পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ১৫: সম্পূর্ণ সিলেবাস
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
বাংলা ভাষা ছাড়াও বাংলা লিপিতে লিখা হয় কোনটি?
  1. ক) সংস্কৃত
  2. খ) অহমিয়া
  3. গ) মৈথিলি
  4. ঘ) ওড়িয়া
সঠিক উত্তর:
খ) অহমিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অহমিয়া
ব্যাখ্যা
বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা ৫০টি - স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়।
- ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে।
- বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ।
- অহমিয়া, বােড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। 
- সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতাে।
- বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সবক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক।
- এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা।।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও' - কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
  1. ক) মানসী
  2. খ) সোনার তরী
  3. গ) শেষের কবিতা
  4. ঘ) শেষ লেখা
সঠিক উত্তর:
গ) শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
গ) শেষের কবিতা
ব্যাখ্যা
'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও' - কবিতাটি 'শেষের কবিতা' উপন্যাসের অন্তর্গত। 

'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। 
- উপন্যাসটি 'প্রবাসী' পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৮ সালে। 
- উপন্যাসের চরিত্র - অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ। 
- বিখ্যাত উক্তি "ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী" 
- 'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও' - এই কবিতা দিয়ে উপন্যাসটি শেষ হয়েছে। 

রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য উপন্যাস
- করুণা
- বৌ-ঠাকুরাণীর হাট
- রাজর্ষি
- চোখের বালি
- নৌকাডুবি
- প্রজাপতির নির্বন্ধ
- গোরা
- ঘরে বাইরে
- চতুরঙ্গ
- যোগাযোগ
- শেষের কবিতা
- মালঞ্চ
- চার অধ্যায়

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়?
  1. ক) সোম
  2. খ) দ্বিজরাজ
  3. গ) বিধু
  4. ঘ) কৌমুদী
সঠিক উত্তর:
ঘ) কৌমুদী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কৌমুদী
ব্যাখ্যা
চাঁদের সমার্থক শব্দ = সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, দ্বিজরাজ, বিধু, সোম, চন্দ্রমা, নিশাপতি, নিশাকর, সুধানিধি, হিমাংশু, শীতাংশু, সুধাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, তারানাথ, রাকেশ, সুধাময়। 

অপরদিকে, কৌমুদী = জ্যোস্না 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
ব্যঞ্জন বিকৃতি ঘটেছে কোথায়?
  1. ক) ধােবা > ধােপা
  2. খ) বউদিদি > বউদি
  3. গ) আলাহিদা > আলাদা
  4. ঘ) মাছুয়া > মেছাে
সঠিক উত্তর:
ক) ধােবা > ধােপা
উত্তর
সঠিক উত্তর:
ক) ধােবা > ধােপা
ব্যাখ্যা
ব্যঞ্জন বিকৃতি : শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন- কবাট > কপাট, ধােবা > ধােপা, ধাইমা > দাইমা ইত্যাদি।

ব্যঞ্জনচ্যুতি : পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লােপ পায়। এরূপ লােপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন- বউদিদি > বউদি, বড় দাদা > বড়দা ইত্যাদি।

অন্তহঁতি : পদের মধ্যে কোনাে ব্যঞ্জনধ্বনি লােপ পেলে তাকে বলে অন্তহতি ।
যেমন – ফাল্গুন > ফাগুন, ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা ইত্যাদি।

অভিশ্রুতি (Umlaut) : বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি।
যেমন— করিয়া থেকে অপিনিহিতির ফলে ‘কইরিয়া’ কিবা বিপর্যয়ের ফলে ‘কইরা’ থেকে অভিশ্রুতিজাত করে। এরূপ – শুনিয়া > শুনে, বলিয়া > বলে, হাটুয়া > হাউটা > হেটো, মাছুয়া > মেছাে ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
'লক্ষ্মণ' শব্দের যুক্তবর্ণে কোন কোন বর্ণের সংযোগ ঘটেছে?
  1. ক) ক্‌+ষ্‌+ণ
  2. খ) ক্‌+ষ্‌+ম্‌
  3. গ) ক্‌+ষ্‌
  4. ঘ) ক্‌+ষ্‌+ন্‌
সঠিক উত্তর:
খ) ক্‌+ষ্‌+ম্‌
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্‌+ষ্‌+ম্‌
ব্যাখ্যা
কতিপয় যুক্তবর্ণের উদাহরণ- 
ক্ষ (ক্‌+ষ্‌+ণ): তীক্ষ্ণ
হ্ন (হ্‌+ন) : চিহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন, বহ্নি  
ঞ্জ (ঞ্‌+জ): অঞ্জলি, প্রাঞ্জল, রঞ্জিত 
ক্র (ক্‌+র্‌+উ): শত্রু, ত্রুটি
ক্র (ক্‌+র) : শুক্র,  ক্রুদ্ধ, বক্র
জ্ঞ (জ্‌+ঞ): বিজ্ঞ, বিজ্ঞান, অনুজ্ঞা, অজ্ঞান, জ্ঞান
ক্ষ (ক্+ষ্‌) : বক্ষ, ক্ষুদ্র, ক্ষীণ, কক্ষ, লক্ষ 
ক্ষ্ম (ক্‌+ষ্‌+ম্‌): লক্ষ্মণ, লক্ষ্মী
হ্ম (হ্‌+ম) : ব্রাহ্মণ, ব্রহ্ম

