পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৫১
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৫ টপিক: প্রিলিমিনারি [৬০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫১ প্রশ্ন

.
The Sea of Azov is located between which two countries?
  1. Georgia and Ukraine
  2. Russia and Turkey
  3. Turkey and Ukraine
  4. Ukraine and Russia
  5. Russia and Kazakhstan
সঠিক উত্তর:
Ukraine and Russia
উত্তর
সঠিক উত্তর:
Ukraine and Russia
ব্যাখ্যা
আজভ সাগর: 
- আজভ সাগর ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে অবস্থিত। 
- এটি কৃষ্ণ সাগরের উত্তর দিকে বিস্তৃত হয়ে কের্চ প্রণালীর মাধ্যমে সংযুক্ত।
- এই সাগরটি দক্ষিণে ইউক্রেন এবং রাশিয়ার উপকূল দ্বারা সীমাবদ্ধ, এবং এতে ডন ও কুবানসহ বেশ কয়েকটি প্রধান নদী প্রবাহিত হয়েছে।
- মারিওপোল ইউক্রেনের বন্দর নগরী যা আজভ সাগরের তীরে অবস্থিত।

সূত্র: ব্রিটানিকা। 
.
Who is the only foreigner awarded the title of "Bir Protik"?
  1. Richard Nixon
  2. Mark Tully
  3. Sam Manekshaw
  4. Simon Dring
  5. W.A.S Ouderland
সঠিক উত্তর:
W.A.S Ouderland
উত্তর
সঠিক উত্তর:
W.A.S Ouderland
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডব্লিও এ এস ওডারল্যান্ড।
- তিনি ৬ ডিসেম্বর, ১৯১৭ সালে হল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন।
- মুক্তিযুদ্ধে তিনি ২নং সেক্টরে কাজ করেন।

এছাড়াও, 
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত মহিলা ২ জন‌।
- একজন ডা. সেতারা বেগম এবং অপরজন তারামন বিবি।
- তারামন বিবি ১১ নং সেক্টরে কর্নেল তাহেরের অধীনে যুদ্ধে অংশ নেন এবং পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হয়ে গুপ্তচরবৃত্তি করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
.
Which of the following countries is NOT a member of NATO?
  1. Turkey
  2. Australia
  3. Canada
  4. Germany
  5. Sweden
সঠিক উত্তর:
Australia
উত্তর
সঠিক উত্তর:
Australia
ব্যাখ্যা
Australia NATO এর সদস্য নয়।

NATO:

- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য ছিলো ১২টি।
- উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ ২টি হলো আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

ন্যাটোর সদস্য দেশ:
- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন

উৎস: NATO ওয়েবসাইট।
.
Which Bengali won the first Oscar in the subcontinent?
  1. Ritwik Ghatak
  2. Satyajit Ray
  3. Zaheer Raihan
  4. Balraj Sahni
  5. Mrinal Sen
সঠিক উত্তর:
Satyajit Ray
উত্তর
সঠিক উত্তর:
Satyajit Ray
ব্যাখ্যা
সত্যজিৎ রায়: 
- সত্যজিৎ রায় ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার, আলোকচিত্রী, চিত্রকর, শিশুসাহিত্যিক এবং সঙ্গীতজ্ঞ।
- তিনি ১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে "বিষয় চলচ্চিত্র", "একেই বলে শুটিং", "আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস", "ফেলুদা সিরিজ", "শঙ্কু সিরিজ" এবং "পিকুর ডায়েরি"।
- তাঁর প্রথম চলচ্চিত্র "পথের পাঁচালী" ১৯৫৫ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।
- ১৯৯২ সালে তিনি প্রথম বাঙালি এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন।
- সত্যজিৎ রায় ১৯৯২ সালের ২৩ এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
- অস্কার পুরস্কারটির অন্য নাম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।
- পুরস্কারটি প্রথম প্রদান করা হয় ১৯২৯ সাল থেকে।

উৎস: বাংলাপিডিয়া ও Oscar ওয়েবসাইট, ব্রিটানিকা। 
.
Which one is the earthquake detector?
  1. Hygrometer
  2. Manometer
  3. Barometer
  4. Thermometer
  5. Seismograph
সঠিক উত্তর:
Seismograph
উত্তর
সঠিক উত্তর:
Seismograph
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।

