পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
রিভিশন পরীক্ষা টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪ টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা [ফুল মডেল টেস্ট ব্যতিত]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
স্বভাবতই মূর্ধন্য 'ণ' যুক্ত হয়েছে নিচের কোন শব্দে?
  1. লক্ষণ
  2. কারণ
  3. লাবণ্য
  4. কাণ্ড
সঠিক উত্তর:
লাবণ্য
উত্তর
সঠিক উত্তর:
লাবণ্য
ব্যাখ্যা

মূর্ধন্য 'ণ' ব্যবহারের নিয়ম:
১. ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য 'ণ' যুক্ত হয়।
যেমন- ঘণ্টা, লুণ্ঠন, কাণ্ড ইত্যাদি।

২. ঋ, র, ষ – এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন- ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

৩. ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
যেমন- কৃপণ (ঋ-কারের পরে প্, তার পরে ণ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ, অর্পণ (র্ + প + অ+ণ), লক্ষণ (ক্+ষ+ অ + ণ)।
এরূপ- রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

৪. কতকগুলো শব্দে স্বভাবতই ণ হয়।
চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থাণু, গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু, বিপণি, গণিকা, আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ, শাণ, চিক্কণ, নিক্কণ, তৃণ, কফণি, বণিক, গুণ, গণনা, পিণাক, পণ্য, বাণ।

৫. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। যেমন - ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।
৬. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না, ন হয়। যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'বাক্য > বাইক্য' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অসমীকরণ
  2. অপিনিহিতি
  3. অন্ত্য স্বরাগম
  4. বিষমীভবন
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা

• অপিনিহিতি:
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
- সত্য > সইত্য,
- আজি > আইজ,
- চারি > চাইর,
- সাধু > সাউধ,
- বাক্য > বাইক্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।

.
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি অশুদ্ধ?
  1. রঙিন
  2. ভাঙা
  3. রঙ 
  4. বাঙালি
সঠিক উত্তর:
রঙ 
উত্তর
সঠিক উত্তর:
রঙ 
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান- রঙ। 

​• বানানের নিয়ম:

শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার (ং) ব্যবহৃত হবে।
যেমন: গাং, ঢং, পালং, রং, রাং, সং।

• তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ হবে।
যেমন: বাঙালি, ভাঙা, রঙিন, রঙের।

- ব্যতিক্রম: বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
জিভের উচ্চতা অনুযায়ী উচ্চ-মধ্য ধ্বনি কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।

জিভের উচ্চতা অনুযায়ী-
উচ্চ- ই, উ।
উচ্চ-মধ্য- এ, ও।
নিম্ন-মধ্য- অ্যা, অ।
নিম্ন- আ।

জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী:
সম্মুখ- ই, এ, অ্যা,
মধ্য- আ;
পশ্চাৎ- উ, ও, অ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

.
কোনটি মধ্য স্বরাগমের দৃষ্টান্ত?
  1. মিলামিশা > মেলামেশা
  2. বিলাতি > বিলিতি
  3. তুলা > তুলো
  4. মুক্তা > মুকুতা
সঠিক উত্তর:
মুক্তা > মুকুতা
উত্তর
সঠিক উত্তর:
মুক্তা > মুকুতা
ব্যাখ্যা

• মধ্য স্বরাগম:
সময় সময় উচ্চারণের জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একেই বলা হয় মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ/স্বরভক্তি।
যেমন:
- রত্ন > রতন,
- ধর্ম > ধরম,
- স্বপ্ন > স্বপন,
- প্রীতি > পিরীতি,
- মুক্তা > মুকুতা,
- গ্রাম > গেরাম ইত্যাদি।

অন্যদিকে,
• প্রগত স্বরসঙ্গতি: আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়। যেমন- তুলা > তুলো।
• মধ্যগত স্বরসঙ্গতি: আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়। যেমন: বিলাতি > বিলিতি।
• চলিত বাংলায় স্বরসঙ্গতি: মিলামিশা > মেলামেশা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
শুদ্ধ বানান কোনটি?
  1. অর্জ্জন  
  2. মূর্ছা
  3. ঊর্দ্ধ
  4. কৰ্ম্ম
সঠিক উত্তর:
মূর্ছা
উত্তর
সঠিক উত্তর:
মূর্ছা
ব্যাখ্যা

