পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা - ২০ মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. বানান ও ভাষা (Spelling and Language): ২. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) ৩. সংখ্যাগত দক্ষতা (Numerical Ability) উৎস: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন-
  1. লা কা ব
  2. ঞ্জ তা লি গী
  3. বি নৌ ডু কা
  4. ফু ন ব ল
সঠিক উত্তর:
বি নৌ ডু কা
উত্তর
সঠিক উত্তর:
বি নৌ ডু কা
ব্যাখ্যা
প্রশ্ন: এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন-

সমাধান:
অর্থবোধক ব্যতিক্রম শব্দ- 'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। আর 'বনফুল, বলাকা, গীতাঞ্জলি' তাঁর রচিত কাব্যগ্রন্থ
.
১০০ থেকে ২৫০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ২০ টি
  2. ২৫ টি
  3. ১৫ টি
  4. ২১ টি
সঠিক উত্তর:
২১ টি
উত্তর
সঠিক উত্তর:
২১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ২৫০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান:
১০০ এর ঠিক পরে যে সংখ্যা ৭ দ্বারা বিভাজ্য তা হলো ১০৫
এবং,
২৫০ এর ঠিক আগে যে সংখ্যা ৭ দ্বারা বিভাজ্য তা হলো ২৪৫

∴ ১০০ থেকে ২৫০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে = {(২৪৫ - ১০৫)/৭} + ১
= (১৪০/৭) + ১
= ২০ + ১
= ২১ টি
.
'N A A R T S I E C' by arranging the jumble letters make a meaningful word and the word is-
  1. Assertain
  2. Ascertain
  3. Asteratin
  4. Assartain
সঠিক উত্তর:
Ascertain
উত্তর
সঠিক উত্তর:
Ascertain
ব্যাখ্যা
প্রশ্ন: 'N A A R T S I E C' by arranging the jumble letters make a meaningful word and the word is-

সমাধান:
Ascertain — এটি একটি সঠিক ইংরেজি শব্দ যার অর্থ "নির্ধারণ করা" বা "নিশ্চিত হওয়া"।
.
নিচের কোন ভগ্নাংশের মান সবথেকে বেশি?
  1. ৭/৯
  2. ৬/৭
  3. ৪/৫
  4. ৫/৬
সঠিক উত্তর:
৬/৭
উত্তর
সঠিক উত্তর:
৬/৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশের মান সবথেকে বেশি?

সমাধান:
৭/৯ = ০.৭৭৭
৬/৭ = ০.৮৫৭
৪/৫ = ০.৮
৫/৬ = ০.৮৩৩

৬/৭ - এর মান সবচেয়ে বেশি।
.
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
  1. চিন্নয়, কল্যান
  2. মিথস্ক্রিয়া, গীতালি
  3. আয়ত্তাধীন, অদ্যপি
  4. গৃহন্ত, ইদানিং
সঠিক উত্তর:
মিথস্ক্রিয়া, গীতালি
উত্তর
সঠিক উত্তর:
মিথস্ক্রিয়া, গীতালি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দগুচ্ছ শুদ্ধ?

সমাধান:
শুদ্ধ বানানগুচ্ছ হলো- মিথস্ক্রিয়া ও গীতালি

"চিন্নয় ও কল্যান" - অশুদ্ধ; এদের শুদ্ধ বানান - চিন্ময় ও কল্যাণ
"আয়ত্তাধীন ও অদ্যপি" - অশুদ্ধ; এদের শুদ্ধ বানান - আয়ত্ত ও অদ্যাপি
"গৃহন্ত ও ইদানিং" - অশুদ্ধ; এদের শুদ্ধ বানান - গৃহস্থ ও ইদানীং
.
৪৮ কে (১/৩) দ্বারা ভাগ করে ১৬ যোগ করলে উত্তর কত হবে?
  1. ৩২
  2. ১৪৪
  3. ৬৪
  4. ১৬০
সঠিক উত্তর:
১৬০
উত্তর
সঠিক উত্তর:
১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ কে (১/৩) দ্বারা ভাগ করে ১৬ যোগ করলে উত্তর কত হবে?

