পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা - ১৬ পার্ট – ১: আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান: i) জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ (বিশ্বব্যাংক ও IMF বাদে) [FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO] ii) জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম [UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT] iii) জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা [IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC] পার্ট – ২: মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. সমস্যা সমাধান (Problem Solving)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
নিচের কোন সংগঠনটি "Food and Agriculture Organization" এর সদস্য?
  1. SAARC
  2. AU
  3. NATO
  4. EU
ব্যাখ্যা
FAO: 
- FAO এর পূর্ণরূপ Food and Agriculture Organization.
- ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- সংস্থাটির মোট সদস্য সংখ্যা ১৯৫টি। (আগস্ট ২০২৪ পর্যন্ত)
- বর্তমান সদস্য রাষ্ট্র সংখ্যা ১৯৪টি। (আগস্ট ২০২৪ পর্যন্ত)
- সংগঠন হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (EU) FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

সূত্র - FAO ওয়েবসাইট।
.
"আন্তর্জাতিক ডাক সংস্থা" এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. বার্ন
  3. জেনেভা
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা
বিশ্ব ডাক ইউনিয়ন:
- বিশ্ব ডাক ইউনিয়ন (UPU) হলো আন্তর্জাতিক ডাক পরিষেবার প্রতিষ্ঠিত একটি সংস্থা,
- যার পূর্ণরূপ "Universal Postal Union"।
- এটি ৯ অক্টোবর, ১৮৭৪ সালে বার্ন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত।
- বর্তমানে UPU-এর সদস্য দেশের সংখ্যা ১৯২টি। (অক্টোবর - ২০২৪)

উৎস: UPU ওয়েবসাইট।
.
'WFP' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. রোম
  3. মাদ্রিদ
  4. ভিয়েনা
ব্যাখ্যা
WFP:
- বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

সূত্র - WFP ও নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।
.
জাতিসংঘের সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
  1. WMO
  2. IMO
  3. IOM
  4. IMC
ব্যাখ্যা
• International Maritime Organization:
- IMO এর পূর্ণরূপ- International Maritime Organization.
- International Maritime Organization (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি। (আগস্ট ২০২৪ পর্যন্ত)
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- IOM : আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।
- WMO : বিশ্ব আবহাওয়া সংস্থা।

উৎস: IMO ওয়েবসাইট।
.
জাতিসংঘের কোন সংস্থাটি বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করে?
  1. UNITAR
  2. UNIDO
  3. WHO
  4. WMO
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি। (অক্টোবর - ২০২৪)
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

অন্যদিকে: 
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ: United Nations Industrial Development Organization.
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা যা ১৯৭৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।

UNITAR:
- UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।

সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
.
'IAEA' এর বর্তমান সদস্য - (অক্টোবর - ২০২৪)
  1. ১৭০টি
  2. ১৭৮টি
  3. ১৭৫টি
  4. ১৭১টি
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৭৮টি। (অক্টোবর - ২০২৪)
- সর্বশেষ সদস্য: গিনি। (অক্টোবর - ২০২৪) 
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।
.
IOM কোন ধরনের সংস্থা?
  1. সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
  2. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
  3. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা
  4. বিশ্ব আবহাওয়া সংস্থা
ব্যাখ্যা
IOM:
- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM.
- IOM পূর্ণরূপ INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION.
- সংস্থাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি দেশ। (আগস্ট, ২০২৪)
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

সূত্র - IOM ওয়েবসাইট।
.
জাতিসংঘের কোন সংস্থা এইচআইভি নিয়ে কাজ করে?
  1. UNAIDS
  2. WHO
  3. UNFPA
  4. UNWTO
ব্যাখ্যা
UNAIDS:
- এটি এইচআইভি নিয়ে কাজ করে।

- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- বর্তমান নির্বাহী প্রধানের নাম Winnie Byanyim. (আগস্ট, ২০২৪)

অন্যদিকে: 
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- UNFPA হল জাতিসংঘের জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.