শুদ্ধ বানান- মূর্ছা।

• প্রমিত বাংলা বানানের নিয়ম: রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
যেমন:
অর্জ্জন, ঊর্দ্ধ, কৰ্ম্ম ইত্যাদির পরিবর্তে যথাক্রমে- অর্জন, ঊর্ধ্ব, কর্ম, মূর্ছা ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
  1. বাগ্‌ধারা
  2. শব্দজোড়
  3. যতিচিহ্ন
  4. সমাস 
সঠিক উত্তর:
যতিচিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
যতিচিহ্ন
ব্যাখ্যা

• বাক্যতত্ত্ব:
বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করে। বাক্যের নির্মাণ ও গঠন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্ব তা বর্ণনা করে।

তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

​অন্যদিকে, 
• ​অর্থতত্ত্ব:
ব্যাকরণের এই অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগর্থও বলে। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।

• ​'সমাস' রূপতত্ত্বের আলোচ্য বিষয়।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

.
ঋ'এবং ঋ কারের পর 'ষ' হয়- নিয়ম অনুসারে গঠিত শব্দ কোনটি?
  1. বর্ষণ
  2. কৃষক
  3. চিকীর্ষা
  4. ষড়ঋতু
সঠিক উত্তর:
কৃষক
উত্তর
সঠিক উত্তর:
কৃষক
ব্যাখ্যা

• ষ-এর ব্যবহারের নিয়ম:
১. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স 'ষ' হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।

২. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়।
যেমন- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, প্রতিসেধক > প্রতিষেধক, প্রতিস্থান > প্রতিষ্ঠান, অনুস্থান > অনুষ্ঠান, বিসম> বিষম, সুসমা > সুষমা ইত্যাদি।

৩. ঋ'এবং ঋ কারের পর 'ষ' হয়। যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।
৪. তৎসম শব্দে 'র'-এর পর 'ষ' হয়। যেমন- বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি।

৫. র- ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে 'ষ' হয়। যথা: পরিষ্কার। কিন্তু অ, আ স্বরধ্বনি থাকলে স হয়। যথা: পুরস্কার।
৬. ট-বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়। যথা: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৭. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন- ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।

'ষ' এর ব্যবহার প্রযোজ্য নয় যেসব ক্ষেত্রে-
বিদেশি ভাষা থেকে আগত শব্দে 'ষ' হয় না। যেমন - জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদেও ষ হয় না। যেমন - অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
"ছ, জ, ঝ" উচ্চারণস্থান অনুসারে কোন ধরনের ধ্বনি?
  1. মূর্ধন্য ব্যঞ্জন
  2. ওষ্ঠ্য ব্যঞ্জন
  3. দন্তমূলীয় ব্যঞ্জন
  4. তালব্য ব্যঞ্জন
সঠিক উত্তর:
তালব্য ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
তালব্য ব্যঞ্জন
ব্যাখ্যা

• তালব্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে, 
• ট, ঠ, ড, ঢ, ড়, ঢ়- মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
• প, ফ, ব, ভ, ম- ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
• ন, র, ল, স- দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

১০.
It was raining, _____  they continued playing football.
  1. unless
  2. yet
  3. because
  4. so
সঠিক উত্তর:
yet
উত্তর
সঠিক উত্তর:
yet
ব্যাখ্যা

• Complete sentence: It was raining, yet they continued playing football.
- Bangla meaning: বৃষ্টি হচ্ছিল, তবুও তারা ফুটবল খেলা চালিয়ে গেল।

• Yet (Conjunction)
- English Meaning: despite that; but at the same time; but nevertheless.
- Bangla Meaning: তৎসত্ত্বেও; একইসঙ্গে; যাই হোক।

• Yet এর ব্যবহার:
- Yet is used to add something that seems surprising because of what you have just said.
- অর্থাৎ, যা বলা হয়েছে তার সাথে আশ্চর্যজনক/চমকপ্রদ তথ্য যোগ করতে 'তৎসত্ত্বেও' অর্থে Yet ব্যবহার করা হয়।

অন্যদিকে,
• Unless (Except if)
- 'যদি না' অর্থে এটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি নিজেই negative অর্থ প্রদান করে।
- এজন্যে unless দ্বারা যে clause শুরু হয় তাতে no বা not বসে না।
- যেমন: You won't pass the exam unless you study seriously.