সমাধান:
{৪৮/(১/৩)} + ১৬
= (৪৮ × (৩/১)} + ১৬
= ১৪৪ + ১৬
= ১৬০
.
What is the correct spelling of the following word ?
  1.  Burgoa
  2.  Bourgeois
  3.  Bourgean
  4. Bourgoa
সঠিক উত্তর:
 Bourgeois
উত্তর
সঠিক উত্তর:
 Bourgeois
ব্যাখ্যা
প্রশ্ন: What is the correct spelling of the following word?

সমাধান:
Bourgeois শব্দটি ফরাসি উৎস থেকে এসেছে এবং এর অর্থ মধ্যবিত্ত শ্রেণি বা কখনও কখনও সুবিধাবাদী সামাজিক শ্রেণিকে বোঝাতে ব্যবহৃত হয়।

বাকি অপশনগুলো -
Burgoa, Bourgean, Bourgoa — এগুলো ভুল বানান বা অর্থহীন।
.
প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে? ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, (?)
  1. ২৪৩
  2. ১২
  3. - ২
সঠিক উত্তর:
২৪৩
উত্তর
সঠিক উত্তর:
২৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, (?)

সমাধান:
সংখ্যাগুলোকে দুইটা সিরিজে ভাগ করা যায়।

১ম সিরিজ (বিজোড় পজিশনে থাকা সংখ্যাগুলো),
৩, ৯, ২৭, ৮১, ?
এগুলো হলো,
৩ = ৩, ৯ = ৩ ,২৭ = ৩, ৮১ = ৩
তাহলে পরবর্তী সংখ্যা হবে = ৩= ২৪৩

আবার,
২য় সিরিজ (জোড় পজিশনে থাকা সংখ্যাগুলো):
১০, ৮, ৬, ৪, ?
এখানে প্রতি পদে ২ করে কমছে,
১০ - ২ = ৮, ৮ - ২ = ৬, ৬ - ২ = ৪

তাহলে পরবর্তী সংখ্যা = ৪ - ২ = ২

সুতরাং, প্রশ্নবোধক স্থানে বসবে  ২৪৩।
.
'শিখণ্ডী' শব্দের সমার্থক কী?
  1. কোকিল
  2. কোন্দা
  3. বাহক
  4. ময়ূর
সঠিক উত্তর:
ময়ূর
উত্তর
সঠিক উত্তর:
ময়ূর
ব্যাখ্যা
প্রশ্ন: 'শিখণ্ডী' শব্দের সমার্থক কী?

সমাধান:
 'শিখণ্ডী' শব্দের সমার্থক - ময়ূর, পিক, শিখণ্ডী, বাজী, মকর।

 'কোকিল' শব্দের সমার্থক - অন্যপুষ্ট, পরপুষ্ট, কাকপুষ্ট, কলকণ্ঠ, বসন্তদূত, পিক, পরভৃত।
'কোন্দা'
শব্দের সমার্থক - তালগাছের নৌকা।
১০.
খেলার মাঠ ঠিক করার জন্য রাহাত একটি লন রোলার ঠেলছে, রহিম লন রোলারটি টানছে। কার বেশি কষ্ট হবে?
  1. রহিমের
  2. রাহাতের
  3. উভয়ের সমান কষ্ট হবে
  4. বলা সম্ভব নয়
সঠিক উত্তর:
রাহাতের
উত্তর
সঠিক উত্তর:
রাহাতের
ব্যাখ্যা
প্রশ্ন: খেলার মাঠ ঠিক করার জন্য রাহাত একটি লন রোলার ঠেলছে, রহিম লন রোলারটি টানছে। কার বেশি কষ্ট হবে?

সমাধান:
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে।

যেহেতু রাহাত লন রোলার ঠেলছে তার কষ্ট বেশি হবে।
১১.
১ + (১/২) + (১/৪) + (১/৮) + (১/১৬) + .......... = কত?
  1. ১/২
  2. অসীম
  3. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + (১/২) + (১/৪) + (১/৮) + (১/১৬) + .......... = কত?