সূত্র - UNAIDS অফিশিয়াল ওয়েবসাইট।
.
UNHCR এর প্রধানকে কী বলা হয়?
  1. মহাপরিচালক
  2. হাইকমিশনার
  3. পরিচালক
  4. সভাপতি
ব্যাখ্যা
UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, UNHCR,
- এর পূর্ণরূপ হলো United Nations High Commissioner for Refugees।
- এটি ১৯৫০ সালে শরণার্থীদের সুরক্ষা ও সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
- UNHCR এর প্রধানকে হাইকমিশনার বলা হয়।
- বর্তমানে এটি বিশ্বের ১৩২টি দেশে শরণার্থীদের সুরক্ষা, পুনর্বাসন এবং মানবিক সহায়তা প্রদানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। (অক্টোবর - ২০২৪)

সূত্র - UNHCR ওয়েবসাইট।
১০.
UNIDIR কী ধরনের সংস্থ?
  1. জলবায়ু গবেষণা সংস্থা
  2. নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা
  3. পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা
  4. শিল্পোন্নয়ন গবেষণা সংস্থা
ব্যাখ্যা
UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research. 
- এটি একটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা যা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটি বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা করে।
- UNIDIR-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির পরিচালক হলেন Dr. Robin Geiss. 

সূত্র: UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।
১১.
IFAD কোন ধরনের সংস্থা?
  1. মানব সম্পদ
  2. পরিবেশ বিষয়ক
  3. কৃষি বিষয়ক
  4. খাদ্য উন্নয়ন
ব্যাখ্যা
• IFAD:
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)। 

- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা,
- যার পূর্ণরূপ "International Fund for Agricultural Development"।
- এ সংস্থাটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। 
- বাংলাদেশ IFAD-এর সদস্যপদ লাভ করে ১৯৭৭ সালে।
- IFAD-এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য দেশের সংখ্যা ১৭৮টি। (আগস্ট ২০২৪ পর্যন্ত)  

উৎস: IFAD ওয়েবসাইট।
১২.
UNSSC পূর্ণরূপ নিচের কোনটি?
  1. United Nations Staff School & College
  2. United National Staff School & College
  3. United Nations System Staff College
  4. United Nations System Staff Corporation
ব্যাখ্যা
UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত।
- জাতিসংঘের কর্মীদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির ধারণাটি প্রথম ১৯৬৯ সালে শুরু হয়।
- আগস্ট ২০০০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল।
- কলেজটির প্রধান শাখার অবস্থান ইতালির তুরিনে অবস্থিত।
- এছাড়া জার্মানির বনে আরেকটি ক্যাম্পাস রয়েছে।
- এছাড়াও অনলাইনে কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে।

উৎস: UNSSC ওয়েবসাইট।
১৩.
কোন বিষয় নিয়ে 'UN HABITAT' কাজ করে?
  1. অর্থনৈতিক বিনির্মাণ
  2. পরিবেশ বিনির্মাণ
  3. আশ্রয় বিনির্মাণ
  4. কোনটি নয়
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

উৎস: UN HABITAT ওয়েবসাইট।
১৪.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম রয়েছে কয়টি দেশে?
  1. ১৬টি
  2. ১৯টি
  3. ১২টি
  4. ১১টি
ব্যাখ্যা
• UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) টোকিও, জাপানে অবস্থিত।
- ১৯৭২ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বের প্রায় ১২টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে।
- বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ১২টি দেশে অবস্থিত ১৩টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে।
- জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৬৯ সালের বার্ষিক - প্রতিবেদন, জাতিসংঘের মহাসচিব উ থান্ট এর আনুষ্ঠানিক প্রস্তাব উত্থান করেন।

উৎস: UNU অফিসিয়াল ওয়েবসাইট।
১৫.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কোন দেশের নাগরিক? (অক্টোবর - ২০২৪)
  1. পর্তুগাল
  2. মেক্সিকো
  3. ইথিওপিয়া
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (অক্টোবর - ২০২৪)
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।
১৬.
ITU-এর পূর্ণরূপ কোনটি? 
  1. International Telephone Union
  2. International Telephone Unity
  3. International Telecommunication Union
  4. International Telecommunication Unity
ব্যাখ্যা
ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- বর্তমান সদস্য: ১৯৪টি। (আগস্ট ২০২৪ পর্যন্ত)
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

