পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পরীক্ষা – ১৪ রিভিশন - পরীক্ষা ১০, ১১, ১২ ও ১৩ এর টপিকের উপর।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
'ঢেউ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) বীচি
  2. খ) কল্লোল
  3. গ) চপল
  4. ঘ) জোয়ার
সঠিক উত্তর:
গ) চপল
উত্তর
সঠিক উত্তর:
গ) চপল
ব্যাখ্যা
'চপল'- 'ঢেউ' এর সমার্থক শব্দ নয়।
- 'চপল' চঞ্চল শব্দের প্রতিশব্দ। 

• ‘ঢেউ’ এর সমর্থক শব্দ:  
বীচি, তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী, বীচি, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 


উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
.
'ক্রোধ' এর বিপরীত শব্দ-
  1. ক) হাস্য
  2. খ) প্রীতি
  3. গ) বদান্য
  4. ঘ) সুনজর
সঠিক উত্তর:
খ) প্রীতি
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রীতি
ব্যাখ্যা
'ক্রোধ' এর বিপরীত শব্দ- 'প্রীতি'

তাছাড়া,
'ক্রন্দন' এর বিপরীত শব্দ- 'হাস্য'
'কৃপণ' এর বিপরীত শব্দ- 'বদান্য'
'কুনজর' এর বিপরীত শব্দ- 'সুনজর'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
.
'দমন করা যায়না যাকে'- এর এক কথায় কী হবে?
  1. ক) অনদম্য
  2. খ) অদম্য
  3. গ) তুলকালাম
  4. ঘ) দুর্জয়
সঠিক উত্তর:
খ) অদম্য
উত্তর
সঠিক উত্তর:
খ) অদম্য
ব্যাখ্যা
'দমন করা যায়না যাকে'- এর এক কথায় 'অদম্য '

তাছাড়া,
দুয়ের মধ্যে একটি'  এর এক কথায়- 'অন্যতর'
'তুমুল ঝগড়া'  এর এক কথায়- 'তুলকালাম' 
'যাকে সহজে জয় করা যায়না'  এর এক কথায়- 'দুর্জয়'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
.
'পদ্মাবতী' কাব্যের রচয়িতা-
  1. ক) সৈয়দ সুলতান
  2. খ) দৌলত উজীর বাহরাম খান
  3. গ) শেখ ফয়জুল্লাহ
  4. ঘ) আলাওল
সঠিক উত্তর:
ঘ) আলাওল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আলাওল
ব্যাখ্যা
 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা- 'আলাওল
 
'পদ্মাবতী' কাব্য 
- মহাকবি আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম পদ্মাবতী।
- এই কাব্যটি আলাওল রচনা করেন মাগণ ঠাকুরের অনুরোধে।
- পদ্মাবতী রচিত বা প্রকাশিত হয় ১৬৪৮ সালে।
- এটি বিখ্যাত হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির পদুমাবত এর কাব্যোনুবাদ।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ। 
.
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' প্রবাদটির অর্থ-
  1. ক) বনের পশু বনে থাকতেই ভালবাসে।
  2. খ) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে।
  3. গ) প্রকৃতির রূপ- সৌন্দর্য আদি ও অকৃত্রিম।
  4. ঘ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
সঠিক উত্তর:
ঘ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
ব্যাখ্যা
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' প্রবাদটির অর্থ- 'জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।' 

"বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"
- চমৎকার এ কথাটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন 'পালামৌ' নামের ভ্রমণকাহিনীতে।

ভাবসম্প্রসারণ: 
- প্রকৃতিই যেকোনো সৌন্দর্যকে যথার্থকে ধারণ করে।
- প্রকৃতির বাইরে যে সৌন্দর্যের পরিচয় পাওয়া যায়, তা কৃত্রিম।
- তাই মাতৃকোলে যেমন তাঁর শিশুকে মানায় তেমনই বনের পরিবেশেই বন্য প্রাণীর প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
.
'পথের পাঁচালী' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. খ) মানিক বন্দ্যোপাধ্যায়
  3. গ) শহীদুল্লাহ কায়সার
  4. ঘ) সত্যজিৎ রায়
সঠিক উত্তর:
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
'পথের পাঁচালী' উপন্যাসটির রচয়িতা- 'বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়'

