পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলা ব্যাকরণ: টপিকসমূহ: শব্দ প্রকরণ (প্রকৃতি - প্রত্যয়; ক্রিয়ার কাল ও এর প্রয়োগ) উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
প্রত্যয় 'আমি' যোগে গঠিত কোন শব্দটি?
  1. ক) জেঠামি
  2. খ) পাগলামি
  3. গ) ছেলেমি
  4. ঘ) ঠকামো
সঠিক উত্তর:
খ) পাগলামি
উত্তর
সঠিক উত্তর:
খ) পাগলামি
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'আমি' প্রত্যয় যোগে পাগলামি শব্দটি গঠিত হয়েছে।

• 'আমি' প্রত্যয় যোগে গঠিত কয়েকটি শব্দ:
- ইতর+আমি = ইতরামি।
- পাগল+আমি = পাগলামি।
- চোর+আমি = চোরামি।
- বাঁদর+আমি = বাঁদরামি।

• বাকি অপশনগুলো:
- ঠক্+আমো = ঠকামো।
- জেঠা+মি = জেঠামি।
- ছেলে+মি = ছেলেমি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
আমরা রোজ সকালে হাঁটতে যেতাম - বাক্যটিতে কোন কালের ক্রিয়া আছে?
  1. ক) ঘটমান অতীত
  2. খ) নিত্য অতীত
  3. গ) সাধারণ অতীত
  4. ঘ) পুরাঘটিত অতীত
সঠিক উত্তর:
খ) নিত্য অতীত
উত্তর
সঠিক উত্তর:
খ) নিত্য অতীত
ব্যাখ্যা
• আমরা রোজ সকালে হাঁটতে যেতাম - বাক্যটিতে নিত্য অতীত কালের ক্রিয়া আছে।
- অতীত কালে প্রায়ই ঘটতাে এমন বােঝালে নিত্য অতীত কাল হয়।
যেমন:
- খুব সকালে ঘুম থেকে উঠতাম।
- তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'দর্শন' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি?
  1. ক) √দৃশ্+অনট
  2. খ) √দৃশ্+অন
  3. গ) √দিশ্+অনট
  4. ঘ) √দিশ্+অন
সঠিক উত্তর:
খ) √দৃশ্+অন
উত্তর
সঠিক উত্তর:
খ) √দৃশ্+অন
ব্যাখ্যা
- 'দর্শন' এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে √দৃশ্+অন
- এটি একটি সংস্কৃত কৃৎ প্রত্যয়।

'অন' প্রত্যয়ে গঠিত কয়েকটি শব্দ:
- √নী+অনট ˃ নে+অন = নয়ন।
- √নৃত+অন = নর্তন।
- √দৃশ্+অন = দর্শন।

• 'অনট' প্রত্যয়ে গঠিত কয়েকটি শব্দ:
- √নন্দি+অনট = নন্দন।
- √ভোজ+অনট = ভোজন।
- √শ্রু”+অনট = শ্রবণ।
- √স্থা+অনট = স্থান।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'জয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি?
  1. ক) √জয়+অল
  2. খ) √জি+অল
  3. গ) √জয়+অল
  4. ঘ) √জ+অল
সঠিক উত্তর:
খ) √জি+অল
উত্তর
সঠিক উত্তর:
খ) √জি+অল
ব্যাখ্যা
নতুন সংস্করণ (২০২১) অনুসারে সঠিক প্রকৃতি ও প্রত্যয়: √জি+অ = জয়।
তবে পুরাতন সংস্করণে (২০১৯) অনুসারে √জি+অল্‌ = জয় দেয়া আছে।

অপশনে, যদি দুইটিই দেয়া থাকতো তাহলে নিঃসন্দেহে সঠিক উত্তর হতো - √জি+অ = জয়।
কিন্তু অপশনে যেহেতু "√জি+অ = জয়" নেই তাই সঠিক উত্তর হিসেবে √জি+অল্‌ নেয়া হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
.
'জ্বালানি' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি?
  1. ক) √জ্বাল্‌+ইনি
  2. খ) √জেলে+আনি
  3. গ) √জ্বাল্‌+আনি
  4. ঘ) √জেলে+ইনি
সঠিক উত্তর:
গ) √জ্বাল্‌+আনি
উত্তর
সঠিক উত্তর:
গ) √জ্বাল্‌+আনি
ব্যাখ্যা
প্রদত্ত প্রশ্নের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে- √জ্বাল্‌+আনি।

• প্রদত্ত শব্দ -- প্রকৃতি ও প্রত্যয়
- জ্বালানি --- √জ্বাল্‌+আনি।
- ঝাঁকানি --- √ঝাঁক+আনি।
- ছট্‌ফটানি ---√ছট্‌ফট্‌+আনি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন শব্দটি 'পনা' প্রত্যয় যোগে গঠিত হয়েছে?
  1. ক) বেহায়াপনা
  2. খ) রান্না
  3. গ) কান্না
  4. ঘ) ডাক্তারখানা
সঠিক উত্তর:
ক) বেহায়াপনা
উত্তর
সঠিক উত্তর:
ক) বেহায়াপনা
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে বেহায়াপনা শব্দটি 'পনা' প্রত্যয় যোগে গঠিত হয়েছে।
- এটি একটি তদ্ধিতান্ত শব্দ।

• 'পনা' প্রত্যয় যোগে গঠিত শব্দ: 
- বেহায়া + পনা = বেহায়াপনা (তদ্ধিতান্ত শব্দ)।
- গিন্নি + পনা = গিন্নিপনা (তদ্ধিতান্ত শব্দ)।

• বাকি অপশনগুলো:
- রাঁধ + না = রান্না (কৃৎপ্রত্যয়)।
- কাঁধ + না = কান্না  (কৃৎপ্রত্যয়)।
- ডাক্তার + খানা = ডাক্তারখানা (তদ্ধিতান্ত শব্দ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।