পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৮ মার্চ, ২০২৪সময়45 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [২য় পর্যায়] ৩১. ০৫.২০১৯ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৮ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
The Countable form of 'laughter' is -
  1. ক) Laugh
  2. খ) a laugh
  3. গ) The laugh
  4. ঘ) all of the above
ব্যাখ্যা
'Laughter' is an uncountable noun.
Its countable noun form is 'laugh'; plural noun: laughs.
Source: Oxford
.
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি, অর্ধ্মাত্রার বর্ণ ৮ টি এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০ টি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের-
  1. ক) ২২ জুন
  2. খ) ২৩ জুন
  3. গ) ২৪ জুন
  4. ঘ) ২১ জুন
ব্যাখ্যা
১৭৫৭ সালের ২৩ জুন বাংলার নবাব সিরাজুদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ নেতৃত্বাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এতে সিরাজুদ্দৌলা পরাজিত হন এবং এর ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। বাংলায় প্রায় দুইশ বছরের ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশী হয়, তবে পানির পরিমাণ কত লিটার?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৪
  4. ঘ) ২
ব্যাখ্যা
অনুপাতদ্বয়ের বিয়োগফল, ৫-১ = ৪
দুধের পরিমাণ ৪ লিটার বেশি হয় যখন পানি ১ লিটার
∴  দুধের পরিমাণ ৮ লিটার বেশি হয় পানি (১×৮)/৪ লিটার
= ২ লিটার
.
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ২৮ টি
  2. খ) ১৭ টি
  3. গ) ১৮ টি
  4. ঘ) ২৭ টি
ব্যাখ্যা
৩১ জানুয়ারি, ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য তাদের সদস্যপদ প্রত্যাহার করে নেয়।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা - ২৭টি দেশ।
উৎসঃ সাম্প্রতিক সমাচার এবং europa.eu
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) সমিচীন
  2. খ) সমীচীন
  3. গ) সমিচিন
  4. ঘ) সমীচিন
ব্যাখ্যা
সমীচীন - সঙ্গত; যোগ্য; উপযুক্ত; উত্তম; যথার্থ; সত্য; উচিত।
এটি সংস্কৃত ভাষা থেকে আগত বা তৎসম শব্দ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশী। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর?
  1. ক) ৩০
  2. খ) ২৫
  3. গ) ৪০
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
পুত্রের বয়স ক হলে,
প্রশ্নমতে, ২ক + ২ = ৬২
বা, ২ক = ৬২ - ২ = ৬০
বা, ক = ৩০
.
4x2 + 9y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
  1. ক) 12xy
  2. খ) 24xy
  3. গ) 2xy
  4. ঘ) 6xy
ব্যাখ্যা
4x2 + 9y2
= (2x)2 + (3y)2 + 2.2x.3y - 12xy
= (2x + 3y)2 - 12xy
∴  4x2 + 9y2 এর সাথে 12xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
.
He said that he had done the work. The direct speech is -
  1. ক) He said, 'I will do the work.'
  2. খ) He said, 'The work will be done by me.'
  3. গ) He said, 'I do the work.'
  4. ঘ) He said, 'He did the work.'
ব্যাখ্যা
Indirect speech এ that clause টি past perfect tense এ হওয়ায় direct speech এ তা reported speech এ পরিণত হবে এবং তা past indefinite tense এ হবে।
সুতরাং, সঠিক direct speech টি হবে - He said, 'He did the work.'
১০.
১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?
  1. ক) ১৬৭
  2. খ) ১৬৯
  3. গ) ১৬৩
  4. ঘ) ১৬৫
ব্যাখ্যা
১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে পুরো পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন ছিলো ৩১৩টি।
আসনগুলোর মধ্যে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিলো ১৬৯টি। যার মধ্যে ৭টি ছিলো সংরক্ষিত মহিলা আসন।
নির্বাচনে ১৬৯টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তান আওয়ামীলীগ ১৬৭টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
১১.
Phosphates ____ to most farm lands in Bangladesh.
  1. ক) need to be adding
  2. খ) need to be added
  3. গ) need added
  4. ঘ) need to add
ব্যাখ্যা
Phosphate নিজে নিজে খেত খামারে যাবে না, কাউকে না কাউকে তা প্রয়োগ করতে হবে। তাই বাক্যটি হবে passive voice-এ। তাই, need verb এর passive structure অনুযায়ী needed to be addeed হবে।
সুতরাং, বাক্যটি হবে - Phosphates needed to be addeed to most farm lands in Bangladesh.
১২.
'রবীন্দ্র' এর সন্ধি বিচ্ছদ কোনটি?
