পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ১১ বিস্ময়: বাংলাদেশ বিষয়াবলী --------------- টপিক: i) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। ii) প্রাচীন জনপদ, বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতীয় অর্জন। iii) ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গান ও চলচ্চিত্র। iv) বাংলাদেশের জাতীয় অর্জন ও সাম্প্রতিক বাংলাদেশ। [নম্বর কাভার - ৬]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
বাংলাদেশের কোথায় জুম চাষ হয়?
  1. রাজশাহী
  2. ময়মনসিংহ
  3. খাগড়াছড়ি
  4. দিনাজপুর
ব্যাখ্যা
জুম চাষ:
- জুমচাষ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের মধ্যে অতি পরিচিত একটি পাহাড়ী মিশ্র কৃষি চাষ পদ্ধতি।
- রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, জুম চাষ হয়।
- বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলির প্রধান জীবিকা ছিল কৃষি।
- পাহাড়ী  এলাকায় তারা প্রধানত জুম চাষ করে জীবিকা নির্বাহ করতেন।
- জুম চাষকে স্থানান্তর কৃষি ব্যবস্থাও বলা হয়ে থাকে।
- সাধারণত জুম চাষের জন্য কৃষিভূমি স্থানান্তর করা হয়।
- প্রথমে জঙ্গল কেটে পরিষ্কার করে তাতে আগুন দেয়া হয় এবং তারপর মাটি কুপিয়ে লাইন ধরে বীজ রোপন করা হয়।
- একবার যে ভূমিতে ফসল ফলানো হয় তাতে এক নাগাড়ে চাষ না করে কয়েক বৎসরের জন্য জমিকে বিশ্রাম দিয়ে পতিত রাখা হয়।
- পুনরায় জঙ্গলাকীর্ণ হওয়ার পর এ জমিতে পুনর্বার চাষ হয়।
- জুম চাষের মাধ্যমে ভুট্টা, বিভিন্ন প্রকারের ধান, তিল, শাকসজি, তুলা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 
.
খিয়াং সম্প্রদায় বাংলাদেশের কোথায় বসবাস করে?   
  1. পটুয়াখালী
  2.  দিনাজপুর 
  3. পার্বত্য চট্টগ্রাম 
  4. সিলেট 
ব্যাখ্যা
খিয়াং:
- পার্বত্য চট্টগ্রামের একটি নৃ-গোষ্ঠী।
- দক্ষিণের টেম চিন (Tame Chin) বা উত্তরের ওয়াইল্ড চিন (Wild Chin) নামে অভিহিত আরাকান-ইয়োমা উপত্যকার অববাহিকা অঞ্চলে বসবাসরত নৃগোষ্ঠী থেকে খিয়াংদের আগমন।
- কবে খিয়াংরা এদেশে এসেছে তার স্পষ্ট প্রমাণ না থাকলেও কেউ কেউ মনে করে ১৬ ও ১৭ শতকে খিয়াংরা বাংলাদেশে আগমন করে।
- পার্বত্য জেলা বান্দরবানের মুরারনজা পর্বতমালায় খিয়াংরা সর্ব প্রথম বসবাস শুরু করে।
- এক পাহাড় থেকে আরেক পাহাড়ে জুম চাষ করার মাধ্যমে তাদের বসতি স্থানান্তর হতে থাকে।
- বর্তমানে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় এ জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে।
- খিয়াংরা চীনা-তিববতীয় ভাষাগোষ্ঠীর তিববতি-ব্রহ্ম শাখার কুকি-চীন দলভুক্ত।
- খিয়াংদের নিজস্ব কোনো বর্ণমালা নেই।

উল্লেখ্য,
- খিয়াংদের সমাজব্যবস্থায় একজন নেতা থাকে যাকে বলা হয় কার্বারী।
- খিয়াংদের সমাজ পিতৃতান্ত্রিক।
- অন্যায় বা অপরাধের সাথে জড়িত কোনো লোকের বিচার গ্রামের কার্বারী তাদের নিজস্ব প্রথা অনুসারে করে থাকে।

উৎস: বাংলাপিডিয়া।
.
বাংলাদেশ INTERPOL- এর সদস্য পদ লাভ করে কবে?
  1. ১৯৭৩ সালে
  2.  ১৯৭৫ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা
ইন্টারপোল (INTERPOL):
- পূর্ণ নাম: আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (International Criminal Police Organization - INTERPOL).
- প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর ১৯২৩ সালে ভিয়েনায়, অস্ট্রিয়া।
- সদস্য দেশ: ১৯৬টি, যা বিশ্বের বৃহত্তম পুলিশ সংস্থা। [জুন, ২০২৫]

