তকমল।
কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
“যে উপকারীর অপকার করে”- এক কথায় কী হবে?
  1. ক) অকৃতার্থ
  2. খ) কৃতজ্ঞ
  3. গ) কৃতঘ্ন
  4. ঘ) অকৃতজ্ঞ
ব্যাখ্যা
উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ
যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন
যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতজ্ঞ
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
“পরস্পর” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) পর্‌ + পর
  2. খ) পরস্‌ + পর
  3. গ) পর + পর্
  4. ঘ) পরঃ + পর
ব্যাখ্যা
কতকগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমনঃ ষট্‌ + দশ = ষোড়শ; পর্‌ + পর = পরস্পর; গো + পদ = গোস্পদ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
“ভাবুক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) ভৌ + উক
  2. খ) ভো + ওক
  3. গ) ভা + ওক
  4. ঘ) ভো + উক
ব্যাখ্যা
এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়।
যেমনঃ গায়ক - গৈ + অক; নায়ক - নৈ + অক; নাবিক - নৌ + ইক; ভাবুক - ভৌ + উক; পবিত্র - পো + ইত্র; গবাদি - গো + আদি; গবেষণা - গো + এষণা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১০.
“যা দমন করা যায় না”- এক কথায় কী হবে?
  1. ক) অসম্ভব
  2. খ) অদম্য
  3. গ) দুর্দম
  4. ঘ) অনিবারিত
ব্যাখ্যা

নিবারণ করা যায় না এমন – অনিবার্য।
যা দমন করা যায় না- অদম্য।
যা সহজে দমন করা যায় না – দুর্দম।
অতি কষ্টে যা নিরাবরণ করা যায় - দুর্নিবার।
উৎসঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি : ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা একাডেমী অভিধান 

১১.
‘লালসালু’ কী ধরনের রচনা?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) উপন্যাস
  3. গ) গীতিনাট্য
  4. ঘ) ছোট গল্প
ব্যাখ্যা
'লালসালু' উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ। ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজ চেতনা এই উপন্যাসের মূল বিষয়। সৈয়দ ওয়ালীউল্লাহর 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, রহিমা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১২.
'কাহিনী' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) আরবী
  2. খ) সংস্কৃত
  3. গ) হিন্দি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ গুলো হচ্ছে - আচ্ছা, খেলনা, গদি, চাপাতি, জিলাপি, চানা (চানাচুর), চাটাই, কাহিনী, খানাপিনা, দাদা, নানা, ফুফা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৩.
নিকৃষ্ট অর্থে ‘অপ’র ব্যবহার হয়েছে কোন শব্দে?
  1. ক) অপকার
  2. খ) অপকর্ম
  3. গ) অপচয়
  4. ঘ) অপবাদ
ব্যাখ্যা
অপ - সংস্কৃত উপসর্গ। অপমান শব্দে বিপরীত অর্থে অপ’র ব্যবহার হয়েছে।
বিপরীত অর্থে অপ’র ব্যবহার হয়েছে এমন আরো কিছু শব্দ - অপকার, অপচয়, অপবাদ ইত্যাদি।
নিকৃষ্ট অর্থে অপ’র ব্যবহার - অপযশ, অপসংস্কৃতি, অপকর্ম ইত্যাদি।
বিকৃত অর্থে অপ’র ব্যবহার - অপমৃত্যু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৪.
'সূর্য দীঘল বাড়ি' উপন্যাসের রচয়িতা -
  1. ক) জহির রায়হান
  2. খ) আবু ইসহাক
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) শওকত আলী
ব্যাখ্যা

আবু ইসহাক (১৯২৬-২০০৩): ঔপন্যাসিক, কথাসাহিত্যিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-
উপন্যাসঃ
- সূর্য দীঘল বাড়ি’(একটি সামাজিক উপন্যাস। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত হয়েছে সূর্যদীঘল বাড়ী উপন্যাস। জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত এবং এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস।),
- ‘পদ্মার পলিদ্বীপ’(আবু ইসহাক রচিত দ্বিতীয় সামাজিক উপন্যাস। এটি পদ্মার বুকে জেগে উঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস।),
- ‘জাল’(তাঁর রচিত গোয়েন্দা উপন্যাস)।
গল্পগ্রন্থঃ হারেম, মহাপতঙ্গ ইত্যাদি।
ছোটগল্পঃ জোঁক
তাঁর রচিত একমাত্র নাটক - ‘জয়ধ্বনি’।
তাঁর স্মৃতিচারণমূলক রচনা ‘স্মৃতিবিচিত্রা’ প্রকাশিত হয় ২০০১ সালে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া

