পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য। সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 10 বর্গ সে.মি. 
  2. খ) 15 বর্গ সে.মি. 
  3. গ) 20 বর্গ সে.মি. 
  4. ঘ) 25 বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10সে.মি. ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a সে.মি.
এখন,
a2 + a2 = 102
2a2 = 100
a2 = 50
a = √50

ত্রিভুজটির ক্ষেত্রফল = (1/2) × (√50) × (√50)
                                = (1/2) × (50)
                                = 25 বর্গ সে.মি. 
.
ΔXYZ এ ∠X = 65°, ∠Y = 25° হলে, ত্রিভুজটি কী ধরণের হবে? 
  1. ক) সূক্ষ্মকোণী ত্রিভুজ
  2. খ) সমকোণী ত্রিভুজ
  3. গ) সমবাহু ত্রিভুজ
  4. ঘ) সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ΔXYZ এ ∠X = 65°, ∠Y = 25° হলে, ত্রিভুজটি কী ধরণের হবে?

সমাধান: 
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

এখন,
 ∠X + ∠Y + ∠Z  = 180°
 65° + 25° + ∠Z = 180°
90° + ∠Z = 180°
∠Z =180° - 90° 
∠Z =90°

ΔXYZ একটি সমকোণী ত্রিভুজ। 
.
কোনো একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 7 সে.মি. এবং 25 সে.মি. তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত সে.মি. হলে একটি সমকোণী ত্রিভুজ হবে?  
  1. ক) 12 সে.মি.
  2. খ) 24 সে.মি.
  3. গ) 36 সে.মি.
  4. ঘ) 48 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 7 সে.মি. এবং 25 সে.মি. তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত সে.মি. হলে একটি সমকোণী ত্রিভুজ হবে?  

সমাধান: 
 তৃতীয় বাহুটির দৈর্ঘ্য = x সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই,
72 + x2 = 252
49 +  x2 = 625
x2 = 625 - 49 
x2 = 576
x2 = 242
x = 24 
.
একটি কোণের মান তার পূরক কোণের চারভাগের ভাগের সমান। কোণটি কত? 
  1. ক) 22°
  2. খ) 30°
  3. গ) 18°
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের চারভাগের ভাগের সমান। কোণটি কত? 

সমাধান: 
আমরা জানি,
দুটি কোণের যোগফল 90° হলে তাকে বলে পূরক কোণ। 
ধরি,
একটি কোণ x 
পূরক কোণ =  90° - x

প্রশ্নমতে,
x = (90° - x)/4
4x = 90° - x
4x + x = 90°
5x = 90°
x = 90°/5
x = 18°
.
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 20 মিটার এবং অপর দুইটি বাহুর প্রতিটি 16 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 16√39 বর্গ মিটার 
  2. খ) 18√39 বর্গ মিটার 
  3. গ) 20√39 বর্গ মিটার 
  4. ঘ) 22√39 বর্গ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 20 মিটার এবং অপর দুইটি বাহুর প্রতিটি 16 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b = 20 মিটার
সমান সমান বাহুর দৈর্ঘ্য a = 16 মিটার

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
= (b/4) × √(4a2 - b2)
 = (20/4) × √(4 × 162 - 202)
= 5 × √(1024 - 400)
= 5 ×√624
= 5 × 4√39
= 20√39 বর্গ মিটার
.
প্রদত্ত চিত্রে হতে ∠PEA এর মান কত 
  1. ক) 65°
  2. খ) 50°
  3. গ) 130°
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে হতে ∠PEA এর মান কত 
 
সমাধান: 
∠PEA + ∠AEC  = 180° 
∠PEA + 50° =  180° 
∠PEA = 180°  -  50°
 ∠PEA = 130°
.
ΔABC এ  AB = AC, ∠A = 40° হলে, ∠C = কত? 
  1. ক) 40°
  2. খ) 70°
  3. গ) 50°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এ  AB = AC, ∠A = 40° হলে, ∠C = কত? 
 

সমাধান: 
ΔABC এ  AB = AC
 ∠C =  ∠B 

আবার,
∠A + ∠B + ∠C = 180°
40 + ∠C + ∠C= 180°
2∠C = 180° - 40°
2∠C = 140°
∠C = 140°/2
∠C = 70°
.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও প্রস্থের অনুপাত 5 : 1। যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 216বর্গ সে.মি. হয় আয়তক্ষেত্রের প্রস্থ কত? 
  1. ক) 6 সে.মি. 
  2. খ) 12 সে.মি. 
  3. গ) 18 সে.মি. 
  4. ঘ) 24 সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও প্রস্থের অনুপাত 5 : 1। যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 216বর্গ সে.মি. হয় আয়তক্ষেত্রের প্রস্থ কত? 

