পরীক্ষা আর্কাইভ

কর্মসংস্থান ব্যাংক - সহকারী অফিসার ( সাধারণ/ক্যাশ)

পরীক্ষাBIBMতারিখ১১ আগস্ট, ২০২৩সময়55 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
কর্মসংস্থান ব্যাংক পদের নাম: সহকারী অফিসার ( সাধারণ/ক্যাশ) (গ্রেড-১৩) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১১.০৮.২০২৩ Faculty Name: Bangladesh Institute of Bank Management (BIBM)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কর্মসংস্থান ব্যাংক - সহকারী অফিসার ( সাধারণ/ক্যাশ)

BIBM · ১১ আগস্ট, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
আকাশ ও পৃথিবীর অন্তরালকে এক কথায় কি বলে?
  1. ক) অতলস্পর্শী
  2. খ) ক্রন্দসী
  3. গ) আমশি
  4. ঘ) রোদসী
ব্যাখ্যা
আকাশ ও পৃথীবির অন্তরালকে এক কথায় বলে- 'রোদসী'

অন্যদিকে,  
- আকাশ ও পৃথিবী বা স্বর্গ বা মর্ত্য = ক্রন্দসী।
- রোদে শুকানো আম = আমশি।
- অতলস্পর্শ - তলদেশ স্পর্শ করা যায় না এমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘সাইরেন বেজে উঠলো’ বাক্যটিতে ‘বেজে উঠলো’ কি ক্রিয়াপদ?
  1. ক) মিশ্র
  2. খ) যৌগিক
  3. গ) প্রযোজক
  4. ঘ) সমধাতুজ
ব্যাখ্যা
• যৌগিক ক্রিয়া: 
একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন : 
ঘটনাটা শুনে রাখ। 
তিনি বলতে লাগলেন। 
সাইরেন বেজে উঠল।

 • ’সাইরেন বেজে উঠল’ আকস্মিকতা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে। 

• আরো কিছু যৌগিক ক্রিয়ার উদাহরণ: 
- নিরন্তরতা অর্থে : তিনি বলতে লাগলেন।
- কার্যসমাপ্তি অর্থে : ছেলেমেয়েরা শুয়ে পড়ল।
- অভ্যস্ততা অর্থে : শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।
- অনুমোদন অর্থে : এখন যেতে পার।
• এগুলো সব হলো যৌগিক ক্রিয়ার উদাহরণ।

 উৎস: বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত শঙ্খমালা হলো -
  1. ক) রূপকথার চরিত্র
  2. খ) রোমান্টিক কবিকল্পনা
  3. গ) পূর্বপরিচিতা নারী
  4. ঘ) কবির জীবনদেবতা
ব্যাখ্যা
• জীবনানন্দ দাশ: 
- ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
- তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ- “কবিতার কথা”
- ‘কবিতার কথা’ প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি”
- 'বনলতা সেন' তাঁর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
- 'বনলতা সেন' কবিতার উপর আডগার এলেন পো এর প্রভাব রয়েছে।
- জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত হয় 'রূপসী বাংলা' এবং “বেলা অবেলা কালবেলা' নামক কাব্য।

• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
 - ঝরাপালক (প্রথম প্রকাশিত), 
- ধূসর পান্ডুলিপি, 
- বনলতা সেন, 
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

শঙ্খমালা- কবিতা
----------- জীবনানন্দ দাশ

কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আঁধারে
সে কে এক নারী এসে ডাকিল আমারে,
বলিল, তোমারে চাই: বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ
খুঁজেছি নক্ষত্রে আমি— কুয়াশার পাখ্‌নায়—
সন্ধ্যার নদীর জলে নামে যে-আলোক
জোনাকির দেহ হ‌তে— খুঁজেছি তোমাকে সেইখানে—
ধূসর পেঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে
ধানসিড়ি বেয়ে-বেয়ে
সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে
তোমারে খুঁজেছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে।
দেখিলাম দেহ তার বিমর্ষ পাখির রঙে ভরা:
সন্ধ্যার আঁধারে ভিজে শিরীষের ডালে যেই পাখি দেয় ধরা—
বাঁকা চাঁদ থাকে যার মাথার উপর,
শিং-এর মতন বাঁকা নীল চাঁদ শোনে যার স্বর।

কড়ির মতন শাদা মুখ তার,
দুইখানা হাত তার হিম;
চোখে তার হিজল কাঠের রক্তিম
চিতা জ্বলে: দখিন শিয়রে মাথা শঙ্খমালা যেন পুড়ে যায়
সে-আগুনে হায়।

চোখে তার
যেন শত শতাব্দীর নীল অন্ধকার;
স্তন তার
করুণ শঙ্খের মতো— দুধে আৰ্দ্র— কবেকার শঙ্খিনীমালার;
এ-পৃথিবী একবার পায় তারে, পায়নাকো আর।
------------------------
- জীবনানন্দ দাশ রচিত কবিতা - 'এই পৃথিবীতে এক স্থান আছে'। 
- এ কবিতায় শঙখমালা নামের রূপসী নারীর কথা বলা হয়েছে ৷ কবির ধারণা, পৃথিবীর অন্য কোথাও শঙখমালাদের পাওয়া যাবে না।
- তার বিশ্বাস, বিশালাক্ষী বর দিয়েছিলো বলেই নীল-সবুজে মেশা বাংলার ভূ-প্রকৃতির মধ্যে অনুপম এই সৌন্দর্য সৃষ্টি হয়েছে।
- তাই বলা যায় জীবনানন্দ দাশের কবিতায় ব্যবহৃত 'শঙ্খমালা' হলো - রোমান্টিক কবিকল্পনা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া, শঙ্খমালা- কবিতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘শরতে ধরাতল শিশিরে ঝলমল।’ এখানে ‘শিশিরে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণে ৭মী
  2. খ) অপাদানে ৭মী
  3. গ) কর্মে ৭মী
  4. ঘ) করণে ৭মী
ব্যাখ্যা
• করণ কারক:
- করণ শব্দের অর্থ  যন্ত্র, সহায়, উপায়। অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান  সহায়, তা-ই করণ কারক। 
- কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে ।  
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক৷

• ‘শরতে ধরাতল শিশিরে ঝলমল।’ এখানে কিসের দ্বারা ঝলমল করে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে ‘শিশির' দ্বারা। 
- এবং ;শিশির'এর সাথে 'এ' বা সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে।
তাই বলা যায়, এই বাক্যে 'শিশিরে' করণ  কারকে ৭মী বিভক্তির উদাহরণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামদু ও ড. মোহাম্মদ আমীন।
.
‘সত্যের সহিত মিথ্যার দ্বন্দ্ব রহিয়াছে। এই দ্বন্দ্বে পরিশেষে সত্যই বিজয়ী হয়’। এই উক্তিটি কোন রীতিতে লিখিত?
  1. ক) চলিত রীতে
  2. খ) সাধু রীতি
  3. গ) মিশ্র রীতি
  4. ঘ) বিদেশি রীতি
ব্যাখ্যা
• সাধু রীতি: 
(ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
(খ) এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
(গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
(ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
ঙ) সাধু রীতির বহু সর্বনামে 'হ'-বর্ণ যুক্ত থাকে, যেমন- তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি।

• চলিত রীতি: 
(ক) চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে।
(খ) এ রীতি তদ্ভব শব্দবহুল।
(গ) চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী ।
(ঘ) সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে।
-----------------------
• সাধু ও চলিত রীতির কিছু উদাহরণ-
সাধু ------------ চলিত।
দেন নি -------- দেননি।
পার হইয়া ----- পেরিয়ে।
পড়িল ---------- পড়ল/পড়লো।
করিয়া ----------- করে।
পূর্বেই------------- আগেই। ইত্যাদি।
--------------------------------- 
• ‘সত্যের সহিত মিথ্যার দ্বন্দ্ব রহিয়াছে। এই দ্বন্দ্বে পরিশেষে সত্যই বিজয়ী হয়’। 
এই বাক্যে সহিত, রহিয়াছে, এই শব্দগুলো সাধুরীতিতে লেখা আছে।
তাই বলতে পারি, বাক্যটি সাধুরীতিতে রচিত। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
.
প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করেন -
  1. ক) বাংলাদেশ সরকার
  2. খ) এশিয়াটিক সোসাইটি
  3. গ) বাংলা একাডেমি
  4. ঘ) শিল্পকলা একাডেমি
ব্যাখ্যা
•  প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করেন- বাংলা একাডেমি।
- বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করে ১৯৯২ সালে। 

• বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম: 

- বাংলা একাডেমি ড. আনিসুজ্জামানকেই সভাপতি করে বানানের নিয়মগুলো সূত্রবদ্ধ করার জন্য কমিটি গঠন করে।
- এ কমিটি বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রবর্তিত পাঠ্য বইয়ের বানানরীতিকে সমন্বিত করে
- একটি অভিন্ন বানানের নিয়ম নির্ধারণ করেন, যা বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম' বলে পরিচিত।
- যার প্রথম প্রকাশ ১৯৯২ সালের ডিসেম্বর এবং পরিমার্জিত সংস্করণ ১৯৯৪ সালের জানুয়ারি।
- উক্ত নিয়ম অনুসরণ করে একই কমিটির অন্যতম সদস্য জামিল চৌধুরী প্রণয়ন করেন 'বাংলা বানান-অভিধান'। 
- ১৯৯৪ সালের জুনে বাংলা একাডেমি এটি প্রকাশ করে।
- বিভ্রান্তি থেকে মুক্ত থাকার জন্য বাংলাদেশের সমসাময়িক সাহিত্য এবং পত্র-পত্রিকায় ওই বানানকে 'প্রমিত' হিসেবে গণ্য করা হয়।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) কনীনিকা
  2. খ) কনিনীকা
  3. গ) কণিনিকা
  4. ঘ) কনিনিকা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কনীনিকা' বানানটি শুদ্ধ।

• 'কনীনিকা' শব্দের অর্থ- চোখের তারা; চক্ষুর মণি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
‘Fair weather friends' এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি?
  1. ক) দুধের মাছি
  2. খ) চোরে চোরে মাসতুতো ভাই
  3. গ) পিরিত বিনে সুহৃদ নাই
  4. ঘ) ধামাধরা মানুষ
ব্যাখ্যা
• 'Fair weather friends'- এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন - দুধের মাছি। 

Proverb: Birds of a feather, flock together.
Bangla Meaning - চোরে চোরে মাসতুতো ভাই।

উৎস: LiveMcq Lecture প্রবাদ- প্রবচন।
.
‘স্বখাতসলিলে’ বাগধারাটির অর্থ-
  1. ক) দুঃখে কষ্টে পরা
  2. খ) বিনা দোষে শাস্তি পাওয়া
  3. গ) পানির গভীরে যাওয়া
  4. ঘ) স্বীয় কর্মের ফল ভোগ
ব্যাখ্যা
‘স্বখাতসলিলে’ বাগধারাটির অর্থ- 'স্বীয় কর্মের ফল ভোগ'/ নিজের বিপদ নিজে ডেকে আনা'। 
বাক্য গঠন: লোকটি স্বখাত সলিলে লাভ করল।  

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
• ‘ঊনপাঁজরে’ বাগধারার অর্থ - অপদার্থ।
• ‘উলুখাগড়া’ বাগধারার অর্থ - গুরুত্বহীন লোক।
• ‘উজলপাঁজল’ বাগধারার অর্থ - উথালপাথাল।
• “দিনে দুপুরে ডাকাতি” বাগধারার অর্থ = প্রকাশ্যে অন্যায় কাজ করা।
• “দু-চোখের বিষ” বাগধারার অর্থ = পরম শত্রু।
• “দাঁত খিচুনি” বাগধারার অর্থ = অনর্থক ভর্ৎসনা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১০.
কোন বাগধারাটির অর্থ তিনটির অর্থ থেকে ভিন্ন?
  1. ক) দুধের মাছি
  2. খ) বসন্তের কোকিল
  3. গ) ননির পুতুল
  4. ঘ) সুখের পায়রা
ব্যাখ্যা
• 'দুধের মাছি' বাগধারাটির অর্থ = 'সুসময়ের বন্ধু'।  
• 'বসন্তের কোকিল' বাগধারাটির অর্থ = 'সুসময়ের বন্ধু'। 
• 'সুখের পায়রা' বাগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু। 

» 'দুধের মাছি', বসন্তের কোকিল এবং 'সুখের পায়রা' বাগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু। 

অন্যদিকে, 
ননীর পুতুল বাগধারাটির অর্থ শ্রমবিমুখ।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর/ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
১১.
‘Cognizable' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) সুষম
  2. খ) অবহিতি
  3. গ) আমলযোগ্য
  4. ঘ) বোধজাত
ব্যাখ্যা

- 'Cognizable' শব্দের বাংলা পরিভাষা- 'আমলযোগ্য/আদালাতগ্রাহ্য'।
- Cognizable-এর প্রধান বাংলা পরিভাষা হলো আমলযোগ্য (বিশেষ করে আইনি বা ফৌজদারি অর্থে)।
- তবে সাধারণ অর্থে এর পরিভাষা বোধজাত বা জ্ঞাতব্য।
- পরিভাষার ক্ষেত্রে সাধারণত প্রশাসনিক পরিভাষাকেই প্রাধান্য দেওয়া হয়।

- জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক পরিভাষা অনুযায়ী,

এছাড়া আরও কিছু পারিভাষিক শব্দ হলো-
• Co-extension — সহব্যাপ্তি।
• Co-extensive — সহব্যাপী।
• Co-extensiveness সহব্যাপিতা।
• Cognate —সমজাতীয় ; বন্ধু।
• Cognition - জ্ঞান।
• Cognitive faculty - জ্ঞানশক্তি।
• Cognizability - প্রগ্রাহ্যতা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

১২.
‘আয় চলে আয় রে ধূমকেতু, আঁধারে বাধ অগ্নিসেতু’ কার উক্তি?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) কাজী মোতাহার হোসেন
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ধূমকেতু (১৯২২)।
- ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের বাণী ছাপা হয়েছিল - "আয় চলে আয় রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু-"।
- ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬শে সেপ্টেম্বর ১৯২২) 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকাটি ব্রিটিশ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয় এবং তিনি গ্রেফতার হন।

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা -
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) দ্বিজেন্দ্রপাল রায়
অনির্ধারিত
ব্যাখ্যা
• বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-কে (১৮৯৯-১৯৭৬) কলকাতা বিশ্ববিদ্যালয় ও ভারত সরকার কর্তৃক যথাক্রমে জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫) ও ‘পদ্মভূষণ' (১৯৬০) পদক দেয়া হয়।
- ডি-লিট পদক ‘রবীন্দ্রভারতী’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয়' থেকে যথাক্রমে ১৯৬৯ সাল ও ১৯৭৪ সালে দেয়া হয়।
- ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে '২১শে পদক' প্রদান করেন।

এছাড়াও, অমিয় চক্রবর্তীকে ১৯৭০ সালে ভারত সরকার কর্তৃক 'পদ্মভূষণ' উপাধি দেওয়া হয়।

দ্বৈত অপশন থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
 
১৪.
‘বাঁশরী আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে ফিরিব গোধন লইয়া গাঁয়ের ঘরে।’ এটি কোন কবির রচনা?
  1. ক) ইদ্রিস আলী
  2. খ) গোবিন্দ চন্দ্র দাশ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) জসীমউদ্দীন
ব্যাখ্যা
‘বাঁশরী আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে ফিরিব গোধন লইয়া গাঁয়ের ঘরে। উক্তিটি ’জসীমউদ্দীন' এর রচনা। 
--------------------
উল্লেখ্য,
'বাঁশরী আমার হারায়ে গিয়েছে' কবিতাটি কবির 'রঙিলা নায়ের মাঝি' গ্রন্থের অন্তর্ভূক্ত।

