পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পার্ট-১) আন্তর্জাতিক বিষয়াবলীঃ প্রাচীন সভ্যতাসমূহ, সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব ইত্যাদি), ধর্মসমূহের ইতিহাস এবং ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ [শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ুন। এই টপিক সারাজীবন পড়েও শেষ হবে না। ৪/৫ নাম্বারের জন্য বেশি সময় নষ্ট করা যাবে না] পার্ট-২) ১) অপারেটিং সিস্টেমস। ২) এমবেডেড কম্পিউটার। ৩) কম্পিউটারের ইতিহাস। ৪) কম্পিউটারের প্রকারভেদ। ৫) কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি। ৬) ডেটাবেইস সিস্টেম। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং বোর্ড বইগুলোই যথেষ্ট। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
কোন সম্রাটের মাধ্যমে বৌদ্ধধর্ম বিশ্বধর্মে পরিণত হয়?
  1. ক) সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য
  2. খ) সম্রাট সমুদ্রগুপ্ত
  3. গ) সম্রাট অশোক
  4. ঘ) সম্রাট বিন্দুসার
সঠিক উত্তর:
গ) সম্রাট অশোক
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্রাট অশোক
ব্যাখ্যা
মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক সম্রাট অশোকের হাত ধরে বৌদ্ধধর্ম বিশ্বধর্মে পরিণত হয়। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায় ব্যথিত হয়ে সম্রাট অশোক পররাজ্য দখলের নীতি পরিহার করে সৌহার্দ্য ও মৈত্রীর নীতি গ্রহণ করেন এবং একই সময়ে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন। বৌদ্ধধর্মের প্রসারে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
(সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
হয়রত মুহাম্মদ (স.) কত সালে জন্মগ্রহণ করেন?
  1. ক) ৫২৫ খ্রিস্টাব্দে
  2. খ) ৫৬০ খ্রিস্টাব্দে
  3. গ) ৫৭০ খ্রিস্টাব্দে
  4. ঘ) ৫৭৭ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
গ) ৫৭০ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৭০ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) ৫৭০ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল ১২ই রবিউল আউয়াল তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি মক্কার হেরা গুহায় গভীর ধ্যানমগ্ন থাকাবস্থায় ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন।
৬২২ খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। ৬২৮ খ্রিস্টাব্দে তিনি মক্কার কুরাইশদের সাথে বিখ্যাত হুদাইবিয়ার সন্ধি করেন। ৬৩২ খ্রিস্টাব্দে (১২ই রবিউল আউয়াল) তিনি ইন্তেকাল করেন।
(সূত্র: ইসলাম ও নৈতিক শিক্ষা : ষষ্ঠ শ্রেণী)
.
টাইটানিক জাহাজ কবে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়?
  1. ক) ১৯১০ সালে
  2. খ) ১৯১১ সালে
  3. গ) ১৯১২ সালে
  4. ঘ) ১৯১৩ সালে
সঠিক উত্তর:
গ) ১৯১২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯১২ সালে
ব্যাখ্যা
১৯১২ সালের ১৫ এপ্রিল রাতে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে নিমজ্জিত হয়। তখন এতে ২২০০ যাত্রী ও ক্রু ছিলো যার মধ্যে প্রায় ১৫০০ জন মারা যায়।
১০ এপ্রিল নিউইয়র্কের উদ্দেশ্যে টাইটানিক জাহাজ ব্রিটেনের সাউদাম্পটন বন্দর ছেড়ে যায়। টাইটানিক জাহাজ ছিলো তৎকালীন সময়ের সবচেয়ে বিলাসবহুল এবং অন্যতম বৃহৎ জাহাজ।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপ পুনর্গঠনে গৃহিত অর্থনৈতিক পরিকল্পনা-
  1. ক) রুজভেল্ট এইড
  2. খ) নিক্সন পরিকল্পনা
  3. গ) মার্শাল প্ল্যান
  4. ঘ) রিগ্যান ডকট্রিন
সঠিক উত্তর:
গ) মার্শাল প্ল্যান
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্শাল প্ল্যান
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপ পুর্নগঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত আর্থিক প্রণোদনা মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি. মার্শাল এটি প্রণয়ন করেন। ১৯৪৮ সালের ৩ এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এতে স্বাক্ষর করেন।
১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত চার বছর মেয়াদি এই পরিকল্পনায় ১৫ বিলিয়নের মার্কিন ডলারের অধিক বরাদ্দ দেওয়া হয় যার বেশিরভাগই পায় ব্রিটেন এবং ফ্রান্স। ইউরোপ পুর্নগঠনের পাশাপাশি মার্শাল প্লানে পশ্চিম ইউরোপে কমিউনিজমের বিস্তার রোধ, ন্যাটো চুক্তি স্বাক্ষর, সিআইএ এর কর্মপরিধি বাস্তবায়নসহ বিভিন্ন উদ্দেশ্য নিহিত ছিলো।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
.
