পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
পরীক্ষা – ৬০ বিষয়: সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিষয়াবলি) টপিক: বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়াবলি। উৎস: জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ - সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১৯০ তম
  2. ১৯১ তম
  3. ১৯২ তম
  4. ১৯৩ তম
ব্যাখ্যা

গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স:
- সম্প্রতি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ প্রকাশ করেছে।
- বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৯৩ তম।
- দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫ম। 
- হেনলি অ্যান্ড পার্টনার্সের ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ অনুসারে, ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর হলো ৪৪.৭৮।
- এর মধ্যে ঝুঁকি উপসূচকে স্কোর হলো ৫২।
- ১০০–এর মধ্যে স্কোর যত কম হবে, তত ঝুঁকি কম।
- অন্যদিকে সহনশীলতা উপসূচকে বাংলাদেশের স্কোর হলো ৪১.৫৬।
- ১০০–এর মধ্যে যত বেশি স্কোর করা যাবে, তত টেকসই সেই দেশটি।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

.
ইসলামিক চ্যাটবট 'হুমাইন' কোন দেশের তৈরি?
  1. সৌদি আরব
  2. ইরান
  3. কাতার
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

হুমাইন চ্যাট:
- এটি একটি আরবি ভাষাভিত্তিক কথোপকথনমূলক এআই অ্যাপ, যা সৌদি আরবের HUMAIN কোম্পানি তৈরি করেছে।
- এই অ্যাপটি ২০২৫ সালের ২৫ আগস্ট প্রকাশিত হয়।
- সৌদি আরবের ১২০ জন এআই-বিশেষজ্ঞ, যাঁদের অর্ধেক নারী এই চ্যাটবট তৈরিতে কাজ করেছেন।
- হুমাইন চ্যাট অ্যালাম মডেলের ওপর নির্মিত, যা বিশ্বের বৃহত্তম আরবি ডেটাসেটে প্রশিক্ষিত।
- এই ডেটাসেটে ইসলামি সংস্কৃতি, মধ্যপ্রাচ্যের ঐতিহ্য ও স্থানীয় মূল্যবোধের গভীর ছাপ রয়েছে।
- এটি আরবি ও ইংরেজি-দুই ভাষায় কথোপকথন চালাতে পারে।
- প্রাথমিকভাবে এটি শুধু সৌদি আরবে পাওয়া যাবে; তবে শিগগিরই এটি মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য দেশে চালু করা হবে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

.
জাতীয় বাজেট ২০২৫-২৬ এ জিডিপি প্রবৃদ্ধির হার কত?
  1. ৫.৫%
  2. ৬.১%
  3. ৭.৪%
  4. ৭.৯%
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

.
বর্তমানে উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? (ডিসেম্বর, ২০২৫)
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা

উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে বাংলাদেশ:
- বর্তমানে উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
- বিশ্বব্যাংকের 'অ্যান আনসাস্টেইনেবল লাইফ: দ্য ইমপ্যাক্ট অব হিট অন হেলথ অ্যান্ড দ্য ইকোনমি অব বাংলাদেশ' প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
- ১৯৮০ সাল থেকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস এবং 'অনুভূত তাপমাত্রা' (ফিলস লাইক টেম্পারেচার) ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
- ক্রমবর্ধমান তাপজনিত অসুস্থতায় শুধু ২০২৪ সালেই প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে।
- এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ১ দশমিক ৩৩ বিলিয়ন থেকে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় ০.৩ থেকে ০.৪ শতাংশ।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

.
বর্তমানে দেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি? (ডিসেম্বর, ২০২৫)
  1. সুনামগঞ্জ
  2. ঝালকাঠি
  3. মাদারীপুর
  4. ভোলা
ব্যাখ্যা

বাংলাদেশের দারিদ্র মানচিত্র- ২০২২:
- বিবিএসের দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান (পিএলএস) সেল 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র, ২০২২' শীর্ষক প্রতিবেদন তৈরি করে প্রকাশ করেছে।
- জেলা হিসেবে সবচেয়ে বেশি দরিদ্র মাদারীপুর জেলা।
- এ জেলায় দারিদ্র্যতার হার ৫৪.৪%
- পৃথক উপজেলার দিক থেকে, মাদারীপুরের ডাসার সবচেয়ে দরিদ্র, সেখানে জনসংখ্যার ৬৩.২% দারিদ্র্যসীমার নিচে বাস করে।
- সবচেয়ে কম ৬ দশমিক ১ শতাংশ দরিদ্র নোয়াখালী জেলায়।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

