পরীক্ষা আর্কাইভ

Bangladesh House Building Finance Corp Ltd. (Senior Officer)

পরীক্ষাFA, DUতারিখ২০ অক্টোবর, ২০১৭সময়50 minutes৭৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Bangladesh House Building Finance Corp Ltd. Post Name: Senior Officer (গ্রেড-৯) Exam Date: 20.10.2017 Faculty Name: Faculty of Arts, DU
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bangladesh House Building Finance Corp Ltd. (Senior Officer)

FA, DU · ২০ অক্টোবর, ২০১৭ · ৮০ প্রশ্ন

.
'নিম' যে ভাষার উপসর্গ -
  1. ক) উর্দু
  2. খ) ফারসি
  3. গ) গুজরাটি
  4. ঘ) আরবি
ব্যাখ্যা

উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।

বিদেশী উপসর্গঃ
- ফারসি উপসর্গ- কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- আরবি উপসর্গ- আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- উর্দু উপসর্গ হর।
- ইংরেজি উপসর্গ হেড, সাব, ফুল, হাফ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'রোজনামচা' শব্দের অর্থ -
  1. ক) দিনের কৃত্যসূচি
  2. খ) দিনলিপি
  3. গ) দিনযাপন প্রণালি
  4. ঘ) দিবস-নাম
ব্যাখ্যা
রোজনামচা (বিশেষ্য) - যে বইতে প্রতিদিনের বিবরণ লেখা হয়; দিনলিপি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
অভিধানে অনুসৃত বর্ণানুক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি -
  1. ক) খদ্দর, ক্ষতি, খবর
  2. খ) বাঁশ, বিবর্ণ, বনলতা
  3. গ) তেল, তৈয়ার, তোয়া
  4. ঘ) ময়না, মহিম, মাতৃ
অনির্ধারিত
ব্যাখ্যা

অভিধানে অনুসৃত বর্ণানুক্রমে সাজানো হয়েছে -
গ) তেল, তৈয়ার, তোয়া।
ঘ)  ময়না, মহিম, মাতৃ

অপশনে ডাবল উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

.
'গাজী মিয়া' ছদ্মনাম -
  1. ক) মীর মশাররফ হোসেনের
  2. খ) মোতাহের হোসেন চৌধুরীর
  3. গ) আবু জাফর শামসুদ্দিনের
  4. ঘ) শামসুদ্‌দীন আবুল কালামের
ব্যাখ্যা

- মীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম হলো গাজী মিয়াঁ।
- তিনি একাধারে ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা৷
- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী'৷
- তার রচিত একমাত্র প্রহসন : 'এর উপায় কি?'
নাটক:
- বসন্তকুমারী নাটক
- জমীদার দর্পণ

উপন্যাস:
- বিষাদ-সিন্ধু

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা -
  1. ক) ৮টি
  2. খ) ১১টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৯টি
ব্যাখ্যা

ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
- মৌলিক স্বরধ্বনি ৭টি: ই, এ, অ্যা, আ, অ, ও, উ।
- মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: প্, ফ্, ব্, ভ্, ত্, থ্‌, দ্‌, ধ্‌, ট্‌, ঠ্‌, ড্‌, ঢ্‌, চ্‌, ছ্‌, জ্‌, ঝ্‌, ক্‌, খ্‌, গ্‌, ঘ্‌, ম্‌, ন্‌, ঙ্‌, স্‌, শ্‌, হ্‌, ল্‌, র্‌, ড়্‌, ঢ়্‌৷

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
কাব্যনাটক নয় -
  1. ক) বিসর্জন
  2. খ) তপস্বী ও তরঙ্গিণী
  3. গ) দণ্ডকারণ্য
  4. ঘ) নূরলদীনের সারাজীবন
ব্যাখ্যা

- দণ্ডকারণ্য কাব্যনাটক নয়। প্রাচ্য ও পাশ্চাত্য নাট্যকলার সংমিশলে বা সংমিশ্রণে রচিত একাঙ্ক নাটক দণ্ডকারণ্যের রচয়িতা মুনীর চৌধুরী।

-অন্যদিকে বিসর্জন, তপস্বী ও তরঙ্গিণী, নূরলদীনের সারাজীবন কাব্যনাটকের রচয়িতা যথাক্রমে- রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু ও সৈয়দ শামসুল হক।

সোর্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশেষিক লক্ষণ নয় -
  1. ক) ব্যক্তিস্বাতন্ত্র্য
  2. খ) গীতিকবিতা
  3. গ) শব্দালংকার
  4. ঘ) পারত্রিকতা
ব্যাখ্যা

উনিশ শতক হচ্ছে বাঙালির নবজাগরণের যুগ। এ সময় বাঙালি-প্রতিভার সর্বতোমুখী বিকাশ ঘটে এবং জাতি হিসেবে বাঙালির অভ্যুদয়ের সর্ববিধ প্রচেষ্টারও সূত্রপাত ঘটে। এ যুগেই একটি শক্তিশালী সাহিত্যেরও সৃষ্টি হয়।
এ সময়ের বাংলা সাহিত্যের প্রধান কয়েকটি বিশেষত্ব হচ্ছে:
ক. শক্তিশালী গদ্য-সাহিত্যের সৃষ্টি ও তার অসাধারণ বিকাশ;
খ. উনিশ শতকের প্রথম পঞ্চাশ বছরের গদ্য-সাহিত্যে সংস্কৃত পন্ডিতদের প্রভাব;
গ. বিশ্বসাহিত্য ও বিশ্বের আধুনিক চিন্তাধারার সঙ্গে বাংলা সাহিত্যের নিবিড় সংযোগ;
ঘ. জ্ঞানের বিভিন্ন বিষয়ভিত্তিক সাহিত্য সৃষ্টি;
ঙ. সাময়িক সাহিত্য সৃষ্টি;
চ. মান-বাংলা হিসেবে চলিত ভাষার সাহিত্যিক মর্যাদা লাভ ও পরবর্তী ধারায় এর ক্রমবর্ধিষ্ণু প্রভাব;
ছ. কাব্য-সাহিত্যের অসামান্য উন্নতি;
জ. সর্বদেশীয়, সর্বকালীয় ও সর্বজাতীয় সার্বভৌম সাহিত্য সৃষ্টির আদর্শ এবং
ঝ. জাতীয় জীবনে সাহিত্যের প্রভাব সর্বাধিক অনুভূত হওয়া এবং সাহিত্যই যে জাতীয় চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ মানদন্ড এ সত্য প্রতিষ্ঠিত হওয়া।