১৫.
অণু শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অতিকায়
  2. খ) বৃহৎ
  3. গ) ক্ষুদ্রকায়
  4. ঘ) অল্প
ব্যাখ্যা
অতিকায় এর বিপরীত শব্দ - ক্ষুদ্রকায়।
অণু এর বিপরীত শব্দ বৃহৎ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৬.
‘Supplant’ is synonymous with -
  1. ক) Spade
  2. খ) Supersede
  3. গ) Supercilious
  4. ঘ) Subservient
ব্যাখ্যা
Supersede - take the place of (a person or thing previously in authority or use); supplant.
Source: Oxford
১৭.
What kind of noun is ‘Committee’?
  1. ক) Common noun
  2. খ) Collective noun
  3. গ) Abstract noun
  4. ঘ) Proper noun
ব্যাখ্যা
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে। যেমন - Committee, Cattle, Army, Audience, Crowd, Class, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।
১৮.
Which of the following sentences is the correct sentence?
  1. ক) He is forbiden from leaving the country.
  2. খ) He is forbidden from leaving the country.
  3. গ) He is forbidded from leaving the country.
  4. ঘ) He is forbaded from leaving the country.
ব্যাখ্যা
Forbid এর পরে from এবং to দুইটাই বসতে পারে।
Forbid + to infinitive
You can’t forbid me to go.
Her mother forbids her to go.
I forbid you to go.
He's obviously really embarrassed about it because he forbade me to tell anyone.
Forbid + from + verb-ing
He is forbidden from leaving the country.
Source: Oxford Dictionary, Cambridge Dictionary and Merriam-webster Dictionary.
১৯.
Which one is in singular number?
  1. ক) Data
  2. খ) Criterion
  3. গ) Agendas
  4. ঘ) Indexes
ব্যাখ্যা

Singular Number -- Plural Number
Criterion -- Criteria
Datum -- Data
Agenda -- Agendas
Index -- Indexes / Indices
Source: Oxford

২০.
“তুমি কী কখনো সেন্ট মার্টিনস গিয়েছ?” শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি?
  1. ক) Have you ever gone to St. Martin's.
  2. খ) Have you ever went to St. Martin's?
  3. গ) Did you ever been to St. Martin's?
  4. ঘ) Have you ever been to St. Martin's?
ব্যাখ্যা
We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place: Have you ever been to Budapest?
Have you ever been to St. Martin's?
Source: Cambridge
২১.
I was entrusted _____ the task of looking after the money.
  1. ক) in
  2. খ) with
  3. গ) by
  4. ঘ) to
ব্যাখ্যা

Entrust: to give someone a thing or duty for which they are responsible.

Entrust Subject with Something -
Many people had entrusted the company with money they intended to use in retirement.
Be entrusted with something/somebody - I was entrusted with the task of looking after the money.

Entrust Something to Subject -
He entrusted the arrangement of a mortgage to a local firm of financial advisers.
Government has been entrusted with elected politicians.

Entrust Subject to do Something -
We entrust a board of Edinburgh's leading businessmen to run the affairs of the organization.

