পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
কাজাখস্তানের রাজধানীর নাম কী?
  1. ক) নুরসুলতান
  2. খ) আস্তানা
  3. গ) বিশবেক
  4. ঘ) আঙ্কারা
সঠিক উত্তর:
খ) আস্তানা
উত্তর
সঠিক উত্তর:
খ) আস্তানা
ব্যাখ্যা
• ২০১৯ সালে বিদায়ী প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের সম্মানে রাজধানীর নাম 'আস্তানা' বদলে 'নূর-সুলতান' নামকরণ করা হয়।
• গত ১৬ সেপ্টেম্বর ২০২২ পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস হওয়া সংবিধান সংশোধন করে পুনরায় দেশটির রাজধানীর নাম 'আস্তানা' করা হয়।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
.
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১৩১তম
  2. খ) ১২৯তম
  3. গ) ১৩৯তম
  4. ঘ) ১৪১তম
সঠিক উত্তর:
খ) ১২৯তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২৯তম
ব্যাখ্যা
• মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, শীর্ষ দেশ - সুইজারল্যান্ড।      
• এই প্রতিবেদন অনুসারে বাংলাদেশের অবস্থান - ১২৯তম। বাংলাদেশের সূচক – ০.৬৬১। 
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ - চতুর্থ। 
উল্লেখ্য, 
• ৮ সেপ্টেম্বর, ২০২২ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৫টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করে মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২ (৩১তম) প্রকাশ করে। 

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
.
বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রূণ (সিনথেটিক এমব্রায়ো) তৈরি করেছেন-
  1. ক) হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা
  2. খ) ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা
  3. গ) ফিনিল্যান্ডের একদল বিজ্ঞানী
  4. ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা
সঠিক উত্তর:
ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা
ব্যাখ্যা
• যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিশ্বের প্রথম কৃত্রিম ভ্রূণ (সিনথেটিক এমব্রায়ো) তৈরি করেছেন।
• যাতে মস্তিষ্ক, স্পন্দনক্ষম হৃদ্‌যন্ত্রসহ শরীরের অন্য অঙ্গ তৈরির উপাদান বিদ্যমান রয়েছে।      
• এই ভ্রূণ তৈরি করা হয়েছে ইঁদুরের স্টেম সেল থেকে।   

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২ এবং প্রথম আলো। 
.
'হে বন্ধু বঙ্গবন্ধু' গানটির গীতিকার কে?
  1. ক) আপেল মাহমুদ
  2. খ) গাজী মাজহারুল আনোয়ার
  3. গ) আহমেদ ইমতিয়াজ বুলবুল
  4. ঘ) আলতাফ মাহমুদ
সঠিক উত্তর:
খ) গাজী মাজহারুল আনোয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) গাজী মাজহারুল আনোয়ার
ব্যাখ্যা
• বীর মুক্তিযোদ্ধা, চলচিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকবি ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার ৪ সেপ্টেম্বর, ২০২২ সেষ নিশ্বাস ত্যাগ করে।
• ‘জয় বাংলা বাংলার জয়’ গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। 
• তার কালজয়ী কিছু গান:-
- হে বন্ধু বঙ্গবন্ধু
- একবা যেতে দে না আমায়,
- একতারা তুই দেশের কথা,
- গানেরি পাতায় স্বরলিপি,
- চোখ যে মনের কথা বলে,
- আকাশের হাতে আছে একরাশ নীল,
- আছেন আমার মোক্তার,
- ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা,
- সবাই তো ভালবাসা চায়,
- ঢাকা শহর আইসা আমার ইত্যাদি।  