'পথের পাঁচালী' উপন্যাস
- ‘পথের পাঁচালী ‘ উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- লেখকের বর্ণনাগুণে উপন্যাসটিতে পল্লীবাংলার নৈসর্গিক সৌন্দর্য জীবন্ত হয়ে উঠেছে।
- অপরাজিত (১৯৩১) হলো পথের পাঁচালীর দ্বিতীয় খন্ড।
- উপন্যাসের প্রধান চরিত্র গুলো হলো- অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, হরিহর, সর্বজয়া প্রমুখ। 

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান উল্লেখযোগ্য উপন্যাস:
- অপরাজিত, 
- দৃষ্টি প্রদীপ
- আরণ্যক 
- আদর্শ হিন্দু হােটেল 
- দেবযান 
- ইছামতী 
- অনুবর্তন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'চাচা- কাহিনী' গ্রন্থটির লেখক কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) সৈয়দ মুজতবা আলী
  4. ঘ) আবুল মনসুর আহমদ
সঠিক উত্তর:
গ) সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
'চাচা- কাহিনী' গ্রন্থটির লেখক: 'সৈয়দ মুজতবা আলী'

সৈয়দ মুজতবা আলী 
- ১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
- 'দেশে বিদেশে' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী।
- 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- 'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য।
- শবনম।

• তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী।
- টুনি মেম।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
The word 'Satiate' means?
  1. ক) Different in every way
  2. খ) Difficult to control
  3. গ) To completely satisfy yourself
  4. ঘ) Criticize someone severely with hard punishment
সঠিক উত্তর:
গ) To completely satisfy yourself
উত্তর
সঠিক উত্তর:
গ) To completely satisfy yourself
ব্যাখ্যা
♦ The word 'Satiate' means - To completely satisfy yourself.

• Satiate: [Verb]
- English Meaning: To completely satisfy yourself or a need, especially with food or pleasure, so that you could not have any more.
- Bangla Meaning: সম্পূর্ণরূপে তৃপ্ত করা, পরিতৃপ্ত, কোনো কিছুর আধিক্যের দ্বারা ক্লান্ত হওয়া বা করা, অরুচি ধরা বা ধরানো।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ:
- Different in every way: Disparate: অসম।
- Difficult to control: Refractory: একগুঁয়ে, অবাধ্য।
- Criticize someone severely with hard punishment: Castigation: কঠোর শাস্তি। 
 
.
Ran fast lest _______________.
  1. ক) you should have miss the train.
  2. খ) you miss the train.
  3. গ) you should miss the train.
  4. ঘ) you shouldn't miss the train.
সঠিক উত্তর:
গ) you should miss the train.
উত্তর
সঠিক উত্তর:
গ) you should miss the train.
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর - should miss the train.

• Complete sentence: Ran fast lest you should miss the train.

• Completing sentence এর ক্ষেত্রে:
- Lest অর্থ 'পাছে ভয় হয় যে'
- Lest negative অর্থ প্রদান করে।
- Lest দ্বারা যে clause আরম্ভ হয় তাতে no বা not বসে না।
- এটি দ্বারা যে clause শুরু হয় তার পরে should/might বসে।

• Lest যুক্ত Incomplete sentence কে complete করার নিয়ম:
- বাক্যের প্রথম থেকে শুরু করে lest পর্যন্ত বসে।
- প্রথম subject বসে।
- should/might বসবে
- related একটি verb বসবে।
- sentence এর বাকি অংশ বসবে।

• Structure: বাক্যের প্রথম থেকে শুরু করে lest পর্যন্ত + প্রথম subject + should/might + related একটি verb বসবে + sentence এর বাকি অংশ।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১০.
A person who likes to lives alone can be termed as-
  1. ক) Recluse
  2. খ) Neophyte
  3. গ) Tacit
  4. ঘ) Innocuous
সঠিক উত্তর:
ক) Recluse
উত্তর
সঠিক উত্তর:
ক) Recluse
ব্যাখ্যা
♦ A person who likes to lives alone can be termed as - Recluse.

