→ [২০২২ সাল ভিত্তিক সমন্বিত ৮ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান পদের নাম: অফিসার (জেনারেল)]
• Complete sentence: He vowed to avenge his father's death.
- Bangla meaning: সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিল।
• Avenge (verb transitive)
- English Meaning: to take vengeance for or on behalf of (often for someone else); inflict harm in return for (an injury or wrong done to oneself or another).
- Bangla Meaning: প্রতিশোধ/শোধ নেওয়া; প্রতিকার করা; প্রতিহত করা।
- Examples:
- He vowed to avenge his father's death.
- He vowed to avenge their murdered father.
• Note: Avenge -এর পরে সাধারণত object হিসেবে noun/noun phrase বসে।
অন্যদিকে,
• Revenge (noun, verb)
- English Meaning: to avenge (oneself or another) usually by retaliating in kind or degree.
- Bangla Meaning: প্রতিশোধ নেওয়া। প্রত্যাখ্যান করে তুষ্টি পাওয়া।
• Revenge oneself on
• have/get/take one’s revenge (on somebody) (for something) - প্রতিশোধ গ্রহণ।
- Examples:
- He wanted to take revenge on his enemy.
- Her jilted boyfriend has sworn revenge on her new husband.
- Revenge সাধারণত noun হিসেবে ব্যবহৃত হয়।
- আবার, verb হিসেবে ব্যবহৃত হলে, সাথে preposition সহ ব্যবহৃত হয়।
• Explanation:
- এখানে ব্যবহার করার জন্য সঠিক verb হলো "avenge", যার অর্থ অন্য কারো সাথে করা অন্যায় বা আঘাতের বিনিময়ে কাউকে শাস্তি দেওয়া বা ক্ষতি করা।
- এই ক্ষেত্রে, সে তার বাবার মৃত্যুর প্রতিক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন (ন্যায়বিচার বা প্রতিশোধ নেওয়ার জন্য)।
- অর্থাৎ, প্রদত্ত বাক্যে শূন্যস্থানের পরে noun phrase "his father's death" দেওয়া আছে, তাই সঠিক উত্তর হবে- "avenge".
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
4. CliffsNotes.