তবে আধুনিক যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সম্ভবত এর স্বাতন্ত্র্যবাদ। কারণ শুরুতে অনেকেই গোষ্টী হিসেবে সাহিত্য রচনায় অংশ নিলেও সবাই শেষ পর্যন্ত ব্যক্তি হিসেবেই প্রতিষ্ঠা পাওয়ার প্রয়াস চালিয়ে গেছেন। 

উৎসঃ বাংলাপিডিয়া এবং  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
অপ্রমিত বানান রয়েছে যে গুচ্ছে -
  1. ক) ধ্বংস, ধ্বস, উচ্ছ্বাস
  2. খ) উদ্দেশ, উচ্ছল, দিঙনির্ণয়
  3. গ) বন্দি, ইতঃপূর্বে , বাষ্পীভূত
  4. ঘ) একত্র, স্তূপীকৃত, নিরবচ্ছিন্ন
ব্যাখ্যা
অপশন (খ) তে উদ্দেশ ও উচ্ছল বানান সঠিক থাকলেও ‘দিঙনির্ণয়’ বানানটি ভুল। এর শুদ্ধ বানান বা প্রমিত রূপ হলো- দিঙ্‌নির্ণয়।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
.
'স্বজন' শব্দের ঠিক উচ্চারণ -
  1. ক) সজন
  2. খ) সজোন
  3. গ) শজন্‌
  4. ঘ) শজোন্‌
ব্যাখ্যা
স্বজন [শজোন্‌] (বিশেষ্য) - আত্মীয়; আপনার লোক; বন্ধু- বান্ধব।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
১০.
সৈয়দ মুজতবা আলী অধ্যাপনা করেননি-
  1. ক) আজিজুল হক কলেজে
  2. খ) বার্লিন বিশ্ববিদ্যালয়ে
  3. গ) বরোদা কলেজে
  4. ঘ) আল আযহার বিশ্ববিদ্যালয়ে
অনির্ধারিত
ব্যাখ্যা

সৈয়দ মুজতবা (১৯০৪-১৯৭৪) শিক্ষাবিদ ও সাহিত্যিক। 
- মুজতবা আলীর চাকরিজীবন শুরু হয় কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে ফরাসি ও ইংরেজি ভাষার প্রভাষকরূপে (১৯২৭-১৯২৯)।
- বরোদার মহারাজ সয়াজী রাও-এর আমন্ত্রণে ১৯৩৫ সালে তিনি বরোদা কলেজে তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক হন।
- তিনি বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগে খন্ডকালীন প্রভাষক হিসেবেও কিছুকাল দায়িত্ব পালন করেন।
- পরে পেশার পরিবর্তন করে মুজতবা আলী ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের সচিব ও অল ইন্ডিয়া রেডিওর কর্মকর্তা হন। সবশেষে তিনি বিশ্বভারতীর ইসলামের ইতিহাস বিভাগে রীডার (১৯৬১) হিসেবে যোগদান করে সেখান থেকেই ১৯৬৫ সালে অবসর গ্রহণ করেন।

অর্থাৎ, তিনি বার্লিন বিশ্ববিদ্যালয় এবং আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন নি।

সোর্সঃ বাংলাপিডিয়া।

১১.
শামসুর রাহমানের একটি উপন্যাস হলো -
  1. ক) নিজ বাসভূমে
  2. খ) নিয়ত মন্তাজ
  3. গ) আমি অনাহারী
  4. ঘ) গৃহযুদ্ধের আগে
ব্যাখ্যা

নিয়ত মন্তাজ - শামসুর রাহমান রচিত উপন্যাস।
তার অন্যান্য উপন্যাস -
- অক্টোপাস,
- অদ্ভুত আঁধার এক, 
- এলো সে অবেলায়।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১২.
শব্দের পদ হতে হলে এতে যোগ করার প্রয়োজন হয় -
  1. ক) প্রত্যয়
  2. খ) বিভক্তি
  3. গ) উপসর্গ
  4. ঘ) অনুসর্গ
ব্যাখ্যা

- বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে৷
যেমন:
- দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গলগ্রহেও যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছেন।
- ওপরের বাক্যটিতে ‘রা’ (অভিযাত্রী + রা), 'এর’ (মানুষ + এর), ‘র’ (কল্পনা + র), ‘এ’ (মঙ্গলগ্রহ + এ) প্রভৃতি চিহ্নগুলােকে বিভক্তি বলা হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৩.
রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে গৃহীত উদ্ধৃতি হলো --
  1. ক) তুমি মোরে ভিক্ষা দাও তব মানবতা
  2. খ) চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই
  3. গ) শ্যামতৃণ হয়ে লুটাইয়া র'ব ধরণীর ধূলিপর
  4. ঘ) অমর বিহঙ্গ শিশু চলে অসীম কুয়াশা হেরি
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের 'বলাকা' কাব্যগ্রন্থের 'শা-জাহান’ কবিতার বিখ্যাত উদ্ধৃতি হলাে-
- 'চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই'।
তার আরাে কয়েকটি শ্রেষ্ঠ উদ্ধৃতি-
- 'মানুষের প্রতি বিশ্বাস হারানাে পাপ',
- 'গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়',
- 'আনন্দলােকে মঙ্গলালােকে বিরাজ সত্য সুন্দর'।