• Recluse: [noun]
- English Meaning: A person who lives alone and avoids going outside or talking to other people.
- Bangla Meaning: যে ব্যক্তি অন্য মানুষের সঙ্গ পরিহার করে নিঃসঙ্গ জীবনযাপন করেন, একান্তবাসী, সন্ন্যাসী।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ:
• Neophyte: 
-English Meaning: Someone who has recently become involved in an activity and is still learning about it.
- Bangla Meaning: কোনো ধর্মমতে অধুনাদীক্ষিত ব্যক্তি; নবদীক্ষিত, শিক্ষানবিস। 

• Tacit: 
- English Meaning: Understood without being expressed directly.
- Bangla Meaning: অনুক্ত, নীরব, মৌন, মানস।

• Innocuous:
- English Meaning: Completely without harm.
- Bangla Meaning: অনপকারী, নির্বিষ।

Source: Live MCQ Lecture.
১১.
Choose the correct meaning of the word 'Fervor'?
  1. ক) Having the habit of talking a lot
  2. খ) Passionate feeling
  3. গ) The state of having two opposing feelings at the same time
  4. ঘ) Showing an unusual willingness to take risks
সঠিক উত্তর:
খ) Passionate feeling
উত্তর
সঠিক উত্তর:
খ) Passionate feeling
ব্যাখ্যা
♦ Here, the correct meaning of the word 'Fervor' is - Passionate feeling. 

• Fervor: [noun]
- English Meaning: Intense and passionate feeling.
- Bangla Meaning: অনুভূতির উত্তাপ বা শক্তিমত্তা, ঐকান্তিকতা।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ: 
- Having the habit of talking a lot: Garrulous: বাচাল, বাক্যবাগীশ।
- The state of having two opposing feelings at the same time: Ambivalence: পরস্পরের বিপরীত বা সদৃশ দুটি মূল্য, অর্থ ইত্যাদির যেকোনো একটি বা উভয়টি বিদ্যমান এমন।
- Showing an unusual willingness to take risks: Audacious:  দুঃসাহসী, অসমসাহসী। 

১২.
He talks as if he ____________.
  1. ক) know everything.
  2. খ) knew everything.
  3. গ) would know everything.
  4. ঘ) knows everything.
সঠিক উত্তর:
খ) knew everything.
উত্তর
সঠিক উত্তর:
খ) knew everything.
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নের Complete sentence টি হলো: He talks as if he knew everything.

• Completing sentence এর ক্ষেত্রে as if/as though থাকলে সেই বাক্যটি Complete করার নিয়ম:
- As if/As though অর্থ 'যেন'।
- as if/as though এর প্রথম অংশে present indefinite হলে পরের অংশে past indefinite বসবে।
- প্রথম অংশে past tense হলে পরের অংশে past perfect tense হয়।

• Example:
- He tells the matter as if he knew it.
- He told the matter as if he had known it. 

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৩.
What is the one-word substitution for 'A person who is indifferent to both pleasure and pain'?
  1. ক) Stoic
  2. খ) Penury
  3. গ) Saint
  4. ঘ) Burglar
সঠিক উত্তর:
ক) Stoic
উত্তর
সঠিক উত্তর:
ক) Stoic
ব্যাখ্যা
♦ A person who is indifferent to both pleasure and pain - Stoic.

উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলোর অর্থ: 
- Penury: The state of being extremely poor 
- Saint: A person that the Christian Church recognizes as being very holy
- Burglar: ​A person who enters a building illegally in order to steal.


