পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা - ৮২: বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. স্থানাঙ্ক সমস্যা (Space Relation) ২. সংখ্যাগত দক্ষতা (Numerical Ability) ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
প্রদত্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
২১, ২৮, ১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ?, ১১,..............
  1. ১২
  2. ১৮
  3. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
২১, ২৮, ১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ?, ১১,..............

সমাধান:
প্রদত্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নের স্থানে ২০ সংখ্যাটি বসবে। 

প্রদত্ত অনুক্রমে দুইটি ধারা বিদ্যমান রয়েছে।
প্রথম ধারা-
২১, ১৯, ১৭, ১৫, ১৩, ... (প্রতিবার ২ করে হ্রাস পেয়েছে)।
∴ পরবর্তী সংখ্যা = ১৩ - ২ = ১১
আবার,
দ্বিতীয় ধারা-
২৮, ২৬, ২৪, ২২,..... (প্রতিবার ২ করে হ্রাস পেয়েছে)।
∴ পরবর্তী সংখ্যা = ২২ - ২ = ২০

অর্থাৎ সম্পূর্ণ অনুক্রমটি হবে ২১, ২৮, ১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০, ১১,  .................
.
একটি এনালগ ঘড়িতে ৪ : ৩০ বাজার সময় যদি মিনিটের কাঁটাটি পূর্বদিকে থাকে তাহলে ঘণ্টার কাঁটাটি কোনদিকে থাকবে?
  1. পশ্চিম
  2. দক্ষিণ-পূর্ব
  3. দক্ষিণ-পশ্চিম
  4. উত্তর-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে ৪ : ৩০ বাজার সময় যদি মিনিটের কাঁটাটি পূর্বদিকে থাকে তাহলে ঘণ্টার কাঁটাটি কোনদিকে থাকবে?

সমাধান:
৪ : ৩০ বাজার সময় মিনিটের কাঁটাটির দিক পূর্বদিকে হলে ঘণ্টার কাঁটাটির দিক হবে উত্তর-পূর্ব দিক।

.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 26
  2. 62
  3. 74
  4. 82
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 82

প্রথম চিত্রে,
(5 × 3) + (6 × 8) = 15 + 48 = 63

দ্বিতীয় চিত্রে,
(2 × 7) + (3 × 9) = 14 + 27 = 41

তৃতীয় চিত্রে,
(6 × 7) + (8 × 5) = 42 + 40 = 82
.
যদি 32114657 = POSSIBLE এবং 65223 = BLOOP হয় তাহলে 2167 = ?
  1. BOSE
  2. SOBE
  3. OSBE
  4. ESOB
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 32114657 = POSSIBLE এবং 65223 = BLOOP হয় তাহলে 2167 = ?

সমাধান:
দেওয়া আছে,
3 = P
2 = O
1 = S
1 = S
4 = I
6 = B
5 = L
7 = E
 এবং 
6 = B
5 = L 
2 = O 
2 = O 
3 = P

অতএব,
2 = O
1 = S
6 = B
7 = E

.
দোকানের একটি ডিসপ্লে শেলফে থাকা একমাত্র কলমের বাক্সটির অবস্থান বাম দিক থেকে ২৩তম এবং ডান দিক থেকে ১২তম। শেলফটিতে মোট কতটি বাক্স আছে?
  1. ৩২
  2. ২৭
  3. ৩৪
  4. ৩৮
ব্যাখ্যা

প্রশ্ন: দোকানের একটি ডিসপ্লে শেলফে থাকা একমাত্র কলমের বাক্সটির অবস্থান বাম দিক থেকে ২৩তম এবং ডান দিক থেকে ১২তম। শেলফটিতে মোট কতটি বাক্স আছে?

সমাধান:
কলমের বক্সের অবস্থান বাম থেকে ২৩-তম হলে বামদিকে আরও ২২ টি বক্স আছে ।
আবার,
কলমের বক্সের অবস্থান ডান দিক থেকে ১২-তম হলে ডান দিকে আর ১১ টি বক্স রয়েছে।

∴ ঐ শেলফে মোট বক্স আছে = (২২ + ১১ + ১) টি = ৩৪ টি

.
কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ১৪
  2. ৫৬
  3. ৭২
  4. ৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি ব্যতিক্রম?

