পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
“Award Mania: Season - 8” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিকসমূহ: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি: ১. কম্পিউটার নেটওয়ার্ক [ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স] ও ইন্টারনেটের ধারণা ও বিবর্তন। ২. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW), নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ৩. দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
টেলনেট হলো একটি-
  1. সার্চ ইঞ্জিন
  2. কম্পিউটার ভাইরাস
  3. ইন্টারনেট টুলস
  4. ক্লাউড সার্ভিস
সঠিক উত্তর:
ইন্টারনেট টুলস
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট টুলস
ব্যাখ্যা
• টেলনেট হলো একটি ইন্টারনেট টুলস।

• টেলনেট:
- টেলনেট হচ্ছে এমন একটি ইন্টারনেট টুলস, যার সাহায্যে একটি কম্পিউটারের মধ্যে অন্য একটি কম্পিউটার ব্যবহার করা যায় বা প্রবেশ করা যায়।
- এটি এমন একটি প্রোগ্রাম, যা একটি নির্দিষ্ট কম্পিউটার ও দূরবর্তী কম্পিউটারের মধ্যে একটি জানালা হিসেবে কাজ করে।
- ফলে ব্যবহারকারীর কাছে মনে সে দূরবর্তী কম্পিউটারটির কাছে বসে কাজ করছে।
- টেলনেট সংযোগ অনেক কাজের জন্য বেশ প্রয়োজনীয়। যেমন- একটি লাইব্রেরির ক্যাটালগের সাথে টেলনেট সংযোগ স্থাপন করে ঘরে বসেই এই লাইব্রেরি থেকে যেকোনো বই সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়।
- টেলনেট সংযোগ স্থাপন করে অনলাইন কনফারেন্স করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোন কাজে রোবট ব্যবহৃত হয়?
  1. মহাশূন্যের ছবি সংগ্রহ করতে
  2. ক্ষতিকর বিস্ফোরক সনাক্তকরণে
  3. শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি করতে
  4. উল্লিখিত সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকল ক্ষেত্রে
ব্যাখ্যা
• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার।

- বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে রোবটকে ব্যবহার করা হচ্ছে। যেমন-
• শিল্পের বিপজ্জনক ও কঠিন কাজ করা।
• বৃহৎ মেশিনের কষ্টদায়ক যন্ত্রপাতির সংযোজন।
• খনি হতে বিভিন্ন বিষাক্ত পদার্থ উত্তোলন।
• মহাকাশ গবেষণায় রোবট ব্যবহৃত হচ্ছে।
মহাশূন্যের ছবি সংগ্রহ
ক্ষতিকর বিস্ফোরক সনাক্তকরণে
• গৃহস্থালীর কাজে রোবট ব্যবহৃত হচ্ছে।
• গভীর অরণ্য কিংবা বহুদূরত্বে শত্রুর উপস্থিতির প্রমাণে।
শিল্প কারখানায় দ্রুত উৎপাদন কার্য হাসিলে রোবটের ব্যবহার হচ্ছে; ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সম্পৃক্ত রোবটগুলো তাদের পরিবেশের সাথে কীভাবে যোগাযোগ করে?
  1. সেন্সর এবং অ্যালগরিদমের মাধ্যমে
  2. প্রোগ্রামিং কোডের মাধ্যমে
  3. ম্যানুয়াল কন্ট্রোলের মাধ্যমে
  4. শুধুমাত্র ব্যাটারি পাওয়ারের মাধ্যমে
সঠিক উত্তর:
সেন্সর এবং অ্যালগরিদমের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
সেন্সর এবং অ্যালগরিদমের মাধ্যমে
ব্যাখ্যা
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সম্পৃক্ত রোবটগুলো সেন্সর এবং অ্যালগরিদমের মাধ্যমে তাদের পরিবেশের সাথে যোগাযোগ করে।

• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়। কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলিম শ্রেণি।
.
Brave কী?
  1. ওয়েব ব্রাউজার
  2. অপারেটিং সিস্টেম
  3. ডাটাবেজ সফটওয়্যার
  4. কম্পিউটার এন্টিভাইরাস
সঠিক উত্তর:
ওয়েব ব্রাউজার
উত্তর
সঠিক উত্তর:
ওয়েব ব্রাউজার
ব্যাখ্যা
• Brave হলো একটি বিনামূল্যের এবং ওপেন সোর্স ওয়েব ব্রাউজার।

• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- ইন্টারনেট হতে তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় তাকে ব্রাউজার বলে।
- ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা হয়।
- অর্থাৎ সার্ভারগুলো ইন্টারনেট ব্যবহারকারীকে তথ্য যেমন টেক্সট, ছবি, শব্দ ইত্যাদি সরবরাহ করতে পারে।
- এসব তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যাকে বলে ওয়েব ব্রাউজার।

