পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]তারিখ৮ মার্চ, ২০২৬সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
দুর্নীতি দমন কমিশন পদের নাম: কোর্ট পরিদর্শক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১০.০১.২০২৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড] · ৮ মার্চ, ২০২৬ · ১০০ প্রশ্ন

.
নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়?
  1. আকাশ-পাতাল
  2. সম্মুখে-পেছনে
  3. অতিথি-অভ্যাগত
  4. ভিতর-বাহির
ব্যাখ্যা

 অশুদ্ধ বিপরীত শব্দযুগল: অতিথি-অভ্যাগত। 

'অতিথি' এর প্রতিশব্দ:
অভ্যাগত, মেহমান, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম, কুটুম্ব, আগন্তক ইত্যাদি। 

অন্যদিকে, 
আকাশ-পাতাল, 
সম্মুখে-পেছনে,
ভিতর-বাহির। 
[শুদ্ধ বিপরীতার্থক শব্দযুগল।] 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

.
'নিমরাজি' শব্দে 'নিম' উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সামান্য
  2. অপূর্ণ
  3. না
  4. আধা
ব্যাখ্যা

• 'নিমরাজি' শব্দে 'নিম' উপসর্গটি অর্ধেক অর্থে ব্যবহৃত হয়েছে।
- এটি একটি ফারসি উপসর্গের উদাহরণ।

আরও কিছু ফারসি উপসর্গ নিনম্নরূপ-
- ফি: প্রত্যেক অর্থে: ফি-বছর, ফি-সপ্তাহ, ফি-রোজ, ফি-সব।
- না: না অর্থে: নারাজ, নাচার।
- ব: সাথে অর্থে: বনাম, বকলম, বমাল।
- কম: অল্প অর্থে: কমবখ্ত, কমআক্কেল, কমজোর।
- বে: না অর্থে: বেকার, বেয়াদব, বেকসুর, বেহায়া।
- বর: মন্দ অর্থে: বরখাস্ত, বরখেলাপ, বরদাস্ত, বরবাদ ।
- নিম: অর্ধেক অর্থে: নিমরাজি, নিমমোল্লা।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
'বেলাকে অতিক্রান্ত' পদের অর্থ কী? 
  1. অবেলা
  2. গোধূলি
  3. উদ্বেল
  4. সাঁজ
ব্যাখ্যা

• অব্যয়ীভাব সমাস:
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।

যেমন:
অতিক্রান্ত (উৎ) অর্থে:
- বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল।

 অনতিক্রম্যতা (যথা) অর্থে:
- রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য।

সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস:
- বনের সদৃশ = উপবন,
- শহরের সদৃশ = উপশহর।

পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাস হচ্ছে:
পশ্চাৎ ধাবন = অনুধাবন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২১ ও ২০১৮ সংস্করণ)।

.
গ্রিস ট্রাজেডি 'ইডিপাস' বাংলায় কে অনুবাদ করেন?
  1. মুনীর চৌধুরী
  2. কবির চৌধুরী
  3. সৈয়দ আলী আহসান
  4. লিলি চৌধুরী
ব্যাখ্যা

• 'ইডিপাস' বাংলা অনুবাদ:
- বিশ্ববিখ্যাত নাট্যকার সফোক্লিস গ্রিক ভাষায় রচনা করেন 'ইডিপাস' নাটক। গ্রিক ট্র্যাজেডি নাটক ইডিপাস বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান।
- তিনি ই এফ ওয়াল্টিং এর ইংরেজি অনুবাদ অনুসরণ করে ইডিপাস নাটকটি বাংলায় ভাষান্তর করেন, যা বাঙালি পাঠকের কাছে গ্রিক ট্র্যাজেডির রূপ তুলে ধরে।  

--------------------
• সৈয়দ আলী আহসান:
- সৈয়দ আলী আহসান ১৯২০ সালে মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি কর্মজীবনে ঢাকা, চট্টগ্রাম ও করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
- রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনেক আকাশ, 
- একক সন্ধ্যায় বসন্ত,
- সহসা সচকিত,
- উচ্চারণ,
- আমার প্রতিদিনের শব্দ,
- সমুদ্রেই যাবো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
'উৎকর্ষতা' কী কারণে অশুদ্ধ?
  1. সন্ধিজনিত
  2. প্রত্যয়জনিত
  3. উপসর্গজনিত
  4. বিভক্তিজনিত
ব্যাখ্যা

• 'উৎকর্ষতা' প্রত্যয়জনিত অশুদ্ধ। 

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• উৎকর্ষ এটি বিশেষ্য পদ,
- (উৎ + √কৃষ্ + অ) প্রত্যয় সাধিত শব্দ।

• আর এর সাথে 'তা’ (বিশেষ্য) প্রত্যয় যুক্ত করলে ‘উৎকর্ষতা’ হয় যা বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ। অর্থাৎ ‘উৎকর্ষতা’ শব্দে তা-প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।

• ‘উৎকর্ষতা’ শব্দের এর শুদ্ধ প্রয়োগ হবে- 'উৎকর্ষ বা উৎকৃষ্টতা'।

• নিয়ম:
‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে। যেমন: কৃপণ বিশেষণ শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে কৃপণতা হয়েছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. রাখালী
  2. সোজন বাদিয়ার ঘাট
  3. নকশী কাঁথার মাঠ
  4. বালুচর
ব্যাখ্যা

'রাখালী' কাব্যগ্রন্থ:
- জসীম উদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ - রাখালী।
- এই কাব্যে ১৯টি কবিতা আছে। বিখ্যাত 'কবর' কবিতাটি এই কাব্যের অন্তর্গত।
- এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে 'রাখালী'।

-------------------
জসীম উদ্‌দীন:
- তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
-  তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।

তাঁর প্রধান কাব্যগ্রন্থ হলো:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- ভয়াবহ সেই দিনগুলিতে,
- বালুচর,
- রাখালী, 
- রূপবতী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
'এবং' কোন পদ?
  1. সর্বনাম
  2. বিশেষণ
  3. বিশেষ্য
  4. অব্যয়
ব্যাখ্যা

• অব্যয় পদ:
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।
যথা-
১. বাংলা, 
২. তৎসম, 
৩. বিদেশি।

বাংলা অব্যয় শব্দ - আর, আবার, ও, হ্যাঁ।
তৎসম অব্যয় শব্দ - যদি, যথা, সহসা, আপাতত, বরং।
বিদেশী অব্যয় শব্দ - আলবত, বহুত, খুব, শাবাশ, খাসা, মাইরি।

সংযোজক অব্যয়:
সংযোজক অব্যয়গুলো হলো- ও, এবং, তাই, আর, অধিকন্তু, সুতরাং ইত্যাদি। যেমন- সে রূপবান ও গুণবান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা দ্বিতীয় পত্র, নবম-শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কী?
  1. কপাল কুন্ডলা
  2. নীলদর্পন
  3. মরুশিখা
  4. মেঘনাদবধ
ব্যাখ্যা

• 'নীলদর্পণ' নাটক:
- দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ।
- এটি বাংলা সাহিত্যে একটি বিখ্যাত নাটক।
- ১৮৬০ সালে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়।
- এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক এবং নাটকটি ঢাকায় প্রথম মঞ্চস্থ হয়।
- A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত এর ইংরেজি অনুবাদ করেন। অনুবাদটি ১৮৬১ সালে Nil Darpan or The Indigo Planting Mirror নামে প্রকাশিত হয়।

অন্যদিকে,
--------------------
• ‘মেঘনাদবধ কাব্য’ দুখণ্ড ও নয় সর্গে রচিত মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য। প্রথম খণ্ড ১৮৬১ সালের জানুয়ারি মাসে এবং দ্বিতীয় খণ্ড একই বছরের আগস্ট মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়। 

• কপালকুণ্ডলা: বাংলা সাহিত্যের রোমাঞ্চধর্মী ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় সার্থক উপন্যাস 'কপালকুণ্ডলা'৷ এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে। অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনী গড়ে উঠেছে। বষ্কিমের জীবৎকালেই এই উপন্যাসের আটটি সংস্করণ হয়।

• যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত কাব্য- মরুশিখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
বাংলাসাহিত্যে 'কালকূট' নামে পরিচিত কোন লেখক?
  1. সমরেশ মজুমদার
  2. শওকত ওসমান
  3. সমরেশ বসু
  4. আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা

• 'সমরেশ বসু' বাংলা সাহিত্যে 'কালকূট' নামে পরিচিত। 

তাছাড়া, 
- শেখ আজিজুর রহমানের ছদ্মনাম - 'শওকত ওসমান'  

বাংলা সাহিত্যের কয়েকজন লেখক ও তাদের ছদ্মনাম:
- সোমেন চন্দ এর ছদ্মনাম - ইন্দ্রকুমার সোম। 
- মধুসূদন মজুমদারের ছদ্মনাম - দৃষ্টিহীন। 
- রাজশেখর বসুর ছদ্মনাম - পরশুরাম।   
- বিমল ঘোষ এর ছদ্মনাম - মৌমাছি। 
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর। 
- সতীনাথ ভাদুড়ী এর ছদ্মনাম - চিত্রগুপ্ত। 
- বিমল মিত্র এর ছদ্মনাম - জাবালি। 
-  সৈয়দ মুজতবা আলী এর ছদ্মনাম - প্রিয়দর্শী। 
- সুনীল গঙ্গোপাধ্যায়  এর ছদ্মনাম - নীল লোহিত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১০.
'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
  1. অকাজ
  2. আলুনি
  3. আবছায়া
  4. নিখুঁত
ব্যাখ্যা

বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• 'আ' উপসর্গ যোগে গঠিত শব্দ:
- 'অভাব' অর্থে = আকাঁড়া, আধোয়া, আলুনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১১.
'অনেক কষ্টে যা অধ্যয়ন করা যায়' এককথায় তাকে কী বলে?
  1. অনধ্যয়
  2. দুরধ্যয়
  3. কষ্টাধ্যয়ন
  4. নিরধ্যয়ন
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'দুরধ্যয়' অর্থ- পাঠ করা দুঃসাধ্য এমন, দুষ্পাঠ্য।

অন্যদিকে,
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে- অনধ্যয়, কষ্টাধ্যয়ন এবং নিরধ্যয়ন শব্দের বানানগুলো অশুদ্ধ। 

এরূপ কিছু এক কথায় প্রকাশ- 
• 'যা কষ্টে লাভ করা যায়' এক কথায় প্রকাশ - দুর্লভ।
- যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর।
- যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
- যেখানে যাওয়া কষ্টকর - দুর্গম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।

১২.
চর্যাপদের পদসংখ্যা কতগুলি?
  1. ৪১টি
  2. ৫১টি
  3. ৫৬টি
  4. ৬২টি
ব্যাখ্যা

চর্যাপদের পদসংখ্যা বিষয়ক আলোচনা:
• চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ শুধু প্রাচীন বাংলা সাহিত্যেরই নিদর্শন নয়, প্রাচীন বাংলা গানেরও নিদর্শন।
সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদসংখ্যা (গান সংখ্যা) ৫১টি। কিন্তু শহীদুল্লাহর মতে, চর্যাপদের পদসংখ্যা ৫০টি।
• চর্যাপদের কয়েকটি পাতা নষ্ট হয়ে যাওয়ায় সাড়ে ৪৬টি পদ আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ, চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ৪৬টি। ২৩ এর অর্ধেক পাওয়া গেছে; আর ২৪,২৫ ও ৪৮ সংখ্যক পদ পাওয়া যায়নি। চর্যাপদে ৬টি প্রবাদ বাক্য পাওয়া যায়।

• সুকুমার সেন রচিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম 'চর্যাগীতি পদাবলী'। যদিও সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা - ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন।
• টীকাকারের কাছে মূল চর্যার পুঁথিতে আরো অন্তত একটি বেশি চর্যা ছিল (১১ ও ১২ তম চর্যার মাঝখানে)। এই চর্যাটির ব্যাখ্যা না থাকায় লিপিকার উদ্ধৃত করেন নি, শুধু 'টীকা নাই' এই মন্তব্যটুকু করিয়াছেন।
• সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি। আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।

• ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs’ গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির কথা বলেছেন। এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।

• উল্লেখ্য, চর্যাপদের একটি পদ ছিন্ন অবস্থায় পাওয়া গেছে, সেখান থেকেই এই মতবিরোধের সৃষ্টি।

- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।

১৩.
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কী বলে?
  1. প্রোষিতভর্তৃকা
  2. প্রবাসিনী
  3. প্রোষিতপত্নীক
  4. প্রোষিতা
ব্যাখ্যা

• যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলে - প্রোষিতপত্নীক।

উল্লেখ্য,
- প্রোষিত অর্থ:বিদেশগত, প্রবাসী। স্ত্রী. প্রোষিতা/প্রোশিতা।
- প্রবাসিনী অর্থ: নিজ দেশ ভিন্ন অন্য দেশে বাস করে এমন। 
- প্রোষিতভর্তৃকা অর্থ: যে নারীর স্বামী প্রবাসে থাকে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪.
'তুমি আসলে আমি যাব' -এটি কোন ধরনের বাক্য?
  1. অনুজ্ঞাসূচক
  2. কার্যকরসূচক
  3. ইচ্ছাসূচক
  4. পারস্পরিকবাচক
ব্যাখ্যা

• 'তুমি আসলে আমি যাব।'- এটি কার্যকারণাত্মক বা কার্যকরসূচক বাক্য।

• কার্যকারণাত্মক বাক্য:
- যদি কোনো বাক্যে ক্রিয়া নিষ্পত্তি কোনো বিশেষ শর্তের অধীনে এমন বোঝায়, তাহলে তাকে কার্যকারণাত্মক বাক্য বলে।
- এই ধরনের বাক্যের অন্য নাম শর্তসূচক, শর্তসাপেক্ষ বাক্য।
যেমন:
- মন দিয়ে না পড়লে পাশ করা যায় না। 
- তুমি আসলে আমি যাব।

অন্যদিকে,
• ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য:
- যে বাক্যে ইচ্ছা, প্রার্থনা, উচ্ছ্বাস ইত্যাদি অর্থ প্রকাশিত হয়, তাকে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য বলে।
- একে ইচ্ছাসূচক, ইচ্ছাবোধক বাকাও বলা হয়।
যেমন:
- মহারাজের জয় হোক।
- আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।

• অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য:
- যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে।
- একে আজ্ঞাসুচক, আদেশসূচক বাক্যও বলা হয়।
যেমন:
- সদা সত্য কথা বলবে।
- কাছে এসো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫.
শব্দ ও ধাতুর মূলকে কি বলে?
  1. প্রকৃতি
  2. বিভক্তি
  3. ধাতু
  4. কারক
ব্যাখ্যা

• শব্দ ও ধাতুর মূলকে বলে - প্রকৃতি।

• প্রকৃতি:
- ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি।
- পদ থেকে বিভক্তি ও প্রত্যয় বাদ দিলে প্রকৃতি অংশ পাওয়া যায়।
- অর্থাৎ শব্দ বা পদের মূল অংশকে বলে প্রকৃতি৷
যেমন - চলা।
এখানে √চল্ হলো ধাতু বা প্রকৃতি, আর বিভক্তি হলো 'আ'৷

- প্রকৃতি দুই প্রকার।
যথা:
১. নামপ্রকৃতি: নামপদের মূল অংশকে বলে নামপ্রকৃতি।
২. ক্রিয়াপ্রকৃতি: ক্রিয়াপদের মূল অংশকে বলে ক্রিয়া-প্রকৃতি। একে ধাতুও বলা হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১৬.
অর্ধ-সংবৃত স্বরধ্বনি কোনটি?
ব্যাখ্যা

• স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
- সংবৃত: [ই], [উ]।
- অর্ধ-সংবৃত: [ এ ], [ও]।
- বিবৃত: [আ]।
- অর্ধ-বিবৃত: [অ্যা], [অ]।

• সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে; বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।

১৭.
'নদী'র সমার্থক শব্দ কোনটি?
  1. তটিনী
  2. পর্নকার
  3. বারুই
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'নদী'র সমার্থক শব্দগুলো হলো:
নদ, নদনদী, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে, 
• 'বারুই' শব্দের অর্থ - যারা পান উৎপাদন করে এবং বিক্রয় করে।
• 'পর্ণকার' অর্থ - পান বিক্রেতা বা পান ব্যবসায়ী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. ভাগীরথী
  2. নিশিথীনি
  3. শারিরীক
  4. সমিচীন
ব্যাখ্যা

শুদ্ধ বানান- ভাগীরথী। 
- এটি একটি সংস্কৃত শব্দ।
শব্দটি বিশেষ্য পদ।
অর্থ:
- পুরাণমতে সূর্যবংশের নৃপতি ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করান বলে) গঙ্গানদীর অন্য নাম,
- গঙ্গার শাখা নদীবিশেষ।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ- নিশীথিনী, শারীরিক, সমীচীন। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

১৯.
'কলম' শব্দটি কোন ভাষা হতে গৃহীত?
  1. সংস্কৃত
  2. আরবি
  3. ফারসি
  4. তুর্কি
ব্যাখ্যা

• "কলম" শব্দটি 'আরবি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ:
- কোন শক্ত দন্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরী লেখনী; ঝরনাকলম
- নলখাগড়া পালক প্রভৃতির অগ্রভাগ ত্যারচা করে কেটে তৈরী লেখনী।

কিছু আরবি শব্দ:
- এলাহি,
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- খারিজইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২০.
কোন কবি 'ধর্মমঙ্গল' কাব্যের প্রণেতা?
  1. বংশীদাস চক্রবর্তী
  2. রূপরাম চক্রবর্তী
  3. মুকুন্দরাম চক্রবর্তী
  4. বলরাম চক্রবর্তী
ব্যাখ্যা

• ধর্মমঙ্গল কাব্য: 
- ধর্ম ঠাকুরের নাম যে মঙ্গলকাব্য সৃষ্ঠ হয়েছে তার  নাম ধর্মমঙ্গল।  
- ধর্মমঙ্গল কাব্য ধারার প্রথম কবি- ময়ূর ভট্ট। 
- ময়ূর ভট্ট রচিত গ্রন্থটি হলো 'হাকন্দপুরাণ'।
- ধর্মমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী।
- তাঁর রচিত গ্রন্থের নাম শ্রীধর্মমঙ্গল।

- ধর্মমঙ্গল ধারার অন্যান্য কবি:
• রূপরাম চক্রবর্তী,
• খেলারাম চক্রবর্তী,
• মানিক রাম, 
• শ্যাম পণ্ডিত,
• নরসিংহ বসু প্রমুখ।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২১.
I can't put up with him anymore. -Here "put up with" means:
  1. To protect
  2. To terminate
  3. To tolerate
  4. To prevent
ব্যাখ্যা

• I can't put up with him anymore. Here, "put up with" means - To tolerate.

• Put up with (Idiom):
- English Meaning: Tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা,  বিনা প্রতিবাদে মেনে নেওয়া।

• উল্লিখিত অপশনগুলো,
ক) To protect - রক্ষণ/ ত্রাণ করা; নিরাপদ/ সুরক্ষিত করা; নিরাপদে রাখা। 
খ) To terminate - ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া।
গ) To tolerate - সহ্য করা।
ঘ) To prevent - নিবৃত্ত করা। 

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - To tolerate শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

• Example sentence:
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.

Source: Oxford Learner's Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

২২.
"Paradise Lost" attempted to-
  1. Justify the ways of man to God.
  2. Show that satan and God have equal power.
  3. Justify the ways of God to man.
  4. Explain why both good and evil are necessary.
ব্যাখ্যা

• "Paradise Lost" attempted to - Justify the ways of God to man.

• Paradise Lost:
- এটি Neo-classical period এর অন্যতম সাহিত্যিক John Milton রচিত একটি epic poem.
- The theme of Paradise Lost, or 'Paradise Lost' attempted to - Justify the ways of God to men.
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত।

- Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত হয়।
- বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
- খ্রিষ্টীয় ধর্মীয় মতবাদকে প্রাধান্য দিয়ে আদি মানব এবং মানবী Adam & Eve এর স্বর্গ থেকে মর্ত্যে আগমনের কাহিনী হচ্ছে এই মহাকাব্যটির মূল উপজীব্য বিষয়। 

• Characters:
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.

• সার-সংক্ষেপ:
- খোদার বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি স্বরুপ শয়তান আর তার অনুসারীদের স্বর্গ থেকে বের করে দেওয়া হয়।
- পরাজয় মেনে নিতে না পেরে শয়তান মানবজাতিকে খোদাদ্রোহ করতে প্ররোচনা দেয় এবং এভাবে সে তার প্রতিশোধ নিতে চায়।
- ইডেন গার্ডেনে গিয়ে সে আদি মানবী ইভকে নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচনা দিতে থাকে এক পর্যায়ে ইভ এবং আদম দুইজনই ফল ভক্ষণ করে।
- ফল ভক্ষণের পর তারা তাদের অপরাধ বুঝতে পারে এবং তাদেরকেও স্বর্গ থেকে বহিষ্কার করা হয়।

• Notable quotations of Paradise Lost:
- Of Man's First Disobedience, and the Fruit Of that Forbidden Tree, whose mortal taste Brought Death into the World, and all our woe. (First line)
- Better to reign in Hell than serve in Heaven.
- Death is the golden key that opens the place of eternity.
- Solitude sometimes is the best society.”
- Awake, arise, or be forever fallen.

• John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।

• Some notable works:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- Comus (masque/ a type of theatre entertaining poetry)
- On Shakespeare (First published poem).
- Samson Agonistes
- L'Allegro,
- Il Penseroso,
- Of Education
- Areopagitica.

Source: Live MCQ Lecture and Britannica.

২৩.
The synonym for "Panoramic" is-
  1. Scenic
  2. Narrow
  3. Limited
  4. Restricted
ব্যাখ্যা

• Panoramic (Adjective): 
- English meaning: A view of a wide area.
- Bangla meaning: বিস্তৃত অবাধ দৃশ্যপট; ক্রমাগত চলমান দৃশ্য।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Scenic - মনোরম নৈসর্গিক দৃশ্যসংবলিত; নৈসর্গিক শোভামণ্ডিত।

খ) Narrow - সংকীর্ণ; অপ্রশস্ত; সরু; চাপা; অনায়ত।  

গ) Limited - সীমাবদ্ধ; দায়যুক্ত ব্যবসাপ্রতিষ্ঠান।

ঘ) Restricted - সীমাবদ্ধ, নিয়ন্ত্রিত।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym for "Panoramic" is - Scenic.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৪.
The antonym for "Slothful" is-
  1. Playful
  2. Sluggish
  3. Energetic
  4. Quarrelsome
ব্যাখ্যা

• Slothful (Adjective):
- English Meaning: Lazy; inclined to sloth: indolent.
- Bangla Meaning: নিষ্ক্রিয়; অলস।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Playful - কৌতুকপূর্ণ; সকৌতুক।

খ) Sluggish - নিষ্ক্রিয়; মন্থরগতি।

গ) Energetic - উদ্যমশীল; কর্মশক্তিসম্পন্ন।

ঘ) Quarrelsome - ঝগড়াটে; বদরাগী।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym for "Slothful" is - Energetic.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৫.
What is the plural form of "Sheep"?
  1. Sheeps
  2. Sheep
  3. Sheepes
  4. Sheepses
ব্যাখ্যা

• Sheep (Noun):
- English meaning: A farm animal with thick curly hair that eats grass and is kept for its wool, skin, and meat.
- Bangla meaning: ভেড়া; মেষ; গড্ডল।

- এর Plural form হলো - Sheep.

• কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে।
- যেমন- Sheep, Deer, Corps, Offspring, Series, Dozen, Species, Aircraft, Hovercraft, Spacecraft,Public, Gross, Hundred, Thousand, Million ইত্যাদি।

Source: Cambridge Dictionary  & Accessible Dictionary by Bangla Academy.

২৬.
The phrase "Sine die" means-
  1. Half-heartedly
  2. Doubtfully
  3. Fixed
  4. Uncertain
ব্যাখ্যা

• Sine die (Adverb):
English Meaning: (with reference to business or proceedings that have been adjourned) With no appointed date for resumption.
Bangla Meaning: অনির্দিষ্টকালের জন্য।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Half-heartedly - অর্ধ-উৎসাহে, মনোযোগহীনভাবে, বা অনীহার সঙ্গে।

খ) Doubtfully - অনিশ্চিতভাবে।

গ) Fixed - স্থায়ী, স্থির, ঠিক।

ঘ) Uncertain - পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The phrase "Sine die" means - Uncertain.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৭.
Which gender is the word "Orphan"?
  1. Neuter
  2. Feminine
  3. Common
  4. Masculine
ব্যাখ্যা

• The required answer is - Common gender.

• Orphan (Noun):
- Bangla Meaning: এতিম; (শিশু)।
- English Meaning: a child deprived by death of one or usually both parents.

- বাক্যে বলা হয়েছে শিশুটি এতিম হয়েছে, যেহেতু, ছেলে বা মেয়ে কিছুর উল্লেখ নেই। 
- সুতরাং এটি ছেলে-মেয়ে উভয়ই হতে পারে।
- তাই, সঠিক উত্তর হবে - common gender.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৮.
"Better to reign in hell, than serve in heaven" -Who wrote this?
  1. Geoffrey Chaucer
  2. Christopher Marlowe
  3. John Milton
  4. P. B. Shelley
ব্যাখ্যা

• "Better to reign in Hell than serve in Heaven" is a quotation stated by John Milton in his most famous epic Paradise Lost.
- উক্তিটি Paradise lost কেন্দ্রীয় চরিত্র Satan এর বলা ।
- Satan, the leader of the fallen angels, after being thrown away by God from Heaven to Hell, utters this line.

• Paradise Lost:
- Neo-classical period এর অন্যতম সাহিত্যিক John Milton রচিত একটি epic.
- The theme of Paradise Lost or 'Paradise Lost' attempted to Justify the ways of God to men.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।

• Paradise Lost কাব্যটি প্রধানত দুটো অংশে বিভক্ত: প্রথমত, শয়তানের বিদ্রোহ এবং দ্বিতীয়ত, আদম ও হাওয়ার পতন।
- ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি স্বরূপ শয়তান এবং তার সহযোগীদের স্বর্গ থেকে বিতাড়িত করে দেওয়া হয়।
- শয়তান স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পরে মানবজাতির উপর প্রতিশোধ নিতে চায়। সে আদম ও ইভ কে দিয়ে তাদের ঈশ্বরের আদেশ লঙ্ঘনের পরিকল্পনা করে। শয়তান ইভকে প্রলুব্ধ করে গার্ডেনে যেয়ে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য, এবং ফলস্বরূপ, এক প্ররযায়ে আদম অ ইভ দুজনে সেই ফল খায় এবং এর ফলস্বরূপ তাদের দুজনকেও স্বর্গ থেকে বিতাড়িত করা হয়।। 
-  এই কাব্যটি মানুষের স্বাধীন ইচ্ছা, পাপ, এবং পুনঃরুদ্ধারের থিম নিয়ে আলোচনা করে। এটি ঈশ্বরের মহত্ব এবং তাঁর ন্যায়ের প্রতিফলন ঘটায়। মিলটনের এই রচনাটি ইংরেজি সাহিত্যের একটি অমর সৃষ্টি হিসেবে পরিচিত।

• Notable quotations of Paradise Lost:
- "Of Man's First Disobedience, and the Fruit Of that Forbidden Tree, whose mortal taste Brought Death into the World, and all our woe.". (First line)
- Better to reign in Hell than serve in Heaven.
- Death is the golden key that opens the place of eternity.
- Solitude sometimes is the best society.
- Awake, arise or be forever fallen.

• এই Epic এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ:
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.

• John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।

Source: Britannica and Live MCQ Lecture.

২৯.
What is the noun form of the word "Laugh"? 
  1. Laughing
  2. Laughable
  3. Laughter
  4. Laughingly
ব্যাখ্যা

• The noun form of the word "Laugh" is - Laughter.