সমাধান: 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x 
আয়তক্ষেত্রের প্রস্থ = y 

প্রশ্নমতে,
y = a .............(1)
আবার,
2(x + y) = 5a
2x + 2y = 5a
2x + 2a = 5a
2x = 3a
x = 3a/2

এখন 
(3a/2) × a = 216
3a2 = 216 × 2
a2 = (216 × 2)/3
a2 = 144
a2 = 122
a = 12
y = 12

আয়তক্ষেত্রের প্রস্থ = 12 সে.মি. 
.
দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক-
  1. ক) একই পাশের অন্তঃস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক
  2. খ) একান্তর কোণ জোড়া সমান হবে
  3. গ) অনুরূপ কোণ জোড়া সমান
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
সমাধান:
- দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান হবে।
- দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান হবে।
- দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক। I
১০.
ABCD সামান্তরিকের ∠C= 100° হলে, ∠B = কত? 
  1. ক) 80°
  2. খ) 100°
  3. গ) 60°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের ∠C= 100° হলে, ∠B = কত? 


সমাধান: 
আমরা জানি,
সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। 
 ∠C = 100° হলে ∠A = 100°
∠B = ∠D 

এখন,
 ∠A + ∠B + ∠C + ∠D = 360°
100° + 100° +  ∠B +  ∠D = 360°
∠B +  ∠D = 360° - 200
∠B + ∠B = 160°
2∠B = 160°
∠B = 160°/2
∠B = 80°

১১.
প্রদত্ত চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ ।। MR হলে, ∠MRN এর মান কত?
  1. ক) 45°
  2. খ) 25°
  3. গ) 55°
  4. ঘ) 35°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ ।। MR হলে, ∠MRN এর মান কত?
 

সমাধান: 
PQ ।। MR হলে
∠PQR = ∠MRL = 55° [অনুরুপ কোণগুলো সমান]  

∠LRN =  ∠MRL  + ∠MRN
90° = 55° + ∠MRN
∠MRN = 90° - 55°
∠MRN = 35°
১২.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 8° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত? 
  1. ক) 43°
  2. খ) 37°
  3. গ) 39°
  4. ঘ) 41°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 8° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত? 

সমাধান: 
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর ক্ষুদ্রতম কোণ x + 8°

এখন
x + x +8° + 90° = 180°
⇒ 2x = 180° - 98°
⇒ x = 82°/2
∴ x = 41°

ক্ষুদ্রতম কোণ 41°
১৩.
প্রদত্ত চিত্র অনুসারে নিচের কোনটি সঠিক? 
  1. ক) ∠3 এবং ∠6 পরস্পর একান্তর কোণ 
  2. খ) ∠3 এবং ∠2 পরস্পর একান্তর কোণ 
  3. গ) ∠5 এবং ∠8 পরস্পর একান্তর কোণ 
  4. ঘ) ∠7 এবং ∠6 পরস্পর অনুরূপ কোণ 
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে নিচের কোনটি সঠিক? 
 

সমাধান: 
AB ও CD রেখা পরস্পর সমান্তরাল EF তাদের ছেদক। 
 ∠3 এবং ∠6, ∠4 এবং ∠5 পরস্পর একান্তর কোণ 
১৪.
একটি সমকোণী ত্রিভুজের 15 সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর 3 সে.মি.। সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত? 
  1. ক) 9 সে.মি.
  2. খ) 10 সে.মি.
  3. গ) 11 সে.মি.
  4. ঘ) 14 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের 15 সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর 3 সে.মি.। সবেচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি
সমকোণী ত্রিভুজের এক বাহু = x
সমকোণী ত্রিভুজের অপর বাহু = x + 3
এখন 
∴ (x + 3)2 + x2 = 152
x2 + 2.x.3 + 32 + x2 = 225
x2 + 6x +9 + x2 = 225 
2x2 + 6x + 9 - 225 = 0
2x2 + 6x - 216 = 0
2(x2 + 3x - 108) = 0
x2 + 3x - 108 = 0
x2 + 12x - 9x - 108 =0
x(x + 12) - 9(x + 12) = 0
(x + 12)(x - 9) = 0

হয় 
x - 9 = 0
x = 9
অথবা 
x + 12 = 0
x = - 12[দৈর্ঘ্য ঋনাত্নক হতে পারে না ]

সবেচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য = 9 সে.মি.
১৫.
কোনটি রম্বসের বৈশিষ্ট্য?
  1. ক) কর্ণদ্বয় পরস্পর সমান
  2. খ) বিপরীত কোণদ্বয় অসমান
  3. গ) বিপরীত বাহুগুলো সমান্তরাল
  4. ঘ) প্রত্যেকটি বাহুই অসমান
ব্যাখ্যা
রম্বসের বৈশিষ্ট্য হলো, এর 
ⅰ) চারটি বাহু পরস্পর সমান,
ⅱ) বিপরীত বাহুগুলো সমান্তরাল,
ⅲ) কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়।
১৬.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ABC + ∠BAC = 140° হলে, ∠ACD এর মান কত?
  1. ক) 70°
  2. খ) 100°
  3. গ) 140°
  4. ঘ) 180°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠ABC + ∠BAC = 140° হলে, ∠ACD এর মান কত?

সমাধান: 
১. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর।I
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলে ∠ABC + ∠BAC = ∠ACD
∠ABC + ∠BAC = 140°
∠ACD = 140°