পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
[For iPad Mania] --------------------------- বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের কৃষিজ সম্পদ: [শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ।] ২. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: [শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, বাংলাদেশ ব্যাংক বা রপ্তানি উন্নয়ন ব্যুরোর রিপোর্ট পড়তে হবে)] উৎস: NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, আমদানি রপ্তানি রিপোর্ট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
বর্তমানে দেশে প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) সৌদি আরব
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
গ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
গ) সৌদি আরব
ব্যাখ্যা
• প্রবাসী আয়:
- শীর্ষ দেশ - সৌদি আরব।
- দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

- সৌদি আরব এ যাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো দেশ।
- বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের মাঝামাঝি চিত্র উল্টে যায়।
- যুক্তরাষ্ট্র থেকে আসা প্রবাসী আয় সৌদি আরবকে ছাড়িয়ে যায়।
- তবে সৌদি আরব থেকে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কম হলেও তবে বছর শেষে শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে ৩৫২ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
- আর সৌদি আরব থেকে প্রবাসী আয় এসেছে ৩৭৬ কোটি ৫২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

তথ্যসূত্র: বাংলা নিউজ।
.
বর্তমানে বিসিআইসি’র অধীনে কয়টি শিল্প কারখানা চালু রয়েছে?
  1. ক) ৭ টি
  2. খ) ৮ টি
  3. গ) ৯ টি
  4. ঘ) ১০ টি
সঠিক উত্তর:
ঘ) ১০ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ টি
ব্যাখ্যা
বর্তমানে বিসিআইসি’র অধীনে ১০টি চালু শিল্প কারখানা রয়েছে।
চালু কারখানাগুলোর মধ্যে
→ ৪টি ইউরিয়া সার কারখানা,
→ ১টি ডিএপি সার কারখানা,
→১টি টিএসপি সার কারখানা,
→ ১টি কাগজ কারখানা,
→ ১টি সিমেন্ট কারখানা,
→ ১টি গ্লাসশীট কারখানা ও
→ ১টি স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা রয়েছে।
বিসিআইসি’র উৎপাদিত পণ্যের ৮০ শতাংশই বিভিন্ন রাসায়নিক সার, যার মধ্যে ৭০ শতাংশ ইউরিয়া সার এবং ১০ শতাংশ অন্যান্য সার।

বিসিআইসি’র চালু কারখানাসমূহ:   
→ ১. চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিঃ।   
→ ২. শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ।   
→ ৩. যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ।  
→ ৪. আশুগঞ্জ ফাটিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানী লিঃ।
→ ৫. টিএসপি কমপ্লেক্স লিঃ।    
→ ৬. ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ।    
→ ৭. কর্ণফুলী পেপার মিলস্ লিঃ।   
→ ৮. ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ।   
→ ৯. উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ।    
→ ১০. বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ।    
 
তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩
.
দেশে বর্তমানে বিসিক শিল্পনগরীর সংখ্যা কয়টি?
  1. ক) ৭৭ টি
  2. খ) ৭৮ টি
  3. গ) ৮০ টি
  4. ঘ) ৮৩ টি
সঠিক উত্তর:
গ) ৮০ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০ টি
ব্যাখ্যা
বিসিক শিল্পনগরী নিয়ে গুরুত্বপুর্ণ তত্ত্ব:
• মোট শিল্পনগরীর সংখ্যা - ৮০টি।
• উৎপাদনরত মোট শিল্প ইউনিট- ৪৭৬৯ টি (ফেব্রুয়ারী, ২০২৩ পর্যন্ত)। 

- সারাদেশে অবস্থিত বিসিকের ৮০টি শিল্পনগরীতে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত মোট ৫,৯৯৮টি শিল্প ইউনিটের অনুকূলে ১০,৬০৭টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে, যার মধ্যে ৪,৭৬৯টি ইউনিট বর্তমানে উৎপাদনরত আছে।
- ৮০টি শিল্পনগরীতে জুন ২০২২ পর্যন্ত স্থাপিত শিল্প- কারখানাসমূহে মোট বিনিয়োগের পরিমাণ ৪৩,২৫৯.৭৭ কোটি টাকা।