• বর্তমানে বহুল ব্যবহৃত কয়েকটি ওয়েব ব্রাউজার হলো:
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer), 
- মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox), 
- সাফারি (Safari), 
- অপেরা (Opera), 
- গুগল ক্রম (Google Chrome), 
- নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
.
Vizard সফটওয়্যারটি প্রধানত কোথায় ব্যবহৃত হয়?
  1. ক্রায়োসার্জারিতে
  2. রোবটিক্সে
  3. ভার্চুয়াল রিয়েলিটিতে
  4. বায়োমেট্রিক্সে
সঠিক উত্তর:
ভার্চুয়াল রিয়েলিটিতে
উত্তর
সঠিক উত্তর:
ভার্চুয়াল রিয়েলিটিতে
ব্যাখ্যা
• Vizard সফটওয়্যারটি ব্যবহৃত হয় ভার্চুয়াল রিয়েলিটিতে।

• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolKit, 3D Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভবপর হয়।
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথাইয় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে একটি ডাটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট পড়তে হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।
- ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক হলেন জ্যারন ল্যানিয়ার। [Jaron Lanier; পূর্ণ নাম Jaron Zepel Lanier]

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
প্যান নিচের কোনটি দ্বারা সংযুক্ত হতে পারে?
  1. USB Bus
  2. Fireware Bus
  3. ক ও খ উভয়ই
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
• প্যান USB Bus এবং Fireware Bus দ্বারা সংযুক্ত হতে পারে।

• PAN:
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network (পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক)।
- কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- তবে নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলো ব্যক্তিগত নাও হতে পারে।
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে। 
- প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, পিডিএ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সর্বপ্রথম স্মার্টফোন ডিজাইন করে কোন প্রতিষ্ঠান?
  1. মাইক্রোসফট
  2. আইবিএম
  3. অ্যাপল
  4. ইন্টেল
সঠিক উত্তর:
আইবিএম
উত্তর
সঠিক উত্তর:
আইবিএম
ব্যাখ্যা
• সর্বপ্রথম স্মার্টফোন ডিজাইন করে আইবিএম।

• স্মার্টফোন:
- স্মার্টফোন হলো বিশেষ ধরনের মোবাইল ফোন যা মোবাইল কম্পিউটিং প্লাটফর্মের ওপর প্রতিষ্ঠিত।
- বেলসাউথ প্রতিষ্ঠান ১৯৯৩ সালে স্মার্টফোন বাজারে আনেন।
- এই স্মার্টফোনে ক্যালেন্ডার, ঠিকানা বই, ক্যালকুলেটর এবং অন্যান্য ফাংশন অ্যাক্সেস করার জন্য একটি টাচস্ক্রিন ইন্টারফেস অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- স্মার্টফোন ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- স্মার্টফোনে ডাটা স্থানান্তর উচ্চ গতিসম্পন্ন।
- ব্ল্যাকবেরি স্মার্টফোনের প্রথম নির্মাতা হচ্ছে - BlackBerry Limited এবং Research In Motion.
- 'প্রিমো' স্মার্টফোনের নির্মাতা প্রতিষ্ঠান - ওয়ালটন।

উৎস: ব্রিটানিকা।
.
বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয় কত সালে?
  1. ১৯৯৫
  2. ১৯৯৬
  3. ১৯৬৯
  4. ১৯৭৫
সঠিক উত্তর:
১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬
ব্যাখ্যা
• বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালে।

• ইন্টারনেট: 
- আরপানেট (ARPANET) দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়। 
- ১৯৯০ সাল থেকেই বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়লেও বাংলাদেশ অনেক পরে এ মহাযাত্রায় যোগ দেয়।
- ১৯৯৩ সালে প্রথম সরকারিভাবে ইন্টারনেট ব্যবহার শুরু হয়।
- ১৯৯৫ সালে অফলাইন ই-মেইলের মাধ্যমে প্রথম এদেশে সীমিত আকারে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
- বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
- ১৯৯৬ সালে দেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে।
- ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ।

উৎস: ব্রিটানিকা ।
.
কত কিলোমিটার দূরত্বের মধ্যে MAN ভাল কাজ করে?
  1. ১০ কিলোমিটার
  2. ৩০ কিলোমিটার
  3. ৫০ কিলোমিটার
  4. ৭০ কিলোমিটার
সঠিক উত্তর:
১০ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ কিলোমিটার
ব্যাখ্যা
• ১০ কিলোমিটারের মধ্যে MAN ভাল কাজ করে।

