পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন৯
সিলেবাস
পরীক্ষা – ৭
টপিকঃ
আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ। রাজনৈতিক দল ও দল সমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট - বর্তমান। বাংলাদেশ ও উপমহাদেশের বিখ্যাত রাজনৈতিক দল, ছাত্র সংগঠণ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁদের অবদান ইত্যাদি।
রীতি অনুযায়ী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের মনোনয়ন দেয় কোন দেশ?
ক
ক) চীন
খ
খ) যুক্তরাজ্য
গ
গ) যুক্তরাষ্ট্র
ঘ
ঘ) জাপান
ব্যাখ্যা
▪ রীতি অনুযায়ী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের মনোনয়ন দেয় - যুক্তরাষ্ট্র। ▪ সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে আগামী মে মাসের শুরুতে আসছেন ভারতীয় মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। ▪ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে অজয় বাঙ্গাকে মনোনয়ন দিয়েছেন। ▪ বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস তাঁর মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। ▪ ম্যালপাসের মেয়াদ ছিল আগামী বছরের এপ্রিল পর্যন্ত।
তথ্যসূত্র: প্রথম আলো।
৩.
বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) এর সাধারণ সম্পাদক ছিলেন -
ক
ক) এম. মনসুর আলী
খ
খ) শেখ মুজিবুর রহমান
গ
গ) তাজউদ্দীন আহমেদ
ঘ
ঘ) খন্দকার মোশতাক আহমদ
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ ▪ বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর ভিত্তিতে ১৯৭৫ সালের ৭ জুন একমাত্র বৈধ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়। ▪ সাংগঠনিক ক্ষেত্রে বাকশালের চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান জাতীয় দলের জন্য ১৫ সদস্যের একটি নির্বাহী কমিটি এবং ১১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি মনোনীত করেন। ▪ বাকশালের চেয়ারম্যান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ছিলেন এম. মনসুর আলী। ▪ এছাড়া জাতীয় কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় মহিলা লীগ, জাতীয় যুবলীগ ও জাতীয় ছাত্রলীগ নামে দলের পাঁচটি অঙ্গ সংগঠনকে মনোনয়ন দান করা হয়। ▪ নির্বাহী কমিটির সদস্যরা মন্ত্রীর পদমর্যাদা ভোগের অধিকারী ছিলেন। ▪ উপজেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বশেষ স্তর দেশের প্রশাসন ব্যবস্থাকে গণমুখী করার লক্ষ্যে ঢেলে সাজানোই ছিল বাকশাল পরিকল্পনার উদ্দেশ্য। ▪ বাকশাল ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর থেকে সরকারিভাবে কার্যকর হওয়ার কথা ছিল।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৪.
আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেননি -
ক
ক) আতাউর রহমান খান
খ
খ) আলী আমজাদ খান
গ
গ) ইয়ার মোহাম্মদ খান
ঘ
ঘ) আবদুস সালাম খান
ব্যাখ্যা
▪ ১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন কাজী বশিরের স্বামীবাগস্থ বাসভবন "রোজ গার্ডেন" এ অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে "পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ" গঠিত হয়।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ▪ সভাপতি - মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ▪ সহ-সভাপতি - আতাউর রহমান খান, আলী আমজাদ খান, আহমেদ আলী খান, শাখাওয়াত হোসেন ও আবদুস সালাম খান ▪ সাধারণ সম্পাদক - শামসুল হক ▪ ট্রেজারার - ইয়ার মোহাম্মদ খান (যার মালিকানাধীন রোজ গার্ডেনে প্রথম সভার আয়োজন হয়।) ▪ যুগ্ম সাধারণ সম্পাদক - শেখ মুজিবুর রহমান (তখন কারাগারে আটক ছিলেন),খন্দকার মোশতাক আহমদ,এ.কে রফিকুল হোসেন (খায়ের মিয়া) ▪ আওয়ামী মুসলিম লীগ একটি অসাম্প্রদায়িক দলে পরিণত হওয়ার অভিপ্রায়ে আওয়ামী লীগে রূপান্তরিত হয়। ▪ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শেখ মুজিবুর রহমান। ▪ ১৯৫৫ সালের ২১ - ২৩ সেপ্টেম্বর ঢাকার সদরঘাটের রূপমহল সিনেমা হলে আওয়ামী মুসলিম লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ▪ ২২শে সেপ্টেম্বর শহীদ সোহরাওয়ার্দী দলের নাম পরিবর্তনের প্রস্তাব করলে সর্ব সম্মতিক্রমে তা গৃহীত হয়। ▪ ফলে ধর্ম বর্ন নির্বিশেষে সকল সম্প্রদায়ের লোক আওয়ামী লীগে যোগদানের মধ্য দিয়ে এটি একটি সেকুলার ও সর্বজনীন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের আর্থিক প্রতিষ্ঠান নয়?
