পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা – ৯ রাষ্ট্র - রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের ধরন ও রাষ্ট্রের সরকারি নাম। সরকার- সরকারের শ্রেণী বিভাগ, রাজতন্ত্র, দেশভিত্তিক সরকার ব্যবস্থা, জাতীয় প্রতীক, আইন, আইনসভা ও সংবিধান, বিচার বিভাগ, কূটনৈতিক পরিভাষা। অন্যান্য – জাতি, উপজাতি, নাগরিকত্ব ভোটাধিকার। এবং আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, বৈশ্বিক জলবায়ু - তাপমাত্রা, বৃষ্টিপাত, বনাঞ্চল ও মরুভূমি - নিরক্ষীয় বনাঞ্চল, প্রেইরি, সাহেল, সাভানা, তুন্দ্রা গ্রিনহাউজ প্রতিক্রিয়া- জলবায়ু পরিবর্তনের প্রভাব, ওজোনস্তর ক্ষয় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উদ্যোগ - ভিয়েনা কনভেনশন, মন্ট্রিল প্রটোকল, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, ধরিত্রী সম্মেলন, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, কিয়োটো প্রোটোকল, সবুজ জলবায়ু তহবিল ও প্যারিস চুক্তি, প্রকৃতি সংরক্ষণ - প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়ন, গ্রিনপিস, রামসার কনভেনশন, ওয়ার্ল্ডওয়াচ ইন্সটিটিউট, ওয়ার্ল্ড রিসোর্স ইন্সটিটিউট, বাসেল কনভেনশন, কার্টাগেনা প্রটোকল, মিস আর্থ প্রতিযোগিতা, V-20(Vulnerable Twenty). [Live Class – 17 & 18]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনৈতিকদের কী বলা হয়?
  1. ক) অ্যাম্বাসেডর
  2. খ) হাইকমিশনার
  3. গ) পারসনা নন গ্রেটা
  4. ঘ) চার্জ দ্য অ্যাফেয়ার্স
ব্যাখ্যা
• রাষ্ট্রদূত:
→ এক রাষ্ট্র কর্তৃক অন্য দেশে প্রেরিত সর্বোচ্চ শ্রেণীর কূটনৈতিক।
• হাইকমিশনার:
→ কমনওয়েলথভুক্ত রাষ্ট্র সমূহের সর্বোচ্চ শ্রেণির কূটনীতিক।
• অ্যাম্বাসেডর:
→ জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনৈতিক ব্যক্তিকে অ্যাম্বাসেডর বলে।

• চার্জ দ্য অ্যাফেয়ারস:
→ রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত অস্থায়ী প্রধান।
• Persona-non-grata:
→ কোন কূটনীতিক ব্যক্তিকে কোন কারণ দর্শনো ছাড়াই অবাঞ্জিত ঘোষণা করা।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
.
হোয়াইট পেপার কী?
  1. ক) এক ধরনের আইন
  2. খ) সাদা চিঠি
  3. গ) সংবাদপত্র
  4. ঘ) সরকারী নীতির লিখিত বিবৃতি
ব্যাখ্যা
শ্বেতপত্ৰ:
→ সমকালীন অর্থনৈতিক বা সামাজিক গুরুত্বপূর্ন কোন বিষয়ে সরকারী নীতির লিখিত বিবৃতি।
→ নতুন আইন তৈরির আগে জনমত যাচাইয়ের জন্য শ্বেতপত্র প্রকাশ করা হয়।
→ ইংল্যান্ডে শ্বেতপত্রকে পার্লামেন্টারি পেপারস বলে।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি. কম।
.
আমেরিকার আদিবাসী কারা?
  1. ক) রেড ইন্ডিয়ান
  2. খ) টোডা
  3. গ) উইঘুর
  4. ঘ) পিগমি
ব্যাখ্যা
উপজাতি:
→ উইঘুর—চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
→ কারেন – স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
→ গুর্খা – নেপালের যোদ্ধা জাতি।

→ টোডা - বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
→ পশতুন – আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
→ এক্সিমো – সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস। কুকুর চালিত স্লেজ গাড়ি - ব্যবহার করে।
→ পিগমি – পৃথিবীর সবচেয়ে খর্বকার জাতি।
→ জুলু – দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
রেড ইন্ডিয়ান - আমেরিকার আদিবাসী।
→ মাওরী – নিউজিল্যান্ডের আদিবাসী।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি.কম।
.
‘আইন হল পক্ষপাতহীন যুক্তি' উক্তিটি কার?
  1. ক) জন অস্টিন
  2. খ) ডাইসি
  3. গ) এরিস্টটল
  4. ঘ) রুশো
ব্যাখ্যা
আইন:
→ সমাজ স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুন যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।
→ এরিস্টটল এর মতে ‘আইন হল পক্ষপাতহীন যুক্তি'।
→ অস্টিন বলেন 'আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ'।
→ ‘আইনের দৃষ্টিতে সকলে সমান' – ডাইসি।

আইনের উৎসসমূহ:
→ আইনের উৎস ৬ টি।
১) প্রথা ২) ধর্ম ৩) বিচার সংক্রান্ত রায় ৪) বিজ্ঞানসম্মত আলোচনা ৫) ন্যায়বোধ ৬) আইনসভা।
→ ওপেনহাইম এর মতে জনমতও আইনের উৎস।

