পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ১০ নভেম্বর, ২০২২সময়55 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড - ১৪.১০.২০২২ পদের নাম: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-৯) Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ১০ নভেম্বর, ২০২২ · ১০০ প্রশ্ন

.
‘অনীক’ শব্দের অর্থ কী?
  1. ক) সূর্য
  2. খ) সমুদ্র
  3. গ) যুদ্ধক্ষেত্র
  4. ঘ) সৈনিক
ব্যাখ্যা
‘অনীক’ শব্দের অর্থ = সৈনিক বা সেনাবাহিনী

• অনীক (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √অন্‌+ঈক
অর্থ: 
- যুদ্ধ
- সেনাবাহিনী

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
‘ক্ষীয়মান' এর বিপরীত শব্দ কী?
  1. ক) বৃহৎ 
  2. খ) বর্ধিষ্ণু
  3. গ) বর্ধমান
  4. ঘ) বৃদ্ধিপ্রাপ্ত 
ব্যাখ্যা
‘ক্ষীয়মান' এর বিপরীত শব্দ 'বর্ধমান' 
অন্যদিকে
'বৃহৎ' এর বিপরীত শব্দ 'ক্ষুদ্র',
'বর্ধিষ্ণু' এর বিপরীত শব্দ 'ক্ষয়িষ্ণু' এবং
'বৃদ্ধি' প্রাপ্ত এর বিপরীত শব্দ 'ক্ষয়প্রাপ্ত'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'Co-opted' এর পরিভাষা কোনটি? 
  1. ক) সহযােজিত 
  2. খ) যােজিত 
  3. গ) সংযােজিত 
  4. ঘ) সংযুক্ত 
ব্যাখ্যা
'Co-opted' এর পরিভাষা- সহযোজিত 

গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা
Co-opt = সহযোজন করা
Composite - সংমিশ্রণ , সংযুক্ত 
Attached - সংলগ্ন, 
Co-Operative = সমবায় 
Co-Operation = সহযোগিতা করা

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
.
‘কারাগারের রােজনামচা'-
  1. ক) নাটক
  2. খ) কাব্য
  3. গ) উপন্যাস
  4. ঘ) দিনলিপি
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নামকরণ করেন শেখ রেহেনা। প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।

উৎস: কারাগারের রোচনামচা।
.
বাক্য সংকোচন করুন: ‘মৃত্তিকা দিয়ে তৈরি' 
  1. ক) মৃন্ময়
  2. খ) মেটেল
  3. গ) চিন্ময় 
  4. ঘ) মন্ময় 
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
মৃণ্ময় (বিশেষণ):
অর্থ - মাটির তৈরি।
-------------
কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
মৃত্তিকার দ্বারা নির্মিত- মৃন্ময়।
তৃণাচ্ছাদিত ভূমি- শাদ্বল।
নীল বর্ণ পদ্ম- ইন্দিবর।
বুকে হেঁটে গমন করে যে- উরগ।

উৎস:  ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

.
কোন বানানটি শুদ্ধ? 
  1. ক) শশ্রুষা
  2. খ) শশ্রূষা
  3. গ) সশ্রূষা
  4. ঘ) শুশ্রূষা
ব্যাখ্যা
শুদ্ধ বানান = শুশ্রূষা 

শুশ্রূষা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √শ্রু+সন্‌+অ+আ 
অর্থ: পরিচর্যা, সেবা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'Hand out' এর বাংলা পরিভাষা কি? 
  1. ক) তথ্যপত্র 
  2. খ) প্রচারপত্র 
  3. গ) হস্তলিখিত পত্র
  4. ঘ) জ্ঞাপন পত্র
ব্যাখ্যা
'Hand out' এর বাংলা পরিভাষা = জ্ঞাপন পত্র
অন্যদিকে, 
Hand-bill =  প্রচারপত্র 
Hand-book = তথ্যপুস্তিকা 
Handicraft= হস্তশিল্প 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
.
'বাতাস’ শব্দের সমার্থক কোনটি? 
  1. ক) ভূধর 
  2. খ) মহােদর 
  3. গ) গন্ধবহ
  4. ঘ) শিখা
ব্যাখ্যা
• 'বাতাস' শব্দের সমার্থক 'গন্ধবহ/গন্ধবাহ'  
'গন্ধবহ/গন্ধবাহ' শব্দের অর্থ = বায়ু বা বাতাস। 
• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ: বায়ু, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
নিম্নের কোন বানানটি শুদ্ধ? 
  1. ক) কল্যানীয়েসু
  2. খ) কল্যাণীয়েষু 
  3. গ) কল্যাণিয়েষু 
  4. ঘ) কল্যাণিয়েসু
ব্যাখ্যা
সম্ভাষণসূচক শব্দে এ - কারের পর মূর্ধন্য - ষ ব্যবহৃত হয়।
যেমন: কল্যাণীয়েষু, শ্রদ্ধাস্পদেষু, স্নেহাস্পদেষু, বঙ্গবরেষু, সুজনেষু।

কল্যাণীয়েষু (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = কল্যাণীয়+এষু
অর্থ: বয়ঃকনিষ্ঠ পুরুষকে লিখিত পত্রের সম্বোধন-সূচক পাঠ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
'বাংলাপিডিয়া’ প্রকাশের উদ্যোক্তা -
  1. ক) বাংলা একাডেমি
  2. খ) বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি
  3. গ) মুক্তিযুদ্ধ জাদুঘর
  4. ঘ) দি ইউনিভার্সিটি প্রেস লি. 
ব্যাখ্যা
• বাংলাপিডিয়া - বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ। এ জ্ঞানকোষে প্রায় ১৪৫০ জন পণ্ডিতের সৃজনশীল কাজের সমন্বয় ঘটেছে।
• 'বাংলাপিডিয়া’ প্রকাশের উদ্যোক্তা বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি
• বাংলাপিডিয়ার সংশোধিত ও বর্ধিত সংস্করণ প্রকাশ এবং অনুরূপ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৪ সালে বাংলাপিডিয়া ট্রাস্ট গঠন করে। 

• সোসাইটির কার্যক্রমের পরিধি বিস্তার ও বিদ্যোৎসাহী লোকদের সোসাইটির কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগদানের লক্ষ্যে এখানে ১৯৮৪ সালে এনডাউমেন্ট স্কিম চালু করা হয়। তখন থেকে এ পর্যন্ত সোসাইটিতে মোট ২৪টি ট্রাস্ট ফান্ড চালু করা হয়েছে। প্রতিটি ট্রাস্ট ফান্ডই একটি আলাদা বোর্ড অব ট্রাস্টি দ্বারা পরিচালিত হয়। এছাড়াও সোসাইটি কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত ৩টি প্রকল্প সমাপ্তির পর এর পরিসম্পদ নিয়ে ৩টি ট্রাস্টফান্ড গঠন করা হয়েছে।
- এগুলি হলো বাংলাপিডিয়া ট্রাস্ট, কালচারাল স্টাডিজ ট্রাস্ট, ফ্লোরা অ্যান্ড ফনা স্টাডিজ ট্রাস্ট। এছাড়াও সোসাইটি ঢাকার বিভিন্ন দিক নিয়ে গবেষণা পরিচালনার লক্ষে সেন্টার ফর ঢাকা স্টাডিজ স্থাপন করেছে। ট্রাস্ট ফান্ডগুলি গবেষণা কর্ম, বক্তৃতা অনুষ্ঠান, পুরস্কার, সম্মাননা প্রদান, গ্রন্থ রচনা, গবেষণা কর্মে তথ্য উপাত্ত সংগ্রহ, প্রত্নতাত্ত্বিক জরিপ প্রভৃতি কাজে অর্থায়ন করে থাকে।

উৎস: বাংলাপিডিয়া।
১১.
‘আ মরি বাংলা ভাষা'- এ চরণে ‘আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে? 
  1. ক) আশাবাদ 
  2. খ) আবেগ
  3. গ) আনুগত্য 
  4. ঘ) আনন্দ 
ব্যাখ্যা
'আ' (অব্যয়) বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়:
(১) আনন্দ প্রকাশে - আ মরি বাংলা ভাষা!-অতুলপ্রসাদ সেন);
(২) সুখবোধে - আ কি আরাম!;
(৩) বিদ্রূপে - আ মরণ আর কী!;
(৪) প্রশংসায় - আ মরি! আ মরি! কী শোভা!;
(৫) স্বস্তিতে - আ! বাঁচা গেল।;
(৬) স্মরণে - আ, তাই বটে! ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি অনলাইন ডিকশনারি।
১২.
কোন শব্দের নারীবাচক শব্দ হয় না?
  1. ক) শিক্ষক
  2. খ) গুরু
  3. গ) বাঘ
  4. ঘ) সভাপতি 
ব্যাখ্যা
বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না।
- যেমন নার্গিস আখতার একজন সহকারী শিক্ষক। 
- নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি।
 