.
'বারাক এমএক্স' কোন দেশের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা?
  1. ইরান
  2. রাশিয়া
  3. ইসরায়েল
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

বারাক এমএক্স:
- বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)।
- এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
- এর রাডার ১০০ কিলোমিটার পর্যন্ত কামান, মর্টার ও রকেট হামলাও শনাক্ত করতে সক্ষম।
- বারাক এমএক্সে রয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা।
- এর থ্রিডি রাডার সর্বোচ্চ ৪৬০ কিলোমিটার দূর পর্যন্ত কার্যকর।
- সম্প্রতি, তুরস্কের সঙ্গে ক্রমে উত্তেজনা বেড়ে চলার মধ্যে সাইপ্রাসকে বারাক এমএক্স প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছে ইসরায়েল।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

.
২০২৬ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকায় ড. মুহাম্মদ ইউনূসের অবস্থান কততম?
  1. ৩০ তম
  2. ৩৯ তম
  3. ৪৪ তম
  4. ৫০ তম
ব্যাখ্যা

- ২০২৬ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’।
- প্রকাশিত তালিকা অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনুস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন।
- তালিকায় তাকে Interim Prime Minister of Bangladesh (বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী) হিসেবে উল্লেখ করা হয়েছে।
- ‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ শিরোনামের এ তালিকায় প্রথম কাতারের আমির, দ্বিতীয় মুফতি তাকি উসমানি।
- তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

.
বাংলাদেশের প্রথম নদীনির্ভর টার্মিনাল 'পানগাঁও' কোন নদীর তীরে অবস্থিত?
  1. বুড়িগঙ্গা
  2. মেঘনা
  3. যমুনা
  4. তিস্তা
ব্যাখ্যা

পানগাঁও টার্মিনাল:
- বুড়িগঙ্গা নদীর তীরে কেরানীগঞ্জে অবস্থিত দেশের প্রথম নদীনির্ভর টার্মিনাল পানগাঁও ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি)।
- ২০১৩ সালের শেষ দিকে এই টার্মিনাল উদ্বোধন করা হয়।
- প্রায় ১৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ টার্মিনাল বছরে ১ লাখ ১৬ হাজার টুয়েন্টি-ফুট ইকুইভালেন্ট ইউনিটস (টিইইউএস) কনটেইনার হ্যান্ডল করার সক্ষমতা নিয়ে চালু হয়েছিল।
- তবে বর্তমানে টার্মিনালটির ব্যবহার হচ্ছে সক্ষমতার ২০ শতাংশেরও কম।

সম্প্রতি,
- বিশ্বের সবচেয়ে বড় কনটেইনার পরিবহনকারী প্রতিষ্ঠান মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি (এমএসসি) পানগাঁও আইসিডি আধুনিকায়ন ও পরিচালনার জন্য ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

তথ্যসূত্র - দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

.
সম্প্রতি, ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কে? (ডিসেম্বর, ২০২৫)
  1. ফাহাদ রহমান
  2. মনন রেজা নীড়
  3. নিয়াজ মোরশেদ
  4. সুব্রত বিশ্বাস
ব্যাখ্যা

৪৯তম জাতীয় দাবার প্রতিযোগিতা:
- ৪৯তম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
- শেষ রাউন্ডে নিয়াজ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান আর ফাহাদ সাকের উল্লাহ'র বিপক্ষে হেরে যান।
- এতে নিয়াজ সাড়ে দশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও ফাহাদ সাড়ে নয় পয়েন্টে রানার আপ হন।

উল্লেখ্য,
- জাতীয় দাবায় এটি নিয়াজের সপ্তম শিরোপা।
- উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ ১৯৭৯-৮২ পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন ছিলেন জাতীয় দাবায়। এরপর ২০১২ ও ২০১৯ সালে শিরোপা জিতেছেন।
- প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৭৯ সালে মাত্র ১২ বছর ১১ মাস বয়সে।
- সবচেয়ে কম বয়সে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখনো নিয়াজেরই।
- সর্বশেষ চ্যাম্পিয়ন হন ২০১৯ সালে। সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তাঁর।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