• সদর দপ্তর ও কাঠামো:
- সদর দপ্তর: লিয়ন, ফ্রান্স।
- গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন: সিঙ্গাপুরে অবস্থিত।
- জাতীয় কেন্দ্রীয় ব্যুরো (NCB): প্রতিটি সদস্য দেশে একটি করে NCB রয়েছে, যা জাতীয় পুলিশকে ইন্টারপোলের সাথে সংযুক্ত করে।
• প্রধান কার্যক্রম: 
- আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা: I-24/7 নামক একটি নিরাপদ যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে সদস্য দেশগুলোর পুলিশ বাহিনীকে সংযুক্ত করে।
- ডেটাবেস পরিচালনা: ১৯টি পুলিশ ডেটাবেস পরিচালনা করে, যেখানে অপরাধ ও অপরাধীদের তথ্য সংরক্ষিত থাকে।
- তদন্ত সহায়তা: ফরেনসিক, বিশ্লেষণ, এবং পলাতক অপরাধীদের সন্ধানে সহায়তা প্রদান।
- প্রধান ফোকাস এলাকা: সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, এবং আর্থিক অপরাধ ও দুর্নীতি
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে- ১৪ অক্টোবর ১৯৭৬ সালে।

উৎস: INTERPOL ওয়েবসাইট।
.
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কতবার? [জুন, ২০২৫]
  1. ১ বার
  2. ৩ বার
  3. ২ বার
  4. ৫ বার
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জুন, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জুন, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
- বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ২ বার।

- প্রথম মেয়াদ (১৯৭৯-১৯৮০)।
- বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
- দ্বিতীয় মেয়াদ (২০০০-২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
নিচের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মগ নামে পরিচিত?
  1. খাসিয়া
  2. ত্রিপুরা
  3. রাখাইন
  4. সাঁওতাল 
ব্যাখ্যা
রাখাইন:
- রাখাইন বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর নাম।
- রাখাইনরা মগ নামেও পরিচিত।
- আঠারো শতকের শেষে এরা আরাকান থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে।
- বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়।
- এছাড়া রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে-ছিটিয়ে কিছু রখাইন বসতি দেখা যায়।
- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও রাখাইন সম্প্রদায়ের বসতি রয়েছে।
- রাখাইন শব্দটির উৎস পলি ভাষা।
- প্রথমে একে বলা হত রক্ষাইন যার অর্থ রক্ষণশীল জাতি।

উৎস: ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ।
.
প্রাচীন বাংলার কোন জনপদটি মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত ছিল?
  1. সমতট
  2. রাঢ়
  3. বরেন্দ্র
  4.  গৌড়
ব্যাখ্যা
গৌড়:
- 'গৌড়' নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি।
- তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়।
- সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো।
- এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
- বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান।
- বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতো।

উৎস: বাংলাদেশের  ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম দশম শ্রেণি।
.
সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয় কতবার? [জুন, ২০২৫]
  1. ৪ বার
  2. ৫ বার
  3. ৩ বার
  4. ২ বার
ব্যাখ্যা
সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন:
- বাংলাদেশে প্রত্যক্ষ বা সরাসরি ভোটে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত ৩ বার।
- জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
- বাকি দুজন হলেন বিচারপতি আব্দুস সাত্তার ও হুসেইন মুহম্মদ এরশাদ।
- এই তিনজন সরাসরি ভোটে নির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রপতি।
- ১৯৭২ সালের সংবিধানের দ্বিতীয় তফসিল মোতাবেক রাষ্ট্রপতি নির্বাচিত হতেন সংসদ সদস্যদের গোপন ভোটে।
- পরবর্তী সময়ে সংবিধানে চতুর্থ সংশোধনী অনুসারে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান প্রবর্তিত হয়।
- সংবিধানের ১২তম সংশোধনী আইন ১৯৯১ অনুসারে সংসদীয় পদ্ধতি চালু হলে পরোক্ষ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়।
- বর্তমানে অনুচ্ছেদ ৪৮ অনুসারে সংসদ-সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- বাংলাদেশে ১৯৯০ সালে প্রবল গণআন্দোলনে সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বদলে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়।

উৎস:  BBC ওয়েবসাইট।
.
’’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’’ গানটির প্রথম সুরকার কে?
  1. আব্দুল গাফ্ফার চৌধুরী
  2. আব্দুর জব্বার
  3. আলতাফ মাহমুদ
  4. আব্দুল লতিফ
ব্যাখ্যা
একুশে ফেব্রুয়ারি গান:
- ’’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”
- গানটির বর্তমান সুরকার- আলতাফ মাহমুদ।
- গানটির রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী।
- এই গানটি প্রথম হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) গ্রন্থে সংকলিত হয়।
- গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ।
- ঢাকা কলেজের নতুন নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে গানটি প্রথম গাওয়া হয়।

উৎস: বাংলাপিডিয়া ও ডেইলী স্টার,।
.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' উদ্যোগে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল কোনটি?
  1. আমার বাংলাদেশ পার্টি
  2. গণ অধিকার পরিষদ
  3. বাংলাদেশ গণতন্ত্রী পার্টি
  4. জাতীয় নাগরিক পার্টি
ব্যাখ্যা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন':
- জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’।
- তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।