• Laughter (Noun):
- English meaning: The act or sound of laughing.
- Bangla meaning: হাস্য; সশব্দ হাসি।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
- Laughing (Adjective) - হাস্যময়, হাস্যোদ্রেককর ইত্যাদি
- Laughable (Adjective) - হাস্যকর; কৌতুকজনক।
- Laughingly (Adverb) - সহাস্যবদনে।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

৩০.
Words inscribed on a tomb is an-
  1. Epitome
  2. Epithet
  3. Episode
  4. Epitaph
ব্যাখ্যা

• Words inscribed on a tomb is an - Epitaph.

• Epitaph (Noun):
English Meaning:
1. a phrase or form of words written in memory of a person who has died, especially as an inscription on a tombstone.
2. Something by which a person, time, or event will be remembered.
Bangla meaning: সমাধিলিপি।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Epitome (Noun):
- English Meaning: A person or thing that is a perfect example of a particular quality or type.
- Bangla Meaning: সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক

• Epithet (Noun):
- English Meaning: An adjective or phrase expressing a quality or attribute regarded as characteristic of the person or thing mentioned.
- Bangla Meaning: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা। যেমন Akbar the great.

• Episode (Noun):
- English meaning: An event or a group of events occurring as part of a sequence; an incident or period considered in isolation.
- Bangla meaning: কোনো সুদীর্ঘ কাহিনির অন্তর্গত উপাখ্যান।

Source: Oxford Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৩১.
Nawar has read most of the _______ of Shakespeare.
  1. Poem
  2. Play
  3. Drama
  4. Works
ব্যাখ্যা

• 'Most of' (অধিকাংশ) এর পরের Noun/ Pronoun - Plural হয়ে থাকে।
- এখানে Works ছাড়া বাকি শব্দগুলো Singular.
- তাই সঠিক উত্তর ঘ) works.

• Cambridge Dictionary তে দেওয়া Most এর দুটো উদাহরণের দিকে লক্ষ করি -
- Most of the information was useful.
- He’d made most of the desserts himself.

• এখান থেকে বুঝা যায় যে হয় most of the এর পরে uncountable noun অথবা plural noun হবে।
- প্রশ্ন উল্লিখিত বাক্যে poem, play, drama এ সবগুলো singular noun.
- তাই শেক্সপিয়ারের সমস্ত কাজ বুঝাতে শূন্যস্থানে plural ‘works’ ব্যবহৃত হবে।

• Correct answer: Nawar has read most of the works of Shakespeare. 

৩২.
What is the noun form of the word "Know"?
  1. Knowing
  2. Knowledge
  3. Knowledgeable
  4. Known
ব্যাখ্যা

Know (verb transitive), (verb intransitive) (past tense knew, past participle known):
- English meaning: To have information in your mind as a result of experience or because you have learned or been told it.
- Bangla meaning: জানা; অবগত হওয়া; কোনো কিছু সম্পর্কে সচেতন/ জ্ঞাত থাকা।


• উল্লিখিত অপশনগুলো,
ক) Knowing (Adjective)
- English meaning: Showing that you know or understand about something that is supposed to be secret
- Bangla meaning: চতুর; জানে-শোনে এমন।

খ) Knowledge (Noun)
- English meaning: The information, understanding and skills that you gain through education or experience
- Bangla meaning: জ্ঞান; অবগতি: অভিজ্ঞতা: জ্ঞানের পরিধি।

• Knowledgeable (Adjective)
- English meaning: Knowledgeable (about something) knowing a lot.
- Bangla meaning: জানাশোনা; অভিজ্ঞ; জ্ঞানসম্পন্ন।

Known
- Past participle know.

- Oxford, Cambridge বা Merriam-Webster - dictionary এর Entry গুলোতে knowledge শব্দটি সরাসরি Noun হিসেবে অন্তর্ভূক্ত।
- তাই, সঠিক উত্তর - Knowledge.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
3. Merriam-Webster Dictionary.
4. Cambridge Dictionary.

৩৩.
Identify the correct spelling:
  1. Questionaire
  2. Questionoir
  3. Questionnaire
  4. Questionair
ব্যাখ্যা

• The correct spelling is 'Questionnaire' (Noun).

Questionnaire:
- English meaning: A written list of questions that are answered by a number of people so that information can be collected from the answers.
- Bangla meaning: প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।

Example sentence: The teacher gave us a questionnaire to fill out about our study habits.
- Bangla meaning: শিক্ষক আমাদের পড়াশোনার অভ্যাস সম্পর্কে একটি প্রশ্নপত্র দিয়েছেন পূরণ করার জন্য।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৪.
In Shakespeare's play Hamlet, Hamlet was Prince of-
  1. Norway
  2. Britain
  3. Denmark
  4. France
ব্যাখ্যা

• In Shakespeare's play Hamlet, Hamlet was Prince of - Denmark.

• Hamlet:
- William Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature. 
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5 acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা Tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে। 

• The important characters of Hamlet: 
- Ophelia,
- Hamlet, 
- Claudius, 
- Gertrude,
- Horatio.

• সার-সংক্ষেপ:
- "Hamlet" এর কেন্দ্রীয় চরিত্র প্রিন্স Hamlet. Hamlet ছিলেন Prince of Denmark.
- যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- পরে Hamlet জানতে পারে যে Claudius তার পিতাকে হত্যা করেছে। Hamlet তার পিতার হত্যার প্রতিশোধ নিতে চায়।
- কিন্তু সে জীবনের অর্থ এবং মৃত্যুর প্রশ্নে দার্শনিকভাবেও চিন্তা করে।
- শেষপর্যন্ত, নাটকটির সমাপ্তি হয় ভয়াবহ এবং Hamlet, তার মা, Claudius, এবং তার প্রেমিকা Ophelia সবাই মারা যান।

• Famous Quotes:
- "To be, or not to be, that is the question."
- "Brevity is the soul of wit."
- "Frailty, thy name is woman."

• William Shakespeare:
- Born: April 26, 1564, Stratford-upon-Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.

• Notable works:
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.

• Tragi-comedy:
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,

• Historical play:
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III.

Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.

৩৫.
"Vanity Fair" is a novel written by-
  1. D. H. Lawrence
  2. William Makepeace Thackeray
  3. Joseph Conrad
  4. Virginia Woolf
ব্যাখ্যা

• "Vanity Fair" is a novel written by - William Makepeace Thackeray.

• Vanity Fair:
- এটি William Makepeace Thackeray রচিত একটি Novel.
- It was published in 1848.
- It is a novel about early 19th-century English society.

- এটি নিজ নামে প্রকাশিত William Makepeace Thackeray এর প্রথম লেখা।
- এই উপন্যাসকে বলা হয় A Novel Without a Hero. কারণ, সাধারণ উপন্যাস গুলোতে যেভাবে একজন বিশেষ নায়ক বা নায়িকার কর্মকান্ডকে প্রধান বিবেচনা করে কাহিনি আবর্তিত হয়, তার উপন্যাস গুলো এক্ষেত্রে ব্যতিক্রম। বরং বহু চরিত্রকে ঘিরে তার উপন্যাসের কাহিনি গড়ে ওঠে।

• সার-সংক্ষেপ:
- এই উপন্যাসের অন্যতম চরিত্র Becky Sharp নামের একজন মেয়ে।
- যে জাগতিক সাফল্য অর্জনকেই তার জীবনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য মনে করে। এই লক্ষ্য অর্জনে নৈতিকতার ধার ধারেনা।
- অপর গুরুত্বপূর্ন চরিত্র Amelia সৎ এবং নৈতিকতা গুন সম্পন্ন। তবে সে Becky Sharp এর মতো রোমাঞ্চ-অন্বেষী নয়।
- এই দুই নারী চরিত্রের জীবনে ঘটে যাওয়া নানা উত্থান-পতন এবং তাদের সংস্পর্শে আসা পুরুষদের বিভিন্ন ঘটনাবহুল চিত্র ফুটিয়ে তোলা হয়েছে উপন্যাসটিতে।

• William Makepeace Thackeray (1811-1863):
- তিনি একজন Indian-born British novelist.
- Victorian Period এর একজন ঔপন্যাসিক।
- তিনি 'The Cornhill Magazine' এর founder.

• Best Works:
- Vanity Fair,
- The Virginians: A Tale of the Last Century,
- Catherine: A Story.

Source: Britannica, An ABC of English Literature by M Mofizar Rahman.

৩৬.
The word “Sibling" means-
  1. a brother
  2. a sister
  3. a brother or a sister
  4. an infant
ব্যাখ্যা

• The word 'Sibling' means - a brother or sister.

• Sibling (Noun):
- English Meaning: One of two or more individuals having one common parent/one of two or more things related by a common tie or characteristic.
- Bangla Meaning: একই মাতাপিতার সন্তান; ভাই বা কোন।

• Example sentence:
1. I have four siblings: three brothers and a sister.
2. It is a weird feeling coming up against your older sibling.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৩৭.
An extra message added at the end of a letter after it is signed is called-
  1. Corrigendum
  2. Postscript
  3. NB
  4. RSVP
ব্যাখ্যা

• An extra message added at the end of a letter after it is signed is called - a postscript.

• Postscript
- A short remark or message added to the bottom of a letter after you have signed your name, usually introduced by the abbreviation PS.
- A postscript is text added at the end of a book or other document.
- Postscript come from Latin phrase 'post scriptum',থেকে এসেছে যার অর্থ “written after.”
- স্বাক্ষরের পরে চিঠির নিচে সংযুক্ত একটি সংক্ষিপ্ত মন্তব্য বা বার্তা, যা সাধারণত PS (Postscript) সংক্ষিপ্ত রূপ দ্বারা সূচিত হয়।
- এটি তখন ব্যবহৃত হয় যখন লেখক মূল চিঠি শেষ করার পর নতুন কিছু যোগ করতে চান।

• Other options:
ক) Corrigendum:
- English meaning: Something to be corrected, especially a mistake in a printed book
- Bangla meaning: সংশোধনীয় বিষয়।

গ) Nota Bene (N.B.):
- Nota Bene (N.B.) একটি ল্যাটিন শব্দগুচ্ছ, যার অর্থ 'বিশেষ দ্রষ্টব্য'।
- এটি মূলত আনুষ্ঠানিক নোট বা ডকুমেন্টে ব্যবহৃত হয়, যেখানে গুরুত্বপূর্ণ তথ্যের ওপর জোর দেওয়া হয়।

ঘ) RSVP:
- Invitation letter এ প্রায়ই RSVP কথাটি দেখতে পাওয়া যায়।
- এটি একটি French Phrase-এর abbreviation.
- এর অর্থ হলো Please respond/ please reply.

৩৮.
A Soporific Speech is likely to-
  1. Be incomprehensible
  2. Appeal primarily to emotions
  3. Put one to sleep
  4. Stimulate action
ব্যাখ্যা

• A Soporific Speech is likely to - Put one to sleep.

• Soporific (Adjective & Noun):
- English Meaning: Tending to induce drowsiness or sleep; causing or tending to cause sleep.
- Bengali meaning: নিদ্রাকর; ঘুমপাড়ানি।

- Soporific Speech হচ্ছে নিদ্রার উদ্রেক করে এমন বক্তৃতা, যা শ্রোতাকে ক্লান্ত ও চোখে ঘুমের উদ্রেক করে।
- সুতরাং, A soporific speech is likely to put one to sleep (শ্রোতাদের ঘুম পাড়িয়ে দেয় এমন).

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.

৩৯.
Love for the whole world is called-
  1. Philanthropy
  2. Misogyny
  3. Benevolence
  4. Misanthropy
ব্যাখ্যা

 • Love for the whole world is called - Philanthropy.

• Philanthropy (Noun):
- English Meaning: The desire to promote the welfare of others, expressed especially by the generous donation of money to good causes.
- Bangla Meaning: মানবপ্রেম; লোকহিতৈষণা; জনসেবা।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Misogyny (Noun):
- English Meaning: dislike of, contempt for, or ingrained prejudice against women.
- Bangla Meaning: নারীবিদ্বেষ; স্ত্রীদ্বেষ।

• Benevolence (Noun):
- English meaning: the quality of being well meaning; kindness/ An inclination to do kind or charitable acts.
- Bangla Meaning: হিতসাধনের ইচ্ছা বা সংকল্প।

• Misanthropy (Noun):
- English meaning: A dislike of humankind.
- Bangla Meaning: নরবিদ্বেষ; নৃবিদ্বেষ; মানববৈরভাব।

Source: Oxford Learner's Dictionary, Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৪০.
"Once in a blue moon" means-
  1. Always
  2. Very rarely
  3. Nearly
  4. Hourly
ব্যাখ্যা

• "Once in a blue moon" means - Very rarely.

• Once in a blue moon:

- English Meaning: Very rarely.
- Bangla Meaning: কদাচিৎ।

Example Sentence: He comes round once in a blue moon.
- Bangla Meaning: সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Always -  ব্যতিক্রমহীনভাবে সর্বদা।

খ) Very rarely - অত্যন্ত দুর্লভ/ কদাচিৎ।

গ) Nearly - প্রায়, ঘনিষ্ঠভাবে।

ঘ) Hourly -  প্রতি ঘণ্টার; একঘণ্টা অন্তর; ঘণ্টায় ঘণ্টায়; ঘণ্টায় একবার।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, "Once in a blue moon" means - Very rarely.

Source: Live MCQ Lecture and Bangla Academy Dictionary.

৪১.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে, সংখ্যা দুইটি কত?
  1. ৩৫, ২৫
  2. ২৮, ২০
  3. ৪৯, ৩৫
  4. ৪২, ৩০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭: ৫ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে, সংখ্যা দুইটি কত?

সমাধান:
মনে করি, সংখ্যা দুইটি যথাক্রমে ৭ক এবং ৫ক
∴ সংখ্যা দুটির ল.সা.গু ৩৫ক

প্রশ্নমতে,
৩৫ক = ১৪০
⇒ ক = ১৪০/৩৫
⇒ ক = ৪

সুতরাং, প্রথম সংখ্যাটি = ৭ × ৪ = ২৮
এবং দ্বিতীয় সংখ্যাটি = ৫ × ৪ = ২০

∴ সংখ্যা দুইটি হলো ২৮ ও ২০

৪২.
'ক' একটি কাজ ৩ দিনে করতে পারে। 'খ' ঐ একই কাজ ৬ দিনে করতে পারে। 'ক' ও 'খ' ঐ কাজটি কয় দিনে করতে পারবে?
  1. ৬ দিনে
  2. ৩ দিনে
  3. ২ দিনে
  4. ৪ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: 'ক' একটি কাজ ৩ দিনে করতে পারে। 'খ' ঐ একই কাজ ৬ দিনে করতে পারে। 'ক' ও 'খ' ঐ কাজটি কয় দিনে করতে পারবে?