১০.
বাংলাদেশে প্রথমবারের মত ব্লক-৮ এ বাণিজ্যিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে কোথায়?
  1. জামালপুর-১
  2. সিলেট-১
  3. হবিগঞ্জ-১
  4. পিরোজপুর-১
ব্যাখ্যা

⇒ জামালপুর-১ কূপে বাংলাদেশে প্রথমবারের মত ব্লক-৮ এ বাণিজ্যিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
- পেট্রোবাংলা থেকে ২০২৫-২৬ সালের মধ্যে ৫০টি ও ২০২৬-২৮ সালের মধ্যে ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মপরিকল্পনাসহ দেশের বিভিন্ন ব্লকে অনুসন্ধান ও নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করা হয়েছে।
- এরই অংশ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) থেকে জামালপুর-১ অনুসন্ধান
কূপ খননের মাধ্যমে দেশে প্রথমবারের মত ব্লক-৮ এ বাণিজ্যিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
- জামালপুর স্ট্রাকচারে গ্যাসের রিজার্ভের পরিমাণ ও বিস্তৃতি মূল্যায়নের লক্ষ্যে আরও দুটি (একটি উন্নয়ন ও একটি অনুসন্ধান) কূপ খননের
পরিকল্পনা গ্রহণ করত: তদানুযায়ী ডিপিপি প্রণয়নের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র - যুগান্তর পত্রিকার রিপোর্ট।

১১.
'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে কোন দেশে?
  1. কাতারে
  2. মিশরে
  3. কুয়েতে
  4. ইরানে
ব্যাখ্যা

গাজা শান্তি সম্মেলন:
- 'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে মিশরে।
- শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে।

⇒ ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
- সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।
- গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়।

উল্লেখ্য,
- এর আগে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
- এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

তথ্যসূত্র - Al Jazeera.

১২.
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেছেন কে?
  1. নাজমুল হোসেন
  2. মুশফিকুর রহিম
  3. মুমিনুল হক
  4. লিটন দাস
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ:
- বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম।

⇒ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম।
- বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
- আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলেন মুশফিক।
- এতে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।
- ভেন্যু: মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।
- সময়: ২০ নভেম্বর, ২০২৫।

উল্লেখ্য,
- টেস্ট ইতিহাসের অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে জয় পেয়েছেন তিনি। মুশফিকের আগে এই তালিকায় নাম লিখিয়েছেন গর্ডন গ্রিনিজ, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১৩.
নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর আয়োজক দেশ কোনটি?
  1. থাইল্যান্ড
  2. ইরান
  3. ভারত
  4. বাংলাদেশ
ব্যাখ্যা

⇒ নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর আয়োজক দেশ বাংলাদেশ।

নারী কাবাডি বিশ্বকাপ:
- বাংলাদেশ প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করেছে।
- সময়কাল: ১৭ থেকে ২৪ নভেম্বর।
- ভেন্যু: শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম।
- অংশগ্রহণকারী দেশ: ১২টি।
- দেশগুলো হলো: বাংলাদেশ, চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার।
- প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১৬ নভেম্বর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন।

তথ্যসূত্র - ইত্তেফাক পত্রিকার রিপোর্ট।

১৪.
ফ্রিডম হাউসের ইন্টারনেট স্বাধীনতা সূচক- ২০২৫ এ বাংলাদেশের স্কোর কত?
  1. ৪৫
  2. ৪৬
  3. ৪৭
  4. ৪৮
ব্যাখ্যা