 শিক্ষক -শিক্ষিকা,
বাঘ - বাঘিনী,
গুরু - গুরুপত্নী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
১৩.
নষ্ট হওয়া স্বভাব যার -
  1. ক) অবিনশ্বর
  2. খ) নষ্টস্বভাব
  3. গ) নশ্বর 
  4. ঘ) বিনষ্ট 
ব্যাখ্যা
নষ্ট হওয়া স্বভাব যার - নশ্বর 

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ
- 'যার বাসস্থান নেই' = অনিকেত,
- 'স্থায়ী ঠিকানা নেই যার' = উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' = উদ্বাস্তু,
- 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' = অবিনশ্বর
- 'যা চিরস্থায়ী নয়' = নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' = অস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্ররচনা-
  1. ক) মুকুট
  2. খ) ছিন্নপত্র
  3. গ) ভাঙাগান
  4. ঘ) রাজর্ষি
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্র সংকলন 'ছিন্নপত্র'। 
- এটি বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্ররচনা। 
- ১৮৯০ সালের দিকে রবীন্দ্রনাথ কল্পনার জগৎ থেকে নেমে বাস্তব জীবনে আসেন এবং রচনা করেন বাংলা সাহিত্যের অপূর্ব সম্পদ গল্পগুচ্ছের গল্পগুলি।
- এছাড়া উত্তর ও পূর্ববঙ্গের প্রকৃতি অপরূপ রূপে প্রতিভাত হয় তাঁর ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা পত্রে, যেগুলি ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী নামে সংকলিত হয়।
- জীবনের এই পর্বে রবীন্দ্রনাথ জমিদারি তদারকি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থান  শাহজাদপুর,  পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে ঘুরে বেড়ান।
- এই সূত্রেই শিলাইদহে গড়ে ওঠে একটি কবিতীর্থ।
- পদ্মাবক্ষে নৌকায় চড়ে বেড়ানোর সময় পদ্মানদী, বালুচর, কাশবন, সূর্যোদয়-সূর্যাস্ত, দরিদ্র জীবন এবং সেখানকার সাধারণ মানুষের হূদয়লীলা কবিকে গভীরভাবে আলোড়িত করে, যা এ পর্বের গল্পে ও কবিতায় প্রতিফলিত হয়েছে।
- এটি প্রকাশিত হয় ১৯১২ সালে। 
- সাহিত্যিক প্রমথ চৌধুরীর সাথে বিবাহের পর তিনি ইন্দিরা দেবী চৌধুরাণী  হন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৫.
নিচের কোন শব্দটির কোন লিঙ্গান্তর হয় না?
  1. ক) ঢাকী
  2. খ) সেবিকা
  3. গ) মালী
  4. ঘ) সুন্দর
ব্যাখ্যা
কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়।
যেমন-
- কবিরাজ
- ঢাকী
- কৃতদার
- অকৃতদার

অন্যদিকে 
মালী - মালিণী 
সুন্দর - সুন্দরী 
সেবক - সেবিকা 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৬.
'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযােদ্ধা হলেন?
  1. ক) জাহানারা ইমাম
  2. খ) কাঁকন বিবি
  3. গ) ফেরদৌসী প্রিয়ভাষিণী
  4. ঘ) তারামন বিবি
ব্যাখ্যা
১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়-
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৮ জন,
- বীর বিক্রম - ১৭৫ জন,
- বীর প্রতীক - ৪২৬ জন।

তার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী 'বীরপ্রতীক' খেতাব পেয়েছেন।
- ক্যাপ্টেন ডা. সিতারা বেগম ও
- তারামন বিবি।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট
১৭.
ভৌগােলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
  1. ক) নাটোর
  2. খ) ফরিদপুর
  3. গ) গােপালগঞ্জ
  4. ঘ) মুন্সিগঞ্জ 
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনের সঠিক উত্তর ফরিদপুর ও মুন্সিগঞ্জ উভয়ই। অপশনে দ্বৈত উত্তর থাকায়, তা বাতিল করা হয়েছে। 
 
বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।

- এছাড়া বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

উৎস: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী ও বাংলাপিডিয়া।
১৮.
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

বাংলাদেশের.....
উত্তরে- ভারতের পশ্চিবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশ।
পূবে - ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ এবং মিয়ানমার।
দক্ষিণে - বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ (ভারত), মিয়ানমার।
পশ্চিমে - ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
- মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি।
১৯.
গন্ডােয়ানাল্যান্ড কোন স্থানের পূর্ব নাম?
  1. ক) দিনাজপুর
  2. খ) বাগেরহাট
  3. গ) কক্সবাজার
  4. ঘ) বান্দরবান
ব্যাখ্যা
- দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর গুচ্ছ গুচ্ছ লিচু বাগানের জেলা দিনাজপুর। 
- দিনাজপুর জেলার পুরাতন নাম ছিল গন্ডোয়ানাল্যান্ড। 
- এখানে ছোট যমুনা, আত্রাই, পুনর্ভবা, ঢেপা, গর্ভেশ্বরী নদ-নদী বিদ্যমান।
 
উৎস : দিনাজপুর জেলা ওয়েবসাইট 
২০.
ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি?
  1. ক) স্পারসাে
  2. খ) নাসা
  3. গ) হু
  4. ঘ) আই.ইউ.সি.এন
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র হলো স্পারসো (SPARRSO)
- SPARRSO এর পূর্ণরূপ Space Research and Remote Sensing Organisation)।
- এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রধান কার্যালয় ঢাকার শেরেবাংলা নগরের আগারগাঁও-য়ে অবস্থিত।

(তথ্যসূত্রঃ SPARSO ওয়েবসাইট)।
২১.
বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে -
  1. ক) পঞ্চগড়ে
  2. খ) রাজশাহীতে
  3. গ) মৌলভীবাজারে
  4. ঘ) সিলেটে
ব্যাখ্যা
- অর্গানিক চা হলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত চা। অর্থাৎ অর্গানিক চা চাষে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহৃত হয় না।
- বাংলাদেশে ২০০০ সালের দিকে পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায় সর্বপ্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয়। বেসরকারি প্রতিষ্ঠান কাজী এন্ড কাজী টি এস্টেটের মাধ্যমে তেতুঁলিয়ায় প্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয়।
- বর্তমানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর প্রভৃতি জেলায় ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে অর্গানিক চায়ের চাষ হচ্ছে।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন, চা গবেষণা ইনস্টিটিউট এবং প্রথম আলো)
২২.
বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানাটি কোথায় অবস্থিত?
  1. ক) ফেঞ্চুগঞ্জ
  2. খ) সিদ্ধিরগঞ্জ
  3. গ) আশুগঞ্জ
  4. ঘ) ঘােড়াশাল 
ব্যাখ্যা
- উৎপাদন ক্ষমতার দিক থেকে সবচেয়ে বৃহৎ সার কারখানা হলো শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (এসএফসিএল)।
- এটি  সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা সদর থেকে ৬ কি.মি. দক্ষিণে অবস্থিত।
 
 
শিল্প মন্ত্রণালয়াধীন বিসিআইসি’র নিয়ন্ত্রণে বর্তমানে দেশে ৭টি সার কারখানা রয়েছে।
এগুলো হলো:
- ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী
- শাহজালাল ফার্টিলাইজার কোঃ লিমিটেড
- চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড
- যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড
- আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ
- টিএসপি কমপ্লেক্স লিমিটিড
- ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিঃ
  
উৎস: বিসিআইসি ওয়েবসাইট।
২৩.
বাংলাদেশের কোথায় প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপিত হয়?
  1. ক) বগুড়া
  2. খ) চট্টগ্রাম
  3. গ) টুঙ্গিপাড়া
  4. ঘ) বানারিপাড়া
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত। 
-  টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিতে মাত্রাতিরিক্ত আয়রণ ও আর্সেনিক রয়েছে। 
- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে তিন হাজার পরিবারে কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।  
 
