পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes২২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৩
সিলেবাস
ADB, African Union, AIIB, Amnesty Int., APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, Boy's Scout, BRICS, CARE, CIRDAP, D-8, ECO, EU, G-20, G-77, G-8, GCC, Green Peace, IDB, Lion's Club, NATO, OECD, OIC, OPEC, Red Cross, Rotary International, SAARC, Warsaw Pact, Commonwealth. সোর্সঃ যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
সার্কের বর্তমান মহাসচিব কে?
  1. ক) আমজাদ হোসেন শিয়াল
  2. খ) অর্জুন বাহাদুর থাপা
  3. গ) ইসালা রুয়ান ওরাকুন
  4. ঘ) কে পি শর্মা অলি
ব্যাখ্যা
SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত। সার্কের সদস্য ৮ টি।
দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন এবং সভাপতি কে পি শর্মা অলি। সার্ক কৃষি তথ্যকেন্দ্র ঢাকায় অবস্থিত। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত। সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র ইসলামাবাদে, সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু এবং সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।
উৎসঃ সার্ক ওয়েবসাইট।
.
যুক্তরাজ্য ইউরোপীয়ান ইউনিয়নে যোগদান করে-
  1. ক) ১৯৫৮ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
ব্যাখ্যা
রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়। প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিলো ৬টি।
যুক্তরাজ্য ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয় এবং ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।
.
'ওয়ারশ প্যাক্ট' বলতে বুঝানো হয়-
  1. ক) সমাজতান্ত্রিক দেশগুলোর সামরিক জোট
  2. খ) পুঁজিবাদী দেশগুলোর সামরিক জোট
  3. গ) জোট নিরপেক্ষ দেশগুলোর সামরিক জোট
  4. ঘ) উপরের সবগুলোই সঠিক
ব্যাখ্যা
ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ারশ প্যাক্ট নামে সামরিক জোট গঠন করে। এর উদ্দেশ্য ছিলো পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসন প্রতিহত করা। সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ১৯৯১ সালের ১ জুলাই ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত ঘটে।
.
G-77 এর বর্তমান সদস্য দেশ-
  1. ক) ১২০ টি
  2. খ) ১২৫ টি
  3. গ) ১৩০ টি
  4. ঘ) ১৩৪ টি
ব্যাখ্যা
G-77 এর পূর্ণরূপ- Group of 77. এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৬৪ সালে। এর বর্তমান সদস্য দেশ ১৩৪টি।
Source: www.g-77.org
.
ইউরো মুদ্রার জনক-
  1. ক) রবার্ট গিবসন
  2. খ) রবার্ট ম্যালপাস
  3. গ) রবার্ট মুন্ডেল
  4. ঘ) রবার্ট ব্যাডেন
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো। ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল। এটি চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯ টি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে। লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।
.
লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা-
  1. ক) ফ্রেডরিক প্যাসে
  2. খ) মেলভিন জোন্স
  3. গ) ফ্রেডরিখ এঞ্জেলস
  4. ঘ) পল পি হ্যারিস
ব্যাখ্যা
লায়ন্স ক্লাব হলো বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ৭ জুন, ১৯১৭ সালে। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রে। লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স নামে শিকাগোর এক ব্যবসায়ী।
.
G-7 এর একমাত্র এশীয় দেশ-
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) লাওস
ব্যাখ্যা
G-7 এর পূর্ণরূপ- Group of 7। এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট‌। পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৬টি। সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। এর একমাত্র এশীয় দেশ জাপান।
উৎসঃ G-7 ওয়েবসাইট।
.
ওআইসি প্রতিষ্ঠিত হয় কোন শহরে?
  1. ক) রাবাতে
  2. খ) বেলগ্রেডে
  3. গ) রিয়াদে
  4. ঘ) তুরস্কে
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসি সদস্য ৫৭ টি। বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে। ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ ওআইসির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায় ২০১৯ সালে। ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি। বর্তমান মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন। ওআইসি মহাসচিবের মেয়াদ ৫ বছর।
উৎসঃ ওআইসি ওয়েবসাইট।
.
বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কোন দেশ কমনওয়েলথ থেকে পদত্যাগ করেছিল?
  1. ক) পাকিস্তান
  2. খ) কানাডা
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
যুক্তরাজ্যের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়। ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। কমনওয়েলথের বর্তমান প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি। বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে। কমনওয়েলথের পরবর্তী সম্মেলন এই বছর রুয়ান্ডায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কমনওয়েলথের বর্তমান মহাসচিব প্যাট্রেসিয়া স্কটল্যান্ড।
উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
১০.
১১তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
২০১৯ সালের ১৩-১৪ নভেম্বর ১১তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে ব্রিকস গঠিত। ২০০৮ সালের ১৬ মে ব্রিকস আত্মপ্রকাশ করে। ব্রিকস প্রতিষ্ঠিত ব্যাংক হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক।
উৎসঃ ব্রিকস ওয়েবসাইট।
১১.
নিচের কোনটি ওপেকের সদস্য দেশ?
  1. ক) কাতার
  2. খ) ইকুয়েডর
  3. গ) রাশিয়া
  4. ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা
ওপেক হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। ওপেক এর বর্তমান সদস্য ১২টি।
এগুলো হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, গ্যাবন ও কঙ্গো প্রজাতন্ত্র।
১ জানুয়ারী ২০২০ ইকুয়েডর ওপেক ত্যাগ করে। তার পূর্বে ২০১৯ সালের জানুয়ারিতে কাতার ওপেক ত্যাগ করে। ১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা ওপেক ত্যাগ করে। 

উৎসঃ ওপেক ওয়েবসাইট।
১২.
ওআইসি মহাসচিবের মেয়াদ -
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসি সদস্য ৫৭ টি।
বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে। ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ ওআইসির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায় ২০১৯ সালে।
ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি। বর্তমান মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন। ওআইসি মহাসচিবের মেয়াদ ৫ বছর।
উৎসঃ ওআইসি ওয়েবসাইট।
১৩.
ওআইসির সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) রিয়াদ
  2. খ) জেদ্দা
  3. গ) মদিনা
  4. ঘ) তুরস্ক
অনির্ধারিত
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসি সদস্য ৫৭ টি।
বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে। ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ ওআইসির ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের 'মক্কাতে' ৩১ মে ২০১৯ সালে।
ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি। বর্তমান মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন। ওআইসি মহাসচিবের মেয়াদ ৫ বছর।
উৎসঃ ওআইসি ওয়েবসাইট।
১৪.
১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) জেদ্দায়
  2. খ) রিয়াদে
  3. গ) দোহায়
  4. ঘ) সিত্তায়
ব্যাখ্যা
১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে। মুসলিম কোন দেশে প্রথমবারের মতো জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। চলতি ২০২০ সালের ২১-২২ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
১৪তম জি-২০ সম্মেলন জাপানের ওসাকায় অনুষ্ঠিত হয়। ২০২১ সালে ইতালিতে এবং ২০২২ সালে ভারতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উৎসঃ জি-২০ ওয়েবসাইট।
১৫.
ইসলামী উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ৫৫
  2. খ) ৫৬
  3. গ) ৫৭
  4. ঘ) ৫৮
ব্যাখ্যা
IDB এর পূর্ণরূপ- Islamic Development Bank. ইসলামী উন্নয়ন ব্যাংক ওআইসির একটি বিশেষায়িত ইনস্টিটিউট। ইসলামী উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু হয় ২০ অক্টোবর, ১৯৭৫ সালে। এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭ টি। সর্বশেষ সদস্য গায়ানা।
এর সদর দপ্তর অবস্থিত জেদ্দা, সৌদি আরব। আইডিবির সদস্য পদ লাভের যোগ্যতা ওআইসির সদস্য হওয়া লাগবে। এর বর্তমান সভাপতি বন্দর আল হাজ্জার। বাংলাদেশের আইডিবির কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।
উৎসঃ isdb.org।
১৬.
নিচের কোনটি 'OECD' এর পূর্ণরূপ?