• Because (For the reason that; since)
-  সে-কারণে; কেননা; যেহেতু অর্থে conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: She stayed home because she was feeling unwell.

• So (In order that; for that reason)
- সুতরাং; অতএব; সে-কারণে; সেই জন্য অর্থে Subordinating conjunction হিসেবে 'so' ব্যবহৃত হয়।
- প্রথম clause এর ফলশ্রুতিতে দ্বিতীয় clause এর পূর্বে so বসে।
- যেমন: You asked me to come, so I came.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১১.
What is the synonym of the word 'Efface'?
  1. Cut out
  2. Erase
  3. Fabricate
  4. Improve
সঠিক উত্তর:
Erase
উত্তর
সঠিক উত্তর:
Erase
ব্যাখ্যা

• The synonym of the word 'Efface' is - খ) Erase.

• Efface (Verb):
- English Meaning: Erase (a mark) from a surface; Cause (a memory or emotion) to disappear completely.
- Bangla Meaning: উপরিভাগ নষ্ট করা; নিশ্চিহ্ন করা।

• Synonyms: Erase (মুছে ফেলা), Eradicate (সমূলে উৎপাটন করা), Expunge (মুছে ফেলা), Rub out (ঘষে তুলে ফেলা)।
• Antonyms: Preserve (সংরক্ষণ করা), Protect (রক্ষণ/সুরক্ষা/নিরাপত্তাবিধান করা), Conserve (সংরক্ষণ করা), Create (সৃষ্টি করা), Fabricate (নির্মাণ করা)। 

• অন্যদিকে,
- Improve (Verb) - উন্নতিসাধন করা।
- Cut out (verb) - বন্ধ হওয়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১২.
Which sentence uses 'even' as an adverb?
  1. The second step in your routine is to even out the skin tone.
  2. The chairs were placed in an even line.
  3. She spoke with a calm, even voice.
  4. I will love you even to the end of time.
সঠিক উত্তর:
I will love you even to the end of time.
উত্তর
সঠিক উত্তর:
I will love you even to the end of time.
ব্যাখ্যা

• The sentence is: ঘ) I will love you even to the end of time.

- এখানে, "even" adverb হিসেবে কাজ করছে, prepositional phrase "to the end of time" কে modify করছে।
- It emphasizes the extent or degree of the action (love).

• Even (adverb)
- English Meaning: to a degree that extends: fully, quite.
- Bangla Meaning: এমনকি; সম্পূর্ণ।

• অন্যদিকে,
ক) The second step in your routine is to even out the skin tone.
- Here, "even" is part of the phrasal verb "even out" (meaning to make uniform), not an adverb.
- অর্থাৎ, even এখানে verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

খ) The chairs were placed in an even line.
- "Even" is an adjective describing the noun "line" (meaning straight/uniform).
- অর্থাৎ, even এখানে adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।

গ) She spoke with a calm, even voice.
- "Even" is an adjective describing the noun "voice" (meaning steady/unvarying).
- অর্থাৎ, even এখানে adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৩.
Identify the correct spelling:
  1. Defasance
  2. Defesance
  3. Defeasance
  4. Defaesence
সঠিক উত্তর:
Defeasance
উত্তর
সঠিক উত্তর:
Defeasance
ব্যাখ্যা

 • The correct spelling: গ) Defeasance.

• Defeasance (Noun)
- English Meaning: The action or process of rendering something null and void; defeat; overthrow.
- Bangla Meaning: বাতিলকরণ;  বিলোপসাধন; পরাজয়।

• Example Sentences:
- The contract included a defeasance clause.
- The agreement had a defeasance that cancelled it if certain conditions were not met.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

১৪.
The stars shine brightly.
What kind of verb is 'shine'?
  1. Causative verb
  2. Intransitive verb
  3. Transitive verb
  4. Linking verb
সঠিক উত্তর:
Intransitive verb
উত্তর
সঠিক উত্তর:
Intransitive verb
ব্যাখ্যা

• The stars shine brightly.
- Here, the verb 'shine' is an খ) Intransitive verb.