উৎস: ITU ওয়েবসাইট।
১৭.
নিচের কোনটি ভিন্ন?
  1. গণতন্ত্র
  2. স্বায়ত্তশাসন
  3. কর্তৃত্ববাদ
  4. মানবাধিকার
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন

সমাধান:
• গণতন্ত্র, স্বায়ত্তশাসন এবং মানবাধিকার - এই তিনটি ধারণা মানুষের স্বাধীনতা ও অধিকারের সাথে সম্পর্কিত।
- গণতন্ত্র: জনগণের শাসন, যেখানে মানুষ নিজেদের প্রতিনিধি নির্বাচন করে।
- স্বায়ত্তশাসন: নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার অধিকার।
- মানবাধিকার: প্রতিটি মানুষের মৌলিক অধিকার।

• কিন্তু কর্তৃত্ববাদ (Authoritarianism) হলো
- একজন বা কয়েকজন ব্যক্তির একনায়কত্ব,
- জনগণের অধিকার সীমিত করা,
- গণতন্ত্র বিরোধী শাসন ব্যবস্থা।

অতএব, কর্তৃত্ববাদ অন্য তিনটির থেকে ভিন্ন, কারণ এটি মানুষের স্বাধীনতা ও অধিকারের বিপরীতে কাজ করে। বাকি তিনটি ধারণা মানুষের অধিকার ও স্বাধীনতাকে সমর্থন করে।
১৮.
ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৮ কি.মি. বেগে চললে তার চেয়ে ৪৫ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ১৫ কি.মি.
  2. ১৬ কি.মি.
  3. ১৮ কি.মি.
  4. ২১ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৮ কি.মি. বেগে চললে তার চেয়ে ৪৫ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি, স্থানটির দূরত্ব = ক কি.মি.
৬ কি.মি./ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে সময় লাগে = ক/৬ ঘণ্টা
আবার, ৮ কি.মি./ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে সময় লাগে = ক/৮ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৬) - (ক/৮) = ৪৫/৬০ ঘণ্টা (৪৫ মিনিট = ৩/৪ ঘণ্টা)
⇒ (৮ক - ৬ক)/৪৮ = ৩/৪
⇒ ২ক/৪৮ = ৩/৪
⇒ ৮ক = ১৪৪
∴ ক = ১৮
∴ স্থানটির দূরত্ব ১৮ কি.মি.
১৯.
যদি BCS = 1218 হয়, তাহলে MCQ = কী হবে?
  1. 52137
  2. 48212
  3. 12216
  4. 23814
ব্যাখ্যা
প্রশ্ন: যদি BCS = ১২১৮ হয়, তাহলে MCQ = কী হবে?

সমাধান:

দেওয়া আছে,
BCS = 1218 
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার আগের বর্ণের ক্রম বা নম্বরের অবস্থানের দ্বারা প্রতিস্থাপিত হয়।
[B এর আগের বর্ণ A, বর্ণমালায় A এর অবস্থান = 1,
C এর আগের বর্ণ B, বর্ণমালায় B এর অবস্থান = 2,
S এর আগের বর্ণ R, বর্ণমালায় R এর অবস্থান = 18]

MCQ এর ক্ষেত্রে,
[M এর আগের বর্ণ L, বর্ণমালায় L এর অবস্থান = 12,
C এর আগের বর্ণ B, বর্ণমালায় B এর অবস্থান = 2,
Q এর আগের বর্ণ P, বর্ণমালায় p এর অবস্থান = 16]
∴ MCQ = 12216
২০.
একটি চৌবাচ্চার ৪/৭ অংশ পূর্ণ হতে ১২ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৭ ঘণ্টা ৩০ মিনিট
  3. ৯ ঘণ্টা
  4. ৬ ঘণ্টা ৪৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৪/৭ অংশ পূর্ণ হতে ১২ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (৪/৭) = ৩/৭ অংশ