সমাধান:
৭২ সংখ্যাটি ব্যতিক্রম।

প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে ১৪, ৫৬, ৯৮ সংখ্যাগুলো ৭ এর গুণিতক। 

অন্যদিকে,
৭২ সংখ্যাটি ৭ এর গুণিতক নয়।
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 17
  2. 23
  3. 29
  4. 31
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
নির্ণেয় সংখ্যা = 29

প্রথম চিত্রে,
(25 + 17)/2 = 42/2 = 21

দ্বিতীয় চিত্রে,
(38 + 18)/2 = 56/2 = 28

তৃতীয় চিত্রে,
(42 + 16)/2 = 58/2 = 29
.
এক ব্যক্তি ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কি.মি. হেঁটে গেলো। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। ঐ ব্যক্তিটি এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
  1. পশ্চিম
  2. পূর্ব
  3. উত্তর
  4. দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কি.মি. হেঁটে গেলো। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। ঐ ব্যক্তিটি এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?

সমাধান:

ব্যক্তিটি উত্তর দিকে A থেকে B বিন্দুতে ৫ কি.মি. হেঁটে বামদিকে B থেকে C বিন্দুতে ২ কি.মি. গেলো অর্থাৎ পশ্চিম দিকে গেলো।
সেখান থেকে ডান দিকে C থেকে D বিন্দুতে অর্থাৎ উত্তর দিকে ঘুরে ২ কি.মি. দৌড়ালো।
এরপর আবার ডান দিকে D থেকে E বিন্দুতে অর্থাৎ পূর্বদিকে ফিরে ১ কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। 

সুতরাং ঐ ব্যক্তিটি এখন পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। 
.
OSD - PSE - QSF - ?
  1. QSF
  2. ISL
  3. RSG 
  4. TSI
ব্যাখ্যা
প্রশ্ন: OSD - PSE - QSF - ?

সমাধান:
OSD - PSE - QSF - RSG 

• ক্রমটিতে প্রথম অক্ষরগুলোর ক্রম হলো- 
O - P - Q (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = R

• ক্রমটিতে S অক্ষরটি অপরিবর্তিত।

• ক্রমটিতে তৃতীয় অক্ষরগুলোর ক্রম হলো-
D - E - F (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = G

∴ ক্রমটির পরবর্তী অংশ = RSG 
১০.
যদি CYCLE = AWAJC হয় তাহলে FOWEL = ?
  1. DITRE
  2. DISKC
  3. DMUCJ
  4. AMPTP
ব্যাখ্যা

প্রশ্ন: যদি CYCLE = AWAJC হয় তাহলে FOWEL = ?

সমাধান:
যদি CYCLE = AWAJC হয় তাহলে FOWEL = DMUCJ

CYCLE শব্দটিতে 
C = 3, Y = 25, C = 3, L = 12, E = 5

এখন, প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,
3 - 2 = 1 = A
25 - 2 = 23 = W
3 - 2 = 1 = A
12 - 2 = 10 = J
5 - 2 = 3 = C
শব্দটি হবে = AWAJC

এখন,
FOWEL শব্দটিতে,
F = 6, O = 15, W = 23, E = 5, L = 12
প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে পাই,
6 - 2 = 4 = D
15 - 2 = 13 = M
23 - 2 = 21 = U
5 - 2 = 3 = C
12 - 2 = 10 = J

∴ নির্ণেয় শব্দটি হলো- DMUCJ

১১.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ১১
  2. ১৯
  3. ২৯
  4. ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
৩৯ সংখ্যাটি মৌলিক নয়।

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১১, ১৯, ২৯ সংখ্যাগুলো মৌলিক।

অন্যদিকে,
৩৯ সংখ্যাটি মৌলিক নয়। কারন ৩৯ সংখ্যাটি ৩ এবং ১৩ দ্বারা বিভাজ্য। 
১২.
5 × 3 = 3521 এবং 9 × 4 = 6328 হলে 8 × 2 = ?
  1. 2436
  2. 6336
  3. 5614
  4. 4812
ব্যাখ্যা
প্রশ্ন: 5 × 3 = 3521 এবং 9 × 4 = 6328 হলে 8 × 2 = ?

সমাধান:
5 × 3 = 3521 এবং 9 × 4 = 6328 হলে 8 × 2 = 5614

5 × 7 = 35 [7 দ্বারা গুণ করে]
3 × 7 = 21 [7 দ্বারা গুণ করে]
∴ 5 × 3 = 3521 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
এবং
9 × 7 = 63 [7 দ্বারা গুণ করে]
4 × 7 = 28 [7 দ্বারা গুণ করে]
∴ 9 × 4 = 6328 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

অনুরূপভাবে,
8 × 7 = 56 [7 দ্বারা গুণ করে]
2 × 7 = 14 [7 দ্বারা গুণ করে]
∴ 8 × 2 = 5614 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]