সমাধান:
'ক' ৩ দিনে করতে পারে কাজটির ১ অংশ
'ক' ১ দিনে করতে পারে কাজটির ১/৩ অংশ

'খ' ৬ দিনে করতে পারে কাজটির ১ অংশ
'খ' ১ দিনে করতে পারে কাজটির ১/৬ অংশ

'ক' ও 'খ' একত্রে ১ দিনে করতে পারে কাজটির = (১/৩) + (১/৬) অংশ
= (২ + ১)/৬ অংশ
= ৩/৬ অংশ
= ১/২ অংশ

'ক' ও 'খ' ১/২ অংশ কাজ করে ১ দিনে
'ক' ও 'খ' ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে ১ ÷ (১/২) দিনে = ২ দিনে

৪৩.
একটি বর্গাকার স্থানের চারপাশে 3 মিটার চওড়া একটি দেয়াল আছে। যদি দেয়ালের ক্ষেত্রফল 15 বর্গমিটার হয়, তাহলে ঐ বর্গাকার স্থানের ক্ষেত্রফল কত?
  1. 1 বর্গমিটার
  2. 9 বর্গমিটার
  3. 3 বর্গমিটার
  4. 25 বর্গমিটার
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গাকার স্থানের চারপাশে 3 মিটার চওড়া একটি দেয়াল আছে। যদি দেয়ালের ক্ষেত্রফল 15 বর্গমিটার হয়, তাহলে ঐ বর্গাকার স্থানের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বর্গাকার স্থানের এক বাহু = x মিটার
তাহলে বর্গাকার স্থানের ক্ষেত্রফল = x2

দেয়ালের প্রস্থ = 3 মিটার
অতএব বাহিরের বর্গের এক বাহু = (x + 6) মিটার

বাহিরের বর্গের ক্ষেত্রফল = (x + 6)2

দেয়ালের ক্ষেত্রফল = বাহিরের ক্ষেত্রফল − ভিতরের ক্ষেত্রফল
= (x + 6)2 − x2

প্রশ্নমতে,
(x + 6)2 − x2 = 15
⇒ x2 + 12x + 36 − x2 = 15
⇒ 12x + 36 = 15
⇒ 12x = −21
⇒ x = −21/12

কিন্তু বাহু ঋণাত্মক হতে পারে না, তাই প্রশ্নে প্রদত্ত মানে অসঙ্গতি আছে।
অতএব প্রদত্ত তথ্য অনুযায়ী বাস্তব সমাধান সম্ভব নয়।
তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

৪৪.
একটি আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a একক এবং অপর বাহুর দৈর্ঘ্য 2a একক। উক্ত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. √5a একক
  2. √3a একক
  3. (√3/2)a একক
  4. a একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a একক এবং অপর বাহুর দৈর্ঘ্য 2a একক। উক্ত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
এখানে, এক বাহু = a এবং অপর বাহু = 2a
আমরা জানি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √(দৈর্ঘ্য + প্রস্থ)
∴ কর্ণ = √{a2 + (2a)2}
⇒ কর্ণ = √(a2 + 4a2)
⇒ কর্ণ = √(5a2)
⇒ কর্ণ = √5a

∴ আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য √5a একক।

৪৫.
ΔABC এর একটি কোণ 35° এবং এর একবাহুর উপর বর্গের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে অপর একটি কোণ কত ডিগ্রি হবে?
  1. 55°
  2. 65°
  3. 35°
  4. 145°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর একটি কোণ 35° এবং এর একবাহুর উপর বর্গের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে অপর একটি কোণ কত ডিগ্রি হবে?

সমাধান:
শর্তানুসারে, ত্রিভুজটির এক বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
অর্থাৎ, a2 = b2 + c2

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এই শর্তটি কেবল তখনই সত্য হয় যখন ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হয়।
সুতরাং, ত্রিভুজটির একটি কোণ অবশ্যই 90°

ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
দেওয়া আছে, একটি কোণ = 35°
আরেকটি কোণ = 90° (সমকোণ)

অতএব, অপর কোণটি হবে = 180° - (90° + 35°)
= 180° - 125°
= 55°

৪৬.
একটি ধারা নিম্নরূপ: 1 + 5 + 9 + 13 + ................. এই ধারার n তম পদ কত?
  1. 4n - 4
  2. 4n - 3 
  3. 4n + 4
  4. 4n + 3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ধারা নিম্নরূপ: 1 + 5 + 9 + 13 + ................. এই ধারার n তম পদ কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি হলো: 1, 5, 9, 13, .............
এটি একটি সমান্তর ধারা।
প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 5 - 1 = 4

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d

∴ n তম পদ = 1 + (n - 1)4
= 1 + 4n - 4
= 4n - 3

∴ ধারাটির n তম পদ = 4n - 3

৪৭.
যদি A = {2, 3, 5} এবং B = {2, 3, 4, 5, 6} হয়, তাহলে A ∩ B কত?
  1. {2, 3, 4, 5, 6}
  2. {4, 6}
  3. A
  4. B
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {2, 3, 5} এবং B = {2, 3, 4, 5, 6} হয়, তাহলে A ∩ B কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {2, 3, 5}
B = {2, 3, 4, 5, 6}

A ∩ B (ছেদ সেট) বলতে বোঝায় সেই সকল উপাদান নিয়ে গঠিত সেট যারা উভয় সেটেই বিদ্যমান।
উভয় সেটে সাধারণ উপাদানগুলো হলো: 2, 3 এবং 5

∴ A ∩ B = {2, 3, 5}
যেহেতু {2, 3, 5} সেটটি মূলত A সেটের সমান,
∴ A ∩ B = A

৪৮.
বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচে টস অনুষ্ঠিত হয়। ১ম বার বাংলাদেশ এবং ২য় বার অস্ট্রেলিয়া টস জেতার সম্ভাব্যতা কত?
  1. (1/2) × (1/2)
  2. (1/2) × 2
  3. (1/2) × (2/3)
  4. অসম্ভব
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচে টস অনুষ্ঠিত হয়। ১ম বার বাংলাদেশ এবং ২য় বার অস্ট্রেলিয়া টস জেতার সম্ভাব্যতা কত?

সমাধান:
ক্রিকেট ম্যাচে টসের ক্ষেত্রে মোট ফলাফল ২টি (জয় অথবা পরাজয়)।
∴ যেকোনো একটি দলের টস জেতার সম্ভাব্যতা = 1/2

১ম বার বাংলাদেশের টস জেতার সম্ভাব্যতা = 1/2
২য় বার অস্ট্রেলিয়ার টস জেতার সম্ভাব্যতা = 1/2

যেহেতু একটি টসের ফলাফল অন্যটির ওপর প্রভাব ফেলে না, সুতরাং ঘটনা দুটি স্বাধীন (Independent Events)।
তাই এদের একত্রে ঘটার সম্ভাব্যতা হবে তাদের গুণফলের সমান।
∴ মোট সম্ভাব্যতা = (1/2) × (1/2)

৪৯.
১০ জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট কতবার করমর্দন করা হবে?
  1. ৪৫ বার
  2. ৪০ বার
  3. ১০০ বার
  4. ৯০ বার
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট কতবার করমর্দন করা হবে?

সমাধান:
এখানে মোট ব্যক্তির সংখ্যা, n = ১০
যেহেতু করমর্দন করতে ২ জন ব্যক্তির প্রয়োজন হয়, তাই করমর্দনের সংখ্যা হবে n সংখ্যক ব্যক্তি থেকে ২ জন ব্যক্তি কত উপায়ে বাছাই করা যায় তার সমান।

আমরা জানি, করমর্দনের সংখ্যা = nC
= {n(n - ১)}/২
= {১০ × (১০ - ১)}/২
= (১০ × ৯)/২
= ৯০/২
= ৪৫

∴ মোট ৪৫ বার করমর্দন করা হবে।

৫০.
x4 ÷ x6 × x2 = ?
  1. 4/3
  2. x
  3. 1
ব্যাখ্যা

প্রশ্ন: x4 ÷ x6 × x2 = ?

সমাধান:
x4 ÷ x6 × x2
= x4 - 6 × x2 (ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়)
= x-2 × x2
= x-2 + 2 (গুণ থাকলে পাওয়ার যোগ হয়)
= x
= 1

৫১.
logx324 = 4 হলে, x = ?
  1. 3√2
  2. 2√3
  3. 12
  4. 36
ব্যাখ্যা

প্রশ্ন: logx324 = 4 হলে, x = ?

সমাধান:
logx324 = 4
⇒ x4 = 324
⇒ x4 = 81 × 4
⇒ x4 = 34 × 22
⇒ x4 = 34 × {√(22)}2
⇒ x4 = 34 × (√2)4
⇒ x4 = (3√2)4
∴ x = 3√2

৫২.
মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর আগে মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ ছিল। ৭ বছর পর মাতার বয়স কত হবে?
  1. ৬২ বছর
  2. ৫৭ বছর
  3. ৫২ বছর
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর আগে মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ ছিল। ৭ বছর পর মাতার বয়স কত হবে?

সমাধান:
মনে করি, ৫ বছর আগে কন্যার বয়স ছিল ক বছর।
৫ বছর আগে মাতার বয়স ছিল ৪ক বছর।

বর্তমানে কন্যার বয়স = (ক + ৫) বছর
বর্তমানে মাতার বয়স = (৪ক + ৫) বছর

প্রশ্নমতে,
(ক + ৫) + (৪ক + ৫) = ৬০
⇒ ৫ক + ১০ = ৬০
⇒ ৫ক = ৬০ - ১০
⇒ ৫ক = ৫০
⇒ ক = ১০

বর্তমানে মাতার বয়স = (৪ × ১০) + ৫ = ৪৫ বছর
∴ ৭ বছর পর মাতার বয়স হবে = ৪৫ + ৭ = ৫২ বছর

৫৩.
- 4a2 + 23a + 6 এর একটি উৎপাদক (6 - a) হলে অপরটি কত?
  1. a + 4
  2. a - 4
  3. 4a + 1
  4. 4a - 1
ব্যাখ্যা

প্রশ্ন: - 4a2 + 23a + 6 এর একটি উৎপাদক (6 - a) হলে অপরটি কত?

সমাধান:
প্রদত্ত রাশি = - 4a2 + 23a + 6
= - 4a2 + 24a - a + 6
= - 4a(a - 6) - 1(a - 6)
= (- 4a - 1)(a - 6)
= (4a + 1) × {- (a - 6)}
= (4a + 1)(6 - a)

∴ অপর উৎপাদকটি হলো 4a + 1

৫৪.
যদি m একটি বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড়?
  1. 2m
  2. m2 + 1
  3. 3m
  4. 3m +1
ব্যাখ্যা

প্রশ্ন: যদি m একটি বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড়?

সমাধান:
ধরি, m = 1 (একটি বিজোড় সংখ্যা)

ক) 2m = 2 × 1 = 2 (জোড় সংখ্যা)
খ) m2 + 1 = (1)2 + 1 = 1 + 1 = 2 (জোড় সংখ্যা)
গ) 3m = 3 × 1 = 3 (বিজোড় সংখ্যা)
ঘ) 3m + 1 = (3 × 1) + 1 = 3 + 1 = 4 (জোড় সংখ্যা)

যেহেতু 3m এর মান বিজোড় এসেছে,
∴ 3m হলো বিজোড় সংখ্যা।

৫৫.
একটি ক্লাসে উপস্থিত এবং অনুপস্থিত ছাত্র সংখ্যা অনুপাত ৪ : ১। অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্রের সংখ্যার শতকরা কত?
  1. ২৫%
  2. ৭৫%
  3. ২০%
  4. ৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে উপস্থিত এবং অনুপস্থিত ছাত্র সংখ্যা অনুপাত ৪ : ১। অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্রের সংখ্যার শতকরা কত?

সমাধান:
ধরি, উপস্থিত ছাত্র সংখ্যা = ৪ক জন
এবং অনুপস্থিত ছাত্র সংখ্যা = ক জন

∴ মোট ছাত্র সংখ্যা = (৪ক + ক) = ৫ক জন

অনুপস্থিত ছাত্রের শতকরা হার = (অনুপস্থিত ছাত্র/মোট ছাত্র) × ১০০%
= (ক/৫ক) × ১০০%
= (১/৫) × ১০০%
= ২০%

∴ অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার ২০%

৫৬.
একটি খুঁটির দৈর্ঘ্য ২০ মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ ৪৫° হবে?
  1. ২০ মিটার 
  2. ৩০ মিটার
  3. ৪৫ মিটার
  4. ২০/√২ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুটির দৈর্ঘ্য ২০ মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ ৪৫° হবে?

সমাধান: 
 

খুটির দৈর্ঘ্য AB = ২০ মিটার
ছায়ার দৈর্ঘ্য AC = ?
সূর্যের উন্নতি কোণ ∠ACB = θ =৪৫°

ΔABC এ 
tanθ = AB/AC
⇒ tan45° = ২০/AC
⇒ ১ = ২০/AC
∴ AC = ২০

∴ ছায়ার দৈর্ঘ্য = ২০ মিটার

৫৭.
|x - 2| ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত?
  1. - 3
  2. 3
  3. - 7
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 2| ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
আমরা জানি, |x| ≤ a হলে, -a ≤ x ≤ a

প্রদত্ত অসমতাটি হলো:
|x - 2| ≤ 5
⇒ -5 ≤ x - 2 ≤ 5
⇒ -5 + 2 ≤ x - 2 + 2 ≤ 5 + 2 (প্রতিটি পদের সাথে 2 যোগ করে)
⇒ -3 ≤ x ≤ 7

অসমতাটি থেকে দেখা যায় যে, x এর মান -3 এর সমান বা বড় এবং 7 এর সমান বা ছোট।

∴ x এর সর্বনিম্ন মান - 3

৫৮.
A : B = 2 : 3, B : C= 4 : 5 এবং C : D = 10 : 14 হলে, A : D = ?
  1. 21 : 8
  2. 7 : 3
  3. 3 : 7
  4. 8 : 21
ব্যাখ্যা

প্রশ্ন: A : B = 2 : 3, B : C = 4 : 5 এবং C : D = 10 : 14 হলে, A : D = ?