তথ্যসূত্র:- লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর - ২০২২।
.
২০২২ সালে 'সাহিত্যে' নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) সোয়ান্তে প্যাবো
  2. খ) আনি এরনো
  3. গ) ডগলাস ডব্লিউ ডায়মন্ড
  4. ঘ) বেন এস বার্নান
সঠিক উত্তর:
খ) আনি এরনো
উত্তর
সঠিক উত্তর:
খ) আনি এরনো
ব্যাখ্যা
• এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন ফরাসি লেখক আনি এরনো। রয়্যাল সুইডিশ একাডেমি এই পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করে। 
• পুরস্কার ঘোষণার সময় রয়্যাল সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হয়, ৮২ বছর বয়সী আনি এরনোকে এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁর ৪০ বছরের ‘আপসহীন’ লেখার জন্য, যেখানে জেন্ডার, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তিনি তুলে ধরেছেন।
• আনি এরনো সাহসী ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন করেছেন।
• আনি এরনোর বেশ কয়েকটি বিখ্যাত উপন্যাস রয়েছে। অনেকগুলোই আত্মজীবনীমূলক। ১৯৭৪ সালে তাঁর লেখা প্রথম বই ‘লে আখঁমখে ভিদ’ প্রকাশিত হয়। ১৯৯০ সালে ‘ক্লিনড আউট’ নামে বইটির ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়। ১৯৮৩ সালে আনি এরনোর উপন্যাস ‘লা প্লাস’ প্রকাশিত হয়। ১৯৯২ সালে এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ‘আ ম্যানস প্যালেস’ শিরোনামে। 

অন্যদিকে, 
• চিকিৎসা শাস্ত্র - সোয়ান্তে প্যাবো (সুইডেন)। 
• অর্থনীতি - ১. বেন এস বার্নানকে, ২. ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ৩. ফিলিপ এইচ ডিবভিগ।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২ এবং প্রথম আলো। 
 
.
‘অপারেশন ইউনিকর্ন’ কোন বিষয়টির সাথে সম্পর্কিত?
  1. ক) রাজা তৃতীয় চার্লসের সিংহাসন গ্রহনের আনুষ্ঠানিক নথি
  2. খ) রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন গ্রহনের আনুষ্ঠানিক নথি
  3. গ) রাজা তৃতীয় চার্লসের অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নথি
  4. ঘ) রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নথি
সঠিক উত্তর:
ঘ) রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নথি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নথি
ব্যাখ্যা
• দ্বিতীয় এলিজাবেথের কোড নাম ছিল লন্ডন ব্রিজ। তাঁর মৃত্যুর পর ১০ দিন যা যা হবে তা লিপিবদ্ধ থাকবে ‘অপারেশন লন্ডন ব্রিজ’ নামক নথিতে যার জন্য ১৯৬০ সালে প্রাথমিক খসড়া তৈরি করা হয়।
• তবে লন্ডনের পরিবর্তে স্কটল্যান্ডে রানির মৃত্যু হওয়ায় ‘অপারেশন ইউনিকর্ন’ নামে কার্যক্রম পরিচালিত হয়। স্কটল্যান্ডের জাতীয় পশু ‘ইউনিকর্ন’।
• রানির প্রয়ানের দিনটিকে 'D Day' বলা হয়। 

উল্লেখ্য, 
• চার্লস মারা গেলে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নাম হবে - ‘অপারেশন মেনাই ব্রিজ’।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।      
.
নিচের কোন প্ল্যাটফর্মটি জনগন ও সরকারের মধ্যে সম্পৃক্ততা বা সেতু বন্ধন তৈরি করবে?
  1. ক) জনতার সরকার
  2. খ) জনতার জাগরণ
  3. গ) জনতার আহবান
  4. ঘ) জনতার জয়গান
সঠিক উত্তর:
ক) জনতার সরকার
উত্তর
সঠিক উত্তর:
ক) জনতার সরকার
ব্যাখ্যা
• “জনতার সরকার” সাধারণ জনগণের অংশগ্রহণমূলক সরকার ও শাসন ব্যবস্থা নিশ্চিত করতে জনগন-সরকার সম্পৃক্ততা বা সেতু বন্ধন তৈরির প্ল্যাটফর্ম।
• জনগণের সাথে সরকারের সংলাপ বা সেতুবন্ধন তৈরি করা এবং সরকারকে জনগণের কাছাকাছি নিয়ে আসা ও জনগণকে সরকারের কাছাকাছি নিয়ে আসাই “জনতার সরকার” প্ল্যাটফর্মের লক্ষ্য।
• সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, সরকার ও জনগণের মধ্যে ডিজিটাল সেতু হিসেবে কাজ করবে “জনতার সরকার” প্ল্যাটফর্ম।     