Source: Cambridge Dictionary

২২.
He prided himself _____ his honesty.
  1. ক) for
  2. খ) on
  3. গ) with
  4. ঘ) of
ব্যাখ্যা
Pride oneself on/upon - Be especially proud of (a particular quality or skill). Example - He prided himself on his honesty. The lady prides herself upon her beauty.
Source: Oxford
২৩.
Choose the correct sentence:
  1. ক) Each of the three boys got a prize.
  2. খ) Every of the each three boys got a prize.
  3. গ) All of the three boys everyone of them got a prize.
  4. ঘ) A few of the three boys got a prize.
ব্যাখ্যা
কোনো বাক্যে Each of the, one of the, neither of the, either of the থাকলে এদের পর noun (plural) কিন্তু verb (singular) এবং possessive (singular) হয়। তাই এখানে সঠিক বাক্য হবে - Each of the three boys got a prize.
২৪.
The synonym of ''Rigid'' is -
  1. ক) Strained
  2. খ) Firm
  3. গ) Dormant
  4. ঘ) Emit
ব্যাখ্যা
Stringent, Strict, Firm, Rigid, Rigorous, Severe - these are synonymous words.
Source: Oxford
২৫.
Choose the correct spelling.
  1. ক) Ambigouous
  2. খ) Ambiguous
  3. গ) Ambigous
  4. ঘ) Ambiguos
ব্যাখ্যা
Ambiguous - open to more than one interpretation; not having one obvious meaning; equivocal; unclear.
Source: Oxford
২৬.
Plural of ‘Frequency’ is -
  1. ক) Frequencix
  2. খ) Frequenci
  3. গ) Frequencies
  4. ঘ) Frequence
ব্যাখ্যা
Frequency
noun: frequency; plural noun: frequencies
Meaning: the rate at which something occurs over a particular period of time or in a given sample.
Source: Oxford
২৭.
The Ambassador called on the president. Here ‘called on’ express the meaning of -
  1. ক) Paying a visit
  2. খ) Courtesy call
  3. গ) Summon someone
  4. ঘ) None of them
ব্যাখ্যা
Call on - pay a visit to someone; কারো সাথে দেখা করা, সাক্ষাত করা। বাক্যটির অর্থ হবে - রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সাথে দেখা করলেন।
Source: Oxford
২৮.
The synonym of ''Buoyant'' is -
  1. ক) Pessimism
  2. খ) Grumpy
  3. গ) Hopeful
  4. ঘ) Sacred
ব্যাখ্যা
Sanguine - optimistic or positive, especially in an apparently bad or difficult situation; hopeful; buoyant; cheerful.
Source: Oxford
২৯.
এক ব্যক্তি গাড়িযোগে ঘন্টায় ৬০ কি.মি. বেগে কিছুদূর অতিক্রম করে ঘন্টায় ৪০ কি.মি. বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৪ ঘন্টায় ২০০ কি.মি. অতিক্রম করে। সে ৬০ কি.মি./ঘন্টা বেগে কত কি.মি. গিয়েছিল?
  1. ক) ১০০
  2. খ) ১২০
  3. গ) ১৫০
  4. ঘ) ১৮০
ব্যাখ্যা
ধরি, ঘণ্টায় 60 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার
অর্থাৎ, ঘণ্টায় 40 কিলোমিটার বেগে যায় (200 - x) কিলোমিটার
প্রশ্নমতে,
x/60 + (200 - x)/40 = 4
⇒ 2x + 600 -3x = 4 × 120
⇒ x = 600 - 480 = 120
∴ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে যায় 120 কি.মি.
৩০.