ফ্রিডম অন দ্য নেট ২০২৫:
- ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউসের প্রকাশিত 'ফ্রিডম অন দ্য নেট ২০২৫' প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ৪৫।
- যা গত বছর ছিল ৪০।
- এই প্রতিবেদনে বিশ্বের ৭২টি দেশের ইন্টারনেট স্বাধীনতার চিত্র তুলে ধরা হয়েছে।
- এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ইন্দোনেশিয়া (৪৮), ভারত (৫১) ও শ্রীলঙ্কা (৫৩)।
- প্রতিবেদন অনুযায়ী, স্কোর যত বেশি হবে, সেই দেশ ইন্টারনেট স্বাধীনতার দিক থেকে তত স্বাধীন।
- কোনো দেশের স্কোর ৭০ থেকে ১০০-এর মধ্যে থাকলে সেটিকে ইন্টারনেটে স্বাধীন, ৪০ থেকে ৬৯-এর মধ্যে থাকলে সেটিকে আংশিক স্বাধীন এবং শূন্য থেকে ৩৯-এর মধ্যে থাকলে দেশটি স্বাধীন নয় বলে বিবেচনা করা হয়।
- সেই হিসাবে বাংলাদেশে ইন্টারনেটে নাগরিকদের আংশিক স্বাধীনতা রয়েছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১৫.
বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. কাতার
ব্যাখ্যা

বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ:
- ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্যমতে, বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র।
- দেশটি প্রতিদিন প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ।
- শুধু শীর্ষ তেল উত্তোলনকারী দেশ নয়, বরং যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকাতেও ১ নম্বরে।
- যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেলের প্রয়োজন পড়ে, যা বিশ্বজুড়ে প্রতিদিনের তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ।

উল্লেখ্য,
- বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশটি প্রতিদিন প্রায় ১ কোটি ১১ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- রাশিয়া বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, রাশিয়া প্রতিদিন প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

১৬.
নবনির্মিত মওলানা ভাসানী সেতু কোন দুটি জেলাকে যুক্ত করেছে?
  1. কুড়িগ্রাম ও লালমনিরহাট
  2. রংপুর ও কুড়িগ্রাম
  3. গাইবান্ধা ও রংপুর
  4. কুড়িগ্রাম ও গাইবান্ধা
ব্যাখ্যা

মওলানা ভাসানী সেতু:
- তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে 'মওলানা ভাসানী সেতু'।
- এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রাম জেলার চিলমারী পর্যন্ত বিস্তৃত।
- সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার এবং প্রস্থ ৯.৬০ মিটার এবং সেতুটিতে মোট ৩০টি পিলার রয়েছে।
- সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও এলজিইডির তত্ত্বাবধানে চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করেছে।
- মোট নির্মাণ ব্যয় হয়েছে ৮৮৫ কোটি টাকা।
- ২০ আগস্ট, ২০২৫ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তথ্যসূত্র- বাসস।

১৭.
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন এলাকাকে 'ডিগ্রেডেড এয়ারশেড' ঘোষণা করা হয়েছে?
  1. সাভার
  2. কেরানীগঞ্জ
  3. টঙ্গী
  4. রূপগঞ্জ
ব্যাখ্যা

ডিগ্রেডেড এয়ারশেড:
- বায়ুদূষণের মাত্রা নিয়মিতভাবে জাতীয় মান অতিক্রম করলে কোনো এলাকাকে 'ডিগ্রেডেড এয়ারশেড' ঘোষণা করা হয়।
- বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় ঢাকা জেলার অন্তর্গত শিল্পঘন সাভার উপজেলাকে 'ডিগ্রেডেড এয়ারশেড' ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।
- সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ অতিক্রম করেছে।
- পরিপত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার অন্তর্গত সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া) ইট পোড়ানোসহ ইট প্রস্তুতের কার্যক্রম পরিচালনা সম্পাদন নিষিদ্ধ।
- উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন সব ধরনের নতুন শিল্পকারখানার অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

১৮.
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর চালু হতে যাচ্ছে কোন শহরে?
  1. রাজশাহী
  2. খুলনা
  3. চট্টগ্রাম
  4. সিলেট
ব্যাখ্যা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর:
- স্বাধীনতার পাঁচ দশক পর প্রথমবারের মতো চট্টগ্রামে একটি কনস্যুলার দপ্তর পরিচালনা করতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
- গত মাসে সরকারের উচ্চপর্যায়ে চট্টগ্রামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার দপ্তর চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- প্রস্তাবিত আঞ্চলিক দপ্তরটিতে বিদেশে কর্মরত ও বিদেশগামী নাগরিকদের প্রয়োজনীয় সব কনস্যুলার সেবা দেওয়া হবে।
- পাশাপাশি দপ্তরটি আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক সফর, প্রতিনিধিদলের সমন্বয় ও প্রয়োজনীয় কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য,
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকদের কনস্যুলার সেবা দিতে আঞ্চলিক দপ্তর রয়েছে।
- এসব অফিস কনস্যুলার সেবা দেওয়ার পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক কর্মকাণ্ড সমন্বয়ের কাজও করে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার প্রতিবেদন।