  1. ক) রবি + ইন্দ্র
  2. খ) রবি + ঈন্দ্র
  3. গ) রব + ইন্দ্র
  4. ঘ) রবী + ইন্দ্র
ব্যাখ্যা
ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন- পরি + ঈক্ষা = পরীক্ষা, সুধী + ইন্দ্র = সুধীন্দ্র, সতী + ইন্দ্র = সতীন্দ্র, রবি + ইন্দ্র = রবীন্দ্র, অতি + ইত = অতীত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৩.
কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরী করে?
  1. ক) প্রস্বেদন
  2. খ) অভিস্রবণ
  3. গ) সালোকসংশ্লেষণ
  4. ঘ) শ্বসন
ব্যাখ্যা
সবুজ উদ্ভিদ সূর্যালকের উপস্থিতিতে কার্বন ডাই-অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাদ্য তৈরি করে৷ সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরির এ প্রক্তিয়াকে সালোকসংশ্লেষণ (Photosynthesis) বলা হয়।
সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো- ক্লোরোফিল, আলো, পানি এবং কার্বন ডাই-অক্সাইড।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
১৪.
বিরাম চিহ্নের অপর নাম কী?
  1. ক) ছেদ চিহ্ন
  2. খ) স্থির চিহ্ন
  3. গ) বিশ্রাম চিহ্ন
  4. ঘ) বিভাজন চিহ্ন
ব্যাখ্যা
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে, সমাপ্তিতে কিংবা আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য-গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তা-ই যতি বা ছেদচিহ্ন।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৫.
ইতিহাস রচনা করেন যিনি-
  1. ক) ইতিহাস লেখক
  2. খ) ঐতিহাসিক
  3. গ) ইতিহাসবেত্তা
  4. ঘ) ঐতিহাসিকতা
ব্যাখ্যা
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা।
ইতিহাস রচনা করেন যিনি = ঐতিহাসিক
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী এবং বাংলা একাডেমী
১৬.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) আমার বড় দূরাবস্থা
  2. খ) আমার বড় দুরবস্থা
  3. গ) আমার বড় দূরবস্থা
  4. ঘ) আমার বড় দুরাবস্থা
ব্যাখ্যা
দূরাবস্থা, দূরবস্থা, দুরাবস্থা - এই বানানগুলো অশুদ্ধ হওয়ায়, এই বানান সম্বলিত বাক্যগুলোও অশুদ্ধ।
শুদ্ধ বাক্য - আমার বড় দুরবস্থা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৭.
As the sun ____ I decided to go out.
  1. ক) was shining
  2. খ) have shone
  3. গ) shine
  4. ঘ) shines
ব্যাখ্যা
অতীতে চলছিলো এমন কাজ বুঝানোর জন্য past continuous tense ব্যবহৃত হয়।
সুতরাং, শূন্যস্থানে ‘was shining’ হবে।
১৮.
খাওয়ার লবণের সংকেত কোনটি?
  1. ক) NaCO3
  2. খ) NaCl
  3. গ) CaCl2
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
খাবার লবণের রাসায়নিক নাম NaCl - সোডিয়াম ক্লোরাইড।
টেস্টিং সল্ট নামে পরিচিত আরেকটি লবণ আছে যার রাসায়নিক নাম সোডিয়াম গ্লুটামেট বা মনো সোডিয়াম গ্লুটামেট । এটি শুষ্ক খাবার যেমন পাউরুটি, চানাচুর প্রভৃতির স্বাদ বাড়িয়ে তোলে।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি
১৯.
আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে 'Poet of Politics' বা 'রাজনীতির কবি' নামে আখ্যায়িত করা হয়-
  1. ক) ইন্ধিরা গান্ধীকে
  2. খ) সুভাষ বসুকে
  3. গ) শেখ মুজিবুর রহমান কে
  4. ঘ) মহাত্মা গান্ধীকে
ব্যাখ্যা
মার্কিন সাময়িকী 'নিউজ উইকস’ ৫ এপ্রিল, ১৯৭১ সংখ্যার একটা নিবন্ধে বঙ্গবন্ধু‌ শেখ মুজিবুর রহমানকে Poet of Politics বা রাজনীতির কবি হিসেবে উল্লেখ করে।
Source: albd.org
২০.
কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?
  1. ক) ২, ৪, ৫
  2. খ) ৪, ৫, ৬
  3. গ) ২, ৪, ৭
  4. ঘ) ৩, ৪, ৬
ব্যাখ্যা
আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুইবাহুর সমষ্টী, তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যদি সমান বা কম হয় তবে ত্রিভুজ আকা যাবে না। যেমন- ২ + ৪ < ৭, এই তিনটি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না।
২১.