উৎস : প্রথম আলো 
২৪.
বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
  1. ক) প্লাইস্টোসিন যুগের
  2. খ) টারশিয়ারি যুগের
  3. গ) মায়ােসিন যুগের
  4. ঘ) ফেডােনিয়ান যুগের 
ব্যাখ্যা
- ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশে তিন ধরনের ভূমিরূপ দেখা যায়।
এগুলো হলো:
- টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
- প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
- প্লাবন সমভূমি।
- এদের মধ্যে সবচেয়ে পুরাতন ভূমিরূপ হলো টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী। আনুমানিক প্রায় ২০ লক্ষ বছর পূর্বে এগুলো গঠিত হয়।
- দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ প্রভৃতি জেলা জুড়ে টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী অবস্থিত।
- দেশের মোট আয়তনের প্রায় ১২ শতাংশ অঞ্চল টারশিয়ারি যুগে গঠিত।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
২৫.
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
  1. ক) কুসুম্বা
  2. খ) বড় সােনা মসজিদ
  3. গ) ষাট গম্বুজ মসজিদ
  4. ঘ) সাত গম্বুজ মসজিদ
ব্যাখ্যা
- খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের একজন স্থানীয় শাসক।
- তিনি রাজা গণেশকে পরাজিত করে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামের পতাকা উড্ডীন করেন।
- পঞ্চদশ শতাব্দীতে বাগেরহাট জেলায় তিনি বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ ‘ষাট গম্বুজ মসজিদ’ নির্মাণ করেন।
- ১৯৮৩ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।

সূত্র:  নবম-দশম শ্রেণির বোর্ড বই, বাংলাপিডিয়া।
২৬.
বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
  1. ক) লস এঞ্জেলস
  2. খ) আটলান্টা
  3. গ) মস্কো
  4. ঘ) মেক্সিকো সিটি
ব্যাখ্যা
- ১৯৮৪ সালের ২৮ জুলাই থেকে ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে অনুষ্ঠিত ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আসরে বাংলাদেশ প্রথম অংশ নেয়। তারপর থেকে প্রতিটি আসরেই বাংলাদেশ অংশ নিয়ে আসছে।
- তবে এর মধ্যে ২০১৬ সালে গলফার সিদ্দিকুর রহমানই প্রথম যোগ্যতার মাধ্যমে অংশগ্রহণ করে। ২০২১ সালের টোকিও অলিম্পিকে আর্চার রোমান সানা দ্বিতীয় ব্যক্তি হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। এ ব্যতীত বাকি সবাই দেশীয় কোটায় অংশ নিয়েছে।

(সূত্র: অলিম্পিক ওয়েবসাইট এবং ডেইলি ষ্টার)
২৭.
এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে? 
  1. স্যাডলার কমিশন, ১৯৯৭
  2. সার্জেন্ট কমিশন, ১৯৪৪
  3. শরীফ কমিশন, ১৯৫৯
  4. কুদরত-ই-খুদা কমিশন, ১৯৭২
ব্যাখ্যা
- স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করে।
- কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন ১৯৭২ সালে গঠিত হয়।
- ১৯৭৪ সালে কুদরাত-এ-খুদা প্রণীত ‘বাংলাদেশ শিক্ষা কমিশন’ ১৯৮৩ সালের মধ্যে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকে সর্বজনীন, বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষার সুপারিশ করে।
- ১৯৮১ সালে পৃথক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারী বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়। 
- অন্যদিকে এ আইনের যথাযথ বাস্তবায়ন পরিবীক্ষণের জন্য প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ২১ আগস্ট, ১৯৯০ইং ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন বাস্তবায়ন পরিবীক্ষণ কোস/সেল প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ৩১ নভেম্বর, ১৯৯২ ইং তারিখে এর নামকরণ করা হয় ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট’।
১ জানুয়ারী, ১৯৯৩ থেকে সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কার্যকর হয়।
- তার পূর্বে ১ জানুয়ারি, ১৯৯২ সালে প্রাথমিকভাবে - ৬৮ টি উপজেলায় এই আইন চালু হয়।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা ডিপিএ ওয়েবসাইট ও প্রথম আলো আর্কাইভ।
২৮.
ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরােধযােগ্য রােগের সংখ্যা কতটি?
  1. ক) ৭টি
  2. খ) ৬টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা
শিশু ও মাতৃমৃত্যু হার এবং শিশুর পঙ্গুত্বের হার কমানোর লক্ষ্যে ১৯৭৯ সালের ৭ এপ্রিল বাংলাদেশে সম্প্র্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) চালু হয়।
- শুরুতে ছয়টি রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হলেও বর্তমানে ১০টি রোগের টিকা প্রদান করা হচ্ছে।
এগুলো হলো:
- শিশুদের যক্ষ্মা
- পোলিও মাইলাইটিস
- ডিফথেরিয়া
- হুপিং কাশি
- মা ও নবজাতকের ধনুষ্টংকার
- হেপাটাইটিস-বি
- হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগসমূহ
- হাম
- রুবেলা
- নিউমোকক্কাল নিউমোনিয়া।

উৎস:- স্বাস্থ্য অধিদপ্তর ও ICDDR,B ওয়েবসাইট।
২৯.
বাংলার প্রাচীনতম শিলালিপি 'ব্রাহ্মীলিপি' কোথায় পাওয়া যায়?
  1. ক) ময়নামতি
  2. খ) উয়ারী বটেশ্বর
  3. গ) পাহাড়পুর
  4. ঘ) মহাস্থানগড় 
ব্যাখ্যা
• বাংলার প্রাচীনতম জনপদ ছিল পুণ্ড্র। এই পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রনগর। পুণ্ড্রনগরের বর্তমান নাম মহাস্থানগড়।
• এটি মৌর্য ও গুপ্ত রাজবংশের প্রাদেশিক রাজধানী ছিল।
• মহাস্থানগড়ে একটি ব্রাহ্মীলিপি পাওয়া গেছে। এটি হচ্ছে বাংলার প্রাচীনতম শিলালিপি।
• ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন সর্বপ্রথম এ স্থানটি আবিস্কার করেন। ১৮৭৯ সালে আলেকজান্ডার কানিংহাম স্থানটিকে প্রাচীন পুণ্ড্রবর্ধনের রাজধানী হিসাবে সনাক্ত করেন।
• মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত।

তথ্যসূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচয়-৫ম শ্রেণি।
৩০.
'তিনবিঘা করিডোের' কোন জেলায়?
  1. ক) রংপুর
  2. খ) নীলফামারী
  3. গ) কুড়িগ্রাম
  4. ঘ) লালমনিরহাট
ব্যাখ্যা
তিনবিঘা করিডোর 
• লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল ছিল দহগ্রাম ও আঙ্গরপোতা।
• এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
• পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশ আমল পর্যন্ত তিন বিঘা হস্তান্তর প্রশ্নে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের অনেক বৈঠক এবং চুক্তি স্বাক্ষরিত হয়।
• ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয় এবং
• ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৯ আগস্ট এখানে ইউনিয়ন পরিষদের শুভ উদ্বোধন ঘটে।
• ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।
• ২০১৫ সালের ছিটমহল মিনিময় চুক্তির মাধ্যমে দহগ্রাম-আঙ্গরপোতা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়।

তথ্যসূত্র:- লালমনিরহাট জেলার ওয়েবসাইট।
৩১.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনােগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
  1. ক) ৪টি
  2. খ) ৬টি
  3. গ) ৫টি
  4. ঘ) ২টি
ব্যাখ্যা
• বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ এন সাহা।
• বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম - লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
• বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু'পাশে দু'টি করে মোট চারটি তারকা

তথ্যসূত্র:- জাতীয় তথ্য বাতায়ন।
৩২.
বাংলাদেশের রাষ্ট্রীয় মনােগ্রামের ডিজাইনার কে?
  1. ক) কাজী খসরু
  2. খ) কামরুল হাসান
  3. গ) স্বপন কুমার
  4. ঘ) এএনএ সাহা
ব্যাখ্যা
• বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ এন সাহা
• বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম - লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
• বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু'পাশে দু'টি করে মোট চারটি তারকা।