রঙিলা নায়ের মাঝি- গানের সংকলন এর অন্তর্গত সংগীত গুলো: 
- আজ আমার মনে ত না মানেরে।
- আমার বন্ধু বিনোদিয়ারে।
- আরে ও রঙিলা নায়ের মাঝি।
- উজান গাঙের নাইয়া।
- ও আমার গহিন গাঙের নায়া।
- ও তুই যারে আঘাত হানলিরে মনে।
- ও মোহন বাঁশী।
- নদীর নাই-কিনার নাইরে।
-নিশিতে যাইও ফুলবনে। 
- বাঁশরী আমার হারায়ে গিয়েছে।
- সিন্দুরের বেসাতি।

বাঁশরী আমার হারায়ে গিয়েছে
- জসীম উদ্‌দীন

বাঁশরী আমার হারায়ে গিয়েছে
বালুর চরে,
কেমনে ফিরিব গোধন লইয়া
গাঁয়ের ঘরে।
কোমল তৃণের পরশ লাগিয়া,
পায়ের নুপুর পড়িয়াছে খসিয়া।
চলিতে চরণ ওঠে না বাজিয়া
তেমন করে।
কোথায় খেলার সাথীরা আমার
কোথায় ধেনু,
সাঝেঁর হিয়ায় রাঙিয়া উঠিছে
গোখুর-রেণু।
ফোটা সরিষার পাঁপড়ির ভরে
চরো মাঠখানি কাঁপে থরে থরে।
সাঁঝের শিশির দুচরণ ধরে
কাঁদিয়া ঝরে।

উৎস: 
রঙিলা নায়ের মাঝি- গানের সংকলন।
১৫.
‘অন্বেষণ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) অন্বে + ষন
  2. খ) অনে + এষন
  3. গ) অনু + এষন
  4. ঘ) অনু + এষণ
ব্যাখ্যা
• 'অন্বেষণ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = 'অনু + এষণ'।
- এটি স্বরসন্ধির উদাহরণ। 

সন্ধির নিয়ম: 
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন-
অনু + এষণ = অন্বেষণ,
( উ + এ = ব + এ)

সু + অল্প = স্বল্প
তনু + ঈ = তন্বী,
অনু + ইত = অন্বিত,
সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৬.
‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ বাক্যে ‘নিশীথে’ কোন পদ?
  1. বিশেষণের বিশেষণ
  2. বিশেষ্যের বিশেষণ
  3. বিশেষ্য
  4. বিশেষণ
ব্যাখ্যা
•  ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ বাক্যে ‘নিশীথে’ বিশেষণ পদ।

• নাম বিশেষণ: 
যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। যথা -

বিশেষ্যের বিশেষণ:
- সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে?
- নিশীথ রাতে বাজছে বাঁশি।

সর্বনামের বিশেষণ:
- সে রূপবান ও গুণবান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

• একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ বাংলা ভাষায় একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে।
যেমন -
বিশেষণ রূপে - নিশীথ রাতে বাজছে বাঁশি ।
বিশেষ্য রূপে - গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত।

বিশেষণ রূপে - ভালো বাড়ি পাওয়া কঠিন ।
বিশেষ্য রূপে - আপন ভালো সবাই চায় ৷

বিশেষণ রূপে - মন্দ কথা বলতে নেই ।
বিশেষ্য রূপে - এখানে কী মন্দটা তুমি দেখলে?

বিশেষণ রূপে - তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক ।
বিশেষ্য রূপে - পুণ্যে মতি হোক ।

বিশেষণ রূপে - শীতকালে কুয়াশা পড়ে
বিশেষ্য রূপে - শীতের সকালে চারদিক কুয়াশায় অন্ধকার ।

বিশেষণ রূপে - সত্য পথে থেকে সত্য কথা বল।
বিশেষ্য রূপে - এ এক বিরাট সত্য

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৭.
‘আস্তানা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘আস্তানা’ শব্দটি 'ফারসি' ভাষা থেকে এসেছে।

• ‘আস্তানা’ বলতে বোঝায়:
- খানকা;
- আশ্রম,
- আড্ডা;
- বসত। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১৮.
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
  1. ক) চোরা
  2. খ) চালক
  3. গ) পূজক
  4. ঘ) সত্যবাদী
ব্যাখ্যা
• 'চোর + আই = চোরাই' বাংলা তদ্ধিত প্রত্যয়। 

• বাংলা ভাষায় তিন প্রকার তদ্ধিত প্রত্যয় রয়েছে ।
যথা: 
 • সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন - অণু + ইক = আণবিক, পুষ্প + ইত = পুষ্পিত। 

 • বাংলা তদ্ধিত প্রত্যয়: 
সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয়। 
যেমন - থাল + আ = থালা, চোর + আই = চোরাই

 • বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন- মুসাফির + খানা = মুসাফিরখানা, বিবি + আনা = বিবিয়ানা। 

অন্যদিকে,
√ পূজি + ণক = পূজক;
√ চলি + ণক =চালক;
সত্য + √ বদ + ইন্‌ = সত্যবাদী কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। 

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৯.
নিম্নের কোন পত্রিকার প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদবাণী পাঠিয়েছিলেন?
  1. ক) সবুজপত্র
  2. খ) শনিবারের চিঠি
  3. গ) কল্লোল
  4. ঘ) ধূমকেতু
ব্যাখ্যা
• ধূমকেতু পত্রিকা: 
- কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ধূমকেতু।
- ১৯২২ সালে অর্ধসাপ্তাহিক পত্রিকা হিসেবে 'ধূমকেতু' কলকাতা থেকে প্রকাশিত হয়।
- ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের বাণী ছাপা হয়েছিল - "আয় চলে আয় রে ধূমকেতু/ আঁধারে বাঁধ অগ্নিসেতু-"।
- ধূমকেতুর পূজা সংখ্যায় (২৬শে সেপ্টেম্বর ১৯২২) 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকাটি ব্রিটিশ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয় এবং তিনি গ্রেফতার হন।

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত অন্যান্য পত্রিকা -
- ‘লাঙ্গল’ (১৯২৫) পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- 'দৈনিক নবযুগ' পত্রিকাটি কাজী নজরুল ইসলাম কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন।
-----------------------------
অন্যদিকে, 
- বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র 'সবুজপত্র' পত্রিকা। প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালে)। 
-  সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা- 'শনিবারের চিঠি'। শনিবারের চিঠি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা।
- ১৯২৩ সালে কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২০.
৭ই মার্চের পটভূমিতে রচিত কবিতা-
  1. ক) ‘বাতাসে লাশের গন্ধ’ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ - নির্মলেন্দু গুণ
  3. গ) ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ - শামসুর রাহমান
  4. ঘ) ‘আমার পরিচয়’ - সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• ‘স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো’ - কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ।
- এটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে নিয়ে লেখা কবিতা।
- কবি এই ভাষণকে কবিতার সঙ্গে তুলনা করেছেন।
------------------------
কবিতাটি শেষ হয়েছে এভাবে- 

"শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হদৃয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷"।
 --------------------------- 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, ‘স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো’ - কবিতা। 
২১.
You are dull ____ hearing.
  1. ক) after
  2. খ) by
  3. গ) in
  4. ঘ) of
ব্যাখ্যা
Dull of hearing - কানে খাটো।
- কানে কম শোনা অর্থে dull এর পর 'of' preposition ব্যবহৃত হয়। 
Example: You are dull of hearing. 

এছাড়াও, 
Dull at - কাঁচা। 
Example: Karim is dull at Mathematics. 

Source: Applied English Grammar & Composition by P.C. Das. 
২২.
He is engaged _____ writing a book.
  1. ক) in
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) at
ব্যাখ্যা
Engage in something (phrasal verb): 
English Meaning - To take part in or do something. 
Bangla Meaning - অংশগ্রহণ করা; বিজড়িত থাকা। 
Example - The men were engaged in a heated dispute.

