পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
পরীক্ষা - ৪৮ ফুল মডেল টেস্ট - ৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
যদি x = 16 এবং y = 3 হলে নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √(x + y)
  2. √(x - y)
  3. √(xy)
  4. √x/y
সঠিক উত্তর:
√x/y
উত্তর
সঠিক উত্তর:
√x/y
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = 16 এবং y = 3 হলে নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
√(x + y) = √(16 + 3) = √19 ; যা অমূলদ
√(x - y) = √(16 - 3) = √13 ; যা অমূলদ
√(xy) = √(16 × 3) = √48 ; যা অমূলদ
√x/y = √16/3 = 4/3 ; যা মূলদ
.
70 জন ছাত্রের মধ্যে 49 জন পাস করলে, শতকরা ফেলের হার কত?
  1. 28%
  2. 27.55%
  3. 30%
  4. 24.25%
সঠিক উত্তর:
30%
উত্তর
সঠিক উত্তর:
30%
ব্যাখ্যা
প্রশ্ন: 70 জন ছাত্রের মধ্যে 49 জন পাস করলে, শতকরা ফেলের হার কত?

সমাধান:
ফেল করে = 70 - 49 = 21 জন

70 জন ছাত্রের মধ্যে ফেল করে 21 জন
1 জন ছাত্রের মধ্যে ফেল করে 21/70 জন
100 জন ছাত্রের মধ্যে ফেল করে (21 × 100)/70 জন
= 30 জন

∴ ফেলের হার = 30%
.
শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে কত বছরে 800 টাকার সুদ 256 টাকা হবে?
  1. 6 বছর
  2. 4 বছর
  3. 3 বছর
  4. 8 বছর
সঠিক উত্তর:
4 বছর
উত্তর
সঠিক উত্তর:
4 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে কত বছরে 800 টাকার সুদ 256 টাকা হবে?

সমাধান:
আসল,p = 800 টাকা
সুদ, I = 256 টাকা
মুনাফার হার, r = 8% =8/100 = 0.08
সময়, n = ?

∴ n = I/pr
= 256/(800 × 0.08)
= 256/64
= 4
∴ n = 4 বছর
.
১১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ১৬.৫০
  2. ১৮.৬৭
  3. ১৫.৬৭
  4. ১৮.৪৭
সঠিক উত্তর:
১৮.৬৭
উত্তর
সঠিক উত্তর:
১৮.৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
থেকে ও মধ্যে কথাটি উল্লেখ থাকলে ১ম টিকে নিতে হয় আর শেষটিকে বাদ দিতে হয় ।
সুতরাং ১১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯

গড় = (১১ + ১৩ + ১৭ + ১৯ + ২৩ + ২৯)/৬
= ১১২/৬
= ১৮.৬৭
.
a + b = 14 ও a - b = 10 হলে, ab এর মান কত?
  1. 7
  2. 10
  3. 9
  4. 24
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 14 ও a - b = 10 হলে, ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 14 ..........…… (1)
a - b = 10..........……. (2)

আমরা জানি,
ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
= (14/2)2 - (10/2)2
= 72 - 52
= 49 - 25
= 24
.
যদি x + 5y = 45 এবং y = x/4 হয়, তাহলে x = কত?
  1. 5
  2. 20
  3. 15
  4. 9
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 5y = 45 এবং y = x/4 হয়, তাহলে x = কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 5y = 45 ...... (1)
এবং
y = x/4
⇒ x = 4y ....... (2)

এখন,
x এর মান (1) নং এ বসাই,
4y + 5y = 45
বা, 9y = 45
∴ y = 5

আবার,
y এর মান (2) নং এ বসাই,
⇒ x = 4y = 4 × 5 = 20
∴ x = 20
.
x2 + 3x - 40 এর উৎপাদক কত?
  1. (x + 8)(x - 5)
  2. (x - 20)(x - 2)
  3. (x + 10)(x - 4)
  4. (x + 8)(x + 5)
সঠিক উত্তর:
(x + 8)(x - 5)
উত্তর
সঠিক উত্তর:
(x + 8)(x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 3x - 40 এর উৎপাদক কত?

সমাধান:
= x2 + 3x - 40
= x2 + 8x - 5x - 40
= x(x + 8) - 5(x + 8)
= (x + 8)(x - 5)
.
দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮ । এদের একটি ৫/৬ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৮/১২
  2. ৪/৬
  3. ৯/১৪
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৯/১৪
উত্তর
সঠিক উত্তর:
৯/১৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮ । এদের একটি ৫/৬ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
অপর ভগ্নাংশটি = দুটি ভগ্নাংশের গুণফল ÷ একটি ভগ্নাংশ
= (১৫/২৮) ÷ (৫/৬)
= (১৫/২৮) × (৬/৫)
= ৯/১৪

∴ অপর ভগ্নাংশটি হলো ৯/১৪
.
একটি বৃত্তের পরিধি 88 সে.মি. হলে, তার ব্যাসার্ধ কত হবে?
  1. 14 সে. মি.
  2. 14.85 সে. মি.
  3. 16 সে. মি.
  4. 12.65 সে. মি.
সঠিক উত্তর:
14 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
14 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি 88 সে.মি. হলে, তার ব্যাসার্ধ কত হবে?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ r একক হলে বৃত্তের পরিধি 2πr একক

প্রশ্নমতে,
⇒ 2πr = 88
r = 88/2π
⇒ r = 88/{2 × (22/7)}  ; [π = 22/7]
⇒ r = (88 × 7)/44
∴ r = 14