- "shine" এখানে Intransitive verb কারণ এটি কোন Direct object গ্রহণ করেনি।
- 'brightly' এখানে adverb যা verb 'shine' কে modify করেছে।
- Intransitive verb হলো এমন Verb যা কোন Direct object ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।
- The sentence "The stars shine brightly." makes complete sense without an object.

• Intransitive verb:
- যে verb -এর কর্ম (object) নেই তাকে Intransitive verb বলে।
- Intransitive verbs cannot have a direct object after them.
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- সাধারণত verb-এর পরে কোনো word না থাকলে অথবা verb-এর পরে adverb/preposition থাকলে সেটি Intransitive verb হবে।

অন্যদিকে,
• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- যেমন: My mother feeds me. এখানে feeds হলো Causative verb.
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিণত করা যায়।

• Transitive verb
- যে সব verb -এর কার্য সম্পাদনের জন্য subject ছাড়াও অন্য কিছু বা অন্য কারো প্রয়োজন হয়, তাদেরকে Transitive verb বলা হয়।
- অর্থাৎ, Transitive verb হতে হলে অবশ্যই Object থাকতে হবে।

• Linking verb/ Copulative verb: 
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে- Linking/copulative verb হচ্ছে actionless.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১৫.
The opposite of the word 'Frugal'.
  1. Prudent
  2. Imperishable
  3. Profligate
  4. Ephemeral
সঠিক উত্তর:
Profligate
উত্তর
সঠিক উত্তর:
Profligate
ব্যাখ্যা

• The opposite of the word 'Frugal' is - Profligate.

• Frugal (adjective)
- English Meaning: 
1. Using only as much money or food as is necessary.
2. (of meals) Small, plain and not costing very much.
- Bangla Meaning: (বিশেষত খাদ্য, ব্যয় ইত্যাদি) সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য মূল্যের। 

• Synonyms: Thrifty (মিতব্যয়ী), Prudent (সতর্ক; দূরদর্শী; পরিণামদর্শী; সুবিবেচক), Stingy (সতর্ক, মিতব্যায়ী), Economical (মিতব্যায়ী, কম খরুচে), Heedful (সতর্ক)।
• Antonyms: Wasteful (অপব্যায়ী), Extravagant (অপচয়কারী), Profligate (অমিতব্যয়ী; অপব্যয়ী), Spendthrift (প্রচুর টাকা পয়সা খরচকারী) Benevolent (উদার)।

• অন্যদিকে,
- Imperishable - (আনুষ্ঠানিক) অক্ষয়; অবিনশ্বর; অবিনাশী।
- Ephemeral - স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৬.
Which interjection expresses shame or disapproval?
  1. Alas
  2. Fie
  3. Hush
  4. Oops
সঠিক উত্তর:
Fie
উত্তর
সঠিক উত্তর:
Fie
ব্যাখ্যা

• The interjection 'Fie' is used to express shame or disapproval.

• Interjection:
- An interjection is a word that expresses some strong and sudden feeling or emotion.
- Example: Hurrah, Alas, Hurrah, Fie.

- Hurrah (হুররাহ): Used to express excitement, joy, or triumph.
- Example: Hurrah! We won the game!

- Alas (হায়): Used to express sorrow, regret, or pity.
- Example: Alas! I have lost my wallet.

- Hush (চুপ): Used to urge someone to be quiet or to calm down.
- Example: Hush! The baby is sleeping.

- Fie (ধিক্কার): Used to express disapproval, shame, or scorn.
- Example: Fie on you! You lied to me!

Source: A passage to the English Language S.M. Zakir Hussain.

১৭.
What is the meaning of 'Eloquent'?
  1. Doubts or uncertainty.
  2. Not paying or showing close attention.
  3. Not expressing any emotion.
  4. Fluent or persuasive in speaking or writing.
সঠিক উত্তর:
Fluent or persuasive in speaking or writing.
উত্তর
সঠিক উত্তর:
Fluent or persuasive in speaking or writing.
ব্যাখ্যা

• The meaning of 'Eloquent' is - Fluent or persuasive in speaking or writing.

• Eloquent (adjective)
- English meaning: Fluent or persuasive in speaking or writing; vividly or movingly expressive or revealing.
- Bangla meaning: বাকপটুতা; বাগ্মিতা।

• Example Sentences:
- The bus journey alone is eloquent of class inequality.
- His success serves as an eloquent reminder of the value of hard work.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৮.
She suggested visiting the new museum.
Here, the underlined word is-
  1. Infinitive
  2. Gerund
  3. Present Participle
  4. Finite verb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা

• She suggested visiting the new museum.
- Here, the underlined word is- Gerund.