Source: Oxford & Cambridge & Merriam-Webster Dictionary.
১৪.
Translate the given sentence: 'Carry coals to Newcastle'
  1. ক) তেল মাথায় তেল দেওয়া
  2. খ) অতি যত্নে মরণফাঁদ
  3. গ) সস্তার তিন অবস্থা
  4. ঘ) চেনা বামুনের পৈতার দরকার হয় না
সঠিক উত্তর:
ক) তেল মাথায় তেল দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) তেল মাথায় তেল দেওয়া
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত বাক্যটির সঠিক Translation - তেল মাথায় তেল দেওয়া। 

 • উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলো 
- অতি যত্নে মরণফাঁদ: Care kills the cat
- সস্তার তিন অবস্থা: Cheap goods are dear in the long run
- চেনা বামুনের পৈতার দরকার হয় না: Good wine needs no bush.

Source: Live MCQ Lecture.
১৫.
'We look forward to working with you.' Here in this sentence 'look forward to' means-
  1. ক) Have a great deal of respect for someone
  2. খ) To search for and find something
  3. গ) To look very good
  4. ঘ) Await eagerly
সঠিক উত্তর:
ঘ) Await eagerly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Await eagerly
ব্যাখ্যা
♦ 'We look forward to working with you.' Here in this sentence 'look forward to' means - Await eagerly.

• Look forward to:
- English Meaning: await eagerly.
- Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা
- Example: I am looking forward to your reply.

উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুল:
- Have a great deal of respect for someone: Look up to: অনেক সম্মানের পাত্র
- To search for and find something: Look something out: দেখেশুনে খুঁজে বের করা  
- To look very good: Look one’s best: দেখতে সবচেয়ে সুন্দর মনে হওয়া

Source: Live MCQ Lecture.
১৬.
I saw him reading a book. (Passive)
  1. ক) He could be seen reading a book by me.
  2. খ) He was seen reading a book by me.
  3. গ) He should be seen reading a book by me.
  4. ঘ) I seen him reading a book.
সঠিক উত্তর:
খ) He was seen reading a book by me.
উত্তর
সঠিক উত্তর:
খ) He was seen reading a book by me.
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত বাক্যটির সঠিক Passive form হলো: He was seen reading a book by me.

• প্রদত্ত বাক্যটির Active থেকে Passive করার নিয়ম:
- Active voice Object টির Passive voice এর subject form হবে।
- তারপর Tense ও person অনুসারে auxiliary verb বসে।
- মূল verb এর past participle form বসে।
- present participle যুক্ত অংশটি বসে।
- by বসে।
- Active voice এ subject এর Passive voice এর object form বসে।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৭.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১১২ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
  1. ক) ২৪ মিটার
  2. খ) ২৮ মিটার
  3. গ) ৩২ মিটার
  4. ঘ) ৩৪ মিটার
সঠিক উত্তর:
গ) ৩২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১১২ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি,
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = x মিটার 
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য =  (x + 8) মিটার 

প্রশ্নমতে,
2(x + x + 8) = 112
বা, 2(2x + 8) = 112
বা, 2x + 8 = 56
বা, 2x = 56 - 8
বা, 2x = 48
বা, x = 48/2
∴ x = 24

∴ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য =  (24 + 8) মিটার = 32 মিটার
১৮.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 25 বর্গমিটার
  2. খ) 50 বর্গমিটার
  3. গ) 100 বর্গমিটার
  4. ঘ) 30 বর্গমিটার
সঠিক উত্তর:
ক) 25 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 25 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
ধরি,
সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a মি.
এখন,
a2 + a2 = 102
বা, 2a2 = 100
বা, a2 = 50

আমরা জানি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × a × a 
= 1/2 × a2
= 1/2 × 50
= 25 বর্গমিটার
১৯.
4 সে.মি. 5 সে.মি. এবং 7 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 2√6বর্গ একক
  2. খ) 8√6 বর্গ একক
  3. গ) 6√6 বর্গ একক
  4. ঘ) 4√6 বর্গ একক
সঠিক উত্তর:
ঘ) 4√6 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4√6 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি. 5 সে.মি. এবং 7 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান: 
আমরা জানি,
সমষ্টি, 2S = 4 + 5 + 7
∴ S = 16/2 = 8