ক
ক) World Trade Organization
খ
খ) International Finance Corporation
গ
গ) Multilateral Investment Guarantee Agency
ঘ
ঘ) International Development Association
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। আর্থিক প্রতিষ্ঠানগুলো হল:— ▪ International Bank for Reconstruction and Development (IBRD) ▪ International Development Association (IDA) ▪ International Finance Corporation (IFC) ▪ Multilateral Investment Guarantee Agency (MIGA) ▪ International Center for Settlement of Investment Disputes (ICSID)
অন্যদিকে, ▪ ১৯৯৫ সালের ১ জানুয়ারি World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। ▪ GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে WTO গঠিত হয়। ১৯৪৭ সালের ৩০ অক্টোবর GATT স্বাক্ষরিত হয়
তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬.
জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতা কে ছিলেন?
ক
ক) সুরঞ্জিত সেনগুপ্ত
খ
খ) আসাদুজ্জামান খান কামাল
গ
গ) আসাদুজ্জামান খান
ঘ
ঘ) মনোরঞ্জন ধর
ব্যাখ্যা
▪ বাংলাদেশের প্রথম ও ষষ্ঠ জাতীয় সংসদে কোন বিরোধী দলীয় নেতা ছিলেন না। ▪ জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতা (দ্বিতীয় সংসদে) ছিলেন আসাদুজ্জামান খান। ▪ সংসদীয় ব্যবস্থায় বিরোধীদলীয় নেতা পদটি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার সমান। ▪ সপ্তম সংসদ হলো দেশের প্রথম পূর্ণমেয়াদকালীন সংসদ। ▪ চতুর্থ সংসদে নারীদের জন্যে সংরক্ষিত কোন আসন ছিলো না।
তথ্যসূত্র: জাতীয় সংসদ সচিবালয়।
৭.
কোন প্রতিষ্ঠান রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement) এর নিশ্চয়তা প্রদান করে?
ক
ক) MIGA
খ
খ) ICSID
গ
গ) IFC
ঘ
ঘ) UNCTAD
ব্যাখ্যা
বহুপাক্ষিক বিনিয়োগ নিশ্চয়তা সংস্থা (MIGA) ▪ MIGA এর পূর্ণরূপ - ‘‘Multilateral Investment Guarantee Agency’। ▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement) এর নিশ্চয়তা প্রদান করে থাকে। ▪ ১৯৪৮ সালে MIGA - এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে। ▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়। ▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৪টি ও শিল্পোন্নত দেশ - ২৮টি)। ▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৮.
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC) প্রতিষ্ঠিত হয় -
ক
ক) ১৯৫৬ সালে
খ
খ) ১৯৪৬ সালে
গ
গ) ১৯৬৮ সালে
ঘ
ঘ) ১৯৮৫ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC) ▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। ▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে। ▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়। ▪ এর সদস্য সংখ্যা ১৮৫টি। ▪ IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি। ▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন। ▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।
তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।
৯.
ICSID এর ১৫৮তম সদস্য দেশ কোনটি?
ক
ক) অ্যাঙ্গোলা
খ
খ) কিরগিজস্তান
গ
গ) ডমিনিকা
ঘ
ঘ) আজারবাইজান
ব্যাখ্যা
পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) ▪ (ICSID) এর পূর্ণরূপ ‘International Center for Settlement of Investment Disputes’ ▪ ICSID আন্তর্জাতিক বিনিয়োগের বিরোধ নিষ্পত্তি এবং সালিশী সুবিধা প্রদান করার মাধ্যমে বিনিয়োগকারী ও বিনিয়োগগ্রহীতাদের মধ্যে সুসম্পর্ক তৈরীর জন্য বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা হিসাবে কাজ করে। ▪ প্রতিষ্ঠাকাল - ১৪ অক্টোবর, ১৯৬৬ সাল। ▪ সদস্য সংখ্যা - স্বাক্ষরকারী দেশ - ১৬৫টি এবং অনুমোদনকারী দেশ - ১৫৮টি [ সর্বশেষ অনুমোদনকারী দেশ - অ্যাঙ্গোলা (২১ অক্টোবর ২০২২)]।