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'নমিক্রিয়া'র শেষে কোন প্রত্যয় যুক্ত হয়?
  1. ক) আয়
  2. খ) আনো
  3. গ) আনি
  4. ঘ) আয়ন
সঠিক উত্তর:
খ) আনো
উত্তর
সঠিক উত্তর:
খ) আনো
ব্যাখ্যা
নমিক্রিয়া: বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের শেষে -আ বা আনাে প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয়, তাকে নামক্রিয়া বলে।
যেমন – বিশেষ্য চমক শব্দের সঙ্গে অনাে যুক্ত হয়ে হয় চমকানাে আকাশে বিদ্যুৎ চমকায়;
- বিশেষণ কম শব্দের সঙ্গে -আ যুক্ত হয়ে হয় কম: বাজারে সবজির দাম কমছে না;
- ধ্বন্যাত্মক ছটফট শব্দের সঙ্গে আনাে যুক্ত হয়ে হয় ছটফটানো: জবাই করা মুরগি উঠানে ছটফটায়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
নিম্নের কোনটি সরল বাক্য?
  1. ক) আকাশে মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলাে।
  2. খ) তুমি যদি না খাও তবে আমিও খাব না।
  3. গ) ছেলেটি গরিব কিন্তু মেধাবী।
  4. ঘ) সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
সঠিক উত্তর:
ক) আকাশে মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলাে।
উত্তর
সঠিক উত্তর:
ক) আকাশে মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলাে।
ব্যাখ্যা
যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তরের সূত্র :
১. বাক্য পরিবর্তন হলেও বাক্যের মূল অর্থের পরিবর্তন হয় না।
২. বাক্যটিকে একটি অংশে পরিণত করতে হয়।
৩. প্রধান খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখতে হয়।
৪. আশ্রিত খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হয়।
৫. সংযােজক, বিয়ােজক ও ব্যতিরেকাত্মক ইত্যাদি অব্যয় পদ থাকলে তা বর্জন করতে হয়।
যেমন: যৌগিক বাক্য: সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
          সরল: সত্য কথা না বলে বিপদে পড়েছি।

          যৌগিক বাক্য: তুমি আসবে এবং আমি যাবাে।
          সরল বাক্য: তুমি এলে আমি যাব।

          যৌগিক: ছেলেটি গরিব কিন্তু মেধাবী।
          সরল: ছেলেটি গরিব হলেও মেধাবী।

          যৌগিক: আকাশে মেঘ ছিল না, কিন্তু বজ্রপাত হলাে।
          সরল: আকাশে মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলাে।


উৎস:
উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিম্নের কোনটি অপরগুলো থেকে আলাদা?
  1. ক) ধামাধরা
  2. খ) খয়ের খাঁ
  3. গ) তালকানা
  4. ঘ) ঢাকের কাঠি
সঠিক উত্তর:
গ) তালকানা
উত্তর
সঠিক উত্তর:
গ) তালকানা
ব্যাখ্যা
ধামাধরা = তোষামুদে
খয়ের খাঁ = তোষামোদকারী
ঢাকের কাঠি = তোষামোদকারী

