পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ৬ জুলাই, ২০২৩সময়55 minutes৭৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদের নাম: হিসাব রক্ষক (গ্রেড-১১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৯.১০.২০২১ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ৬ জুলাই, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ঠ, মুক্তি সেখানে অসম্ভব’ কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
  1. ক) সংবাদ প্রভাবকর
  2. খ) বঙ্গীয় মুসলিম সাহিত্য
  3. গ) শিখা
  4. ঘ) বাসন্তিক
ব্যাখ্যা
• ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র ছিল শিখা পত্রিকাটি।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক। শিখা বছরে একবার প্রকাশিত হত।
- প্রথম সংখ্যার প্রকাশকাল চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭)। মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকান্ডের পরিচয় বহন করত শিখা।
- শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।
- এ উক্তিকেই শিখা পত্রিকার লেখকগোষ্ঠী তাদের মটো বা আদর্শবাণী হিসেবে বিবেচনা করত।

উৎস: বাংলাপিডিয়া।
.
`উদ্ধার > উধার > ধার’ এটি কি ধরণের ধ্বনির পরিবর্তন?
  1. ক) অপিনিহিত
  2. খ) সম্প্রকর্ষ
  3. গ) স্বরসঙ্গতি
  4. ঘ) অন্তর্হিত
ব্যাখ্যা
• সম্প্রকর্ষ বা স্বরলোপ:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
সম্প্রকর্ষ বা স্বরলোপ তিন ধরনের হয়ে থাকে।
সেগুলো হলো-
আদিস্বরলোপ: যেমন- অলাবু > লাবু > লাউ, উদ্ধার উধার > ধার।
মধ্যস্বর লোপ: অগুরু > অগ্রু, সুবর্ণ > স্বর্ণ।
অন্ত্যস্বর লোপ: আশা > আশ, আজি > আজ চারি > চার (বাংলা), সন্ধ্যা > সঞঝা সাঁঝ। (স্বরলোপ বস্তুত স্বরাগমের বিপরীত প্রক্রিয়া।

• অপিনিহিতি: 
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন-
- আজি > আইজ,
- সাধু > সাউধ,
- মারি > মাইর ইত্যাদি।

• স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কবি নজরুল রচিত নিচের কোন গ্রন্থটি কাব্য গ্রন্থ নয়?
  1. ক) মধুমালা
  2. খ) বিদ্রোহী
  3. গ) মানুষ
  4. ঘ) চিত্তনামা
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলামের রচিত নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া,
- পুতুলের বিয়ে (কিশোর নাটক),
- মধুমালা (গীতিনাট্য),
- ঝড় (কিশোর কাব্য-নাটক),
- পিলে পটকা, পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক)।

কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ: 
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।

['মানুষ' কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়, এটা 'সাম্যবাদী' কাব্যের একটি কবিতা। যেহেতু এটা কাব্যগ্রন্থের সাথে সম্পৃক্ত কিন্তু 'মধুমালা' কোনভাবেই কাব্যগ্রন্থের সাথে সম্পৃক্ত নয়, সেহেতু 'মধুমালা' অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে। জব সল্যুশনের প্রশ্ন বিধায় প্রশ্নটি বাতিল করা হবে না।]

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
‘১৪০০ সাল, ঊর্বশী, স্বর্গ হইতে বিদায়’ এ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ক) নৈবদ্য
  2. খ) বলাকা
  3. গ) ক্ষণিকা
  4. ঘ) চিত্রা
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিত্রা কাব্যগ্রন্থ
- ১৩০২ বঙ্গাব্দ মোতাবেক ১৮৯৬ সালে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থে মোট ৩৫টি কবিতা রয়েছে। 
কবিতাগুলো হচ্ছে -
- চিত্রা, সুখ, জ্যোৎস্না রাত্রে, প্রেমের অভিষেক, সন্ধ্যা, এবার ফিরাও মোরে, মৃত্যুর পরে, অন্তর্যামী, সাধনা, ব্রাহ্মণ,
- পুরাতন ভৃত্য, দুই বিঘা জমি, শীতে ও বসন্তে, নগর-সংগীত, পূর্ণিমা, আবেদন, উর্বশী, স্বর্গ হইতে বিদায়,
- দিনশেষে, সান্ত্বনা, শেষ উপহার,  বিজয়িনী, গৃহ-শত্রু, মরিচীকা, উৎসব, প্রস্তর মূর্তি, নারীর দান, জীবন দেবতা,
- রাত্রে ও প্রভাতে, ১৪০০ সাল, নীরব তন্ত্রী, দুরাকাঙ্ক্ষা, প্রৌঢ়, ধূলি, সিন্ধু পাড়ে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
.
‘সর্বভূমি + ষ্ণ = সার্বভৌম' এখানে কোন প্রত্যয়ের ব্যবহার হয়েছে?
  1. ক) বাংলা তদ্ধিত প্রত্যয়
  2. খ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  3. গ) বিদেশী তদ্ধিত প্রত্যয়
  4. ঘ) নিপাতনে সিদ্ধ
ব্যাখ্যা
'সার্বভৌম' শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গসহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হয়।

যথা-
পরলোক + ষ্ণিক = পারলৌকিক;
সুভগ + ষ্য = সৌভাগ্য;
সর্বভূমি + ষ্ণ = সার্বভৌম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
.
‘আঁধার কৃষ্ণ’ কোন কর্মধারয় সমাস?
  1. ক) মধ্যপদলোপী কর্মধারয়
  2. খ) উপমান কর্মধারয়
  3. গ) উপমিত কর্মধারয়
  4. ঘ) রূপক কর্মধারয়
ব্যাখ্যা
• উপমান কর্মধারয় সমাস:
- উপমান অর্থ তুলনীয় বস্তু।
- প্রত্যক্ষ কেনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে - তাকে বলে উপমান।
- উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে।
যেমন: আঁধারের ন্যায় কৃষ্ণ = আঁধারকৃষ্ণ।

• উপমিত কর্মধারয় সমাস:
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন: মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র।

• রূপক কর্মধারয় সমাস:
- যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করা হয় এবং উপমান ও উপমেয় বা উপমিত পদে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন:
কমল রূপ মুখ = কমলমুখ,
বিষাদ রূপ সিন্ধু = বিষাদ-সিন্ধু,
মন রূপ মাঝি = মনমাঝি,
জ্ঞান রূপ বৃক্ষ = জ্ঞানবৃক্ষ

• মধ্যপদলােপী কর্মধারয় সমাস:
- যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ হয়, তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে। যথা:
সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ, ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) তেপায়া
  2. খ) দেখাদেখি
  3. গ) জীবন্মৃত
  4. ঘ) দোটানা
ব্যাখ্যা
প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস: 
যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয়যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস।
যেমন -
- ঊন পাঁজর যার= ঊনপাঁজরে। 
- এক দিকে চোখ যার = একচোখা (চোখ + আ)।
- ঘরের দিকে মুখ যার = ঘরমুখো (মুখ + ও)
এরকম,
- নি-খরচে, দোটানা, দোমনা, একগুঁয়ে, অকেজো, একঘরে, দোনলা, দোতলা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
পরাগত সমীভবন সাধিত শব্দ কোনটি?
  1. ক) উন্মুখ
  2. খ) জন্ম
  3. গ) বড়দা
  4. ঘ) পদ্দ
ব্যাখ্যা
সমীভবন: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন- জন্ম > জম্ম, কাদনা > কান্না ইত্যাদি।

⇒ প্রগত সমীভবন: পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে। অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতাে হয়, একে বলে প্রগত সমীভবন। যেমন- চক্র > চক্ক, প > পক্ক, পদ্ম > পদ্দ, লগ্ন > লগগ ইত্যাদি।

⇒ পরাগত সমীভবন: পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়, একে বলে পরাগত সমীভবন।
যেমন- কাঁদ+না > কান্না, তৎ + জন্য > তজ্জন্য, তৎ + হিত > তদ্ধিত, উৎ + মুখ > উন্মুখ ইত্যাদি।

