পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ১৭ টপিক: পুরুষ ও স্ত্রী-বাচক শব্দ পদাশ্রিত নির্দেশক উক্তি - কারক ও বিভক্তি [লাইভ ক্লাস - ৩৫ ও ৩৬]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'নাসিফ ছোটো বাচ্চাটিকে হাঁটাচ্ছে'- এ বাক্যে কোনটি প্রযোজ্য কর্তা?
  1. নাসিফ
  2. হাঁটাচ্ছে
  3. বাচ্চাটি
  4. ছোটো
সঠিক উত্তর:
বাচ্চাটি
উত্তর
সঠিক উত্তর:
বাচ্চাটি
ব্যাখ্যা
প্রযোজ্য কর্তা: 
- যাকে দিয়ে মুখ্য কর্তার কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা।
যেমন:
- নাসিফ ছোটো বাচ্চাটিকে হাঁটাচ্ছে।
- বাক্যে ‘নাসিফ’ প্রযোজক কর্তা, ‘বাচ্চাটি’ প্রযোজ্য কর্তা, ‘হাঁটাচ্ছে’ প্রযোজক ক্রিয়া।

প্রযোজক কর্তা:
- মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে।
যেমন:
- শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন।
- বাক্যে ‘শিক্ষক’ প্রযোজক কর্তা।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার- ৩৬।
.
'দশে মিলে করি কাজ'- এখানে ‘দশে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মকারকে ৭মী
  2. কতৃকারকে ৭মী
  3. কতৃকার্রকে ২য়া
  4. কতৃকাকে ৪র্থী
সঠিক উত্তর:
কতৃকারকে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
কতৃকারকে ৭মী
ব্যাখ্যা
কর্তৃকারক:
- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক।
যেমন:
- দশে মিলে করি কাজ।
- এখানে ‘দশে’ হলো কর্তৃকারকে সপ্তমী (এ) বিভক্তি।

• বিভক্তির নাম ও বিভক্তি:
- প্রথমা বা শূণ্য বিভক্তি: শূন্য, অ;
- দ্বিতীয়া বিভক্তি: কে, রে;
- তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক;
- চতুর্থী বিভক্তি: কে, রে;
- পঞ্চমী বিভক্তি: হইতে (হতে), থেকে, চেয়ে;
- ষষ্ঠী বিভক্তি: র, এর;
- সপ্তমী বিভক্তি: এ, য়, তে।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম ও দশম শ্রেণী (২০১৮ সংস্করণ)।
.
'ধোপাকে কাপড় দাও'- এখানে ‘ধোপাকে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. সম্প্রদানে দ্বিতীয়া
  2. করণে দ্বিতীয়া
  3. কর্মে দ্বিতীয়া
  4. কর্মে চতুর্থী
সঠিক উত্তর:
কর্মে দ্বিতীয়া
উত্তর
সঠিক উত্তর:
কর্মে দ্বিতীয়া
ব্যাখ্যা
কর্মকারক:
- কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে।
- যেমন:
- ধোপাকে কাপড় দাও। (কর্মে দ্বিতীয়া)।
- যেহেতু এখানে স্বত্বত্যাগ করে দেওয়া হয়নি তাই এটি কর্মকারক।

- কিন্তু স্বত্বত্যাগ করে দেওয়া বোঝালে সম্প্রদান কারক হবে।
- যেমন:
- ভিখারিকে ভিক্ষা দাও।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ)।
২) উৎস: লাইভ এমসিকিউ লেকচার- ৩৬।
.
বিদেশি স্ত্রীবাচক শব্দ -
  1. মুহতারিমা
  2. সুনয়না
  3. নর্তকী
  4. সাধিকা
সঠিক উত্তর:
মুহতারিমা
উত্তর
সঠিক উত্তর:
মুহতারিমা
ব্যাখ্যা
বিদেশি স্ত্রীবাচক শব্দ:
- যেসব স্ত্রীবাচক শব্দ বিদেশি ভাষা থেকে আগত তাদের কে বিদেশি স্ত্রীবাচক শব্দ বলে।
যেমন-
- খান - খানম,
- মরদ - জেনান,
- মালেক - মালেক,
- মুহতারিম - মুহাতারিমা,
- সুলতান - সুলতান ইত্যাদি।