এছাড়াও, 
Engage to (বাগদান করা) - Committed to someone for marriage.
Engage with (জড়িত হওয়া) - To become involved with something or someone.

তাই, Complete Sentence - He is engaged in writing a book.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২৩.
Water is flowing ____ the danger point.
  1. ক) up
  2. খ) an
  3. গ) above
  4. ঘ) over
ব্যাখ্যা
Flow - বওয়া; বয়ে চলা/যাওয়া; প্রবাহিত হওয়া; নির্গত/নিঃসৃত/হওয়া; গড়িয়ে/ঝরে পড়া; বেরিয়ে যাওয়া।

Flow over: 
Meaning - উপচানো; কোনো কিছুর উপর দিয়ে প্রবাহিত হওয়া। 
Example - The water flowed over the land.

Complete Sentence - Water is flowing over the danger point.

Source: Accessible Dictionary by Bangla Academy. 
২৪.
What ______ last night?
  1. ক) you did
  2. খ) did you do
  3. গ) had you done
  4. ঘ) did you
ব্যাখ্যা
• বাক্যের শেষে 'last night' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে। 
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
- আবার, Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে: Wh-questions + did + V1 + extension +? 

তাই, Complete Sentence - What did you do last night?
২৫.
'Once in a blue moon' means -
  1. ক) always
  2. খ) very rarely
  3. গ) nearly
  4. ঘ) hourly
ব্যাখ্যা
• Once in a blue moon:
English Meaning: very rarely.
Bangla Meaning: কদাচিৎ।

Ex. Sentence: He comes around once in a blue moon.
Bangla Meaning: সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।

Source: Live MCQ Lecture.
২৬.
The antonym of the word delete is -
  1. ক) Insert
  2. খ) Contract
  3. গ) Discrete
  4. ঘ) Dull
ব্যাখ্যা
Delete (verb): 
English Meaning - To eliminate especially by blotting out, cutting out, or erasing.
Bangla Meaning - লিখিত বা মুদ্রিত কোনোকিছু কেটে/তুলে দেওয়া। 

Synonyms - Cancel (রদ করা), Erase (মুছে ফেলা), Remove (সরানো)। 
Antonyms - Insert (ঢোকানো), Add (যোগ করা)।

Other options, 
Contract - চুক্তি; 
Discrete - পৃথক;
Dull - নিষ্প্রভ।

Source: Merriam-Webster Dictionary. 
২৭.
'I am one who loved not wisely but too well' is a quotation from -
  1. ক) Milton
  2. খ) William Shakespeare
  3. গ) T. S. Eliot
  4. ঘ) Ruskin
ব্যাখ্যা
• ‘I am one who loved not wisely but too well.' -This quotation is taken from Shakespeare's famous tragedy Othello.
- এই tragedy এর একদম শেষভাগে Othello এই উক্তিটি করে।
- It is one of the most memorable parts of Othello’s final speech.
- By this quotation, he suggests that the reason he acted so rashly and killed his wife with no real proof she was cheating on him was that his love was strong, but not wise.

• Othello is a Shakespearean Tragedy that tells the story of Othello, A moor of Venice.
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine.
- Iago রয়েছে Villan চরিত্রে। 
- In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villian Iago এর প্ররোচনায় Othello Desdemona কে হত্যা করে।

• Important characters of the tragedy- 
- Othello
- Desdemona
- Iago
- Emilia
- Brabantio,
- Cassio, etc.

Source: Britannica and SparkNotes.
২৮.
What is antonym of 'Famous'?
  1. ক) Opaque
  2. খ) IlIiterate
  3. গ) Obscure
  4. ঘ) Immature
ব্যাখ্যা
Famous (adjective): 
English Meaning - Widely known; honored for achievement. 
Bangla Meaning - বিখ্যাত; সুবিদিত।

Synonyms - Famed (খ্যাত), Celebrated (প্রসিদ্ধ), Prominent (বিশিষ্ট), Renowned (সুনামখ্যাত)। 
Antonyms - Unknown (অজ্ঞাত), Obscure (সুপরিচিত নয় এমন অখ্যাত), Insignificant (তাৎপর্যহীন)। 

Other options, 
Opaque - জড়।
IlIiterate - অক্ষরজ্ঞানহীন।
Immature - অপরিণত।

Source: Merriam-Webster Dictionary. 
২৯.
Which of the following is a correct sentence:
  1. ক) He was to clever not to miss the point.
  2. খ) He was so clever to miss the point.
  3. গ) He was too clever to miss the point.
  4. ঘ) He was too clever to grasp the point.
ব্যাখ্যা
Too good to miss (idiom): 
English Meaning - If you say that something is too good to miss, you mean that it is a very good opportunity and that people should see it, do it, etc.
এছাড়াও, 
- 'too…to' negative meaning প্রকাশ করে। 
- অর্থাৎ, to এর পরের word টি adjective এর বিপরীত অর্থ প্রকাশ করবে। 
- Structure: too + adjective + to + V1

Miss - ধরতে; আঘাত করতে; নাগাল পেতে ব্যর্থ হওয়া;
Grasp - আঁকড়ে ধরা। এজন্য অপশন (ঘ) হবে না। 

তাই, সঠিক উত্তরটি হবে - গ) He was too clever to miss the point. 

Source: Cambridge Dictionary. 
৩০.
' An ordinance' is-
  1. ক) a book
  2. খ) an arms of factory
  3. গ) a law
  4. ঘ) a newspaper journal
ব্যাখ্যা
Ordinance (noun): 
English Meaning - A law or rule made by a government or authority. 
Bangla Meaning - বিশেষ ক্ষমতাবলে প্রণীত আদেশ, নিয়ম, বিধি ও হুকুম; অধ্যাদেশ। 

Example Sentence - A city ordinance forbids the parking of cars in this area.

Source: Cambridge Dictionary. 
৩১.
A bull market means share prices are -
  1. ক) Falling
  2. খ) Rising
  3. গ) Moving
  4. ঘ) Static
ব্যাখ্যা
Bull market: 
English Meaning - A time when the prices of most shares are rising.
Bangla Meaning - একটি বাজার পরিস্থিতি যেখানে সাধারণতঃ শেয়ারের মানসমূহের উর্ধ্বগতি দেখা যায়। 

তাই, সঠিক উত্তরটি হচ্ছে - Rising

Source: Cambridge Dictionary. 
৩২.
সততা সর্বোৎকৃষ্ট পন্থা-
  1. ক) Honesty is the best virtue.
  2. খ) Honesty is a good way.
  3. গ) Honesty is the better way.
  4. ঘ) Honesty is the best policy.
ব্যাখ্যা
Honesty is the best policy (proverb): 
Meaning - সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। 

আরো কিছু Proverbs - 
Hope springs eternal in the human breast - যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
Hunger is the best sauce - ক্ষুধা পেলে বাঘও ধান খায়।
Homer sometimes nods - মহত্তম ব্যক্তিরাও ছোটখাটো ভুলের ঊর্ধ্বে নন।
He laughs best who laughs last - পূর্বেই অতিরিক্ত আনন্দ প্রকাশ করা সম্পর্কে সাবধানবাণী।

Source: Live MCQ lecture. 
৩৩.
The word sibling means -
  1. ক) A brother
  2. খ) A sister
  3. গ) An infant
  4. ঘ) A brother or sister
ব্যাখ্যা
Sibling (noun): 
English Meaning - A brother or sister. 
Bangla Meaning - একই মাতাপিতার সন্তান; ভাই বা কোন।
Example Sentence - I have four siblings.