⇒ অনন্যান্য সমীভবন: যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে বলে অনন্যান্য সমীভবন।
যেমন- সংস্কৃত সত্য > প্রাকৃত সচ্চ। সংস্কৃত বিদ্যা > প্রাকৃত বিজ্জা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
সেলিনা হোসেন রচিত নিচের গ্রন্থসমূহের মধ্যে কোনটি ভাষা আন্দোলন পটভূমিতে রচিত?
  1. ক) যাপিত জীবন
  2. খ) ষোল করতাল
  3. গ) নিরন্তর ঘণ্টাধ্বনি
  4. ঘ) গায়ন্ত্রী সন্ধ্যা
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর : ক ও 

- সেলিনা হোসেন একজন প্রখ্যাত নারী ঔপন্যাসিক।
- তিনি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
- নিরন্তর ঘণ্টাধ্বনি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস।
- যাপিত জীবন (৪৭ থেকে ৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনা অবলম্বনে রচিত)।

• তাঁর রচিত উপন্যাস:
-হাঙ্গর নদী গ্রেনেড,
- জলোচ্ছ্বাস,
- নীল ময়ূরের যৌবন,
- পোকা মাকড়ের ঘরবসতি,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- আগষ্টের একরাত,
- খুন ও ভালোবাসা,
- কাঁটাতারের প্রজাপতি,
- গায়ত্রী সন্ধ্যা,
- অপেক্ষা,
- গেরিলা ও বীরাঙ্গনা,
- ঘুমকাতুরে ঈশ্বর,
 -পূর্ণছবির মগ্নতা,
- ভালোবাসা প্রীতিলতা,
- কালকেতু ও ফুল্লরা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

১০.
‘গ্রামবার্তা প্রকাশিকা’ এর সংবাদাতা হিসেবে কাজ করতেন?
  1. ক) ফররুখ আহমদ
  2. খ) মীর মশাররফ হোসেন
  3. গ) শেখ ফজলুল করিম
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেন
- একজন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর (১৮৩১) ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র (১৮৬৩) মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ‘কাঙাল হরিনাথ’ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- পরে তাঁর দ্বিতীয়া স্ত্রী বিবি কুলসুমও এক্ষেত্রে বিরাট অবদান রাখেন।
- মশাররফ আজিজননেহার (১৮৭৪) ও হিতকরী (১৮৯০) নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র ও শেখর, বাংলাপিডিয়া।
১১.
রাজনৈতিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কোনটি?
  1. ক) রাজর্ষি
  2. খ) নৌকাডুবি
  3. গ) গোরা
  4. ঘ) যোগাযোগ
ব্যাখ্যা
• ‘গোরা’
- উপন্যাসের বিষয়বস্তু হলো ‘ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে সত্যের বিরোধ ও সমন্বয়’।
– গোরা (১৯১০)  রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও রাজনৈতিক উপন্যাস।
– গোরা উপন্যাসটি ‘প্রবাসী’ পত্রিকায় ১৯০৮ সালে প্রকাশিত হয়।
– ধর্মান্দোলন, স্বদেশপ্রেম, এবং নারীমুক্তি চিন্তার পটভূমিকায় এই উপন্যাসটি লেখা হয়েছে।
– উপন্যাসটি চরিত্র: গোরা, সুচরিতা, কৃষ্ণদয়াল, আনন্দময়ী।

অন্যদিকে,
- ‘যোগাযোগ’ (১৯২০) উপন্যাসের   বিষয়বস্তু নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ।
-  'নৌকাডুবি' উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে।
- রাজর্ষি (১৮৮৭) ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক উপন্যাস।
- ১৮৯১ সালে এই উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে ''বিসর্জন'' নাটকটি রচিত হয়। 
১২.
শামসুর রহমান রচিত গ্রন্থ নয়-
  1. ক) নিজ বাসভূমে
  2. খ) নিরালোকে দিব্যরথ
  3. গ) দুঃসময়ের মুখোমুখি
  4. ঘ) আর্ত শব্দাবলী
ব্যাখ্যা
• হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ:
- বিমুখ প্রান্তর,
- আর্ত শব্দাবলী,
- প্রতিবিম্ব,
- অন্তিম শরের মতো,
- যখন উদ্যত সঙ্গীন,
- শোকার্ত তরবারি ইত্যাদি।

• শামসুর রাহমান
- মূলত আধুনিক কবি হিসেবে পরিচিত।
- কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ১৯৬০ সালে প্রকাশিত হয়।
- প্রথম গ্রন্থেই তিনি তাঁর কবিপ্রতিভার স্বাক্ষর রাখেন।
- মুক্তিযুদ্ধ চলাকালে শামসুর রাহমান ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন।

শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ-
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দের উদাহরণ হলো-
  1. ক) পরিচ্ছেদ
  2. খ) বেকার
  3. গ) নিরেট
  4. ঘ) অনাবৃষ্টি
ব্যাখ্যা
'পরিচ্ছেদ' হলো তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। 
- 'নিরেট' নাই অর্থে বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ।

• উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, সংস্কৃত বা  তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• বাংলা উপসর্গ ২১ টি। যথা: , অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা

- বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
- বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়।

• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৪.
নীরব- শব্দের সন্ধিবিচ্ছেদ কি?
  1. ক) নিঃ + রব
  2. খ) নীঃ + রব
  3. গ) নীরঃ + ব
  4. ঘ) নৈ + রব
ব্যাখ্যা
নীরব' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = নিঃ + রব
এটি একটি বিসর্গসন্ধির উদাহরণ। 

কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়:
নিঃ + রব = নীরব,
নিঃ + রস = নীরস,
নিঃ + রােগ = নীরােগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৫.
‘ত, ন, ল’ এ তিনটি ধ্বনি উচ্চরণ স্থান কোথায়?
  1. ক) ওষ্ঠ
  2. খ) জিহ্বামূল
  3. গ) অগ্রতালু
  4. ঘ) অগ্র দন্তমূল
ব্যাখ্যা
অগ্র দন্তমূলীয় বর্ণ গুলো হলো: ত, থ, দ, ধ, ন, ল, স।
জিহ্বামূলীয় বর্ণ: ক, খ, গ, ঘ, ঙ। অগ্রতালু বা তালব্য বর্ণ বর্ণ: চ, ছ, জ, ঝ, ঞ, শ, য, য়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে আগত?
  1. ক) ফারসি
  2. খ) ফরাসি
  3. গ) পর্তুগীজ
  4. ঘ) ওলান্দাজ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
গুদাম (বিশেষ্য) 

- পর্তুগিজ শব্দ।
অর্থ: 
- মালখানা, 
- ভাঁড়ার 
- বদ্ধ কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
রূঢ়ি শব্দের উদাহরণ হলো-
  1. ক) দৌহিত্র
  2. খ) জলধি
  3. গ) প্রবীণ
  4. ঘ) মধুর
ব্যাখ্যা
অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ ৩ ভাগে বিভক্ত। এগুলো হলো:
- যৌগিক শব্দ,
- রূঢ় বা রূঢ়ি শব্দ এবং
- যৌগরূঢ় শব্দ।

যৌগিক শব্দ: যেসব শব্দের ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাদের যৌগিক শব্দ বলে।
যেমন: গায়ক, দৌহিত্র, চিকামারা, বাবুয়ানা, মধুর, কর্তব্য ইত্যাদি।

যৌগরূঢ় শব্দ: সমাসনিষ্পন্ন যেসব শব্দ সমস্যমান পদসমূহের অনুগামি না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যৌগরূঢ় শব্দ বলে।
যেমন: পঙ্কজ, রাজপুত, জলধি, মহাযাত্রা ইত্যাদি।

রূঢ়ি শব্দ: যেসব শব্দ প্রত্যয় ও উপসর্গযোগে মূল শব্দের অনুগামি না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তাদের রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
যেমন: বাঁশি, তৈল, সন্দেশ, প্রবীণ, হরিণ, পাঞ্জাবী, হস্তী ইত্যাদি।