১৯.
বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে কোন দেশে?
  1. দক্ষিণ কোরিয়া
  2. ফ্রান্স
  3. জাপান
  4. চীন
ব্যাখ্যা

হিউম্যানয়েড রোবট গেমস:
- চীনের বেইজিং-এ প্রথমবারের মতো বিশ্বমানবাকৃতি রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে।
- তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা (১৫-১৭ আগস্ট, ২০২৫) তে ১৬টি দেশের ২৮০টি দল অংশগ্রহণ করেছে।
- এর মধ্যে ১৯২টি দল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছে এবং ৮৮টি দল চীনের ইউনিট্রি এবং ফোরিয়ার ইন্টেলিজেন্সের মতো বেসরকারি প্রতিষ্ঠান থেকে এসেছে।
- রোবটগুলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং টেবিল টেনিসের মতো খেলাধুলায় প্রতিযোগিতা করেছে।
- এছাড়া ওষুধ বাছাই, জিনিসপত্র বহন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো রোবট-নির্দিষ্ট চ্যালেঞ্জগুলোও মোকাবিলা করেছে।

উল্লেখ্য,
- চীন রোবটিক্স এবং হিউম্যানয়েড রোবটে ব্যাপকভাবে বিনিয়োগ করছে।
- এর দুটি প্রধান কারণ হলো: ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা এবং যুক্তরাষ্ট্রের সাথে উন্নত প্রযুক্তির প্রতিযোগিতা।
- এছাড়া, চীন সাম্প্রতিক মাসগুলোতে তাদের অগ্রগতি প্রদর্শনের জন্য বেশ কয়েকটি বড় রোবটিক্স ইভেন্টের আয়োজন করেছে।
- এর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ম্যারাথন, একটি রোবট সম্মেলন।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

২০.
দেশের প্রথম নারী শিক্ষাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
  1. শাহীনা বেগম
  2. রেহানা পারভীন
  3. শাহনাজ আরেফিন
  4. জাকিয়া সুলতানা
ব্যাখ্যা

প্রথম নারী শিক্ষা সচিব:
- বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী শিক্ষা সচিব নিয়োগ পেলেন রেহানা পারভীন।
- তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হয়েছেন।
- তিনি এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
- ১৮ আগস্ট, ২০২৫ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে রেহানা পারভীন আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পেলেন।

উল্লেখ্য,
- শিক্ষা মন্ত্রণালয়কে ২০১৬ সালের নভেম্বরে দুটি বিভাগে ভাগ করা হয়।
- একটি হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং অন্যটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
- ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ে মোট ৩৩ জন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করেছেন।
- বিভাগ বিভক্ত হওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এখন পর্যন্ত সাতজন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করলেও তাদের কেউ নারী ছিলেন না।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

২১.
যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে?
  1. ৯ সেপ্টেম্বর, ২০২৫
  2. ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  3. ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  4. ২১ সেপ্টেম্বর, ২০২৫
ব্যাখ্যা

ফিলিস্তিনকে স্বীকৃতি:
- ২১ সেপ্টেম্বর, ২০২৫ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য ও কানাডা।
- এর পর দিন ২২ সেপ্টেম্বর, ২০২৫ জাতিসংঘের সদর দপ্তর এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।

২২.
বাংলাদেশে প্রথম দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক করে প্রজ্ঞাপন জারি হয় কবে?
  1. ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  2. ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  3. ২০ সেপ্টেম্বর, ২০২৫
  4. ২১ সেপ্টেম্বর, ২০২৫
ব্যাখ্যা

দেওয়ানি ও ফৌজদারি আদালত:
- ১৮ সেপ্টেম্বর, ২০২৫ প্রজ্ঞাপন জারি করে দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো মামলাজট কমাতে এই পৃথককীরণ করা হয়েছে।
- এর ফলে মামলা পরিচালনার সময় বাঁচবে এবং মামলার নিষ্পত্তি বহুলাংশে বৃদ্ধি পাবে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