- "visiting" শব্দটি এখানে 'suggested' verb এর object হিসাবে বসে noun এর কাজ করছে।
- যখন কোনো verb-এর -ing রূপ noun-এর মতো ব্যবহৃত হয়, তখন তাকে Gerund বলা হয়।

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- অর্থাৎ, Gerund হলো verb-এর -ing ফর্ম, যা বাক্যে noun হিসেবে কাজ করে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.

Source:
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S M Zakir Hussain.

১৯.
The phrase "Fair and square" means-
  1. Easy method
  2. Slowly and carefully
  3. Honestly and straightforwardly
  4. Secretly and quietly
সঠিক উত্তর:
Honestly and straightforwardly
উত্তর
সঠিক উত্তর:
Honestly and straightforwardly
ব্যাখ্যা

• The phrase "Fair and square" means- Honestly and straightforwardly.

• Fair and square (idiom)
- English Meaning: With absolute accuracy; honestly and straightforwardly.
- Bangla Meaning: পরিপূর্ণভাবে ন্যায্য; সততা এবং সরলতা; সৎ ও সরল।

• Example Sentence: He won the election fair and square.
- Bangla Meaning: সে সম্পূর্ণ ন্যায়সঙ্গতভাবে এবং সততার সাথে নির্বাচন জিতেছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২০.
৪ জন তাঁতি ৪ দিনে ৪ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? 
  1. ৬ 
  2. ৮ 
  3. ১২ 
  4. ১৬ 
সঠিক উত্তর:
১৬ 
উত্তর
সঠিক উত্তর:
১৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ জন তাঁতি ৪ দিনে ৪ টি মাদুর তৈরি করতে পারে। একই হারে ৮ জন তাঁতি ৮ দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? 

সমাধান: 
৪ জন তাঁতি ৪ দিনে মাদুর তৈরি করে = ৪ টি
∴ ১ জন তাঁতি ১ দিনে মাদুর তৈরি করে = ৪/(৪ × ৪) টি
∴ ৮ জন তাঁতি ৮ দিনে মাদুর তৈরি করে = (৪ × ৮ × ৮)/(৪ × ৪) টি
= ১৬ টি 

∴ ১৬ টি মাদুর তৈরি করতে পারবে।

২১.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ৩৬ হলে, এর মধ্য সমানুপাতী কত?
  1. ১২ 
  2. ১৫ 
  3. ১৮ 
  4. ২৪ 
সঠিক উত্তর:
১৮ 
উত্তর
সঠিক উত্তর:
১৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৯ ও ৩৬ হলে, এর মধ্য সমানুপাতী কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
১ম রাশি = ৯ এবং 
৩য় রাশি = ৩৬ 
মধ্য সমানুপাতী = ? 

আমরা জানি, 
(মধ্য রাশি) = ১ম রাশি × ৩য় রাশি
⇒ (মধ্য রাশি) = ৯ × ৩৬
⇒ মধ্য রাশি = √৩২৪
∴ মধ্য রাশি = ১৮ । 

২২.
শতকরা বার্ষিক ৫ টাকা মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা-আসলে ২২০০ টাকা হবে?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা আসলে ২২০০ টাকা হবে?

সমাধান: 
দেওয়া আছে,
সুদ, I = (২২০০ - ২০০০) = ২০০
আসল, P = ২০০০
সুদের হার, r = ৫%
সময়, n = ?

আমরা জানি,
I = Pnr
∴ n = I/Pr
= ২০০/(২০০০ × ৫%)
= ২০০/১০০
∴ n = ২ বছর

∴ সময় = ২ বছর।

২৩.
এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল?
  1. ১০০ কি.মি
  2. ১২০ কি.মি
  3. ১৫০ কি.মি
  4. ১৯০ কি.মি
সঠিক উত্তর:
১২০ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
১২০ কি.মি
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল?

