পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
বাক্য, বাগধারা, বাক্য সংকোচন। সোর্স: যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
গঠনগত দিক দিয়ে বাক্য কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
গঠনগত দিক দিয়ে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়: সরল, জটিল ও যৌগিক।

(১) সরল বাক্য: একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। যেমন - জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
(২) জটিল বাক্য: একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়। যেমন – যদি তােমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলাে।
(৩) যৌগিক বাক্য: এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যােজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে। যেমন - রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'ভ্রমণ করা স্বভাব যার' তাকে এক কথায় কী বলে?
  1. ক) ভ্রমর
  2. খ) ভ্রমণকারী
  3. গ) পর্যটক
  4. ঘ) ভ্রামক
সঠিক উত্তর:
ক) ভ্রমর
উত্তর
সঠিক উত্তর:
ক) ভ্রমর
ব্যাখ্যা
ভ্রমণ করা স্বভাব যার = ভ্রমর

অন্যদিকে, 
ভ্রমরের শব্দ = গুঞ্জন 
পায়ে হাঁটা = পদব্রজ 
পায়ে হেঁটে যে গমন করে না যে = পন্নগ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে কোন বাক্য ব্যবহৃত হয়?
  1. ক) বিবৃতিবাচক
  2. খ) নেতিবাচক
  3. গ) আবেগবাচক
  4. ঘ) অনুজ্ঞাবাচক
সঠিক উত্তর:
ঘ) অনুজ্ঞাবাচক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুজ্ঞাবাচক
ব্যাখ্যা
• বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক প্রভৃতি ভাগে ভাগ করা যায়।

• অনুজ্ঞাবাচক বাক্য: আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়।
যেমন,
- আমাকে একটি কলম দাও।
- তার মঙ্গল হোক।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। 
.
'কিছু না জানা' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) অন্ধকারে থাকা
  2. খ) অন্ধকার দেখা
  3. গ) অন্ধকারে ঢিল ছোঁড়া
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) অন্ধকারে থাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) অন্ধকারে থাকা
ব্যাখ্যা
'অন্ধকারে থাকা' বাগ্‌ধারাটির অর্থ = কিছু না জানা ।
অন্যদিকে, 
অন্ধকার দেখা = বিপদে দিশেহারা হওয়া ।
অন্ধকারে ঢিল ছোঁড়া = আন্দাজে কাজ করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা'কে কী বলে?
  1. ক) মায়াকানন
  2. খ) দেবী
  3. গ) দূর্গা
  4. ঘ) তিলোত্তমা
সঠিক উত্তর:
ঘ) তিলোত্তমা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিলোত্তমা
ব্যাখ্যা
'তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা' - কে এককথায় বলে = তিলোত্তমা 

তনুর ভাব = তনিমা 
তাজ আছে যার = তেজস্বী 
তল স্পর্শ করা যায় না যার = অতলস্পর্শী

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'পাংশুল' এর পূর্ণ রূপ কোনটি?
  1. ক) ধোঁয়ার মত বর্ণযুক্ত
  2. খ) ধুলার মতো যার রং
  3. গ) বিচিত্র বর্ণযুক্ত
  4. ঘ) হরিৎ বর্ণযুক্ত
সঠিক উত্তর:
খ) ধুলার মতো যার রং
উত্তর
সঠিক উত্তর:
খ) ধুলার মতো যার রং
ব্যাখ্যা
ধুলার মতো যার রং = পাংশুল

অন্যদিকে, 
ধোঁয়ার মত বর্ণযুক্ত = ধোঁয়াটে 
হরিৎ বর্ণ =  সবুজ  
বিচিত্র বর্ণযুক্ত = কর্বুর

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন বাগ্‌ধারাটি ভিন্নার্থক?
  1. ক) অকাল কুষ্মাণ্ড
  2. খ) খয়ের খাঁ
  3. গ) ঢাকের কাঠি
  4. ঘ) ধামাধরা
সঠিক উত্তর:
ক) অকাল কুষ্মাণ্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) অকাল কুষ্মাণ্ড
ব্যাখ্যা
'খয়ের খাঁ', 'ঢাকের কাঠি', 'ধামাধরা' বাগ্‌ধারা তিনটির অর্থ = তোষামুদে/তোষামুদকারী। 
'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারাটির অর্থ = অপদার্থ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নেতিবাচক বাক্য কোনটি?
  1. ক) এখান থেকে বিদায় হও।
  2. খ) অযথা সময় নষ্ট করো না।
  3. গ) ছেলেটির অসুখ এখনও ভালাে হয়নি।
  4. ঘ) হায়, হায়! একি হলো।
সঠিক উত্তর:
গ) ছেলেটির অসুখ এখনও ভালাে হয়নি।
উত্তর
সঠিক উত্তর:
গ) ছেলেটির অসুখ এখনও ভালাে হয়নি।
ব্যাখ্যা
বর্ণনা বা বিবরণমূলক বাক্য:
যে বাক্যের সাহায্যে কোনাে কিছু বর্ণনা বা বিবৃত করা হয়, সে বাক্যকে বলা হয় বর্ণনামূলক বাক্য।
যেমন-
- পৃথিবী সূর্যের চারদিকে ঘােরে।
- লােকটি প্রতিদিন পুকুরে সাতার কাটে।
- সে কবিতা লিখছে ইত্যাদি।