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩
.
বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা কয়টি?
  1. ক) ৪ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৭ টি
সঠিক উত্তর:
খ) ৫ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ টি
ব্যাখ্যা
বিমান যোগাযোগ:
- বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) (Civil Aviation Authority of Bangladesh-CAAB):
- বাংলাদেশের আকাশসীমায় ও বিমানবন্দরসমূহে চলাচলকারী দেশীয় ও আন্তর্জাতিক সকল উড়োজাহাজ এর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পালন করে থাকে। 
- CAAB এর অধীনে বর্তমানে দেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর ও ৫টি চালু অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে।
- তবে মোট ১২টি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে যাদের মধ্যে ৫টি চালু, ৩টি কার্যক্রম শুরুর অনুমোদনের অপেক্ষায়, ৩টি বন্ধ এবং ১টি নির্মাণ কাজ চলছে।
- তাছাড়া এদের মধ্যে ২টি STOL বিমানবন্দর।

• তবে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩,  বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের সংখ্যা ৭টি।

তথ্যসূত্র: Civil Aviation Authority of Bangladesh (CAAB) [Link]
.
বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কোনটি?
  1. ক) আয়কর
  2. খ) রেমিট্যান্স
  3. গ) মূল্য সংযোজন কর
  4. ঘ) আমদানি শুল্ক
সঠিক উত্তর:
গ) মূল্য সংযোজন কর
উত্তর
সঠিক উত্তর:
গ) মূল্য সংযোজন কর
ব্যাখ্যা
• মূ্ল্য সংযোজন কর বা ভ্যাট:
- বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় খাত হলো মূ্ল্য সংযোজন কর বা ভ্যাট।
- বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT- Value Added Tax, মূল্য সংযোজন কর) চালু হয়- ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।

- বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।
- সরকারি আয়ের দ্বিতীয় প্রধান উৎস হলো আয়কর
- তৃতীয় সম্পূরক শুল্ক এবং চতুর্থ আমদানি শুল্ক।

উৎসঃ এনবিআরের ওয়েবসাইট।
.
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে রেমিট্যান্স উপার্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) ষষ্ঠ
  2. খ) সপ্তম
  3. গ) অষ্টম
  4. ঘ) নবম
সঠিক উত্তর:
খ) সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
খ) সপ্তম
ব্যাখ্যা
প্রবাসী আয় ২০২২:
- বিশ্বব্যাংকের হিসেবে রেমিট্যান্স উপার্জনে বিশ্বে ৭ম অবস্থানে বাংলাদেশ।

এছাড়াও 
 -রেমিট্যান্স উপার্জনে বিশ্বে প্রথম - ভারত।
- দ্বিতীয় - মেক্সিকো।
- তৃতীয় - চীন।
- চতুর্থ - ফিলিপাইন।
- পঞ্চম - পাকিস্তান।
- ষষ্ঠ - মিশর।
- সপ্তম - বাংলাদেশ।
- অষ্টম - নাইজেরিয়া।

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ও লাইভ এমসিকিউ ডায়নামিক প্যানেল (জুন, ২০২৩)।
.
সমগ্র দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত আছে -
  1. ক) পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
  2. খ) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
  3. গ) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
  4. ঘ) ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ
সঠিক উত্তর:
ক) পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
উত্তর
সঠিক উত্তর:
ক) পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
ব্যাখ্যা
বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা:
- সমগ্র দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত আছে - পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা:
- বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে ৬টি বিতরণ সংস্থা/কোম্পানি দায়িত্ব পালন করছে।
যথা:
(১) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)।
(২) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)।
(৩) ঢাকা পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ডিপিডিসি)।
(৪) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিঃ (ডেসকো)।
(৫) ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো)।
(৬) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো)।

