পরীক্ষা আর্কাইভ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

পরীক্ষাভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৮ রিভিশন [Live Class – 1 to 15]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
আমাদের ছায়াপথের নাম -
  1. আকাশনীড়
  2. গঙ্গাখাদ
  3. আকাশগঙ্গা
  4. নীহারিকা
ব্যাখ্যা
 মিল্কিওয়ে গ্যালাক্সি:
- সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে অবিরত আবর্তন করে।
- পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালক্সি সবকিছু নিয়েই গঠিত হয় মহাবিশ্ব।
- গ্যালাক্সি মহাবিশ্বের অংশ।
- এখানে রয়েছে হাজার হাজার কোটি নক্ষত্র ও গ্রহ, উপগ্রহ।
- পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম হলো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ।
- এটি মাত্র এক লাখ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত।

উৎস: i) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
         ii) ১৯ ফেব্রুয়ারি, ২০২২, নিউজবাংলা২৪।
.
পৃথিবীতে দিন-রাত্রি সমান হয় -
  1. ২১ জুন
  2. ২১ মার্চ
  3. ২২ জুন
  4. ২২ জুলাই
ব্যাখ্যা
দিন-রাত্রি সমান:
- ২১ জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন ও ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।
- ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন ও বড় রাত এবং দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা বিরাজ করে।
- ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার (০°) উপর লম্বভাবে কিরণ দেয় বলে এই দুই দিন পৃথিবীর সর্বত্র দিন-রাত্রির দৈর্ঘ্য সমান হয়।
- ২১শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল থাকায় এই উত্তর গোলার্ধে বিষুব 'বাসন্ত বিষুব’ (Vernal Spring Equinox) নামে অভিহিত।
- অপরদিকে ২৩শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করায় উত্তর গোলার্ধে এই বিষুব ‘শারদ বিষুব' (Autumnal Equinox) নামে অভিহিত হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা?
  1. বিষুব রেখা
  2. পূর্ব দ্রাঘিমা রেখা
  3. অক্ষরেখা
  4. নিরক্ষরেখা
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বিষুব রেখা ও ঘ) নিরক্ষরেখা।  
অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর তুলে নেয়া হলো। 
=============== 

নিরক্ষরেখা/ বিষুব রেখা (Equator):

- পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুইটি গোলার্ধে বিভক্তকারী কাল্পনিক অক্ষরেখাটি নিরক্ষরেখা নামে অভিহিত।
- ভূ-গোলককে পূর্ব-পশ্চিমে বেষ্টনকারী সর্বাপেক্ষা বৃহৎ অক্ষরেখা নিরক্ষরেখা।
- নিরক্ষরেখার মান হলো ০°।
- এই অক্ষরেখার অপর নামসমূহ হলো বিষুবরেখা (Equator) ও মহাবৃত্ত (Great Circle)।
- নিরক্ষরেখা বরাবর পৃথিবী আহ্নিক গতির বেগ সর্বাধিক।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ ‘কিলিমানজারো’ কোন দেশে অবস্থিত?
  1. জিবুতি
  2. তানজানিয়া
  3. আলজেরিয়া
  4. লাইবেরিয়া
ব্যাখ্যা
কিলিমানজারো:
- আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ ‘কিলিমানজারো’ তানজানিয়ায় অবস্থিত।
- এটি উত্তর-পূর্ব তানজানিয়াতে কেনিয়ার সাথে সীমান্তে অবস্থিত। 
- এটি একটি মৃত আগ্নেয়গিরি। 
- এর দুইটি শৃঙ্গ ১১ কিমি দূরত্বে অবস্থিত এবং একটি খাড়া ঢালের মাধ্যমে যুক্ত। 
- কিলিমানজারো তিনটি শৃঙ্গ দ্বারা গঠিত: কিবো, মাওয়েঞ্জি এবং শিরা।
- উচ্চতর শৃঙ্গটির নাম কিবো।
- কিবোর জ্বালামুখ সর্বদাই বরফে আবৃত থাকে। 
- কিলিমানজারোর খাড়া ঢালে বেশ কয়েকটি ভিন্ন প্রকৃতির উদ্ভিজ্জ অঞ্চল আছে।

উৎস: National Geographic Society.