উংস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
অনুগামী সমুচ্চারী অব্যয় এর উদাহরণ হলো-
  1. ক) অধিকন্তু
  2. খ) যেন
  3. গ) নিশ্চয়ই
  4. ঘ) হায়রে
ব্যাখ্যা
• যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।
- যে, যদি, যেন হলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়।
যেমন:
- ছেলে তো নয় যেন ননীর পুতুল।
- এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম কে প্রতিষ্ঠা করেন?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন
ব্যাখ্যা
বেগম রোকেয়া  সাখাওয়াত হোসেন:
- বেগম রোকেয়ার সময়কালে মেয়েরা ছিল খুবই পর্দানশিন।
- বেগম রোকেয়া তাঁর বড় ভাই ইব্রাহিম সাবের এবং বড় বোন করিমুন্নেসার কাছে শিক্ষা লাভ করেন। 
- বেগম রোকেয়ার লিখিত গ্রন্থ অবরোধ বাসিনী, পদ্মরাগ, মতিচুর, সুলতানার স্বপ্ন প্রভৃতিতে সে চিত্র ফুটে উঠেছে।
- তিনি স্বামীর নামে ভাগলপুরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
- ১৯১১ খ্রিস্টাব্দে তিনি কোলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। 
- ১৯৩১ খ্রিস্টাব্দে এটি উচ্চ ইংরেজি গার্লস স্কুলে উন্নিত হয়।
- তাঁর মৃত্যু পর্যন্ত তিনি এই স্কুলের প্রধান শিক্ষিকা এবং সুপারিনটেনডেন্টের দায়িত্ব পালন করেছেন। 
- বেগম রোকেয়া নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯১৬ খ্রিস্টাব্দে কোলকাতায় আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম (মুসলিম মহিলা সমিতি) প্রতিষ্ঠা করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,  এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো-
  1. ক) জননী
  2. খ) জলাঙ্গী
  3. গ) চৌরসন্ধি
  4. ঘ) পতঙ্গ পিঞ্জর
ব্যাখ্যা
• শওকত ওসমান(১৯১৭-১৯৯৮):
- কথাসাহিত্যিক, প্রাবন্ধিক শওকত ওসমান এর প্রকৃত নাম প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। 
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন।
- বিদেশি ভাষার অনেক উপন্যাস,  ছোটগল্প ও নাটক তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী,
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- চৌরসন্ধি,
- রাজা উপাখ্যান,
- জাহান্নাম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- আর্তনাদ,
- রাজপুরুষ;

তাঁর রচিত - দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্গী - মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
২১.
‘মন্দ্র’ শব্দের অর্থ কী?
  1. ক) মেঘের ধ্বনি
  2. খ) সেতারের ঝংকার
  3. গ) ময়ূরের ডাক
  4. ঘ) গম্ভীর ধ্বনি
ব্যাখ্যা
মন্দ্র (বিশেষ্য):
অর্থঃ গম্ভীর শব্দ/ধ্বনি; বাদ্যযন্ত্র; মৃদঙ্গ (বিপুল গভীর মধুর মন্দ্রে কে বাজাবে সেই বাজনা-রবীন্দ্রনাথ ঠাকুর)।
বিশেষণ হিসাবে 'মন্দ্র' শব্দটির অর্থ - গম্ভীর; গাম্ভীর্যপূর্ণ।

- আনন্দজনক ধ্বনি = নন্দিঘোষ।
- বীণা ইত্যাদি বাদ্য যন্ত্রাদির শব্দ = ঝংকার।
- ঝন ঝন শব্দ - ঝনৎকার।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২২.
‘সাত সতেরো’- এর অর্থ কী?
  1. ক) অপ্রয়োজনীয় কথা
  2. খ) বিশৃঙ্খল অবস্থা
  3. গ) সুসময়
  4. ঘ) দু:সময়
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
সাতসতেরো (বিশেষণ)

অর্থ:
- নানারকম কথা,
- বিবিধ উপকরণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩.
কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো-
  1. ক) তোমাকে ভাবতে হবে।
  2. খ) বিষয়টি ভালো শোনায় না।
  3. গ) আসামীকে জরিমানা করা হয়েছে।
  4. ঘ) তার যেন আসা হয়।
ব্যাখ্যা
কর্মকর্তৃবাচ্য:
যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলে।
যেমন:
বিষয়টি ভালো শোনায় না।
বাঁশি বাজে এ মধুর লগনে।
সুতি কাপড় অনেক দিন টেকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৪.
কবি নজরুল ইসলাম রচিত ‘রুদ্র মঙ্গল’ একটি
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) প্রবন্ধগ্রন্থ
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) সঙ্গীতগ্রন্থ
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
 
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
‘জননী সাহসিকতা’ কাকে বলে?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) জাহানারা ইমাম
ব্যাখ্যা
- জননী সাহসিকা - বলা হত সুফিয়া কামালকে।
- অন্যদিকে, জাহানারা ইমামকে বলা হয় - শহীদ জননী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২৬.
Mehenur fantasized __________ winning the lottery.
  1. ক) with
  2. খ) from
  3. গ) after
  4. ঘ) about
ব্যাখ্যা
♦ Fantasize about:
- কোন কিছু নিয়ে কল্পনা করা বোঝাতে fantasized এর পর preposition হিসাবে about বসে।
- Fantasized about: কল্পনা করা (কোনো ঘটনা/ বস্তু সম্পর্কে বিস্তারিত জানতে)

- তাই, এখানে preposition হিসেবে about বসবে।
- Complete Sentence: Mehenur fantasized about winning the lottery.

আর, প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলো সঠিক নয়।
২৭.
______ Pohela Boishakh, there is a festive mood all ______ the country.
  1. ক) At, over
  2. খ) In, across
  3. গ) Since, around
  4. ঘ) On, over
ব্যাখ্যা
♦ Preposition এর ক্ষেত্রে,

- দিন ও তারিখের পূর্বে on বসে।
- যেমন: on Sunday, on Monday, on Wednesday, on Pahela Baishakh, on Victory day, on 7th march, on 16 December, on that day etc.

- ব্যাপ্তি বুঝাতে all over ব্যবহৃত হয়৷
- তাই সঠিক অপশন হবে ঘ৷
২৮.
Jui poured the tea _________ the mug.
  1. ক) into
  2. খ) on
  3. গ) to
  4. ঘ) in
ব্যাখ্যা
• Pour:
Meaning: ঢালা

Preposition এর ক্ষেত্রে, 
'কোন কিছুর ভিতর কিছু ঢালা' অর্থে preposition into বসে।
- তাই শূন্যস্থানে into বসলে বাক্যটি পরিপূর্ণ হবে।
২৯.
According to the conditions of my scholarship after finishing my degree ________.
  1. ক) My education will be employed by the university
  2. খ) I will be employed by the university
  3. গ) The University will employ me
  4. ঘ) Employment will be given to me by the university
অনির্ধারিত
ব্যাখ্যা
এখানে, I will be employed by the university এবং The University will employ me দুইটিই সঠিক।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

বাক্যটি passive sense থেকে বিবেচনা করলে I will be employed by the university সঠিক অপশন।
আবার active sense এ বিবেচনা করলে The University will employ me সঠিক অপশন। 
• বাক্যটির অর্থ: বৃত্তির শর্তানুসারে, আমার ডিগ্রি শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় আমাকে নিয়োগ প্রদান করবে/ বিশ্ববিদ্যালয় কর্তৃক আমি নিয়োগপ্রাপ্ত হব।
৩০.
Rain falling on the roof _____?
  1. ক) making a noise
  2. খ) is making a noise
  3. গ) makes a noise
  4. ঘ) make a noise
অনির্ধারিত
ব্যাখ্যা
এখানে খ) is making a noise এবং ঘ) makes a noise দুটি অপশনই সঠিক।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

Rain falling on the roof - ছাদের উপর পড়ন্ত বৃষ্টি।
- এই অংশ দ্বারা কোন tense নির্দেশ করছে না।

এখন, এই অংশের পরে is making a noise ব্যবহার করলে এটা present continuous tense হিসেবে সঠিক। 
আবার, makes a noise ব্যবহার করলে present indefinite tense হিসেবে এটা সঠিক। 

অন্যদিকে, ক) অপশনে কোন verb নেই আর ঘ) অপশনে verb এর ব্যবহার ভুল দেয়া আছে (makes হবে) তাই এই দুটি ভুল।
৩১.
Muhit's behavior is worthy of ________ by all the youngsters.
  1. ক) trial
  2. খ) emulation
  3. গ) following
  4. ঘ) exploration
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ,
- Trial: পরীক্ষানিরীক্ষা; বিচারবিবেচনা
- Emulation: সমকক্ষ হওয়ার সাধনা।
- Following: অনুসরণ করা।
- Exploration: আবিষ্কারের জন্য খোজ