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভূজের দৈর্ঘ্য ১ মিটার বেশী হলে ত্রিভূজের অতিভূজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৪
ব্যাখ্যা
ধরি, লম্বের দৈর্ঘ্য = x
তাহলে, ভূমির দৈর্ঘ্য = x - 1
অতিভুজের দৈর্ঘ্য = x + 1
আমরা জানি, অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
⇒ (x + 1)2 = (x - 1)2 + x2
⇒ x2 + 2x + 1 = x2 - 2x + 1 + x2
⇒ x2 - 4x = 0
⇒ x(x - 4) = 0
⇒ x = 4 [যেহেতু, ত্রিভুজের লম্ব কখনো শূন্য হতে পারে না]
তাহলে, ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = 4 + 1 = 5
২২.
Change the voice: Who is creating this mess?
  1. ক) Who has been created this mess?
  2. খ) By whom has this mess been created?
  3. গ) By whom this mess is being created?
  4. ঘ) By whom is this mess being created?
ব্যাখ্যা
Who যুক্ত present continuous tense - এর passive voice - এর structure:
By whom + am/is/are + object এর subject রূপ + being + verb - এর Past participle + question mark.
সুতরাং, Who is creating this mess? এর passive sentence হবে - By whom is this mess being created?
২৩.
The book 'Treasure Island' is by -
  1. ক) Stevenson
  2. খ) James Joyce
  3. গ) Arthur Miller
  4. ঘ) Homer
ব্যাখ্যা
Robert Louis Stevenson was a Scottish Novelist, Poet, Essayist and travel writer. His notable novels are Treasure Island, Kidnapped, The New Arabian Night, The Black Arrow, Prince Otto.
Source: Live MCQ lecture
২৪.
'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো -
  1. ক) নিরপেক্ষ
  2. খ) পরোক্ষ
  3. গ) সমক্ষ
  4. ঘ) প্রত্যক্ষ
ব্যাখ্যা
অক্ষির সমীপে - সমক্ষ
অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ
অক্ষির অগোচরে - পরোক্ষ
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৫.
পানির স্ফুটনাঙ্ক কত?
  1. ক) ১৮০ ডিগ্রী সেলসিয়াস
  2. খ) ১০০ ডিগ্রী ফারেনহাইট
  3. গ) ৮০ ডিগ্রী সেলসিয়াস
  4. ঘ) ১০০ ডিগ্রী সেলসিয়াস
ব্যাখ্যা
1 বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0°C এবং একই চাপে পানির স্ফুটনাঙ্ক 100°C।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি
২৬.
'অলীক' এর বিপরীত শব্দ -
  1. ক) সত্য
  2. খ) মিথ্যা
  3. গ) আশা
  4. ঘ) অনীষা
ব্যাখ্যা
অলীক [অলিক্] (বিশেষ্য) - অসত্য; মিথ্যা
অলীক এর বিপরীত শব্দ সত্য।
কল্পনা [কল্‌পোনা] (বিশেষ্য) - মানস রচনা; জাগ্রত স্বপ্ন; কবির সৃষ্টি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২৭.
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন -
  1. ক) মাননীয় স্পীকার
  2. খ) মাননীয় চিপ হুইপ
  3. গ) মহামান্য রাষ্ট্রপতি
  4. ঘ) মাননীয় প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৭২ নং অনুচ্ছেদের ১ নং দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন। তবে এই দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ‍লিখিত পরামর্শ অনুসরণ করে থাকেন।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
২৮.
'আমি' 'আমরা' এগুলো কোন সর্বনাম পদ?
  1. ক) ব্যতিহারিক
  2. খ) সাকুল্যবাচক
  3. গ) অস্তিবাচক
  4. ঘ) ব্যক্তিবাচক
ব্যাখ্যা
আত্মবাচক সর্বনাম পদ- স্বয়ং, নিজে, খোদ, আপনি।
অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম পদ - কোন, কেহ, কেউ, কিছু ইত্যাদি।
সংযোগজ্ঞাপক সর্বনাম পদ- যে, যিনি, যাঁরা, যারা, যাহারা।
ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম পদ- আমি, তুমি, আমরা, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী
২৯.
The professor was given ---- to materials in the research laboratory .
  1. ক) allusion
  2. খ) access
  3. গ) excess
  4. ঘ) time
ব্যাখ্যা
Access to somebody অর্থ হলো কারো কাছে যাওয়ার অধিকার বা অনুমতি থাকা। শূন্যস্থানে access বসালে বাক্যটি অর্থ সঙ্গতিপূর্ণ হয়।
৩০.
Every driver must be held _____ his own actions.
  1. ক) responsible to
  2. খ) blamed for
  3. গ) liable to
  4. ঘ) responsible for
ব্যাখ্যা

The short answer is that 'responsible' is usually followed by the preposition for. If you want to know more, read below.

When the adjective responsible is used to describe a person or thing that caused something, or that has the job of managing something, it is followed by the preposition for, as in these examples:

Who was responsible for [=caused] the accident?