তথ্যসূত্র:- জাতীয় তথ্য বাতায়ন।
৩৩.
ঢাকা শহরের গােড়াপত্তন হয় -
  1. ক) ব্রিটিশ আমলে
  2. খ) সুলতানি আমলে
  3. গ) মুঘল আমলে
  4. ঘ) স্বাধীন নবাবী আমলে
ব্যাখ্যা
• বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারন করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে
• আকবর নামা গ্রন্থে ঢাকা একটি থানা (সামরিক ফাঁড়ি) হিসেবে এবং আইন-ই- আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা বাজু উল্লিখিত হয়েছে।
• ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর।
• প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশী পর্যটক এবং বিদেশী কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন।
• ঢাকার সমৃদ্ধি ও স্থাপত্য সমূহ মূলত মোঘল যুগেই শুরু হয়।

তথ্যসূত্র:- ঢাকা জেলার ওয়েবসাইট ও মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।
৩৪.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্ধারিত হন?
  1. ক) ১ বছর
  2. খ) ২ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
ব্যাখ্যা
• জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
• এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
• স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
• অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
• নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

তথ্যসূত্র:-  জাতিসংঘ ওয়েবসাইট।
৩৫.
কার্ল মার্কস নিম্নের কোন বইটির রচয়িতা?
  1. ক) Das Capital
  2. খ) Economics
  3. গ) Democracy
  4. ঘ) The Theory of Economics
ব্যাখ্যা
- কার্ল মার্কস্‌ - সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহন করেন এবং ১৮৮৩ সালে যুক্তরাজ্যে মৃত্যবরন করেন।
- কার্ল মার্ক্স একজন জার্মান দার্শনিক।
তার লেখা উল্লেখযোগ্য বই:-
- The Communist Manifesto
- Das Kapital
- Economic and Philosophic Manuscripts of 1844
- The Poverty of Philosophy etc.

- রুশ বিপ্লবের তাত্ত্বিক উন্নয়ন ঘটে কার্ল মার্ক্সের দর্শনে। তার শ্রেনীশোষণ বিহীন সমাজ তৈরির যে দর্শন তা থেকে অনুপ্রাণিত হয়ে রুশ বিপ্লব সংঘটিত হয়।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৩৬.
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
  1. ক) আটলান্টিক ও ভূমধ্যসাগর
  2. খ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
  3. গ) ভারত ও প্রশান্ত মহাসাগর
  4. ঘ) ভূমধ্যসাগর ও প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৩৭.
গ্রেট ব্যারিয়ার রীফ কোথায় অবস্থিত?
  1. ক) ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
- 'গ্রেট বেরিয়ার রিফ' হলাে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- এটির দৈর্ঘ্য প্রায় ৩০০০ কিলােমিটার এবং সর্বাধিক প্রস্থ ৬৫ কিলােমিটার।
- এটি পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি এবং ইউনেস্কো ঘােষিত বিশ্ব ঐহিত্য।

তথ্যসূত্র:- গ্রেট বেরিয়ার রিফ অর্গানাইজেশন ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৩৮.
Adam's Peak তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) ভিয়েতনাম
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) ফিলিস্তিন
ব্যাখ্যা
- Adam's peak বা আদম চূড়া বা শ্রী পদ বা পবিত্র পদচিহ্ন, শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া যা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান।
- এই চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি।
- বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের, হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবের এবং মুসলমান ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব আদম (আঃ) এর।

তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং ইউনেস্কো।
৩৯.
তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
  1. ক) পাকিস্তান ও আফগানিস্তান
  2. খ) ভারত ও আফগানিস্তান
  3. গ) পাকিস্তান ও ভারত
  4. ঘ) সােভিয়েত ইউনিয়ন ও আফগানিস্তান
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান দুই দেশের পক্ষে  চুক্তিটিতে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৪০.
ইউফ্রেটিস নদীর অন্য নাম কী?
  1. ক) ফোরাত
  2. খ) নীলনদ
  3. গ) দজলা
  4. ঘ) টাইগ্রিস
ব্যাখ্যা
• মেসোপটেমিয় সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম।
• বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এই সভ্যতা।
• মেসোপটেমীয় কথাটি দ্বারা বুঝায় দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
• সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চলে ইরাক ও সিরিয়া আছে এই অঞ্চলে অবস্থিত এবং এই এলাকাকে সভ্যতার আঁতুরঘর হিসেবে ধরা হয়।
• মেসােপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল।
• সেগুলাে হলাে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।
• মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৪১.
বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) সমতট
  2. খ) পুত্র
  3. গ) বঙ্গ
  4. ঘ) হরিকেল 
ব্যাখ্যা
- প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিলো।
- এর মধ্যে ‘বঙ্গ’ জনপদ ছিলো অন্যতম।
- বৃহত্তর ফরিদপুর, ঢাকা জেলা, ময়মনসিংহের পূর্বাঞ্চল, বিক্রমপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালীর নিচু জলাভূমি নিয়ে ‘বঙ্গ’ জনপদ গঠিত ছিলো।
- এই অঞ্চলে বসবাসকারী ‘বঙ্গ’ জনগোষ্ঠী থেকে ‘বঙ্গ’ নামের উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৪২.
বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
  1. ক) ১৯০৫
  2. খ) ১৯১৬
  3. গ) ১৯২৩
  4. ঘ) ১৯১১
ব্যাখ্যা
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর তৎকালীন বড়লাট লর্ড কার্জন বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করেন।
- মএটি বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- কিন্তু কংগ্রেস ও হিন্দুরা বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে এবং সহিংস আন্দোলন শুরু করে। ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- এতে করে ১৯১২ সালের ১ এপ্রিল পুনরায় দুই বাংলা একত্রিত হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৪৩.
WTO এর সদর দপ্তর কোন শহরে?
  1. ক) প্যারিস
  2. খ) টোকিও
  3. গ) জেনেভা
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
- WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য জোট।
- ১ জানুয়ারি ১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা যাত্রা শুরু করে। বাংলাদেশ WTO এর প্রতিষ্ঠাকালীন সদস্য।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বিশ্ব বাণিজ্য সংস্থা GATT (The General Agreement on Tariffs and Trade) এর উত্তরসূরী হিসেবে গঠিত হয়।

তথ্যসূত্র:- WTO ওয়েবসাইট।
৪৪.
NATO কোন বছর প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৫
  2. খ) ১৯৪৮
  3. গ) ১৯৪৯
  4. ঘ) ১৯৫১
ব্যাখ্যা
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO গঠনের মূল উদ্দেশ্য ছিল - সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো এবং সম্মিলিত ভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি। NATO র বর্তমান সদস্য ৩০ টি ।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি (তুরস্ক ও আলবেনিয়া)।

- NATO র বর্তমান সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলসে।
নোট:
- ১৯৪৯ অর্থ্যাৎ প্রতিষ্ঠাকালীন সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য। প্রায় ৩ বছর দপ্তর লন্ডনের 13 Belgrave Square - এ ছিলো।
- ১৯৫২ সালে সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয়। প্যারিসে ১৯৬৭ সাল পর্যন্ত ন্যাটোর দপ্তর ছিলো।
- ১৯৬৭ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদরদপ্তর শেষবারের মতো স্থানান্তর করা হয়।

তথ্যসূত্র:- ন্যাটো ওয়েবসাইট।
৪৫.
সােয়াচ অব নাে গ্রাউন্ড বলতে কী বুঝায়?
  1. ক) একটি খেলার মাঠ
  2. খ) একটি প্লাবন ভূমির নাম
  3. গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম
  4. ঘ) বঙ্গোপসাগরের একটি দ্বীপের নাম
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground)
- সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে। বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
- সোয়াচ অফ নো গ্রাউন্ডটি বঙ্গোপসাগরের ১৪ কিলোমিটার প্রশস্ত গভীর সমুদ্রের উপত্যকা। এই উপত্যকার গভীরতম রেকর্ড করা অঞ্চলটি প্রায় ১৩৫০ মি।
- সাবমেরিন উপত্যকাটি বেঙ্গল ফ্যান বা বঙ্গ পাখার অংশ, বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখা।
- 'বেঙ্গল ফ্যান' ভূমি রূপটি পাওয়া যায় বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ডে।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৪৬.
আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক?
  1. ক) ব্যাডেন পাওয়েল
  2. খ) ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
  3. গ) প্যারেজ দ্য কুয়েলার
  4. ঘ) জোয়ান এন্টিনিও সামারাঞ্চ
ব্যাখ্যা
- আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
- ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তোর উদ্যোগে আধুনিক অলিম্পিক গেমসের প্রচলন হয়।
- এর আগে খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হতো।
- অলিম্পিকে ক্রিকেট ছাড়া অপশনে উল্লিখিত অন্য খেলাগুলো অন্তর্ভুক্ত আছে।