a + b + c = 13, a2 + b2 + c2 = 49 হলে ab + bc + ca = কত?
  1. ক) 30
  2. খ) 35
  3. গ) 50
  4. ঘ) 60
ব্যাখ্যা
দেওয়া আছে, a + b + c = 13 এবং a2 + b2 + c2 = 49
আমরা জানি, a2 + b2 + c2 = (a + b + c)2 - 2(ab + bc + ca)
বা, 2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2) = 132 - 49 = 120
∴ (ab + bc + ca) = 120/2 = 60
৩১.
নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ২/৩
  2. খ) ৩/৪
  3. গ) ৫/৯
  4. ঘ) ৭/১২
ব্যাখ্যা
২/৩ = ০.৬৭
৩/৪ = ০.৭৫
৫/৯ = ০.৫৬
৭/১২ = ০.৫৮
সুতরাং, ক্ষুদ্রতম ভগ্নাংশটি হচ্ছে = ৫/৯
৩২.
৮০ টাকায় ১৬টি বলপেন কিনে ৯৬ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৬%
  2. খ) ১৮%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
আমরা জানি, লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
লাভ = ৯৬ - ৮০ = ১৬ টাকা 
৮০ টাকায় লাভ হয় ১৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১৬ × ১০০)/৮০ = ২০ টাকা
∴ লাভ হয় ২০%
৩৩.
1 + 2 + 3 + 4 + ------ + 20 = কত?
  1. ক) 170
  2. খ) 190
  3. গ) 200
  4. ঘ) 210
ব্যাখ্যা
আমরা জানি,
সমষ্টি S = {n(n+1) / 2}
= {20(21 + 1) / 2}
= 210
৩৪.
দুই সন্তানের বয়সের গড় ১২ বৎসর ও মাতাসহ তাদের বয়সের গড় ১৯ বৎসর হলে, মাতার বয়স কত হবে?
  1. ক) ৩০ বৎসর
  2. খ) ৩১ বৎসর
  3. গ) ৩২ বৎসর
  4. ঘ) ৩৩ বৎসর
ব্যাখ্যা
মায়ের বয়স = (৩×১৯ - ২×১২) = ৩৩
৩৫.
একজন দোকানদার কিছু পিয়াজ ২২৫০ টাকায় বিক্রয় করায় তার ১০% ক্ষতি হলো। ঐ পিয়াজ কত টাকায় বিক্রয় করলে, তার ৮% লাভ হতো?
  1. ক) ২৫০০ টাকা
  2. খ) ২৬০০ টাকা
  3. গ) ২৭০০ টাকা
  4. ঘ) ২৮৫০ টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে ৯০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ২২৫০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০×২২৫০ / ৯০ = ২৫০০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৮% লাভে বিক্রয়মূল্য ১০৮ টাকা
∴ ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য ২৫০০×১০৮ / ১০০ = ২৭০০ টাকা
৩৬.
x − 1/x = 3 হলে x4 + 1/x4 = কত?
  1. ক) 32
  2. খ) 33
  3. গ) 34
  4. ঘ) 119
ব্যাখ্যা
x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= {(x -1/x)2 + 2.x.1/x}2 - 2
= {(3)2 + 2}2 - 2
= 112 - 2
= 119
৩৭.
যদি ১৫ জন ছাত্র ইংরেজীতে গড়ে শতকরা ৯৫ নম্বর পায় এবং ১০ জন ছাত্র গড়ে ৮০ নম্বর পায়, তাহলে ২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?
  1. ক) ৮৫
  2. খ) ৮৬
  3. গ) ৮৮
  4. ঘ) ৮৯
ব্যাখ্যা
২৫ জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর = {(১৫ × ৯৫) + (১০ × ৮০)} / ২৫ = ৮৯
৩৮.
এক দোকানদার ১৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৪০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৮০
  2. খ) ৮৫
  3. গ) ৯০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
প্রশ্নমতে, ১৫% + ২৫% = ৪০ টাকা
∴ ১০০% = (৪০/৪০) × ১০০ = ১০০ টাকা
৩৯.
একটি সংখ্যা থেকে ৪০% বিয়োগ করলে ৪৫ থাকে। সংখ্যাটি কত?
  1. ক) ৬০
  2. খ) ৭৫
  3. গ) ৮০
  4. ঘ) ৯২
ব্যাখ্যা