• Worthy of অর্থ উপযুক্ত

• অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে following বসলে বাক্যটি পরিপূর্ণ হয়।
৩২.
To put the cart before the horse______ .
  1. ক) to offer a person what he cannot eat.
  2. খ) to force a person to do something.
  3. গ) to reverse the natural order of things
  4. ঘ) to raise obstacle
ব্যাখ্যা
♦ To put the cart before the horse: [phrase]
Meaning: doing things in the wrong order.
Mangla meaning: অস্বাভাবিক অবস্থা পরিণত করা

অপশন গুলোর অর্থ:
- to offer a person what he cannot eat: এমন কিছু প্রধান করা যা সে নিতে পারবে না।
- to force a person to do something: কোন কিছু করার জন্য জোর করা।
- to reverse the natural order of things: স্বাভাবিক অবস্থার বিপরীতে কিছু করা।
- to raise obstacle: বাঁধা তৈরী করা।

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, গ) অপশন এর সাথে প্রশ্নে উল্লেখিত phrase টির মিল রয়েছে।
- তাই, সঠিক উত্তর, to reverse the natural order of things.
৩৩.
'Bill of fare' is ________?
  1. ক) A chart of bus fare
  2. খ) A price list
  3. গ) A valuable document
  4. ঘ) A list of dishes at a restaurant
ব্যাখ্যা
♦ Bill of fare:
Meaning: a list of food in a restaurant.
Bangla meaning: হোটেলে খাবারের তালিকা

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর কোনটিই সঠিক নয়।

Source: Cambridge Dictionary.
৩৪.
`To read between the lines' means
  1. ক) to read carefully
  2. খ) to read only some lines
  3. গ) to read quickly to save time
  4. ঘ) to read carefully to find out any hidden meaning.
ব্যাখ্যা
• To read between the lines:
Meaning: to look for or discover a meaning in something that is not openly stated.
Bangla meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো সঠিক নয়।

Source: Oxford Dictionary.
৩৫.
To meet trouble half way means-
  1. ক) to be puzzled
  2. খ) to get nervous
  3. গ) to be disappointed
  4. ঘ) to bear up
ব্যাখ্যা
• Oxford Dictionary of Idioms অনুযায়ী,
Anxiety or Worry এর সমার্থক অর্থ প্রকাশ করে এমন একটি Idiom হচ্ছে - Meet trouble in halfway.
আবার, Anxiety means - Anxiety (about/over something) the state of feeling nervous or worried that something bad is going to happen.

• সুতরাং, বুঝা যাচ্ছে,
• To meet trouble Halfway
English Meaning: To get nervous or To get worried or feel anxious/ Get distressed unnecessarily about what may happen
Bangla Meaning: বিচলিত বোধ করা/ যা এখনো ঘটেনি তা নিয়ে চিন্তিত বোধ করা।

Source: Oxford Dictionary of Idioms and Oxford Learner's Dictionary.
৩৬.
Let's go to the playground, ___________ ?
  1. ক) shall we
  2. খ) do we
  3. গ) don't we
  4. ঘ) aren't we
ব্যাখ্যা
♦ Let us = Let's.
- Let's যদি কোন Statement এ ব্যবহার করা হয় তাহলে tag এ 'Shall we' ব্যবহৃত হয়ে থাকে। 
- Example: 
- Let's have a cup of tea, shall we?
- Let’s go to the beach, shall we?
- Let’s have a coffee, shall we?
৩৭.
Banks close at 4 pm, _______?
  1. ক) do they
  2. খ) must they
  3. গ) don't they
  4. ঘ) aren't they
ব্যাখ্যা
• Tag question এর ক্ষেত্রে,
- Subject টি present indefinite tense এ রয়েছে এবং তা positive.
- আর subject plural হওয়ায় tense ও subject অনুযায়ী tag question হবে - don't they?
- Tag question সহ বাক্যটির অর্থ হবে - ব্যাংকগুলো বিকাল ৪টায় বন্ধ হয়ে যায়, তাই নয় কি?
৩৮.
Identify the appropriate prefix to get opposite meaning of the word 'certain'-
  1. ক) in
  2. খ) dis
  3. গ) un
  4. ঘ) non
ব্যাখ্যা
♦ Certain:
- Meaning: নিশ্চিত; সন্দেহাতীত।।

• অপশন অনুসারে শব্দগুলো হয় নিম্নরূপ:
- Incertain: এমন কোন শব্দ নেই।
- Discertain: এমন কোন শব্দ নেই।
- Uncertain: পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত
- Noncertain: এমন কোন শব্দ নেই।

• অপশনের Uncertain শব্দটি certain শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করছে, আর বাকি কোন শব্দগুলোই সঠিক নয়।
৩৯.
The verb 'survive' can be changed into noun by adding________.
  1. ক) a suffix
  2. খ) a prefix
  3. গ) an auxiliary
  4. ঘ) a syllable
ব্যাখ্যা
• সাধারণত কোন শব্দের আগে কিছু যুক্ত হলে Prefix এবং পরে কিছু যুক্ত হলে Suffix বলে।
- Suffix এবং prefix যুক্ত করে নতুন শব্দ গঠন করা হয়।
- এখানে survive হচ্ছে verb.
- এর noun হচ্ছে survival,
- তাই এখানে al হচ্ছে Suffix.
- সুতরাং, the verb survive can be changed into noun by adding a Suffix.
৪০.
One of the four sentences given below is grammatically wrong. Choose the wrong sentences-
  1. ক) The land is belonged to an old lady
  2. খ) They parted from one another suddenly
  3. গ) The leader expressed himself forcibly
  4. ঘ) Mother bought me an ice cream
ব্যাখ্যা
• The land is belonged to an old lady.
- এখানে is belonged এর স্থলে belongs বা belonged হবে।
কারণ belong এর passive হয় না।

উল্লেখিত বাকি অপশন গুলোর বাক্য গুলো সঠিক।
৪১.
Which sentence is correct?
  1. ক) This is an unique case.
  2. খ) This is a unique case.
  3. গ) This is a very unique case.
  4. ঘ) This is the most unique case.
ব্যাখ্যা
• কতগুলো শব্দ আছে যেগুলো superlative এর অর্থ প্রদান করে।
- যেমন: absolute, almighty, chief, complete, daily, entire, excellent, perfect, supreme, unique ইত্যাদি।
- তাই এগুলোর পূর্বে more, most, very বা অন্যকোন qualifier বসে না।
যেমন:
- This is a unique case.
- He is a perfect judge.

তাছাড়া, This is a unique case. বাক্যটি সঠিক।
- কারণ উক্ত sentence টিতে Article, a এর সঠিক ব্যবহার দেখানো হয়েছে।

- সাধারণত noun - এর প্রথম অক্ষর a,e,i,o,u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA।
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- This is a unique case বাক্যটি সঠিক।

• উপরোক্ত কারণগুলো বিবেচনা করে দেখা যায় বাই অপশন গুলো ভুল।
৪২.
Choose the correct sentences-
  1. ক) I asked Tashfia if she had passed.
  2. খ) I asked Tashfia if you had she passed.
  3. গ) I asked Tashfia that had she passed.
  4. ঘ) I asked Tashfia had she passed.
ব্যাখ্যা
• এই বাক্যটি Direct speech এ আছে।
- যার Indirect speech হতে পারে, I said, "Have you passed, Tashfia?"

- Reporting verb টি ask, demand of, enquire of, want to know, wonder এ পরিবর্তন হয়।
- Reported speech টি যদি auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে linker হিসেবে if/ whether বসবে।

Structure: Subject + ask + object + if/whether + reported speech এর subject + tense অনুসারে verb + extension.