এখন,
চৌবাচ্চাটির ৪/৭ অংশ পূর্ণ হতে সময় লাগে = ১২ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির সম্পূর্ণ বা ১ অংশ পূর্ণ হতে সময় লাগবে = (১২ × ৭)/৪ ঘণ্টা
= ২১ ঘণ্টা

∴ চৌবাচ্চাটির ৩/৭ অংশ পূর্ণ হতে সময় লাগবে = (২১ × ৩)/৭ ঘণ্টা
= ৯ ঘণ্টা
২১.
অকূল পাথার : সীমাহীন বিপদ :: ছকড়া নকড়া : ?
  1. প্রচ্ছন্ন প্রতিভা
  2. সস্তা দর
  3. হতভম্ব
  4. সুখের মিলন
ব্যাখ্যা
প্রশ্ন: অকূল পাথার : সীমাহীন বিপদ :: ছকড়া নকড়া : ?

সমাধান:
• ছকড়া নকড়া বাগধারাটির অর্থ- সস্তা দর।

• ছাই চাপা আগুন বাগধারাটির অর্থ- প্রচ্ছন্ন প্রতিভা।
• চোখে সরষের ফুল দেখা বাগধারাটির অর্থ- হতভম্ব।
• চাঁদের হাট বাগধারাটির অর্থ- সুখের মিলন।
২২.
ঘড়িতে যখন ৭ : ২০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?
  1. ৯০°
  2. ১০০°
  3. ১১০°
  4. ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৭ : ২০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?

সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | {(১১ × ২০) - (৬০ × ৭)}/২ |
= | (২২০ - ৪২০)/২ |
= |- ২০০/২ |
= |- ১০০ |
= ১০০°
২৩.
রহিম, করিম, সালিম, জলিল ও হাবিব এর মধ্যে রহিম, করিম থেকে লম্বা। সালিম, হাবিব থেকে খাটো। রহিম, জলিল থেকে খাটো। করিম, হাবিব থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
  1. সালিম
  2. জলিল
  3. রহিম
  4. হাবিব
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম, করিম, সালিম, জলিল ও হাবিব এর মধ্যে রহিম, করিম থেকে লম্বা। সালিম, হাবিব থেকে খাটো। রহিম, জলিল থেকে খাটো। করিম, হাবিব থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?

সমাধান:
সম্পর্কগুলো:
রহিম > করিম
হাবিব > সালিম
জলিল > রহিম
করিম > হাবিব

এখন ক্রমানুসারে সাজালে:
জলিল > রহিম > করিম > হাবিব > সালিম
∴ সবচেয়ে লম্বা জলিল।
২৪.
আপনার বাবার মায়ের স্বামীর প্রথম স্ত্রীর মেয়ের ছেলে আপনার কী হয়?
  1. চাচাতো ভাই
  2. মামা
  3. ফুফাতো ভাই
  4. খালু
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার মায়ের স্বামীর প্রথম স্ত্রীর মেয়ের ছেলে আপনার কী হয়?

সমাধান:
আপনার বাবার মা ⇒ আপনার দাদী
দাদীর স্বামী ⇒ আপনার দাদা
দাদার প্রথম স্ত্রী ⇒ আপনার দাদী/সৎ-দাদী
দাদী/সৎ-দাদীর মেয়ে ⇒ আপনার বাবার বোন/সৎ-বোন (আপনার ফুফু)
ফুফুর ছেলে ⇒ আপনার ফুফাতো ভাই
২৫.
২০২৫ সালের ১লা মার্চ শনিবার হলে, ২০২৬ সালের ১লা মার্চ কী বার হবে?
  1. সোমবার
  2. শুক্রবার
  3. শনিবার
  4. রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৫ সালের ১লা মার্চ শনিবার হলে, ২০২৬ সালের ১লা মার্চ কী বার হবে?