সমাধান:
দেওয়া আছে,
A/B = 2/3
B/C = 4/5
C/D = 10/14

এখন সবগুলোকে গুণ করে পাই,
(A/B) × (B/C) × (C/D) = (2/3) × (4/5) × (10/14)
⇒ A/D = (2 × 4 × 10) / (3 × 5 × 14)
⇒ A/D = 80/210
⇒ A/D = 8/21
∴ A : D = 8 : 21

৫৯.
x + (1/x) = √3 হলে, x3 + (1/x)3 এর মান কত? 
  1. 0
  2. 6√3
  3. 2√3
  4. 3√3
ব্যাখ্যা

প্রশ্ন: x + (1/x) = √3 হলে, x3 + (1/x3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, x + (1/x) = √3

আমরা জানি, a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)

প্রদত্ত রাশি = x3 + (1/x)3
= {x + (1/x)}3 - 3 . x . 1/x . {x + (1/x)}
= (√3)3 - 3(√3)
= 3√3 - 3√3
= 0

৬০.
f(x) = x2 + (1/x- 1) - 1 হলে, f(0) = ?
  1. 0
  2. 1
  3. - 1
  4. অসঙ্গায়িত
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = x2 + (1/x- 1) - 1 হলে, f(0) = ?

সমাধান:
দেওয়া আছে, f(x) = x2 + (1/x- 1) - 1
= x2 + {1/(1/x)} - 1
= x2 + x - 1

এখন, x = 0 বসিয়ে পাই,
f(0) = 02 + 0 - 1
= 0 + 0 - 1
= - 1

৬১.
কোন স্থানকে 'রাঙামাটির ছাদ' বলা হয়?
  1. হাজাছড়া ঝর্ণা
  2. সাজেক ভ্যালি
  3. যমচুগ বনবিহার
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• সাজেক: 
- সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত।
- সাজেক উপত্যকা একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ।
- সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ।
- সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।
- সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন।
- এর আয়তন ৭০২ বর্গমাইল।
- সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প।
- সাজেক রুইলুইপাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত।
- সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 

৬২.
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি?
  1. ৫০টি
  2. ৪৭টি
  3. ৫৬টি
  4. ৫৫টি
অনির্ধারিত
ব্যাখ্যা

- অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
[এটি একটি চলমান/সাম্প্রতিক প্রশ্ন। এ ধরণের প্রশ্নগুলোর উত্তর সর্বদা পরিবর্তনশীল] 

- বর্তমানে বাংলাদেশের মঞ্জুরকৃত জিআই পণ্য ৬২ টি। 
- ৬২ তম জিআই পণ্য- কালিগঞ্জের তোয়ালে।  

• জিআই পণ্য:
- ভৌগোলিক নির্দেশক পণ্য (Geographical Indication)।
- সংক্ষেপে GI) বলতে বোঝায় এমন একটি পণ্য, যা বিশেষ কোনো ভৌগোলিক এলাকা বা অঞ্চলের কারণে তার গুণগত মান, খ্যাতি বা অন্যান্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত ও স্বীকৃত।
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) জামদানি।
- সময়: ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি লাভ করে।
- বর্তমানে দেশে জিআই পণ্য ৬২টি।  [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬] 

তথ্যসূত্র: পেটেন্ট, শিল্প, নকশা, ও ট্রেডমার্ক অধিদপ্তর।  

৬৩.
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'মনিপুরী' বাংলাদেশের কোন জেলায় বেশি?
  1. সিলেট
  2. মৌলভীবাজার
  3. হবিগঞ্জ
  4. সুনামগঞ্জ
ব্যাখ্যা

• মনিপুরী নৃগোষ্ঠী:
- মনিপুরী এর পূর্ব পুরুষরা হলো পাখাংবা এর বংশধর।
- ৩৩ সালে মণিপুরী রাজা পাখাংবা-র (Pakhangba) সিংহাসনে আরোহণ করেন।
- মণিপুরী (The Manipuris) বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়।
- প্রাচীনকালের সার্বভৌম রাষ্ট্র এবং এখনকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এদের আদি বাসস্থান।
- সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়। 
- তবে তারা অধিক সংখ্যক বাস করে মৌলভীবাজার জেলায়।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া। 

৬৪.
ভূমিকর কোন ধরণের কর?
  1. প্রত্যক্ষ
  2. পরোক্ষ
  3. মূল্য সংযোজন
  4. উন্নয়ন
ব্যাখ্যা

• ’ভূমিকর’ একটি প্রত্যক্ষ কর।
- ভূমি কর জমির মালিকানা বা ভোগদখলের ভিত্তিতে জমির মালিকের উপর সরাসরি ধার্য হয়।

• প্রত্যক্ষ কর:
⇒ কোন ব্যক্তির উপর আরোপিত কর সরকার প্রত্যক্ষভাবে আদায় করলে এবং করদাতা ঐ করের বোঝা অন্যের উপর চাপিয়ে দিতে সক্ষম না হলে তাকে প্রত্যক্ষ কর বলে।
যেমন: আয়কর, ভূমিকর, মুনাফা কর, ব্যয়কর ইত্যাদি।

• পরোক্ষ কর:
⇒ করদাতা নিজে প্রত্যক্ষভাবে বা সরাসরি কর প্রদান না করে অন্য কোনো মাধ্যমে সরকারকে কর প্রদান করলে তাকে পরোক্ষ কর বলে।
যেমন: মূসক, আমদানি শুল্ক, বিক্রিয় কর, পণ্যকর ইত্যাদি।

তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক অর্থনীতি বই।

৬৫.
জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে?
  1. ২০১০ 
  2. ২০১২
  3. ২০১৪
  4. ২০১৮
ব্যাখ্যা

• জাতীয় জনসংখ্যা নীতি: 
- আর্থ-সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকেই বলা হয় দেশটির জনসংখ্যানীতি।
- এই নীতির লক্ষ্য হলো, জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের মানুষের জীবনমানের উন্নতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

• প্রথম জাতীয় জনসংখ্যা নীতির রূপরেখা প্রণীত হয় ১৯৭৬ সালে।
- পরবর্তীতে ২০০৪ সালে একটি জনসংখ্যা নীতি প্রণয়ন এবং আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।
- ২০০৪ সালের জনসংখ্যা নীতির উদ্দেশ্য ছিল ২০১০ সালের মধ্যে নিট প্রজনন হার-১ অর্জন করা।
- কিন্তু এ লক্ষ্য অর্জিত না হওয়ায় কর্মসূচিতে গতিশীলতা আনার জন্য জনসংখ্যানীতিকে হালনাগাদ করা একান্ত প্রয়োজন হয়ে পড়ে।
- এরই ধারাবাহিকতায় প্রণীত হয় জাতীয় জনসংখ্যানীতি ২০১২।
- এই জনসংখ্যা নীতির উদ্দেশ্যে ছিলো ২০১৫ সালের মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৭২ শতাংশ উন্নীত করে নিট প্রজনন হার ১ অর্জন করা।
- এর মাধ্যমে ২০৭০ সালের মধ্যে দেশের জনসংখ্যার স্থিতিশীলতা অর্জন করা।

• সর্বশেষ জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় ২০২৫ সালে।
- ২৪ জুলাই ২০২৫ সালে 'বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০২৫' প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
- এই নীতির প্রক্ষেপণ অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ২০৬১ সালের পর আর বাড়বে না।
- তখন দেশের জনসংখ্যা হবে ২১ কোটি।
- ২০৬২ সাল থেকে জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক হবে এবং মোট জনসংখ্যা কমতে থাকবে।
- ২০০৫ সাল থেকে বাংলাদেশ জনসংখ্যার লভ্যাংশের যে সুযোগ পেয়ে আসছে তা অব্যাহত থাকবে ২০৬১ সাল পর্যন্ত।
- তখন সমাজে প্রবীণ মানুষের হার অনেক বেশি থাকবে।


তথ্যসূত্র: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইট ও বনিক বার্তা। (Link) 

৬৬.
'ইন্ডিকা' কার গ্রন্থ?
  1. আলেকজান্ডার
  2. কৌটিল্য
  3. ফা-হিয়েন
  4. মেগাস্থিনিস
ব্যাখ্যা

• মেগাস্থিনিস (Megasthenes):
- মেগাস্থিনিস  ছিলেন একজন প্রাচীন গ্রিক ঐতিহাসিক, ভূগোলবিদ এবং রাষ্ট্রদূত। 
 - তিনি সেলুকাসের প্রেরিত দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্রে দীর্ঘকাল অবস্থান করেন।
- সিরিয়ার গ্রিক রাজা ছিলেন সেলুকাস। 
- ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা মেগাস্থিনিস। 
- এই গ্রন্থে চন্দ্রগুপ্তের ব্যক্তিগত জীবন ও শাসন ব্যবস্থার বিস্তৃত বর্ণনা আছে।
- গ্রন্থটি প্রাচীন গ্রিক-রোমান বিশ্বে ভারত সম্পর্কে সবচেয়ে বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ বর্ণনা প্রদান করে। 

তথ্যসূত্র: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।  

৬৭.
বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার কে?
  1. আব্দুল কাইয়ুম চৌধুরী
  2. কামরুল হাসান
  3. ইমদাদ হোসেন
  4. মোস্তফা মনোয়ার
ব্যাখ্যা

• বাংলাদেশ টেলিভিশন (BTV):
- বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
- ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হয়।
- ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন ও ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে (পি.ও নং-১১৫) বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়।
- বাংলাদেশ টেলিভিশন -এর লোগোর ডিজাইনার ইমদাদ হোসেন।  
- ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে।
- ৬ই মার্চ ১৯৭৫ সাল হতে রামপুরা টিভি ভবনে নতুন আঙ্গিকে শুরু হয় বিটিভির সম্প্রচার কার্যক্রম।
- ১৯৮০ সালের ১ ডিসেম্বর তারিখে রামপুরা টিভি কেন্দ্র থেকে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
- বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয় ১১ এপ্রিল ২০০৪ তারিখে।
- ২০১৩ সাল থেকে আইপিটিভি, মোবাইল টিভি ও ওয়েবটিভি এর মাধ্যমেও বিটিভির অনুষ্ঠানমালা দেশে ও বিদেশে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
- ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে “বিটিভি নিউজ” নামে যাত্রা শুরু করে।

তথ্যসূত্র:
i) বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট।
ii) প্রথম আলো ও বিডি নিউজ ২৪ ডট কম। (Link) 

৬৮.
ভারত কত সালে ভম্বুর বাঁধ নির্মাণ করে?
  1. ১৯৯৮
  2. ১৯৫৫
  3. ১৯৮৪
  4. ১৯৭৪
ব্যাখ্যা

• ডম্বুর বাঁধ:
- ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সড়ক পথে প্রায় ১২০ কিলোমিটার দূরের ডম্বুর হ্রদ।
- “রাইমা আর সরমা' এই দুটি ছোট নদী ত্রিপুরার এই তীর্থমুখ হ্রদে এসে মিশেছে।
- সেখান থেকেই গোমতী নদীর উৎপত্তি।
- এই গোমতী নদীর উপর ডুম্বুর বাঁধ অবস্থিত।
- ডম্বুর বাঁধ বা গোমতী জলবিদ্যুৎ প্রকল্প ১৯৭৪ সালে নির্মাণ করা হয়। 

⇒ মূলত ত্রিপুরা রাজ্যকে বন্যা থেকে সুরক্ষা প্রদান এবং ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের অধীনে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে ১৯৭০-এর দশকে গোমতি নদীর উপর ডম্বুর বাঁধ নির্মাণ করা হয়।

⇒ ২০২৪ সালের আগস্ট মাসে, দীর্ঘ ৩১ বছর পর ভারী বর্ষণের কারণে ডম্বুর বাঁধের জলাধারের পানির স্তর অত্যন্ত বৃদ্ধি পায়।
- এই অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ করার জন্য এবং বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হয়ে কর্তৃপক্ষ ডুম্বুর বাঁধের গেট খুলে দেয়।
- এই পদক্ষেপটি নেওয়া হয়েছিল যাতে বাঁধের উপর অতিরিক্ত চাপ না পড়ে এবং বড় ধরনের বিপর্যয় এড়ানো যায়।
- গোমতী নদী ত্রিপুরা থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এবং আশেপাশের অঞ্চলে প্রবেশ করে।
- বাঁধের গেট খোলার পর অতিরিক্ত পানি বাংলাদেশের এই অঞ্চলে প্রবাহিত হয়, যা আকস্মিক বন্যার সৃষ্টি করে।
- এর ফলে নিম্নাঞ্চলের গ্রাম, ফসলের মাঠ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তথ্যসূত্র: BBC বাংলা ও India Water Portal  (Link) 

৬৯.
বাংলাদেশের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হয় সংবিধানের যে সংশোধনীতে- 
  1. ষোড়শ
  2. পঞ্চদশ
  3. ত্রয়োদশ
  4. চতুর্দশ
ব্যাখ্যা

• বিচারপতিদের অপসারণের ক্ষমতা: 
- বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর কার্যকর হয়। মূল সংবিধানের অনুচ্ছেদ ৯৬(২)-এ বিচারকদের অপসারণের জন্য পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় রেজুলেশন পাসের ব্যবস্থা ছিল। 
- ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে সরিয়ে চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে নেয়া হয়।
- ১৯৭৯ সালের পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটি পরিবর্তিত হয় এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চালু করা হয়। এই কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি বিচারক অপসারণ করতে পারতেন। 
- ২০১৪ সালে ষোড়শ সংশোধনী এই পরিবর্তনকে উল্টিয়ে দেয় এবং পার্লামেন্টকে পুনরায় অপসারণের ক্ষমতা প্রদান করে। 
- পরবর্তীতে, ২০১৬ সালের ৫ই মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এই সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। ২০১৭ সালে আপিল বিভাগ এই রায় বহাল রাখে। ফলে, সংশোধনীটি বাতিল হয় এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা পুনরুদ্ধার হয়।