অন্যদিকে:
• পুরুষবাচক শব্দের শেষে 'আ' প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক করা হয়,
- সুনয়ন = সুনয়না।
• পুরুষবাচক শব্দের শেষে ঈ প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক করা হয়ে থাকে,
- নর্তক = নর্তকী।
• পুরুষবাচক শব্দের শেষে ‘ক্’ বা ‘অক’ থাকলে তা ‘ইকা’ যোগ করে স্ত্রীবাচক হয়,
- সাধক = সাধিকা। 

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ)।
২) উৎস: লাইভ এমসিকিউ লেকচার- ৩৫।
.
অর্থ-সঙ্গতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়?
  1. অব্যয়
  2. সর্বনাম
  3. বিশেষ্য
  4. অনুসর্গ
সঠিক উত্তর:
সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
সর্বনাম
ব্যাখ্যা
• অর্থের সংগতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত সর্বনামের পরিবর্তন প্রয়োজন হয়।
যেমন-
প্রত্যক্ষ উক্তি: রাজীব বললো, “আমি বাগান করা পছন্দ করি।”
পরোক্ষ উক্তি: রাজীব বললো যে, সে বাগান করা পছন্দ করে।

প্রত্যক্ষ উক্তি: মিহির বললো, “আমার জানামতে সবুজ এ বাসায় থাকে।”
পরোক্ষ উক্তি: মিহির বললো যে, তার জানামতে সবুজ সে বাসায় থাকতো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
.
নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে?
  1. শূদ্র
  2. খান
  3. কুলটা
  4. সিপাহি
সঠিক উত্তর:
শূদ্র
উত্তর
সঠিক উত্তর:
শূদ্র
ব্যাখ্যা
• 'শূদ্র' পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে:
যেমন:
- শূদ্র - শূদ্রা/ শূদ্রাণী।

• এমন আরোকিছু শব্দ আছে,
- যেমন:
- শিক্ষক - শিক্ষয়িত্রী/শিক্ষকপত্নী।
- বন্ধু - বান্ধবী/বন্ধুপত্নী,
- বর - বধূ/কনে,
- কর্তা - গিন্নি/কর্ত্রী ইত্যাদি।

অন্যদিকে: 
- 'কুলটা' হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ।
- 'সিপাহি' হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ।
- 'খান' হচ্ছে বিদেশি পুরুষবাচক শব্দ।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার- ৩৫।
.
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. বালেগা
  2. বারবনিতা
  3. কর্ত্রী
  4. কৃতদার
সঠিক উত্তর:
বারবনিতা
উত্তর
সঠিক উত্তর:
বারবনিতা
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।
 যেমন:
- এয়ো, সতীন, সৎমা, সধবা, বারবনিতা ইত্যাদি। 

নিত্য পুরুষবাচক শব্দ:
- কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
যেমন:
- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

অন্যদিকে:
• 'কৃতদার' হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ।
• কিছু পুরুষবাচক শব্দের দুটো করে স্ত্রীবাচক শব্দ রয়েছে।
যেমন:
- কর্তা - গিন্নি - কর্ত্রী।
• বিদেশি স্ত্রীবাচক শব্দ হচ্ছে:
- বালেগ - বালেগা।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার- ৩৫।
.
ট্রেন ঢাকা পৌঁছেছে।- বাক্যে 'ঢাকা' কোন কারক?
  1. অধিকরণ
  2. কর্ম
  3. করণ
  4. অপাদান
সঠিক উত্তর:
অধিকরণ
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ
ব্যাখ্যা
• যদি কোনো স্থান থেকে কোনো কিছু ত্যাগ করেছে, ছেড়ে গেছে বোঝায় তবে অপাদান আর যদি কোনো স্থানে কোনো কিছু আছে বোঝায় বা পৌঁছেছে বোঝায় তবে অধিকরণ।
- যেমন:
• অপাদান কারক
- ট্রেন ঢাকা ছেড়েছে।
• অধিকরণ
- ট্রেন ঢাকা পৌঁছেছে।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার- ৩৬।
.
'গুণ্ডারা পথিকের মাথায় লাঠি মেরেছে'- বাক্যে ‘মাথায়’ কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় শূণ্য
  2. অধিকরণে ৬ষ্ঠী
  3. অধিকরণে সপ্তমী
  4. করণে সপ্তমী
সঠিক উত্তর:
অধিকরণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- গুণ্ডারা পথিকের মাথায় লাঠি মেরেছে (অধিকরণে সপ্তমী)।
- কোথায় মেরেছে? উত্তর: মাথায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।