Source: Cambridge Dictionary. 
৩৪.
What is the verb of 'significance'?
  1. ক) sign
  2. খ) significant
  3. গ) signify
  4. ঘ) signature
ব্যাখ্যা
Significance (noun): 
English Meaning - The quality of being important.
Bangla Meaning - তাৎপর্য; অর্থ; মানে; গুরুত্ব। 

Other forms, 
Significant (adjective) - বিশেষ অর্থপূর্ণ; বিশেষ ইঙ্গিতপূর্ণ;
Signify (verb) - কোনোকিছুর লক্ষণ বা নিদর্শন হওয়া। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৩৫.
Who is the poet of Victorian age?
  1. ক) Helen Keller
  2. খ) Matthew Arnold
  3. গ) Shakespeare
  4. ঘ) Robert Brownie
ব্যাখ্যা
The Victorian Period (1832-1901): 
- এই যুগটি Queen Victoria র নামে নামকরণ করা হয়।

Victorian Period এ উল্লেখযোগ্য সাহিত্যিকরা হচ্ছেন - 
- Alfred, Lord Tennyson;
- Charles Dickens;
- Matthew Arnold;
- Robert Browning;
- Charlotte Bronte;
- Emily Bronte;
- Mark Twain;
- Thomas Hardy;
- Henry James, etc.

•Matthew Arnold: 
- তিনি একজন English Victorian poet এবং literary ও social critic.
- তিনি শুরুতে inspector of schools হিসেবে কাজ করেন। পরে তিনি professor of poetry  হিসেবে যোগ দান করেন Oxford এ।

•Some notable works: 
- Culture and Anarchy;
- Dover Beach;
- Empedocles on Etna;
- Essays in Criticism;
- God and the Bible;
- On Translating Homer;
- On the Study of Celtic Literature;
- Sohrab and Rustum;
- The Forsaken Merman;
- The Scholar Gipsy. 

উল্লেখ্য, 
Helen Keller - Modern period এর writer; 
Shakespeare - Rennaissance Period এর কবি; 
Robert Browning - Victorian Period এর কবি কিন্তু প্রশ্নে নামটি ভুল দেয়া হয়েছে। 
৩৬.
The word 'Offspring' means-
  1. ক) Twins
  2. খ) Children
  3. গ) Strength
  4. ঘ) Winter
ব্যাখ্যা
Offspring (noun): 
English Meaning - A person's children. 
Bangla Meaning - সন্তান; সন্তানসন্ততি। 

Other options, 
Twins - যমজ শিশু; 
Strength - শক্তিমত্তা;
Winter - শীতকাল। 

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy. 
৩৭.
I do not ____ his address.
  1. ক) recollect
  2. খ) remember
  3. গ) remind
  4. ঘ) recall
ব্যাখ্যা
Given options, 
ক) Recollect - স্মরণ করা; মনে করা বা পড়া। 
খ) Remember - মনে করা বা রাখা; মনে পড়া; মনে থাকা; স্মরণ করা বা স্মরণে রাখা; স্মরণে থাকা।
গ) Remind - স্মরণ/মনে করিয়ে দেওয়া।
ঘ) Recall - মনে করা; স্মরণ করা।

- Recollect implies a conscious effort to recall something to mind,
- whereas remember simply means having something available in one’s memory.
- Recall often has a similar connotation of conscious effort, one that remember need not necessarily carry.

Context অনুসারে এখানে remember সবচেয়ে মানানসই।
৩৮.
What is the meaning of premium?
  1. ক) Contaminate
  2. খ) Condone
  3. গ) Best
  4. ঘ) Large
ব্যাখ্যা
Premium (adjective): 
Meaning - Premium goods are of a higher than usual quality and are often expensive. 
- A premium is also a great amount of importance. 

অপশনসমূহ, 
Contaminate - দূষিত করা;
Condone - ক্ষমা করা;
Best - সর্বোত্তম; সর্বোৎকৃষ্ট;
Large - বড় আকারের। 

• অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে Best. 

Source: 
1. Collins Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৩৯.
'Few know where he is' Here few is used as-
  1. ক) Pronoun
  2. খ) Adjective
  3. গ) Noun
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
• Few (pronoun, adjective): 
English Meaning - A small number or not many.
Bangla Meaning - বেশি নয়; স্বল্প। 

• Few know where he is - এই বাক্যে 'Few' শব্দটি noun এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। 
- তাই এখানে 'Few' হচ্ছে Pronoun.
৪০.
Verb of word 'able' is-
  1. ক) ability
  2. খ) enable
  3. গ) able
  4. ঘ) disable
ব্যাখ্যা
Able (adjective): 
Meaning - কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।

Other forms, 
Ably (adverb) - সক্ষমতার সঙ্গে।
Enable (verb) - সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
Ability (noun) - সামর্থ্য; সক্ষমতা। 

এছাড়াও, Disable (verb) - অক্ষম করা। এটি উত্তর হবে না, কারণ বিপরীত অর্থ প্রকাশ করে। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৪১.
১, ৫, ৬, ১১, ১৭, ২৮...........সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি কি?
  1. ক) ৩৩
  2. খ) ৪৫
  3. গ) ৫০
  4. ঘ) ৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৫, ৬, ১১, ১৭, ২৮...........সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি কি?

সমাধান: 
তৃতীয় পদ = ৬ = ১ + ৫
চতুর্থ পদ = ১১ = ৬ + ৫
পঞ্চম পদ = ১৭ = ৬ + ১১ 
ষষ্ঠ পদ = ২৮ = ১৭ + ১১ 

∴ পরবর্তী পদ = ২৮ + ১৭ 
= ৪৫ 
৪২.
১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
  1. ক) ২১টি
  2. খ) ২৫টি
  3. গ) ২৩টি
  4. ঘ) ২৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে?

সমাধান :
- ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। - এগুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
- এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা মাত্র একটি তথা ২। 
- বাকি ২৪টি মৌলিক সংখ্যাই বিজোড়।
৪৩.
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার লাভ হবে-
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৩%
  4. ঘ) (২৫/২)%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার লাভ হবে-?

সমাধান:
১ হালি ডিমের ক্রয়মূল্য ২৫ টাকা
২ হালি ডিমের ক্রয়মূল্য ৫০ টাকা

২ হালি ডিমের বিক্রয়মূল্য ৫৬ টাকা
লাভ = ৫৬ - ৫০ = ৬ টাকা 

৫০ টাকায় লাভ হয় ৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ৬)/৫০
= ১২ টাকা
৪৪.
একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
  1. ক) ৯.৬ কি. মি.
  2. খ) ৯ কি. মি.
  3. গ) ১২ কি. মি.
  4. ঘ) ৮ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?

সমাধান:
১ চক্কর দৌড়ালে হয় = ৪০০ মিটার
২৪ চক্কর দৌড়ালে হয় = ৪০০ × ২৪ মিটার
= ৯৬০০ মিটার
= ৯৬০০/১০০০
= ৯.৬ কি.মি.
৪৫.
১ কিলোমিটার সমান-
  1. ক) ১.৬১ মাইল
  2. খ) ০.৬২ মাইল
  3. গ) ০.৬৯ মাইল
  4. ঘ) ০.৬১ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কিলোমিটার সমান-

সমাধান:
১ কিলোমিটার = ০.৬২ মাইল।
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার।
৪৬.
এককের আন্তর্জাতিক পদ্ধতি
i. এর বৈশিষ্ট্য দশ গুণোত্তর
ii. অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়
iii. বাংলাদেশে ১ লা জুলাই ১৯৮১ সালে চালু হয়
নিচের কোন উত্তরটি সঠিক?

  1. ক) i ও ii
  2. খ) i ও iii
  3. গ) ii ও iii
  4. ঘ) i, ii ও iii
ব্যাখ্যা

প্রশ্ন: এককের আন্তর্জাতিক পদ্ধতি
i. এর বৈশিষ্ট্য দশ গুণোত্তর
ii. অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়
iii. বাংলাদেশে ১ লা জুলাই ১৯৮১ সালে চালু হয়
নিচের কোন উত্তরটি সঠিক?