সোর্সঃ সংশ্লিষ্ট কবিতা এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৪.
স্বভাবত 'ণ' ব্যবহৃত হয়েছে যে শব্দে -
  1. ক) বিপণি
  2. খ) রুক্মিণী
  3. গ) ব্রাহ্মণী
  4. ঘ) হরিণী
ব্যাখ্যা

কতগুলো শব্দে স্বভাবতই 'ণ' হয়।
যেমন- নিপুণ, মাণিক্য, বাণিজ্য, লবণ, মণ, কল্যাণ, গুণ, বিপণি, পাণি ইত্যাদি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১৫.
বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তনের দৃষ্টান্ত -
  1. ক) নৌ' থেকে 'নাব্য'
  2. খ) 'নাব্য' থেকে 'নৌ'
  3. গ) 'নাব্য' থেকে 'নাব্যতা'
  4. ঘ) 'নৌ' থেকে 'নাব্যতা'
ব্যাখ্যা
নৌ (বিশেষ্য) - নাও; তরণী; পোত; জলযান।
নাব্য (বিশেষণ) - নৌকা জাহাজ ইত্যাদি চালানোর পক্ষে যোগ্য বা অনুকূল।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
১৬.
'To make a mess of things'-এর বঙ্গানুবাদ -
  1. ক) রাই কুড়িয়ে বেল
  2. খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
  3. গ) ভূতের বাপের শ্রাদ্ধ
  4. ঘ) নাচতে না জানলে উঠান বাঁকা
ব্যাখ্যা
To make a mess of things - ভূতের বাপের শ্রাদ্ধ।
১৭.
'Crowded' is synonymous to -
  1. ক) Jam-packed
  2. খ) Jammed
  3. গ) Vacant
  4. ঘ) Forlorn
অনির্ধারিত
ব্যাখ্যা

Crowded - of a number of people) fill (a space) almost completely, leaving little or no room for movement; ভিড়।
Synonyms: Jam-packed, Jammed, Throng, Pack.

তাই Jam-packed/Jammed দুটোই উত্তর হতে পারে।

১৮.
The antonym of 'Abundant' is -
  1. ক) Plentiful
  2. খ) Copious
  3. গ) Scanty
  4. ঘ) Lavish
ব্যাখ্যা

Abundant - existing or available in large quantities; plentiful.
Example:
''There was abundant evidence to support the theory''
Similar:
- plentiful
- copious
- ample
- profuse
- rich
- lavish

Scanty - small or insufficient in quantity or amount.

অর্থাৎ, উত্তর হবে অপশন (গ)।

১৯.
'Birds of a same feather' means -
  1. ক) Same kind of bird
  2. খ) Persons of similar nature
  3. গ) Birds of prey
  4. ঘ) Persons of weak nature
ব্যাখ্যা
Birds of a same feather: Persons have the same interests or are very similar.
Bangla Meaning: একই প্রকৃতির লোক।
২০.
I castigated myself for being so stupid. The bold-faced word means -
  1. ক) Eulogized
  2. খ) Appreciated
  3. গ) Criticized
  4. ঘ) Extolled
ব্যাখ্যা

- Castigate অর্থ সমালােচনা করা,
- eulogize - উচ্চ প্রশংসা করা,
- appreciate - সঠিকভাবে মূল্যায়ন করা,
- criticize - সমালােচনা করা,
- extol - উচ্চ প্রশংসা করা।
- অর্থ অনুযায়ী castigate এবং criticize উভয়ই একে অপরের সমার্থক শব্দ।
- সুতরাং সঠিক উত্তর (গ)৷

২১.
'Animals that eat flesh of another animal.' Substitute in one word -
  1. ক) Man-eater
  2. খ) Carnivorous
  3. গ) Beast
  4. ঘ) Cannibal
ব্যাখ্যা

Carnivorous - (of an animal) feeding on other animals.
Similar:
- meat-eating
- flesh-eating
- predatory

২২.
The bold-faced phrase in the sentence -
''Swimming in the river is difficult.” is :
  1. ক) Verb
  2. খ) adjective
  3. গ) Adverb
  4. ঘ) Noun
ব্যাখ্যা

Swimming in the river এখানে swimming শব্দটি is verb-এর subject যা noun।
সুতরাং সঠিক উত্তর (ঘ)।
অনেক সময় noun phrase চেনার জন্য একে it দ্বারা replace করেও দেখা যায়। 
যেমনঃ It is difficult. 
কী difficult?
- Swimming in the river

২৩.
The negative form of the sentence : 'Man is mortal.' is -
  1. ক) Man is not mortal.
  2. খ) Man cannot be mortal.
  3. গ) Man is not immortal.
  4. ঘ) Man will not be mortal.
ব্যাখ্যা
Man is mortal বাক্যটিকে negative করার ক্ষেত্রে affirmative শব্দটির negative form (immortal) এবং negative শব্দের পূর্বে not বসে।
সুতরাং গঠন অনুযায়ী অপশন (গ) সঠিক।
২৪.
'Do it as I say.' The passive form is -
  1. ক) Be it done as it is said
  2. খ) Let it be done as I say.
  3. গ) It should be done as I say.
  4. ঘ) Let it be done as is said by me.
ব্যাখ্যা