কোন ধর্মমত ঈশ্বরে বিশ্বাসী নয়?
  1. ক) মুসলমান
  2. খ) খ্রিস্টান
  3. গ) জৈন
  4. ঘ) হিন্দু
সঠিক উত্তর:
গ) জৈন
উত্তর
সঠিক উত্তর:
গ) জৈন
ব্যাখ্যা
জৈন ধর্মমতে ঈশ্বর অনুপস্থিত। জৈনদের মতে পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয় স্বাভাবিক ও প্রাকৃতিক নিয়মে। তাদের মতে জগতের সকল কিছুর মধ্যেই একটি আত্মা আছে। জীবনের উদ্দেশ্য হলো এই আত্মাকে পবিত্র করে তোলা। সুন্দর জীবন পালনের মাধ্যমে আত্মা পবিত্র হয়। জৈন ধর্মের প্রবর্তক হলেন মহাবীর বা বর্ধমান। মতান্তরে ঋষভদেব বা আদিনাথ। বৌদ্ধধর্মও ঈশ্বরে বিশ্বাসী নয়।
(সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
নিচের কোন ইউরোপীয় সম্রাট ভারতবর্ষ আক্রমণ করেন?
  1. ক) সম্রাট কনস্টানটাইন
  2. খ) সম্রাট আলেকজান্ডার
  3. গ) সম্রাট বাইজান্টিয়াম
  4. ঘ) সম্রাট জুলিয়াস সিজার
সঠিক উত্তর:
খ) সম্রাট আলেকজান্ডার
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্রাট আলেকজান্ডার
ব্যাখ্যা
গ্রিসের উত্তরে অবস্থিত ম্যাসিডোন রাজ্যের সম্রাট আলেকজান্ডার পারস্য অধিকার করে খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে ভারত আক্রমণ করেন। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল জয়ের পর তিনি ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেন। ভারত অভিযান শেষে ফিরে যাবার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়।
(সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
ভাস্কো দা গামা কত সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
  1. ক) ১৪৯২ সালে
  2. খ) ১৪৯৬ সালে
  3. গ) ১৪৯৮ সালে
  4. ঘ) ১৪৯০ সালে
সঠিক উত্তর:
গ) ১৪৯৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪৯৮ সালে
ব্যাখ্যা
পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েলের পৃষ্ঠপোষকতায় পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ১৪৯৭ সালে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ১৪৯৮ সালের মে মাসে উত্তমাশা অন্তরীপ হয়ে তিনি ভারতের কালিকট বন্দরে পৌছান। এরপর থেকে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন শুরু হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
কৌটিল্য রচিত গ্রন্থের নাম কী?