সমাধান:
২০২৫ কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে, তাই এটি লিপ ইয়ার নয়। সাধারণ বছরে ৩৬৫ দিন থাকে
৩৬৫ = (৫২ × ৭) + ১
অর্থাৎ ৫২ সপ্তাহ + ১ দিন
২০২৫ সালের ১লা মার্চ শনিবার
এক বছর পর একটি বার এগিয়ে যাবে অর্থাৎ, শনিবার + ১ = রবিবার হবে।

অতএব, ২০২৬ সালের ১লা মার্চ হবে রবিবার।
২৬.
'যার উপস্থিত বুদ্ধি আছে'- তাকে এক কথায় কী বলা হয়?
  1. অকুতোভয়
  2. অশ্রুতপূর্ব
  3. প্রত্যুৎপন্নমতি
  4. অনাহুত
ব্যাখ্যা
প্রশ্ন: 'যার উপস্থিত বুদ্ধি আছে'- তাকে এক কথায় কী বলা হয়?

সমাধান:
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷

• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
২৭.
৬ জন পুরুষ বা ৮ জন মহিলা একটি কাজ ২৪ দিনে শেষ করতে পারে। ১৮ জন পুরুষ ও ২৪ জন মহিলা একই কাজের দ্বিগুণ কত দিনে শেষ করবে?
  1. ৬ দিনে
  2. ৮ দিনে
  3. ১০ দিনে
  4. ৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন পুরুষ বা ৮ জন মহিলা একটি কাজ ২৪ দিনে শেষ করতে পারে। ১৮ জন পুরুষ ও ২৪ জন মহিলা একই কাজের দ্বিগুণ কত দিনে শেষ করবে?

সমাধান:
৬ জন পুরুষ = ৮ জন মহিলা
∴ ১৮ জন পুরুষ = ২৪ জন মহিলা
∴ ১৮ জন পুরুষ ও ২৪ জন মহিলা = ২৪ জন মহিলা ও ২৪ জন মহিলা = ৪৮ জন মহিলা

৮ জন মহিলা কাজটি করে = ২৪ দিনে
১ জন মহিলা কাজটি করে = ৮ × ২৪ দিনে
৪৮ জন মহিলা কাজটি করে = (৮ × ২৪)/৪৮ দিনে
= ৪ দিনে

অতএব, ১৮ জন পুরুষ ও ২৪ জন মহিলা দ্বিগুণ কাজ শেষ করতে পারবে = ৪ × ২ = ৮ দিনে
২৮.
পদ্মা নদীর সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'নীল নদ' এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. মিশর
  2. চীন
  3. রাশিয়া
  4. ব্রাজিল
ব্যাখ্যা
প্রশ্ন: পদ্মা নদীর সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'নীল নদ' এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
• পদ্মা নদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী, ঠিক তেমনি নীল নদ মিশরের একটি গুরুত্বপূর্ণ ও প্রধান নদী।
• এছাড়াও:
- উভয় নদীই দেশের অর্থনীতি ও কৃষির ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,
- উভয় নদীর তীরেই সভ্যতা গড়ে উঠেছে
- উভয় নদীই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।
২৯.
রাফি স্কুল থেকে বেড়িয়ে প্রতিদিন বাড়ি ফেরার পথে একটি বইয়ের দোকানে যায়। আজ মঙ্গলবার সে একটি বই কিনেছে। বইটি পড়া শেষ করতে তার ৪৫ দিন লেগেছে। সে যেদিন বইটি পড়া শেষ করলো সেদিন কি বার ছিল?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি স্কুল থেকে বেড়িয়ে প্রতিদিন বাড়ি ফেরার পথে একটি বইয়ের দোকানে যায়। আজ মঙ্গলবার সে একটি বই কিনেছে। বইটি পড়া শেষ করতে তার ৪৫ দিন লেগেছে। সে যেদিন বইটি পড়া শেষ করলো সেদিন কি বার ছিল?