∴ বৃত্তের ব্যাসার্ধ 14 সে. মি.
১০.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল 144 বর্গমিটার এবং উচ্চতা 9 মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?
  1. 15 মিটার
  2. 14 মিটার
  3. 16 মিটার
  4. 28 মিটার
সঠিক উত্তর:
16 মিটার
উত্তর
সঠিক উত্তর:
16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল 144 বর্গমিটার এবং উচ্চতা 9 মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ক্ষেত্রফল = 144 বর্গমিটার
সামান্তরিকের উচ্চতা = 9 মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

∴ ভূমি  = ক্ষেত্রফল/উচ্চতা
= 144/9
= 16 মিটার

অতএব, সামান্তরিকের ভূমি 16 মিটার।
১১.
√(3x) = 81 হলে x এর মান কত?
  1. 6
  2. 12
  3. 2
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: √(3x) = 81 হলে x এর মান কত?

সমাধান:
√(3x) = 81
⇒ (3x)1/2 = 81
⇒ 3x/2 = 34
⇒ x/2 = 4
∴ x = 8
১২.
প্রদত্ত চিত্র অনুসারে, x + y = কত?

  1. 125°
  2. 130°
  3. 150°
  4. 90°
সঠিক উত্তর:
130°
উত্তর
সঠিক উত্তর:
130°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে, x + y = কত?


সমাধান:
y + 50° + x = 180°
⇒ x + y = 180° - 50°
∴ x + y = 130°
১৩.
একটি দ্রব্য ক্রয় করে ২৬% ক্ষতিতে বিক্রয় করা হলো । বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ১৯ : ২৫
  2. ৩ : ৫
  3. ৩৭ : ৪৮
  4. ৩৭ : ৫০
সঠিক উত্তর:
৩৭ : ৫০
উত্তর
সঠিক উত্তর:
৩৭ : ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ২৬% ক্ষতিতে বিক্রয় করা হলো । বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি, ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ২৬% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২৬) = ৭৪ টাকা

প্রশ্নমতে,
বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = ৭৪ : ১০০ = ৩৭ : ৫০
১৪.
নিম্নের কোনটি ঢাকার প্রাচীনতম মসজিদ?
  1. চকবাজার শাহি মসজিদ
  2. হারানো মসজিদ
  3. তারা মসজিদ
  4. বিনত বিবির মসজিদ
সঠিক উত্তর:
বিনত বিবির মসজিদ
উত্তর
সঠিক উত্তর:
বিনত বিবির মসজিদ
ব্যাখ্যা
ঢাকার প্রথম মসজিদ:
- ‘মসজিদের শহর’ ঢাকা।
- ‘বিনত বিবির মসজিদ’ ঢাকার প্রাচীনতম মসজিদ। 
- বিনত বিবির মসজিদ বাংলাদেশের ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ।
- নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে, অর্থাৎ ১৪৫৭ খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করান। 
- ১৪৫৬ খ্রিস্টব্দে ইসলাম খাঁর আগমনের প্রায় দেড়শ বছর আগে বাংলার সুলতান নাসির উদ্দিন মাহমুদের আমলে ঐতিহ্যবাহী এই মসজিদটি নির্মিত হয়।
- বাংলা ১৩৩৭ সালে এ মসজিদটির দ্বিতীয় সংস্করণ করা হয় এবং দ্বিতীয় গম্বুজটি স্থাপন করা হয়।

অন্যদিকে,
- ঢাকার প্রাচীন মসজিদগুলোর মধ্যে চকবাজার শাহি মসজিদ (স্থাপিত : ১৬৭৬ খ্রিস্টাব্দ), বেগমবাজার মসজিদ (স্থাপিত : ১৭০৪ খ্রিস্টাব্দ), তারা মসজিদ (স্থাপিত : ১৮০০ খ্রিস্টাব্দ), মুসা খাঁর মসজিদ (স্থাপিত : ১৮০০ খ্রিস্টাব্দের শুরুর দিকে) অন্যতম।
- দেশের প্রাচীনতম মসজিদ হারানো মসজিদ। বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীনতম নিদর্শন ৬৯ হিজরিতে সাহাবা আমলে তৈরি ‘হারানো মসজিদ’। রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের প্রায় ১ কিলোমিটার দক্ষিণে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে মসজিদটি অবস্থিত।
- ‘জাতীয় মসজিদখ্যাত’ ‘বায়তুল মোকাররম’ আধুনিক ঢাকার কেন্দ্রস্থলে নির্মিত হয় ২৬ ডিসেম্বর ১৯৬২।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৫.
'NATO' কবে গঠিত হয়?
  1. ৪ জানুয়ারি ১৯৫০
  2. ৪ মার্চ, ১৯৪৯
  3. ৪ এপ্রিল, ১৯৪৯
  4. ৪ এপ্রিল, ১৯৫০
সঠিক উত্তর:
৪ এপ্রিল, ১৯৪৯
উত্তর
সঠিক উত্তর:
৪ এপ্রিল, ১৯৪৯
ব্যাখ্যা
'NATO' গঠিত হয় ১৯৪৯ সালের ৪ এপ্রিল তারিখে।

NATO:

- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- এই সংগঠনের মূলমন্ত্র হল "A mind unfettered in deliberation".