সমাধান:
বিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি প্রচলিত থাকায় আন্তর্জাতিক ব্যবসাবাণিজ্যে ও আদানপ্রদানে অসুবিধা হয়। তাই ব্যবসাবাণিজ্যে ও আদানপ্রদানের ক্ষেত্রে পরিমাপ করার জন্য আন্তর্জাতিক রীতি তথা মেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয় ।

এ পরিমাপের বৈশিষ্ট্য হলো:
- এটা দশগুণোত্তর । দশমিক ভগ্নাংশের দ্বারা এ পদ্ধতিতে পরিমাপ সহজে প্রকাশ করা যায়।
- অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম এ পদ্ধতির প্রবর্তন করা হয়।
- বাংলাদেশে ১লা জুলাই, ১৯৮২ সাল থেকে এ মেট্রিক পদ্ধতি চালু করা হয়।
এখন দৈর্ঘ্য, ক্ষেত্রফল, ওজন ও তরল পদার্থের আয়তন প্রতিটি পরিমাপেই এ পদ্ধতি পুরোপুরি প্রচলিত রয়েছে ।

উৎস: গণিত, অষ্টম শ্রেণি। 

৪৭.
দুইটি সংখ্যার যোগফল 60 ও বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি হলো:
  1. ক) 35 ও 25
  2. খ) 15 ও 45
  3. গ) 10 ও 50
  4. ঘ) 40 ও 20
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল 60 ও বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি হলো:

সমাধান: 
মনে করি, সংখ্যা দুটি x ও y
x + y = 60 ......(1)
x - y = 20 .......(2)

(1) + (2) করে পাই,
2x = 80
⇒ x = 40

x এর মান (1) এ বসিয়ে পাই,
40 + y = 60 
⇒ y = 60 - 40 
⇒ y = 20 

∴ নির্ণেয় সংখ্যা দুইটি 40 ও 20
৪৮.
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ক) ৬১
  2. খ) ৬৯
  3. গ) ৭১
  4. ঘ) ৭৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান: 
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ 
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১

∴ নির্ণেয় গড় = (৯৭ + ৪১)/২
= ১৩৮/২ 
= ৬৯
৪৯.
m এর মান কত হলে 4x2  - mx + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) 16
  2. খ) 12
  3. গ) 10
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: m এর মান কত হলে 4x2 - mx + 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
4x2 - mx + 9
= (2x)2 - 2.2x.3 + 32
= (2x)2 - 12x + 32
= (2x - 3)2

অর্থাৎ, m এর মান 12 হলে রাশিটি পূর্ণ বর্গ হবে।
৫০.
০.০০০০০১ × ০.৯০০১ = ?
  1. ক) ০.০০০০০০৯০০১
  2. খ) ০.০০০০০৯০০১
  3. গ) ০.০০৯০১
  4. ঘ) ০.০০০০৯০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০০০১ × ০.৯০০১ = ?

সমাধান: 
০.০০০০০১ × ০.৯০০১ 
= (১/১০০০০০০) × ০.৯০০১
= ০.০০০০০০৯০০১ 
৫১.
দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ২৪ এবং একটি সংখ্যা ১৩ হলে অপরটি হবে?
  1. ক) ১১
  2. খ) ৯
  3. গ) ১৫
  4. ঘ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ২৪ এবং একটি সংখ্যা ১৩ হলে অপরটি হবে?

সমাধান:
ধরি, অপরটি x 

x + ১৩ = ২৪
⇒ x = ২৪ - ১৩ 
= ১১
৫২.
প্রবৃদ্ধ কোণের মান-
  1. ক) ১৮০° এর চেয়ে বেশী
  2. খ) ১৮০° এর সমান
  3. গ) ১৮০° এর চেয়ে কম
  4. ঘ) ৩৬০°
ব্যাখ্যা
প্রবৃদ্ধ কোণ:
- দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
- উদাহরণ: একটি কোণের পরিমান ২৭০° হলে সেটি প্রবৃদ্ধ কোণ।
৫৩.
পিথাগোরাস একজন
  1. ক) দার্শনিক ও গণিতবিদ
  2. খ) পদার্থবিদ
  3. গ) রসায়নবিদ
  4. ঘ) অর্থনীতিবিদ
ব্যাখ্যা
- বিখ্যাত দার্শনিক ও অঙ্কশাস্ত্রবিদ পিথাগোরাস খ্রিস্টপূর্ব ৫৭০ অব্দে পূর্ব এজিয়ান সাগরে গ্রিক দ্বীপ সামোসে জন্মগ্রহণ করেন।
- বর্তমান গ্রিস রাষ্ট্রেই তাঁর জন্ম হয়েছিল।

উৎস: ব্রিটানিকা। 
৫৪.
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের যোগফল-
  1. ক) ১০০°
  2. খ) ১৪০°
  3. গ) ২৪০°
  4. ঘ) ৩৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুটির যোগফল-

সমাধান: 
• আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60°।
• সুতরাং একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে  উভয় পাশে 180° - 60° = 120° কোণ উৎপন্ন হয়।
• সুতরাং, বহিঃস্থ কোণ দুটির যোগফল = 120° +  120° = 240°

৫৫.
রম্বসের
i. চারটি বাহু পরস্পর সমান
ii. বিপরীত কোণগুলো পরস্পর সমান
iii. কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে
  1. ক) i ও ii
  2. খ) i ও iii
  3. গ) ii ও iii
  4. ঘ) i, ii ও iii
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের
i. চারটি বাহু পরস্পর সমান
ii. বিপরীত কোণগুলো পরস্পর সমান
iii. কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে

সমাধান: 
রম্বস
- যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে। 
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান
- রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90°
৫৬.
২০ টি স্বাভাবিক সংখ্যার যোগফল-
  1. ক) ২২০
  2. খ) ২১০
  3. গ) ১১০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ টি স্বাভাবিক সংখ্যার যোগফল-

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
সুতরাং ২০টি স্বাভাবিক সংখ্যার যোগফল = ২০(২০ + ১)/২
= (২০ × ২১)/২
= ১০ × ২১
= ২১০ 
৫৭.
একটি বৃত্তের ব্যাস ৭/১১ সেমি হলে, এর পরিধি কত?
  1. ক) ২ সে.মি.
  2. খ) ৭ সে.মি.
  3. গ) ২২ সে.মি.
  4. ঘ) ৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ৭/১১ সেমি হলে, এর পরিধি কত?

সমাধান : 
বৃত্তের ব্যাস = 7/11 সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ  r = 7 /(2 × 11) সে.মি. 
বৃত্তের পরিধি =2πr সে.মি.
= 2 × π × {7 /(2 × 11)}
= 2 × (22/7) × {7 /(2 × 11)}
= 2 সে.মি.
৫৮.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) a2 = bc
  2. খ) b2 = ac
  3. গ) ab = bc
  4. ঘ) a = b = c
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a, b, c ক্রমিক সমানুপাতি হলে,
a : b = b : c
বা, a/b = b/c
∴ b2 = ac
৫৯.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
  1. ক) ২ ‍গুণ
  2. খ) ৩ গুণ
  3. গ) ৪ গুণ
  4. ঘ) ৬ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?

সমাধান: 
ধরি,
বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক 
∴ বর্গের ক্ষেত্রফল ক বর্গএকক 

এখন,
বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে বাহু হবে ২ক একক 
∴ বর্গের ক্ষেত্রফল হবে (২ক) বর্গএকক 
= ৪ক বর্গএকক 

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = ৪ক - ক = ৩ক

∴ ক্ষেত্রফল ৩ গুণ বৃদ্ধি পায়।
৬০.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. ও 8 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 24 সে.মি
  2. খ) 24 বর্গ সে.মি.
  3. গ) 24 বর্গমিটার
  4. ঘ) 24 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি. ও 8 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেয়া আছে 
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৬ সে.মি. ও ৮ সে.মি.