সমাধান:
এটি একটি অসীম গুণোত্তর ধারা যার,
প্রথম পদ, a = ১
সাধারণ অনুপাত, r = (১/২)/১ = ১/২  ;[ ∣ r ∣ < ১]

আমরা জানি,
সমষ্টি, S = a/(১ - r)
= ১/{১ - (১/২)}
= ১/(১/২)
= ২
১২.
What is the meaning of the word 'DEARNESS'?
  1. Low price
  2. Modern price
  3. High price
  4. Minimum price
সঠিক উত্তর:
High price
উত্তর
সঠিক উত্তর:
High price
ব্যাখ্যা
প্রশ্ন: What is the meaning of the word 'DEARNESS'?

সমাধান:
'DEARNESS' শব্দটির অর্থ হলো – High price বা মূল্যবৃদ্ধি
১৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ৫৪
  2. ৩৮
  3. ৮১
  4. ৬১
সঠিক উত্তর:
৬১
উত্তর
সঠিক উত্তর:
৬১
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
১ম ত্রিভুজে,
(৫ × ৮) + ৬ = ৪৬

২য় ত্রিভুজে,
(৬ × ৪) + ৮ = ৩২

৩য় ত্রিভুজে,
(৯ × ৬) + ৭ = ৬১

সুতরাং, প্রশ্নবোধক স্থানে ৬১ বসবে।
১৪.
'অমরাবতী' এর বিপরীত শব্দ কোনটি?
  1. নরক
  2. সুরলোক
  3. দ্যুলোক
  4. অম্বর
সঠিক উত্তর:
নরক
উত্তর
সঠিক উত্তর:
নরক
ব্যাখ্যা
প্রশ্ন: 'অমরাবতী' এর বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
'অমরাবতী' শব্দের অর্থ হলো দেবতাদের বাসস্থান, অর্থাৎ স্বর্গ বা সুরলোক
'অমরাবতী' এর বিপরীত অর্থ হবে 'নরক'

দ্যুলোক’ শব্দটির বিপরীত শব্দ - ভূলোক
১৫.
The antonym of VIM is-
  1. Hardness
  2. Cossioned
  3. Theme
  4. Softness
সঠিক উত্তর:
Softness
উত্তর
সঠিক উত্তর:
Softness
ব্যাখ্যা
প্রশ্ন: The antonym of VIM is-

সমাধান:
VIM শব্দের অর্থ হলো-
উৎসাহ, শক্তি, বা জীবনীশক্তি

এই শব্দের বিপরীত অর্থ হবে-
দুর্বলতা, বা শক্তির অভাব

এখানে দেওয়া অপশনগুলোর মধ্যে:
Hardness = কঠোরতা
Cossioned = ভুল বানান। 
Theme = বিষয়বস্তু
Softness = কোমলতা বা নরমভাব, যা তুলনামূলকভাবে দুর্বলতার প্রতীক।

তাই সবচেয়ে উপযুক্ত বিপরীত শব্দ হলো: Softness
১৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
(১ম কলাম + ২য় কলাম) ÷ ৩য় কলাম = ৪র্থ কলাম
১৭ + ৮ = ২৫ ÷ ৫ = ৫
১৪ + ১০ = ২৪ ÷ ৬ = ৪
৮ + ১৮ = ২৬ ÷ ২ = ১৩
১২ + ৮ = ২০ ÷ ৪ =

সুতরাং, প্রশ্নবোধক স্থানে ৫ বসবে।
১৭.
নিচের কোন সংখ্যাটি অন্য রকম?
  1. ১৪৩
  2. ৯৭
  3. ১৩
  4. ৩১
সঠিক উত্তর:
১৪৩
উত্তর
সঠিক উত্তর:
১৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি অন্য রকম?