উৎস: NATO ওয়েবসাইট।
১৬.
বাংলাদেশ কত সালে কার্টাগেনা প্রটোকলে অনুমোদন করে?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৪ সালে
সঠিক উত্তর:
২০০৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৪ সালে
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- কার্টাগেনা প্রটোকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।

⇒ কার্টাগেনা প্রটোকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।
১৭.
১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
  1. ৯টি
  2. ১৩টি
  3. ১১টি
  4. ৬টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ডেনমার্ক (২০২৬), গ্রিস (২০২৬), সোমালিয়া (২০২৬), পাকিস্তান (২০২৬), পানামা (২০২৬), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

উল্লেখ্য,
- ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি, ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী।
- ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
১৮.
বাংলাদেশ নিম্নের কোন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য নয়?
  1. SAARC
  2. BIMSTEC
  3. OIC
  4. খ ও গ
সঠিক উত্তর:
OIC
উত্তর
সঠিক উত্তর:
OIC
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ)।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান)।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।

BIMSTEC (বিমসটেক):
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান)।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

অন্যদিকে,
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation বা ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির ২য় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে বাংলাদেশ।
- বাংলাদেশ OIC-এর ৩২তম সদস্য।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১৯.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
  1. ডেনিস ফ্রান্সিস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
  2. ফিলেমন ইয়াং, ক্যামেরুন
  3. কাসাবা কোরেসি, হাঙ্গেরি
  4. অ্যান্টনি ব্লিংকেন, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ফিলেমন ইয়াং, ক্যামেরুন
উত্তর
সঠিক উত্তর:
ফিলেমন ইয়াং, ক্যামেরুন
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- এই অধিবেশনের সভাপতি ছিলেন ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং।
- এই অধিবেশনে সংঘাত নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলেচনা করা হয়েছে।

এছাড়াও,
- সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
২০.
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [মার্চ, ২০২৫]
  1. ১৫৮টি
  2. ১৬৬টি
  3. ১১০টি
  4. ১৬৪টি
সঠিক উত্তর:
১৬৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৬টি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
২১.
সমাজকল্যাণের ইতিহাস অনুযায়ী কোন দেশে সর্বপ্রথম দরিদ্রদের জন্য শ্রমআইন প্রণীত হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইংল্যান্ড
  3. কানাডা
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা
সর্বপ্রথম দরিদ্রদের জন্য শ্রমআইন:
- সমাজকল্যাণের ইতিহাস অনুযায়ী ইংল্যান্ডে সর্বপ্রথম দরিদ্রদের জন্য শ্রমআইন প্রণীত হয়।

⇒ The Statute of Henry VIII, 1531 ছিল সরকার কর্তৃক দরিদ্রদের সাহায্য প্রদানের জন্য সর্বপ্রথম গৃহীত গঠনমূলক পদক্ষেপ। এ আইনের মাধ্যমে সর্বপ্রথম সরকার কর্তৃক দরিদ্রদের সাহায্য প্রদানের প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা হয়। রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রণীত এ আইন প্রবর্তনের ফলে দানশীলতায় ও সাহায্য প্রদানে যে সংস্কার সাধিত হয়, তা ইংল্যান্ডের দরিদ্রদের একটি মৌলিক পরিবর্তন সূচিত করে।

⇒ ১৩৪৯ সাল থেকে ১৫৯৭ সাল পর্যন্ত ইংল্যান্ডে দরিদ্রদের কল্যাণে অনেক আইন প্রণীত হয়। এ আইনগুলো বিভিন্ন কারণে দরিদ্র মোকাবেলায় সক্ষম হয়নি।
- এর ফলে বিভিন্ন আইনের সমন্বয়ে দরিদ্র নিরসনকল্পে রানি এলিজাবেথ কর্তৃক একটি আইন প্রণীত হয়, যা ১৬০১ সালের দরিদ্র আইন নামে পরিচিত। ১৬০১ সালের দরিদ্র আইনের লক্ষ্য শুধু দরিদ্রদের সেবা প্রদান নয়, পাশাপাশি আত্মীয়-স্বজনদের দায়িত্বকেও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।

উৎস: সমাজকর্ম প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
বাংলাদেশে কত সালে প্রথম জাতীয় পরিবেশ নীতি প্রণয়ন করা হয়?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
জাতীয় পরিবেশ নীতি:
- ১৯৯২ সালে প্রথম জাতীয় পরিবেশ নীতি প্রণয়ন করা হয়।

উল্লেখ্য,
- পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো তদারকির জন্য ১৯৮৯ সালে পরিবেশ মন্ত্রণালয় গঠিত হয়।
- অতঃপর সরকার পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে; জাতীয় পরিবেশ নীতি ১৯৯২ প্রণীত হয়েছে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ বিধিবদ্ধ করার মাধ্যমে পুরনো আইন সংশোধন করা হয়েছে।

⇒ পরিবেশ নীতির উদ্দেশ্যসমূহ নিম্নরূপ:
- পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে দেশের প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণ ও সার্বিক উন্নয়ন।
- দেশকে প্রাকৃতিক দূর্যোগ হইতে রক্ষা।
- সকল প্রকার দূষণ ও অবক্ষয়মূলক কর্মকান্ড সনাক্তকরণ ও নিয়ন্ত্রণ।
- সকল ক্ষেত্রে পরিবেশ সম্মত উন্নয়ন নিশ্চিতকরণ।
- সকল জাতীয় সম্পদের টেকসই, দীর্ঘমেয়াদী ও পরিবেশ সম্মত ব্যবহারের নিশ্চিয়তা বিধান।
- পরিবেশ সংক্রান্ত সকল আন্তর্জাতিক উদ্যোগের সহিত যথাসম্ভব সক্রিয়ভাবে জড়িত থাকা।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বাংলাপিডিয়া।
২৩.
নিম্নের কোন পদার্থ তাপ পরিবহন করতে সক্ষম?
  1. রাবার
  2. পশম
  3. লোহা
  4. প্লাস্টিক
সঠিক উত্তর:
লোহা
উত্তর
সঠিক উত্তর:
লোহা
ব্যাখ্যা
সুপরিবাহী পদার্থ:
- যে সব পদার্থ খুব সহজে তাপ পরিবহণ করতে পারে তাকে তাপ সুপরিবাহী বলে।
- যেমন- লোহা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি।