আবার,
ত্রিভুজের ক্ষেত্রফল = √s (s - a) (s - b) (s - c)
= √8(8 - 4)(8 - 5) (8 - 7)
= √8 × 4 × 3 × 1
= √96
= √(16 × 6)
= 4√6
২০.
একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 40 সে.মি. ও 60 সে.মি. হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গসে.মি.?
  1. ক) 600 বর্গসে.মি.
  2. খ) 1200 বর্গসে.মি.
  3. গ) 2400 বর্গসে.মি.
  4. ঘ) 1400 বর্গসে.মি.
সঠিক উত্তর:
খ) 1200 বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 1200 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 40 সে.মি. ও 60 সে.মি. হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গসে.মি.?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের একটি কর্ণ 40 সে.মি.
রম্বসের অপর কর্ণ 60 সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × রম্বসের কর্ণদ্বয়ের গুণফল
= 1/2 × 40 × 60
= 1200 বর্গসে.মি.
২১.
যদি হয় তবে x এর মান কত?
  1. ক) 3
  2. খ) 12
  3. গ) 4
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ঘ) 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি হয় তবে x এর মান কত?

সমাধান:
(a/b)x - 3 = (b/a)x - 9
⇒ (a/b)x - 3 = (a/b) - (x - 9)
⇒ x - 3 = - (x - 9)
⇒ x - 3 = - x + 9
⇒ 2x = 9 + 3
⇒ x = 12/2
∴ x = 6
২২.
12 সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্ত:স্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) 27√3 বর্গ সে.মি.
  2. খ) 21√3 বর্গ সে.মি.
  3. গ) 25√3 বর্গ সে.মি.
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 27√3 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 27√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 12 সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্ত:স্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ = ১২/২ সে.মি. = ৬ সে.মি.
সমবাহু ত্রিভুজের বাহু = √3 × বৃত্তের ব্যাসার্ধ
= √3 × 6 সে.মি.
= 6√3 সে.মি.

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 × (বাহু)2
= (√3/4) × (6√3)2
= 27√3 বর্গ সে.মি.
২৩.
(1/2)log1016 = log10(2x - 6) হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: (1/2)log1016 = log10(2x - 6) হলে x এর মান কত?

সমাধান:
(1/2)log1016 = log10(2x - 6)
⇒ (log1042)1/2 = log10(2x - 6)
⇒ log104 = log10(2x - 6)
⇒ 2x - 6 = 4
⇒ 2x = 10
∴ x = 5
২৪.
(x - 10)° কোণের সম্পূরক কোণ (x - 30)° হলে x = ?
  1. ক) 50°
  2. খ) 105°
  3. গ) 110°
  4. ঘ) 120°
সঠিক উত্তর:
গ) 110°
উত্তর
সঠিক উত্তর:
গ) 110°
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 10)° কোণের সম্পূরক কোণ (x - 30)° হলে x = ?

সমাধান:
(x - 10)° + (x - 30)° = 180° 
বা, 2x - 40° = 180°  
বা, 2x = 180° + 40° 
বা, 2x = 220°
বা, x = 220°/2
∴ x = 110°
২৫.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামান্তরিকটির ক্ষেত্রফল ৭২ বর্গ সে.মি. হলে, এর ভূমি কত?
  1. ক) ৬ সে.মি.
  2. খ) ১৬ সে.মি.
  3. গ) ১২ সে.মি.
  4. ঘ) ৮ সে.মি.
সঠিক উত্তর:
গ) ১২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামান্তরিকটির ক্ষেত্রফল ৭২ বর্গ সে.মি. হলে, এর ভূমি কত?

সমাধান:
মনে করি,
সামান্তরিকের উচ্চতা = ক
∴ ভূমি = 2ক

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

শর্তমতে,
ক × ২ক = ৭২
বা, ২ক = ৭২
বা, ক = ৩৬
∴ ক = ৬

∴ ভূমি = ২ × ৬ = ১২ সে.মি.
২৬.
হলে a = কত?
  1. ক) 18
  2. খ) 27
  3. গ) 9
  4. ঘ) 81
সঠিক উত্তর:
খ) 27
উত্তর
সঠিক উত্তর:
খ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: হলে a = কত?