সমাধান:
আমরা জানি,
যেকোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, মঙ্গলবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার মঙ্গলবার পাওয়া যাবে।
৪৫ দিন = (৬ × ৭) + ৩ দিন
মঙ্গলবার থেকে ৪৫ দিন পরে:
৪৩ তম দিন = মঙ্গলবার
৪৪ তম দিন = বুধবার
৪৫ তম দিন = বৃহস্পতিবার
অতএব, রাফি যেদিন বইটি পড়া শেষ করলো সেদিন ছিল বৃহস্পতিবার।
৩০.
ভাইরাস : পোলিও :: ব্যাকটেরিয়া : ?
  1. জন্ডিস
  2. টাইফয়েড
  3. গুটি বসন্ত
  4. হাম
ব্যাখ্যা
প্রশ্ন: ভাইরাস : পোলিও :: ব্যাকটেরিয়া : ?

সমাধান:
• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।
৩১.
একটি বাগান পরিষ্কার করতে মিঠুনের লাগে ৩০ মিনিট এবং রাজনের লাগে ২০ মিনিট। উভয়ে একসঙ্গে বাগান পরিষ্কার করা শুরু করলে কত মিনিটে কাজটি শেষ হবে?
  1. ১০ মিনিটে
  2. ১২ মিনিটে
  3. ১৪ মিনিটে
  4. ১৫ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাগান পরিষ্কার করতে মিঠুনের লাগে ৩০ মিনিট এবং রাজনের লাগে ২০ মিনিট। উভয়ে একসঙ্গে বাগান পরিষ্কার করা শুরু করলে কত মিনিটে কাজটি শেষ হবে?

সমাধান:
মিঠুন ১ মিনিটে কাজটির করে = ১/৩০ অংশ
রাজন ১ মিনিটে কাজটির করে = ১/২০ অংশ
মিঠুন ও রাজন একত্রে ১ মিনিটে কাজটি করবে = (১/৩০) + (১/২০) অংশ
= (২ + ৩)/৬০
= ১/১২

মিঠুন ও রাজন একসঙ্গে ১ মিনিটে করে কাজটির ১/১২ অংশ করবে।
∴ উভয়ে একত্রে ১ বা সম্পূর্ণ কাজটি করবে = ১২ মিনিটে।
৩২.
যদি SMART কে HNZIG হিসেবে কোড করা হয়, তাহলে BRIGHT কে কীভাবে কোড করা হবে?
  1. PIGRTS
  2. TOVEGT
  3. SKRVD
  4. YIRTSG
ব্যাখ্যা
প্রশ্ন: যদি SMART কে HNZIG হিসেবে কোড করা হয়, তাহলে BRIGHT কে কীভাবে কোড করা হবে?

সমাধান:

ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে পাই,
SMART → HNZIG
BRIGHT → YIRTSG
৩৩.
একটি বাস ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৫০ মিটার ও ১২০ মিটার লম্বা দুটি সেতু অতিক্রম করে। বাসটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ২০ মিটার
  2. ৩০ মিটার
  3. ২৫ মিটার
  4. ১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৫০ মিটার ও ১২০ মিটার লম্বা দুটি সেতু অতিক্রম করে। বাসটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
বাসটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ১৫০)/১৮ = (ক + ১২০)/১৫
⇒ ১৫(ক + ১৫০) = ১৮(ক + ১২০)
⇒ ১৫ক + ২২৫০ = ১৮ক + ২১৬০
⇒ ১৮ক - ১৫ক = ২২৫০ - ২১৬০
⇒ ৩ক = ৯০
⇒ ক = ৯০/৩
∴ ক = ৩০ মিটার

∴ বাসটির দৈর্ঘ্য ৩০ মিটার।
৩৪.
কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. পাণিনি
  2. তৎকালীন
  3. পৃষ্ঠপ্রদর্শণ
  4. শিরশ্ছেদ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
• পৃষ্ঠপ্রদর্শণ বানানটি অশুদ্ধ। এবং অপর তিনটি বানান শুদ্ধ।

