ব্যাখ্যা
বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে একই শব্দ বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন: ‘Except’ এর ক্ষেত্রে -
Preposition: All the brethren were in Egypt except Arnab. (ব্যতিত)
এখানে except শব্দটি Arnab - noun এর পূর্বে বসে Sentence এর অন্য কোন Word এর সাথে সম্পর্ক স্থাপন করেছে বিধায় এখানে except preposition.
Verb: If we except Jafor, we may lose the game. (বাদ দেয়া)
এখানে except বাদ দেয়া অর্থে বাক্যের verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
Conjunction: I will not let you go except you bless my children.
এখানে except = unless = যদি না অর্থে বাক্যে conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।