সমাধান: 
ধরি,
ঘণ্টায় ৬০ কি.মি বেগে যায় = x কি.মি
∴ ঘণ্টায় ৪০ কি.মি বেগে যায় = (২৪০ - x) কি.মি

প্রশ্নমতে,
(x/৬০) + (২৪০ - x)/৪০ = ৫
বা, {২x + ৩(২৪০ - x)}/১২০ = ৫
বা, (২x + ৭২০ - ৩x)/১২০ = ৫
বা, (৭২০ - x)/১২০ = ৫
বা, ৭২০ - x = ৬০০
বা, - x = ৬০০ - ৭২০
বা, - x = - ১২০
∴ x = ১২০ 

∴ সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে ১২০ কিলোমিটার গিয়েছিল।

২৪.
৩ : ২ এবং ৮ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি? 
  1. ৫ : ৩
  2. ১১ : ৭
  3. ৫ : ১২
  4. ১২ : ৫
সঠিক উত্তর:
১২ : ৫
উত্তর
সঠিক উত্তর:
১২ : ৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ : ২ এবং ৮ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি? 

সমাধান: 
মিশ্র অনুপাত: 
- একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।
∴ ৩ : ২ এবং ৮ : ৫ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো-
(৩ × ৮) : (২ × ৫)
= ২৪ : ১০
= ১২ : ৫ ।

২৫.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। দুই বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
  1. ৬৯২ টাকা
  2. ৭২০ টাকা
  3. ৭২৬ টাকা
  4. ৮২৪ টাকা
সঠিক উত্তর:
৭২৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭২৬ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। দুই বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?

সমাধান: 
দেওয়া আছে,
আসল, P = ৬০০ টাকা
সুদের হার, r = ১০%
সময়, n = ২ বছর
চক্রবৃদ্ধি মূলধন, C =?

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P (১ + r)n
= ৬০০ (১ + ১০%)
= ৬০০ (১ + ১০/১০০)
= ৬০০ (১ + ১/১০)
= ৬০০ {(১০ + ১)/১০}
= ৬০০ (১১/১০)
= ৬০০ × (১১/১০) × (১১/১০)
= ৬ × ১১ × ১১
= ৭২৬ টাকা

∴ সুদসহ পাবেন = ৭২৬ টাকা।

২৬.
২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ৯ জন
  2. ১৫ জন
  3. ১২ জন
  4. ২০ জন
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
১৫ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ জন
∴১ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ × ১৫ জন 
∴ ২০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = (২০ × ১৫)/২০ জন 
= ১৫ জন। 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ১৫ জন।

২৭.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 
  1. ২০ গ্রাম
  2. ২৫ গ্রাম
  3. ৩৫ গ্রাম
  4. ৪০ গ্রাম
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
৩৫ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে,
সোনা ও তামার অনুপাত ৩ : ২
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম 

ধরি, 
সোনা মিশাতে হবে = x গ্রাম 

শর্তমতে, 
(১৫ + x)/১০ = ৫/১
বা, ১৫ + x = ৫০
বা, x = ৫০ - ১৫
∴ x = ৩৫

∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম।

২৮.
৫০০ টাকার ৪ বছরের সুদ ও ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০০ টাকার ৪ বছরের সুদ ও ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? 

সমাধান: 
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪) টাকা = ২০০০ টাকার ১ বছরের সুদ
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫) টাকা = ৩০০০ টাকার ১ বছরের সুদ 

এখন, 
৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা 
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৫০০/৫০০০ টাকা 
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৫০০ × ১০০)/৫০০০ টাকা 
= ১০ টাকা 

∴ সুদের হার = ১০% । 

২৯.
তমদ্দুন মজলিস কর্তৃক প্রকাশিত পুস্তিকার নাম কী ছিল?
  1. বাংলার রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
  2. পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা চাই
  3. পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
  4. পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা  চাই
সঠিক উত্তর:
পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু
ব্যাখ্যা

তমদ্দুন মজলিস:
- ১৯৪৭ সালে সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 'তমদ্দুন মজলিস' নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে উঠে। 
- তমদ্দুন মজলিস সভা-সমিতি ও লেখনীর মাধ্যমে বাংলা ভাষার পক্ষে জনমত গড়ে তোলে। 
- ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশ করে।
- যেখানে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'। 
- যার আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূইয়া।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