উল্লেখ্য,  তালকানা = কাণ্ডজ্ঞানহীন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'দেহ, মনে ও কথায়' কে এক কথায় কী বলে?
  1. ক) দ্বৈপায়ন
  2. খ) আধিদৈবিক
  3. গ) তুরঙ্গম
  4. ঘ) কায়মনোবাক্যে
সঠিক উত্তর:
ঘ) কায়মনোবাক্যে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কায়মনোবাক্যে
ব্যাখ্যা
দেহ, মনে ও কথায় = কায়মনোবাক্যে 
দ্বীপে জন্ম হয়েছে যার = দ্বৈপায়ন
দেবতা থেকে উৎপন্ন = আধিদৈবিক 
ত্বরায় গমন করে যে = তুরঙ্গম 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০.
Translate into English:
এই গ্লাসে কোন দুধ নেই বললেও চলে।
  1. ক) There is a little milk in this glass.
  2. খ) There is some milk in this glass.
  3. গ) There is little milk in this glass.
  4. ঘ) There is no milk in this glass.
সঠিক উত্তর:
গ) There is little milk in this glass.
উত্তর
সঠিক উত্তর:
গ) There is little milk in this glass.
ব্যাখ্যা
a little — অল্প পরিমাণ
little—বলতে গেলে মোটেও না বা নেই বললেও চলে
the little—সেইটুকু মাত্র (নির্দিষ্ট অর্থে)
very little—অত্যন্ত কম পরিমাণ (little-এর কাছাকাছি—জোর দেয়ার জন্য)

এই গ্লাসে সামান্য দুধ আছে = There is some (or a little) milk in the glass.
এই গ্লাসে কোন দুধ নেই = There is no milk in the glass.
এই গ্লাসে কোন দুধ নেই বললেও চলে = There is little milk in this glass.
তুমি যে সামান্য দুধটুকু দিয়েছিলে শিশুটি তা পান করেছে = The child has drunk the little milk (that) you gave.
বিড়ালটি সামান্য একটু (বা, খুব কম পরিমাণ) দুধ খেয়েছে = The cat has drunk very little milk.
 
Source: A passage to the English Language, S.M. Zakir Hussain.
১১.
The police looked ____ his business dealings.
  1. ক) into
  2. খ) for
  3. গ) out
  4. ঘ) up
সঠিক উত্তর:
ক) into
উত্তর
সঠিক উত্তর:
ক) into
ব্যাখ্যা
Look into 
English Meaning: Investigate something
Bangla Meaning: তদন্ত করা; পরীক্ষা করা
Synonym: investigate, explore, research, inquire about, make inquiries about, find out about, ask questions about, ask about
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
১২.
Identify the noun in neuter gender from the options below:
  1. ক) Student
  2. খ) Scholar
  3. গ) School
  4. ঘ) Teacher
সঠিক উত্তর:
গ) School
উত্তর
সঠিক উত্তর:
গ) School
ব্যাখ্যা
School হলো neuter gender যেহেতু ইহা masculine (পুংলিঙ্গ) বা feminine (স্ত্রীলিঙ্গ)  কোনটিই নয়। 
The other words: student, scholar, and teacher হলো common gender যেহেতু এরা masculine and feminine উভয়কে নির্দেশ করে। 
 
যে সকল শব্দ দ্বারা কোন noun or pronoun এর পুরুষ, স্ত্রী বা এদের উভয়টি অথবা কোনটিই নয় বা অবচেতন পদার্থ (ক্লীব) ইত্যাদি বুঝায় তাদেরকে Gender বলে।
Gender চার প্রকার।
যথা,
- Masculine gender (পুং লিঙ্গ)
- Feminine gender (স্ত্রী লিঙ্গ)
- Common/Neutral gender (উভয় লিঙ্গ/লিঙ্গ নিরপেক্ষ)
- Neuter gender (ক্লীব লিঙ্গ) 
১৩.
Choose the correct sentence.
  1. ক) He replied as if he had known everything.
  2. খ) He replied as if he knew everything.
  3. গ) He replied as if he knows everything.
  4. ঘ) He replied as if he has known everything.
সঠিক উত্তর:
ক) He replied as if he had known everything.
উত্তর
সঠিক উত্তর:
ক) He replied as if he had known everything.
ব্যাখ্যা
Rules:
    Present Indefinite + as if + Past Indefinite
    Past Indefinite + as if + Past Perfect
    যেহেতু এখানে প্রথম অংশ Past Indefinite আছে, তাই দ্বিতীয় অংশ Past Perfect হবে।
 
Correct Sentence:  He replied as if he had known everything.
১৪.
'Archetype' means -
  1. ক) Gigantic
  2. খ) Prototype
  3. গ) Prehistory
  4. ঘ) Archeology
সঠিক উত্তর:
খ) Prototype
উত্তর
সঠিক উত্তর:
খ) Prototype
ব্যাখ্যা
Archetype (Noun)
English Meaning: 
- A very typical example of a certain person or thing.
- An original which has been imitated; a prototype.
Synonym: typification, type, prototype, representative, stereotype
original, pattern, model, standard
Example Sentence: He was the archetype of the old-style football club chairman.
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
 