সূত্র - Britannica.com
.
Which of the following organizations is a member of the Food and Agriculture Organization (FAO)?
  1. ASEAN
  2. AU
  3. EU
  4. OIC
  5. APEC
সঠিক উত্তর:
EU
উত্তর
সঠিক উত্তর:
EU
ব্যাখ্যা
FAO:
- FAO এর পূর্ণরূপ Food and Agriculture Organization.
- ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- সংস্থাটির মোট সদস্য সংখ্যা ১৯৫টি।  
- বর্তমান সদস্য রাষ্ট্র সংখ্যা ১৯৪টি।  
- সংগঠন হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (EU) FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

সূত্র - FAO ওয়েবসাইট।
.
Who was the first martyr of the Liberation War in Bangladesh?
  1. Rafiquddin Ahmed
  2. Shanku Samajdar
  3. Nur Hossain
  4. Manu Mia
  5. Rafiq Uddin Ahmed
সঠিক উত্তর:
Shanku Samajdar
উত্তর
সঠিক উত্তর:
Shanku Samajdar
ব্যাখ্যা
মহান মুক্তিযুদ্ধের প্রথম শহিদ:
- ১৯৭১ সালের ৩ মার্চ দেশব্যাপী হরতাল চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শহিদ হন শংকু সমজদার
- ওই সময় রংপুরের কৈলাশ রঞ্জন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।
- তাকে মুক্তিযুদ্ধের প্রথম শহিদ হিসেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়।
- স্বাধীনতা যুদ্ধের প্রথম শহিদ হিসেবে ২০১২ সালে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিল রংপুরের শঙ্কু সমাজদার।
- পরে ক্যাটগরির মধ্যে পড়ে না বলে তার নাম প্রত্যাহার করা হয়।

অন্যদিকে -
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।
- ১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনের শহিদ হন নূর হোসেন।
- ভাষার আন্দোলনের প্রথম শহিদ রফিকউদ্দিন আহমেদ।

সূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
.
Who was the Finance Minister of Akbar's Ministry?
  1. Raja Birbal
  2. Abul Fazl
  3. Todarmal
  4. Tansen
  5. Man Singh
সঠিক উত্তর:
Todarmal
উত্তর
সঠিক উত্তর:
Todarmal
ব্যাখ্যা
সম্রাট আকবরের শাসনকাল:
- সম্রাট আকবর ভারতে মোগল শাসন বিস্তার ও সুদৃঢ় করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
- এসব পদক্ষেপের মধ্যে রয়েছে তার রাজপুত নীতি, ভূমি ব্যবস্থা তথা মনসবদারী প্রথা ইত্যাদি।
- ভারতে মোগল রাজ্য বিস্তারের বিরুদ্ধে অন্যতম প্রধান শক্তি ছিল রাজপুত জাতি।
- জাতিগতভাবে রাজপুতরা ছিল বীর ও স্বজাত্যবোধে সচেতন যোদ্ধা।
- তিনি রাজা টোডরমল, রাজা বিহারী মল, ভগবান দাস এবং মানসিংহকে প্রশাসনের উচ্চ পদে নিযুক্ত করেন।
- তিনি কবি পণ্ডিত ও চিত্রশিল্পীদের পৃষ্ঠপোষক ছিলেন।
- আকবরের রাজপুত নীতি মোগল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করে।
- সম্রাট আকবরের ভূমি শাসন ব্যবস্থা অনন্য কৃতিত্বের দাবীদার।
- রাজা টোডরমল সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিলেন।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Garo Hills are located in which district?
  1. Cumilla
  2. Chittagong
  3. Mymensingh
  4. Cox's Bazar
  5. Sylhet
সঠিক উত্তর:
Mymensingh
উত্তর
সঠিক উত্তর:
Mymensingh
ব্যাখ্যা
• গারো পাহাড়:
- বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং বৃহত্তম পাহাড় ময়মনসিংহের গারো পাহাড়।
- গারো পাহাড় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, পূর্ব-পশ্চিম বরাবর বিস্তৃত একটি পর্বতশ্রেণী।
- গারো পাহাড় মূলত পূর্ব গারো পাহাড়, পশ্চিম গারো পাহাড় এবং দক্ষিণ গারো পাহার এই তিনটি অঞ্চলে বিভক্ত।
- এর ভৌগোলিক অবস্থান ৮৯°৫০´ পূর্ব হতে ৯০°৫০´ পূর্ব অক্ষাংশ এবং ২৮°০৮´ উত্তর হতে ২৬°০১´ উত্তর দ্রাঘিমাংশে এর আয়তন প্রায় ৮১৬৭ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলাসমূহ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এই অঞ্চলসমূহ এই পাহাড়ের পাদদেশীয় পালিজ সমৃদ্ধ।