২৩.
প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়া পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া 'মানাসলু' জয় করেন কে?
  1. ইমরানুল হাসান শাকিল
  2. তৌফিক আহমেদ তমাল
  3. বাবর আলী
  4. এম এম মুহিত
ব্যাখ্যা

মানাসলু শৃঙ্গ জয়:
- প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া 'মানাসলু' শিখরে আরোহণ করেছেন পর্বতারোহী বাবর আলী।
- ২৬ সেপ্টেম্বর, ২০২৫ নেপালের স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে পৃথিবীর অষ্টম উঁচু পর্বতে ওঠেন এভারেস্টজয়ী এই পর্বতারোহী।
- বাবর আলীর পাশপাশি বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদও 'মানাসলু' জয় করেছেন।
- তাদের এই যৌথ অভিযানের নাম 'মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো'।
- এর আগে ২৫ সেপ্টেম্বর, ২০২৫ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মানাসলু জয় করেন পর্বতারোহী তৌফিক আহমেদ।

উল্লেখ্য,
- হিমালয় পর্বতমালার ৮ হাজার ১৬৩ মিটার উঁচু 'মাউন্টেন অব দ্য স্পিরিট' নামে পরিচিত মানাসলু পর্বতের অবস্থান নেপালের মানসিরি হিমাল রেঞ্জে।
- ২০১১ সালে ১২ অক্টোবর প্রথম বাংলাদেশি হিসেবে মানাসলু শৃঙ্গে ওঠেন এভারেস্টজয়ী পর্বতারোহী এম এম মুহিত।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

২৪.
পুরুষ বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি'অর, ২০২৫ পেয়েছেন কে?
  1. ডি পল
  2. উসমান দেম্বেলে
  3. নেইমার জুনিয়র
  4. লামিন ইয়ামাল
ব্যাখ্যা

ব্যালন ডি'অর ২০২৫:
- ২২ সেপ্টেম্বর, ২০২৫ প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি'অরের ৬৯তম আসর।

এক নজরে ব্যালন ডি'অর, ২০২৫:
- ব্যালন ডি'অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স);
- ব্যালন ডি'অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন);
- ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি);
- ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড);
- ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি);
- ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড);
- কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা);
- কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন);
- বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি;
- বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল;
- জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন);
- জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড);
- সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশশন।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।

২৫.
সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা

Global Peace Index 2025:
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।

শীর্ষ দেশ:
• আইসল্যান্ড।
• আয়ারল্যান্ড।
• নিউজিল্যান্ড।
• অস্ট্রিয়া।
• সুইজারল্যান্ড।
• সিঙ্গাপুর।
• পর্তুগাল।
• ডেনমার্ক।
• স্লোভেনিয়া
• ফিনল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১২৩ তম।

তথ্যসূত্র - Global Peace Index 2025.

২৬.
এশিয়া কাপ ২০২৫ এর চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. পাকিস্তান
  2. আফগানিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. ভারত
ব্যাখ্যা

১৭তম এশিয়া কাপ, ২০২৫:
- সময়: ৯-১৮ সেপ্টেম্বর ২০২৫।
- মূল আয়োজক: ভারত।
- ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি ও দুবাই)। [ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছে।]
- সংস্করণ: টি-টোয়েন্টি।
- টুর্নামেন্টে অংশ নেওয়া দল: ৮টি দল; ভারত, ওমান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: পাকিস্তান।
- ম্যান অব দ্য ফাইনাল: তিলক বার্মা (ভারত)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: অভিষেক শার্মা (ভারত)।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

২৭.
যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে?
  1. আলাইনা মোর্শেদ
  2. শাহিদা বানু
  3. শাবানা মাহমুদ
  4. রুশনারা আলি
ব্যাখ্যা

যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী:
- যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন শাবানা মাহমুদ।
- এটি যুক্তরাজ্যের শীর্ষ চার রাষ্ট্রীয় কার্যালয় বা প্রতিষ্ঠানের একটি।
- যুক্তরাজ্যের শীর্ষ চার রাষ্ট্রীয় কার্যালয় হচ্ছে-প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়।
- ৫ই সেপ্টেম্বর, ২০২৫ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায়িত্ব দেয়া হয়।
- তিনি দেশটির অভিবাসন-সংক্রান্ত নীতিমালা, শরণার্থী, পুলিশ এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো দেখবেন।