• MAN:
- MAN এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network (মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক)।
- একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহ বিভিন্ন ডিভাইস ও LAN গুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে MAN বলা হয়।
- MAN এর ক্ষেত্রে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়।
- এই নেটওয়ার্কে যখন তারবিহীন সংযোগ দেয়া হয়, তখন তাকে WMAN (Wireless Metropoliton Area Network) বলা হয়।
- এই নেটওয়ার্কে হাব, গেটওয়ে, সুইচ, ব্রিজ, রাউটার ইত্যাদি ডিভাইসসমূহ ব্যবহৃত হয়।
- MAN এর মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হয়ে থাকে।
- শহরের ক্যাবল টিভি নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের উদাহরণ।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১০.
টেলেক্সের মাধ্যমে কী প্রেরণ করা যায়?
  1. শব্দ
  2. ছবি
  3. লেখা
  4. সবগুলোই
সঠিক উত্তর:
লেখা
উত্তর
সঠিক উত্তর:
লেখা
ব্যাখ্যা
• টেলেক্সের মাধ্যমে লেখা প্রেরণ করা যায়।

• টেলেক্স:
- টেলেক্স একধরণের টেলিপ্রিন্টার।
- এতে একটি টাইপরাইটার থাকে।
- যে তথ্য, সংবাদ বা চিঠি প্রেরণ করতে হবে তা টাইপরাইটারে টাইপ করতে হয়।
- যে নম্বরে প্রেরণ করা হয়, সে নম্বরে তা টাইপ হয়ে বেরিয়ে আসে।
- 1931 সালে আমেরিকান টেলিফোন এবং টেলিগ্রাফ কোম্পানি (AT&T) তাদের টেলিটাইপরাইটার এক্সচেঞ্জ পরিষেবা, TWX, চালু করে।
- 1962 সালে ওয়েস্টার্ন ইউনিয়ন টেলিগ্রাফ কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের Telex সিস্টেম প্রতিষ্ঠা করে, আট বছর পরে তারা AT&T থেকে TWX অধিগ্রহণ করে।

উৎস: ব্রিটানিকা।
১১.
ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি কত?
  1. ৫০০ - ১০০০ মিটার
  2. ১ - ৫ কিলোমিটার
  3. ৫ - ১০ কিলোমিটার
  4. যেকনো দূরত্বে কাজ করতে সক্ষম
সঠিক উত্তর:
১ - ৫ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১ - ৫ কিলোমিটার
ব্যাখ্যা
• ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি সাধারণত ১ - ৫ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।

• CAN:
- CAN এর পূর্ণরূপ হলো Campus/Corporate Area Network.
- অনেকগুলো LAN সংযুক্ত করে তৈরি করা হয়।
- একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, আবাসিক হলসমূহ, একাডেমিক ভবন, স্টুডেন্ট সেন্টার, জিমনেসিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত LAN গুলোকে সংযুক্ত করতে CAN ব্যবহার করা হয়।
- এর বিস্তৃতি ১ থেকে ৫ কি.মি. দূরত্ব পর্যন্ত হতে পারে।
- বিশ্ববিদ্যালয়ের মতো বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে LAN ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারীর ব্যবহারের জন্য CAN ব্যবহার করা হয়। যেমন: Googleplex, মাইক্রোসফটের নেটওয়ার্ক।

• CAN এর বৈশিষ্ট্য:
- ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব ১ - ৫ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- শ্রেণি সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
- এ নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম।
- এ নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
Chrome ওয়েব ব্রাউজারটি ডেভেলেপ করেছে-
  1. মাইক্রোসফট
  2. অ্যাপল
  3. গুগল
  4. ইন্টেল
সঠিক উত্তর:
গুগল
উত্তর
সঠিক উত্তর:
গুগল
ব্যাখ্যা
• Chrome ওয়েব ব্রাউজারটি ডেভেলেপ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।

• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।
- ECRN-এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়।
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১৩.
পৃথিবীর সবচেয়ে বড় WAN-এর উদাহরণ কোনটি?
  1. ইন্টারনেট
  2. টেলিভিশন
  3. ওয়াইফাই
  4. রেডিও
সঠিক উত্তর:
ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট
ব্যাখ্যা
• পৃথিবীর সবচেয়ে বড় WAN-এর উদাহরণ হলো ইন্টারনেট।

• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- WAN এর পূর্ণরূপ হচ্ছে Wide Area Network (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক)।
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- WAN-এর বিস্তৃতি সমগ্র দেশ বা পৃথিবী জুড়ে হতে পারে।
- এক্ষেত্রে ব্যবহারকারীরা টেলিফোন লাইন ব্যবহার করে নেটওয়ার্কের কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে।
- টেলিফোনের সাথে সংযুক্ত মডেমের মাধ্যমে নেটওয়ার্কে ডায়াল করতে হয়।
- এভাবে ভিন্ন প্রকৃতির নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত করার জন্য গেটওয়ে ব্যবহার করা হয়।
- গেটওয়ে ডাটা বা তথ্য চলাচলের জন্য প্রয়োজনীয় পরিবর্তনের কাজ করে দেয়।
- ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন সুবিধা পেতে পারে। যেমন ই-মেইল, ইন্টারনেট ইত্যাদি।

উৎস:
১. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।