সূত্র:- অলিম্পিক গেমস ওয়েবসাইট।
৪৭.
নিচের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?
  1. ক) কানাডা
  2. খ) ইতালি
  3. গ) সুইডেন
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
- G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- জার্মানি
- ইতালি
- কানাডা
- জাপান
- ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8।
- এটি ১৯৭৫ সালে গঠিত হয়।

তথ্যসূত্র:- ইউকে জি-৭ ওয়েবসাইট।
৪৮.
Sustainable Development Goals (SDG) কয়টি?
  1. ক) ১৩
  2. খ) ১৫
  3. গ) ১৭
  4. ঘ) ৩১
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

তথ্যসূত্র:- জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট।
৪৯.
বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
  1. ক) মেঘনার মােহনায়
  2. খ) সুন্দরবনের দক্ষিণে
  3. গ) পদ্মা এবং যমুনার সংযােগস্থলে
  4. ঘ) টেকনাফের দক্ষিণে
ব্যাখ্যা
বঙ্গবন্ধু দ্বীপ 
- বঙ্গবন্ধু দ্বীপ (যা পুটুনির দ্বীপ নামেও পরিচিত) বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের অংশ 'দুবলার চর' থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ।
- ১৯৯২ সালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রথম নতুন জেগে ওঠা একটি চরের দেখা পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত, মালেক ফরাজী নামের এক মৎস শিকারী।
- এ সময় তিনি জনমানবহীন এ দ্বীপের নাম দেন ‘বঙ্গবন্ধু দ্বীপ’ এবং সেখানে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আসেন।
- পরবর্তীতে ২০০৪ সালের পর থেকে দ্বীপটির আয়তন ক্রমেই বড় হচ্ছে এবং না ডুবে স্থিতিশীল অবস্থায় আসছে।

তথ্যসূত্র:- প্রথম আলো।
৫০.
'সীমান্ত গান্ধী’ নামে পরিচিত কে?
  1. ক) রাজীব গান্ধী
  2. খ) ইন্দিরা গান্ধী
  3. গ) মহাত্মা গান্ধী
  4. ঘ) খান আব্দুল গাফফার খান
ব্যাখ্যা
- খান আব্দুল গাফফার খান মহাত্মা গান্ধীর অহিংস নীতির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন।
- ভারতের উত্তর - পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করায় তাকে 'সীমান্ত গান্ধী' উপাধীতে ভূষিত করা হয়।

তথ্যসূত্র:- ডেইলি স্টার।
৫১.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?
  1. ক) কমিউনিকেশন স্যাটেলাইট
  2. খ) ওয়েদার স্যাটেলাইট
  3. গ) আর্থ অবজারভেশন স্যাটেলাইট
  4. ঘ) ন্যাভিগেশন স্যাটেলাইট
ব্যাখ্যা
- রাশিয়া সরকারের সহযোগিতায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ নির্মাণ ও উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
- আর্থ অবজারভেটরি ক্যাটাগরির স্যাটেলাইটটি আবহাওয়া পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হবে।
- এতে অপটিক্যাল ভিএইচআর-সার (Synthetic Aperture Radar-SAR) ব্যবহার করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূমি ও সমুদ্র এলাকার ছবি তোলা যাবে।
- 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ প্রস্তুত ও উৎক্ষেপণ করবে - Glavkosmos, রাশিয়া।
- এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা Roscosmos এর অঙ্গ প্রতিষ্ঠান।
- এ সংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি (BSCL)।
- ২ ফেব্রুয়ারি ২০২২ এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র:- বিডি নিউজ ও Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
৫২.
কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?
  1. ক) আগ্নেয় শিলা
  2. খ) রূপান্তরিত শিলা
  3. গ) পাললিক শিলা
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
- ভূত্বক গঠিনকারী উপাদানসমূহ শিলা নামে পরিচিত। গঠন অনুসারে শিলা তিন প্রকার। যথাঃ
- আগ্নেয় শিলা
- পাললিক শিলা
- রূপান্তরিত শিলা।
- এদের মধ্যে পাললিক শিলা গঠিত হয় পলি সঞ্চিত হয়ে। পাললিক শিলার বৈশিষ্ট্য সমূহ হলো:
- জীবাশ্ম দেখা যায়
- স্তর লক্ষ্য করা যায়
- পাললিক শিলা নরম, ভঙ্গুর
- সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।
- বেলেপাথর, চুনাপাথর, কাঁদাপাথর, কয়লা, কেওলিন, শেল প্রভৃতি পাললিক শিলার উদাহরণ।
- অন্যদিকে, আগ্নেয় ও রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি।
৫৩.
কোনটি নবায়নযােগ্য সম্পদ -
  1. ক) প্রাকৃতিক গ্যাস
  2. খ) চুনাপাথর
  3. গ) বায়ু
  4. ঘ) কয়লা
ব্যাখ্যা
▪ যে সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে নবায়ন হয় না এমনকি মানুষ ও নবায়ন করতে পারে না এই ধরনের শক্তি সম্পদকে অনবায়নযোগ্য শক্তি সম্পদ (Non-renewable Energy Resources) বলা হয়। যেমন- প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল এবং বিভাজনজাত পারমাণবিক শক্তি।
অনবায়নযোগ্য শক্তির উৎস
- পেট্রোলিয়াম (Petroleum)
- প্রাকৃতিক গ্যাস (Natural gas)
- কয়লা (Coal)
- পারমাণবিক শক্তি (Nuclear energy)

▪ শক্তির উৎস প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস এবং অন্যটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস।
▪ নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
▪ পরিবেশ বান্ধব নবায়যোগ্য শক্তি:
- সৌরশক্তি
- পানি প্রবাহ থেকে প্রাপ্ত শক্তি
- জোয়ার-ভাটার শক্তি
- ভূ-তাপীয় শক্তি
- বায়ু শক্তি
- বায়োমাস ইত্যাদি

তথ্যসূত্র:- পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলাে-
  1. ক) হাইড্রোজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) মিথেন
  4. ঘ) ইথেন
ব্যাখ্যা
▪ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন।
▪ প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলাে হলাে:
- মিথেন - ৮০% - ৯০%
- ইথেন - ১৩%
- প্রােপেন - ৩%
▪ এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে।
▪ আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯%।

তথ্যসূত্র:- রসায়ন, নবম-দশম শ্রেণি।
৫৫.
হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
  1. ক) ডায়াস্টোল
  2. খ) সিস্টোল
  3. গ) ডায়াসিস্টোল
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
- হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের অভ্যন্তরে গতিশীল থাকে। এমনকি বিশ্রামরত অবস্থায়ও এর সংকোচন ও প্রসারণ চক্রাকারে চলতে থাকে।
- হৃদপিন্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে সিস্টোল এবং
- সম্প্রসারণকে ডায়াস্টোল বলে।

তথ্যসূত্র:- জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৫৬.
নিচের কোন প্রযুক্তি Face Recognition System এর সহায়ক ভূমিকা পালন করে?
  1. ক) Applied Artificial Intelligence (AI)
  2. খ) Applied Internet of Things (loT)
  3. গ) Virtual Reality
  4. ঘ) উপরের কোনােটিই নয়
ব্যাখ্যা
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স:
- একটি মেশিন যখন বুদ্ধিমত্তার পরিচয় দিতে শুরু করে তখন সেটিকে বলা হয় Artificial Intelligence. 
- আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর অনেক ব্যবহার আছে তার মধ্য Face Recognition System, Speech Recognition System ইত্যাদি।
৫৭.
মানবদেহের লােহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?
  1. ক) ২১ দিন
  2. খ) ৩০ দিন
  3. গ) ১৮০ দিন
  4. ঘ) কোনােটিই নয়
ব্যাখ্যা
- রক্ত কণিকার মধ্যে লােহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি। 
- এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লােহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতাে দ্বি-অবতল।
- এর গড় আয়ু ১২০ দিন বা ৪ মাস
 
অন্যদিকে, 
- শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১-১৫ দিন।
- অনুচক্রিকার গড় আয়ু ৫-১০ দিন।

সূত্র:- জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
৫৮.
কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশী?
  1. ক) পুকুরের পানিতে
  2. খ) লেকের পানিতে
  3. গ) নদীর পানিতে
  4. ঘ) সাগরের পানিতে 
ব্যাখ্যা
- আবদ্ধ পানি (যেমন: হ্রদের পানি, পুকুরের পানি) এর চেয়ে দ্রুত চলমান পানিতে (যেমন: পাহাড়ি ঝরনা, নদী) অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।
- সাগরের পানির চেয়ে মিঠা পানিতে অক্সিজেন বেশি থাকে।  
- Rapidly moving water, such as in a mountain stream or large river, tends to contain a lot of dissolved oxygen, whereas stagnant water contains less.