উল্লেখ্য,
- এর আগে যুক্তরাজ্যের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শাবানা মাহমুদ।
- উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার পদত্যাগ করার পর যুক্তরাজ্য সরকারের একটি বড় রদবদলের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান
শাবানা।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।

২৮.
নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
  1. সবিতা লামা
  2. সুশীলা কারকি
  3. কে পি শর্মা অলি
  4. সরোজিনী লামা
ব্যাখ্যা

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী:
- গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কারকি।
- এর আগে ২০১৬-২০১৭ সালে তিনি প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে 'শূন্য সহিষ্ণু' অবস্থান নিয়ে আলোচিত ছিলেন তিনি।

উল্লেখ্য,
- সম্প্রতি তরুণদের নেতৃত্বে নেপালে ব্যাপক বিক্ষোভের মধ্যে কে পি শর্মা অলি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।
- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
- এর পর বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের আলোচনার ভিত্তিতে সুশীলাকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- আগামী বছরের ৫ মার্চ দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

২৯.
বিশ্বে প্রথম ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন কে?
  1. মার্ক জাকারবার্গ
  2. জেফ বেজোস
  3. ইলন মাস্ক
  4. ল্যারি এলিসন
ব্যাখ্যা

প্রথম ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক:
- পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে আধা-ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলারের বেশি নিট সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
- ফোর্বসের বিলিয়নিয়ার সূচক জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় ১ অক্টোবর, ২০২৫ বিকেলে প্রযুক্তি খাতের এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ কিছুক্ষণের জন্য ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
- তবে দিনের শেষে তা কিছুটা কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে এসে দাঁড়ায়।
- মাত্র ১০ মাসের মধ্যেই সম্পত্তির হিসাবে বিশ্বে নজির গড়লেন ইলন মাস্ক।
- ২০২৪ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা প্রতিবেদন।

৩০.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম কী?
  1. ট্রাইমার
  2. আর্মার
  3. ট্রাইওন্ডা
  4. স্পিরিট
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ, ২০২৬:
- ২০২৬ বিশ্বকাপের বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম 'ট্রাইওন্ডা' (Trionda)।
- 'ট্রাইওন্ডা' বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।
- যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
- বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীক- যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগলও আছে।] সূত্র- প্রথম আলো।

ফিফা বিশ্বকাপ, ২০২৬:
- আসর ২৩তম।
- আয়োজক দেশ- মোট ৩টি [কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র]।
- অংশগ্রহণকারী দল-৪৮টি দেশ।
- উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬।
- ফাইনাল ম্যাচ- ১৯ জুলাই, ২০২৬।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

৩১.
২০২৫ সালে মোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ১৩ জন
  2. ১৪ জন
  3. ১৫ জন
  4. ১৬ জন
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

৩২.
'তিয়ানগং' কী?
  1. মহাকাশ স্টেশন
  2. রকেট
  3. সামরিক ঘাঁটি
  4. যুদ্ধ বিমান
ব্যাখ্যা

তিয়ানগং:
- তিয়ানগং হলো চীনের নিজস্ব নির্মিত মানববাহী মহাকাশ স্টেশন, যা বর্তমানে নিম্ন পৃথিবী কক্ষপথে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে।
- সাম্প্রতিক সময়ে (২০২৫) চীন Shenzhou-২১ নামের মানববাহী মিশন পাঠিয়েছে, যেখানে নভোচারীরা প্রায় ৬ মাস স্টেশনে বৈজ্ঞানিক গবেষণা চালাবে।
- এই মিশনে জীববিজ্ঞান গবেষণার জন্য জীবিত স্তন্যপায়ী প্রাণী (ইঁদুর) প্রথমবারের মতো স্টেশনে পাঠানো হয়েছে।
- চীন ভবিষ্যতে স্টেশনের আকার দ্বিগুণ করার পরিকল্পনা করছে এবং ২০৩০ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে তিয়ানগংকে মূল প্রস্তুতিমূলক ভিত্তি হিসেবে ব্যবহার করছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।