She is responsible for [=has the job of managing] the company's publicity.


When responsible is used to mean "capable and trustworthy," no preposition is used, as in this example: She is a very responsible worker.


Occasionally, though not often, responsible is used to describe someone who is working under the direction and authority of a specific person in an organization. In this case, responsible is followed by the preposition to:
I am responsible to her, and she is directly responsible to the company president.
Source: learnersdictionary.com

৩১.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ । ত্রিভুজটি হবে -
  1. ক) সমবাহু
  2. খ) সূক্ষকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) সমকোণী
ব্যাখ্যা
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° সমকোণী ত্রিভুজের এক কোণ ৯০° এবং অন্য দুই কোণের সমষ্টি ৯০°। এখানে প্রথম দুই কোণের অনুপাতের সমষ্টি তৃতীয় কোণের অনুপাতের সমান। তাই ত্রিভুজটি সমকোণী।
৩২.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরবে?
  1. ক) ৯০ ডিগ্রী
  2. খ) ৩৬০ ডিগ্রী
  3. গ) ৩০০ ডিগ্রী
  4. ঘ) ১৮০ ডিগ্রী
ব্যাখ্যা
১২ বারে ঘুরে ১২ ×৩৬০° কোণ = ৪৩২০° কোণ
১ মিনিটে বা ৬০ সেকেন্ডে চাকাটি = ৪৩২০°
তাহলে, ৫ সেকেন্ডে চাকাটি ঘুরে = (৪৩২০ × ৫) / ৬০ = ৩৬০°
৩৩.
Amenable শব্দের সাথে সঠিক Preposition টি কি হবে?
  1. ক) with
  2. খ) to
  3. গ) after
  4. ঘ) for
ব্যাখ্যা
Amenable - willing to accept or be influenced by a suggestion.
Example - She might be more amenable to the idea if you explained how much money it would save.
Do you think the new manager will prove more amenable to our proposals?
Source: Cambridge Dictionary
৩৪.
What is the antonym of the word 'unwilling'?
  1. ক) stupid
  2. খ) intentional
  3. গ) unintentional
  4. ঘ) clever
ব্যাখ্যা
Unwilling - অনিচ্ছুক।
Antonyms for unwilling - deliberate, freewill, intentional.
৩৫.
The Feminine of 'Ram' is -
  1. ক) Ewe
  2. খ) Hind
  3. গ) Mare
  4. ঘ) Sow
ব্যাখ্যা
The feminine of Ram is Ewe.
Ram - an uncastrated male sheep.
Ewe - a female sheep.
৩৬.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার । বাগানটির দৈর্ঘ্য ২০ % এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?
  1. ক) ১৮৫০০
  2. খ) ১৫৫০০
  3. গ) ২০৫০০
  4. ঘ) ১৯৮০০
ব্যাখ্যা
২০% বৃদ্ধিতে দৈর্ঘ্য - ১৫০ + ১৫০ এর ২০% = ১৮০ মিটার
১০% বৃদ্ধিতে প্রস্থ - ১০০ + ১০০ এর ১০% = ১১০ মিটার
∴ নতুন বাগানের ক্ষেত্রফল = ১৮০ × ১১০ = ১৯৮০০ বর্গমিটার
৩৭.
রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?
  1. ক) পাবনা
  2. খ) রাজশাহী
  3. গ) খুলনা
  4. ঘ) নাটোর
ব্যাখ্যা
বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কার্যক্রম শুরু হয়েছে ২০১৭ সালে।
উৎসঃ বিবিসি
৩৮.
Which of the following sentences is correct?
  1. ক) He was hunge for murder.
  2. খ) He was hanged for murder .
  3. গ) He was hunged for murder.
  4. ঘ) He had been hung for murder.
ব্যাখ্যা
Hang - ফাঁসি দেওয়া। এর past form হচ্ছে hanged.
সুতরাং সঠিক বাক্যটি হবে - He was hanged for murder.
৩৯.
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ , তাদের সমষ্টি কত?
  1. ক) ১৩০
  2. খ) ১০৭
  3. গ) ১১৩
  4. ঘ) ১৪৬
ব্যাখ্যা
১০ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি। যথাঃ ১৯,২৯ এবং ৫৯। তাদের যোগফল = ১৯ + ২৯ + ৫৯ = ১০৭।
৪০.
Which one is plural -
  1. ক) Oasis
  2. খ) Terminus
  3. গ) Vertex
  4. ঘ) Bureaux
৪১.
বঙ্গবন্ধু কর্তৃক 'ছয় দফা' ঘোষিত হয় কবে?
  1. ক) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
  2. খ) ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬
  3. গ) ৩ জানুয়ারি, ১৯৬৮
  4. ঘ) ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
ব্যাখ্যা
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয় দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়।
১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন।
একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন।
৭ জুন ছয় দফা দিবস পালিত হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া
৪২.