- কোনো বাক্য Verb দ্বারা আরম্ভ হওয়া imperative sentence কে passive voice করার নিয়ম হলো- let + object + be + verb এর past participle বসে।
- Do it as I say. (Active voice)
- Let it be done as I say. (Passive voice)
তাই প্রশ্নটিতে passive করার নিয়মানুযায়ী (খ) ই সঠিক উত্তর।

২৫.
Which one is a correct indirect narration?
  1. ক) You told me that you would be careful.
  2. খ) You said to me that you are careful.
  3. গ) You told me that you will be careful.
  4. ঘ) You said to me that you have been careful.
ব্যাখ্যা

- Reporting speech-এর verb (told) past form থাকলে reported speech-এর verb টিও past form -এ পরিবর্তন হয়।
- অপশন (ক)তে will-এর পরিবর্তে would হয়েছে যা সঠিক।
- বাকি তিনটি অপশনে reporting speech এর verb past form এ থাকা সত্ত্বেও that পরবর্তী verb গুলাে present form-এ আছে যা সঠিক নয়।
- সুতরাং (ক) অপশনের বাক্যটি সঠিক।

২৬.
Sentence Correction : 'Mumps are a very common disease which usually affects children'. Which bold-faced section is an error?
  1. ক) are
  2. খ) common
  3. গ) which
  4. ঘ) usually
ব্যাখ্যা
প্রশ্নোক্ত বাক্যে verb এর স্থানে ভুল আছে। কারণ mumps (একটি রোগের নাম) একটি singular noun যার পর verb এর singular form is হয়, are হয় না।
তাই সঠিক উত্তর (a)।
২৭.
'It is high time he (change) his bad habits'. The right form of the verb in bracket is -
  1. ক) changing
  2. খ) changed
  3. গ) has changed
  4. ঘ) has been changing
ব্যাখ্যা
It is time/It is high time এর পর subject থাকলে verb টি past tense- এ হয়।
আর যদি এদের পরে subject না থাকে তবে to + verb হয়।
তাই changed হবে সঠিক উত্তর।
২৮.
Fill in the blanks : ' _________ till her baby is due?'
  1. ক) How long is it
  2. খ) How long time there is
  3. গ) How long it is
  4. ঘ) How long she has
ব্যাখ্যা
Wh-question -এর ক্ষেত্রে Interrogative sentence structure: Question word + auxiliary verb + subject + principal verb + extension + note of integration.

তাই শূন্যস্থানে How long is it বসবে৷
২৯.
A synonym of the word 'Erratic' is -
  1. ক) Vague
  2. খ) Irregular
  3. গ) Adore
  4. ঘ) Amity
ব্যাখ্যা

Erratic - not even or regular in pattern or movement; unpredictable.
Example: ''Her breathing was erratic''
Similar: irregular, variable, inconstant, uncertain.

৩০.
'Thespian art' refers to -
  1. ক) The art of tragedy
  2. খ) The art of history
  3. গ) Tribal art
  4. ঘ) The art of story-telling
ব্যাখ্যা

Thespian - pertaining to tragedy or to the dramatic art in general; a tragedian; an actor or actress.
Synonyms of thespian art:
comedy
farce
melodrama
play
production
scene
show
theater
tragedy

৩১.
One who compiles dictionary is called a -
  1. ক) Demographer
  2. খ) Dictionary-maker
  3. গ) Lexicographer
  4. ঘ) Monographer
ব্যাখ্যা
Lexicographer - a person who compiles dictionaries.
৩২.
Where there is a will, there is a way. -means in Bangla -
  1. ক) যেখানে মত, সেখানে পথ
  2. খ) যত মত, তত পথ
  3. গ) যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ
  4. ঘ) ইচ্ছা থাকলে উপায় হয়
ব্যাখ্যা
Where there is a will, there is a way - ইচ্ছা থাকলে উপায় হয়।
৩৩.
In Δ ABC, AB = BC and AC is the hypotenuse. The value of ∠C is -
  1. ক) 35°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 90°
ব্যাখ্যা

Δ ABC-তে AB = BC এবং AC অতিভুজ 
∴ ∠C = ∠A
এখন, ∠A + ∠B + ∠C = 180°
⇒ ∠C + 90° + ∠C = 180° [AB = BC এবং AC অতিভুজ (hypotenuse) হলে ∠B = 90°]
⇒ 2∠C = 180° - 90° = 90°
∴ ∠C = 45°

৩৪.
The distance from the centre of a circle to the circumference is -
  1. ক) are
  2. খ) diameter
  3. গ) radius
  4. ঘ) secant
ব্যাখ্যা

- বৃত্তের কেন্দ্র (center of the circle) থেকে পরিধির (circumference) উপর যে কোন বিন্দুর দুরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে।
- অন্যভাবে বললে, বৃত্তের কেন্দ্র ও পরিধির উপর যে কোন বিন্দুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্যকে বৃত্তের ব্যাসার্ধ বলে।

৩৫.
If a man was r years old s years ago, how many years old will he be t years from now?
  1. ক) s + r + t
  2. খ) rs + t
  3. গ) s - r + t
  4. ঘ) r - s + t
ব্যাখ্যা

S years ago, age = r years
After s years, age will be = r + s years
So, after t years, age will be = r + s + t years

৩৬.
If 5% is gained by selling an article for Tk. 350 than selling it for Tk.340, the cost of the article is :
  1. ক) Tk. 180
  2. খ) Tk. 150
  3. গ) Tk. 200
  4. ঘ) Tk. 250
ব্যাখ্যা

Selling price difference = (350 – 340) = 10tk
So, 5% = 10tk.
∴ 100% = (10×100)/5 = 200tk.