১৫.
Her shoe is new. Here 'Her' is used as -
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
গ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
গ) Adjective
ব্যাখ্যা
কোন pronoun যদি কোন noun কে modify করে, তাহলে সেটা adjective হয়ে যায়।
প্রদত্ত বাক্যে her দ্বারা noun - shoe কে modify করা হয়েছে বিধায় এটি Adjective.
১৬.
'Pupil' is synonymous with -
  1. ক) Alma Mater
  2. খ) Teacher
  3. গ) Learner
  4. ঘ) Lingual
সঠিক উত্তর:
গ) Learner
উত্তর
সঠিক উত্তর:
গ) Learner
ব্যাখ্যা
Pupil (Noun)
English Meaning: A person who is taught by another, especially a schoolchild or student in relation to a teacher.
Synonym: student, schoolchild, schoolboy, schoolgirl, scholar,
disciple, follower, learner, student, protégé, apprentice, trainee, mentee, probationer, novice
Example Sentence: They are former pupils of the school.
 
Source: Oxford Dictionary
১৭.
Which of the following sentences is not correct?
  1. ক) Those shoes don’t suit the dress.
  2. খ) She was died.
  3. গ) She was born at home.
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
খ) She was died.
উত্তর
সঠিক উত্তর:
খ) She was died.
ব্যাখ্যা
Intransitive verb এর সাথে Passive form হয় না:
যেমন: She died.
Not: She was died.

অবস্থা বুঝাতে Passive form হয় না:
Those shoes don’t suit the dress.
Not: The dress isn’t suited by those shoes.

কারও জন্ম বুঝাতে past form of be + born ব্যবহৃত হয়:
She was born at home.
Not: She is born at home.

উৎস: Cambridge Dictionary
১৮.
Kate looks absolutely terrific tonight.
The word 'terrific' in the above sentence means -
  1. ক) excellent
  2. খ) funny
  3. গ) very ugly
  4. ঘ) horrible
সঠিক উত্তর:
ক) excellent
উত্তর
সঠিক উত্তর:
ক) excellent
ব্যাখ্যা
Terrific (Adjective)
English Meaning 1: very good or enjoyable
Example Sentence: Kate looks absolutely terrific tonight.
English Meaning 2: used to emphasize the great amount or degree of something.
Example Sentence: This book has had a terrific influence on me.
 
Source: Cambridge Dictionary
১৯.
কোন শব্দযুগলটি ভিন্ন?
  1. ক) False, True
  2. খ) Study, Schooling
  3. গ) Sharp, Blunt
  4. ঘ) Abundance, Scarcity
সঠিক উত্তর:
খ) Study, Schooling
উত্তর
সঠিক উত্তর:
খ) Study, Schooling
ব্যাখ্যা
Abundance - প্রাচুর্য , Scarcity- ঘাটতি
False - মিথ্যা, True- সত্য
Sharp - তীক্ষ্ণ, Blunt- ভোতা
Love - ভালোবাসা,  Affection - প্রেম।
 
Study, Schooling হলো সমার্থক শব্দযুগল।
অন্যদিকে, বাকি তিনটি অপশন ভিন্নাথক শব্দযুগল।
২০.
'Dozen' is related to 'Banana' in the same way as 'Ream' is related to ______.
  1. ক) Bag
  2. খ) Ink
  3. গ) Book
  4. ঘ) Paper
সঠিক উত্তর:
ঘ) Paper
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Paper
ব্যাখ্যা
Banana (কলা) এর সংখ্যা পরিমাপ করতে একক হিসেবে Dozen(ডজন) ব্যবহৃত হয়। 
অনুরূপ, Paper(কাগজ) এর সংখ্যা পরিমাপ করতে একক হিসেবে Ream(রিম) ব্যবহৃত হয়। 
২১.
২/৫, ৪/৫, ৫/৬ সংখ্যাগুলোর ল.সা.গু. কত?
  1. ক) ১/২০
  2. খ) ২০
  3. গ) ১/৬০
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
খ) ২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০
ব্যাখ্যা
এখানে,
লব (২, ৪ ও ৫) এর ল.সা.গু. = ২০ এবং
হর (৫, ৫ ও ৬) এর গ.সা.গু. =১

আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু. = লবগুলোর ল .সা.গু./ হরগুলোর গ .সা.গু.
                             = ২০/১ = ২০
২২.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুইটির অনুপাত কত?
  1. ক) ৫ : ৯
  2. খ) ৪৫০ : ১
  3. গ) ৪৫ : ১
  4. ঘ) ২ : ৯
সঠিক উত্তর:
ঘ) ২ : ৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ : ৯
ব্যাখ্যা
মনকরি 
একটি সংখ্যা x 
অপর সংখ্যা x এর ৪৫০%
                  = x এর ৪৫০/১০০ 
                   = ৯x/২


সংখ্যা দুইটির অনুপাত = x : ৯x/২
                                  = ১ : ৯/২
                                  = ২ : ৯
২৩.
1 + 4 + 7 + 10 + ......... ধারাটির প্রথম 25টি পদের যোগফল কত? 
  1. ক) 925 
  2. খ) 955 
  3. গ) 935 
  4. ঘ) 905 
সঠিক উত্তর:
ক) 925 
উত্তর
সঠিক উত্তর:
ক) 925 
ব্যাখ্যা
ধরি,
১ম পদ = 1 
সাধারণ অন্তর d = 4 - 1 = 3 

আমরা জানি 
n পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}  
25 পদের সমষ্টি =(25/2){2a + (25 - 1)d}  
                        = (25/2){2 × 1 + 24 × 3}
                        =(25/2) × 74
                        = 925
২৪.
কোনো সংখ্যার অর্ধেক থেকে তার এক-তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগফল 8 হবে?
  1. ক) 36
  2. খ) 40
  3. গ) 44
  4. ঘ) 48 
সঠিক উত্তর:
ঘ) 48 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 48 
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
(x/2) - (x/3) =8
(3x - 2x)/6 = 8
x/6 = 8 
x = 48
২৫.
ΔABC এ AB = AC হলে নিচের কোনটি সত্য? 
  1. ক) ∠ABC < ∠ACB
  2. খ) ∠ABC = ∠BAC
  3. গ) ∠ABC = ∠ACB
  4. ঘ) ∠ACB = ∠BAC
সঠিক উত্তর:
গ) ∠ABC = ∠ACB
উত্তর
সঠিক উত্তর:
গ) ∠ABC = ∠ACB
ব্যাখ্যা
 
যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে।
মনে করি, ABC ত্রিভুজে AB = AC।
তাহলে, ∠ABC = ∠ACB
২৬.
৪ দিনে একটি কাজের ৮/২৭ অংশ শেষ হলে, ঐ কাজের ২ গুণ কাজ করতে কত দিন লাগবে?
  1. ক) ২৫ দিন
  2. খ) ২৭ দিন
  3. গ) ২১দিন
  4. ঘ) ২৯ দিন
সঠিক উত্তর:
খ) ২৭ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭ দিন
ব্যাখ্যা
৮/২৭ অংশ কাজ শেষ হয় ৪ দিনে।
১ অংশ কাজ শেষ হয় (৪ × ২৭)/৮ দিনে।
                               = ২৭/২ দিনে।
কাজটির ২ গুন শেষ হয় = ২×(২৭/২) = ২৭ দিনে।
২৭.
16(4x) = 1 হলে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) - 16
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) - 2
উত্তর
সঠিক উত্তর:
খ) - 2
ব্যাখ্যা
16(4x) = 1
4x = 1/16
4x = 1/42
4x = 4- 2
x = - 2
২৮.
যদি a : b  =7 : 9 এবং b : c = 15 : 7 হয় তাহলে a : c  = ?
  1. ক) 9 : 5 
  2. খ) 5 : 7 
  3. গ) 5 : 3 
  4. ঘ) 7 : 9 
সঠিক উত্তর:
গ) 5 : 3 
উত্তর
সঠিক উত্তর:
গ) 5 : 3 
ব্যাখ্যা
দেয়া আছে,
a : b  =7 : 9
a/b = 7/9

b : c = 15 : 7
b/c = 15/7

(a/b) ×(b/c) = (7/9) × (15/7) 
a/c = 15/9
a/c = 5/3
a : c = 5 : 3
২৯.
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব-
  1. ক) দ্বিগুণ
  2. খ) সমান
  3. গ) সমান নয়
  4. ঘ) অর্ধেক
সঠিক উত্তর:
খ) সমান
উত্তর
সঠিক উত্তর:
খ) সমান
ব্যাখ্যা
বৃত্তের কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী।
বৃত্তের কোনো বিন্দু দিয়ে ঐ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক হয়।
 বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান।
৩০.
৪১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগুলো মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 
  1. ক) ১২টি 
  2. খ) ১১টি 
  3. গ) ১০টি 
  4. ঘ) ৯টি 
সঠিক উত্তর:
গ) ১০টি 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০টি 
ব্যাখ্যা
৪১ থেকে ৮০ পর্যন্ত সংখ্যাগুলো মধ্যে মৌলিক সংখ্যা
৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯

মোট = ১০ টি
৩১.
x2 - 8x + 15 এর উৎপাদক কোনটি?
  1. ক) (x + 3)(x + 5)
  2. খ) (x - 3)(x + 5)
  3. গ) (x + 3)(x - 5)
  4. ঘ) (x - 3)(x - 5)
সঠিক উত্তর:
ঘ) (x - 3)(x - 5)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (x - 3)(x - 5)
ব্যাখ্যা
x2 - 8x + 15
x2 - 3x - 5x + 15
x(x - 3) - 5(x - 3)
(x - 3)(x - 5)
৩২.
x + y = 4, xy = 5 হলে, (x3 + y3)2 এর মান কত?
  1. ক) 4
  2. খ) 16
  3. গ) 8
  4. ঘ) 64
সঠিক উত্তর:
খ) 16
উত্তর
সঠিক উত্তর:
খ) 16
ব্যাখ্যা
দেয়া আছে,
x + y =4, xy = 5

x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
            = 43 - 3 × 5 × 4
            = 64 - 60
            = 4 

(x3 + y3)2 = 42 = 16
৩৩.
(y - 1)(y + 2) = (y + 4)(y - 2) এর সমাধান কত? 
  1. ক) - 6
  2. খ) 6
  3. গ) 4
  4. ঘ) - 4
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
(y - 1)(y + 2) = (y + 4)(y - 2) 
y2 + 2y - y - 2 = y2 - 2y + 4y - 8
y2 + y - 2 = y2 + 2y - 8
y2 + y - y2 - 2y = - 8 + 2
- y = - 6
y = 6
৩৪.
বার্ষিক শতকরা কত হার মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা হবে? 
  1. ক) ৬%
  2. খ) ৭%
  3. গ) ৫%
  4. ঘ) ৮%
সঠিক উত্তর:
খ) ৭%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭%
ব্যাখ্যা
মুনাফা I =২৭৩ টাকা
আসলP =৬৫০ টাকা
মুনাফার হার r = ?
সময়  n = ৬ বছর
 
আমরা জানি,
I = Prn
r = I/Pn
r = (২৭৩ ×১০০) /(৬৫০× ৬)
r = ৭%
৩৫.
একটি সংখ্যা এবং ঐ সংখ্যার পাঁচ ভাগের তিন অংশের পার্থক্য 50 হলে, সংখ্যাটি কত? 
  1. ক) 125
  2. খ) 135
  3. গ) 150
  4. ঘ) 160
সঠিক উত্তর:
ক) 125
উত্তর
সঠিক উত্তর:
ক) 125
ব্যাখ্যা
মনেকরি ,
একটি সংখ্যা = x 

প্রশ্নমতে, 
x - 3x/5 = 50 
(5x - 3x)/5 = 50
2x/5 = 50
2x = 50 × 5
x = (50 × 5)/2
x = 125
৩৬.
একটি চেয়ার ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩০০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। চেয়ারে ক্রয়মূল্য কত? 
  1. ক) ২৮০০ টাকা
  2. খ) ৩০০০ টাকা
  3. গ) ২৫০০ টাকা
  4. ঘ) ২০০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০০ টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা = ৯০ টাকা

৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা
বিক্রয়মূল্য বেশি হয় = (১০৫ - ৯০) টাকা = ১৫ টাকা 

বেশি বিক্রয়মূল্য ১৫ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বেশি বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বেশি বিক্রয়মূল্য ৩০০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৩০০/১৫ টাকা
                                                             = ২০০০ টাকা
৩৭.
“স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ” গঠিত হয় কখন?
  1. ক) ১ মার্চ , ১৯৭১
  2. খ) ৭ মার্চ , ১৯৭১
  3. গ) ১০ এপ্রিল , ১৯৭১
  4. ঘ) ১৭ এপ্রিল , ১৯৭১
সঠিক উত্তর:
ক) ১ মার্চ , ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ মার্চ , ১৯৭১
ব্যাখ্যা

- বঙ্গবন্ধুর নির্দেশে ১ মার্চ “স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ” গঠিত হয় ।
“স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ” - এর সদস্যগণ হলেন -