সমাধান:
১৪৩ যৌগিক সংখ্যা। ∴ ১৪৩ = ১১ × ১৩
আর,
৯৭, ৬১, ৩১তিনটিই মৌলিক সংখ্যা।

∴ ১৪৩ সংখ্যাটি অন্য রকম।
১৮.
‘Manifesto’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ভাববাদ
  2. ইশতেহার
  3. ঘোষণাপত্র
  4. সূচিপত্র
সঠিক উত্তর:
ইশতেহার
উত্তর
সঠিক উত্তর:
ইশতেহার
ব্যাখ্যা
প্রশ্ন: 'Manifesto' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
'Manifesto' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ইশতেহার

অন্যান্য অপশন আলোচনা-
- 'Index' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সূচিপত্র।
- 'Idealism' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
- 'Gazette' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ঘোষণাপত্র।
১৯.
জাহিদ একটি যন্ত্র দিয়ে ২৫ নিউটন বল প্রয়োগ করে ৮০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?
  1. ৮.২৫
  2. ৪.২
  3. ৩.২
সঠিক উত্তর:
৩.২
উত্তর
সঠিক উত্তর:
৩.২
ব্যাখ্যা
প্রশ্ন: জাহিদ একটি যন্ত্র দিয়ে ২৫ নিউটন বল প্রয়োগ করে ৮০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল

এখানে,
যান্ত্রিক সুবিধা = ক
প্রযুক্ত বল ২৫ নিউটন
ভার ৮০ নিউটন

∴ যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
বা, ক = ৮০/২৫
∴ ক = ৩.২

∴ যান্ত্রিক সুবিধা ৩.২।
২০.
3 : 243 : : 5 : ?
  1. 3125
  2. 466
  3. 546
  4. 425
সঠিক উত্তর:
3125
উত্তর
সঠিক উত্তর:
3125
ব্যাখ্যা
প্রশ্ন: 3 : 243 : : 5 : ?

সমাধান:
3 : 243 = 3 : 35 তেমনি, 5 : 55 = 5 : 3125
অতএব, সম্পর্কটি হচ্ছে = x : x5
২১.
একাধিক স্বাধীন বাক্যকে এক বাক্যে লিখতে মাঝখানে কোন চিহ্ন বসে?
  1. ত্রিবিন্দু
  2. সেমিকোলন
  3. হাইফেন
  4. কমা
সঠিক উত্তর:
সেমিকোলন
উত্তর
সঠিক উত্তর:
সেমিকোলন
ব্যাখ্যা
প্রশ্ন: একাধিক স্বাধীন বাক্যকে এক বাক্যে লিখতে মাঝখানে কোন চিহ্ন বসে?

সমাধান:
সেমিকোলন (;)-
যখন দুইটি স্বাধীন বা পূর্ণাঙ্গ বাক্য (Independent Clauses) একসাথে একটি বাক্যে লেখা হয় এবং তারা অর্থগতভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, তখন সেমিকোলন (;) ব্যবহার করা হয়।
- কমা অপেক্ষা বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম সময়ের বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
- একাধিক স্বাধীন বাক্যকে একবাক্যে লিখতে মাঝখানে সেমিকোলন হয়।
- সাধারণত বাক্যাংশের পরে বসে।

যেমন:
- চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে; পৃথিবী সূর্যের চারদিকে।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
নিচের ধারায় কতগুলো 8 আছে যা তার আগে ও পরের সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 2 8 3 8 2 4 8 2 4 8 6 8 2 8 2 4 8 3 8 2 8 6
  1. ৪টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারায় কতগুলো 8 আছে যা তার আগে ও পরের সংখ্যা দ্বারা ভাগ করা যায়?
2 8 3 8 2 4 8 2 4 8 6 8 2 8 2 4 8 3 8 2 8 6

সমাধান:
দেওয়া আছে,
2 8 3 8 2 4 8 2 4 8 6 8 2 8 2 4 8 3 8 2 8 6

সুতরাং, আগে ও পরের সংখ্যা দ্বারা ভাগ করা যায় এমন স্থান ২ টি।