  1. ক) আইন ই আকবরী
  2. খ) অর্থশাস্ত্র
  3. গ) কৃপার শাস্ত্রের অর্থভেদ
  4. ঘ) কিতাবুল হিন্দ
সঠিক উত্তর:
খ) অর্থশাস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) অর্থশাস্ত্র
ব্যাখ্যা
প্রাচীন ভারতের শ্রেষ্ঠ দার্শনিক, অর্থনীতিবিদ, সমরবিদ কৌটিল্য কর্তৃক রচিত গ্রন্থ হলো অর্থশাস্ত্র। এই বইয়ে রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, কৃষি, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কৌটিল্য চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
গ্রিকদের প্রধান দেবতার নাম কি ছিলো?
  1. ক) অ্যাপোলো
  2. খ) পোসিডন
  3. গ) এথেনা
  4. ঘ) জিউস
সঠিক উত্তর:
ঘ) জিউস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জিউস
ব্যাখ্যা
প্রাচীন গ্রিসের অধিবাসীরা বিভিন্ন দেবদেবীর পূজা করতো। তাদের দেবদেবীর সংখ্যা ছিল বারোজন। এদের মধ্যে প্রধান দেবতা ছিলো জিউস। অ্যাপোলো ছিলো সূর্য দেবতা। পোসিডন সাগরের দেবতা এবং এথেনা জ্ঞানের দেবী।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০.
Computer শব্দের উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
  1. ক) ল্যাটিন
  2. খ) গ্রীক
  3. গ) স্ল্যাভিক
  4. ঘ) সুইডিশ
সঠিক উত্তর:
খ) গ্রীক
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রীক
ব্যাখ্যা
Computer শব্দটি গ্রীক শব্দ থেকে উৎপত্তি। Compute শব্দ থেকে Computer শব্দের উৎপত্তি। যার আভিধানিক অর্থ হলো গণনাকারী যন্ত্র। কম্পিউটার হলো বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেকট্রনিক যন্ত্র।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১১.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) Windows
  2. খ) XENIX
  3. গ) DOS
  4. ঘ) All of them
সঠিক উত্তর:
ঘ) All of them
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of them
ব্যাখ্যা
সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের নিয়ন্ত্রক। বিভিন্ন ধরণের সিস্টেম সফটওয়্যার হচ্ছে - DOS, WINDOWS, XENIX/UNIX। Compiler, Interpreter, Assembler প্রোগ্রাম সমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত৷
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১২.
কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে-
  1. ক) ভিপিএন
  2. খ) ফায়ারওয়াল
  3. গ) ভাইরাস
  4. ঘ) ইলাস্ট্রেটর
সঠিক উত্তর:
খ) ফায়ারওয়াল
উত্তর
সঠিক উত্তর:
খ) ফায়ারওয়াল
ব্যাখ্যা
একটি কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে ফায়ারওয়াল। ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস। ফায়ারওয়াল এর সবচেয়ে বহুল ব্যবহার লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে।
১৩.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) সিম্বিয়ান
  2. খ) আইওএস
  3. গ) ওরাকল
  4. ঘ) ইউনিক্স
সঠিক উত্তর:
গ) ওরাকল
উত্তর
সঠিক উত্তর:
গ) ওরাকল
ব্যাখ্যা
সিম্বিয়ান, আইওএস এবং ইউনিক্স হচ্ছে অপারেটিং সিস্টেম। ওরাকল ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার।
১৪.
উইন্ডোস এক্সপি দ্বারা কী বুঝানো হয়?
  1. ক) উইন্ডোজ এক্সপার্ট
  2. খ) উইন্ডোজ এক্সট্রাকশন
  3. গ) উইন্ডোজ এক্সপেরিয়েন্স
  4. ঘ) উইন্ডোজ এক্সচেঞ্জ
সঠিক উত্তর:
গ) উইন্ডোজ এক্সপেরিয়েন্স
উত্তর
সঠিক উত্তর:
গ) উইন্ডোজ এক্সপেরিয়েন্স
ব্যাখ্যা
উইন্ডোস এক্সপি মাইক্রোসফটের একটি অপারেটিং সিস্টেম। এটি মূলত তৈরি করা হয়েছিলো পার্সোনাল কম্পিউটার এবং ল্যাপটপের জন্য। উইন্ডোস এক্সপি মানে উইন্ডোজ এক্সপেরিয়েন্স।
Source: techopedia
১৫.