সেই অনুসারে "I asked Tashfia if she had passed" বাক্যটিই সঠিক।
- প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো ভুল।
৪৩.
Mahjabin said that she_________ the previous day.
  1. ক) has come
  2. খ) had come
  3. গ) came
  4. ঘ) arrived
ব্যাখ্যা
• বাক্যটাকে Direct Narration এ চিন্তা করলে এ রকম হয় Mahjabin said, “I arrived yesterday”.
- Direct Speech এর Simple Past Tense, Indirect Speech এ Past Perfect Tense এ পরিবর্তিত হয়।
- Direct Narration - এ yesterday থাকলে Indirect Narration - এ the previous day হয়।
- প্রদত্ত বাক্যটি Direct Narration-এ Past Indefinite Tense-এ ছিলো, তাই Indirect Narration-এ Past Perfect Tense হবে।

• তাই শূন্যস্থানে had arrived বসবে।
৪৪.
Change the narration: He said to me, "Let us go home together".
  1. ক) He urged me to go home with him.
  2. খ) He proposed to me to go to home together
  3. গ) He proposed to me that we should go home together
  4. ঘ) He asked me to go home together.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,
• Let এর ব্যবহার: 
- let যখন proposal কিংবা suggestion অর্থে ব্যবহৃত হয় তখন reporting verb এ propose’ কিংবা ‘suggest’ বসে। 
- বাক্যে finite verb এর আগে Modal auxiliary ‘should’ ব্যবহৃত হয়। 
- দুইটি বাক্যকে যুক্ত করতে ‘that’ বসে।
- reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
• Example:
Direct: He said to me, “Let us go home.”
Indirect: He proposed (or suggested) to me that we should go home.
৪৫.
আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি-
  1. ক) I prefer death from dishonor
  2. খ) I liked death more than dishonor
  3. গ) I prefer death more than insult
  4. ঘ) I prefer death to dishonor
ব্যাখ্যা
• Prefer (someone or something) to: 
- যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় তখন prefer to হয়।

• দুটির মধ্যে একটিকে অধিক পছন্দ বোঝাতে prefer to বসে। 
- তাই, "আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি"এর  সঠিক অনুবাদ হবে I prefer death to dishonor.

• উল্লেখিত বাকি অপশন গুলো ভুল।
৪৬.
তার কোন বন্ধু নেই বললেই চলে-
  1. ক) He has a few friends
  2. খ) He has no friends
  3. গ) He has few friends
  4. ঘ) He has the few friends
ব্যাখ্যা
• A few, Little , Few ইত্যাদি বাক্যে Determiner হিসাবে বসে।
- Few - নেই বললেই চলে।
- A few - সামন্য পরিমাণে বেঝায়।

• প্রশ্নের অপশনে উল্লেখিত বাক্যগুলোর বাংলা অনুবাদ করলে - 
- He has no friends দ্বারা তার কোনো বন্ধু নেই- বোঝায়।
- He has few friends দ্বারা তার বন্ধু নেই বললেই চলে - বোঝায়। (Few - না বোধক অর্থে - এত অল্প সংখ্যক যে নেই বললেই চলে বোঝায় - Countable Noun এর পুর্বে বসে)
- He has a few friends দ্বারা তার অল্প সংখ্যক বন্ধু আছে - বোঝায়। (A few - হ্যাঁ বোধক অর্থে সামান্য পরিমানে বোঝায় - Countable Noun এর পুর্বে বসে
- He has the few friends: তার কিছু বন্ধু আছে।

সেই অনুসারে বিবেচনা করলে সঠিক উত্তর হলো: He has few friends.

• সুতরাং সঠিক উত্তর হবে, He has few friends.
৪৭.
Give the antonym of the word "transitory" -
  1. ক) temporary
  2. খ) permanent
  3. গ) transparent
  4. ঘ) short-lived
ব্যাখ্যা
♦ Transitory:
Meaning: স্বল্পকালস্থায়ী।

প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ,
- Temporary: ক্ষণস্থায়ী
- Permanent: চিরস্থায়ী
- Transparent: আলোকভেদ্য, দ্রষ্টব্য 
- Short-lived: ক্ষণস্থায়ী 

• অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, The antonym of the word "transitory" - permanent.
৪৮.
"Who can do it", The passive voice is _______?
  1. ক) By whom can be done?
  2. খ) By whom can it be do?
  3. গ) By whom can it be done?
  4. ঘ) By whom can be did?
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,
• Who দিয়ে শুরু হওয়া interrogative sentence কে passive করতে হলে
- Who এর স্থানে By whom বসে।
- এরপর বাক্যটির tense অনুযায়ী auxiliary/ be verb/model verb
- তারপর subject
- model verb এর জন্য beএবং verb এর past participle রূপ
- এবং সবশেষে object বসবে।
- Structure: By whom + auxiliary verb + Subject + verb এর past participle রূপ + object.

 • অতএব, সঠিক উত্তর:  By whom can it be done? 
৪৯.
"You should keep your promise" the passive voice is _____.
  1. ক) Your promise should be kept.
  2. খ) Your promise is to be kept by you.
  3. গ) Your promise should keep by you.
  4. ঘ) Your promise should kept by you.
ব্যাখ্যা
• Voice এর ক্ষেত্রে,
- প্রথমে Active voice এর object টির subject রুপে বসবে।
- should be
- মূল verb এর past participle বসবে।

Structure: প্রথমে object টির subject রুপ হবে + should be + মূল verb এর past participle.

- সেই অনুসারে, সঠিক উত্তর, Your promise should be kept.
৫০.
Amicable meaning-
  1. ক) Interesting
  2. খ) Loving
  3. গ) Affectionate
  4. ঘ) Friendly
ব্যাখ্যা
♦ Amicable:
English meaning: relating to behaviour between people that is pleasant and friendly, often despite a difficult situation.
Bangla meaning: শান্তিপ্রবণ; শান্তিপূর্ণ; বন্ধুত্বপূর্ণ বা শান্তিপূর্ণভাবে সাধিত

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:
- Interesting: চিত্তাকর্ষক, কৌতুহল-উদ্দীপক
- Loving: প্রীতিপূর্ণ; স্নেহশীল
- Affectionate: স্নেহময়; মমতাময়; স্নেহশীল
- Friendly: বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ

• অপশনের অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, Amicable শব্দটির অর্থের সাথে Friendly শব্দটির অর্থের মিল রয়েছে।
- তাই বলা যায়, Amicable meaning - Friendly.
৫১.
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ যুদ্ধ হয় কোন সময়ে?
  1. ক) 1204 - 1305
  2. খ) 1913 - 1945
  3. গ) 1668 - 1757
  4. ঘ) 1338 - 1453
ব্যাখ্যা
শতবর্ষ যুদ্ধ:
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- 'জোয়ান অব আর্ক' ছিল ফ্রান্সের সেনাপতি।
- ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড এই যুদ্ধ শুরু করেন ফ্রান্সের সিংহাসনের দাবিতে।
- এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স। 

উৎস: Britannica.
৫২.
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ চলে-
  1. ক) 1939 - 1969
  2. খ) 1950 - 1990
  3. গ) 1947 - 1975
  4. ঘ) 1985 - 1991
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধ:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এর মধ্যে টানাপোড়া শুরু হয়।
- ১৯৪০ দশকের মাঝামাঝি থেকে ১৯৮০ দশকের শেষ অব্দি চলমান এই যুদ্ধ ইতিহাসে স্নায়ু যুদ্ধ নামে পরিচিত।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ু যুদ্ধের অবসান ঘটে।
- ২৬ ডিসেম্বর, ১৯৯১ সালে আনুষ্ঠানিক ভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
- তখন ১৫টি সোভিয়েত ইউনিয়ন স্বাধীন রাষ্ট্রে রুপান্তরিত হয়।
- রাষ্ট্র গুলো হলো : রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, ইউক্রেন, উজবেকিস্থান, এস্তোনিয়া, কাজাকিস্থান, কিরগিজস্তান, জর্জিয়া, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, বেলারুশ, মলদোভা, লিথুয়ানিয়া এবং লাটভিয়া ।

উৎস: Britannica.
৫৩.
ইউরোপের কোন দেশে সর্বপ্রথম রেনেসাঁ শুরু হয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইতালি
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) জার্মানী
ব্যাখ্যা
রেনেসাঁ:
- রেনেসাঁ মানে হলো পুনর্জন্ম বা পুনর্জাগরণ।
- মধ্যযুগে ইউরোপের সংস্কৃতি ও শিল্পচর্চায় প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির পুনর্জাগরণকে রেনেসাঁ হিসেবে অভিহিত করা হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে প্রথম রেনেসাঁর সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে তা ইতালির অন্যান্য শহর এবং ইউরোপের অপরাপর দেশে বিস্তার লাভ করে।
- ১৪শ থেকে ১৬শ শতককে রেনেসাঁর সময়কাল বিবেচনা করা হয়।
- তৎকালীন সময়ে ইউরোপীয় বিত্তবান ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতার ফলে রেনেসাঁ সংঘটিত হয়।