৩৭.
In first 1000 natural numbers, how many integers exist such that they leave a remainder 4 when divided by 7 and a remainder 9 when divided by 11?
  1. ক) 11
  2. খ) 13
  3. গ) 15
  4. ঘ) 17
ব্যাখ্যা

When Divided by 7,
A = 7x + 4
So, numbers can be: 4, 11, 18, 25, 32, 39, 46, 53…….

Again,
when divided by 11,
A = 11y + 9
So, numbers can be: 9, 20, 31, 42, 53…….

Here, 53 is common.

Now, LCM of 7 & 11 is 77.
So, the numbers pattern is : 77x + 53

Then,
77x ≤ 1000
Or, x ≤ 12.2
x can be 0, 1, 2 ...... 12 = total 13 integers 
It can't be x = 13, then the number will be bigger than 1000

৩৮.
If n - 5 is an even integer, what is the next large consecutive even integer?
  1. ক) n - 7
  2. খ) n - 3
  3. গ) n - 4
  4. ঘ) n - 2
ব্যাখ্যা
The next large consecutive even integer is = n - 5 + 2 = n - 3
৩৯.
When the diameter of a circle is tripled, the area of the circle will be increased by-
  1. ক) 3 times
  2. খ) 6 times
  3. গ) 9 times
  4. ঘ) 12 times
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr²
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ ব্যাসার্ধ = 3r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)² = 9πr²
∴ 9 গুণ বৃদ্ধি পাবে।

৪০.
Which of the following is the average of first five prime numbers?
  1. ক) 4.5
  2. খ) 5.6
  3. গ) 7.5
  4. ঘ) 8.6
ব্যাখ্যা

First five prime numbers = 2, 3, 5, 7, 11
∴ Average = (2 + 3 + 5 + 7 + 11)/5 = 28/5 = 5.6

৪১.
Samir is twice as old as Babul was two years ago. If the difference between their ages is 2 years, how old is Samir now?
  1. ক) 8 years
  2. খ) 6 years
  3. গ) 10 years
  4. ঘ) 12 years
ব্যাখ্যা

Let, Samir’s age is = x
So Babul’s age is = x - 2

ATQ,
x - 2 = 2(x - 2 - 2)
Or, x - 2 = 2x - 8
∴ x = 6

৪২.
300 grams of sugar solution has 40% sugar in it. How much sugar should be added to make it 50% in the solution?
  1. ক) 40 grams
  2. খ) 60 grams
  3. গ) 80 grams
  4. ঘ) 90 grams
ব্যাখ্যা

Let, the amount of sugar be added is x
ATQ, 300×40% + x = 50% (x + 300)
⇒ 120 + x = 0.5x + 150
⇒ x – 0.5x =150 – 120
⇒ 0.5x = 30
∴ x = 30/0.5 = 60 gm

৪৩.
A 240 m long train passed a pole in 24 seconds. How long will it take to pass a 650 m long platform?
  1. ক) 65 sec
  2. খ) 89 sec
  3. গ) 100 sec
  4. ঘ) 130 sec
ব্যাখ্যা

Train’s speed = 240/24 = 10 m/s
The train has to cover = (240 + 650) = 890 m.
∴ Required time = 890/10 = 89 seconds

৪৪.
A card is randomly drawn from a deck of 52 cards. what is the probability of getting an Ace or King or Queen?
  1. ক) 3/13
  2. খ) 2/13
  3. গ) 1/13
  4. ঘ) 4/13
ব্যাখ্যা

There are 4 Ace, 4 kings, 4 queens.
Total 52 cards
∴ probability, p(E) = (4+ 4 + 4)/52 = 3/13

৪৫.
The difference between two numbers is 5 and the difference between their squares is 65. What is the larger number?
  1. ক) 13
  2. খ) 11
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা

Let the larger number is = a
Then, the other number is = a - 5
ATQ,
a2 – (a-5)2 = 65
⇒ a2 – a2 + 10a – 25 = 65
⇒ 10a = 65 + 25 = 90
⇒ a = 90/10 = 9

৪৬.
Find the least number of six digits which is exactly divisible by 15, 21 and 28.
  1. ক) 100480
  2. খ) 100270
  3. গ) 100380
  4. ঘ) 100340
ব্যাখ্যা

Least six-digit number is = 100000
Lcm of 15, 21, 28 is = 420
Then, 100000/420 = quotient 238 and remainder = 40
So, the number is = (100000 – 40) + 420  = 100380

৪৭.
The sum of the fourth and twelfth term of an arithmetic progression is 20. What is the sum of the first fifteen terms of that arithmetic progression?
  1. ক) 300
  2. খ) 120
  3. গ) 150
  4. ঘ) 130
ব্যাখ্যা

Let, first number of that series = a
Common difference = d
So, 4th term = a + 3d and 12th term = a + 11d

ATQ, a + 3d + a + 11d = 20
⇒ 2a + 14d = 20

∴ S15 = 15/2{2a + (15 - 1)d}
= 15/2(2a + 14d)
= 15/2 × 20
= 150

৪৮.
The average of ten numbers is 7. What will be the new average if each of the numbers is multiplied by 8?
  1. ক) 45
  2. খ) 52
  3. গ) 56
  4. ঘ) 55
ব্যাখ্যা

10 টি সংখ্যার সমষ্টি = 10 × 7 = 70
8 দ্বারা ওই দশটি সংখ্যার প্রত্যেককে গুণ করার পর সমষ্টি হবে = 70 × 8 = 560
∴ নতুন গড় = 560/10 = 56 