  1. ক) Organisation for Economic Co-operation and Development
  2. খ) Organisation of Economic Co-operative and Development
  3. গ) Organisation of Economic Co-operation and Development
  4. ঘ) Organisation for Economic and Co-operation Development
ব্যাখ্যা
৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে OECD (Organisation for Economic Co-operation and Development) প্রতিষ্ঠিত হয়। এটির সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ৩৬ টি। যাদের অধিকাংশই ইউরোপীয়। এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন।
উৎসঃ OECD ওয়েবসাইট।
১৭.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপার্সন কে?
  1. ক) থাবো এমবেকি
  2. খ) আবদেল ফাত্তাহ আল সিসি
  3. গ) চিরিল রামাফোসা
  4. ঘ) আহমেদ আবুল ঘেইত
ব্যাখ্যা
AU এর পূর্ণরূপ African Union যা আফ্রিকা মহাদেশ সমূহের একটি সংগঠন। পূর্বে এর নাম ছিল আফ্রিকান ঐক্য সংস্থা।
আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে। আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া এবং সদস্য সংখ্যা ৫৫ টি। আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চিরিল রামাফোসা। (Feb 2020 to Feb 2021 - Cyril Ramaphosa, South Africa)
উৎসঃ অফিসিয়াল ওয়েবসাইট।
১৮.
সিরডাপ এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) করাচি
  3. গ) কলম্বো
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এটির সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত। এর সদস্য সংখ্যা ১৫।
উৎসঃ সিরডাপ ওয়েবসাইট।
১৯.
আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. ক) দক্ষিণ সুদান
  2. খ) মরক্কো
  3. গ) জিম্বাবুয়ে
  4. ঘ) সিচিলিস
ব্যাখ্যা
AU এর পূর্ণরূপ African Union যা আফ্রিকা মহাদেশ সমূহের একটি সংগঠন। পূর্বে এর নাম ছিল আফ্রিকান ঐক্য সংস্থা।
আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে। আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া এবং সদস্য সংখ্যা ৫৫ টি। আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে সদস্য পদ লাভ করে। আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদেল ফাত্তাহ আল সিসি।
উৎসঃ অফিসিয়াল ওয়েবসাইট।
২০.
বিমসটেক'র সদস্য রাষ্ট্র নয় কোনটি?
  1. ক) মিয়ানমার
  2. খ) থাইল্যান্ড
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর স্থায়ী সদরদপ্তর অবস্থিত ঢাকায়। এর বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভূটান। এর মধ্যে প্রথম চারটি দেশ প্রতিষ্ঠাকালীন সদস্য।
উৎসঃ বিমসটেক ওয়েবসাইট।
২১.
নিচের কোনটি ডি-৮ ভুক্ত সংস্থার সদস্য দেশ নয়?
  1. ক) বাংলাদেশ
  2. খ) আফগানিস্তান
  3. গ) পাকিস্তান
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ডি-৮ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য দেশগুলো হলো- তুরস্ক, ইরান, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
উৎসঃ ডি-৮ ওয়েবসাইট।
২২.
১৪তম জি-২০ সম্মেলনের আয়োজক ছিল-
  1. ক) জাপান
  2. খ) ইতালি
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

- ২০২০ সালের ২১ ও ২২ নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে ১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিলো সৌদি আরব।
প্রথম আরব দেশ হিসেবে সৌদি আরব জি-২০ সম্মেলনের আয়োজন করে।
- ২০২১ সালের ১৬তম সম্মেলন ইতালিতে
- ২০২২ সালের ১৭তম সম্মেলন ইন্দোনেশিয়ায় এবং
- ২০২৩ সালের ১৮তম জি-২০ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।

(সূত্র: জি-২০ ওয়েবসাইট)

২৩.
যুক্তরাজ্যের ইউরোপীয়ান ইউনিয়নের সালে সম্পর্ক ছিল-
  1. ক) ৪৫ বছর
  2. খ) ৪৬ বছর
  3. গ) ৪৭ বছর
  4. ঘ) ৪৮ বছর
ব্যাখ্যা
রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়। প্রতিষ্ঠা সদস্য ছিলো ৬টি রাষ্ট্র।
যুক্তরাজ্য ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।