তথ্যসূত্র:- https://janatarsarkar.gov.bd/ এবং লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।   
.
ঘুমধুম ও তুমব্রু সীমান্ত অবস্থিত -
  1. ক) রুমা, বান্দরবান
  2. খ) রোয়াংছড়ি, বান্দরবান
  3. গ) নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
  4. ঘ) আলীকদম, বান্দরবান
সঠিক উত্তর:
গ) নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
ব্যাখ্যা
• ঘুমধুম ও তুমব্রু সীমান্ত অবস্থিত - বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।    
• সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার জনবসতিতে দুটি মর্টার শেল এসে পড়েছে। মিয়ানমার থেকে নিক্ষেপ করা ওই মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
.
কোন দেশ প্রথম মুখ দিয়ে শ্বাস (ইনহেলার) নেওয়ার করোনার টীকা আবিস্কার করে?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
চীন প্রথম মুখ দিয়ে শ্বাস (ইনহেলার) নেওয়ার করোনার টীকা আবিস্কার করে।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।      
১০.
বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে চলমান প্রকল্প কয়টি?
  1. ক) ৫০টি
  2. খ) ৬৫টি
  3. গ) ৫৫টি
  4. ঘ) ৪৫টি
সঠিক উত্তর:
গ) ৫৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৫টি
ব্যাখ্যা
• বিশ্বব্যাংকের অর্থায়নে বর্তমানে চলমান প্রকল্প – ৫৫টি। এসব প্রকল্পে প্রায় ১ হাজার ৫৬৯ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক।     

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
১১.
'INTERPA' এর পূর্ণরুপ কোনটি?
  1. ক) International Association of Police Academies
  2. খ) International Assembly of Police Academies
  3. গ) International Association of Public Academies
  4. ঘ) International Association of Police Administration
সঠিক উত্তর:
ক) International Association of Police Academies
উত্তর
সঠিক উত্তর:
ক) International Association of Police Academies
ব্যাখ্যা
• ১২-১৪ সেপ্টেম্বর ‘International Association of Police Academies’ (INTERPA) এর ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয় – ঢাকা, বাংলাদেশ।
• এই সম্মেলনে বাংলাদেশ ও কাতার INTERPA এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
• প্রতিপাদ্য ছিল – Digitalization of Policing. INTERPA বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমি নিয়ে গঠিত।
• এর সদস্য সংখ্যা – ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি।
• সদরদপ্তর – আঙ্কারা, তুরস্ক।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।    
১২.
ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ছিলেন কে?
  1. ক) মোহাম্মদ হানিফ
  2. খ) ব্যারিস্টার আবুল হাসনাত
  3. গ) মীর্জা আব্বাস
  4. ঘ) সাদেক হোসেন খোকা
সঠিক উত্তর:
খ) ব্যারিস্টার আবুল হাসনাত
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যারিস্টার আবুল হাসনাত
ব্যাখ্যা
• ১৯৭৭ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা নগরীকে ৫০টি ওয়ার্ডে বিভক্ত করে নির্বাচনের মাধ্যমে ঢাকা পৌরসভা গঠন করা হয়।
• ১৯৭৭ সালের ৩১ অক্টোবর কমিশনারদের মাধমে ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন ব্যারিস্টার আবুল হাসনাত। (৩১-১০-৭ থেকে ৮-১০-৭৮ পর্যন্ত)। 
• ১৯৭৮ সালে ঢাকা পৌরসভাকে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয় পৌরসভার চেয়ারম্যান ঢাকা মিউিনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নামে অবিহিত হয়। এটা ছিল ঢাকা নগরবাসীদের বহুদিনের আশা আকাঙ্খার বাস্তব রূপায়ণ। এই সময় ৫০ জন নির্বাচিত কমিশনারসহ ৫ (পাঁচ) জন মনোনীত কমিশনার থাকার বিধান ছিল। এ করপোরেশনের মেয়র পদে ব্যারিস্টার আবুল হাসনাত বহাল থাকেন ১৯৮২ সালের ৯ মে পর্যন্ত।
• গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে তিনি মৃত্যু বরণ করেন।   

উল্লেখ্য, 
• ১৯৯৩ সালে ‘ঢাকা সিটি করপোরেশন (সংশোধনী) আইন, ১৯৯৩’ জারি করা হয়। এ আইনে মেয়র এবং কমিশনাররা প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার বিধান হয়। নতুন আইনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে এবং ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন মোহাম্মদ হানিফ। তিনি ২০০২ সালের ৪ এপ্রিল পর্যন্ত টানা আট বছর দায়িত্ব পালন করেন।    