ভাষার মূল উপকরণ কী?
  1. ক) শব্দ
  2. খ) বাক্য
  3. গ) ধ্বনি
  4. ঘ) বর্ণ
ব্যাখ্যা

ভাষার মূল ভিত্তি - ধ্বনি।
ভাষার ক্ষুদ্রতম একক/মূল উপাদান - ধ্বনি।
ভাষার মূল উপকরণ - বাক্য।
ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, সপ্তম ও নবম দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

৪৩.
x − 1/x = 1 হলে x3 - 1/x3 এর মান কত?
  1. ক) 4.0
  2. খ) 1.0
  3. গ) 2.0
  4. ঘ) 3.0
ব্যাখ্যা
x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= 13 + 3. 1
= 4
৪৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) আশক্তি
  2. খ) আষক্তি
  3. গ) আসক্তী
  4. ঘ) আসক্তি
ব্যাখ্যা
আসক্তি (বিশেষ্য) - গভীর অনুরাগ; লিপ্সা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪৫.
Choose the English Translation of -তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো?
  1. ক) Have you gone to Cox's Bazar?
  2. খ) Have you ever gone Cox's Bazar?
  3. গ) Have you ever been to Cox's Bazar?
  4. ঘ) Did you ever go to Cox's Bazar?
ব্যাখ্যা
We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place: Have you ever been to Budapest?
Or, Have you ever been to Cox's Bazar?
Source: Cambridge
৪৬.
একটি শ্রেণির প্রতি বেঞ্চ ৪ জন করে ছাত্র বসালে ৩ টি বেঞ্চ খালি থাকে । আবার, প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৫৫
  2. খ) ৬০
  3. গ) ৬৫
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
ছাত্র সংখ্যা ক হলে,
প্রশ্নমতে, ক/৪ + ৩ = ক/৩ - ৬/৩
⇒ ক/৪ + ৩ = ক/৩ - ২
⇒ ক/৩ - ক/৪ = ৩+২
⇒ (৪ক - ৩ক)/১২ = ৫
∴ ক = ৬০
৪৭.
I have a boat made of wood. The underlined phrase is -
  1. ক) an adverbial phrase
  2. খ) perfect participle phrase
  3. গ) present participle phrase
  4. ঘ) past participle phrase
ব্যাখ্যা
আন্ডারলাইনকৃত শব্দগুচ্ছ boat noun কে modify করেছে এবং আমরা জানি, যখন কোনো শব্দগুচ্ছ noun কে modify করে তখন তা adjective এর কাজ করে।
Verb এর past participle যখন adjective এর কাজ করে তখন সেই past participle যুক্ত phrase বা শব্দসমষ্টিকে past participle phrase বলে।
৪৮.
x2 + 7x + p যদি x - 5 দ্বারা বিভাজ্য হয়, তবে p এর মান কত হবে?
  1. ক) -30.0
  2. খ) -60.0
  3. গ) -10.0
  4. ঘ) 30.0
ব্যাখ্যা
যেহেতু x2 + 7x + p যদি x - 5 দ্বারা বিভাজ্য হয়, তবে x = 5 বসালে x2+7x+p = 0 হবে।
এখন,
52 + 7 × 5 + p = 0
⇒ 25 + 35 + p = 0
∴ p = -60
৪৯.
'ষোড়শ' এর সন্ধি বিচ্ছদ কোনটি?
  1. ক) ষড় + অশ
  2. খ) ষট্ + দশ
  3. গ) ষট + অশ
  4. ঘ) ষট + দশ
ব্যাখ্যা
কতকগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমনঃ ষট্‌ + দশ = ষোড়শ; পর + পর = পরস্পর; গো + পদ = গোস্পদ ইত্যাদি ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৫০.
৬ জন পুরুষ , ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর । পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর । বালকের বয়স কত?
  1. ক) ১৪ বছর
  2. খ) ১৫ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১৩ বছর
ব্যাখ্যা
৬ জন পুরুষ , ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের সমষ্টি = ১৫ × ৩৫ = ৫২৫ বছর
∴ বালকের বয়স = ৫২৫ - (৬×৪০ + ৮ × ৩৪) = ১৩ বছর
৫১.
৪০ ডিগ্রী কোণের পূরক কোণ কোনটি?
  1. ক) ৩২০ ডিগ্রী
  2. খ) ৫০ ডিগ্রী
  3. গ) ১২০ ডিগ্রী
  4. ঘ) ১৪০ ডিগ্রী
ব্যাখ্যা
৪০ ডিগ্রী কোণের পূরক কোণ = ৯০° - ৪০° = ৫০°
৫২.