উৎস: Britannica.
৫৪.
প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে নরেন্দ্র মোদী কোন রাজ্যের মূখ্যমন্ত্রী ছিলেন?
  1. ক) অন্ধ্র প্রদেশ
  2. খ) দিল্লি
  3. গ) গুজরাট
  4. ঘ) উত্তর প্রদেশ
ব্যাখ্যা
নরেন্দ্র মোদী:
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।
- ২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি দ্বিতীয় দফায় ক্ষমতায় আসেন।
- তিনি ভারতীয় জনতা পার্টি থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।
- প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে নরেন্দ্র মোদী গুজরাট রাজ্যের মূখ্যমন্ত্রী ছিলেন।

উৎস: Britannica.
৫৫.
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কত সালে?
  1. ক) 2009
  2. খ) 2010
  3. গ) 2011
  4. ঘ) 2012
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর লেখা বইসমূহ:
- বঙ্গবন্ধু তিনটি বই রচনা করেন।
- 'অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা ১ম বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও।
- আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।

অন্যদিকে -
- বঙ্গবন্ধুর দ্বিতীয় বই 'কারাগারের রোজনামচা' ২০১৭ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের নামকরণ করেছেন শেখ রেহানা।
- এই বইও বঙ্গবন্ধু কারাগারে বসে রচনা করেন।
- বঙ্গবন্ধুর লেখা তৃতীয় বই 'আমার দেখা নয়াচীন' ২০২০ সালে প্রকাশিত হয়।
- এই বইটিও কারাগারে রাজবন্দী থাকার সময়ে রচিত।
- বঙ্গবন্ধু ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দেন।
- সে সময় নয়াচীন দেখার অভিজ্ঞতার আলোকে বইটি রচিত।

 উৎস: ১৪ই আগস্ট ২০২০, প্রথম আলো।
৫৬.
বঙ্গবন্ধু দ্বীপ- কোথায় অবস্থিত?
  1. ক) সুন্দরবনের দক্ষিণে
  2. খ) সন্দীপের পশ্চিমে
  3. গ) হাতিয়ার উত্তরে
  4. ঘ) ভোলার পশ্চিমে
ব্যাখ্যা
বঙ্গবন্ধু দ্বীপ:
- বঙ্গবন্ধু দ্বীপ সুন্দরবনের দক্ষিণে অবস্থিত।
- বঙ্গবন্ধু দ্বীপ যা পুটুনির দ্বীপ নামেও পরিচিত।
- এটি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের অংশ 'দুবলার চর' থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ।
- ১৯৯২ সালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রথম নতুন জেগে ওঠা একটি চরের দেখা পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত, মালেক ফরাজী নামের এক মৎস শিকারী।
- এ সময় তিনি জনমানবহীন এ দ্বীপের নাম দেন ‘বঙ্গবন্ধু দ্বীপ' এবং সেখানে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আসেন।
- পরবর্তীতে ২০০৪ সালের পর থেকে দ্বীপটির আয়তন ক্রমেই বড় হচ্ছে এবং না ডুবে স্থিতিশীল অবস্থায় আসছে।
-  এটি নতুন পর্যটন আকর্ষণীয় স্থান।

উৎস: ০৪ জুলাই, ২০১৭, কালের কন্ঠ।
৫৭.
মুজিবনগর সরকার- এর কতটি মন্ত্রণালয় ছিল?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 15
  4. ঘ) 18
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।
- শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।
- নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এখানে গার্ড অব অনার প্রদান করা হয়।
- মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন হয় ১৮ এপ্রিল।
- এদিন মুজিবনগর সরকারকে ১২টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়।
- এছাড়া কয়েকটি বিভাগ মন্ত্রিপরিষদের কর্তৃত্বাধীনে থাকে। 

[শুধু মন্ত্রণালয় বললে ১২ টি কিন্তু   বিভাগ ও মন্ত্রণালয় বললে ১৫ টি।]

উৎস: বাংলাপিডিয়া।
৫৮.
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ১০ দিনের অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’ এর সময়কাল-
  1. ক) ২১ ফেব্রুয়ারী- ০২ মার্চ
  2. খ) ১৭ মার্চ- ২৬ মার্চ
  3. গ) ১০ মার্চ- ১৯ এপ্রিল
  4. ঘ) ২৬ মার্চ- ৪ এপ্রিল
ব্যাখ্যা
মুজিব চিরন্তন:
- বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন ১৭ই মার্চ ১৯২০ সালে।
- সে অনুযায়ী ২০২০ সাল সামনে রেখে উৎসবমুখর পরিবেশে দেশে-বিদেশে তার জন্মশতবার্ষিকী আয়োজনের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে ২০২১ সালে ১৭-২৬ মার্চ অনুষ্ঠানমালার আয়োজন করে।
- এ অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
- আয়োজিত এই ১০ দিনব্যাপী অনুষ্ঠানের মূল থিম ছিল 'মুজিব চিরন্তন'।
- এছাড়া প্রতিদিন বিভিন্ন থিমে ছিল আলোচনা অনুষ্ঠান।

উৎস: ১৭ মার্চ, ২০২১, প্রথম আলো।
৫৯.
কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ (Poet of Politics) উপাধী দিয়েছিল?
  1. ক) নিউ ইয়র্ক টাইমস
  2. খ) ওয়াসিংটন পোস্ট
  3. গ) নিউজ উইকস
  4. ঘ) দ্যা টেলিগ্রাফ
ব্যাখ্যা
রাজনীতির কবি:
- বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি শুধু বাঙালির বঙ্গবন্ধু নয়, বিশ্ববরেণ্য রাজনীতিক 'বিশ্ববন্ধু' উপাধিতেও বিশ্বনন্দিত।
- তিনি শুধু বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, অনন্য সাধারণ এক ঐক্যের বন্ধনে বাঙালি জাতিকে একতাবদ্ধ করে হাজার বছরের বাঙালি জাতির স্বপ্নকে বাস্তবে রূপদান করতে সক্ষম হয়েছিলেন।
- ১৯৭১ সালের ৫ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকাশিত 'নিউজ উইকস ম্যাগাজিন' বঙ্গবন্ধুকে Poet of Politics বা 'রাজনীতির কবি' হিসেবে আখ্যায়িত করেন।
- সকল শ্রেণী ও আদর্শের অনুসারীদের একতাবদ্ধ করার জন্য সম্ভবত তাঁর ‘স্টাইল' সবচেয়ে বেশি উপযোগী ছিল।
- এ প্রসঙ্গে বঙ্গবন্ধুর কালজয়ী ৭ মার্চের ভাষণকে এক অনবদ্য কবিতা এবং বঙ্গবন্ধুকে মহাকবি হিসেবে ভূষিত করার অবারিত যুক্তি রয়েছে।
- এ জন্যই বঙ্গবন্ধু বিশ্বপরিমন্ডলে প্রতিষ্ঠিত হয়েছেন এক অসাধারণ মহাগ্রন্থে।

উৎস: i) বাংলাপিডিয়া।
        ii) ১৫ আগস্ট ২০১৮, দৈনিক জনকন্ঠ।
৬০.
‘মুজিব বর্ষ’ লোগের ডিজাইন করেন-
  1. ক) হাশেম খান
  2. খ) মুস্তফা মনোয়ার
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) সব্যসাচী হাজরা
ব্যাখ্যা
মুজিব বৰ্ষ:
- মুজিব বর্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ।
- মুজিব বর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ সাল।
- ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় ১০ জানুয়ারি ২০২০ থেকে।
- মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা।
- তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ‘মুজিব বর্ষ’ লোগোর ডিজাইন করেন সব্যসাচী হাজরা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১০ জানুয়ারি ২০২০ সালে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন।

উৎস: ১২ ডিসেম্বর, ২০২০, প্রথম আলো।
৬১.
ফার্মওয়্যার কি?
  1. ক) অপারেটিং সিস্টেম
  2. খ) এমবেডেড সিস্টেমের প্রোগ্রাম
  3. গ) এন্টিভাইরাস প্রোগ্রাম
  4. ঘ) কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম
ব্যাখ্যা
ফার্মওয়্যার:
- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS)।
- এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
- ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে।
- অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।
- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়।
- এটিই হচ্ছে ফার্মওয়্যার ।
- এগুলো পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না।
- এটি এক ধরনের IC.
- যেমন, PC- তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার ।
- এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০১৯ সংস্করণ)।
৬২.
বরেন্দ্র বলতে কোনটি বোঝায়?
  1. ক) পূর্ববঙ্গ
  2. খ) পশ্চিমবঙ্গ
  3. গ) উত্তরবঙ্গ
  4. ঘ) দক্ষিণবঙ্গ
ব্যাখ্যা
বরেন্দ্র:
- বরেন্দ্র বা বরেন্দ্রী উত্তর বঙ্গের প্রাচীন জনপদ পুন্ড্র বা পুণ্ড্রবর্ধনের সঙ্গে সমবিস্তৃত একটি প্রাচীন ভৌগোলিক অঞ্চল.
- এটি প্লিস্টোসিন যুগীয় ভূগঠন বারিন্দ ভূভাগে অবস্থিত।
- বরেন্দ্র জনপদ বলতে রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর এই অংশকে বোঝায়।
- কানিংহাম বরেন্দ্রর সীমানা পশ্চিমে গঙ্গা ও মহানন্দা, পূর্বে করতোয়া, দক্ষিণে পদ্মা এবং উত্তরে কুচবিহার ও তরাই অঞ্চলের মধ্যবর্তী ভূভাগ নির্দিষ্ট করেন।
- তবকাত-ই-নাসিরীতে বারিন্দকে গঙ্গার পূর্ব দিকে লখনৌতি রাজ্যের একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
৬৩.
কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?
  1. ক) বাবর
  2. খ) হুমায়ূন
  3. গ) আকবর
  4. ঘ) জাহাঙ্গীর
ব্যাখ্যা
সম্রাট হুমায়ুন:
- মুঘল বংশের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মুহম্মদ বাবরের জ্যেষ্ঠপুত্র হুমায়ুন।
- বাবরের শাসনামলে হুমায়ুন বাদাখশান, হিসার ফিরোজা এবং সম্বলের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
- পিতা বাবরের মৃত্যুর পর ১৫৩০ খ্রিস্টাব্দের ৩০শে ডিসেম্বর মাত্র ২৩ বছর বয়সে পিতৃ মনোনয়ন অনুসারে হুমায়ুন ‘নাসির উদ্দিন মুহম্মদ হুমায়ুন' নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
- একজন সুদক্ষ এবং নির্ভীক যোদ্ধা হওয়া সত্ত্বেও তাঁর সুপরিকল্পনার বড়ই অভাব ছিল।
- বাংলাকে 'জান্নাতাবাদ' নামকরণ করে তিনি বাংলায় প্রায় ৮ মাস আরাম আয়েশে ডুবে থাকেন।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬৪.
বিট্রিশ শাসনের বিরুদ্ধে বাঙ্গালিদের প্রথম বিদ্রোহের নাম-
  1. ক) নীল বিদ্রোহ
  2. খ) ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
  3. গ) সিপাহী বিদ্রোহ
  4. ঘ) ক্ষুদিরাম বিদ্রোহ
ব্যাখ্যা
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ:
- বাংলার ফকির-সন্ন্যাসী বিদ্রোহ ছিল প্রথম ব্রিটিশ বিরোধী বিদ্রোহ।
- ১৭৬০ খ্রিস্টাব্দে থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ চলে।
- আন্দোলনকারী ফকির-সন্ন্যাসীগণ ছিলেন মাদারিয়া সুফি তরিকার অনুসারী।
- নবাব মীর কাশিম ইংরেজদের সঙ্গে যুদ্ধে ফকির- সন্ন্যাসীদের সাহায্য চান।
- বিদ্রোহী ফকির দলের নেতার নাম ছিল মজনু শাহ।
- সন্ন্যাসীদের নেতার নাম ছিল ভবানী পাঠক।
- তাদের আক্রমণের মূল লক্ষ্য ছিল সরকারি কুঠি, জমিদারদের কাছারি ও নায়েব-গোমস্তার বাড়ি।
- ১৭৬০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু করে।
- ১৭৭১ খ্রিস্টাব্দে মজনু শাহ সারা উত্তর বাংলায় ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করেন।
- ১৭৭৭ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহসহ বিভিন্ন অঞ্চলে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
- তবে এ আন্দোলনের তীব্রতা ছিল উত্তর বঙ্গে ফকির।
- মজনু শাহর যুদ্ধ কৌশল ছিল গেরিলা পদ্ধতি, অর্থাৎ অতর্কিতে আক্রমণ করে নিরাপদে সরে যাওয়া।
- মজনু শাহর মত্যুর পর নেতৃত্ব গ্রহণ করেন মুসা শাহ, সোবানশাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ ।
- ১৮০০ খ্রিস্টাব্দে তারা চুড়ান্তভাবে পরাজিত হয়।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ssc প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
      ii) ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি?
  1. ক) শাল
  2. খ) কাঁঠাল
  3. গ) আম
  4. ঘ) সেগুন
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ:
- জাতীয় ভাষা: বাংলা।
- জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা(প্রথম ১০ চরণ)।
- জাতীয় পাখি: দোয়েল।
- জাতীয় ফুল: শাপলা।
- জাতীয় বন: সুন্দরবন।
- জাতীয় ফল: কাঁঠাল।
- জাতীয় বৃক্ষ: আম গাছ।
- জাতীয় পশু: রয়েল বেঙ্গল টাইগার।
- জাতীয় কবি: কাজী নজরুল ইসলাম।
- জাতীয় স্মৃতিসৌধ: সম্মিলিত প্রয়াস।
- জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস: ২৬ শে মার্চ।
- জাতীয় মাছ: ইলিশ।
- জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম।
- জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা।
- জাতীয় পতাকা: সবুজের মাঝে লাল বৃত্ত।
- জাতীয় পার্ক: শহীদ জিয়া শিশু পার্ক।
- জাতীয় খেলাঃ কাবাডি।
- জাতীয় প্রতীক: উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৬৬.
ECNEC- এর বিকল্প চেয়ারম্যান কে?
  1. ক) পরিকল্পনামন্ত্রী
  2. খ) অর্থমন্ত্রী
  3. গ) সড়ক ও যোগাযোগ মন্ত্রী
  4. ঘ) জনপ্রশাসনমন্ত্রী
ব্যাখ্যা
ECNEC:
- ECNEC এর পূর্নরূপ Executive Committee of the National Economic Council।
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- এর চেয়ারম্যান হচ্ছেন সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী।
- এর বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী।
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন।
- সাধারণত নিম্নবর্ণিত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীদের মধ্য থেকে কমিটির সদস্য মনোনয়ন দেয়া হয়।
• স্থানীয় সরকার পলী উন্নয়ন ও সমবায় মন্ত্ৰী।
• শিক্ষা মন্ত্ৰী।
• প্রযুক্তি মন্ত্ৰী।
• পানি সম্পদ মন্ত্রী।
• শিল্প ও বাণিজ্য মন্ত্ৰী।
• ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং
• পরিকল্পনা মন্ত্রী।

উৎস: i) পরিকল্পনা বিভাগ।
         ii) শিক্ষা পরিকল্পনা ও ব্যবস্থাপনা, এম এড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
কৃষি উন্নয়নে সরকারী ক্ষুদ্র ঋণ প্রকল্পেন নাম-
  1. ক) পিআরএসপি
  2. খ) পিকেএসএস
  3. গ) মাইক্রো ক্রেডিট
  4. ঘ) পিডিবিএফ
অনির্ধারিত
ব্যাখ্যা
- কৃষি উন্নয়নে সরকারী ক্ষুদ্র ঋণ প্রকল্পেন নাম এসএফডিএফ বা Small Farmers Development Foundation।
- উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর নেই।

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন:

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে ১৯৭৫-১৯৭৬ অর্থবছরে কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহ জেলার ৩টি সদর থানায় পরীক্ষামূলকভাবে 'ক্ষুদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিক উন্নয়ন প্রকল্প' কার্যক্রম শুরু করা হয়।
- ১৯৮৮ হতে পটুয়াখালী ও বরগুনা জেলার ১১টি উপজেলায় প্রকল্পটির কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
- জুন ১৯৯১ সালে প্রকল্পের প্রথম পর্যায়ের বাস্তবায়ন সমাপ্ত হয়।
- ১৯৯১-৯৬ মেয়াদে প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন হয়।
- দায়দেনাসহ (with assets and liabilities) ১৯৯৪ প্রকল্পটিকে মেয়াদ সমাপনান্তে বিদ্যমান সম্পদ ও সালের কোম্পানী আইনের ২৮ ধারার বিধানমতে যৌথ মূলধন কোম্পানী ও ফার্ম সমূহের পরিদপ্তর হতে নিবন্ধন গ্রহণের মাধ্যমে “ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (Small Farmers Development Foundation)” নামে একটি লিমিটেড কোম্পানীতে রূপান্তর করা হয় ৷