সূত্র:- বাংলাপিডিয়া ও সংশ্লিষ্ট জেলা সমূহের ওয়েবসাইট।
১০.
Who is the proponent of the US 'Containment Doctrine' during the Cold War?
  1. John F. Kennedy
  2. Dwight D. Eisenhower
  3. George Kennan
  4. Harry S. Truman
  5. Henry Kissinger
সঠিক উত্তর:
George Kennan
উত্তর
সঠিক উত্তর:
George Kennan
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট: জো বাইডেন।

Containment Doctrine:
- Containment Doctrine হলো একটি কৌশলগত পররাষ্ট্র নীতি যা মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪০-এর দশকের শেষের দিকে শুরু করে।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন 'Containment Doctrine' এর প্রবক্তা ছিলেন জর্জ এফ কেনান।
- তিনি জুলাই ১৯৪৭ একটি সংখ্যায় বেনামী নিবন্ধে লিখেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত "রাশিয়ার বিস্তৃত প্রবণতাকে দীর্ঘমেয়াদী, ধৈর্যশীল কিন্তু দৃঢ় এবং সজাগ নিয়ন্ত্রণে রাখা" এই আশায় যে শাসন ব্যবস্থা শান্ত হবে বা পতন ঘটবে।

উৎস: Britannica.
১১.
Which year was the United Nations Peacebuilding Commission established?
  1. 2002
  2. 2003
  3. 2005
  4. 2009
  5. 2010
সঠিক উত্তর:
2005
উত্তর
সঠিক উত্তর:
2005
ব্যাখ্যা
United Nations Peacebuilding Commission:
- United Nations Peacebuilding Commission (PBC) জাতিসংঘের একটি আন্তঃসরকারি পরামর্শক সংস্থা,
- ২০০৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ যৌথভাবে প্রতিষ্ঠা করে।
- যার প্রধান লক্ষ্য সংঘাত-পরবর্তী দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা।
- এর লক্ষ্য হল সংঘাত-পরবর্তী শান্তি বিনির্মাণ এবং পুনরুদ্ধারের জন্য সমন্বিত কৌশল প্রস্তাব করা।

সূত্র: United Nations ওয়েবসাইট।
১২.
Which two countries are connected by the Wakhan Corridor?
  1. Pakistan - India
  2. Palestine - Lebanon
  3. Afghanistan - China
  4. Lebanon - Syria
  5. Syria - Egypt
সঠিক উত্তর:
Afghanistan - China
উত্তর
সঠিক উত্তর:
Afghanistan - China
ব্যাখ্যা
ওয়াখান করিডোর:
- চীন এবং আফগানিস্তান কে ওয়াখান করিডোর যুক্ত করেছে।
- এটি আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে 'ওয়াখান করিডোর' বা 'প্যানহ্যান্ডেল' নামে পরিচিত।
- করিডোরের দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার।
- করিডোরটি বাদাখশান প্রদেশ থেকে পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত।
- ১৯৬৩ সালের নভেম্বরে স্বাক্ষরিত একটি গোপন চুক্তির মাধ্যমে চীন-আফগান সীমানা নির্ধারণ করা হয়েছিল।

