পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য : শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ পড়তে হবে) সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর কোনটি?
  1. ক) চট্টগ্রাম সমুদ্রবন্দর
  2. খ) মাতারবাড়ী সমুদ্রবন্দর
  3. গ) মোংলা সমুদ্রবন্দর
  4. ঘ) পায়রা সমুদ্রবন্দর
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর চট্টগ্রাম সমুদ্রবন্দর।
- এটি ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা সমুদ্রবন্দর।
- এটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর পায়রা সমুদ্রবন্দর।
- এটি ২০১৬ সালে যাত্রা শুরু করে।
- স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মাতারবাড়ী সমুদ্রবন্দর।
- এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ২০২৫ সালে।

.
বাংলাদেশের একমাত্র কয়লা শোধনাগার কোথায় অবস্থিত?
  1. ক) সুনামগঞ্জ
  2. খ) সিলেট
  3. গ) দিনাজপুর
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা

- বাংলাদেশের একমাত্র কয়লা শোধনাগার দিনাজপুরে অবস্থিত।
- এর নাম বিরামপুর হার্ড কোল লিমিটেড।
- এটি দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবস্থিত।

.
বাংলাদেশ বিমানের প্রতীক-
  1. ক) প্রজাপতি
  2. খ) শাপলা
  3. গ) দোয়েল
  4. ঘ) বলাকা
ব্যাখ্যা

- বাংলাদেশ বিমানের বাণিজ্যিক নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
- ৪ জানুয়ারি ১৯৭২ সালে কার্যক্রম শুরু হয়।
- বাংলাদেশ বিমানের প্রতীক বলাকা।
- ডিজাইনার কামরুল হাসান।
- শ্লোগান 'আকাশে শান্তির নীড়'
- বিমান বহরে বর্তমানে উড়োজাহাজ সংখ্যা ২১টি।

উৎস: বাংলাদেশ বিমানের ওয়েবসাইট।

.
শ্রীকাইল গ্যাসক্ষেত্রটি অবস্থিত ___ জেলায়।
  1. ক) ব্রাহ্মণবাড়িয়া
  2. খ) কুমিল্লা
  3. গ) কক্সবাজার
  4. ঘ) ভোলা
ব্যাখ্যা

বাংলাদেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭টি। সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র - ভোলা নর্থ।
বাংলাদেশের আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে -
উৎপাদনরত - ২০টি
উৎপাদনে যায় নি - ২টি
উৎপাদন স্থগিত রয়েছে - ৫টি
শ্রীকাইল গ্যাসক্ষেত্রটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইলের হাজিপুরে অবস্থিত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা - ২০২১।

.
'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর' অবস্থিত নয়-
  1. ক) সোনাগাজী
  2. খ) মিরসরাই
  3. গ) সীতাকুণ্ড
  4. ঘ) গজারিয়া
ব্যাখ্যা

- চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে গড়ে তোলা হচ্ছে দেশের বৃহত্তম শিল্পাঞ্চল 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর'।
- এর আয়তন প্রায় ৩০ হাজার একর।
- এখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা এটি বাস্তবায়ন করছে।

উৎসঃ বেজা ওয়েবসাইট।

.
বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে কর্মসংস্থান সবচেয়ে কম?
  1. ক) শিল্প খাত
  2. খ) সেবা খাত
  3. গ) কৃষি খাত
  4. ঘ) অভিবাসী
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৪৭ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৪.৯৯ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৫৩ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

.
মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা-
  1. ক) সুনামগঞ্জ
  2. খ) কিশোরগঞ্জ
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা

কৃষি বর্ষগ্রন্থ-২০২০ অনুসারে,
• মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
• গম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
• পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা পাবনা।
• পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
• ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
• কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের জেলা নরসিংদী।
• আলু উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা বগুড়া।
• চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা মৌলভীবাজার
• রেশম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা রাজশাহী।
• রাবার উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কক্সবাজার।

.
শেয়ারবাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে-
  1. ক) অর্থ মন্ত্রণালয়
  2. খ) বিএসসি
  3. গ) বাংলাদেশ ব্যাংক
  4. ঘ) বিএসইসি
ব্যাখ্যা

- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান: বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ জুন, ১৯৯৩ সালে।
- শেয়ারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা এর প্রধান উদ্দেশ্য।
- বাংলাদেশের প্রথম শেয়ারবাজার ও বৃহত্তম শেয়ার বাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে।
- বাংলাদেশের দ্বিতীয় শেয়ারবাজার- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড।
- এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

.
চামড়া শিল্পনগরী অবস্থিত-
  1. ক) নারায়ণগঞ্জ
  2. খ) হেমায়েতপুর
  3. গ) মিরসরাই
  4. ঘ) হাজারীবাগ
ব্যাখ্যা

- সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী অবস্থিত।
- পুরাতন ঢাকার হাজারীবাগে অপরিকল্পিতভাবে গড়ে উঠা ট্যানারি সমূহকে সাভারে স্থানান্তরের লক্ষ্যে ২০০৩ সালে সরকার এই শিল্পনগরী প্রকল্পের অনুমোদন দেয় যা ২০০৫ সালে সমাপ্ত হওয়ার কথা।
- তবে এর মেয়াদ বাড়িয়ে তা ২০২০ সালের জুন পর্যন্ত করা হয়।
- মোট ২০০ একর জমির উপর প্রতিষ্ঠিত এই শিল্পনগরীতে ২০৫ টি প্লট রয়েছে।