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।    
১৩.
কমনওয়েলথের বর্তমান প্রধান কে?
  1. ক) তৃতীয় এলিজাবেথ
  2. খ) প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  3. গ) রাজা তৃতীয় চার্লস
  4. ঘ) লিজ ট্রাস
সঠিক উত্তর:
গ) রাজা তৃতীয় চার্লস
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজা তৃতীয় চার্লস
ব্যাখ্যা
• ৮ সেপ্টেম্বর ২০২২ সালে রাজা তৃতীয় চার্লস ৫৬টি স্বাধীন দেশের জোট কমনওয়েলথের নতুন প্রধান হন। 
• বর্তমান মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।    

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
১৪.
'রাসেলের জন্য অপেক্ষা' কী?
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) প্রামান্যচিত্র
  4. ঘ) শিশুতোষ চলচিত্র
সঠিক উত্তর:
ঘ) শিশুতোষ চলচিত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিশুতোষ চলচিত্র
ব্যাখ্যা
• সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ চলচিত্র – রাসেলের জন্য অপেক্ষা।
সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচিত্রটি পরিচালনা করেন নূর-ই আলম।   

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
১৫.
রাশিয়ার সাথে যুক্ত করার জন্য পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের কয়টি অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়?
  1. ক) ২টি
  2. খ) ৫টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ঘ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪টি
ব্যাখ্যা
• গত ২৩ সেপ্টেম্বর রাশিয়ার সঙ্গে যুক্ত করতে পূর্ব ইউক্রেনের দোনেৎস্কো ও লুহানস্ক এবং দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিঝঝিয়ায় পাঁচদিনব্যাপী গণভোট অনুষ্ঠিত হয়।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।    
১৬.
১১তম বার্ষিক ইন্টারন্যাশনাল অ্যাসসিয়েশন অব পুলিশ একাডেমির সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ঢাকা, বাংলাদেশ
  2. খ) নয়া দিল্লী, ভারত
  3. গ) লন্ডন, যুক্তরাজ্য
  4. ঘ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) ঢাকা, বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা, বাংলাদেশ
ব্যাখ্যা
ঢাকায় ১১তম বার্ষিক ইন্টারন্যাশনাল অ্যাসসিয়েশন অব পুলিশ একাডেমির সম্মেলন অনুষ্ঠিত হয়। 

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
১৭.
‘প্রবাস বন্ধু কল সেন্টার’ এর হটলাইন কোনটি?
  1. ক) ১৬৭৬৭
  2. খ) ১৬১৩৫
  3. গ) ১৬১২৩
  4. ঘ) ১০৬
সঠিক উত্তর:
খ) ১৬১৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬১৩৫
ব্যাখ্যা
• প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ‘১৬১৩৫’ টোল ফ্রি নম্বর দিয়ে ‘প্রবাস বন্ধু কল সেন্টার’ নামে হটলাইন চালু করেছে। 

অন্যদিকে, 
- ১০৬ – দুদক হটলাইন।
- ১৬১২৩ – কৃষি কল সেন্টার হটলাইন।
- ১৬৭৬৭ - সুখী পরিবার কল সেন্টার।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
১৮.
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ড' লাভ করে কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট?
  1. ক) ডুনাল্ড ট্রাম্প
  2. খ) বারাক ওবামা
  3. গ) জর্জ ডব্লিউ বুশ
  4. ঘ) বিল ক্লিনটন
সঠিক উত্তর:
খ) বারাক ওবামা
উত্তর
সঠিক উত্তর:
খ) বারাক ওবামা
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি এওয়ার্ড’ লাভ করেন – সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।          

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
১৯.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২ অনুসারে, শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) সুইডেন
  4. ঘ) নরওয়ে
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২
• সেপ্টেম্বর, ২০২২ যুক্তরাজ্যভিত্তিক দ্য ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিট (EIU) ১১৩টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২। প্রতিবেদন অনুসারে –            
• শীর্ষ দেশ – ফিনল্যান্ড
• সর্বনিম্ন দেশ – সিরিয়া।
• সার্কভুক্ত দেশের অবস্থান: 
৬৮. ভারত ; ৭৪. নেপাল ; ৭৯. শ্রীলংকা ; ৮০. বাংলাদেশ ; ৮৪. পাকিস্তান।     

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।