Source: usgs.gov and others.
৫৯.
ওজোন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত?
  1. ক) স্ট্রাটোমন্ডল
  2. খ) ট্রপােমন্ডল
  3. গ) মেসােমন্ডল
  4. ঘ) তাপমন্ডল
ব্যাখ্যা
- বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডল।
- এই স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে।
- এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়।
- এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক।
- ঝড়-বৃষ্টি থাকেনা বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৬০.
বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে?
  1. ক) লাউড স্পিকার
  2. খ) এমপ্লিফায়ার
  3. গ) জেনারেটর
  4. ঘ) মাল্টিমিটার
ব্যাখ্যা
শক্তির রূপান্তর
- লাউড স্পীকার ও বৈদ্যুতিক ঘন্টা → বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে।
- মাইক্রোফোন → শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।
- জেনারেটর বা ডায়নামো → যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।

সুত্র:- শক্তির উৎস ও রূপান্তর, এসএসসি, সাধারণ বিজ্ঞান এবং একাদশ - দ্বাদশ শ্রেণি পদার্থ বিজ্ঞান।
৬১.
বাতাসের আদ্রতা মাপার যন্ত্রের নাম কী?
  1. ক) মাইকোমিটার
  2. খ) হাইগ্রোমিটার
  3. গ) বায়ােমিটার
  4. ঘ) গ্রাভিমিটার
ব্যাখ্যা
- বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র : হাইগ্রোমিটার
- গ্রাডিমিটার -- পানির নিচে তেলের সঞ্চয় নির্ণায়ক যন্ত্র।
- রক্তচাপ মাপার যন্ত্র : স্ফিগমোম্যানোমিটার।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
৬২.
কোথায় সাঁতার কাটা সহজ?
  1. ক) পুকুরে
  2. খ) খালে
  3. গ) নদীতে
  4. ঘ) সাগরে 
ব্যাখ্যা
- যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ।
- সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে।
- যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি। তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।
৬৩.
কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?
  1. ক) ক্রোমােপ্লাস্ট
  2. খ) ক্লোরােপ্লাস্ট
  3. গ) ক্রোমােটোপ্লাস্ট
  4. ঘ) লিউক্রোপ্লাস্ট
ব্যাখ্যা
দ্ভিদের প্লাস্টিড ৩ ধরনের
- ক্লোরোপ্লাস্ট- সবুজ রঙের;
- ক্রোমোপ্লাস্ট- সবুজ ব্যতীত অন্যান্য রঙের  এবং ক্রোমোপ্লাস্টের উপস্থির জন্য পুষ্প, পাতা, ফল ও বীজ সুন্দর হয়।এবং
 -লিউকোপ্লাস্ট- রঞ্জক পদার্থহীন।

তথ্যসূত্র:- জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
৬৪.
Social Networking Site এ যোগাযোগে কোন Media ব্যবহৃত হয়?
  1. ক) image/Video
  2. খ) Audio
  3. গ) Text
  4. ঘ) উপরের সবগুলাে
ব্যাখ্যা
▪ Social Networking Site এ যোগাযোগের ক্ষেত্রে mage/Video, Audio এবং Text সবগুলো Media ব্যবহৃত হয়।
৬৫.
চন্দ্রে কোনাে বস্তুর ওজন পৃথিবীর ওজনের -
  1. ক) দশ ভাগের একভাগ
  2. খ) ছয় ভাগের একভাগ
  3. গ) তিন ভাগের একভাগ
  4. ঘ) চার ভাগের একভাগ 
ব্যাখ্যা
- কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর ওজন বলে।
- পৃথিবী থেকে যতই উপরে উঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে।
- এরূপে চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের ছয় ভাগের এক ভাগ (১/৬) হয়।
- অর্থাৎ পৃথিবীতে কোন বস্তুর ওজন ৬০ নিউটন হলে চাঁদে ঐ জিনিসের ওজন ১০ নিউটন হবে।

তথ্যসূত্র:- সাধারন বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৬৬.
.১ × .০১ × .০০১ = ?
  1. ক) ১.০০০১
  2. খ) .১০০০১
  3. গ) .০০০১
  4. ঘ) .০০০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: .১ × .০১ × .০০১ = ? 

সমাধান: 
.১ × .০১ × .০০১ = ০.০০০০১
৬৭.
জনাব রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে অবশিষ্ট ৭২০০০০ টাকা মেয়েকে দিলেন। তাঁর মােট সম্পদের মূল্য কত?
  1. ক) ২৪০০০০০ টাকা
  2. খ) ২০০০০০০ টাকা
  3. গ) ১৬০০০০০ টাকা
  4. ঘ) ১২০০০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: জনাব রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে অবশিষ্ট ৭২০০০০ টাকা মেয়েকে দিলেন। তাঁর মােট সম্পদের মূল্য কত?

সমাধান: 
স্ত্রীকে দিয়েছে = ১২% 
ছেলেকে দিয়েছে =৫৮%
স্ত্রী + ছেলেকে দিয়েছে = (১২ + ৫৮)% = ৭০%
অবশিষ্ট সম্পত্তি = (১০০ - ৭০)% = ৩০%

৩০% সম্পদের মূল্য = ৭২০০০০ টাকা
১% সম্পদের মূল্য =৭২০০০০/৩০ টাকা
১০০% সম্পদের মূল্য = (৭২০০০০×১০০)/৩০
                                 = ২৪০০০০০টাকা
৬৮.
√০.০৯ = কত? 
  1. ক) ০.০৩
  2. খ) ০.৩
  3. গ) ০.০০৩
  4. ঘ) ০.০০০৩
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০৯ = কত? 

সমাধান: 
√০.০৯ = ০.৩
৬৯.
কোনটি বড়?
  1. ক) 1/2
  2. খ) 4/5
  3. গ) 5/7
  4. ঘ) 5/9
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি বড়?

সমাধান: 
1/2 = 0.5
4/5 = 0.8
5/7 = 0.71
5/9 = 0.55
৭০.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৩৩
  2. খ) ৬৩
  3. গ) ৪৩
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ৩ অবশিষ্ট থাকবে? 

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এর ল.সা.গু থেকে ৩ বেশি 
৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ + ৩ = ৬৩
৭১.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যােগ করলে যােগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যােগ করলে যােগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হবে?

মনেকরি,
সংখ্যাটি 'ক'
শর্তমতে,
২ক + ৫ = ক + ৭
বা, ২ক - ক = ৭ - ৫
ক = ২
৭২.
একটি ট্রেনের গতি ৬০ কি.মি./ঘন্টা। ১০০ মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে?
  1. ক) ৬০
  2. খ) ১
  3. গ) ০.০৬
  4. ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেনের গতি ৬০ কি.মি./ঘন্টা। ১০০ মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে?

সমাধান:
 ট্রেনের গতিবেগ
= ৬০ কিমি/ঘণ্টা
= (৬০ × ১০০০ মিটার)/(৬০ × ৬০ সেকেন্ড)
= ৫০/৩ মিটার / সেকেন্ড

৫০/৩ মিটার যেতে সময় লাগে ১ সেকেন্ড
১০০ মিটার যেতে সময় লাগে (৩ × ১০০)/৫০ সেকেন্ড = ৬ সেকেন্ড
৭৩.
2/5 এর 25% = কত?
  1. ক) 0.3
  2. খ) 0.2
  3. গ) 0.1
  4. ঘ) 0.4
ব্যাখ্যা
প্রশ্ন: 2/5 এর 25% = কত?