এ বাক্যকে আবার অস্তিবাচক বা হাসূচক বাক্য ও নেতিবাচক বা না-সূচক বাক্য- এ দুভাগে ভাগ করা হয়েছে।
ক. অস্তিবাচক বাক্য: যে বাক্য দ্বারা কোনাে কিছুর বর্ণনায় ইতিবাচক দিক তুলে ধরা হয়, সে বাক্যকে বলা হয় অস্তিবাচক বাক্য।
যেমন-
- আমি প্রত্যদিন সকালে হাটি।
- ছাত্ররা নিয়মিত লেখাপড়া করে।
- ভালাে লােক ভালাে কাজের পরামর্শ দেন। 

খ. নেতিবাচক বাক্য : যে বাক্যের সাহায্যে কোন কিছুর নেতিবাচক বর্ণনা দেয়া হয়, তাকে বলা হয় নেতিবাচক বাক্য।
যেমন-
- সে এখন আর গান গায় না।
- ছেলেটির অসুখ এখনও ভালাে হয়নি।
- তিনি এবার গ্রামে যাবেন না। ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন বাগ্‌ধারা জোড়টি সমার্থক?
  1. ক) গাছপাথর-ডামাডোল
  2. খ) তীর্থের কাক-ভূশণ্ডির কাক
  3. গ) কেতাদুরস্ত-লেফাফা দুরস্ত
  4. ঘ) ধোপদুরস্ত-ধোপে টেকা
সঠিক উত্তর:
গ) কেতাদুরস্ত-লেফাফা দুরস্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) কেতাদুরস্ত-লেফাফা দুরস্ত
ব্যাখ্যা
কেতাদুরস্ত-লেফাফা দুরস্ত বাগ্‌ধারা জোড়টি সমার্থক।  
কেতাদুরস্ত = পরিপাটি
লেফাফা দুরস্ত = পরিপাটি 

অন্যদিকে, 
গাছপাথর = হিসাব নিকাশ
ডামাডোল = গোলযোগ 
তীর্থের কাক = সাগ্রহে প্রতিক্ষাকারী 
ভূশণ্ডির কাক  = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
ধোপদুরস্ত =  বাবুয়ানি 
ধোপে টেকা = সুফল দেয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
'কুবের' বলে কী বোঝায়?
  1. ক) মাঝি
  2. খ) ধ্যানী
  3. গ) ধনের দেবতা
  4. ঘ) মুণিব্যক্তি
সঠিক উত্তর:
গ) ধনের দেবতা
উত্তর
সঠিক উত্তর:
গ) ধনের দেবতা
ব্যাখ্যা
ধনের দেবতা = ধনের দেবতা

অন্যদিকে,
দুগ্ধবতী গাভী = পয়স্বিনী 
ধ্যান করেন যিনি = ধ্যানী 
ধ্যানে যিনি মগ্ন = ধ্যানস্ত 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
কোন বাক্যে বাহুল্য দোষ প্রত্যক্ষ করা যায়?
  1. ক) পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।
  2. খ) শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।
  3. গ) দেশের সব শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।
  4. ঘ) দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।
সঠিক উত্তর:
গ) দেশের সব শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।
উত্তর
সঠিক উত্তর:
গ) দেশের সব শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।
ব্যাখ্যা
• বাহুল্য দোষ:
প্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যােগ্যতা গুণ হারিয়ে ফেলে।
• যেমন- দেশের সব শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।
বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।
দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।
বাক্যটি হবে দেশের সব শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন অথবা দেশের শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
'অতি উচ্চ ধ্বনি' কে এক কথায় কী বলে?
  1. ক) উৎফুল্ল
  2. খ) উতরোল
  3. গ) মহাপ্রাণ
  4. ঘ) মহানাদ
সঠিক উত্তর:
ঘ) মহানাদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহানাদ
ব্যাখ্যা
অতি উচ্চ ধ্বনি = মহানাদ 

অন্যদিকে, 
অতি উচ্চ বিকট হাসি = অট্টহাস্য 
অতি উচ্চ রোল = উতরোল 
অত্যন্ত প্রফুল্ল = উৎফুল্ল 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।