বিভিন্ন ধরনের আইন:
প্রাকৃতিক আইন –
→ যে আইন নৈতিকতার অংশ হিসেবে মানবজাতির স্বার্থে পরিচালিত হয়ে তাদের দায়িত্বসমূহ নিয়ে গবেষণা করে।
→ প্রাচীন গ্রীক দর্শনে সর্বপ্রথম এ আইন সম্পর্কে ধারনা পাওয়া যায়।
→ গ্রীক দার্শনিক এরিস্টটল প্রাকৃতিক আইনের জনক।
→ প্রাকৃতিক আইনের উদ্ভব হয় গ্রীক, খ্রিষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
.
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
  1. ক) এরিস্টটল
  2. খ) এরিস্টটল
  3. গ) নিকোলা মেকিয়াভেলী
  4. ঘ) প্লেটো
ব্যাখ্যা
রাষ্ট্রবিজ্ঞান:
→ রাষ্ট্রবিজ্ঞানের জনক - এরিস্টটল।
→ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক - নিকোলা মেকিয়াভেলী।
→ The prince গ্রন্থের রচয়িতা - নিকোলা মেকিয়াভেলী।

রাষ্ট্র:
→ রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।
→ যা ৪ টি উপাদান নিয়ে গঠিত। যথা: ১.জনসমষ্টি ২. নির্দিষ্ট ভূখন্ড ৩. সরকার ৪. সার্বভৌমত্ব।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি. কম।
.
রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত রয়েছে -
  1. ক) যুক্তরাজ্যে
  2. খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
  3. গ) কানাডায়
  4. ঘ) জাপানে
ব্যাখ্যা
রাষ্ট্রপতি শাসিত সরকার (Presidential Government):
→ রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান।
→ রাষ্ট্রপতি ও মন্ত্রীসভার সদস্যগণ আইনসভার সদস্য নন ৷
→ মন্ত্রীগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন।
যুক্তরাষ্ট্র, মালদ্বীপ ও ইন্দোনেশিয়ায় এ পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
.
পৃথিবীর উষ্ণতম স্থান -
  1. আজিজিয়া
  2. ভারখয়ানস্ক
  3. চেরাপুঞ্জি
  4. তৈগা
ব্যাখ্যা
• বৈশ্বিক জলবায়ু:
তাপমাত্রা -
→ পৃথিবীর শীতলতম স্থান – ভারখয়ানস্ক (সাইবেরিয়া, রাশিয়া)।
→ পৃথিবীর উষ্ণতম স্থান –  ডেথ ভ্যালি, ২য় উষ্ণতম স্থান আজিজিয়া।
→ অস্ট্রেলিয়ার উষ্ণতম ও শীতলতম মাস - জানুয়ারি এবং জুলাই।

বৃষ্টিপাত -
→ পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিনরাম অঞ্চলে।

[প্রদত্ত অপশনগুলোর 'আজিজিয়া' সবচেয়ে উষ্ণতম, তাই সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে 'আজিজিয়া' নেওয়া হয়েছে।]

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
.
নিচের কোন প্রতিষ্ঠানটি 'WMO' এবং 'UNEP'-এর সমন্বয়ে গঠিত হয়?
  1. ক) UNIDO
  2. খ) IUCN
  3. গ) IPCC
  4. ঘ) WIPO
ব্যাখ্যা
• IPCC:
- জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা - IPCC
- এর পূর্ণরুপ - The Intergovernmental Panel on Climate Change (IPCC)
- WMO এবং UNEP এর সমন্বয়ে IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠা লাভ করে - ১৯৮৮ সালে।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য সংখ্যা - ১৯৫ টি।
- নোবেল পুরস্কার লাভ করে - ২০০৭ সালে।

তথ্যসূত্র: IPCC ওয়েবসাইট।
.
সুন্দরবন কখন 'রামসার সাইট' হিসেবে স্বীকৃতি লাভ করে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯২ সালে
  3. গ) ১৯৯৪ সালে
  4. ঘ) ২০০০ সালে
ব্যাখ্যা
• রামসার সাইট:
- ১৯৭১ সালে ইরানের রামসার শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১মে, ১৯৯২)।
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই, ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

উৎস: রামসার ওয়েবসাইট।
১০.
কয়টি দেশজুড়ে আমাজনের অবস্থান রয়েছে?
  1. ক) ৬ টি
  2. খ) ৭ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ৯ টি
ব্যাখ্যা
আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু:
নিরক্ষীয় বনাঞ্চল (Rainforest) -
- ৭০ ইঞ্চি এর বেশি বার্ষিক বৃষ্টিপাত হয়।
- গরম এবং বাষ্পযুক্ত জলবায়ু থাকে।
- নিরক্ষীয় বনাঞ্চলকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
- পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় বনাঞ্চল – আমাজন।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের ৯ টি দেশজুড়ে এর অবস্থান। 
- আমাজনের বেশিরভাগ অংশ রয়েছে - ব্রাজিলে (৬৪%)।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।