পৃষ্ঠপ্রদর্শন (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি - প্রত্যয়: পৃষ্ঠ + প্রদর্শন।
- অর্থ: পলায়ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি।
৩৫.
দুটি পাইপ A ও B দ্বারা একটি সুইমিং পুল যথাক্রমে 8 ঘণ্টা ও 24 ঘণ্টায় পানি পূর্ণ হয়। দুটি পাইপ চালু করার পর, একটি ফাটলের ফলে পুলটি পূর্ণ হতে 2 ঘণ্টা সময় বেশি লাগে। যদি পুলটি সম্পূর্ণ ভর্তি থাকে, তাহলে ফাটল দ্বারা সম্পূর্ণ পানি বের হতে কত সময় লাগবে?
  1. 18 ঘণ্টা
  2. 12 ঘণ্টা
  3. 24 ঘণ্টা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি পাইপ A ও B দ্বারা একটি সুইমিং পুল যথাক্রমে 8 ঘণ্টা ও 24 ঘণ্টায় পানি পূর্ণ হয়। দুটি পাইপ চালু করার পর, একটি ফাটলের ফলে পুলটি পূর্ণ হতে 2 ঘণ্টা সময় বেশি লাগে। যদি পুলটি সম্পূর্ণ ভর্তি থাকে, তাহলে ফাটল দ্বারা সম্পূর্ণ পানি বের হতে কত সময় লাগবে?

সমাধান:
A ও B পাইপ দ্বারা 1 ঘণ্টায় পূর্ণ হয় = (1/8) + (1/24) = (3 + 1)/24 = 1/6 অংশ
অতএব, A ও B দ্বারা পুলটি 6 ঘণ্টায় পূর্ণ হয়।
ফাটলের জন্য পানি পূর্ণ হতে সময় বেশি লাগে = 2 ঘণ্টা
∴ ফাটলসহ নল দুটির পুলটি ভর্তি করতে সময় লাগবে = 6 + 2 = 8 ঘণ্টা
এখন,
ফাটল ছাড়া 1 ঘণ্টায় পূর্ণ হয় = 1/6 অংশ
ফাটলসহ 1 ঘণ্টায় পূর্ণ হয় = 1/8 অংশ
∴ ফাটলের কারণে 1 ঘণ্টায় খালি হয় = (1/6) - (1/8)
= (4 - 3)/24
= 1/24 অংশ

∴ ফাটলটি 24 ঘণ্টায় পুলটিকে খালি করবে।
৩৬.
১০ জন ছাত্রের পরীক্ষার গড় নম্বর ৭৫। ৫ জন নতুন ছাত্রের সাথে যোগ দিলে গড় নম্বর ৮০ হয়ে যায়। নতুন ৫ জন ছাত্র ও পূর্বের ১০ জন ছাত্রের মোট নম্বরের পার্থক্য কত?
  1. ১৮০ নম্বর
  2. ২২০ নম্বর
  3. ২৫০ নম্বর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জন ছাত্রের পরীক্ষার গড় নম্বর ৭৫। ৫ জন নতুন ছাত্রের সাথে যোগ দিলে গড় নম্বর ৮০ হয়ে যায়। নতুন ৫ জন ছাত্র ও পূর্বের ১০ জন ছাত্রের মোট নম্বরের পার্থক্য কত?

সমাধান:
১০ জন ছাত্রের পরীক্ষার মোট নম্বর = ৭৫ × ১০ নম্বর
= ৭৫০ নম্বর

১৫ জন ছাত্রের পরীক্ষার মোট নম্বর = ৮০ × ১৫ নম্বর
= ১২০০ নম্বর

∴ নতুন ৫ জন ছাত্রের মোট নম্বর = ১২০০ - ৭৫০ নম্বর
= ৪৫০ নম্বর

নতুন ৫ জন ছাত্র ও পূর্বের ১০ জন ছাত্রের মোট নম্বরসমূহের পার্থক্য = ৭৫০ - ৪৫০ নম্বর
= ৩০০ নম্বর
৩৭.
প্রধানমন্ত্রী : ২৫ বছর :: রাষ্ট্রপতি : ?
  1. ১৮ বছর
  2. ২৫ বছর
  3. ৩০ বছর
  4. ৩৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: প্রধানমন্ত্রী : ২৫ বছর :: রাষ্ট্রপতি : ?