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২)(৬ × ৮) বর্গ সেমি
= (১/২) × ৪৮ বর্গ সেমি
= ২৪ বর্গ সে.মি.
৬১.
‘আতাকামা’ মরুভূমি কোন দেশে অবস্থিত?
  1. ক) চিলি
  2. খ) ইকুয়েডর
  3. গ) দ. আফ্রিকা
  4. ঘ) সৌদিআরব
ব্যাখ্যা
- আতাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকার চিলিতে অবস্থিত একটি শীতল মরূভূমি।
- মেরু অঞ্চল ব্যতীত আতাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা)
৬২.
২০২৩ সালে জাতিসংঘ পানি সম্মেলন কোথায় হয়?
  1. ক) ওয়াশিংটন
  2. খ) লন্ডন
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ৫০ বছরের মধ্যে জাতিসংঘ আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন।
- এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এর আওতাধীন বিভিন্ন অঙ্গ-সংস্থাসমূহ এবং অন্যান্য সকল অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক পানি বিষয়ক কর্মসূচির বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন।
- ২০২৩ সালের জাতিসংঘ পানি সম্মেলনের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- বিশ্বের ২৬ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পায় না৷ আর ৪৬ শতাংশ মানুষ ভালো ব্যবস্থাপনার পয়ঃনিষ্কাশন সেবা থেকে বঞ্চিত৷

উৎস: এএফপি এবং কালের কন্ঠ।
৬৩.
১৩ বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) ভারত
  2. খ) শ্রীলংকা
  3. গ) পাকিস্তান
  4. ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
- ২০২৩ সালে ১৩তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - ভারতে।
- অক্টোবর, ২০২৩ থেকে শুরু হবে।
- ফাইনাল হবে ২৬ নভেম্বর, ২০২৩।
- আইসিসি র‍্যাংঙ্কিংয়ে প্রথম সাতটি দল এবং আয়োজক ভারত সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে।
- বাকি দুটি দল হল ২০২৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের দুই ফাইনালিস্ট দল খেলবে।

উৎস: আইসিসি ওয়েবসাইট এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩।
৬৪.
পৃথিবীর গভীরতম স্থান?
  1. ক) ম্যারিয়ানা ট্রেঞ্চ
  2. খ) ডেড সী
  3. গ) বৈকাল হ্রদ
  4. ঘ) প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
মারিয়ানা ট্রেঞ্জ (Mariana Trench):
- মারিয়ানা ট্রেঞ্জ হচ্ছে - বিশ্বের গভীরতম স্থান।
- এর অবস্থান হাওয়াই দ্বীপপুঞ্জ ও ফিলিপাইনের মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরে।
- এর নামকরণ করা হয় নিকটবর্তী মারিয়ানা দ্বীপ ও অস্ট্রিয়ার তৎকালীন রানী মারিয়ানার নামে।

- মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা মাপার উদ্যোগ নেয়া হয় ১৮৭৫ সালে।
- তৎকালীন ব্রিটিশ জরিপ পরিচালনাকারী জাহাজ - HMS Challenger। তখন গভীরতা নির্ণয় করা হয় - ২৬,৮৫০ ফুট।
- পরবর্তীতে আরো কয়েকদফা মাপার পর ২০১০ সালে এর সর্বোচ্চ গভীরতা মাপা হয় - ৩৬,০৭০ ফুট। বর্তমানে এই গভীরতাই গ্রহণযোগ্য।
- এর গভীরতম অংশকে Challenger Deep বলা হয়।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস, ব্রিটানিকা ও ন্যাশনাল জিওগ্রাফি ওয়েবসাইট।
৬৫.
ফেসবুকের সদর দপ্তর -
  1. ক) সিয়াটল
  2. খ) ক্যালিফোর্নিয়া
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
ফেসবুকের সদর দপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। 

- ফেসবুক একটি আমেরিকান অনলাইন সামাজিক নেটওয়ার্ক প্রতিষ্ঠান।
- ফেসবুক ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।
-  ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জাকারবার্গ।  

সূত্র: ফেসবুক অফিশিয়াল ওয়েবসাইট। 
৬৬.
কোনটি প্রাচীন সভ্যতা?
  1. ক) গ্রিস
  2. খ) রোম
  3. গ) সিন্ধু
  4. ঘ) মেসোপটেমিয়া
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা।
- মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল ৪টি।
যথা:
১. সুমেরীয় সভ্যতা,
২. ব্যাবিলনীয় সভ্যতা,
৩. অ্যাশেরীয় সভ্যতা ও
৪. ক্যালেডীয় সভ্যতা।

- মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা।
- বর্তমান ইরাকের দক্ষিণ অংশ তৎকালীন সময়ে মেসোপটেমিয়া নামে পরিচিত ছিল।
- মেসোপটেমিয়ার বাসিন্দা ছিল সুমেরীয়রা।
- এটাই প্রাচীন সুমেরীয় সভ্যতা।

উৎস: Britannica.
৬৭.
ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৯২৯
  2. খ) ১৯৩০
  3. গ) ১৯৩১
  4. ঘ) ১৯৩২
ব্যাখ্যা
ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।

• FIFA:
- FIFA এর পূর্ণরুপ- (Federation of International Football Association) 
- প্রতিষ্ঠা লাভ করে-২১ মে, ১৯০৪ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ- ৭টি।
- ফিফার বর্তমান সদস্য ২১১টি।
- বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
- সেক্রেটারি জেনারেল ফাতমা সাম্বা দিয়াউফ।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা সদস্যপদ লাভ করে।
- ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।
- ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়-২০২২ সালের ২১ নভেম্বর – ১৮ ডিসেম্বর কাতারে।

সূত্র: ফিফা ওয়েবসাইট
৬৮.
IRRI কোথায় অবস্থিত?
  1. ক) ভারত
  2. খ) বাংলাদেশ
  3. গ) চীন
  4. ঘ) ফিলিপাইন
ব্যাখ্যা
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট:
- আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ সংস্থা।
- প্রতিষ্ঠাকাল - ১৯৬০ সাল।
- কার্যক্রম পরিচালনা করে - এশিয়া ও আফ্রিকার ১৭টি দেশে।
- আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত - ম্যানিলা, ফিলিপাইন।

তথ্যসূত্র: IRRI ওয়েবসাইট।
৬৯.
সুয়েজ খাল কোথায় অবস্থিত?
  1. ক) মিশর
  2. খ) সৌদিআরব
  3. গ) ইরান
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা
সুয়েজ খাল:
অবস্থান -সিনাই উপদ্বীপ, মিশর।
খনন শুরু - ১৮৫৯ সালে।
আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছিল - ১৮৬৯ সালে।
দৈর্ঘ্য - ১৯৩ কি.মি ।
মিশর জাতীয়করণ করে - জুলাই, ১৯৫৬ সালে।
সংযুক্ত করেছে - ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
পৃথক করেছে - এশিয়া ও আফ্রিকা মহাদেশকে। -

উৎস: ব্রিটানিকা ৷
৭০.
ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন হয়?
  1. ক) ২০২৩ সালে
  2. খ) ২০২২ সালে
  3. গ) ২০২১ সালে
  4. ঘ) ২০২০ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন:
- ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আসবে।
- ১৮ মার্চ,২০২৩ তারিখে এই ফ্রেন্ডশিপ পাইপলাইন ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়।
- পাইপলাইনটি উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
- শিলিগুড়ি টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপলাইন তৈরি করা হয়েছে। 
- বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

- এ প্রকল্পে ভারত সরকার ৩০৩ কোটি টাকা ও বিপিসি ২১৭ কোটি টাকা বরাদ্দ করেছে। 
- বছরে ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে এই পাইপলাইন দিয়ে। 
- চুক্তি অনুসারে, সরবরাহ শুরুর পর ১৫ বছর পর্যন্ত এই পাইপলাইন দিয়ে ভারত থেকে ডিজেল নেবে বিপিসি।
- এ পাইপলাইন নির্মাণ প্রকল্পের আওতায় মোট ১৩১.৫৭ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে।
- তার মধ্যে বাংলাদেশ অংশে ১২৬.৫৭ কিলোমিটার এবং ভারত অংশে ৫ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে।

