পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জসীম উদ্দীন, জহির রায়হান, জাহানারা ইমাম, জীবনানন্দ দাশ, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনবন্ধু মিত্র, দীনেশচন্দ্র সেন, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ূন আহমেদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কায়কোবাদ
  2. খ) গোলাম মোস্তফা
  3. গ) কামিনী রায়
  4. ঘ) গিরিশচন্দ্র ঘোষ
সঠিক উত্তর:
ক) কায়কোবাদ
উত্তর
সঠিক উত্তর:
ক) কায়কোবাদ
ব্যাখ্যা
অতি অল্প বয়স থেকেই কায়কোবাদের সাহিত্য প্রতিভার স্ফূরণ ঘটে। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'বিরহ বিলাপ' (১৮৭০) প্রকাশিত হয়। এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- কুসুম কানন, অশ্রুমালা, শিবমন্দির, অমিয় ধারা, শ্মশানভষ্ম, প্রেম পারিজাত, মন্দাকিনী ধারা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে কোনটি সত্য?
  1. ক) মাত্র ১৭ বছর বয়সে হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন
  2. খ) ছাত্রদের যেকোনো অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিতেন।
  3. গ) সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা তার উপদেশ ছিল
  4. ঘ) উপরের সবগুলোই সত্য
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই সত্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই সত্য
ব্যাখ্যা
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাশীল ও শিক্ষক। তিনি মাত্র ১৭ বছর বয়সে হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। তাঁর ছাত্রদেরকে জীবন ও সমাজ প্রক্রিয়ার প্রতি যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন। তিনি ছাত্রদেরকে জ্ঞানানুরাগী হতে এবং যেকোন অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন। তাঁর পুনরাবৃত্ত উপদেশ ছিল- 'সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা'। ডিরোজিও-র প্রিয় ছিলেন হিন্দু কলেজের একদল বুদ্ধিদীপ্ত ছাত্র। এরাই হচ্ছে ইয়ং বেঙ্গল এর সদস্য। এদের মধ্যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়ও ছিলেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'দীপ ও ধূপ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কুসুমকুমারী দাশ
  2. খ) কামিনী রায়
  3. গ) জহির রায়হান
  4. ঘ) কায়কোবাদ
সঠিক উত্তর:
খ) কামিনী রায়
উত্তর
সঠিক উত্তর:
খ) কামিনী রায়
ব্যাখ্যা
কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া। এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- নির্মাল্য, মাল্য ও নির্মাল্য, পৌরাণিকী, অশোক সঙ্গীত, অম্বা, দীপ ও ধূপ, জীবন পথে, গুঞ্জন ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'নিঃসঙ্গ পাইন' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) জহির রায়হান
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) জাহানারা ইমাম
সঠিক উত্তর:
ঘ) জাহানারা ইমাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাহানারা ইমাম
ব্যাখ্যা
জাহানারা ইমাম শহীদ জননী হিসেবে খ্যাত। তাঁর সর্বাধিক খ্যাতির কারণ দিনপঞ্জিরূপে লেখা তাঁর অনবদ্য গ্রন্থ 'একাত্তরের দিনগুলি'। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পুত্র রুমী ও স্বামীকে হারান। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাহানারা ইমাম লেখালেখিতে ব্যস্ত সময় কাটান এবং তাঁর প্রধান গ্রন্থগুলি এ সময়ে প্রকাশ পায়। গল্প, উপন্যাস ও দিনপঞ্জি জাতীয় রচনা মিলিয়ে তাঁর আরও কয়েকটি গ্রন্থ রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: অন্য জীবন, বীরশ্রেষ্ঠ, জীবন মৃত্যু, চিরায়ত সাহিত্য, বুকের ভিতরে আগুন, নাটকের অবসান, দুই মেরু, নিঃসঙ্গ পাইন, নয় এ মধুর খেলা, ক্যানসারের সঙ্গে বসবাস ও প্রবাসের দিনলিপি‌।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
বাংলাদেশের ইতিহাসে প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র-
  1. ক) সংগম
  2. খ) জীবন থেকে নেয়া
  3. গ) বাহানা
  4. ঘ) কখনো আসেনি
সঠিক উত্তর:
গ) বাহানা
উত্তর
সঠিক উত্তর:
গ) বাহানা
ব্যাখ্যা
জহির রায়হানের উর্দু ছবি 'সঙ্গম' ছিল সমগ্র পাকিস্তান তথা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নির্মিত প্রথম রঙিন চলচ্চিত্র‌‌। উর্দু ছবি বাহানা ছিল সমগ্র পাকিস্তান তথা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নির্মিত প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