উৎসঃ শিল্প মন্ত্রণালয় ওয়েবসাইট।

১০.
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড কোথায় অবস্থিত?
  1. ক) রাঙামাটি
  2. খ) চট্টগ্রাম
  3. গ) নারায়ণগঞ্জ
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা

- ইস্টার্ন রিফাইনারি লিমিটেড চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার।
- এটি ১৯৬৮ সালের ৭ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।
- এর বার্ষিক পরিশোধন ক্ষমতা ১৫ লক্ষ টন।
- বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এটির শতভাগ শেয়ারের মালিক।

উৎসঃ বিপিসি ও ইআরএল ওয়েবসাইট।

১১.
বাংলাদেশের মোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশের পরিমাণ-
  1. ক) ১০ শতাংশ
  2. খ) ১২ শতাংশ
  3. গ) ১৫ শতাংশ
  4. ঘ) ১৮ শতাংশ
ব্যাখ্যা

ইলিশ উৎপাদনে,
- বাংলাদেশ বিশ্বে প্রথম,
- ভারত বিশ্বে দ্বিতীয়,
- মিয়ানমার বিশ্বে তৃতীয়।
- বাংলাদেশের মোট উৎপাদিত মাছের মধ্যে ইলিশের পরিমাণ- ১২%।
- মোট দেশজ উৎপাদনে ইলিশের অবদান- ১%।
- বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশের ৮৬% (World Fish- এর তথ্যানুসারে)
- বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের মোট ইলিশের ৮৫% (FAO এর The State of World Fisheries and Aquaculture 2020 এর তথ্যানুসারে)।

১২.
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিক উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকার নতুন নোট বাজারে ছাড়ে?
  1. ক) ২০০০
  2. খ) ৫০০
  3. গ) ১০০০
  4. ঘ) ২০০
ব্যাখ্যা

- মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ১৮ মার্চ ২০২০ দুইশত (২০০) টাকা মূল্যমানের প্রচলিত ও স্মারক নোট ইস্যু করে।
- প্রচলিত নোটে 'মুজিব শতবর্ষ' কথাটি লেখা রয়েছে।
- তবে ২০২১ সালে থেকে বাজারে কেবল প্রচলিত নোট থাকবে এবং এতে মুজিব শতবর্ষ লেখা থাকবে না।

উৎসঃ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

১৩.
'কেরু এন্ড কোং লিমিটেড' চিনিকল কোথায় অবস্থিত?
  1. ক) নশিপুর
  2. খ) দর্শনা
  3. গ) খালিশপুর
  4. ঘ) ঈশ্বরদী
ব্যাখ্যা

- রাষ্ট্রায়ত্ত খাতের সর্ববৃহৎ চিনিকল হলো কেরু এন্ড কোং লিমিটেড।
- এটি চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত।
- এটি ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে মোট ১৫ টি চিনিকল রয়েছে৷
- এর মধ্যে নাটোরে অবস্থিত নর্থবেঙ্গল চিনিকল দেশের প্রথম চিনিকল।

উৎসঃ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট।

১৪.
বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক সহায়তা পায়-
  1. ক) যুক্তরাজ্য থেকে
  2. খ) চীন থেকে
  3. গ) জাপান থেকে
  4. ঘ) ভারত থেকে
ব্যাখ্যা

- দ্বিপাক্ষিকভাবে বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক সহায়তা পায় জাপান থেকে।
- জাপান থেকে প্রাপ্ত ঋণের সুদের হার মাত্র ০.০১ শতাংশ এবং পরিশোধ মেয়াদ থাকে ৫০ বছর।
- জাপান ব্যতীত যুক্তরাষ্ট্র ও কানাডা বাংলাদেশের অপর দুটি প্রধান উন্নয়ন অংশীদার।

উৎসঃ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইট।

১৫.
কোন বন্দরের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ সম্পন্ন হয়?
  1. ক) মংলা সমুদ্রবন্দর
  2. খ) বেনাপোল স্থলবন্দর
  3. গ) চট্টগ্রাম সমুদ্রবন্দর
  4. ঘ) আখাউড়া স্থলবন্দর
ব্যাখ্যা

- কর্ণফুলী নদীরতীরে অবস্থিত চট্টগ্রাম সমুদ্রবন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর।
- দেশের বৈদেশিক বাণিজ্যের ৮০ ভাগের অধিক এ বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়।
- খ্রিস্টীয় নবম শতক থেকেই এ বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্য হয়ে আসলেও ১৮৮৭ সালে এটি বন্দর হিসেবে যাত্রা শুরু করে।

উৎসঃ চট্টগ্রাম বন্দর ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

১৬.
কোন সংস্থা থেকে বাংলাদেশ সর্বাধিক ঋণ সহায়তা পায়?
  1. ক) ADB
  2. খ) IDA
  3. গ) IDB
  4. ঘ) IMF
ব্যাখ্যা

- বাংলাদেশ International Development Association (IDA) থেকে সবচেয়ে বেশি ঋণ সহায়তা পায়।
- গত বছরে বাংলাদেশ IDA থেকে ২২৩.৭ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পায় যা IDA এর দ্বিতীয় শীর্ষ ঋণ গ্রহীতা।

উৎসঃ IDA ওয়েবসাইট।