অর্থাৎ, সংখ্যাটির (১০০ - ৪০)% = ৬০% = ৪৫
∴  সংখ্যাটি, ১০০% = (৪৫/৬০%) × ১০০% = ৭৫

৪০.
64 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা

log264
= log226
= 6 × log22
= 6 × 1
= 6

৪১.
'সৌরভ' শব্দটি কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) অব্যয়
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
গুণবাচক বিশেষ্য : মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ, সুন্দর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমী অভিধান
৪২.
'ত্রিভুজ' কোন সমাসের উদাহরণ?
  1. ক) কর্মধারয়
  2. খ) তৎপুরুষ
  3. গ) দ্বিগু
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা

সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি অবশ্যই বিশেষ্য হবে।
যেমন- পঞ্চনদ, পঞ্চভূত, পঞ্চবটী, তেপান্তর, ত্রিভুজ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

৪৩.
‘তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না’ বাক্যটি কোন শ্রেণির?
  1. ক) মিশ্র
  2. খ) যৌগিক
  3. গ) জটিল
  4. ঘ) সরল
ব্যাখ্যা

পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, নতুবা, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন:
- তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না।
- তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি।
- বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

৪৪.
কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
  1. ক) তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে
  2. খ) টাকায় বাঘের দুধ মেলে
  3. গ) তাস খেলা ভাল নয়
  4. ঘ) কাচের জিনিস সহজে ভাঙে
ব্যাখ্যা
করণ কারকে সপ্তমী বিভক্তির কয়েকটি উদাহরণঃ
টাকায় কিনা হয়
টাকায় বাঘের দুধ মেলে

তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে - এটি করণে শুন্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর

৪৫.
বাংলাদেশে যখন দুপুর ১টা, লন্ডনে তখন কয়টা বাজে?
  1. ক) সকাল পাঁচটা
  2. খ) সকাল সাতটা
  3. গ) সন্ধ্যা সাতটা
  4. ঘ) সন্ধ্যা সাড়ে সাতটা
ব্যাখ্যা
গ্রীনিচ মানমন্দির লন্ডন শহরে অবস্থিত। এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গেছে। বাংলাদেশের সময় গ্রিনিচ সময়ের চেয়ে ছয়ঘন্টা এগিয়ে থাকে। অর্থাৎ, বাংলাদেশে দুপুর একটা বাজলে লন্ডনে তখন সকাল সাতটা বাজবে।
Source: Greenwich Mean Time website
৪৬.
নিচের কোন দেশ ব্রিকস গ্রুপের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) রাশিয়া
  2. খ) কানাডা
  3. গ) ব্রাজিল
  4. ঘ) চীন
ব্যাখ্যা
BRICS হলো ৫টি দেশের সমন্বয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক ফোরাম। দেশসমূহ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। দেশগুলোর আদ্যক্ষর দ্বারা BRICS শব্দটি গঠিত। ২০০১ সালে BRICS সম্পর্কে অর্থনীতিবিদ জিম ও’নিল প্রথম ধারনা দেন।
২০০৬ সালে ব্রিকস গঠনের প্রচেষ্টা শুরু হয় এবং ২০০৯ সালে রাশিয়ার ইকেতারিনবার্গে প্রথম BRICS Summit অনুষ্ঠিত হয়। প্রথমে এ্রর নাম ছিলো BRIC.
২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS. সর্বশেষ ২০১৯ সালে ব্রাসিলিয়ায় BRICS Summit অনুষ্ঠিত হয়। ব্রিকস এর মূলমন্ত্র সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।
উৎসঃ BRICS Website
৪৭.
বর্তমানে ফিফার সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) জুরিখ
  2. খ) মিউনিখ
  3. গ) লুক্সেমবার্গ
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ফিফা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। এটি ১৯০৪ সালে গঠিত হয়।
বর্তমানে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত।
উৎসঃ ফিফা ওয়েবসাইট
৪৮.
বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে কবে থেকে?
  1. ক) ১৯৫৪
  2. খ) ১৯৯৮
  3. গ) ১৯৯৯
  4. ঘ) ২০০০
ব্যাখ্যা
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এর ফলে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট
৪৯.
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
  1. ক) মরীচিকা
  2. খ) বায়ুর প্রতিসরণ
  3. গ) বায়ুমন্ডলীয় প্রতিসরণ
  4. ঘ) আলোর বিচ্ছুরণ
ব্যাখ্যা
চাঁদ থেকে আলোক রশ্মি পৃথিবীপৃষ্ঠে আসার সময় বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ ঘটে। দিগন্তের কাছে তা অধিক পরিমাণে বেঁকে যায় বলেই চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়।
Source: scientificamerican.com
৫০.
What kind of noun is ‘Planet’?
  1. ক) Proper noun
  2. খ) Common noun
  3. গ) Material noun
  4. ঘ) Collective noun
ব্যাখ্যা
A noun that names a general class of persons, places or things is a common noun. Example: girl, boy, cricketer, footballer, man, poet, dress, flower, planet, member, month, office etc.
৫১.
Most students engage ___ extracurricular activities after school and on weekends. বাক্যের শূন্যস্থানে কোন শব্দ বসবে?
  1. ক) to
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Engage in something - to take part in or do something:
Most students engage in extracurricular activities after school and on weekends.
The men were engaged in a heated dispute.
Source: Cambridge
৫২.
My brother is an expert ____ foreign policy. বাক্যের শূন্যস্থানে কোন শব্দ বসবে?
  1. ক) at
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) in
ব্যাখ্যা
কোনো বিষয়ে দক্ষ বুঝাতে expert এর সাথে in ব্যবহার করতে হয়।
যেমন - My brother is an expert in foreign policy.
Mr. Anwar is an expert in physics.
Source: learnersdictionary.com
৫৩.
The opposite of 'Friendship' is -
  1. ক) exuberant
  2. খ) animosity
  3. গ) benevolence
  4. ঘ) kind
ব্যাখ্যা
Opposite of Friendship - malevolence, animosity, antagonism, antipathy, enmity, hate, hatred.
Source: Merriam-Webster
৫৪.
I'm longing ____ news ____ him.
  1. ক) from, of
  2. খ) for, of
  3. গ) of, of
  4. ঘ) of, from
ব্যাখ্যা
long for sth; long to do sth - to want something very much. She longed to see him again. I'm longing for news of him. Everybody longs for happiness.
Source: Cambridge Dictionary
৫৫.
'Competent' means -
  1. ক) adept
  2. খ) competitive
  3. গ) proficient
  4. ঘ) both a and c
ব্যাখ্যা
Competent - সক্ষম, সমর্থ; capable; able; proficient; adept.
Source: Oxford
৫৬.
I wish I ____ you ten years earlier.
  1. ক) have met
  2. খ) had
  3. গ) met
  4. ঘ) could met
ব্যাখ্যা