'আত্মজা ও একটি করবী গাছ' হাসান আজিজুল হক রচিত একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
গ) গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) গল্পগ্রন্থ
ব্যাখ্যা
'আত্মজা ও একটি করবী গাছ' হাসান আজিজুল হক রচিত একটি গল্পগ্রন্থ। তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থ- নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, জীবন ঘষে আগুন ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'যখন উদ্যত সঙ্গীন' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) জসীম উদদীন
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) হুমায়ুন আজাদ
সঠিক উত্তর:
ক) হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
বিমুখ প্রান্তর হাসান হাফিজুর রহমান রচিত প্রথম কাব্যগ্রন্থ। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- প্রতিবিম্ব, আর্ত শব্দাবলী, অন্তিম শহরের মতো, যখন উদ্যত সঙ্গীন ও শোকার্ত তরবারি ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
নিচের যেটি অনূদিত কবিতার দৃষ্টান্ত-
  1. ক) স্বাধীনতা
  2. খ) জীবন-সঙ্গীত
  3. গ) ছায়াময়ী
  4. ঘ) শূরসুন্দরী
সঠিক উত্তর:
খ) জীবন-সঙ্গীত
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবন-সঙ্গীত
ব্যাখ্যা
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 'জীবন-সঙ্গীত' কবিতাটি H.W. Longfellow রচিত A Psalm in life এর অনুবাদ। হেমচন্দ্রের কাব্য ছায়াময়ী এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কাব্য- শূরসুন্দরী।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'রসকলি' গল্পের রচয়িতা কে?
  1. ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. খ) জসীম উদদীন
  3. গ) কাজী মোতাহার হোসেন
  4. ঘ) জহির রায়হান
সঠিক উত্তর:
ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
পথের ডাক, দ্বীপান্তর ও দুই পুরুষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক। রসকলি, ডাকহরকরা, বেদেনী তাঁর রচিত গল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১০.
ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যানের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু। উক্তিটির রচয়িতা কে?
  1. ক) জাহানারা ইমাম
  2. খ) দ্বিজেন্দ্রলাল রায়
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
কুহেলিকা কাজী নজরুল ইসলামের উপন্যাস। এই উপন্যাসের নায়ক জাহাঙ্গীর। এই উপন্যাসের বিখ্যাত উক্তি, ''ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যানের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।''
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১১.
'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) দক্ষিণারঞ্জন মিত্র
  2. খ) জসীম উদদীন
  3. গ) আব্রাহাম গ্রিয়ারসন
  4. ঘ) দীনেশচন্দ্র সেন
সঠিক উত্তর:
ঘ) দীনেশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
দীনেশচন্দ্র সেন (১৮৬৬-১৯৩৯) একজন শিক্ষাবিদ, গবেষক, লোক-সাহিত্য বিশারদ এবং বাংলা সাহিত্যের ইতিহাসকার। তিনি ১৮৯৬ সালে 'বঙ্গভাষা ও সাহিত্য' শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ। তিনি ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১২.
জর্জ আব্রাহাম গ্রিয়ারসন ছিলেন একজন-
  1. ক) রাজনীতিবিদ
  2. খ) কূটনৈতিক
  3. গ) ভাষাতত্ত্ববিদ
  4. ঘ) সাংবাদিক
সঠিক উত্তর:
গ) ভাষাতত্ত্ববিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাষাতত্ত্ববিদ
ব্যাখ্যা
জর্জ আব্রাহাম গ্রিয়ারসন একজন ইউরোপীয় ভাষাতত্ত্ববিদ। ১৮৫১ সালের ৭ জানুয়ারি আয়ারল্যান্ডের ডাবলিনে তাঁর জন্ম।
১৯০৩ সালে গ্রিয়ারসন সরকারি চাকরি থেকে অবসর নিয়ে ইংল্যান্ড যান এবং সংগৃহীত ভারতীয় ভাষা সম্পর্কিত তথ্য ও উপাদানের ভিত্তিতে গবেষণা শুরু করেন। এ গবেষণার ফলই তাঁর জীবনের অমর কীর্তি 'Linguistic Survey of India'। তিনি ১৯০৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির সম্মানিত ফেলো মনোনীত হন।
গ্রিয়ারসন রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাশ্মীরী ভাষা সংক্রান্ত অভিধান, ব্যাকরণ ও প্রবন্ধসংগ্রহ, যেগুলি ১৯১৬-৩২ খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয়।
উৎস: বাংলাপিডিয়া।
১৩.