৪৯.
A bag contains 2 white balls, 3 black balls and 4 red balls. In how many ways can 3 balls be drawn from the bag; If at least one black ball is to be included in the draw?
  1. ক) 64
  2. খ) 32
  3. গ) 128
  4. ঘ) 256
অনির্ধারিত
ব্যাখ্যা

Here, we have 3 choices
All three black = 3C3 = 1
Two are black and one is non black = 3C2 × 6C1 = 18
One is black and two are non black = 3C1 × 6C2 = 45
Total number of ways = 1 + 18 + 45 = 64

লাইভ পরীক্ষার প্রশ্নে black ball include এর কথাটা টাইপিং এর ভুলে আসে নি। তাই উত্তর বাতিল করা হয়েছে।
মূল প্রশ্নের সাথে মিল রেখে প্রশ্ন ইডিট করা হয়েছে।

৫০.
If it is Monday today, which day will come after 61 days of it?
  1. ক) Thursday
  2. খ) Sunday
  3. গ) Monday
  4. ঘ) Saturday
ব্যাখ্যা

Each day of the week is repeated after 7 days.
So, after 63 days, it will be Monday.
∴ After 61 days, it will be Saturday.

৫১.
If x = ya, y = zb and z = xc then abc is -
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 0.5
  4. ঘ) Infinity
ব্যাখ্যা

প্রশ্নমতে,
z = xc
⇒ xc = z
⇒ (ya)c = z
⇒ yac = z
⇒ (zb)ac = z
⇒ zabc = z
⇒ zabc = z1
∴ abc = 1

৫২.
∠A and ∠B are supplementary to each other. If ∠A = 115° then ∠B is -
  1. ক) 65°
  2. খ) 110°
  3. গ) 20°
  4. ঘ) 290°
ব্যাখ্যা
∠A + ∠B = 180°
⇒ ∠B = 180° - 115° = 65°
৫৩.
A circular garden with diameter of 20 meters is surrounded by a walkway of width 1 meter. What is the area of the walkway?
  1. ক) 41π m
  2. খ) 41π m
  3. গ) 21πm2
  4. ঘ) 21m2
ব্যাখ্যা

ব্যাসার্ধ r = 20/2 = 10 m
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π(10)2 = 100π বর্গমিটার
রাস্তাসহ বৃত্তের ক্ষেত্রফল = π(10+1)2 = 121π বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = (121π - 100π) = 21π বর্গমিটার

৫৪.
The diagonal of a rectangle is √41 cm and its area is 20cm2. What is the perimeter of the rectangle?
  1. ক) 16cm
  2. খ) 17cm
  3. গ) 20cm
  4. ঘ) 18cm
ব্যাখ্যা

Let, Length = a, width = b
So, area, ab = 20

ATQ,
diagonal = √(a2 + b2) = √41
⇒ a2 + b2= 41
⇒ (a + b)2 – 2ab = 41
⇒ (a + b)2 – 2×20 = 41
⇒ (a + b)2 = 41 + 40 = 81
⇒ a + b = 9
∴ Perimeter = 2(a + b) = 2×9 = 18 cm

৫৫.
Which of the following equations does not represent a straight line?
  1. ক) y = 2x + 3
  2. খ) y = 2x2 + 3
  3. গ) y(2 + x) = 3
  4. ঘ) y + x - 3 = 7
অনির্ধারিত
ব্যাখ্যা

সরল রেখার সমীকরণ হওয়ার শর্ত হলো, y = mx + c
যেখানে, m = ঢাল এবং c = ধ্রুবক 
প্রশ্নে প্রদত্ত অপশন a, b, d এর সমীকরণগুলো এই শর্ত পূরণ করে
কিন্তু অপশন খ) ও গ) তে বর্ণিত সমীকরণগুলো এই শর্ত পূরণ করে না বলে এই দুটি সরল রেখার সমীকরণ নয়।
ডাবল উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

৫৬.
If x - 1/x = √3 then x + 1/x = ?
  1. ক) 3√3
  2. খ) √7
  3. গ) 2√3
  4. ঘ) 7
ব্যাখ্যা

Given,
x - 1/x = √3
⇒ (x - 1/x)2 = (√3)2
⇒ (x + 1/x)2 - 4.x.(1/x) = 3
⇒ (x + 1/x)2 = 3 + 4 = 7
∴ x + 1/x = √7

৫৭.
The position of Bangladesh in the UN peace activities is -
  1. ক) first
  2. খ) second
  3. গ) fifth
  4. ঘ) seventh
ব্যাখ্যা



Source: peacekeeping.un.org/en/troop-and-police-contributors

৫৮.
The Cultural Capital of SAARC in 2017 was -
  1. ক) Paharpur
  2. খ) Mahasthangarh
  3. গ) Nalanda
  4. ঘ) Taxila
ব্যাখ্যা
The SAARC Cultural Centre launched a programme for designating a city amongst the SAARC Member countries as the SAARC Cultural Capital for a year during which a series of year-long cultural events with a national but with an overall South Asian dimension will be organized.
In the year 2016 the SAARC Cultural Capital was Bamyan, in Afghanistan.
In the year 2017 the SAARC Cultural Capital was Mahasthangarh, Bangladesh.
Source: saarcculture.org
৫৯.
The island Vashanchar is situated in -
  1. ক) Bhola
  2. খ) Patuakhali
  3. গ) Noakhali
  4. ঘ) Chittagong
ব্যাখ্যা

- ভাসানচর বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় বুকে জেগে উঠা একটি দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। এটির পূর্বনাম ঠেঙ্গার চর।
রোহিঙ্গা শরনার্থীদের একটি অংশকে স্থানান্তরের জন্যে সরকার এই দ্বীপের প্রায় ১,২০০ একর জায়গাজুড়ে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করেছে। 

(সূত্র: বিবিসি বাংলা এবং ডয়েচভেলে)

৬০.
The main source of income of Brunei is -
  1. ক) mines of gold
  2. খ) petroleum
  3. গ) iron
  4. ঘ) tourism
ব্যাখ্যা

- Brunei’s economy is almost totally dependent on the exploitation of its vast reserves of petroleum and natural gas.
- Oil and gas revenues have allowed the state to give its citizens one of the highest per capita incomes in Asia.