• কুপরিবাহী পদার্থ:
- যে সব পদার্থ সহজে তাপ পরিবহণ করতে পারে না তাকে তাপ কুপরিবাহী পদার্থ বলে।
- যেমন- তুলা, কাঠ, পশম, রাবার, কাঁচ, প্লাস্টিক ইত্যাদি।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৪.
আইবিএম (IBM)-এর বর্তমান সদরদপ্তর কোথায়?
  1. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  2. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. ইলিনয়, যুক্তরাষ্ট্র
  4. পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান।
- IBM-এর পুরো নাম: International Business Machines Corporation. 
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১১ সালে।
- সদর দপ্তর: আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

⇒ IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM website.
২৫.
চীন ও যুক্তরাজ্যের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার নাম -
  1. সাইয়াং যুদ্ধ
  2. আফিম যুদ্ধ
  3. নানকিং যুদ্ধ
  4. ম্যানচেস্টার যুদ্ধ
সঠিক উত্তর:
আফিম যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
আফিম যুদ্ধ
ব্যাখ্যা
আফিম যুদ্ধ:
- চীন ও যুক্তরাজ্যের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার নাম আফিম যুদ্ধ।
- আফিমের চোরাচালানকে কেন্দ্র করে চীন ও ব্রিটেনের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। 

⇒ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশ শতকের গোড়া থেকে চীনের সঙ্গে ব্যবসায়ে ঘাটতি মেটাতে বঙ্গদেশ থেকে চীনে আফিম রপ্তানি শুরু করে।
- চীনা শাসকরা ১৮৩৯ সালে আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।
- কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবৈধ উপায়ে এ ব্যবসা অব্যাহত রাখে।
- কোম্পানির অবৈধ আফিম ব্যবসার কারণে চীন ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ বাধে।
- ১ম যুদ্ধে চীনারা পরাজিত হয় এবং চীন ১৮৪২ সালে নানকিং চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।

উল্লেখ্য,
- নানকিং চুক্তি প্রথম আফিম যুদ্ধের অবসান ঘটায়।

উৎস: Britannica.
২৬.
নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস?
  1. মিথেন
  2. নাইট্রাস অক্সাইড
  3. কার্বন ডাইঅক্সাইড
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
গ্রিন হাউস:
- গ্রিন হাউস গ্যাস (Greenhouse gases) বলতে বুঝায় যেসব গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের তাপ শোষণ করে এবং তা আটকে রাখে, ফলে পৃথিবী উষ্ণ থাকে।
- এই গ্যাসগুলো গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী।
- গ্রিন হাউস ইফেক্ট কথাটি সর্বপ্রথম সোভানটে আরহেনিয়াস প্রথম ব্যবহার করেন।

⇒ গ্রিন হাউস গ্যাসসমূহ হলো:
- কার্বন ডাইঅক্সাইড (CO2),
- মিথেন (CH4),
- নাইট্রাস অক্সাইড (N₂O),
- ক্লোরোফ্লোরোকার্বন (CFC),
- ফ্লোরিনেটেড গ্যাস (CFCs, HFCs, PFCs),
- ওজোন (O₃)।

উৎস: i) U.S. Environmental Protection Agency (.gov)।
ii) Britannica.
২৭.
'সম্পল্লাভ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. সম্প + লাভ
  2. সম্পদ্ + লাভ
  3. সম্পঃ + লাভ
  4. সম্পৎ + লাভ
সঠিক উত্তর:
সম্পদ্ + লাভ
উত্তর
সঠিক উত্তর:
সম্পদ্ + লাভ
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• ত্ [ৎ] কিংবা দ্‌-এর পরে ল্ থাকলে সন্ধিতে দুয়ে মিলে ল্ল হয়।

যেমন:
- উৎ + লেখ = উল্লেখ,
- সম্পদ্ + লাভ = সম্পল্লাভ,
- উৎ + লাস = উল্লাস,
- তদ্‌ + লিখিত = তল্লিখিত। 

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণী।
২৮.
'আমি আজ আলবত যাব।' - বাক্যে 'আলবত' কোন অব্যয়ের উদাহরণ?
  1. অনুকার অব্যয়
  2. অনুসর্গ অব্যয়
  3. অনন্বয়ী অব্যয়
  4. সমুচ্চয়ী অব্যয়
সঠিক উত্তর:
অনন্বয়ী অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
অনন্বয়ী অব্যয়
ব্যাখ্যা
অনন্বয়ী অব্যয়:
- যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সমন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।

কয়েকটি অনন্বয়ী অব্যয়ের উদাহরণ:
- মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ- উচ্ছ্বাস প্রকাশে।
- নিশ্চয়ই পারব।
- আমি আজ আলবত যাব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
২৯.
কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্ব?
  1. ঝাল-টাল
  2. মোটাসোটা
  3. নরম-সরম
  4. টুং টুং
সঠিক উত্তর:
টুং টুং
উত্তর
সঠিক উত্তর:
টুং টুং
ব্যাখ্যা
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলে।