নিত্য সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) অপব্যয়
  2. খ) বাগদত্তা
  3. গ) দেশান্তর
  4. ঘ) বনজ
ব্যাখ্যা
যে সমাসে সমস্যমান পদ গুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন, অন্য দেশ = দেশান্তর, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই
৫৩.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুইটি স্থায়ী রাষ্ট্র?
  1. ক) যুক্তরাজ্য ও চীন
  2. খ) যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
  3. গ) চীন ও যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া ও ফ্রান্স
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী চীন এ যুদ্ধকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে পাকিস্তানকে কৌশলগত সমর্থন দেয়। পক্ষান্তরে, ভারত, সোভিয়েত ইউনিয়ন ও তাদের মিত্র দেশসমূহ এবং জাপান ও পশ্চিমের অনেক দেশের সাধারণ জনগণ বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। চীন-যুক্তরাষ্ট্র-পাকিস্তান অক্ষের বিরুদ্ধে কৌশলগত সুবিধা অর্জনের লক্ষ্যে ১৯৭১ সালের ৯ আগস্ট ভারত সরকার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি মৈত্রীচুক্তি স্বাক্ষর করে। এ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক নতুন মাত্রা যোগ হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
৫৪.
Mr. Atique ____ rather not invest that money in the stock market.
  1. ক) must
  2. খ) has to
  3. গ) could
  4. ঘ) would
ব্যাখ্যা
Would rather (to talk about preferring one thing to another). বাক্যে নেগেটিভ অর্থ আনার জন্য would rather এর পূর্বে not ব্যবহার করতে হয়।
এখানে বাক্যটির অর্থ হয় - আতিক সাহেব বরং সেই অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না।
৫৫.
The plural of 'Fez' is -
  1. ক) Fez
  2. খ) Fezees
  3. গ) Feezes
  4. ঘ) Fezzes
ব্যাখ্যা
Fez (noun): a flat-topped conical red hat with a black tassel on top, worn by men in some Muslim countries (formerly the Turkish national headdress); একধরনের টুপি।
Plural of fez - fezzes.
Source: Oxford
৫৬.
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল -
  1. ক) ২৯৯০
  2. খ) ২১৮৭
  3. গ) ২২৮৭
  4. ঘ) ৩১৪৫
ব্যাখ্যা
০, ১, ২, ৩ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৩২১০ এবং ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩। এই দুইটি সংখ্যার অন্তর (৩২১০-১০২৩) = ২১৮৭
৫৭.
A person who writes and edits dictionaries is called a -
  1. ক) Lithographer
  2. খ) Topographer
  3. গ) Lexicographer
  4. ঘ) Laryngographer
ব্যাখ্যা
Lexicographer - a person whose job is to write and compile dictionaries.
Source: Oxford & Cambridge
৫৮.
Which one is the correct spelling?
  1. ক) iresistible
  2. খ) iresistable
  3. গ) irresistible
  4. ঘ) irresistable
ব্যাখ্যা
Irresistible - too attractive and tempting to be resisted; enticing; alluring.
Source: Oxford
৫৯.
একটি ত্রিভূজের ৩ টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভূজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ২০
  2. খ) ১২
  3. গ) ৮
  4. ঘ) ৬
ব্যাখ্যা
বাহুগুলো দেখে বুঝা যাচ্ছে যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, যেখানে অতিভুজের দৈর্ঘ্য ৫ একক।
∴সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল = ১/২ × ৩ × ৪ = ৬
৬০.
'বেলা অবেলা কালবেলা'র লেখক কে?
  1. ক) সুকান্ত ভট্রাচার্য
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪): কবি, শিক্ষাবিদ। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক, দ্বিতীয় কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডুলিপি। অন্যান্য কাব্যগ্রন্থঃ বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা
এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে- রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিলো।
জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ ‘কবিতার কথা’।
তাঁর রচিত উপন্যাসসমূহ- মাল্যবান, সুতীর্থ, নিরুপম যাত্রা, বিভা, জলপাইহাটি ইত্যাদি।
বনলতা সেন জীবনানন্দ দাশের রচিত জনপ্রিয় কবিতা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬১.
পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত-
  1. ক) কানাডা
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ফিনল্যান্ডের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত। ২য় স্থানে অবস্থিত সুইজারল্যান্ড। এবং ৩য় স্থানে আছে বেলজিয়ামের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা।
Source: independent.co.uk
৬২.
(2x+3y) / (3x+2y) = 5/6 হলে x : y কত?
  1. ক) 6 : 8
  2. খ) 8 : 3
  3. গ) 5 : 6
  4. ঘ) 3 : 8
ব্যাখ্যা
(2x+3y) / (3x+2y) = 5/6
⇒ 12x + 18y = 15x + 10y
⇒ 3x = 8y
⇒ x/y = 8/3
∴ x : y = 8 : 3
৬৩.