Wish + past simple is used to express that we want a situation in the present (or future) to be different.
Example - I wish I spoke Italian. ( I don't speak Italian)
I wish I had a big car. ( I don't have a big car)
I wish I had the wings of a bird. (I don't have it) 
I wish I met you ten years earlier. (I meet you today)

৫৭.
The antonym of ''Subsequent'' is -
  1. ক) Successive
  2. খ) Antecedent
  3. গ) Ensuing
  4. ঘ) Consequent
ব্যাখ্যা
Subsequent - Consequent, resultant, ensuing, consequential, following, successive; পরবর্তী, উত্তরকালীন। Antonym of subsequent is Antecedent.
Source: Oxford and Merriam-Webster
৫৮.
Three-fourths of the books _____ sold.
  1. ক) had
  2. খ) has been
  3. গ) are
  4. ঘ) have been
ব্যাখ্যা
Rule: Fractions (3/4) + uncountable noun (work) + singular verb (has been). সুতরাং বাক্যটি হবে - Three-fourths of the work has been finished. কিন্তু countable noun এর বেলায় ভগ্নাংশের লব ১ এর বেশি হলে verb plural হবে। যেমনঃ Three-fourths of the books have been sold.
৫৯.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ২২২ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক?
  1. ক) ৩০
  2. খ) ৩৪
  3. গ) ৩৭
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
যেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ তাই এর ক্ষেত্রফল হবে = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
অর্থাৎ, ২২২ = ১/২ × ১২ × অপর বাহু
বা, অপর বাহুর দৈর্ঘ্য = ২২২/৬ = ৩৭ একক
৬০.
√0.0016 = ?
  1. ক) 0.4
  2. খ) 0.04
  3. গ) 4/10
  4. ঘ) 0.00004
ব্যাখ্যা
√0.0016 = 0.04
৬১.
০.০১ / (০.০১×০.০১) = ?
  1. ক) ০.১
  2. খ) ১০০/১
  3. গ) ০.০০১
  4. ঘ) ১/১০০
ব্যাখ্যা
০.০১ / (০.০১×০.০১) = ০.০১ / ০.০০০১ = ১০০
৬২.
একটি সরলরেখার একটি বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?
  1. ক) ৪৫°
  2. খ) ৯০°
  3. গ) ১৮০°
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
একটি সরলরেখার একটি বিন্দুতে অন্য একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।
৬৩.
কোনো ছাত্রাবাসে ১৬ জন ছাত্রের ৩০দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২৪ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
৩০ দিনের খাবার মজুদ আছে ১৬ জন ছাত্রের
∴ ১ দিনের খাবার মজুদ আছে ১৬×৩০ জন ছাত্রের
∴ ২৪ দিনের খাবার মজুদ আছে ৪৮০/২৪ = ২০ জন ছাত্রের
∴ নতুন ছাত্র সংখ্যা = (২০ - ১৬) = ৪ জন।
৬৪.
একটি শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রের বয়সের গড় কত বছর?
  1. ক) ১১
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
ব্যাখ্যা
৪ জন ছাত্রের গড় বয়স = [{২৪ × ১১(২/৩)} - (২০ × ১২)] / ৪ = ১০ বছর।
৬৫.
ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২১৬ কি.মি.। একটি বাস ৫ ঘন্টায় ঢাকা থেকে সিলেট চলে আসলো। পথে বাসটি ৩০ মিনিটের যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার /ঘন্টা?
  1. ক) ৪২
  2. খ) ৪৫
  3. গ) ৪৮
  4. ঘ) ৫১
ব্যাখ্যা
বাসটির গড় গতিবেগ = ২১৬/(৫ - ০.৫) = ৪৮ কিলোমিটার/ঘন্টা
৬৬.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদে মূলে দ্বিগুণ হবে?
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৫%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা

মনে করি,
আসল = ১ টাকা
সুদাসল = ২ টাকা
সুদ = ২ - ১ = ১ টাকা
বছর = ১০
আমরা জানি,
সুদ = (আসল × বছর × সুদের হার)/১০০
∴ সুদের হার = (১০০ × ১)/(১ × ১০)
সুদের হার = ১০%

৬৭.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৯৭২ বর্গ মিটার। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৩২
  2. খ) ৩৩
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৮
ব্যাখ্যা

ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক মিটার, তাহলে, প্রস্থ = ক মিটার
∴ ৩ক × ক = ৯৭২ 
বা, ক = ৯৭২/৩ = ৩২৪
বা, ক = ১৮ মিটার
সুতরাং, পরিসীমা = ২(৫৪ + ১৮) = ১৪৪ মিটার
তাহলে বর্গক্ষেত্রের এক বাহু = ১৪৪/৪ = ৩৬ মিটার

৬৮.
দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ ও ৪৮০। একটি সংখ্যা ২০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ২৪
  2. খ) ৪৮
  3. গ) ৬০
  4. ঘ) ৭২
ব্যাখ্যা
দুইটি সংখ্যার গ.সা.গু - ২, ল.সা.গু ৪৮০ এবং একটি সংখ্যা ২০।
আমরা জানি, গ.সা.গু × ল.সা.গু  = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৪৮০ = ২০ × ২য় সংখ্যা 
∴ ২য় সংখ্যা = (২ × ৪৮০)/২০ = ৪৮
৬৯.
x + y = 9 এবং xy = 13 হলে (x − y)2 এর মান কত?
  1. ক) 9
  2. খ) 19
  3. গ) 29
  4. ঘ) 33
অনির্ধারিত
ব্যাখ্যা

(x - y)2 = (x + y)2 - 4xy
= 92 - 4 × 13 
= 29

লাইভ পরীক্ষায় প্রশ্নে ভুল ছিল। তাই, উত্তর বাতিল করা হয়েছে।

৭০.
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯২১
  2. খ) ১৯২৫
  3. গ) ১৯২৯
  4. ঘ) ১৯৩৩
ব্যাখ্যা
১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বঙ্গভঙ্গ রদের পর পূর্ব বাংলার অসন্তুষ্ট মুসলমানদের দাবীর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন ও স্যাডলার কমিশন গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টজ।
উৎসঃ বাংলাপিডিয়া
৭১.
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে?
  1. ক) নজরুল ইসলাম
  2. খ) আ স ম রব
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) তাজ উদ্দিন আহমেদ
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন। এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭২.
মুজিবনগর সরকারের উপ রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপ রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। খন্দকার মুশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি
৭৩.
১ পেটাবাইট = কত টেরাবাইট?
  1. ক) 29
  2. খ) 210
  3. গ) 211
  4. ঘ) 212
ব্যাখ্যা
১ মেগাবাইট = ২২০ বাইট বা ১০২৪ কিলোবাইট
১ গিগাবাইট = ২৩০ বাইট অথবা ২১০ বা ১০২৪ মেগাবাইট
১ টেরাবাইট = ২৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট
১ পেটাবাইট = ২৫০ বাইট বা ২১০ বা ১০২৪ টেরাবাইট
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, প্রকৌশলী মুজিবুর রহমান
৭৪.
বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত ঘটে-
  1. ক) ১২০০ সালে
  2. খ) ১২০৪ সালে
  3. গ) ১২০২ সালে
  4. ঘ) ১২১২ সালে
ব্যাখ্যা
ত্রয়োদশ শতকে ১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কর্তৃক নদীয়া জয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয়। ১২০৪ সালে বখতিয়ার খলজি বাংলার সেন বংশের রাজা লক্ষ্মণ সেনকে বিনা বাঁধায় পরাজিত করে নদীয়া জয় করেন। লক্ষ্মণ সেন পেছনের দরজা দিয়ে নৌকাযোগে বিক্রমপুরে পলায়ন করেন। তবে পূর্ব বাংলায় ত্রয়োদশ শতক জুড়ে সেন শাসন অব্যাহত ছিলো।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৭৫.
নিচের কোনটি নর্ডিক দেশ?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) লুক্সেমবার্গ
  3. গ) ক্রোয়েশিয়া
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলঃ (৩টি দেশ) - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক। উল্লেখ্য, এসকল দেশের যে বিশেষ অঞ্চল রয়েছে, সেগুলোও এই স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের অন্তর্গত।
নর্ডিক অঞ্চলঃ (৫টি দেশ) - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও Live MCQ content (upcoming)