যেমন:
- টুং টুং,
- ঠুকঠুক,
- শোঁ শোঁ,
- খক খক,
- দুম দুম।

অন্যদিকে:
অনুকার দ্বিত্ব - ঝাল-টাল, মোটাসোটা, নরম-সরম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩০.
কোনটি শুদ্ধ বানান?
  1. অন্তঃপুর
  2. দৈন্যতা
  3. তিতীক্ষা
  4. জ্বরাজীর্ণ
সঠিক উত্তর:
অন্তঃপুর
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃপুর
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'অন্তঃপুর'
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- অন্দরমহল,
- অবরোধ।

অন্যদিকে,
- জ্বরাজীর্ণ – জরাজীর্ণ, 
- তিতীক্ষা – তিতিক্ষা,
- দৈন্যতা – দৈন্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১.
কোনটি বাংলা উপসর্গ?
  1. ঊন
  2. উপ
  3. উৎ
  4. সম
সঠিক উত্তর:
ঊন
উত্তর
সঠিক উত্তর:
ঊন
ব্যাখ্যা
বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

অন্যদিকে,
তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩২.
'গোরক্ষবিজয়' কোন ধরনের সাহিত্য?
  1. রোমান্টিক প্রণয়োপাখ্যান
  2. নাথ সাহিত্য
  3. লোকসাহিত্য
  4. বৈষ্ণব সাহিত্য
সঠিক উত্তর:
নাথ সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
নাথ সাহিত্য
ব্যাখ্যা
নাথসাহিত্য:
- নাথসাহিত্য নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনি ভিত্তিক সাহিত্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা।
- এই ধারার সবচেয়ে উল্লেখযোগ্য কাহিনি হলো শেখ ফয়জুল্লাহর ‘গোরক্ষবিজয়’।
- রাজা মাণিকচন্দ্রের গান, ময়নামতীর গান বা গোপীচন্দ্রের গান একই ধারার কাহিনি।
- ময়নামতী-গোপীচন্দ্রের গানে গার্হস্থ্য জীবনের আধারে যোগজীবনের নির্দেশিকা স্থান পেয়েছে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৩৩.
"সকাল > সক্কাল" কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অপিনিহিতি
  2. সমীভবন
  3. ব্যঞ্জনদ্বিত্বা
  4. ধ্বনি বিপর্যয়
সঠিক উত্তর:
ব্যঞ্জনদ্বিত্বা
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জনদ্বিত্বা
ব্যাখ্যা
দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা:
- কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দিত্ব উচ্চারণ হয়, একে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা বলে।

যেমন:
- পাকা > পাক্কা,
- সকাল > সক্কাল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৪.
‘বিষবৃক্ষ’ উপন্যাসটি রচনা করেন কে?
  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. স্বর্ণকুমারী দেবী
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
‘বিষবৃক্ষ’ উপন্যাস:
- 'বিষবৃক্ষ' (১৮৭৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস।
- উপন্যাসের কাহিনির সঙ্গে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, পুরুষের রূপতৃষ্ণা ও নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ প্রভৃতি ঘনিষ্ঠভাবে জড়িত।
- চরিত্রায়ণে, ঘটনা সংস্থানে এবং জীবনের কঠিন সমস্যার রূপায়ণে 'বিষবৃক্ষ' বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
- বাল্যবিধবা কুন্দনন্দিনীর প্রেম ও কামনার বিকাশকে তৎকালীন সমাজ যে প্রশ্রয় দেয় নি, এ উপন্যাস তার প্রমাণ।
- লেখকও মনে করেছেন, কুন্দনন্দিনীর কাহিনি পাঠ করার ফলে ঘরে ঘরে অমৃত ফলবে অর্থাৎ এ ধরনের প্রণয়াকাঙ্ক্ষা রহিত হবে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী চেয়েছেন সেটি মুখ্য নয়। 'বিষবৃক্ষে' তিনি সমস্যার যে যথার্থ রূপায়ণ করতে পেরেছেন এটাই আসল।
- উল্লেখযোগ্য চরিত্র: কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, হীরা, সূর্যমুখী ইত্যাদি।
- 'বিষবৃক্ষ' আজও শ্রেষ্ঠ উপন্যাসগুলোর একটি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩৫.
'জয়' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √জি + ইক
  2. √জ + অ
  3. √জি + অ
  4. √জ + ই
সঠিক উত্তর:
√জি + অ
উত্তর
সঠিক উত্তর:
√জি + অ
ব্যাখ্যা
সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:
অ (অচ্)
- √পট্ + অ = পাঠ, 
- √জি + অ = জয়।

অনীয় (অনীয়র্):
- √কৃ + অনীয় = করণীয়, 
- √পা + অনীয় = পানীয়, 
- √স্মৃ + অনীয় = স্মরণীয়, 
- √দৃশ্ + অনীয় = দর্শনীয়।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণী।
৩৬.
কোনটি অশুদ্ধ যুক্তবর্ণ?
  1. হ্ + ন = হ্ন
  2. হ্ + ণ = হৃ
  3. হ্ + উ = হু
  4. হ্ + ম = হ্ম
সঠিক উত্তর:
হ্ + ণ = হৃ
উত্তর
সঠিক উত্তর:
হ্ + ণ = হৃ
ব্যাখ্যা
• অশুদ্ধ যুক্তবর্ণ - হ্ + ণ = হৃ
- এর শুদ্ধরূপ - হ্ + ঋ = হৃ।