সমাধান:
 2/5 এর 25% 
=  2/5 এর 25/100
= 2/5  এর 1/4
= 1/10
=0.1
৭৪.
২টি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২, একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি?
  1. ক) ২৮
  2. খ) ২৪
  3. গ) ৩৬
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২, একটি সংখ্যা ৪৮ হলে, অপর সংখ্যাটি?

আমরা জানি
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
৪৮ × অপর সংখ্যা = ১২ × ১৪৪
অপর সংখ্যা = (১২ × ১৪৪)/৪৮
                    = ৩৬
৭৫.
৯০ ও ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ ও ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান: 
৯০ ও ১০০ এর মধ্যে ১টি মৌলিক সংখ্যা। 
মৌলিক সংখ্যাটি হলো ৯৭
৭৬.
যদি a + b + c =0 হয়, তবে a3 + b3 + c3 এর মান কত?
  1. ক) abc
  2. খ) 3abc
  3. গ) 2abc
  4. ঘ) 6abc
ব্যাখ্যা
প্রশ্ন : যদি a + b + c =0 হয়, তবে a3 + b3 + c3 এর মান কত? 

সমাধান:
দেয়াআছে
a + b + c = 0
a + b = - c
a3 + b3 + c3 = (a + b)3 - 3ab(a + b) + c3
                    = ( - c)3 - 3ab(- c) +  c3
                    = - c3 + 3abc + c3
                   = 3abc
৭৭.
(.1 × .01 × .001)/(.2 × .02 × .002) এর মান কত? 
  1. ক) 1/80
  2. খ) 1/800
  3. গ) 1/8000
  4. ঘ) 1/8
ব্যাখ্যা
প্রশ্ন: (.1 × .01 × .001)/(.2 × .02 × .002) এর মান কত? 

সমাধান:
(.1 × .01 × .001)/(.2 × .02 × .002)
=0.000001/0.000008 
= 1/8
৭৮.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১০০ মিটার। ১৫০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ক) ১০০ মিটার
  2. খ) ১৫০ মিটার
  3. গ) ২৫০ মিটার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১০০ মিটার। ১৫০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
প্লাটফর্মটি অতিক্রমের সময় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যে + প্লাটফর্মের দৈর্ঘ্য সমান দূরত্ব অতিক্রম করে।
মোট দূরত্ব = (১০০ + ১৫০) মিটার 
                 = ২৫০ মিটার
৭৯.
কোনাে স্থানে যতজন লােক ছিল প্রত্যেকে তত ৫ টাকা করে চাঁদা দেয়ায় মােট ৪৫০০ টাকা আদায় হলাে। এখানে লােকসংখ্যা কত?
  1. ক) ৩০ জন
  2. খ) ৪৫জন
  3. গ) ৫০ জন
  4. ঘ) ৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনাে স্থানে যতজন লােক ছিল প্রত্যেকে তত ৫ টাকা করে চাঁদা দেয়ায় মােট ৪৫০০ টাকা আদায় হলাে। এখানে লােকসংখ্যা কত? 

সমাধান:
মনেকরি 
লোকসংখ্যা ক জন

প্রশ্নমতে,
৫ক × ক = ৪৫০০
৫ক = ৪৫০০
=৯০০
= ৩০
ক = ৩০
৮০.
কোনাে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
  1. ক) ১৮০°
  2. খ) ২৭০°
  3. গ) ৫৪০°
  4. ঘ) ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনাে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? 

সমাধান:
- ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 

এখন 
∠P = ∠X + ∠Z
∠Q = ∠X + ∠Y
∠R = ∠Y + ∠Z
∠P + ∠Q + ∠R = 2(∠X + ∠Y + ∠Z) = 2 × 180°
= 360°
৮১.
Will you mind ___ the accounts one more time?
  1. ক) checking
  2. খ) to check
  3. গ) checked
  4. ঘ) check 
ব্যাখ্যা
কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।
যেহেতু প্রদত্ত প্রশ্নে mind আছে এবং এরপর verb হিসাবে check তাই এর সাথে ing যুক্ত হবে।

সুতরাং সঠিক উত্তর - checking. 
সম্পূর্ণ বাক্যটি হবে - Will you mind checking the accounts one more time?
৮২.
As this is his first job, he will have to 'put up with' the inconvenience. What is meaning of underlined word?
  1. ক) endure
  2. খ) adapt
  3. গ) overcome
  4. ঘ) avoid
ব্যাখ্যা
Put up with - এটি একটি idiom.
English Meaning:  to tolerate/ suffer through / endure or allow something annoying.
Bengali Meaning:  সহ্য করা।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
endure - দুঃখকষ্ট ভোগ করা।
adapt - খাপ খাওয়ানো; অভিযোজিত করা
overcome -  পরাভূত করা; দমন করা
avoid - এড়ানো; এড়িয়ে যাওয়া।

সুতরাং বোঝা যাচ্ছে - put up with এর meaning এর ক্ষেত্রে endure শব্দটি অর্থগত দিকে একই রকম।
তাই সঠিক উত্তর - endure.
৮৩.
What is all this noise? the underlined word is a/an-
  1. ক) adverb
  2. খ) adjective
  3. গ) noun
  4. ঘ) pronoun 
ব্যাখ্যা
In the sentence, all is used to describe the noun 'noise'.
Hence, it is an adjective.
- Noun কে যতগুলো word modify করে সবগুলোই adjective.
- What is all this noise? (এসব গোলমাল কিসের?)
- এই বাক্যে all এ noun 'noise' কে modify করেছে তাই all হচ্ছে adjective।
৮৪.
____ Nelson is a British warship. Put on article in the gap.
  1. ক) A
  2. খ) The
  3. গ) No article
  4. ঘ) An
ব্যাখ্যা
যেকোন জাহাজ বা Ship - এর নামের পূর্বে article 'the' বসে।
যেমনঃ The Titanic.

প্রশ্নে উল্লেখিত Nelson হচ্ছে  একটি British যুদ্ধজাহাজের নাম। 
তাই এর পূর্বে article হিসাবে the বসবে।
সম্পূর্ণ বাক্যটি - The Nelson is a British warship.
৮৫.
The students ____ a protest march against the college authorities.
  1. ক) Carried on
  2. খ) staged
  3. গ) caused
  4. ঘ) walked out
ব্যাখ্যা
Carry on (Verb)
English Meaning: to continue something, pursuing or operating.
Bengali Meaning: কোনো কিছু চালিয়ে যাওয়া / অব্যাহত রাখা। 

The students carried on a protest march against the college authorities.
অর্থঃ শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছিলো।
৮৬.
What is the meaning of the word 'Emancipate'.
  1. ক) Liberate
  2. খ) Complex
  3. গ) Coordinate
  4. ঘ) Emulate
ব্যাখ্যা
Emancipate (verb transitive) emancipate; (from) - মুক্তি দেওয়া (বিশেষত রাজনৈতিক বা নৈতিক অবরোধ থেকে)।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Liberate - liberate (verb transitive) মুক্ত করা; উদ্ধার করা: people from slavery; liberate one’s mind from prejudice.
Complex - পরস্পরসম্পর্কিত অংশ নিয়ে গঠিত; জটিল; যৌগিক; দুর্বোধ্য।
Coordinate - সমপদস্থ; সমগুরুত্বসম্পন্ন
Emulate - সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা।

সুতরাং দেখা যাচ্ছে,  অর্থগত দিক থেকে Liberate শব্দের অর্থ Emancipate এর সাথে মিলে যাচ্ছে।
তাই সঠিক উত্তর - Liberate.
৮৭.
Find out the correct spelling.
  1. ক) Secretariat
  2. খ) Sacretaria
  3. গ) Seeretarie
  4. ঘ) Seereterial 
ব্যাখ্যা
The correct spelling word is Secretariat.

Secretariat (Noun):
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one.
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।
Example Sentence: The Council formed a permanent secretariat in Brussels to assist its work.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৮৮.
Put the correct preposition in the black. I am quite___home in Algebra.
  1. ক) at
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) of
ব্যাখ্যা
কোনো বিষয়ে দক্ষ বোঝাতে at preposition হিসাবে ব্যবহৃত হয়। 
আবার , at home  একটি phrase.
At home
English Meaning: skilled / comfortable.
Bangla Meaning: দক্ষ, ঘরের মত আরামপ্রদ
Ex. Sentence: 1. He is at home in English.

Bangla Meaning: ১. সে ইংরেজিতে দক্ষ।
Ex. Sentence: 2. I never feel at home in Dhaka city.
Bangla Meaning: ২. আমি ঢাকা শহরে কখনো স্বস্তি পাই না।
৮৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Embarrament
  2. খ) Embarassment
  3. গ) Embrassnent
  4. ঘ) Embarrassment
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হচ্ছে - Embarrassment.

Embarrassment [noun] [Uncountable noun]
English Meaning: A state of being embarrassed; perplexity; 
Bangla meaning: অস্বস্তি।
৯০.
The bird sings sweetly. এখানে sweetly শব্দটি-
  1. ক) a verb
  2. খ) an adjective
  3. গ) an adverb
  4. ঘ) a conjunction 
ব্যাখ্যা
'sweetly' শব্দটি একটি Adverb।
যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
এখানে 'sweetly' শব্দটি verb কে modify করছে বিধায় এটি Adverb.
৯১.
What is the antonym of the word 'Indigenous'?
  1. ক) Native
  2. খ) Local
  3. গ) Foreign
  4. ঘ) Domestic
ব্যাখ্যা
The antonym of the word 'Indigenous' is - Foreign.

Indigenous (adjective)
indigenous to দেশজ; দেশি; দৈশিক; স্বদেশীয়; স্বদেশজাত; indigenous language. Giraffes are indigenous to Africa, আফ্রিকার নিজস্ব/স্বাভাবিক প্রাণী।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Native - কোনো স্থান বা দেশে জাত এবং জন্মসূত্রে সেখানকার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি
Local -  স্থানীয়; আঞ্চলিক
Foreign - বিদেশি; ভিনদেশি; বৈদেশিক; পরদেশি; বহিরাগত।
Domestic - ঘরোয়া; পারিবারিক; গার্হস্থ্য।

সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Foreign ছাড়া বাকি সবগুলো শব্দ Indigenous এর মত একই ধরণের অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তর Foreign.
৯২.
What is all this noise? the underlined word is a/an-
  1. ক) adverb
  2. খ) adjective
  3. গ) noun
  4. ঘ) pronoun
ব্যাখ্যা
In the sentence, all is used to describe the noun 'noise'.
Hence, it is an adjective.

- Noun কে যতগুলো word modify করে সবগুলোই adjective.
- What is all this noise? (এসব গোলমাল কিসের?)
- এই বাক্যে all এ noun 'noise' কে modify করেছে তাই all হচ্ছে adjective।
৯৩.
The day is declining. What is the Bengali meaning of this sentence?
  1. ক) দিনকাল খারাপ যাচ্ছে
  2. খ) বেলা পড়ে আসছে
  3. গ) সময় নষ্ট হচ্ছে
  4. ঘ) দিন অধ:পতিত হচ্ছে 
ব্যাখ্যা
The day is declining. The Bengali meaning of this sentence is - বেলা পড়ে আসছে।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
The days are getting worse = দিনকাল খারাপ যাচ্ছে।
Time is being wasted = সময় নষ্ট হচ্ছে।
৯৪.
Which of the following sentences is correct.
  1. ক) No news are good news.
  2. খ) No news is good news.
  3. গ) No news were good news.
  4. ঘ) No news have been good news. 
ব্যাখ্যা
No news is good news. - এই বাক্যটি সঠিক কারন Uncountable noun এরপর সব সময় auxiliary verb টি singular হয়। এখানে news হচ্ছে uncountable noun তাই এরপর singular auxiliary verb হিসাবে is বসবে।

আর তাছাড়া এটি একটি প্রবাদ বাক্য।
আর প্রবাদ বাক্য অনুযায়ী সঠিক উত্তর - No news is good news.
৯৫.
The word 'bounty' is close to the meaning of -
  1. ক) generosity
  2. খ) familiar
  3. গ) dividing line
  4. ঘ) sympathy 
ব্যাখ্যা
The word 'bounty' is close to the meaning of - generosity.

bounty (noun) (plural bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিক) অকৃপণ দান; উদারতা।
(২) [Countable noun] বদান্য; দয়ার্দ্র হয়ে কাউকে বিশেষত গরিবদের দান।
(৩) কোনো কাজে উৎসাহ দিতে (যেমন উৎপাদন বৃদ্ধি, বিপজ্জনক বন্যপ্রাণী হত্যা) কর্তৃপক্ষ বা সরকার প্রদত্ত পুরস্কার বা অর্থ।

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
generosity - উদারতা; মহত্ত্ব; সহৃদয়তা।
familiar - সুপরিচিত বা সুবিদিত।
dividing line - বিভাজক সীমা,
sympathy - সহানুভূতি; সমবেদনা; দরদ; কারুণ্য; অনুকম্পা; অনুবেদনা।

সুতরাং বোঝা যাচ্ছে অর্থগত দিক থেকে, The word 'bounty' is close to the meaning of - generosity.
৯৬.
Which one of the verbs?
  1. ক) openly
  2. খ) reopen
  3. গ) openness
  4. ঘ) openly 
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন সমুহের মধ্যে - reopen হচ্ছে verb.

Reopen (verb transitive)

Bengali Meaning: বন্ধ বা ছুটির পর পুনরায় খোলা।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে -
openly (adverb) লুকোচুরি না-করে; খোলাখুলিভাবে।
openness (noun) [uncountable noun]
৯৭.
Choose due indirect speech the sentence - He said to me, 'Thank you'.
  1. ক) He thanks you
  2. খ) He thanked you
  3. গ) He thanks me
  4. ঘ) He thanked me
ব্যাখ্যা
Direct Narration এ Thanks/Thank you/ Congratulations/ welcome থাকলে indirect narration এ said এর পরিবর্তে Thanked/ Congratulated/ Welcome বসে।

Narration এর নিয়ম অনুযায়ী " Thank you" এর ক্ষেত্রে Reporting verb এর structure: 
subject + said থাকলে thanked) + subject এর object form এই নিয়মে indirect করতে হয়।

সুতরাং সঠিক উত্তর: He thanked me.
৯৮.
'To have an axe to grind' means-
  1. ক) A selfish means to serve
  2. খ) To fail to arouse interest
  3. গ) To have no result
  4. ঘ) To work for both sides
ব্যাখ্যা
An axe to grind
English Meaning: 1. have a private reason for doing or being involved in something.
Bangla Meaning: ১. সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ
Ex. Sentence: Environmentalists have no political axe to grind - they just want to save the planet.

Bangla Meaning: পরিবেশবাদীদের কোনো রাজনৈতিক স্বার্থ নেই, তারা শুধু পৃথিবীকে রক্ষা করতে চায়।
English Meaning: 2. an ulterior often selfish underlying purpose.
Bangla Meaning: ২. স্বার্থহীন উদ্দেশ্যে কাজ করা
৯৯.
Choose the correct sentence.
  1. ক) He prefer to read than to write.
  2. খ) He is comparatively better today.
  3. গ) He has scarcely any money.
  4. ঘ) He speaks fluent than I.
ব্যাখ্যা
প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক sentence হলো He has scarcely any money.
কারণ অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝাতে না - বোধক বাক্যের ক্ষেত্রে any ব্যবহৃত হয়।

প্রশ্নে উল্লেখিত He prefer to read than to write. - এই বাক্যটি ভুল কারণ prefer something to something অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছু অধিক পছন্দ করা বোঝাতে কেবল  prefer to ব্যবহৃত হয়, than ব্যবহৃত হয় না। 

He is comparatively better today.  - এই বাক্যটি ভুল কারণ better হলো well এবং good এর comparative form. সুতরাং better এর পূর্বে more or comparatively বসানো যাবে না।

He speaks fluent than I. - বাক্যটি ভুল কারণ এই বাক্যটিকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজন - Subject + verb + Adverb কিন্তু এই বাক্যে verb এর পর adjective word fluent আছে যার adverb form হচ্ছে fluently. 
আবার দুই এর মধ্যে তুলনা বোঝাতে যদি than ব্যবহৃত হয় তাহলে comparative form বা more ব্যবহার করতে হয়।
১০০.
I wish I ____ a king. Fill in the gap.
  1. ক) were
  2. খ) is
  3. গ) was
  4. ঘ) are
ব্যাখ্যা
I wish দিয়ে sentence শুরু হলে এরপরের clause টিতে subject এরপর Verb - এর past form হয়।
এবং ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish - এরপর were ব্যবহৃত হয়।

সুতরাং সঠিক উত্তর হবে were.