৭৬.
কলম্বিয়ার রাজধানী কোনটি?
  1. ক) বোগোটা
  2. খ) নমপেন
  3. গ) সলসবেরি
  4. ঘ) ওয়াশিংটন ডি.সি
ব্যাখ্যা
কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ। এই দেশের অফিশিয়াল নাম - রিপাবলিক অব কলম্বিয়া। এর রাজধানী বোগোটা।
Source: Britannica
৭৭.
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য ৫টি দেশ হলোঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৭৮.
বিশ্ব শরনার্থী দিবস কোন তারিখে পালিত হয়?
  1. ক) ২০ জুন
  2. খ) ৫ জুন
  3. গ) ১৯ জুন
  4. ঘ) ৮ জুন
ব্যাখ্যা
৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস
৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস
২০ জুন - বিশ্ব শরণার্থী দিবস
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৭৯.
'সাংগ্রাই' কোন নৃগোষ্ঠীর উৎসব?
  1. ক) রাখাইন
  2. খ) মারমা
  3. গ) ক ও খ উভয়ই
  4. ঘ) গারো
ব্যাখ্যা
মারমা ও রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব 'সাংগ্রাই' নামে পরিচিত। চৈত্র মাসের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিন জুড়ে এই উৎসব পালন করা হয়।
অন্যদিকে 'বিঝু' হলো চাকমা ও তঞ্চঙ্গাদের বর্ষবরণ উৎসব।
'বৈসু' ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব এবং 'সোহরাই' হলো সাঁওতালদের প্রধান উৎসব।
পাহাড়ে বসবাসকারী নৃগোষ্ঠীসমূহের বর্ষবরণ উৎসবের নামের আদ্যক্ষর নিয়ে সার্বজনীন বর্ষবরণ উৎসব 'বৈসাবি' নামে পরিচিত।
উৎসঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী
৮০.
প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়?
  1. ক) ডিপথেরিয়া
  2. খ) মেরাসমাস
  3. গ) বেরিবেরি
  4. ঘ) রিকেট
ব্যাখ্যা

 প্রোটিনের অভাবজনিত রোগঃ
খাদ্যে প্রোটিনের অভাব হলে 'মেরাসমাস' ও 'কোয়াশিয়রকর' নামক দুটি রোগ হয়।
মেরাসমাস রোগে পেশী ও মেদ ক্ষয় হয় ও চামড়া কুচকে যায়, দেহের বৃদ্ধি থেমে যায়, ওজন স্বাভাবিকের চেয়ে শতকরা ৬০ ভাগ কমে যায়, কম বয়সে এ রোগ হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে।
সাধারণত ২ - ৪ বছর বয়সে শিশুদের খাদ্যে আমিষের অভাব হলে কোয়াশিয়রকর রোগ হয়। এ রোগে শিশুদের দেহের বৃদ্ধি থেমে যায়, পেশী ক্ষয় হতে থাকে, পানি জমে শরীর ফুলে যায়, রক্তাল্পতা দেখা দেয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। 
উৎসঃ নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই (উন্মুক্ত)