১. নুরে আলম সিদ্দিকী (সভাপতি, ছাত্রলীগ)
২. শাজাহান সিরাজ (সাধারণ সম্পাদক, ছাত্রলীগ)
৩. আ. স. ম. আব্দুর রব (সহ-সভাপতি, ডাকসু)
৪. আব্দুল কুদ্দুস মাখন (সাধারণ সম্পাদক, ডাকসু)

- এই ৪ ছাত্র নেতাকে মুক্তিযুদ্ধের ৪ খলিফা বলা হত।

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন , প্রফেসর মোজাম্মেল হক এবং নবম - দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৮.
সংসদ সচিবালয়ের প্রশাসনিক দায়িত্ব ন্যস্ত থাকে কার উপর?
  1. ক) সংসদের উপর
  2. খ) প্রধানমন্ত্রীর উপর
  3. গ) রাষ্ট্রপতির উপর
  4. ঘ) স্পিকারের উপর
সঠিক উত্তর:
ঘ) স্পিকারের উপর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্পিকারের উপর
ব্যাখ্যা

- সংসদ সচিবালয়ের প্রশাসনিক দায়িত্ব স্পীকারের উপর ন্যস্ত থাকবে।
- স্পীকার তার এই দায়িত্ব স্বয়ং পালন করবেন অথবা বিধি দ্বারা নির্ধারিত কোন কর্মকর্তার উপর অর্পণ করবেন৷
- স্পীকার বিধি বা স্থায়ী আদেশ দ্বারা সংসদ সচিবালয়ের কার্যাবলী বণ্টন ও পরিচালনার ব্যবস্থা করবেন৷
- সংসদ সচিবালয় সরকারের যে কোন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা অফিসের সাথে অথবা অন্য কোন প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে৷

তথ্যসূত্র:- Ministry of Law , Legislative and Parliamentary Affairs Division।

৩৯.
নিচের কোনটি 'PDF' এর পূর্ণরূপ?
  1. ক) Portable Document Format
  2. খ) Portable Device Format
  3. গ) Portable Document Formula
  4. ঘ) Program Document Format
সঠিক উত্তর:
ক) Portable Document Format
উত্তর
সঠিক উত্তর:
ক) Portable Document Format
ব্যাখ্যা
- পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (Portable Document Format) যা সংক্ষেপে পিডিএফ (PDF) নামে পরিচিত।
- একটি মুক্ত ফাইল ফরম্যাট যা অ্যাডোবি সিস্‌টেম ১৯৯৩ সালে সৃষ্টি করে।
- এটি দ্বি-মাত্রিক ডকুমেন্ট উপস্থাপনে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র:- www.adobe.com
৪০.
নিচের কোনটি ছয় দফার প্রথম দফা?
  1. ক) প্রতিরক্ষা বিষয়ক
  2. খ) রাজস্ব ও শুল্কনীতি বিষয়ক
  3. গ) কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা
  4. ঘ) শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি
সঠিক উত্তর:
ঘ) শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি
ব্যাখ্যা

- পাক-ভারত যুদ্ধ সমাপ্ত হলে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে নিখিল পাকিস্তান জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সভায় শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি পেশ করেন।
- শেখ মুজিবুর রহমান সম্মেলনে যোগদানের জন্য ৪ ফেব্রুয়ারি লাহোর পৌঁছেন।
- এতে পূর্ব পাকিস্তানের স্বাধীকার আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মোট ২১ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
- ঐতিহাসিক ছয় দফার দফাসমূহ
প্রথম দফা (শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি)।
দ্বিতীয় দফা (কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা)।
তৃতীয় দফা (মুদ্রা ও অর্থবিষয়ক)।
চতুর্থ দফা (রাজস্ব ও শুল্কনীতি বিষয়ক)।
পঞ্চম দফা (বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য)।
ষষ্ঠ দফা (প্রতিরক্ষা বিষয়ক)।

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র , এইচ এস সি , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
কার কাছে পরাজিত হয়ে লক্ষণ সেন বাংলার সিংহাসন হারায়?
  1. ক) বখতিয়ার খলজি
  2. খ) আলীবর্দী খা
  3. গ) বল্লাল সেন
  4. ঘ) আলি মর্দান খলজি
সঠিক উত্তর:
ক) বখতিয়ার খলজি
উত্তর
সঠিক উত্তর:
ক) বখতিয়ার খলজি
ব্যাখ্যা

- বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হলেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ-বিন-বখতিয়ার খলজি
- বখতিয়ার খলজি ১২০৪ খ্রিস্টাব্দে বাংলার বয়োঃবৃদ্ধ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন।
- তিনি অশ্ব বিক্রেতার বেশে ১৭/১৮ জন অশ্বারোহীসহ লক্ষণ সেনের রাজধানী নদীয়ায় প্রবেশ করে অতর্কিত আক্রমণ করেন। এই আক্রমণে লক্ষণ সেন পালিয়ে পূর্ববঙ্গের বিক্রমপুরে আশ্রয় নেন।
লক্ষণ সেন পলায়ন করলে বখতিয়ার খলজি বিনা বাধায় নদীয়া দখল করেন এবং গৌড়ের নাম পরিবর্তন করে লক্ষণাবতী রাখেন।
- তাঁর প্রচেষ্টার ফলেই এদেশে প্রথম মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়।
- দক্ষিণ-পূর্ব বাংলায় অবস্থান করে লক্ষণ সেন আরও ২/৩ বৎসর রাজত্ব করেন। খুব সম্ভব ১২০৬ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১২০৫ খ্রি:) তিনি মৃত্যুমুখে পতিত হন।
- লক্ষণ সেনের মৃত্যুর পর তাঁর দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন কিছুকাল (১২০৩ খ্রি: পর্যন্ত) পূর্ব বাংলা শাসন করেন।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি।

৪২.
বাংলাদেশ কততম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১০ম
  2. খ) ৫ম
  3. গ) ৬ষ্ঠ
  4. ঘ) ৮ম
সঠিক উত্তর:
গ) ৬ষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ষ্ঠ
ব্যাখ্যা
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।
- New Development Bank (NDB) এর বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ - ৭টি;
- সর্বশেষ ও ৭ম সদস্য - সংযুক্ত আরব আমিরাত (৪ অক্টোবর ২০২১);
- অন্যদিকে উরুগুয়ে প্রস্তাবিত সদস্য দেশ। পূর্ণাঙ্গ সদস্য পদ এখনো লাভ করেনি।

উৎস: ndb.int
৪৩.
বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র কোনটি?
  1. ক) চিরঞ্জীব মুজিব
  2. খ) মুজিব আমার পিতা
  3. গ) হাসিনা: আ ডটার’স টেল
  4. ঘ) দ্য অল টাইম হিরো
সঠিক উত্তর:
খ) মুজিব আমার পিতা
উত্তর
সঠিক উত্তর:
খ) মুজিব আমার পিতা
ব্যাখ্যা
- দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'।
-  অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব'।
- হাসিনা: আ ডটার’স টেল এর পরিচালক পিপলু খান। 
- বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র '৫৭০'।
- বঙ্গবন্ধুর আলোচিত ইংরেজি তথ্যচিত্র 'দ্য অল টাইম হিরো’-এর বাংলায় নির্মিত শিরোনাম 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'। এটি পরিচালনা করেন নোমান রবিন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা'।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৪৪.
নিচের কোন দেশটি ককেশাস অঞ্চলে অবস্থিত?
  1. ক) লাটভিয়া
  2. খ) আজারবাইজান
  3. গ) বুলগেরিয়া
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
খ) আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
খ) আজারবাইজান
ব্যাখ্যা
ককেশাস পর্বতমালার দক্ষিণে ট্রান্সককেশাস অঞ্চল অবস্থিত। এই অঞ্চলে তিনটি স্বাধীন রাষ্ট্র অবস্থিত। এগুলো হলো:
- জর্জিয়া
- আর্মেনিয়া এবং
- আজারবাইজান।

অন্যদিকে,
- লাটভিয়া বাল্টিক রাষ্ট্র
- বুলগেরিয়া বলকান রাষ্ট্র
- সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র।

(তথ্যসূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
৪৫.
'ঝুমকা' কিসের উন্নত জাতের নাম?
  1. ক) উন্নত জাতের ফুলকপি
  2. খ) উন্নত জাতের টমেটো
  3. গ) উন্নত জাতের কলা
  4. ঘ) উন্নত জাতের বেগুন
সঠিক উত্তর:
খ) উন্নত জাতের টমেটো
উত্তর
সঠিক উত্তর:
খ) উন্নত জাতের টমেটো
ব্যাখ্যা

- উন্নত জাতের টমেটো হল - মিন্টু , বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর ইত্যাদি উন্নত জাতের টমেটো।
- অগ্নিশ্বর, কানাইবাশি, মোহনবাঁশি, বীটজবা ইত্যাদি উন্নত জাতের কলার নাম।
- শুকতারা হলো উন্নত জাতের বেগুন।
- গোল্ডেন ক্রস উন্নত জাতের বাঁধাকপি।

তথ্যসূত্র:- ais.gov.bd।