অন্যদিকে,
- হ্ + ম = হ্ম,
- হ্ + উ = হু,
- হ্ + ন = হ্ন।
উপরিউক্ত যুক্তবর্ণগুলো শুদ্ধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।
৩৭.
'মিশকালো' শব্দটি কোন সমাস?
  1. দ্বন্দ্ব সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. কর্মধারয় সমাস
  4. বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
ব্যাখ্যা
উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে। এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।

যেমন:
- কাজলের মতাে কালাে = কাজলকালাে,
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত,
- অজের ন্যায় মূর্খ = অজমূর্খ,
- মিশির মত কালো = মিশকালো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৮.
What is the adjective of the word 'Time'?
  1. Intimely
  2. Timrous
  3. Temperamental
  4. Temporal
সঠিক উত্তর:
Temporal
উত্তর
সঠিক উত্তর:
Temporal
ব্যাখ্যা
• The adjective of the word 'Time' is - Temporal.

• Time (Noun, Adjective, Verb)
- English Meaning: The measured or measurable period during which an action, process, or condition exists or continues.
- Bangla Meaning: সময়ের অংশ বা পরিমাপ; সময়; কাল।

• Time (noun) -এর Adjective হলো- Time, timely, timeless.
• Time -এর Latin Adjective হলো- Temporal, Temporary.

• Temporal (Adjective)
- English Meaning: relating to time; relating to practical matters or physical things, rather than spiritual ones.
- Bangla Meaning: সময়গত; পার্থিব বা বিষয়ী; অনাধ্যাত্মিক।

• Ex. Sentences:
1. The Emperor was both a temporal and a spiritual ruler.
2. Our physical bodies are just a temporal, passing reality.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৩৯.
She always goes home ___ foot.
  1. on
  2. with
  3. by
  4. in
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
• Complete sentence: She always goes home on foot.
- Bangla Meaning: সে সবসময় পায়ে হেঁটে বাড়ি যায়।

• On foot (walking)
- পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে 'on foot' ব্যবহৃত হয়।
- যেমন: She always goes home on foot.

• এছাড়া ভ্রমণের উপায় হিসেবে (riding a horse) বোঝাতে on horseback ব্যবহৃত হয়।
- যেমন: We made the first part of the journey on horseback.

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- on.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Cambridge Dictionary.
৪০.
"Bird's eye view" means-
  1. A view of the sky
  2. A point of view
  3. A rough idea
  4. A false story
সঠিক উত্তর:
A rough idea
উত্তর
সঠিক উত্তর:
A rough idea
ব্যাখ্যা
• "Bird's eye view" means- গ) A rough idea

• A bird's eye view
- English Meaning: A rough idea; an overall or cursory look at something; a view from a very high place that allows you to see a large area.
- Bangla Meaning: মোটামুটি বা ভাসাভাসা ধারণা; উপর থেকে এক নজরে দেখা।

• Ex. Sentence: Visitors can enjoy a bird’s-eye view of the area from the castle turrets.
- Bangla Meaning: পর্যটকরা দুর্গের মিনারগুলি থেকে এলাকাটির ভাসাভাসা দৃশ্য উপভোগ করতে পারেন।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৪১.
_____ Hatiya is a big island.
  1. The
  2. A
  3. An
  4. No article
সঠিক উত্তর:
No article
উত্তর
সঠিক উত্তর:
No article
ব্যাখ্যা
• Hatiya is a big island. (হাতিয়া একটি বড় দ্বীপ।)

• Article
- Articles মূলত Noun/Pronoun -এর আগে বসে তাদের সংখ্যা,নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি জ্ঞাপন করে।

• Article -এর নিয়মানুযায়ী,
- একটি মাত্র দ্বীপ, পর্বত, অন্তরীপ, হ্রদের নামের পূর্বে Article বসে না।
- যেমন:
- Hatiya is a big island.
- Nelson is a British warship.

- সুতরাং, বাক্যে প্রদত্ত শূন্যস্থানে কোনো Article বসবে না।

• তবে, পর্বতমালা, দ্বীপপুঞ্জের নামের পূর্বে Article বসে।
- যেমন:
- The Andamans are home to several indigenous tribes.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৪২.
She dreamt a wonderful dream.
Here, the underlined word is a/an-
  1. inchoative verb
  2. cognate verb
  3. copulative verb
  4. factitive verb
সঠিক উত্তর:
cognate verb
উত্তর
সঠিক উত্তর:
cognate verb
ব্যাখ্যা
• She dreamt a wonderful dream.
- Here, the underlined word is a cognate verb.

• Cognate Verb
- Intransitive Verb যখন তার noun form -কে object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Cognate Verb বলে।
- অর্থাৎ, Verb এবং Object -এর উৎপত্তি একই root থেকে হয়।
- আর object টিকে বলা হয় Cognate Object.
- যেমন: She dreamt a wonderful dream.
- এখানে 'dreamt' হচ্ছে Cognate Verb আর 'dream' হচ্ছে Cognate object.

• More examples:
- He ran a race.
- She slept a sound sleep.
- Rasel fought a fight.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৪৩.
Antonym of 'Zenith' is-
  1. Apex
  2. Generous
  3. Height
  4. Bottom
সঠিক উত্তর:
Bottom
উত্তর
সঠিক উত্তর:
Bottom
ব্যাখ্যা
• Antonym of 'Zenith' is - Height.