উৎস: ১৮ মার্চ ২০২৩, প্রথম আলো।
৭১.
‘গণহত্যা জাদুঘর’ কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) চট্টগ্রাম
  3. গ) কুমিল্লা
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
- দেশের একমাত্র গণহত্যা জাদুঘর খুলনা জেলায় অবস্থিত।
- ২০১৪ সালের ১৭ মে বেসরকারি উদ্যোগে এই জাদুঘরটি যাত্রা শুরু করে।
- পরবর্তীতে সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জাদুঘর ট্রাস্টকে খুলনা শহরের সাউথ সেন্ট্রাল রোডে একখণ্ড জমি প্রদান করে।
- সেই জমিতে বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে ছয়তলা বিশিষ্ট নতুন জাদুঘর ভবন নির্মিত হচ্ছে। ২০২২ সালের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা।
- বর্তমানে জাদুঘরের কাজ পরিচালিত হচ্ছে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৬ নম্বর রোডের ৪২৪ নম্বর বাড়িতে।

(তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক)
৭২.
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা?
  1. ক) কুমিল্লা
  2. খ) রাঙ্গামাটি
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
- আয়তনে সবচেয়ে বড় বিভাগ - চট্টগ্রাম।
- জনসংখ্যায় সবচেয়ে বড় বিভাগ - ঢাকা।
- জনসংখ্যায় সবচেয়ে ছোট বিভাগ - বরিশাল।
- জনসংখ্যার ঘনত্বও সবচেয়ে বেশি - ঢাকা জেলায়।
- জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা হলো - বান্দরবান 
- আয়তনে সবচেয়ে বড় জেলা - রাঙামাটি।

সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন।
৭৩.
‘মণিপুরী’ ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোন জেলায় বাস করে?
  1. ক) খুলনা
  2. খ) পটুয়াখালী
  3. গ) মৌলভীবাজার
  4. ঘ) নেত্রকোণা
ব্যাখ্যা
মনিপুরী নৃগোষ্ঠী:
- মনিপুরী এর পূর্ব পুরুষরা হলো পাখাংবা এর বংশধর।
- মণিপুরী (The Manipuris) বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়।
- প্রাচীনকালের সার্বভৌম রাষ্ট্র এবং এখনকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এদের আদি বাসস্থান।
- সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়। 
- তবে তারা অধিক সংখ্যক বাস করে মৌলভীবাজার জেলায়।

উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৭৪.
কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে?
  1. ক) ২০৩৯
  2. খ) ২০৩০
  3. গ) ২০৪১
  4. ঘ) ২০৪০
ব্যাখ্যা
• স্মার্ট বাংলাদেশ:
- স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি - ৪ টি।
- স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে ২০৪১ সালের মধ্যে।
- স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার চারটি ভিত্তি হলো –
১. স্মার্ট সিটিজেন, 
২. স্মার্ট ইকোনোমি, 
৩. স্মার্টগভর্নমেন্ট, 
৪. স্মার্ট সোসাইটি।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৭৫.
দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন সংস্থার নাম?
  1. ক) PGCB
  2. খ) PCGB
  3. গ) BGCP
  4. ঘ) TBCP
ব্যাখ্যা
বিদ্যুৎ সঞ্চলন কোম্পানি হচ্ছে - পিজিসিবি (PGCB) বা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।

পিজিসিবি সারাদেশে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান। দেশের অর্থনৈতিক উন্নয়নে সবার নিকট মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য নির্ভরযোগ্য সঞ্চালন ব্যবস্থা গড়ে তোলার রূপকল্প নিয়ে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত বিদ্যুৎ সঞ্চালন সিস্টেমের পরিবর্ধন করে যাচ্ছে। কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে- ন্যাশনাল গ্রিডকে ক্রমোন্নয়নের মাধ্যমে আরও দক্ষ ও কার্যকর করে গড়ে তোলা।

অন্যদিকে,
দেশে বিদ্যুৎ বিতরণের কাজটি করে চারটি কোম্পানি ও দুটি সংস্থা।
১. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি),
২. ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো),
৩. নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো),
৪. পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি),
৫. ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও
৬. ঢাকা ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি লিমিটেড (ডেসকো)। 

২০০৮ সালের ১ জুলাই ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই অথরিটি (ডেসা) এর স্থলাবিষিক্ত হয় - ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

সূত্র: পিজিসিবি ওয়েবসাইট, বাংলাপিডিয়া ও প্রথম আলো।
৭৬.
মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টর বিভক্ত ছিল?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১২
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ:
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টর বা রণাঙ্গনে ভাগ করা হয়। এই সেক্টরগুলোকে আবার ৬৪ টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিলো।
- প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়।
-  যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
কনসার্ট ফর বাংলাদেশ’ এর সংগীত শিল্পীর নাম?
  1. ক) জর্জ রবার্ট
  2. খ) জর্জ ওয়াকার
  3. গ) জর্জ হারছুন
  4. ঘ) জর্জ হ্যারিসন
ব্যাখ্যা
কনসার্ট ফর বাংলাদেশ’ এর সংগীত শিল্পীর নাম - জর্জ হ্যারিসন।

কনসার্ট ফর বাংলাদেশ:

- একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।
- পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তাঁর শিষ্য-বন্ধু বিশ্বখ্যাত ব্যান্ড বিটল্সের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এই অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন।
- তাতে মোট ৪০,০০০ দর্শক উপস্থিত হয়েছিলেন। কনসার্টটির নাম দেওয়া হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’।

- কনসার্ট ফর বাংলাদেশে আয়োজক দুই তারকা ছাড়াও অংশ নেন বিটলসের রিংগো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেসটন, লিয়ন রাসেল। রবি শঙ্কর ছাড়াও সরোদ শিল্পী আলী আকবর খান অংশ নিয়েছিলেন এই কনসার্টে।
- এই কনসার্টটি পরিচালনা করেন পল সুইমার। 

- রবি শঙ্কর শুরুতে উদ্যোগটি থেকে বাংলাদেশের জন্য মাত্র ২৫,০০০ ডলার সংগ্রহের আশা করেছিলেন। তবে কনসার্টের টিকিট বিক্রি থেকেই সে সময়ে প্রায় আড়াই লক্ষ ডলারের কাছাকাছি আয় হয়েছিল।
- পরবর্তীতে 'কনসার্ট ফর বাংলাদেশ লাইভ' নামে একটি অ্যালবামও প্রকাশ করা হয়।
- সংগৃহীত অর্থ ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের প্রদান করা হয়। 

তথ্যসূত্র: প্রথম আলো এবং বিবিসি।
৭৮.
বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি
  1. ক) ৫টি
  2. খ) ৪টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি - ৪ টি।

• সংবিধান:
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

চারটি মূলনীতি হলো:
- জাতীয়তাবাদ
- সমাজতন্ত্র
- গণতন্ত্র ও
- ধর্মনিরপেক্ষতা।

সূত্র: বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।
৭৯.
যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
  1. ক) ১৭৭৬
  2. খ) ১৮৭৬
  3. গ) ১৮৭২
  4. ঘ) ১৭৭২
ব্যাখ্যা
যুক্তরাষ্টের স্বাধীনতা:
- ১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে।
- মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ঐদিন যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা ঘোষণা করে।
- তাই ৪ জুলাই যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - History.com
৮০.
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
  1. ক) জনাব শাহাবুদ্দিন আহমেদ
  2. খ) জনাব লতিফুর রহমান
  3. গ) জনাব আফজাল
  4. ঘ) জনাব এ.এস.এম সায়েম
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন। 

• বিচার বিভাগ:
- বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ স্বাধীন হয় ১ নভেম্বর ২০০৭ সালে।
- ২০০০ সালের ২৮ মে মাসে উচ্চ আদালতে প্রথমবারের মতো নিয়োগ পান নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা।
- হাইকোর্টের ব্রেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
- প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি।

- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।
-  সংবিধানের প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- দেশে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয় ২৮ জানুয়ারি ২০১৩ সালে।
- বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।

উৎস: সুপ্রিমকোর্ট ওয়েবসাইট ও বাংলাদেশ সংবিধান।