৩০.
যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতায় ছিল?
  1. ৩৬ দিন
  2. ৪৬ দিন
  3. ৫৬ দিন
  4. ৬৬ দিন
সঠিক উত্তর:
৫৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
৫৬ দিন
ব্যাখ্যা

যুক্তফ্রন্ট সরকার:
- ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- ১৯৫৪ সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
- পূর্ববাংলার প্রাদেশিক পরিষদের ২৩৭টি মুসসিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আর মুসলিম লীগ মাত্র ১টি আসন লাভ করে। 
- ১৯৫৪ সালের ৩রা এপ্রিল যুক্তফ্রন্টভুক্ত কৃষক শ্রমিক পার্টির নেতা এ.কে. ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- যুক্তফ্রন্ট সরকার মাত্র ৫৬ দিন ক্ষমতায় ছিল।
- পাটকল ও কর্ণফুলি কাগজের কলে বাঙালি-অবাঙালি দাঙ্গাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।

৩১.
দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করা হয় কবে?
  1. ১৭৬৫ সালে
  2. ১৭৬৭ সালে
  3. ১৭৭০ সালে
  4. ১৭৭২ সালে
সঠিক উত্তর:
১৭৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৭২ সালে
ব্যাখ্যা

দ্বৈত শাসন:
- ১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন।
- দ্বৈতশাসন অনুসারে রাজস্ব প্রশাসন ও দেশ রক্ষার ভার থাকে কোম্পানির হাতে এবং নিয়ামত বা প্রশাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পিত হয় নবাবের হাতে।
- দ্বৈত শাসনের দায়িত্বহীনতার ফলে বাংলার জনজীবনে অরাজকতা নেমে আসে।
- অবাধ লুণ্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়।
- নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় ব্যর্থ হন।
- সারাদেশে শুরু হয় বিশৃঙ্খলা।
- ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান।

তথ্যসূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩২.
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়?
  1. রংপুর
  2. বর্ধমান
  3. বিহার
  4. রাজশাহী
সঠিক উত্তর:
বর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
বর্ধমান
ব্যাখ্যা

ফকির-সন্ন্যাসী বিদ্রোহ:
- ১৭৬০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে।
- ১৭৭১ খ্রিস্টাব্দে মজনু শাহ সারা উত্তর বাংলায় ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করেন।
- ১৭৭৭ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহসহ বিভিন্ন অঞ্চলে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
- তবে এ আন্দোলনের তীব্রতা ছিল উত্তর বঙ্গে। এই সব অঞ্চলে ইংরেজদের সঙ্গে বিদ্রোহী ফকির-সন্ন্যাসীদের বহু সংঘর্ষ সংঘটিত হয়।
- এ সব সংঘর্ষে বিদ্রোহীরা অনেক ব্রিটিশ সেনা কর্মকর্তাকে হত্যা করে এবং কোম্পানির বহু কুঠি লুঠ করে।

উল্লেখ্য,
- ফকির মজনু শাহর যুদ্ধ কৌশল ছিল গেরিলা পদ্ধতি, অর্থাৎ অতর্কিতে আক্রমণ করে নিরাপদে সরে যাওয়া।
- তিনি ১৭৮৭ খ্রিস্টাব্দে মৃত্যবরণ করলে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন মুসা শাহ, সোবানশাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ ফকির।
- এই নেতারা কয়েক বছর ইংরেজ প্রশাসনকে ব্যতিব্যস্ত করে রাখে। ১৮০০ খ্রিস্টাব্দে তারা চূড়ান্তভাবে পরাজিত হয়।
- অপরদিকে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী-পাঠক ১৭৮৭ খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট ব্রেনানের নেতৃত্বে একদল ব্রিটিশ সৈন্যের আক্রমণে দুই সহকারীসহ নিহত হন।
- সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন তিনি। ফলে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বিদ্রোহের অবসান ঘটে।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৩.
কার উদ্যোগে 'বেঙ্গল প্যাক্ট' চুক্তি সম্পাদিত হয়?
  1. মহাত্মা গান্ধী
  2. চিত্তরঞ্জন দাস
  3. এ.কে.ফজলুল হক
  4. জওহরলাল নেহেরু
সঠিক উত্তর:
চিত্তরঞ্জন দাস
উত্তর
সঠিক উত্তর:
চিত্তরঞ্জন দাস
ব্যাখ্যা

বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি (১৯২৩ সাল):
- বেঙ্গল প্যাক্ট চুক্তিটি চিত্তরঞ্জন দাসের উদ্যোগে সম্পাদিত হয়েছিল।
- উপমহাদেশের রাজনীতিতে হিন্দু-মুসলমান সমস্যা গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস।
- ফলে বাংলায় হিন্দু-মুসলমান সমস্যা দূর করার জন্য তিনি যে চুক্তি সম্পাদন করেছিলেন, ইতিহাসে তা বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি নামে খ্যাত। 
- ১৯২৩ সালের ১৬ই ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- তাঁর এই প্রচেষ্টা হিন্দু-মুসলমান ঐক্যের পথ প্রশস্ত করেছিল। 
- সি.আর. দাস ফর্মুলা নামে খ্যাত বাংলা চুক্তি সম্পাদনা করতে যেসব মুসলমান নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আব্দুল করিম, আকরম খাঁ, মনিরুজ্জামান ইসলামাবাদী। 
- এ ছাড়া, স্যার আব্দুর রহিম, এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সমঝোতা চুক্তি সম্পাদনে সহযোগিতা ও এতে স্বাক্ষর প্রদান করেন। 
- অপরদিকে বাংলার কংগ্রেস নেতা সুভাষচন্দ্র বসু চুক্তিতে স্বাক্ষর করেন। 
- তাঁদের সম্মিলিত উদ্যোগে বেঙ্গল প্যাক্ট আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৩৪.
বঙ্গভঙ্গের ফলে পশ্চিম বাংলার রাজধানী কোথায় স্থাপন করা হয়?
  1. ঢাকা
  2. কলকাতা
  3. মুর্শিদাবাদ
  4. উড়িষ্যা
সঠিক উত্তর:
কলকাতা
উত্তর
সঠিক উত্তর:
কলকাতা
ব্যাখ্যা

বঙ্গভঙ্গ (১৯০৫-১৯১১ সাল):
- ভারতের বড় লাট লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলা ভাগ করেন। এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। 
- বর্তমান বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এবং ভারতের আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ। 
- প্রদেশের রাজধানী হয় ঢাকা। 
- অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কলকাতা।

উল্লেখ্য,
- বঙ্গভঙ্গ ঘোষণার ফলে বাংলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। 
- পূর্ব বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
- অপরদিকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া লক্ষ করা যায় উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ের মধ্যে। 
- বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন ক্রমে স্বদেশী আন্দোলনে রূপ নেয়।
- শেষ পর্যন্ত রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে ১৯১১ সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৫.
'ব্রাহ্মসমাজ' প্রতিষ্ঠা করেন কে?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. সি.আর. দাস
  3. রাজা রামমোহন রায়
  4. সুভাষচন্দ্র বসু
সঠিক উত্তর:
রাজা রামমোহন রায়
উত্তর
সঠিক উত্তর:
রাজা রামমোহন রায়
ব্যাখ্যা

রাজা রামমোহন রায়:
- বাংলার নবজাগরণের স্রষ্টা ছিলেন রাজা রামমোহন রায়। 
- ১৭৭৪ সালে হুগলী জেলার রাধানগর গ্রামে তাঁর জন্ম। 
- অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন রাজা রামমোহন রায়। 
- তিনি বেদান্তসূত্র ও বেদান্তসারসহ উপনিষদের অনুবাদ প্রকাশ। করেন। 
- ১৮২৯ সালে রামমোহন রায়ের প্রচেষ্টায়, সতীদাহ প্রথা বিলুপ্ত হয়।
- তাছাড়া তিনি সব কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের পুনঃপ্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। 
- ১৮২৮ সালে তিনি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন। এর পরে ব্রাহ্মসমাজের উপাসনালয় স্থাপন করেন। 
- তাঁর ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা উপমহাদেশের ধর্মীয় ইতিহাসে এক নবযুগের সূচনা করে। 
- রাজা রামমোহন রায় ১৮২২ সালে কোলকাতায় 'অ্যাংলো-হিন্দু স্কুল' প্রতিষ্ঠা করেন, যেখানে ইংরেজি, আধুনিক বিজ্ঞান পড়ানোর ব্যবস্থা ছিল।
- ১৮৩৩ সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।