১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক?
  1. ক) মতিউর রহমান
  2. খ) সাইমন ড্রিং
  3. গ) এম আর আখতার মুকুল
  4. ঘ) অ্যালেন গিন্সবার্গ
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৫শে মার্চ অপারেশন সার্চলাইটের সময় ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক সাইমন ড্রিং ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গোপনে অবস্থান করে পাকবাহিনীর ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন।
পরবর্তীতে ৩০শে মার্চ ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় 'ট্যাংকস ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে সর্বপ্রথম পাকবাহিনীর হত্যাযজ্ঞের খবর বহির্বিশ্বে প্রচার করেন। এ ঘটনার পর তাকে ঢাকা ছাড়তে হয়।
পরবর্তীতে ১৬ ডিসেম্বর মিত্রবাহিনীর ট্যাংকে চড়ে তিনি ঢাকায় প্রবেশ করেন।
উৎসঃ দৈনিক প্রথম আলো আর্কাইভ
৬৪.
4 × 5 × 0 × 7 × 1 = কত?
  1. ক) 480
  2. খ) 0
  3. গ) 210
  4. ঘ) 140
ব্যাখ্যা
যেকোনো সংখ্যাকে ০ দ্বারা গুণ করলে এর গুণফল ০ হয়।
৬৫.
Which one is the correct spelling?
  1. ক) Supercede
  2. খ) Supersede
  3. গ) Superceede
  4. ঘ) Superseede
ব্যাখ্যা
Supersede - take the place of (a person or thing previously in authority or use); supplant.
Source: Oxford
৬৬.
কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) নেপাল
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।
কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে - নেপাল, আফগানিস্তান, ভুটান, রুয়ান্ডা, জিম্বাবুয়ে ইত্যাদি।
উৎসঃ Worldatlas
৬৭.
'দিন যায় কথা থাকে'- এখানে 'যায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) গমন
  2. খ) অতিবাহিত
  3. গ) বলা
  4. ঘ) ধারাবাহিকতা
ব্যাখ্যা
'দিন যায় কথা থাকে'- এখানে 'যায়' সময় বয়ে যাওয়া বা সময় অতিবাহিত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে
৬৮.
'কুসুমিত' শব্দের প্রকৃতি -প্রত্যয় কোনটি?
  1. ক) কুসুম + ত
  2. খ) কুসুম + ইত
  3. গ) কুসুম + ঈত
  4. ঘ) কুসুম + উত
ব্যাখ্যা
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় -
ইত-প্রত্যয়ঃ উপকরণজাত বিশেষণ গঠনে
কুসুম + ইত = কুসুমিত, তরঙ্গ + ইত = তরঙ্গিত, কণ্টক + ইত = কণ্টকিত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৬৯.
'কিরণ' এর সমার্থক নয়-
  1. ক) রশ্মি
  2. খ) প্রভা
  3. গ) কর
  4. ঘ) রবি
ব্যাখ্যা
‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ - প্রভা, দীপ্তি, কর, অংশু, রশ্মি, আলো, আলোক, বিভা, ময়ূখ।
রবি শব্দের সমার্থক শব্দ - অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, সূর্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
৭০.
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
  1. ক) এ. এইচ. এম. কামরুজ্জামান
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) এম. মনসুর আলী
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা মুজিবনগর সরকার নামে পরিচিত।
এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপ রাষ্ট্রপতি ছিলেন - সৈয়দ নজরুল ইসলাম।
প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন - তাজউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন - এএইচএম কামরুজ্জামান।
অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন - ক্যাপ্টেন এম মনসুর আলী।
পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন - খন্দকার মোশতাক আহমদ।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম-দশম শ্রেণি
৭১.
বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
  1. ক) ইতালী
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম নিজস্ব স্যাটেলাইট হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ২০১৮ সালের ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরাল থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স এর ফ্যালকন-৯ রকেটে করে এটি উৎক্ষেপণ করা হয়। এটির নির্মাতা ফ্রান্সের থ্যালেস এলিনিয়া। এটির কক্ষপথ হলো ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা।
বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করে।
উৎসঃ বিবিসি বাংলা
৭২.
পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা -
  1. ক) ফরিদুল আলম
  2. খ) মাকসুদুল আলম
  3. গ) শহীদুল আলম
  4. ঘ) মোঃ জলিল
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথিতযশা বিজ্ঞানী ড. মাকসুদুল আলম ২০১০ সালে পাটের জীবন রহস্য উন্মোচন করেন। এছাড়া তিনি পেঁপে, রাবার ও এক ধরনের ছত্রাকেরও জীবন রহস্য উদঘাটন করেন।
অন্যদিকে ড. সামছুল আলম এবং অধ্যাপক হাসিনা খান ইলিশের জীবনরহস্য উন্মোচনে নেতৃত্ব দেন। মোহাম্মদ সিদ্দিকুল্লাহ পাট থেকে জুটন নামের কাপড় তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন।
উৎসঃ বিবিসি বাংলা
৭৩.