• Zenith (Noun)
- English Meaning: The best, highest, or most successful point or time.
- Bangla Meaning: মাথার উপরে সোজাসুজি আকাশের অংশ; খমধ্য; সুবিন্দু; সর্বোচ্চ বিন্দু।

• Synonyms:
- Apex - শীর্ষবিন্দু।
- Pinnacle - সর্বোচ্চসীমা।
- Height - উচ্চস্থান; চূড়া; শীর্ষ; শিখর।
- Acme - শীর্ষ।
- Summit - শীর্ষ, শৃঙ্গ।

• Antonyms:
- Bottom - নিম্নদেশ।
- Nadir - নিম্নতম বা দুর্বলতম বিন্দু।
- Foot - অধোভাগ; পাদদেশ; তলা।
- base - যেকোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; অধোভাগ; তল।

• অন্যদিকে,
- Generous - উদার; সহৃদয়; পর্যাপ্ত; প্রচুর।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৪৪.
Do you enjoy swimming?
Here, 'swimming' is-
  1. a verbal noun
  2. a participle
  3. a gerund
  4. an adjective
সঠিক উত্তর:
a gerund
উত্তর
সঠিক উত্তর:
a gerund
ব্যাখ্যা
• Do you enjoy swimming?
- Here, 'swimming' is- a gerund.

- প্রদত্ত বাক্যে transitive verb - "enjoy" -এর object হিসেবে 'swimming' একইসাথে Verb ও noun এর কাজ করছে।
- তাই, 'Swimming' এখানে gerund.

• Gerund
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি একইসাথে Verb ও noun এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৪৫.
Choose a synonym for the word 'Dormant'.
  1. Energetic
  2. Disdain
  3. Inactive
  4. Mitigate
সঠিক উত্তর:
Inactive
উত্তর
সঠিক উত্তর:
Inactive
ব্যাখ্যা
• A synonym for the word 'Dormant' is - গ) Inactive

• Dormant (adjective)
- English Meaning: Something that is dormant is not active or growing but has the ability to be active at a later time.
- Bangla Meaning: সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়।

• Synonyms: Asleep (ঘুমন্ত/নিদ্রিত), Inactive (নিষ্ক্রিয়), Latent (লুক্কায়িত), Napping (অল্প সময়ের জন্য ঘুম), Slumbering(তন্দ্রাচ্ছন্দ)।

• Antonyms: Awake (জাগ্রত), Active (সক্রিয়), Sleepless (নিদ্রাহীন), Energetic (প্রাণচঞ্চল), Functioning (কার্যকরী)।

• অন্যদিকে,
- Disdain - ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা; অসম্মানজনক মনে করা।
- Mitigate - তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস করা; উপশমিত করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Live MCQ Lecture.
৪৬.
Who killed the cat? (Passive)
  1. The cat was killed by who?
  2. By whom was the cat be killed?
  3. By who the cat was killed?
  4. By whom was the cat killed?
সঠিক উত্তর:
By whom was the cat killed?
উত্তর
সঠিক উত্তর:
By whom was the cat killed?
ব্যাখ্যা
• Active voice: Who killed the cat? 
• Passive voice: By whom was the cat killed?

• Who যুক্ত interrogative sentence - এর active voice - কে passive voice করার নিয়ম:
- Who - এর পরিবর্তে প্রথমেই By whom বসবে।
- তারপর Tense অনুযায়ী auxiliary verb বসবে।
- তারপর active voice- এর object টি passive voice - এর subject হবে।
- তারপর মূল verb -এর past participle বসবে।
- Sentence টি interrogative sentence - এই থাকবে, তাই শেষে interrogative চিহ্ন “?” বসবে।

• Note: দুটি auxiliary verb থাকলে একটি subject এর আগে, এবং অপরটি subject -এর পরে বসে।

• Structure: By whom + Auxiliary verb (tense অনুযায়ী) + sub + verb -এর past participle + ?

• More examples:
- Active Voice: Who will do the work?
- Passive Voice: By whom will the work be done?

- Active Voice: Who is calling me?
- Passive Voice: By whom am I being called?

Source: Applied English Grammar And Composition by P.C. Das.
৪৭.
Choose the correct spelling.
  1. Commitee
  2. Committee
  3. Comitte
  4. Committe
সঠিক উত্তর:
Committee
উত্তর
সঠিক উত্তর:
Committee
ব্যাখ্যা
• The correct spelling is - খ) Committee

• Committee (Noun)
- English Meaning: a group of people chosen from a larger group to act on or consider matters of a particular kind.
- Bangla Meaning: বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।

• Ex. sentence:
The local council has just set up a committee to study recycling.
- Bangla Meaning: স্থানীয় পরিষদ পুনর্ব্যবহার নিয়ে গবেষণার জন্য একটি কমিটি গঠন করেছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৪৮.
Choose the correct sentence.
  1. He don't like to play football.
  2. One of my friends like swimming in the pond.
  3. He doesn't likes to play football.
  4. One of the girls likes cricket.
সঠিক উত্তর:
One of the girls likes cricket.
উত্তর
সঠিক উত্তর:
One of the girls likes cricket.
ব্যাখ্যা
• The correct sentence is - ঘ) One of the girls likes cricket.

• One of

- One of/Each of/Either of/Neither of যদি বাক্যের subject হিসেবে বসে তাহলে verb টি plural হয়।
- অর্থাৎ, One of + plural noun + singular verb + ext.
- Present indefinite tense -এ Subject টি third person singular হলে verb -এর সাথে s/es যোগ করতে হয়।
- One of দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।

• সুতরাং নিয়মানুযায়ী, সঠিক বাক্যটি হলো- ঘ) One of the girls likes cricket.

• Other options:
ক) He don't like to play football.
- Subject যদি third person singular হয় তাহলে verb -এর সাথে s/es যোগ করতে হয়।
- এই বাক্যে don't না হয়ে doesn't হলে সঠিক হতো।

খ) One of my friends like swimming in the pond.
- One of -এর নিয়মানুযায়ী singular verb হিসেবে verb -এর সাথে s/es যোগ করতে হবে।

গ) He doesn't likes to play football.
- এটি ভু্‌ কারণ বাক্যে Subject -এর পর do/does/did (not) থাকলে, এরপরে verb -এর base form ব্যবহৃত হয়।
- অর্থাৎ, verb -এর সাথে s/es বসবে না।
৪৯.
Translate the proverb: "Fools rush in where angels fear to tread"
  1. হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল।
  2. ভাগ্য সাহসী কে অনুসরণ করে।
  3. বেশি লাই দিলে কুকুর মাথায় উঠে।
  4. বিপর্যয় অভিশাপ না বরং আশীর্বাদ।
সঠিক উত্তর:
হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল।
উত্তর
সঠিক উত্তর:
হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল।
ব্যাখ্যা
• Fools rush in where angels fear on tread.
- হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল / বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়।

• Other Options:
• Fortune favours the brave.
- বীরভোগ্যা বসুন্ধরা বা ভাগ্য সাহসী কে অনুসরণ করে।

• Give him an inch and he'll take an ell.
- বেশি লাই দিলে কুকুর মাথায় উঠে।

• Sweet are the uses of adversity.
- বিপর্যয় অভিশাপ না বরং আশীর্বাদ।

Source: Live MCQ Lecture.
৫০.
She was callous ____ my difficulties.
  1. in
  2. for
  3. of
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Complete sentence: She was callous to my difficulties.
- Bangla Meaning: সে আমার কঠিন সময়ে উদাসীন ছিল।

• Callous (to)
- English Meaning: Feeling or showing no sympathy for others.
- Bangla Meaning: (লাক্ষণিক) বিচেতন; নিশ্চেতন; উদাসীন।

• অর্থাৎ, উদাসীন অর্থে Callous -এর সাথে appropriate preposition হিসেবে to বসে।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Accessible Dictionary by Bangla Academy.
3. Cambridge Dictionary.
৫১.
"carry the day" means-
  1. Pass the day
  2. Defeat
  3. Win
  4. Lost the day
সঠিক উত্তর:
Win
উত্তর
সঠিক উত্তর:
Win
ব্যাখ্যা
• "carry the day" means- গ) Win

• Carry the day
- English Meaning: to win a contest or competition; be triumphant; succeed.
- Bangla Meaning: জয়ী হওয়া।

• Ex. sentence: Courage would carry the day.
- Bangla Meaning: সাহস জয় নিশ্চিত করবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Collins Dictionary.
৫২.
Rajib ran fast lest he ____ miss the train.
  1. could
  2. should
  3. can
  4. would
সঠিক উত্তর:
should
উত্তর
সঠিক উত্তর:
should
ব্যাখ্যা
• Complete sentence: Rajib ran fast lest he should miss the train.
- Bangla Meaning: পাছে ট্রেনটি মিস না হয়ে যায় এই ভয়ে রাজীব দ্রুত দৌড়ালো।

• Lest যুক্ত Incomplete sentence কে complete করার নিয়ম:
- 'Lest' অর্থ 'পাছে (কোনো কিছু ঘটে) এই ভয়ে'
- 'Lest' negative অর্থ প্রদান করে। অর্থাৎ, এর পরে no, not বা never বসে না।
- 'Lest' -এর পরে subject থাকলে verb -এর পূর্বে should/might বসে।

• Structure: বাক্যের প্রথম থেকে শুরু করে lest পর্যন্ত + প্রথম subject + should/might + verb + sentence -এর বাকি অংশ।

• More examples:
- Walk fast lest you should miss the bus.
- The old man walks slowly lest he should fall.

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- should.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৫৩.
He has been looking forward ____ you.
  1. to meet
  2. meeting from
  3. to hearing from
  4. to find
সঠিক উত্তর:
to hearing from
উত্তর
সঠিক উত্তর:
to hearing from
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to hearing from.

• Complete Sentence: He has been looking forward to hearing from you.
- Bangla Meaning: তিনি আপনার কাছ থেকে খবর পাওয়ার জন্য অপেক্ষা করছেন।

• Look forward to
- সাগ্রহে প্রতীক্ষা করা অর্থে Look forward to ব্যবহৃত হয় এবং এরপরে verb -এর ing form অর্থাৎ gerund বসে।
- প্রদত্ত বাক্যে "looking forward" এর পর "to" প্রয়োজন এবং এর সাথে gerund (verb + ing) ব্যবহার করা হয় বিধায় সঠিক উত্তরটি হবে "to hearing from you."

• More examples:
- I look forward to meeting you.
- She looks forward to starting her new job next week.

• এছাড়াও With a view to, look forward to, with an eye to, be/get used to, mind, cannot help, could not help, ইত্যাদির পরে কোনো verb বসলে তার পরে gerund বসে।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Applied English Grammar And Composition by P.C. Das.