Source: britannica

৬১.
The Bangladeshi Cricketer who scored century for the first time in ICC World Cup-
  1. ক) Mushfiqur Rahim
  2. খ) Mahmudullah
  3. গ) Shakib Al Hasan
  4. ঘ) Tamim Iqbal
ব্যাখ্যা
The Bangladeshi Cricketer who scored century for the first time in ICC World Cup is Mahmudullah Riyad. He scored his first century and first world cup century for Bangladesh against England in 2015 cricket world cup.
৬২.
One of the most powerful women in the world ranked 39th on Forbes 'list of the 'World's 100 Most Powerful Women' in 2020 is -
  1. ক) Tsai Ing-wan
  2. খ) Aung San Suu Kyi
  3. গ) Sheikh Hasina
  4. ঘ) Angela Merkel
ব্যাখ্যা
Sheikh Hasina Wazed is ranked 39th most powerful women on Forbes’ list of the 'World's 100 Most Powerful Women' in 2020. Source: Forbes
৬৩.
Aurangabad fort is situated at -
  1. ক) Chawkbazar of Dhaka
  2. খ) Lahore of Pakistan
  3. গ) Delhi of India
  4. ঘ) Lalbagh of Dhaka
ব্যাখ্যা

লালবাগ কেল্লা, মোঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রঙ-বেরঙের টালি।
লালবাগ কেল্লার নামকরণঃ স্বাভাবিকভাবে যেকেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণেই এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়, আসলেই এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোন প্রভাব ছিলনা। একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল “কেল্লা আওরঙ্গবাদ”।
লালবাগ কেল্লার ইতিহাসঃ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যেই মুঘল সম্রাট হিসেবে ছিলেন। তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব এর পুত্র আর সম্রাট শাহ জাহানের নাতি।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

৬৪.
'Permanent Settlement' was abolished in Bengal in -
  1. ক) 1950
  2. খ) 1793
  3. গ) 1946
  4. ঘ) 1796
ব্যাখ্যা

- ১৭৯৩ সালের ২২শে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
- ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ নামে পরিচিত।
- চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকরা জমির উপর তাদের মালিকানা হারায়।
- ১৯৫০ সালের ‘পূর্ববঙ্গ জমিদার অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে’র ফলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার বিলুপ্তি হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)

৬৫.
Bangladesh touched 7 percent GDP growth rate for the first time in fiscal year-
  1. ক) 2015-16
  2. খ) 2016-17
  3. গ) 2014-15
  4. ঘ) 2017-18
৬৬.
First Lt. Governor of newly formed province of Eastern Bengal and Assam in 1905 was -
  1. ক) Lord Curzon
  2. খ) Lord Minto
  3. গ) Lord Hardinge
  4. ঘ) Bamphylde Fuller
ব্যাখ্যা

- ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জলপাইগুড়ি, মালদহ, পার্বত্য ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়।
- এর প্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার। তিনি ১৯০৬ সালের ২০ আগস্ট লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন।
- পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ছিলো ঢাকা।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক; বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

৬৭.
Current position of Bangladesh in Human Development Index is -
  1. ক) 142nd
  2. খ) 143st
  3. গ) 130th
  4. ঘ) 133th
ব্যাখ্যা

জাতিসংঘের UNDP Human Development Index Report প্রকাশ করে। 
বর্তমান রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৩৩ তম।
প্রথম স্থানে আছে নরওয়ে। 
উৎসঃ UNDP
N.B: We've updated the info based on the main question.

৬৮.
The country ranks first in 2020 Global Climate Risk Index is -
  1. ক) China
  2. খ) Bangladesh
  3. গ) Puerto Rico
  4. ঘ) Honduras
ব্যাখ্যা

- জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জার্মানওয়াচ ২০১৯ সালের ৪ ডিসেম্বর ১৯৯৮ থেকে ২০১৮ সালের ডাটা পর্যালোচনা করে Global Climate Risk Index-2020 প্রকাশ করে৷
- এই রিপোর্টে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশসমূহের অবস্থান তুলে ধরা হয়।
রিপোর্ট অনুসারে শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে:
- প্রথম : পুয়ের্টোরিকো
- দ্বিতীয় : মিয়ানমার
- তৃতীয় : হাইতি
- চতুর্থ : ফিলিপাইন
- পঞ্চম : পাকিস্তান
- ষষ্ঠ : ভিয়েতনাম
- সপ্তম : বাংলাদেশ
- অষ্টম : থাইল্যান্ড।
(সূত্রঃ Global Climate Risk Index-2020)
N.B: We've updated the info based on the main question.

৬৯.
The position of Bangladesh in 2021 Index of Economic Freedom is -
  1. ক) 118th
  2. খ) 120th
  3. গ) 137th
  4. ঘ) 142nd
ব্যাখ্যা

2021 Index of Economic Freedom অনুসারে ১ নং স্থানে আছে সিঙ্গাপুর। 
বাংলাদেশ ১২০ তম, ভারত ১২১ তম দেশ।

উৎসঃ বিশ্বব্যাংক 
N.B: We've updated the info based on the main question.