জোয়ার-ভাটার প্রধান কারণ-
  1. ক) পৃথিবীর আকর্ষণ
  2. খ) চাঁদের আকর্ষণ
  3. গ) বায়ুপ্রবাহ
  4. ঘ) সূর্যের আকর্ষণ
ব্যাখ্যা
মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে‌। তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়। কারণ সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম হলেও তা পৃথিবীর অনেক নিকটে৷ তাই সমুদ্রের জল তরল বলে চাঁদের আকর্ষণেই প্রধানত ফুলে ফেপে উঠে৷ সূর্যের আকর্ষণে জোয়ার তত জোরালো হয় না। চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থিত হলে চাঁদ ও সূর্যের উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়৷ ।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি
৭৪.
'হাট-বাজার' কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
  1. ক) বিপরীতার্থে
  2. খ) মিলনার্থে
  3. গ) বিরোধার্থে
  4. ঘ) সমার্থে
ব্যাখ্যা
সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলোঃ হাট-বাজার, ঘর-দুয়ার, কল-কারখানা, মোল্লা-মৌলভী, খাতা-পত্র ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী
৭৫.
স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) লর্ড ব্যাডেন পাওয়েল
  2. খ) লর্ড মুরিং
  3. গ) লর্ড স্টিফেন
  4. ঘ) লর্ড কার্জন
ব্যাখ্যা

- বিশ্ব স্কাউট আন্দোলন প্রতিষ্ঠা করেন ব্যাডেন পাওয়েল। তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডে প্রথম বয়েজ স্কাউট প্রতিষ্ঠা করেন।
- তার উদ্যোগেই ১৯২০ সালে ইংল্যান্ডে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়।
- আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় ১৯২২ সালে।
- The Boy Scouts International Bureau পরবর্তীতে World Scout Bureau ১৯২০ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
- বিশ্ব স্কাউট সংস্থা সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- ব্যাডেন পাওয়েল এবং তার বোন এগনেসের ব্যাডেন পাওয়েলের মাধ্যমে ১৯১০ সালে গার্লস গাইড প্রোগ্রাম শুরু হয়।
- ১৯২৮ সালে World Association of Girl Guides and Girl Scouts হাঙ্গেরিতে প্রতিষ্ঠিত হয়।
Source: World Association of Girl Guides and Girl Scouts এবং স্কাউটের অফিশিয়াল ওয়েবসাইট

৭৬.
'তাসের ঘর' - অর্থ কী?
  1. ক) পূর্ণস্থায়ী
  2. খ) ক্ষণস্থায়ী
  3. গ) তাস খেলার ঘর
  4. ঘ) দীর্ঘস্থায়ী
ব্যাখ্যা
'তাসের ঘর' বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
৭৭.
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে?
  1. ক) ১৯০৫
  2. খ) ১৯১১
  3. গ) ১৯২০
  4. ঘ) ১৯২১
ব্যাখ্যা
১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বঙ্গভঙ্গ রদের পর পূর্ব বাংলার অসন্তুষ্ট মুসলমানদের দাবীর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন ও স্যাডলার কমিশন গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টজ।
উৎসঃ বাংলাপিডিয়া
৭৮.
'অঘারাম বাস করে অজপাড়া গায়ে' 'অঘা' ও 'অজ' কোন ধরনের উপসর্গ?
  1. ক) খাঁটি বাংলা
  2. খ) বিদেশি
  3. গ) তৎসম
  4. ঘ) তদ্ভব
ব্যাখ্যা
খাঁটি বাংলা উপসর্গ হলো ২১টি৷ যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু এবং হা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি
৭৯.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার , পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?
  1. ক) ৪
  2. খ) ৩
  3. গ) ২
  4. ঘ) ৫
ব্যাখ্যা
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার? 
প্রশ্নটি হওয়ার কথা 'একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?'

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল = πr = ১৬ .........(১)
বৃত্তের পরিধি = ২πr = ৮ .........(২)

(২) নং / (১) নং
πr/২πr = ১৬/৮
⇒ r/২ = ২
∴ r = ৪ 
অর্থাৎ, ব্যাসার্ধ = ৪ মিটার
৮০.
১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
  1. ক) ৪২
  2. খ) ৩৬
  3. গ) ৩৭
  4. ঘ) ৩৯
ব্যাখ্যা
১৪৩ এর ২/ ১১ = ২৬
১৪৩ এর ৫/ ১১ = ৬৫
∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = ৬৫ - ২৬ = ৩৯