উল্লেখ্য,
- ২০০৮ সালে দেশের রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়।
- দেশের প্রথম নিবন্ধিত দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
- ২০০৮ সালের ২০ অক্টোবর নিবন্ধন পায় দলটি। দলটির নির্বাচনী প্রতীক 'ছাতা'।
- যেকোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত ও যথাযথ দালিলাদি পদান সাপেক্ষে নিবন্ধনের আবেদন করতে পারবে।
- বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। (জুন ২০২৫)
- বাংলাদেশে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) (ফেব্রুয়ারি, ২০২৫)
- দলটির প্রতীক রকেট।

উৎস: বিবিসি বাংলা।
১০.
সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্য’ এর অংশ হিসাবে ঘোষণা করে কোন সংস্থা?
  1. UNICEF
  2. UNESCO
  3. WIFO
  4. WFPA
ব্যাখ্যা
সুন্দরবন:
- ইউনেস্কো ১৯৯৭ সালে সুন্দরবনের ১,৩৯,৭০০ হেক্টর বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকাকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।

- সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত।
- একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা এবং ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের চব্বিশ পরগণা জেলায় অবস্থিত।
- সমগ্র সুন্দরবনের প্রায় ৬,০১৭ বর্গকিলোমিটার বাংলাদেশে স্থিত।
- সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমির মৃত্তিকা ও বাস্তুসংস্থান অনন্য এবং এ বনভূমিতে জোয়ারভাটার কারণে জলাবদ্ধতা ও লবণাক্ততার প্রভাব সুস্পষ্ট।
- ১৯৯৬ সালে - সুন্দরবনে তিনটি অভয়ারণ্য ও ২০১২ সালে তিনটি ডলফিন অভয়ারণ্য প্রতিষ্ঠা করা হয়েছে।
- এবং ২০১৪ সালে সোয়াচ অব নো গ্রাউন্ড কে মেরিন প্রটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে।
- জীববৈচিত্র্যে সমৃদ্ধ বিধায় ১৯৯২ সালে সুন্দরবন ৫৬০তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১১.
সম্প্রতি কোন দেশ, বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয়? [জুন, ২০২৫]
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. বাহরাইন
  3. কাতার
  4. রাশিয়া
ব্যাখ্যা
• কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে।
- আগামী দুই মাসের মধ্যে তাঁদের নেওয়া শুরু হবে।
- দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনাসদস্যদের নেওয়া হবে।
- পারস্য উপসাগরীয় দেশ কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
- গালফ যুদ্ধের সময় থেকেই কুয়েতে বাংলাদেশের সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উৎস: প্রথম আলো।
১২.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটের সম্ভাব্য পরিমাণ কত?
  1. ৬ লাখ ৯০ হাজার কোটি
  2. ৭ লাখ ৯৭ হাজার কোটি
  3. ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি
  4. ৬ লাখ ৯৭ হাজার কোটি
ব্যাখ্যা
বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণাকারী- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- গত বছরের থেকে আকার কমেছে- প্রায় ৭ হাজার কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- “জুলাই যোদ্ধা”।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।
১৩.
বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য?
  1. কমনওয়েলথ
  2. ব্রিকস
  3. জি-২০
  4. আসিয়ান
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্ট্রের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য: ৫৬টি। (জুন, ২০২৫)
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।

উল্লেখ্য,
- ব্রিকস, জি-২০ , আসিয়ানের সদস্য পদ নয় বাংলাদেশের।

উৎস: কমনওয়েল ওয়েবসাইট।
১৪.
'ওয়ানগালা' কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ধর্মীয় ও সামাজিক উৎসব?
  1. সাঁওতাল
  2. গারো
  3. মারমা
  4. মণিপুরী
ব্যাখ্যা
গারো:
- গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়।
- বাংলাদেশের ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকাও গাজীপুরজেলায় গারোরা বাস করে।
- গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।
- গারোদের ভাষায় 'মান্দি' শব্দের অর্থ হল 'মানুষ'।
- গারোদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত।
- তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম 'ওয়ানগালা'।

উৎস: ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ।
১৫.
বাংলাদেশের দ্বিতীয় 'রামসার সাইট' কোন জেলায় অবস্থিত?
  1. মৌলভীবাজার
  2. বাগেরহাট
  3. সুনামগঞ্জ
  4. কিশোরগঞ্জ
ব্যাখ্যা
রামসার সাইট (Ramsar sites):
- রামসার কনভেনশন (Ramsar Convention) বা রামসার চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।
- বাংলাদেশের দ্বিতীয় 'রামসার সাইট টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
- ১৯৯২ সালের ২১ মে সুন্দরবনকে রামসার সাইট (রামসার কনভেনশন কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জলাভূমি) হিসেবে ঘোষণা করা হয়।
- ২০০০ সালের ২৯ জানুয়ারি টাঙ্গুয়ার হাওরকে সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় 'রামসার সাইট' হিসেবে ঘোষণা করা হয়েছে।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।