• সংবিধানের ষোড়শ সংশোধনী:
- ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বরে এই সংশোধনী আনা হয়। 
- ষোড়শ সংশোধনীর আলোচ্য বিষয়:  ৭২ এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়ার বিধান পাস করা হয় এই সংশোধনীর মাধ্যমে। এর মধ্য দিয়ে ৪০ বছর পর সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ন্যস্ত হয়।

• সংশোধনীর মূল বিধানসমূহ: 
ষোড়শ সংশোধনীটি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এ নিম্নলিখিত পরিবর্তন আনে:

- অনুচ্ছেদ ৯৬(১): বিচারপতিরা ৬৭ বছর বয়স পর্যন্ত পদে থাকবেন।
- অনুচ্ছেদ ৯৬(২): বিচারপতিকে অপসারণ করা যাবে শুধুমাত্র প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার ভিত্তিতে। এর জন্য পার্লামেন্টের মোট সদস্যের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় রেজুলেশন পাস করতে হবে, এবং প্রেসিডেন্ট সেই রেজুলেশন অনুসারে আদেশ দেবেন।
- অনুচ্ছেদ ৯৬(৩): পার্লামেন্ট আইন প্রণয়ন করে রেজুলেশনের প্রক্রিয়া, তদন্ত এবং অসদাচরণ/অক্ষমতার প্রমাণের নিয়ম নির্ধারণ করতে পারবে।
- অনুচ্ছেদ ৯৬(৪): বিচারপতিরা প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারবেন।


তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান এবং বাংলাপিডিয়া ও বিবিসি।  

৭০.
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ২৫ মার্চ, ২০১০
  2. ১৫ নভেম্বর, ২০১০
  3. ১ সেপ্টেম্বর, ২০১০
  4. ৭ নভেম্বর, ২০১০
ব্যাখ্যা

• আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ):
- ২০১০ সালের ২৫শে মার্চ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩-এর ৬ ধারার বলে তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয় ।
- ২০১০ সালে গঠনের পর নানা আলােচনা এবং ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
-  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য এটি প্রতিষ্ঠিত হয়। 
- ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পরে গঠিত অন্তর্বর্তী সরকার জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠন করে একই ট্রাইব্যুনাল।
- পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয়।
- ২০২৪ সালের ১৭ই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। 


তথ্যসূত্র: 
i) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ)।
ii) BBC.

৭১.
বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
  1. সার কারখানায়
  2. সিমেন্ট কারখানায়
  3. বিদ্যুৎ উৎপাদনে
  4. রান্নার কাজে
ব্যাখ্যা

• প্রাকৃতিক গ্যাসের ব্যবহার:
-  বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন খাতে।

⇒ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হিসাব মতে, প্রাকৃতিক গ্যাস সর্বোচ্চ ব্যবহারের কয়েকটি খাত হচ্ছে –
- বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার: ৩৭২.৩ বিলিয়ন ঘনফুট (৪১.০০%),
- শিল্পখাতে ব্যবহার: ১৭০.৪ বিলিয়ন ঘনফুট (১৯.০০%),
- ক্যাপটিভ: ১৪৯.৮ বিলিয়ন ঘনফুট (১৭%),
- গৃহস্থালির কাজে ব্যবহার: ৯৭.৮ বিলিয়ন ঘনফুট। (১১.০০%)।

উল্লেখ্য,
- পেট্রোবাংলার তথ্যমতে দেশে গ্যাসক্ষেত্র ২৯টি।
- উত্তোলনরত ২০টি, উৎপাদনে যায়নি ৪টি, এবং উৎপাদন স্থগিত রয়েছে ৫টি।
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা।
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস।

তথ্যসূত্র:
i) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।
ii) প্রথম আলো।

৭২.
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০২৫ সালে একুশে পদক পান?
  1. গৌতম বুদ্ধ দাস
  2. প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু
  3. ড. নিয়াজ জামান
  4. শাহানাজ সুলতানা
ব্যাখ্যা

- শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০২৫ সালে একুশে পদক পান: ড. নিয়াজ জামান।

• একুশে পদক-২০২৫:
-  ২০২৫ সালে  ১৭ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়।
- ক্রীড়ায় একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
- গবেষণায়: মঈদুল হাসান (মূলধারা ৭১ এর রচয়িতা)।
- ভাষা ও সাহিত্যে: শহীদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর)।
- সংস্কৃতি ও শিক্ষায়: ড. শহীদুল আলম।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহেদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।
- সাংবাদিকতায় :মাহফুজ উল্লা (মরণোত্তর) এবং
- সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান।
- শিল্পকলার চলচ্চিত্রে: আজিজুর রহমান।
- সংগীতে :উস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা,
- আলোকচিত্রে: নাসির আলী মামুন।
- চিত্রকলায়: রোকেয়া সুলতানা।
- শিক্ষায়: ড. নিয়াজ জামান।
- সমাজসেবায় :মোহাম্মদ ইউসুফ চৌধুরি।
 
তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৭৩.
চানক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
  1. চন্দ্রগুপ্ত মৌর্য
  2. প্রথম চন্দ্রগুপ্ত
  3. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  4. সমুদ্রগুপ্ত
ব্যাখ্যা

• চাণক্য:
- সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য।
- তিনি প্রাচীন তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক ছিলেন। 
- তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে প্রধান ভূমিকা গ্রহণ করেন। 
- তিনিই তরুণ চন্দ্রগুপ্তকে শিক্ষা দিয়েছিলেন।
- চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য ও তাঁর পুত্র বিন্দুসারের রাজ-উপদেষ্টার কাজ করেছিলেন। 
- চাণক্যকে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও অভিহিত করা হয়। 
- তিনি প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞান গ্রন্থ অর্থশাস্ত্র-এর রচয়িতা। 
- তাঁকেই ভারতের প্রথম অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী মনে করা হয়।

• চন্দ্ৰগুপ্ত মৌর্য:
- ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য।
- মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুরুষ হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য।
- তার রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত।
- চন্দ্রগুপ্ত মৌর্যই প্রাচীন ভারতে অখন্ড ঐক্যবদ্ধ রাজনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠার পথে প্রথম বড় ধরনের সফল পদক্ষেপ গ্রহণ করেন।
- তাঁর সময় থেকেই সর্বভারতীয় চিন্তা-চেতনার প্রসার ঘটে।
- মৌর্য শাসন ব্যবস্থার সূচনা হয়।
- বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার বাড়তে থাকে।
- সামাজিক ক্ষেত্রে আর্য-অনার্যের পার্থক্য ক্রমেই ঘুঁচে যেতে শুরু করে।
- শিল্প- সংস্কৃতির ক্ষেত্রেও গুণগত পরিবর্তনের সূচনা হয়।
- তার রাজধানী ছিল পাটালিপুত্র।
- সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য।

অন্যদিকে, 
- প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয় গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। 

তথ্যসূত্র:
i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্ৰেণী।
         ii) ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৪.
একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন কোন বাঙ্গালি?
  1. সুস্মিতা সেন
  2. সত্যজিৎ রায়
  3. অমর্ত্য সেন
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• সত্যজিৎ রায়: 
- সত্যজিৎ রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার; আলোকচিত্রী, চিত্রকর, শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হিসেবেও সুপরিচিত।
- ১৯২১ সালের ২ মে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। 
- তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে: বিষয় চলচ্চিত্র, একেই বলে শুটিং, আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস, ফেলুদা সিরিজ, শঙ্কু সিরিজ, পিকুর ডায়েরী ইত্যাদি। 
- পথের পাঁচালী- এর জন্য ১৯৫৫ থেকে ১৯৬৬-এর মধ্যে ভারত ছাড়াও মোট ১১টি আন্তর্জাতিক পুরস্কার; অপরাজিত পেয়েছে ভেনিস, সানফ্রান্সিসকো, বার্লিন, ডেনমার্কসহ ৫টি আন্তর্জাতিক পুরস্কার।
- তিনি ভারত সরকারের নিকট থেকে ৪০টি পুরস্কার এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ৬০টি পুরস্কার লাভ করেন।
- প্রথম বাঙালী ও দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্কার লাভ করেন ১৯৯২ সালে।
- ১৯৯২ সালের ২৩ এপ্রিল কলকাতায় সত্যজিৎ রায়ের মৃত্যু হয়।

উল্লেখ্য,
- অস্কার পুরস্কারটির অন্য নাম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।
- পুরস্কারটি প্রদান করা হয়- ২৪টি ক্যাটাগরিতে।
- পুরস্কারটি প্রথম প্রদান করা হয় ১৯২৯ সাল থেকে।
- অস্কার পুরস্কারের অনুষ্ঠানস্থল - লস অ্যাঞ্জেলস, ডলবি থিয়েটার হল, যুক্তরাষ্ট্র।
- প্রথম অস্কার বিজয়ী ভারতীয়- বানু আথাইয়া; ১৯৮২ সালে গান্ধী চলচ্চিত্রের জন্য।
- এককভাবে দুটি ক্যাটাগরিতে অস্কার বিজয়ী প্রথম ভারতীয়- এ. আর. রহমান। 
- প্রথম বাংলাদেশি অস্কার বিজয়ী- নাফিস বিন জাফর; ২০০৭ ও ২০১৫ সালে।

তথ্যসূত্র:
i) বাংলাপিডিয়া।
ii) Oscar 2023: From AR Rahman To Satyajit Ray, Here's A ., Indiatimes.com.

৭৫.
'বনা গোলাপ' বাংলাদেশের একমাত্র কোন বনে পাওয়া যায়?
  1. রাতারগুল জলাবন
  2. পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
  3. মধুপুর বনাঞ্চল
  4. সুন্দরবন
ব্যাখ্যা

•  'বনা গোলাপ'/  Wild Rose:  
- 'বনা গোলাপ' যা বন্য গোলাপ, বুনো গোলাপ বা বন গোলাপ নামেও পরিচিত। 
- বৈজ্ঞানিক নাম: Rosa clinophylla বা Rosa involucrata
- বাংলাদেশের একটি বিপন্ন জলসহিষ্ণু উদ্ভিদ প্রজাতি।
- এই প্রজাতিটি বিশেষভাবে জলাভূমি ও জলাবন পরিবেশে জন্মাতে সক্ষম।
- অন্যান্য সাধারণ গোলাপ গাছ জলাবদ্ধ পরিবেশ সহ্য করতে পারে না, কিন্তু বনা গোলাপ দীর্ঘ সময় পানির নিচে থাকা অবস্থাও সহ্য করতে পারে। 
- বাংলাদেশে বনা গোলাপ প্রধানত সিলেট অঞ্চলের হাওর ও জলাবন এলাকায় জন্মায়।
- বিশেষ করে সিলেটের রাতারগুল জলাবনে এই প্রজাতিটি পাওয়া যায় এবং এটিকে বাংলাদেশের একমাত্র বন্য গোলাপ হিসেবে উল্লেখ করা হয়। 

উল্লেখ্য, 
- রাতারগুল হলো বাংলাদেশের একমাত্র স্বাদুপানির জলাবন বন, যা সিলেট জেলার গোয়াইনঘাট এলাকায় অবস্থিত।
- বর্ষাকালে বনটি ২০–৩০ ফুট পর্যন্ত পানির নিচে ডুবে থাকে এবং এই ধরনের জলাবদ্ধ পরিবেশে বনা গোলাপসহ বিভিন্ন জলসহিষ্ণু উদ্ভিদ জন্মায়।

তথ্যসূত্র: 
i) IUCN. (Link) 
ii) PLANTLET. (Link) 

৭৬.
সেকেন্ডারী মার্কেট কীসের সাথে সংশ্লিষ্ট?
  1. শ্রমবাজার
  2. চাকরি বাজার
  3. স্টক মার্কেট
  4. কৃষি বাজার
ব্যাখ্যা

• BSEC: 
- BSEC-এর পূর্ণরূপ: Bangladesh Securities and Exchange Commission.
- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নাম বিএসইসি।
- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।
- বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ (শেয়ার বাজার) দুইটি।
- যথা:
• ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪ সাল),
• চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৫ সাল)।

তথ্যসূত্র: BSEC ওয়েবসাইট।  

৭৭.
রোমান সংখ্যা MCCLXXXIV এর মান কত?
  1. ৭৮৪
  2. ১২৮৪
  3. ১২৩৪
  4. ২২৮৪
ব্যাখ্যা

• রোমান সংখ্যা MCCLXXXIV:
- রোমান সংখ্যার মূল অক্ষর ও মানগুলো হলো:
 - M = 1000
 - C = 100
 - L = 50
 - X = 10
 - V = 5
 - I = 1

- MCCLXXXIV কে ভাগ করা যায় এইভাবে:
- M (1000) + C (100) + C (100) + L (50) + X (10) + X (10) + X (10) + IV (4)
- এখন এগুলো যোগ করলে পাই:
- 1000 + 100 + 100 + 50 + 10 + 10 + 10 + 4 = 1284
- তাই MCCLXXXIV সংখ্যার মান হলো ১২৮৪

সুতরাং, সঠিক উত্তর: খ) ১২৮৪

সূত্র- ব্রিটানিকা। 

৭৮.
নিচের কোনটি সোশ্যাল প্লাটফর্ম নয়?
  1. Twitter
  2. Bing
  3. Instagram
  4. Facebook
ব্যাখ্যা

• সোশ্যাল প্লাটফর্ম (Social Platform):
- সোশ্যাল প্লাটফর্ম হলো সেই ডিজিটাল মাধ্যম যেখানে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে তথ্য, ছবি, ভিডিও বা বার্তা আদানপ্রদান করতে পারে।
- এটি মানুষকে সংযুক্ত রাখে এবং কমিউনিটি গঠনে সাহায্য করে।
- ব্যবহারকারীরা প্রোফাইল তৈরি করে অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- উদাহরণ: Twitter, Instagram, Facebook ইত্যাদি।