৭০.
Bangladesh has become a member of IMF in -
  1. ক) 1972
  2. খ) 1991
  3. গ) 1977
  4. ঘ) 1974
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF- International Monetary Fund)।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান সদস্যদেশ ১৯০টি।
- সর্বশেষ সদস্য দেশ- অ্যান্ডোরা।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
- নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

উৎসঃ আইএমএফের ওয়েবসাইট।

৭১.
Nobel Laureate Kazuo Ishiguro's famous work is -
  1. ক) Lives of Girls and Women
  2. খ) Dangling Man
  3. গ) The Remains of the Day
  4. ঘ) The Golden Notebook
ব্যাখ্যা

Kazuo Ishiguro won nobel prize in 2017.

His notable works are:
“Never Let Me Go”
“An Artist of the Floating World”
“The White Countess”
“The Unconsoled”
The Remains of the Day
“When We Were Orphans”
“A Pale View of Hills”

Source:  Britannica

৭২.
Not an artifact -
  1. ক) Coin
  2. খ) Copperplate
  3. গ) Manuscript
  4. ঘ) Inscription
ব্যাখ্যা

- artifact, artefact - an object made by a human being, typically one of cultural or historical interest; কৃত্রিমভাবে উৎপাদিত বা সৃষ্ট বস্তু; মানুষের দ্বারা তৈরি বস্তু; বিশেষত নৃতাত্ত্বিক আগ্রহ উদ্রেক করে এমন সরল অস্ত্র বা হাতিয়ার।
- এই সংজ্ঞার মধ্যে যেসব বৈশিষ্ট্য আছে তার মধ্যে artifact হওয়ার গুণাবলি আছে coin (মুদ্রা), inscription (শিলাস্তম্ভে, সমাধিফলকে, মুদ্রায় খোদাই করা অক্ষর) , copperplate (তাম্রফলক) এর।
- Manuscript হচ্ছে গ্রন্থ বা প্রবন্ধাদির হস্তলিখিত বা টাইপকৃত কপি।
Artifact এর প্রত্নতাত্ত্বিক মূল্য আছে। অপশন অনুসারে সঠিক উত্তর - গ) Manuscript

৭৩.
Which one is the spreadsheet analysis software?
  1. ক) Latex
  2. খ) Illustrator
  3. গ) Access
  4. ঘ) Excel
ব্যাখ্যা
MS Excel is a spreadsheet software.
Latex is word processing software.
MS Access is DBMS software.
Adobe Illustrator is vector based graphics software
৭৪.
Which is not a type of sorting algorithm?
  1. ক) Bubble
  2. খ) Selection
  3. গ) Split
  4. ঘ) Merge
ব্যাখ্যা

Types of Sorting Algorithms:

- Selection Sort
- Bubble Sort
- Recursive Bubble Sort
- Insertion Sort
- Recursive Insertion Sort
- Merge Sort
- Iterative Merge Sort
- Quick Sort
- Iterative Quick Sort
- Heap Sort
- Counting Sort
- Radix Sort
- Bucket Sort
- ShellSort
- TimSort

৭৫.
NLP is a type of Language Processing, where 'N' stands for -
  1. ক) Natural
  2. খ) Neutral
  3. গ) Normal
  4. ঘ) Nano
ব্যাখ্যা
Natural Language Processing or NLP is a field of Artificial Intelligence that gives the machines the ability to read, understand and derive meaning from human languages.
Source: IBM
৭৬.
Which is not an Object Oriented Programming Language?
  1. ক) C#
  2. খ) C
  3. গ) Java
  4. ঘ) C++
ব্যাখ্যা

- C#, Java, C++ are object-oriented programming language.
- C is a procedure-oriented language. It emphasizes on functions whereas in object oriented programming, emphasis is on data.

৭৭.
Which file extension indicates only graphics files?
  1. ক) TXT
  2. খ) GIF
  3. গ) STK
  4. ঘ) DOC
ব্যাখ্যা

- GIF, or Graphic Interchange Format, is a file extension for an often animated raster graphics file and is the second most common image format used on the World Wide Web after JPEG
- doc is a document format in Microsoft Word document before Word 2007, docx is a document format in Microsoft Word document.
- TXT is a text filename extension
- STK or The SIM Application Toolkit is a set of commands which define how the card should interact with the outside world and extends communication

৭৮.
Which protocol provides e-mail facility among different hosts?
  1. ক) TELNET
  2. খ) SNTP
  3. গ) FTP
  4. ঘ) SMTP
ব্যাখ্যা

• SMTP Stands for ''Simple Mail Transfer Protocol.'' This is the protocol used for sending email over the Internet.
- Basically, SMTP is a set of commands that authenticate and direct the transfer of electronic mail.
- The main purpose of SMTP is used to set up communication rules between servers. The servers have a way of identifying themselves and announcing what kind of communication they are trying to perform.

৭৯.
How many bits are used by Unicode to represent one character?
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 32
  4. ঘ) 48
ব্যাখ্যা

- Unicode uses 16 bits to represent each character.
This means that Unicode is capable of representing 65,536 different characters and a much wider range of character sets.

Source: bbc.co.uk



ইউনিকোডের সাহায্যে একটি ক্যারেক্টার প্রকাশ করতে কমপক্ষে ২ বাইট বা ১৬ বিট দরকার।
এই কোডের মাধ্যমে ৬৫,৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

সুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮০.
Which of the following is a language translator?
  1. ক) Pearl
  2. খ) Assembler
  3. গ) Java Script
  4. ঘ) BCD
ব্যাখ্যা

Translators

Any program written in a high level language is known as source code. However, computers cannot understand source code. Before it can be run, source code must first be translated into a form which a computer understands - this form is called object code.

A translator is a program that converts source code into object code. Generally, there are three types of translator:

• compilers
• interpreters
• assemblers

Source: bbc.co.uk