সমাধান:
বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স ২৫ বছর এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স ৩৫ বছর।
৩৮.
স্রোতহীন অবস্থায় একজন মাঝি সকালে ৮ কি.মি./ঘণ্টা বেগে ঘাঁট থেকে বাজারে যায়। স্রোতহীন অবস্থায় বিকালে ৫ কি.মি./ঘণ্টা বেগে বাজার থেকে ঘাঁটে ফিরে আসে, এতে তার ১.৫ ঘণ্টা সময় বেশি লাগে। ঘাঁট থেকে বাজারের দূরত্ব কত?
  1. ২০ কি.মি.
  2. ১৫ কি.মি.
  3. ২৪ কি.মি.
  4. ১৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতহীন অবস্থায় একজন মাঝি সকালে ৮ কি.মি./ঘণ্টা বেগে ঘাঁট থেকে বাজারে যায়। স্রোতহীন অবস্থায় বিকালে ৫ কি.মি./ঘণ্টা বেগে বাজার থেকে ঘাঁটে ফিরে আসে, এতে তার ১.৫ ঘণ্টা সময় বেশি লাগে। ঘাঁট থেকে বাজারের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
ঘাঁট থেকে বাজারের দূরত্ব = ক কি.মি.
বাজারে যেতে সময় লাগে = ক/৮ ঘণ্টা
বাজার থেকে ফিরতে সময় লাগে = ক/৫ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৫) - (ক/৮) = ১.৫
⇒ (৮ক - ৫ক)/৪০ = ১.৫
⇒ ৩ক/৪০ = ১.৫
⇒ ৩ক = ১.৫ × ৪০
⇒ ৩ক = ৬০
⇒ ক = ৬০/৩
∴ ক = ২০

∴ ঘাঁট থেকে বাজারের দূরত্ব = ২০ কি.মি.
৩৯.
He died ______ negligence.
  1. in
  2. by
  3. at
  4. through
ব্যাখ্যা
প্রশ্ন: He died ______ negligence.

সমাধান:
♦ Prepositions with die
১। যুদ্ধক্ষেত্রে বা ঘুমের মধ্যে বা শান্তিতে মারা গেলে Die in বসে ।
- He died in the battle field.
- His uncle died in sleep.
- His mother died in peace.

২। কোন accident এ মারা গেলে in বসে ।
Many people die in an accident.
He died in a car crash.
এরসাথে by বসালে ভুল হবে । He died by a car crash.

৩। দেশের জন্য বা কোন আদর্শের জন্য মারা গেলে die for বসে ।
- Many men died in 1971 for our freedom.

৪। রোগে মারা গেলে বা আঘাত পেয়ে মারা গেলে dies of বা die from বসে ।
- The man died from cancer/cholera.

৫। অবহেলায় মারা গেলে die through বসে।
- He died through negligence.

৬। ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.

Sources - Oxford, Cambridge, and Merriam Webster Dictionary. Common Mistakes in English by T J Fitikides
৪০.
একটি বাস ৫০ মাইল/ঘণ্টা বেগে ২০ মাইল যায়। যদি বাসটির যাওয়া ও আসায় মোট ৭২ মিনিট সময় লাগে, তাহলে বাসটির ফেরার গতিবেগ কত?
  1. ২৫ মাইল/ঘণ্টা
  2. ৩২ মাইল/ঘণ্টা
  3. ৩৬ মাইল/ঘণ্টা
  4. ২৪ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস ৫০ মাইল/ঘণ্টা বেগে ২০ মাইল যায়। যদি বাসটির যাওয়া ও আসায় মোট ৭২ মিনিট সময় লাগে, তাহলে বাসটির ফেরার গতিবেগ কত?

সমাধান:
৫০ মাইল/ঘণ্টা বেগে ২০ মাইল যেতে সময় লাগে = ২০/৫০ ঘণ্টা = ২/৫ ঘণ্টা = ২৪ মিনিট
∴ ফিরে আসতে সময় লাগে = (৭২ - ২৪) মিনিট = ৪৮ মিনিট

৪৮ মিনিটে ফিরে আসে = ২০ মাইল
∴ ৬০ মিনিটে ফিরে আসার গতিবেগ হবে = (২০ × ৬০)/৪৮ = ২৫ মাইল/ঘণ্টা