• সার্চ ইঞ্জিন বা ব্রাউজার (Search Engine/Browser):
- সার্চ ইঞ্জিন হলো সেই সফটওয়্যার যা ইন্টারনেটে তথ্য খুঁজে বের করতে সাহায্য করে।
- এটি ব্যবহারকারীর অনুসন্ধান অনুসারে ওয়েবপেজ, ছবি বা ভিডিও সাজেস্ট করে।
- এটি সোশ্যাল প্লাটফর্মের মতো সামাজিক যোগাযোগের সুযোগ দেয় না।
- উদাহরণ: Bing, Google ইত্যাদি।

সুতরাং, উপরের তালিকায় যেটি সোশ্যাল প্লাটফর্ম নয়, তা হলো Bing।  
- সঠিক উত্তর: খ) Bing

সূত্র - ব্রিটানিকা। 

৭৯.
IP-V6 এড্রেস কত বিটের? 
  1. ১২৮
  2. ৩২
  3. ১২
ব্যাখ্যা

⇒ IP-v6 এড্রেস ১২৮ বিটের। 

- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।

• আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত।
- এক একটি ভাগকে বলা হয় অকটেট ।

• একটি আইপি এড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে।
যথা-
১। ডটেড ডেসিমেল নোটেশন
২। হেক্সাডেসিম্যাল নোটেশন 
৩। বাইনারি নোটেশন

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4(IP ভার্সন 4) নামে পরিচিত।
- IP-v4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার ২৩২ বা ৪২৯৪৯৬৭২৯৬ সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।

- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IP-v6 যার সাহায্যে ২১২৮ সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা ১২৮ বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৮০.
FTP -এর পূর্ণরূপ কি?
  1. File Text Protocol
  2. File Transfer Process
  3. File Transfer Protocol
  4. Folder Transfer Protocol
ব্যাখ্যা

• FTP এর পূর্ণরূপ File Transfer Protocol, যা মূলত ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
- FTP (File Transfer Protocol) হলো একটি নেটওয়ার্ক প্রোটোকল, যা কম্পিউটার বা সার্ভারের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
- এটি ইন্টারনেট বা ল্যান নেটওয়ার্কে ফাইল আপলোড ও ডাউনলোড করার একটি স্ট্যান্ডার্ড পদ্ধতি।

• FTP এর কাজ:
- ব্যবহারকারী FTP ক্লায়েন্ট সফটওয়্যার (যেমন FileZilla, WinSCP) ব্যবহার করে সার্ভারে সংযোগ স্থাপন করে।
- সার্ভারের ফোল্ডার ব্রাউজ করে ফাইল আপলোড বা ডাউনলোড করা যায়।
- FTP সাধারণত Port 21 ব্যবহার করে।

• বৈশিষ্ট্য:
- User authentication: ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড চেক করে।
- Active এবং Passive mode: নেটওয়ার্ক সংযোগের ধরন অনুযায়ী ব্যবহার করা হয়।
- বৃহৎ ফাইল স্থানান্তর: বড় ফাইল সহজে সার্ভার থেকে ক্লায়েন্টে বা ক্লায়েন্ট থেকে সার্ভারে ট্রান্সফার করা যায়।

• নিরাপত্তা:
- সাধারণ FTP unencrypted, তাই নিরাপত্তার জন্য FTPS বা SFTP ব্যবহার করা হয়।
- FTPS = FTP over SSL/TLS.
- SFTP = SSH File Transfer Protocol.

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
- ব্রিটানিকা।

৮১.
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কোন কোন স্থানে পারমাণবিক স্থাপনায় হামলা চালায়?
  1. নাতাঞ্জ
  2. কুফা
  3. গোলান
  4. বলখ
ব্যাখ্যা

• অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
- ২২ জুন, ২০২৫ তারিখে ইরানের পারমাণবিক স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
- ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত বিশেষ অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
- মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার (রবিবার তেহরানের সময় ০২:৪০-০৩:০৫) ২২:৪০ GMT থেকে ২৩:০৫ GMT এর মধ্যে তাদের উপর হামলা চালানো হয়েছিল। 
- অর্থাৎ ইরানের স্থানীয় সময় রবিবার ২২ জুন, ২০২৫ রাত ০২:৪০ থেকে ০৩:০৫ সময়ে এই হামলা চালানো হয়েছিল।
⇒ প্রায় ২৫ মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের ১২৫টি যুদ্ধবিমান অংশ নিয়েছে।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ নেয় সাতটি স্টেলথ বি-২ বোমারু বিমান (B-2 Spirit)।
- এই বিমানগুলো ইরানের ৩টি পরমাণু স্থাপনা ফর্দো, ইস্ফাহান এবং নাতাঞ্জ লক্ষ্য করে ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।
- এ ছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাংকার ও নজরদারি বিমান।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি নির্মূল করাই ছিল এই মিশনের লক্ষ্য।

তথ্যসূত্র:
i) CSIS.
ii) CNN পত্রিকা।

৮২.
গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণবাহী জাহাজ বহর কী নামে পরিচিত?
  1. ফুড ফর গাজা
  2. চলো গাজায় চলো
  3. ফ্রিডম ফ্লোটিলা
  4. ফ্রিডম মিডলইস্ট
ব্যাখ্যা

- গাজার ক্ষুধার্ত ও অবরুদ্ধ মানুষের জন্য ত্রাণ সরবরাহ করতে যাওয়া জাহাজ বহরগুলো ফ্রিডম ফ্লোটিলা (Freedom Flotilla) নামে পরিচিত।

• ফ্রিডম ফ্লোটিলা/ Freedom Flotilla :  

- ফ্রিডম ফ্লোটিলা হলো Freedom Flotilla Coalition (FFC) নামক একটি আন্তর্জাতিক শান্তিপূর্ণ আন্দোলনের প্রধান অংশ। 
- এটি মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি নৌ-অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিচালিত হয়।
- ২০০৮ সালে গঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে রয়েছে, ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা।
- এই নৌ বহরগুলোতে খাদ্য, ওষুধ, শিশু সামগ্রী, চিকিৎসা সরঞ্জামসহ মানবিক সাহায্য (humanitarian aid) থাকে। এর মাধ্যমে গাজার মানুষের দুর্ভোগ, অবরোধের অমানবিকতা, ফিলিস্তিনিদের অধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানো হয়। 

- ফ্রিডম ফ্লোটিলার মধ্যে সবচেয়ে আলোচিত অভিযানটি ছিল ২০১০ সালের গাজা ফ্রিডম ফ্লোটিলা। এতে ছয়টি জাহাজে শত শত কর্মী ও মানবিক সহায়তা নিয়ে গাজার দিকে যাত্রা করা হয়। 
- ২০২৫ সালের আগস্টে এই জোট ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বৃহৎ ত্রাণ মিশনের আয়োজন করে।
- এতে অংশ নেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, এবং বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন আইনজীবী, সংসদ সদস্য, স্বেচ্ছাসেবী ও মানবাধিকারকর্মী। 
- বহরটি ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে। তবে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছতেই ইসরায়েলি নৌবাহিনী একটি ব্যতীত সব নৌযান আটক করে নিয়ে যায়। জাহাজের আরোহীদের জোরপূর্বক ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়, যার প্রতিবাদে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

তথ্যসূত্র:
i) Freedom Flotilla.  (Link) 
ii) Al Jazeera.

৮৩.
বিট কয়েনের আবিষ্কারক কে?
  1. মার্ক জুকারবার্গ
  2. ইয়োশি কিরিমাতো
  3. ইয়োশাই কিরিমাতো
  4. সাতোশি নাকামাতো
ব্যাখ্যা

• ক্রিপ্টোকারেন্সি:
- ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা, যা কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের (যেমন সরকার বা ব্যাংক) তত্ত্বাবধানে পরিচালিত হয় না।
- প্রথম ক্রিপ্টোকারেন্সি ছিল বিটকয়েন, যেটি ২০০৯ সালে সাতোশি নাকামোতো (Satoshi Nakamoto) নামে পরিচিত একজন বা একদল অজ্ঞাতনামা কম্পিউটার প্রোগ্রামার তৈরি করেন।

• বিটকয়েন (Bitcoin):
- বিটকয়েন হলো প্রথম, সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি।
- বিটকয়েনের মালিকরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এটি অন্য ক্রিপ্টোকারেন্সিতে, অথবা বাস্তব মুদ্রায় যেমন মার্কিন ডলার বা ইউরোতে বিনিময় করতে পারেন।
- এছাড়া বিভিন্ন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা কেনাও সম্ভব।

উৎস: ব্রিটানিকা।

৮৪.
First Global AI Summit on Africa কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নাইজেরিয়া
  2. কেনিয়া
  3. রুয়ান্ডা
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

• First Global AI Summit on Africa: 
- আফ্রিকা মহাদেশের প্রথম গ্লোবাল এআই সামিট (Global AI Summit on Africa) 'রুয়ান্ডা'র রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হয়।
- এটি ৩-৪ এপ্রিল ২০২৫ তারিখে কিগালি কনভেনশন সেন্টারে আয়োজিত হয়।  
- থিম: “AI and Africa’s Demographic Dividend: Reimagining Economic Opportunities for Africa’s Workforce.”/ (এআই এবং আফ্রিকার জনতাত্ত্বিক লভ্যাংশ: আফ্রিকার কর্মশক্তির জন্য অর্থনৈতিক সুযোগের পুনর্কল্পনা। 
- আয়োজক: রুয়ান্ডা সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ও উদ্ভাবন মন্ত্রণালয় এবং 'সেন্টার ফর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন' (C4IR), বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) সহযোগিতায় এই সামিটের আয়োজন করে 
- এটি আফ্রিকার কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলগত অগ্রাধিকার হিসেবে স্থাপন করে, বিনিয়োগ, অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনের উপর জোর দেয়। 
- অংশগ্রহণকারী: সম্মেলনে ৯৫টিরও বেশি দেশ থেকে ১,০০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন, যার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ, গবেষক এবং বিনিয়োগকারীরা অন্তর্ভুক্ত ছিলেন। 

তথ্যসূত্র:
i) UNDP
ii) African Union
iii) সেন্টার ফর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। 

৮৫.
জাতিসংঘ প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৫ অনুযায়ী এশিয়ার সবচেয়ে সুখী দেশ কোনটি?
  1. সিঙ্গাপুর
  2. তাইওয়ান
  3. জাপান
  4. ভুটান
ব্যাখ্যা

- ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫ অনুসারে এশিয়ার সবচেয়ে সুখী দেশ তাইওয়ান, যা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে রয়েছে।

• বৈশ্বিক সুখ প্রতিবেদন- ২০২৫:
- প্রতিবেদনের শিরোনাম: World Happiness Report- 2025.
- প্রকাশকাল: ২০ মার্চ ২০২৫।
- প্রকাশক: United Nations Sustainable Development Solutions Network (SDSN).
- অন্তর্ভুক্ত দেশ: ১৪৭টি দেশ। 

-  জীবন নিয়ে পর্যালোচনায় সহায়তার জন্য প্রতিবেদনে ছয়টি গুরুত্বপূর্ণ সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।
- সূচকগুলো হলো:
• মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি),
• সামাজিক সহায়তা,
• সুস্থ জীবনযাপনের প্রত্যাশা,
• স্বাধীনতা,
• উদারতা 
• দুর্নীতি নিয়ে মনোভাব।

সূচক অনুযায়ী-
- শীর্ষ দেশ- ফিনল্যান্ড।
- সর্বনিম্ন দেশ- আফগানিস্তান।
- বাংলাদেশের অবস্থান- ১৩৪তম

- রিপোর্টে এশিয়ার শীর্ষ ৫টি দেশের র‍্যাঙ্কিং নিম্নরূপ:
১) তাইওয়ান।
২) সিঙ্গাপুর।
৩) কাজাখস্তান।
৪) ভিয়েতনাম।
৫) থাইল্যান্ড।

তথ্যসূত্র: World Happiness Report- 2025. 

৮৬.
বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশসমূহ নিয়ে গঠিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জোট কোনটি?
  1. Global South
  2. IOMED
  3. AUKUS
  4. QUAD
অনির্ধারিত
ব্যাখ্যা

 [সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো] 

• Global South: 
- মার্কিন আধিপত্যের প্রেক্ষাপটে ১৯৫০-এর দশকে কার্ল ওগলেসবি (Carl Oglesby) প্রথম রাজনৈতিকভাবে 'Global South' এই শব্দটি ব্যবহার করেন।
- Global South শব্দটি সাধারণত উন্নয়নশীল এবং কম-শিল্পায়িত দেশগুলিকে বোঝায়।
- এই দেশগুলো মূলত আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া (কিছু অংশ, যেমন: জাপান, দক্ষিণ কোরিয়া, এবং ইসরায়েল বাদে) এবং ওশেনিয়ার (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাদে) কিছু অংশে অবস্থিত।
- গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোকে কখনও বলা হয় ডেভেলপিং বা উন্নয়নশীল, কখনও লেস ডেভেলপ্ড বা কম উন্নত কিংবা আন্ডার ডেভেলপ্ড বা অনুন্নত। 
- সাধারণভাবে বলা যায়, যেসব দেশ অপেক্ষাকৃত দরিদ্র, সে দেশগুলোতে বড় আকারে আয় বৈষম্য রয়েছে। একই সঙ্গে সেসব দেশের মানুষের গড় আয়ু কম। 
- এটি কোনো জলবায়ু জোট নয়।  

• IOMED: 
- International Organization for Mediation (IOMed):
- চীনের উদ্যোগে সংঘাত নিরসনে হংকংয়ে আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা International Organization for Mediation (IOMed) নামে একটি বৈশ্বিক সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে।
- সদর দপ্তর: হংকং, চীন।
- IOMed এক দেশের সঙ্গে আরেক দেশের, একটি দেশের সঙ্গে অন্য একটি দেশের নাগরিকদের এবং ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে সালিশি বা মধ্যস্থতা করবে।
- এতে উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ আছে, কিন্তু এটি জলবায়ু জোট নয়। 

• AUKUS: 
- AUKUS চুক্তি হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি। 
- ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নিরাপত্তা শক্তিশালী করা এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয়: ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- এটি সম্পূর্ণ সামরিক-কৌশলগত জোট, জলবায়ু পরিবর্তনের সাথে কোনো সম্পর্ক নেই।