সমাধান: 
loga√3 = 1/6 
⇒ ‍a1/6 = √3
⇒ a(1/3. 1/2) = 31/2
⇒ a1/3 = 3
⇒ a = 33
∴ a = 27
২৭.
দুটি সম্পূরক কোণ এর অনুপাত 3 : 2 হলে, বড় কোণটির মান কত?
  1. ক) 54°
  2. খ) 72°
  3. গ) 108°
  4. ঘ) 144°
সঠিক উত্তর:
গ) 108°
উত্তর
সঠিক উত্তর:
গ) 108°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সম্পূরক কোণ এর অনুপাত 3 : 2 হলে, বড় কোণটির মান কত?

সমাধান:
ধরি,
কোণ দুটি 3x ও 2x

প্রশ্নমতে,
3x + 2x = 180°
বা, 5x = 180°
∴ x = 36°

∴ বৃহত্তম কোণ = (3 × 36°) = 108°
২৮.
ইউফ্রেটিস নদীর অন্য নাম কী?
  1. ক) নীলনদ
  2. খ) দজলা
  3. গ) টাইগ্রিস
  4. ঘ) ফোরাত
সঠিক উত্তর:
ঘ) ফোরাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফোরাত
ব্যাখ্যা
- ইউফ্রেটিস নদীর অন্য নাম হচ্ছে ফোরাত নদী

• মেসোপটেমীয় সভ্যতা (Mesopotamian Civilization):
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠে টাইগ্রিস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর তীরে।
- টাইগ্রিস নদীর অন্য নাম - দজলা এবং ইউফ্রেটিস নদীর অপর নাম - ফোরাত নদী।

- মেসোপটেমীয় কথাটি দ্বারা বুঝায় দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে অবস্থিত এবং এই এলাকাকে সভ্যতার আঁতুরঘর হিসেবে ধরা হয়।

- মেসােপটেমীয় সভ্যতার চারটি পর্ব ছিল।
সেগুলাে হলাে -
- সুমেরীয় সভ্যতা,
- ব্যবিলনীয় সভ্যতা,
- অ্যাশিরীয় সভ্যতা ও
- ক্যালডীয় সভ্যতা।

উৎস: ব্রিটানিকা।
২৯.
'সুরিনাম' কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) ইউরোপ
  2. খ) উত্তর আমেরিকা
  3. গ) আফ্রিকা
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা
- সুরিনাম দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ।

• দক্ষিণ আমেরিকা (South America): 
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির । 
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান সেরো আকাঙ্কাগুয়া। 
- দক্ষিণ আমেরিকা মহাদেশ ১২টি দেশ নিয়ে গঠিত। 
- এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ ব্রাজিল। যার আয়তন ৮৫,১৫,৭৯৯ বর্গ কিলোমিটার।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ সুরিনাম। 
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী 'আমাজন'। আমাজন নদীর উৎস স্থল আন্দিজ নেভাদা মিসমি পর্বতের চূড়া থেকে।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ' বলা হয়।

উৎস: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও World Atlas.
৩০.
রাশিয়া কখন ইউক্রেনে হামলা শুরু করে?
  1. ক) ২২ ফেব্রুয়ারি, ২০২২ সালে
  2. খ) ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
  3. গ) ২১ ফেব্রুয়ারি, ২০২৩ সালে
  4. ঘ) ২৯ ফেব্রুয়ারি, ২০২৩ সালে
সঠিক উত্তর:
খ) ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
ব্যাখ্যা
- ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে হামলা শুরু করে।
 
• রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ইউক্রেনে সামরিক হামলা শুরু করে।
- এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত ঘটে।
- ইউক্রেন ন্যাটোতে যোগদানের তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়া তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে।
- তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি বিষয়ে চুক্তি স্বাক্ষর করে- ২২ জুলাই, ২০২২।
- ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়- ইউক্রেনকে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ যে নদীর তীরে অবস্থিত- নিপার নদী।

উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো।