পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পরীক্ষা – ১১ টপিকসমূহ: ১. বাংলা: প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যকর্ম, সাহিত্যের ধারা। ২. English: Transformation of sentences, Completing Sentence with Appropriate Words, Terminology etc ৩. সাধারণ জ্ঞান: বিশ্ব ভৌগোলিক পরিচিতি, মহাদেশ ও গুরুত্বপূর্ণ দেশ, নদ-নদী, সাগর-মহাসাগর, দ্বীপ, প্রণালী ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
‘মনসামঙ্গল' কাব্যের অপর নাম কী?
  1. ক) পদ্মাপুরাণ
  2. খ) পদ্মাবতী
  3. গ) চণ্ডীমঙ্গল
  4. ঘ) অন্নদামঙ্গল
সঠিক উত্তর:
ক) পদ্মাপুরাণ
উত্তর
সঠিক উত্তর:
ক) পদ্মাপুরাণ
ব্যাখ্যা
- ‘মনসামঙ্গল' কাব্যের অপর নাম 'পদ্মাপুরাণ'
- সাপের দেবী মনসার স্তব, কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য ‘মনসামঙ্গল'।
- মনসামঙ্গল মূলত পাঁচালী পালা।

- কানা হরিদত্ত মনসামঙ্গলের আদি কবি।
- এছাড়াও বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস ক্ষেমানন্দ প্রমুখ মনসামঙ্গল কাব্য রচনা করেছেন।
- চাঁদ সওদাগরের প্রথম দিকে মনসা বিরূপতা,পরে মনসা দেবীর অলৌকিক শক্তির স্বীকার করে বশ্যতা স্বীকার করাই মনসামঙ্গল কাব্যসমূহের প্রধান আখ্যান।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
.
'ব্রজবুলি' ভাষায় রচিত গ্রন্থ-
  1. ক) পুথিসাহিত্য
  2. খ) বৈষ্ণব পদাবলি
  3. গ) চর্যাপদ
  4. ঘ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
সঠিক উত্তর:
খ) বৈষ্ণব পদাবলি
উত্তর
সঠিক উত্তর:
খ) বৈষ্ণব পদাবলি
ব্যাখ্যা
- বৈষ্ণব পদাবলির অধিকাংশই রচিত হয়েছে 'ব্রজবুলি' নামে এক কৃত্রিম মিশ্র ভাষায়
- ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা।
- মিথিলার কবি বিদ্যাপতি এর উদ্ভাবক।
- তিনি মৈথিলী ভাষার সঙ্গে বাংলা ভাষার মিশ্রণে এই কৃত্রিম সাহিত্যিক ভাষা উদ্ভাবন করেন।
- ষোল শতকের বাঙালি বৈষ্ণব কবিরা বিদ্যাপতির পদের ভাষা ও ছন্দের অনুকরণে রাধাকৃষ্ণবিষয়ক পদ রচনা করতে শুরু করেন। 
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়। 

সূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
.
‘গোরক্ষবিজয়' - কোন ধরনের সাহিত্য?
  1. ক) বৈষ্ণব পদাবলী
  2. খ) কবিগান
  3. গ) মঙ্গলকাব্য
  4. ঘ) নাথ সাহিত্য
সঠিক উত্তর:
ঘ) নাথ সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাথ সাহিত্য
ব্যাখ্যা
- 'গোরক্ষবিজয়' নাথধর্মবিষয়ক আখ্যানকাব্য।
- যোগিশ্রেষ্ঠ গোরক্ষনাথের জীবন ও আধ্যাত্মিক সাধনার কথা এতে বিবৃত হয়েছে।
- উজ্জ্বল চারিত্রিক আদর্শের জন্য গোরক্ষনাথ নাথসিদ্ধাদের মধ্যে প্রধান হয়ে ওঠেন এবং সর্বত্র ভক্তি ও সমাদর লাভ করেন।
- গোরক্ষবিজয়ের প্রথম রচয়িতা শেখ ফয়জুল্লাহ।

সূত্র: বাংলাপিডিয়া 
.
মৈমনসিংহ গীতিকা কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়?
  1. ক) রবীন্দ্রভারতী
  2. খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
  3. গ) ফোর্ট উইলিয়াম কলেজ
  4. ঘ) বঙ্গীয় সাহিত্য পরিষদ
সঠিক উত্তর:
খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কলকাতা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
- বৃহত্তর ময়মনসিংহ_এর নেত্রকোনা ও কিশোরগঞ্জের নিন্মাঞ্চলের গীতিকাব্য মৈমনসিংহ গীতিকা।
- এই গীতিকাগুলোর সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে।
- ড. দীনেশ্চন্দ্র সেনের সম্পাদনায়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় মৈমনসিংহ গীতিকা।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
I will buy a shirt and a pant. ( Make it negative)
  1. ক) I will buy not a shirt and pant.
  2. খ) I will not buy a shirt and a pant.
  3. গ) I will buy not only a shirt but also a pant.
  4. ঘ) None above
সঠিক উত্তর:
গ) I will buy not only a shirt but also a pant.
উত্তর
সঠিক উত্তর:
গ) I will buy not only a shirt but also a pant.
ব্যাখ্যা
দুইটি subject/verb/object/complement যদি affirmative sentence এ  and দ্বারা যুক্ত থাকে, 
তাহলে ঐ বাক্যকে negative করতে হলে subject/verb/object/complement দুইটির আগে যথাক্রমে not only … … but also বসাতে হবে। 
তাই এক্ষেত্রে সঠিক sentence টি হবে - I will buy not only a shirt but also a pant. 

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
.
Fill in the blank with appropriate verb. When Asif _______ back tonight, I will tell him the truth.
  1. ক) come
  2. খ) comes
  3. গ) will come
  4. ঘ) has come
সঠিক উত্তর:
খ) comes
উত্তর
সঠিক উত্তর:
খ) comes
ব্যাখ্যা
When এর ব্যবহার : 
- কোনো বিষয় কখন সংঘটিত হয়েছে তা জিজ্ঞাসায় when ব্যবহৃত হয়। Example: When did the American Civil War begin?
- When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর comes. 
Complete sentence: When Asif comes back tonight, I will tell him the truth.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain, Cambridge Dictionary , Collins Dictionary.
.
One who loves his country is called-
  1. ক) Patricide
  2. খ) Paternity
  3. গ) Patriot
  4. ঘ) Patrimony
সঠিক উত্তর:
গ) Patriot
উত্তর
সঠিক উত্তর:
গ) Patriot
ব্যাখ্যা
• One who loves his country is called Patriot.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Patrimony - An inheritance from father. 
- Paternity- The state of being a father. 
 -Patricide- The killing of a father. 

Reference- Merriam Webster.
.
The hero or central character of a literary work is known as -
  1. ক) Villain
  2. খ) Protagonist
  3. গ) Antagonist
  4. ঘ) Chorus
সঠিক উত্তর:
খ) Protagonist
উত্তর
সঠিক উত্তর:
খ) Protagonist
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে Protagonist(মুখ্যচরিত্র) 
Protagonist(noun): The principal character in a literary work. 
Synonyms: Proponent, Advocator.
Antonyms: Antagonist, Adversary. 

অন্যান্য অপশন গুলো হলো - 
Villain(দুর্জন):  A character in a story who opposes the hero.
Antagonist(বিরোধী ব্যক্তি): One who is hostile toward another.
Chorus(সমবেত সংগীত): Something performed by a number of people. 

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary by Bangla Academy.
.
Fill in the blank with an appropriate tag question. She has done his homework,________?
  1. ক) is she
  2. খ) hasn’t she
  3. গ) was she
  4. ঘ) will she
সঠিক উত্তর:
খ) hasn’t she
উত্তর
সঠিক উত্তর:
খ) hasn’t she
ব্যাখ্যা
Present Perfect Tense:
- Present perfect tense  এর ক্ষেত্রে বাক্যে যে auxiliary verb টি থাকবে সেটিই tag এ ব্যাবহৃত হবে। 
- Tag question এ মূল বাক্যটি positive হলে negative tag হবে, আবার মূল বাক্যটি negative হলে positive tag হবে।
- Auxiliary verbs: am, is ,are, was, were, have, has, had etc. 
- ‘She has done his homework’ sentence - টি present perfect tense এ আছে, 
- পুরো বাক্যটি হবে - She has done his homework, hasn’t she?

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১০.
Don't waste your time'. (Make it passive voice)
  1. ক) Let you time not be waste
  2. খ) Let you time be not wasted
  3. গ) Let your time be wasted
  4. ঘ) Let not your time be wasted
সঠিক উত্তর:
ঘ) Let not your time be wasted
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Let not your time be wasted
ব্যাখ্যা
• Imperative Sentence কে Active Voice থেকে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম:
- প্রথমে Let not + object + be + verb এর past participle form.
- Active Voice: Don't waste your time.
- Passive Voice: Let not your time be wasted.
১১.
A narrative poem that tells a story through dialogue and action is called
  1. ক) Ballad
  2. খ) Elegy
  3. গ) Epic
  4. ঘ) Sonnet
সঠিক উত্তর:
ক) Ballad
উত্তর
সঠিক উত্তর:
ক) Ballad
ব্যাখ্যা
• A narrative poem that tells a story through dialogue and action is called - Ballad.

Balad এর কিছু উল্লেখযোগ্য features রয়েছে।
যেমন: 
- It is narrative in form and tells a story. 
- এই ধরণের কবিতায় narrator সাধারণত impersonal third person এবং dialogue and action এর মাধ্যমে story বলা হয়।
- এটি dramatically গল্পের মাঝে open হয়।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে - 
ক) Epic - A long narrative poem that tells in a grand style the history and aspirations of a national hero.
খ) Elegy - A lyric poem mourning for the death of an individual or lamenting over a tragic event.
ঘ) Classic - A work of literature which has stood the test of time for its timeless qualities.

Source: An ABC of English Literature by Dr Mofizar Rahman.
১২.
"My advice ____ on him."- Fill the sentence with appropriate phrase.
  1. ক) flat off
  2. খ) fell flat
  3. গ) fell on
  4. ঘ) fell about
সঠিক উত্তর:
খ) fell flat
উত্তর
সঠিক উত্তর:
খ) fell flat
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fell flat.

• Fall flat
English Meaning: fail completely to produce the intended or expected effect.
Bangla Meaning: প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া / মুখ থুবড়ে পড়া / ফলপ্রসু না হওয়া

Ex. Sentence: My advice fell flat on him.
Bangla Meaning: আমার উপদেশ তার জন্য ফলপ্রসু হয় নি।

Source: Live MCQ Lecture.
১৩.
Fill in the blank with the right form of the verb: He _____ for the BCS exam long ago.
  1. ক) has sat
  2. খ) sat
  3. গ) will sit
  4. ঘ) sits
সঠিক উত্তর:
খ) sat
উত্তর
সঠিক উত্তর:
খ) sat
ব্যাখ্যা
- অতীত নির্দেশক কোনো phrase যদি কোনো sentence - এ বসে তাহলে verb এর past form হয়। 
কিছু অতীত নির্দেশক phrase হলো - 
ago
before 
previously 
last …….
long ago
long since
the day before
yesterday
specific time in the past
Previous day
night before
once upon a time

- তাই সঠিক উত্তরটি হবে sat.  

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৪.
The study of earthquakes is called -
  1. ক) Ornithology
  2. খ) Seismology
  3. গ) Geology
  4. ঘ) Oncology
সঠিক উত্তর:
খ) Seismology
উত্তর
সঠিক উত্তর:
খ) Seismology
ব্যাখ্যা
• The study of earthquakes is called - Seismology.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Ornithology - is the study of birds.
- Oncology - Study of cancer.
- Geology - Study of earth.

Source: Oxford Learners' Dictionary.
১৫.
পৃথিবীর গভীরতম সাগর কোনটি?
  1. ক) দক্ষিণ চীন সাগর
  2. খ) ভূমধ্যসাগর
  3. গ) মেক্সিকো উপসাগর
  4. ঘ) ক্যারিবিয়ান সাগর
সঠিক উত্তর:
ঘ) ক্যারিবিয়ান সাগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যারিবিয়ান সাগর
ব্যাখ্যা
• ক্যারিবিয়ান সাগর - পৃথিবীর গভীরতম সাগর।

অন্যদিকে,
- দক্ষিণ চীন সাগর - পৃথিবীর বৃহত্তম সাগর।
- মেক্সিকো উপসাগর -পৃথিবীর বৃহত্তম উপসাগর
- পৃথিবীর দীর্ঘতম নদী- নীল নদ।
- আমাজান নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী।

উৎস: ব্রিটানিকা।
১৬.
পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত একটি দেশ?
  1. ক) ইউরোপ
  2. খ) উত্তর আমেরিকা
  3. গ) আফ্রিকা
  4. ঘ) এশিয়া
সঠিক উত্তর:
ঘ) এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এশিয়া
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ:
- পূর্ব তিমুর এশিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ।

- এশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ।
- এশিয়া মহাদেশের আয়তন সারা বিশ্বের মোট ভূমির - ৩০% এবং মোট জনসংখ্যার প্রায় ৬০% বসবাস করে।
- এশিয়া মহাদেশের আয়তন ১৪,৪৫,৭৯,০০০ বর্গ কিলোমিটার বা ৮,৮১,৯৩, ১৯০ বর্গ মাইল।
- এশিয়ার পূর্বে - প্রশান্ত মহাসাগর; উত্তরে - আর্কটিক মহাসাগর/ উত্তর মহাসাগর;
- দক্ষিণে - ভারত মহাসাগর ও পশ্চিমে - ইউরোপ মহাদেশ অবস্থিত।

- এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ - চীন এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ – জাপান।
- মোট দেশের সংখ্যা - ৪৯টি (স্বাধীন ও সার্বভৌম ৪৮টি)। 
- সর্বশেষ স্বাধীন দেশ - পূর্ব তিমুর (২০০২ সাল)

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
১৭.
যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করেছিল?
  1. ক) আলাস্কা
  2. খ) লুইজিয়ানা
  3. গ) ক্যালিফোর্নিয়া
  4. ঘ) হাওয়াই
সঠিক উত্তর:
ক) আলাস্কা
উত্তর
সঠিক উত্তর:
ক) আলাস্কা
ব্যাখ্যা
- ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট থেকে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল।
- ১৮০৩ সালে যুক্তরাষ্ট্র লুইজিয়ানা অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল।
- ১৯৫৯ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০ তম (সর্বশেষ) অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

উৎস: ব্রিটানিকা।
১৮.
নিচের কোনটি আগ্নেয় দ্বীপ?
  1. ক) লুজন
  2. খ) আবু মুসা
  3. গ) হাওয়াই
  4. ঘ) শ্রীলংকা
সঠিক উত্তর:
গ) হাওয়াই
উত্তর
সঠিক উত্তর:
গ) হাওয়াই
ব্যাখ্যা
- অগ্ন্যুৎপাতের ফলে উদগিরিত লাভা দ্বারা সৃষ্ট দ্বীপ হলো আগ্নেয় দ্বীপ
- এই দ্বীপটিকে আগ্নেয় দ্বীপ বলা হয়।
- প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়ায় দ্বীপপুঞ্জ একটি আগ্নেয় দ্বীপ।
- এই দ্বীপে অবস্থিত মাওনালেয়া ও মাওনাকেয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে হাওয়াই দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে।

উৎস: ব্রিটানিকা
১৯.
লোহিত সাগর পৃথক করেছে-
  1. ক) আমেরিকা ও এশিয়াকে
  2. খ) ইউরোপ ও আফ্রিকাকে
  3. গ) এশিয়া ও ইউরোপকে
  4. ঘ) আফ্রিকা ও এশিয়াকে
সঠিক উত্তর:
ঘ) আফ্রিকা ও এশিয়াকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আফ্রিকা ও এশিয়াকে
ব্যাখ্যা
- এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে লোহিত সাগর এবং সুয়েজ খাল
- লোহিত সাগর সৌদি আরব (এশিয়া) এবং মিশর - (আফ্রিকা) কে পৃথক করেছে।
- ইউরোপ মহাদেশের দক্ষিণে আফ্রিকা মহাদেশ অবস্থিত।
- ইউরোপ মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে ভূমধ্যসাগর।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
২০.
ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালি?
  1. ক) ফরমোজা প্রণালি
  2. খ) বাবেল মান্দেব প্রণালি
  3. গ) বেরিং প্রণালি
  4. ঘ) মালাক্কা প্রণালি
সঠিক উত্তর:
ঘ) মালাক্কা প্রণালি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মালাক্কা প্রণালি
ব্যাখ্যা
মালাক্কা প্রণালি:ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে মালাক্কা প্রণালি।   
আন্দামান সাগর (ভারত মহাসাগর) ও দক্ষিণ চীন সাগর (প্রশান্ত মহাসাগর) কে যুক্ত করেছে।

অন্যদিকে,
- বাবেল মান্দেব প্রণালি: লোহিত সাগর ও এডেন সাগরকে যুক্ত করেছে।
- ফরমোজা প্রণালি: দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে।
- বেরিং প্রণালি: বেরিং সাগর (প্রশান্ত মহাসাগর) ও চুকচি সাগর (উত্তর মহাসাগর) কে যুক্ত করেছে।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা।
২১.
'মার্শাল দ্বীপপুঞ্জ' নিম্নের কোন অঞ্চলের অন্তর্গত?
  1. ক) মাইক্রোনেশিয়া
  2. খ) মেলানেশিয়ার
  3. গ) পলিনেশিয়া
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) মাইক্রোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইক্রোনেশিয়া
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জকে ভৌগোলিকভাবে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।
- মাইক্রোনেশিয়া
- মেলানেশিয়া
- পলিনেশিয়া।

মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ এবং 
- মাইক্রোনেশিয়া

মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু ও
- পাপুয়া নিউগিনি।

পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু ও
- সামোয়া।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস
২২.
আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়ানকে অন্তরীপ করা হয়?
  1. ক) রোবেন দ্বীপ
  2. খ) সেন্ট হেলেনা
  3. গ) সেন্ট পল
  4. ঘ) সেন্ট জন
সঠিক উত্তর:
খ) সেন্ট হেলেনা
উত্তর
সঠিক উত্তর:
খ) সেন্ট হেলেনা
ব্যাখ্যা
- আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ানকে অন্তরীপ করা।
- সেন্ট হেলেনা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ।
- এটি ১৫০২ সালে পর্তুগিজদের মাধ্যমে আবিষ্কার হয়েছে।
- এই সময় দ্বীপটিতে কোন বসতি ছিল না।
- দ্বীপটি পৃথিবীর সব চেয়ে প্রাচীন দ্বীপ ছিল এবং অনেক শতাব্দী ধরে এটি ইউরোপ থেকে এশিয়া এবং দক্ষিণ আফ্রিকার নৌকার জন্য কৌশলগত গুরত্বপূর্ণ ছিল।
- সেন্ট হেলেনা দ্বীপটি ব্রিটিশদের দ্বারা নির্বাসন দ্বীপ হিসেবে ব্যবহার করা হতো।
- ১৮১৫ সালে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে এই দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- ১৮২১ সালে এই দ্বীপেই মৃত্যুবরণ করেন নেপোলিয়ন। 

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
২৩.
দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কোনটি?
  1. ক) কেপ ভার্দে
  2. খ) বলিভিয়া
  3. গ) মাদাগাস্কার
  4. ঘ) সাওটমে অ্যান্ড প্রিন্সিপে
সঠিক উত্তর:
খ) বলিভিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) বলিভিয়া
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা (South America):
- দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ -বলিভিয়া।
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির ।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া ।
- দক্ষিণ আমেরিকা মহাদেশ ১৪টি দেশ নিয়ে গঠিত।
– এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
২৪.
নিম্নের কোন দেশটি হর্ন অব আফ্রিকার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) রুয়ান্ডা
  3. গ) সোমালিয়া
  4. ঘ) ইরিত্রিয়া
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা
ব্যাখ্যা
- পূর্ব আফ্রিকা অঞ্চলের একটি দেশ হচ্ছে রুয়ান্ডা।
- আফ্রিকা প্রচলিতভাবে পাঁচটি প্রধান অঞ্চলে বিভক্ত - দক্ষিণ, উত্তর, মধ্য, পশ্চিম এবং পূর্ব আফ্রিকা।
- পূর্ব আফ্রিকা, যা আফ্রিকার পূর্ব বা পূর্ব আফ্রিকা নামেও পরিচিত, ১৮টি দেশ নিয়ে গঠিত বৃহত্তম অঞ্চলগুলির মধ্যে একটি।
- পূর্ব আফ্রিকান অঞ্চলের মধ্যে পূর্ব আফ্রিকা সম্প্রদায়, আফ্রিকান গ্রেট লেক অঞ্চল এবং হর্ন অফ আফ্রিকা সহ অন্যান্য উপ-অঞ্চল রয়েছে।

হর্ন অফ আফ্রিকা হল - ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া এবং জিবুতি নিয়ে গঠিত মহাদেশের পূর্বতম সম্প্রসারণ যার সংস্কৃতি এবং ইতিহাস বিগত বছরগুলিতে সংযুক্ত রয়েছে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
২৫.
এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত দেশ নিচের কোনটি?
  1. ক) তুরস্ক
  2. খ) ইরান
  3. গ) আজারবাইজান
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
ক) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) তুরস্ক
ব্যাখ্যা
তুর্কিয়ে (Türkiye):
- তুরস্কের ‘ইস্তাম্বুল' শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত।

- তুর্কিয়ে ভূতাত্ত্বিকভাবে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ।
- দেশটির কিছু অংশ এশিয়া এবং কিছু অংশ ইউরোপে হওয়ায় এটিকে ‘ইউরেশিয়া' দেশ নামে অভিহিত করা হয়।
- সামরিক ও অর্থনৈতিক কৌশলগত দিক থেকে তুরস্ক খুবই গুরুত্বপূর্ণ দেশ।
- ইউরোপের বলকান ও ককেশাস অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দেশ সমূহের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট (Crossroads ) হিসাবে প্রাচীনকাল থেকেই তুরস্কের গুরুত্ব অপরিসীম।


উৎস: ব্রিটানিকা