• QUAD: 
- Quadrilateral Security Dialogue যা সংক্ষেপে কোয়াড। 
- যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত এই চারটি দেশের জোট হচ্ছে কোয়াড।
- মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত ‘ভারত মহাসাগর’ ও ‘প্রশান্ত মহাসাগরে’ নৌপথে অবাধ চলাচল বা স্বাধীন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জোট গঠিত হয়। 
- এটি কোনো জলবায়ু-কেন্দ্রিক জোট নয় এবং উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোর জন্য গঠিত নয়।


তথ্যসূত্র: ব্রিটানিকা ও অন্যান্য সংশ্লিষ্ট ওয়েবসাইট।  

৮৭.
সম্প্রতি জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি?
  1. Reimei
  2. El Captain
  3. Tong Tong
  4. Al-Munther
ব্যাখ্যা

• বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার – Reimei:
- সম্প্রতি জাপানে বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার চালু করা হয়েছে যার নাম Reimei
- এটি কোয়ান্টাম কম্পিউটার এবং ক্লাসিক্যাল সুপারকম্পিউটারের সমন্বয়ে তৈরি একটি হাইব্রিড সিস্টেম।
- জাপানের গবেষণা প্রতিষ্ঠান RIKEN এই সুপারকম্পিউটারটি উন্নয়ন করেছে।
- এটি বিখ্যাত সুপারকম্পিউটার Fugaku-এর সাথে সমন্বয় করে কাজ করার জন্য তৈরি করা হয়েছে।
- জটিল বৈজ্ঞানিক গবেষণা, কোয়ান্টাম কেমিস্ট্রি, এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে এই কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- তাই জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম Reimei

• El Capitan:
- El Capitan হলো যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সুপারকম্পিউটার।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের Lawrence Livermore National Laboratory-এ তৈরি করা হয়েছে।
- এর মূল উদ্দেশ্য হলো পারমাণবিক গবেষণা এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কিত জটিল গণনা সম্পন্ন করা।
- এটি একটি এক্সাস্কেল (Exascale) সুপারকম্পিউটার হিসেবে ডিজাইন করা হয়েছে।
- তবে এটি হাইব্রিড কোয়ান্টাম সুপারকম্পিউটার নয় এবং জাপানে চালু হয়নি।

• Tong Tong:
- Tong Tong চীনের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ডিজিটাল শিশু সিস্টেম।
- এটি মানুষের শিশুর মতো আচরণ অনুকরণ করার জন্য তৈরি করা হয়েছে।
- গবেষণার উদ্দেশ্যে এর মাধ্যমে AI-এর সামাজিক আচরণ ও শেখার ক্ষমতা পরীক্ষা করা হয়।
- এটি সুপারকম্পিউটার বা কোয়ান্টাম কম্পিউটারের সাথে সরাসরি সম্পর্কিত নয়।
- তাই এটি জাপানের হাইব্রিড কোয়ান্টাম সুপারকম্পিউটারের নাম নয়।

• Al-Munther:
- Al-Munther নামটি মূলত মধ্যপ্রাচ্যের একটি প্রযুক্তি বা সামরিক প্রকল্পের সাথে সম্পর্কিত।
- এটি কোনো কোয়ান্টাম সুপারকম্পিউটার প্রকল্প নয়।
- জাপানে চালু হওয়া হাইব্রিড কোয়ান্টাম কম্পিউটার ব্যবস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই।
- তাই এটি সঠিক উত্তর নয়।

সুতরাং, সম্প্রতি জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম হলো Reimei
সঠিক উত্তর: ক) Reimei

সূত্র: livescience. [link]

৮৮.
৯৭তম অস্কার (২০২৫) -এ সেরা চলচ্চিত্র পুরস্কার পায় কোন চলচ্চিত্র?
  1. নো আদারল্যান্ড
  2. দ্যা ব্রুটালিস্ট
  3. আনোরা
  4. শিশু-২
ব্যাখ্যা

• অস্কার পুরস্কার:
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।

• অস্কার পুরস্কার ২০২৫:
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।

• সেরা চলচ্চিত্র: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র: বিবিসি বাংলা।

৮৯.
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২৫ অনুসারে জনসংখ্যা বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? 
  1. চীন
  2. ভারত
  3. রাশিয়া
  4. মঙ্গোলিয়া
ব্যাখ্যা

 • বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫:
- প্রতিবেদনের শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world.
- প্রকাশকাল: জুন ২০২৫।
- প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA).

⇒ প্রতিবেদন অনুযায়ী-
- বিশ্বে জনসংখ্যা ৮২৩.২০ কোটি। 
- নারী প্রতি প্রজনন: ২.২ জন। 
- গড় আয়ু: পুরুষ- ৭১ বছর, নারী- ৭৬ বছর।

⇒ প্রতিবেদনে শীর্ষ ১০ জনবহুল দেশের তালিকায় 'ভারত' রয়েছে প্রথমে, যার জনসংখ্যা ১৪৬.৩৯ কোটি।
- এই তালিকার অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
- প্রতিবেদন অনুযায়ী,  বাংলাদেশের জনসংখ্যা ১৭.৫৭ কোটি, প্রজনন হার ২.১ এবং গড় আয়ু পুরুষ ৭৪ বছর, নারী ৭৭ বছর।

তথ্যসূত্র: বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫।

৯০.
ASEAN -এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ১০
  2. ১১
  3. ০৯
  4. ১২
ব্যাখ্যা

• ASEAN:
- পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ - ১১টি।  [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]  
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া, পূর্ব তিমুর।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

তথ্যসূত্র: ASEAN ওয়েবসাইট।

৯১.
৬ষ্ঠ বিমসটেক সম্মেলন, ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ঢাকা, বাংলাদেশ
  2. ব্যাংকক, থাইল্যান্ড
  3. জাকার্তা, ইন্দোনেশিয়া
  4. সিউল, দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।

• বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫:
-  বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।  
- বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করবে।  

তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।  

৯২.
২০২৬ সালে ৫২তম G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ফ্রান্স
  2. কানাডা
  3. যুক্তরাজ্য
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

• G-7: 
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

• ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ তারিখে ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

• ৫২তম G-7 শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে।  

তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট। 

৯৩.
WHO স্বল্পোন্নত দেশগুলোর জন্য ওষুধের কপিরাইট আইন বা মেধাস্বত্বের ছাড়ের সুবিধা দিয়েছে কোন সাল পর্যন্ত?
  1. ২০৩০
  2. ২০৩৫
  3. ২০৪০
  4. ২০৩৩
ব্যাখ্যা

•  স্বল্পোন্নত দেশগুলোর জন্য ওষুধের কপিরাইট আইন: 
- WHO স্বল্পোন্নত দেশগুলোর জন্য ওষুধের কপিরাইট আইন বা মেধাস্বত্ব ছাড়ের সুবিধা দিয়েছে ১ জানুয়ারি ২০৩৩ সাল পর্যন্ত।
- সুবিধাটি  বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর TRIPS Agreement (Trade-Related Aspects of Intellectual Property Rights) এর অধীনে প্রদান করা হয়েছে। 
- ২০১৫ সালের ৬ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত ডব্লিউটিও-র ট্রিপস কাউন্সিলের বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।
- সিদ্ধান্ত অনুযায়ী, স্বল্পোন্নত দেশগুলো ২০৩৩ সাল পর্যন্ত ওষুধের মেধাস্বত্ব আইন (Intellectual Property Rights) প্রয়োগ করা থেকে অব্যাহতি পাবে। 
- এর ফলে তারা চাইলে ওষুধের পেটেন্ট সুরক্ষা না দিয়ে জেনেরিক ওষুধ উৎপাদন বা আমদানি করতে পারে।
- কাউন্সিলের সিদ্ধান্তে আরও বলা হয়েছে যে ২০৩৩ সালের আগেই কোনো দেশ যদি LDC মর্যাদা হারায়, তাহলে সেই দেশ আর এই সুবিধা পাবে না। 

তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট। (Link) (Link) 

৯৪.
ইউরোপীয় ইউনিয়ন কোন মুসলিম দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে? 
  1. সৌদি আরব
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. মিশর
  4. কুয়েত
ব্যাখ্যা

• ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশাধিকার:
- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে সৌদি নাগরিকরা শিগগির ভিসামুক্ত প্রবেশাধিকার পেতে চলেছে।
- এর ফলে তারা শেনজেন এলাকার মধ্যে অবাধে ভ্রমণ করতে পারবেন।
- সৌদি আরবে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড এ তথ্য নিশ্চিত করেছেন। 
- শেনজেন এলাকা ইইউর ২৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। 
- ইইউতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড সম্প্রতি জানিয়েছেন, এই উদ্যোগ কার্যকর হলে সৌদি নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রে স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন।
- এই উদ্যোগ সৌদি আরবের “ভিশন ২০৩০” প্রকল্পের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। 

- ২০২৪ সালের এপ্রিলে, ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) অন্যান্য রাষ্ট্র – বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানের নাগরিকদের জন্য পাঁচ বছরের বৈধ মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। 
- জিসিসি দেশগুলোর নাগরিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের নিয়ম একীভূত করতে ইউরোপীয় কমিশন এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে। 
- এর ফলে সৌদি নাগরিকরা একই ভিসায় পাঁচ বছরের মধ্যে একাধিকবার ইইউ ভ্রমণ করতে পারবেন।

তথ্যসূত্র:
i) ইনকিলাব ও ঢাকা পোস্ট। (Link) 
ii) Think Europe. (Link) 

৯৫.
২৯তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP-29 কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ফিনল্যান্ড
  2. আজারবাইজান
  3. উরুগুয়ে
  4. কাতার
ব্যাখ্যা

• কপ সম্মেলন:
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।

উল্লেখ্য,
- COP‑29 সম্মেলন ২০২৪ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত। 
- COP‑30 সম্মেলন ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। 
- COP‑31 সম্মেলন ২০২৬ সালে ব্রাজিলে তুরস্কে অনুষ্ঠিত হবে।  

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ইউএনবি। 

৯৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
  1. পার্লামেন্ট
  2. কংগ্রেস
  3. সিনেট
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

- মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো কংগ্রেস।
- এটি দ্বিকক্ষবিশিষ্ট—সিনেট (উচ্চকক্ষ) এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ (নিম্নকক্ষ)।

• যুক্তরাষ্ট্র: 
- যুক্তরাষ্ট্রে মোট ৫০টি রাজ্য রয়েছে, এর মধ্যে আলাস্কা ভৌগোলিকভাবে বৃহত্তম রাজ্য এবং ক্যালিফোর্নিয়া জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় অঙ্গরাজ্য।
- দেশটি ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে,
- ৪ জুলাই যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- যুক্তরাষ্ট্রের আইনসভা হলো কংগ্রেস,
- আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট—এর নিম্নকক্ষ হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ হলো সিনেট।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন এবং বর্তমানে প্রেসিডেন্ট পদে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। [মার্চ, ২০২৬] 

তথ্যসূত্র: ব্রিটানিকা।  

৯৭.
প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. সেভার্স চুক্তি
  2. লুজেন চুক্তি
  3. ভার্সাই চুক্তি
  4. প্যারিস চুক্তি
ব্যাখ্যা

• ভার্সাই চুক্তি:
- বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ফ্রান্সের ভার্সাই নগরীতে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
- এই চুক্তির জন্য জার্মানি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়।
- চুক্তির খসড়ার মূল নকশা করেন চারজন নেতা যারা ইতিহাসে বিগ ফোর হিসেবে খ্যাত। তারা হলেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - উড্রো উইলসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের প্রধানমন্ত্রী - জর্জ ক্লেমেনসো ও ইতালির প্রধানমন্ত্রী - ভিটোরিও অরল্যান্ডো।

• প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

তথ্যসূত্র: History.com 

৯৮.
বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?
  1. ১৮৩
  2. ১৮৮
  3. ১৯৩
  4. ১৯৭
ব্যাখ্যা

- বর্তমান বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য। সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান, এটি ২০১১ সালে জাতিসংঘে যোগ দেয়। 

• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।[জুলাই - ২০২৫]
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি - ডব্লিউ হ্যারিসন।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।   [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]  
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

উল্লেখ্য, 
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট। 

৯৯.
ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. সিয়াটল
  2. ক্যালিফোর্নিয়া
  3. ওয়াশিংটন
  4. নিউইয়র্ক
ব্যাখ্যা

ফেসবুক/ Meta:
- ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকই বৃহত্তম।
- ফেসবুকের নতুন নাম মেটা প্ল্যাটফর্মস, সংক্ষেপে মেটা (Meta)।
- এটি প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে।
-  Mark Zuckerberg ও তার চারজন বন্ধু Eduardo Saverin, Andrew McCollum, Dustin Moskovitz, Chris Hughes মিলে পরীক্ষামূলকভাবে এটি তৈরি করেন।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত।
- বর্তমানে পৃথিবীতে প্রায় ২০০ কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে বাংলাদেশেরও অসংখ্য ব্যবহারকারী রয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Meta website.

১০০.
'Elephant Pass' কোথায় অবস্থিত?
  1. থাইল্যান্ড
  2. দক্ষিণ আফ্রিকা
  3. শ্রীলংকা
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা

• 'এলিফ্যান্ট পাস (Elephant Pass):
- এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কায় অবস্থিত। 
- এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কার উত্তরাঞ্চল অঞ্চলে, জাফনা উপদ্বীপের প্রবেশদ্বারে অবস্থিত। 
- শ্রীলঙ্কার বিভিন্ন অংশে ধরা হাতিগুলিকে এই উপহ্রদ পেরিয়ে জাফনা উপদ্বীপে নিয়ে যাওয়া হত, যেটিকে পরে সেতু করা হয়েছিল এবং নাম দেওয়া হয়েছিল এলিফ্যান্ট পাস।

⇒ এটি কিলিনচিচি জেলার অংশ এবং শ্রীলঙ্কার মূল ভূখণ্ডের সাথে জাফনা উপদ্বীপের সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কপথ।
- গৃহযুদ্ধের সময় এটি শ্রীলঙ্কা সরকারের এবং LTTE (লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম) এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান ছিল।

তথ্যসূত্র:
i) Lakpura LLC.
ii) Britannica.