'দাদামাশয়ের থলে' রূপকথার রচয়িতা কে?
  1. ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ব্যাখ্যা
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলনটি চারটি খণ্ডে প্রকাশিত হয়। যথা- ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে, দাদামাশয়ের থলে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৪.
দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক নয় কোনটি?
  1. ক) নূরজাহান
  2. খ) আর্যগাথা
  3. গ) প্রতাপসিংহ
  4. ঘ) চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর:
খ) আর্যগাথা
উত্তর
সঠিক উত্তর:
খ) আর্যগাথা
ব্যাখ্যা
'আর্যগাথা' দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি কাব্যগ্রন্থ। এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- আষাঢ়ে, হাসির গান, আলেখ্য, ত্রিবেণী, মন্দ্র ইত্যাদি। তাঁর রচিত ঐতিহাসিক নাটক- তারাবাঈ, রানা প্রতাপসিংহ, দুর্গাদাস, সোরাব রুস্তম, নূরজাহান, মেবার পতন, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয় ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৫.
নিচের কোনটি কবি গোলাম মোস্তফার উপন্যাস?
  1. ক) বনি আদম
  2. খ) হাসনাহেনা
  3. গ) রক্তরাগ
  4. ঘ) রূপের নেশা
সঠিক উত্তর:
ঘ) রূপের নেশা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রূপের নেশা
ব্যাখ্যা
কবি গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ- রক্তরাগ, হাসনাহেনা, খোশরোজ, সাহারা, গুলিস্তান, বনি আদম, কাব্য কাহিনী, বুলবুলিস্তান ইত্যাদি। তাঁর রচিত উপন্যাস সমূহ- রূপের নেশা, ভাঙাবুক ও এক মন এক প্রাণ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৬.
'আশাকানন' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কুসুমকুমারী দাশ
  2. খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  3. গ) দাউদ হায়দার
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত কাব্য- চিন্তা তরঙ্গিনী, আশাকানন, দশমহাবিদ্যা ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১৭.
'ছত্রপতি শিবাজী' ঐতিহাসিক নাটকের রচয়িতা কে?
  1. ক) দ্বিজেন্দ্রলাল রায়
  2. খ) গিরিশচন্দ্র ঘোষ
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) জসীম উদদীন
সঠিক উত্তর:
খ) গিরিশচন্দ্র ঘোষ
উত্তর
সঠিক উত্তর:
খ) গিরিশচন্দ্র ঘোষ
ব্যাখ্যা
গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক প্রফুল্ল। তাঁর রচিত পৌরাণিক নাটক রাবণবধ, সীতার বনবাস, সীতাহরণ, জনা ইত্যাদি এবং ঐতিহাসিক নাটক- সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৮.
'আর্ত শব্দাবলী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
ক) হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
বিমুখ প্রান্তর হাসান হাফিজুর রহমান রচিত প্রথম কাব্যগ্রন্থ। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- প্রতিবিম্ব, আর্ত শব্দাবলী, অন্তিম শহরের মতো, যখন উদ্যত সঙ্গীন ও শোকার্ত তরবারি ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৯.
'কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁল-ছায়ায়'- কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
  1. ক) মৃত্যুর আগে
  2. খ) আট বছর আগের একদিন
  3. গ) বনলতা সেন
  4. ঘ) আবার আসিব ফিরে
সঠিক উত্তর:
ঘ) আবার আসিব ফিরে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবার আসিব ফিরে
ব্যাখ্যা
জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কাব্যের 'আবার আসিব ফিরে' কবিতার চরণ- 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁল-ছায়ায়' উল্লেখ্য ধানসিঁড়ি নদী বর্তমানে ঝালকাঠি জেলায় অবস্থিত।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২০.
'বুকপকেটে জোনাকি পোকা' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) জাহানারা ইমাম
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) মোতাহার হোসেন
  4. ঘ) জহির রায়হান
সঠিক উত্তর:
খ) হুমায়ুন আজাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
'আব্বুকে মনে পড়ে' হুমায়ুন আজাদের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস। লাল নীল দীপাবলি, ফুলের গন্ধে ঘুম আসে না, কতো নদী সরোবর, বুকপকেটে জোনাকি পোকা, আওয়ার বিউটিফুল বাংলাদেশ ইত্যাদি তাঁর কিশোর সাহিত্য।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।