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৬৮.
Budget- শব্দের অর্থ কী?
  1. ক) মূলধন
  2. খ) বণ্টন
  3. গ) মুনাফা
  4. ঘ) থলে
ব্যাখ্যা
বাজেট:
- বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব।
- সরকারকে দেশ চালাতে হয়, সরকারের হয়ে যাঁরা কাজ করেন, তাঁদের বেতন দিতে হয়, আবার নাগরিকদের উন্নয়নের জন্য রাস্তাঘাট বানানোসহ নানা ধরনের উদ্যোগ নিতে হয়।
- মধ্যযুগের ইংরেজি বুজেট (Bougette) থেকে এর উৎপত্তি।
- বুজেট অর্থ মানিব্যাগ বা টাকার থলি।
- বাংলা একাডেমির বিবর্তনমূলক বাংলা অভিধানে বলা হয়েছে, ১৯০২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় বাজেট শব্দটি প্রথম ব্যবহার করেন।

উৎস: ১৫ মে ২০২১, প্রথম আলো।
৬৯.
পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান?
  1. ক) AOECM
  2. খ) AEOCN
  3. গ) ACEOM
  4. ঘ) AECOM
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। 
- এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। 
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। 
- এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
- পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে AECOM।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
- সেতুতে মোট পাইল রয়েছে ২৭২টি।
- পদ্মা সেতু তৈরি করা হয়েছে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় করে।
-পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। 
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮ দশমিক ৩০ মিটার।
- ৩০ সেপ্টেম্বর ২০১৭ সালে প্রথম স্প্যান বসানো হয়।
- ১০ ডিসেম্বর ২০২০ সালে শেষ স্প্যান বসানো হয়।
- ২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: i) জুন ২৫, ২০২২, The Daily Star বাংলা।
         ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
৭০.
একদিনের ক্রিকেট ম্যাচ বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস কার?
  1. ক) সাকিব আল হাসান
  2. খ) তামিম ইকবাল
  3. গ) লিটন দাস
  4. ঘ) মুশফিকুর রহিম
ব্যাখ্যা
লিটন দাস:
- বাংলাদেশের হয়ে একদিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন লিটন দাস।
- ২০২০ সালের ৬ মার্চ সিলেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনি ১৪৩ বলে ১৭৬ রান করেন যা বাংলাদেশের যেকোন ব্যাটসম্যানের পক্ষে সর্বাধিক।
উল্লেখ্য,
- লিটন দাস বাংলাদেশ ক্রিকেট দলে একজন উইকেট কিপার এবং ডানহাতি ব্যাটসম্যান।
- তিনি ২০১৫ সালের জুন মাসে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন।
- তিনি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন (১৭৬)।
- তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২য় সবচেয়ে কম বলে অর্ধশতক রান করেন (১৮ বলে) যা ছিল বাংলাদেশের সবচেয়ে কম বলে অর্ধ শতক রান করার রেকর্ড।
- তিনি বর্তামানে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রেষ্ঠ ওপেনার।

অন্যদিকে -
- এর আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিলো তামিম ইকবালের (১৫৮ রান)।

উৎস: ESPN Cricinfo.
৭১.
কতজন বালকের মধ্যে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়?
  1. ক) ২৫ জন
  2. খ) ১৫ জন
  3. গ) ১০ জন
  4. ঘ) ০৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন বালকের মধ্যে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায়?

সমাধান:
বালকের সংখ্যা হবে ১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. 
১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. হলো ৫
তাই সর্বোচ্চ ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
৭২.
একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২০২ তম সংখ্যাটি কত?
  1. ক) ৭৯৪
  2. খ) ৮০৪
  3. গ) ৮০৬
  4. ঘ) ৭০৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২০২তম সংখ্যাটি কত?

সমাধান:
১ম সংখ্যাটি = ১ম পদ = a = ২
সাধারণ অন্তর d = ৪

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
২০২তম = a + (২০২ - ১)d
= ২ + ২০১ × ৪
= ২ + ৮০৪
= ৮০৬
৭৩.
ax2 + (a2 + 1)x + a এর উৎপাদক কত?
  1. ক) (x + a) (ax + 1)
  2. খ) (x - a) (ax - 1)
  3. গ) (a + 1) (ax + 1)
  4. ঘ) (x + 1) (ax + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: ax2 + (a2 + 1)x + a এর উৎপাদক কত?

সমাধান:
ax2 + (a2 + 1)x + a
= ax2 + a2x + x + a
= ax(x + a) + 1(x + a)
= (x + a)(ax + 1)
৭৪.
(22)x + 3 = 256 হলে x = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: (22)x + 3 = 256 হলে x = কত?

সমাধান:
(22)x + 3 = 256
বা, 22x + 6 = 256
বা, 22x + 6 = 28
বা, 2x + 6 = 8
বা, 2x = 8 - 6
বা, 2x = 2
    x = 1
৭৫.
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে মাটি স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
  1. ক) ১২ ফুট
  2. খ) ০৯ ফুট
  3. গ) ০৬ ফুট
  4. ঘ) ০৩ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে মাটি স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?

সমাধান:
 
ধরি,
মাটি থেকে h ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে যায়।

আমরা জানি,
sin30° = লম্ব/অতিভূজ
বা, ১/২ = h/(১৮ - h)
বা, (১৮ - h) = ২h
বা, ৩h = ১৮
∴ h = ৬
অর্থাৎ, মাটি থেকে ৬ ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গ যায়।
৭৬.
log2(1/32) এর মান কত?
  1. ক) - 5
  2. খ) - 1
  3. গ) - 1/5
  4. ঘ) 1/32
ব্যাখ্যা
প্রশ্ন: log2(1/32) এর মান কত?

সমাধান:
log2(1/32) 
= log2(1/25)
= log22 - 5
= - 5log22
= - 5 × 1
= - 5
৭৭.
x2 + 1/x2 এর নিন্মোক্ত কোন মানের জন্য x3 + 1/x3 = 0 হবে?
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 1/x2 এর নিন্মোক্ত কোন মানের জন্য x3 + 1/x3 = 0 হবে?

সমাধান:
x3 + 1/x3 = 0
বা, (x + 1/x)3 - 3.x.1/x.(x + 1/x) = 0
বা, (x + 1/x)3 - 3(x + 1/x) = 0
বা, (x + 1/x)3 = 3(x + 1/x)
বা, (x + 1/x)2 = 3
বা, x2 + 2.x.1/x + 1/x2 = 3
বা, x2 + 1/x2 + 2 = 3
বা, x2 + 1/x2 = 3 - 2
∴ x2 + 1/x2 = 1
৭৮.
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর ৮° তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি?
  1. ক) ৩৮°
  2. খ) ৩৯°
  3. গ) ৪০°
  4. ঘ) ৪১°
ব্যাখ্যা
প্রশ্ন: যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর ৮° তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর ক্ষুদ্রতম কোণ x + ৮°

এখন
x + x + ৮° + ৯০° = ১৮০°
⇒ ২x = ১৮০° - ৯৮°
⇒ x = ৮২°/২
∴ x = ৪১°
৭৯.
2x + 7 = 4x + 2 সমীকরণের সমাধান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 7 = 4x + 2 সমীকরণের সমাধান কত?  

সমাধান:
2x + 7 = 4x + 2
বা, 2x + 7 = (22)x + 2
বা, 2x + 7 = 22x + 4
বা, x + 7 = 2x + 4
বা, 2x + 4 = x + 7
বা, 2x - x = 7 - 4
x = 3
৮০.
নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?
  1. ক) 2, 3, 5 সে.মি.
  2. খ) 4, 5, 6 সে.মি.
  3. গ) 3, 5, 7 সে.মি.
  4. ঘ) 5, 6, 8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়?

সমাধান: 
 ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
∴ ২ + ৩ = ৫
অর্থ্যাৎ ২, ৩ ও ৫ সে.মি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না।