MacOS ডেভেলপ করেছে কোন কোম্পানি?
  1. ক) এপল
  2. খ) মাইক্রোসফট
  3. গ) আইবিএম
  4. ঘ) হুয়াওয়ে
সঠিক উত্তর:
ক) এপল
উত্তর
সঠিক উত্তর:
ক) এপল
ব্যাখ্যা
MacOS একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। ম্যাক ওএস এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ব্যবহার করা খুবই সহজ। এটি এপলের কম্পিউটারগুলোতে ব্যবহৃত অপারেটিং সিস্টেম। iOS ব্যবহৃত হয় এপলের মোবাইল ফোনে।
Source: developer.apple.com এবং কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১৬.
নিচের কোনটিতে এম্বেডেড কমিউটার প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. ক) এসি
  2. খ) প্রিন্টার
  3. গ) থার্মোস্ট্যাট
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়। এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে। তবে, আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়। সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্‌, ATM প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
১৭.
ATM stands for-
  1. ক) Automated Teller Machine
  2. খ) Automatic Teller Machine
  3. গ) Automated tailler machine
  4. ঘ) Both a and b
সঠিক উত্তর:
ঘ) Both a and b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Both a and b
ব্যাখ্যা
Automated/automatic teller machine (= a machine from which you can get money by using a special card).
Source: Cambridge
১৮.
কিসের উপর ভিত্তি করে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে?
  1. ক) Linux
  2. খ) Solaris
  3. গ) AIX
  4. ঘ) GNU
সঠিক উত্তর:
ক) Linux
উত্তর
সঠিক উত্তর:
ক) Linux
ব্যাখ্যা
লিনাক্স কার্নেলের উপর নির্ভর করে টাচস্ক্রিণ স্মার্টফোনের জন্য এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্মাণ করেছে গুগল। এন্ড্রয়েড একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম। গুগল সহ আরো অনেক কোম্পানি এন্ড্রয়েড ভিত্তিক ফোন বাজারজাত করে।
Source: Google
১৯.
কবে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়?
  1. ক) ১৯৫৭
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৮৪
সঠিক উত্তর:
গ) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৩
ব্যাখ্যা
১৯৭৩ সালে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়। এটি ডিস্কেট নামেও পরিচিত। ধারণ ক্ষমতা অনুযায়ী ফ্লপি ডিস্ক দুই ধরনের। সাধারণ ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা ৭২০ হতে ৮০০ কিলোবাইট পর্যন্ত এবং হাই ডেনসিটি ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা ১.২ হতে ১.৪ মেগাবাইট পর্যন্ত হতে পারে।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
২০.
বারবার একই ধরনের কাজ করে গেলেও কম্পিউটার ক্লান্ত হয় না৷ কম্পিউটারের এই গুণকে কী বলে?
  1. ক) বিশ্বাসযোগ্যতা
  2. খ) সূক্ষ্মতা
  3. গ) ক্লান্তিহীনতা
  4. ঘ) বহুমূখীতা
সঠিক উত্তর:
গ) ক্লান্তিহীনতা
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্লান্তিহীনতা
ব্যাখ্যা
কম্পিউটার একটি গুণ ক্লান্তিহীনতা। কারণ এটি বারবার একই ধরনের কাজ অক্লান্ত ও নিখুঁতভাবে একই গতিতে করে যেতে পারে৷ পুনরাবৃত্তিমূলক কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে কম্পিউটারের উৎসাহ, মনযোগ ও সহিষ্ণুতার একটুও ঘাটতি হয় না।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)