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩
.
বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চর্তুথ
সঠিক উত্তর:
ক) প্রথম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রথম
ব্যাখ্যা
• মাছ উৎপাদন:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার The State of World Fisheries and Aquaculture ২০২২ এর প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ ৩য়,
- বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে ৫ম স্থান অর্জন করেছে। 
- পাশাপাশি বিশেষ সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাশিয়ান্স ও ফিনফিস উৎপাদনে যথাক্রমে ৮ম ও ১১তম স্থান অধিকার করেছে। 
- এছাড়া বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ ১ম।
- তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৪র্থ এবং এশিয়ার মধ্যে ৩য় স্থান অধিকার করেছে। 

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩
.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর তথ্য অনুযায়ী, ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
  1. ক) দ্বিতীয়
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
খ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃতীয়
ব্যাখ্যা
• খাদ্য ও কৃষি সংস্থা (FAO):
- রিপোর্ট প্রকাশকাল - ১৫ জুন ২০২৩ইং  
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)এর তথ্য অনুযায়ী, 
- ধান উৎপাদনে শীর্ষ দেশ - চীন।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। 
- ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়।

এছাড়াও - 
- ধান আমদানিতে শীর্ষ দেশ - চীন।
- ধান রপ্তানিতে শীর্ষ দেশ - ভারত।

- গম উৎপাদনে শীর্ষ দেশ - চীন।
- গম আমদানিতে শীর্ষ দেশ - মিশর।
- গম রপ্তানিতে শীর্ষ দেশ - রাশিয়া।

- ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র (৩৬২.৪ মি. টন)।
- ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ - চীন (২৩.৩ মি. টন)।
- রপ্তানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র (৫৮.৯ মি. টন)।

তথ্যসূত্র: খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ওয়েবসাইট।
১০.
প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
  1. ক) বাখরাবাদ
  2. খ) শ্রীকাইল
  3. গ) তিতাস
  4. ঘ) বিবিয়ানা
সঠিক উত্তর:
ঘ) বিবিয়ানা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিবিয়ানা
ব্যাখ্যা
• গ্যাসক্ষেত্র:
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র – তিতাস (পরিমাণ – ৬৩৬৭ বি.ঘ.ফু)।
- এটি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র – বিবিয়ানা (পরিমাণ – ৫৭৫৫ বি.ঘ.ফু), এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।

- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র – বিবিয়ানা (প্রাথমিক মোট মজুদ পরিমাণ – ৮৩৫০.০ বি.ঘ.ফু)
- এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র – তিতাস (পরিমাণ – ৮১৪৮.৯ বি.ঘ.ফু) এটি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় অবস্থিত। 

- দেশের উৎপাদনরত ২০টি গ্যাসক্ষেত্রের উৎপাদনরত কূপের সংখ্যা - ১০৭টি।
- এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কূপ রয়েছে - বিবিয়ানা গ্যাসক্ষেত্রের; ২৬টি।
- দ্বিতীয় তিতাস গ্যাসক্ষেত্রের – ২২টি। 

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা, ২০২৩
১১.
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
  1. ক) দি সিটি ব্যাংক
  2. খ) আরব-বাংলাদেশ ব্যাংক
  3. গ) আইএফআইসি ব্যাংক
  4. ঘ) ন্যাশনাল ব্যাংক
সঠিক উত্তর:
খ) আরব-বাংলাদেশ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) আরব-বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা
• আরব-বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড।
- প্রতিষ্ঠা লাভ করে ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর।
- সেবা ও আর্থিক খাতে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে ১৯৮২ সালের ১২ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে শাখা উদ্বোধনের মাধ্যমে এবি ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
- প্রতিষ্ঠার পঁচিশ বছর পর ব্যাংকটির পুনরায় নামকরণ হয় এবি ব্যাংক লিমিটেড।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।