সূত্র: BEIJING'S POWER and CHINA'S BORDERS বই।
১৩.
Who first proved the concept of 'Earth revolves around the Sun'?
  1. Aristotle
  2. Johannes Kepler
  3. Isaac Newton
  4. Nicolaus Copernicus
  5. Galileo Galilei
সঠিক উত্তর:
Galileo Galilei
উত্তর
সঠিক উত্তর:
Galileo Galilei
ব্যাখ্যা
- বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক অ্যারিস্টটল মনে করতেন পৃথিবীর চারপাশে সূর্য ঘােরে।
- বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী টলেমী জোরালােভাবে বলেন যে পৃথিবীকে কেন্দ্র করেই সবকিছু ঘুরছে।
- কোপার্নিকাস নামে একজন জ্যোর্তিবিদ সম্পূর্ণ নতুন মতবাদ ব্যাক্ত করেন, তিনি পৃথিবীকেন্দ্রিক মডেলের পরিবর্তে সূর্যকেন্দ্রিক মডেলের প্রস্তাব করেন।
- তার সূর্যকেন্দ্রিক মডেলের মূল কথা ছিল 'পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘােরে'।
- নিকোলাস কোপার্নিকাস (১৪৭৩-১৫৪৩) একজন জ্যোর্তিবিজ্ঞানী ছিলেন।
- নিকোলাস কোপার্নিকাসই প্রথম ধারণা দেন যে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে।
- তিনি প্রচলিত বৃত্তাকার কক্ষপথের ধারণা পাল্টে উপবৃত্তাকার কক্ষপথের কল্পনা করেন।
- পরবর্তীতে বিজ্ঞানী গ্যলিলিও প্রথম কোপার্নিকাসের মতবাদের পক্ষে প্রমাণ হাজির করেন।

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
Which topology is used in mobile networks?
  1. Bus topology
  2. Star topology
  3. Ring topology
  4. Tree topology
  5. Mesh topology
সঠিক উত্তর:
Star topology
উত্তর
সঠিক উত্তর:
Star topology
ব্যাখ্যা
• মোবাইল ফোন:
- মোবাইল ফোনের জনক মার্টিন কুপার।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।
- মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজি হলো সেলুলার বা স্টার টপোলজি।
- মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যথা - প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম,চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৫.
Prantik Lake is located in which district of Bangladesh?
  1. Sylhet
  2. Bandarban
  3. Moulvibazar
  4. Khagrachari
  5. Cox's Bazar
সঠিক উত্তর:
Bandarban
উত্তর
সঠিক উত্তর:
Bandarban
ব্যাখ্যা
প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত।

• প্রান্তিক হ্রদ:
- প্রান্তিক হ্রদ বান্দরবান জেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।
- বান্দরবান কেরানীহাট সড়কের হলুদিয়া অঞ্চলের নিকটে প্রায় ২৫.২৯ একর জায়গা নিয়ে এই হ্রদটি গঠিত হয়েছে।

বান্দরবানে অবস্থিত অন্যান্য গুরুত্বপূর্ণ হ্রদের মধ্যে উল্লেখযোগ্য হলো -
→ বগাকাইন হ্রদ বা বগা লেক এবং
→ কিয়াচলং হ্রদ।

উৎস: বান্দরবান জেলার ওয়েবসাইট।
১৬.
ফারসি ভাষা থেকে আগত শব্দ কোনটি?
  1. কলম
  2. কফিন
  3. কার্পেট
  4. চশমা
  5. আসবাব
সঠিক উত্তর:
চশমা
উত্তর
সঠিক উত্তর:
চশমা
ব্যাখ্যা
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

অন্যদিকে,
• ইংরেজি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এফিডেভিট, এপ্রিল, এমডি, এয়ারপোর্ট, কনফারেন্স, কফিন, কমিটি, ক্যাবিন, ডজন, ডলফিন, তার্পিন।

• ফরাসি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এস্টেট, কার্নিশ, কার্টিজ, কার্পেট, কার্বুরেটর, কুপন, ডিপো, ফসিল, লিস্ট, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি

• আরবি ভাষা থেকে আগত কিছু শব্দ:
কলম, খাতা, আসবাব, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
‘বিনোদিনী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের অন্তর্গত চরিত্র?
  1. যোগাযোগ
  2. নৌকাডুবি
  3. দুইবোন
  4. চোখের বালি
  5. ক ও ঘ
সঠিক উত্তর:
চোখের বালি
উত্তর
সঠিক উত্তর:
চোখের বালি
ব্যাখ্যা
• 'চোখের বালি'  উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ''চোখের বালি'' বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
- উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন। এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন।
- রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনির ভার পরিহার করে ব্যক্তিত্ত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন।
- বিনোদিনী ছিলেন বিধবা এবং তার আশা-আকাঙ্খা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনীকে এগিয়ে নিয়ে যায়।
- উপন্যাসে আশালতা ছিলেন মহেন্দ্রর স্ত্রী ও পতিব্রতা। কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে এবং বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করে।

প্রধান চরিত্রগুলো হলো:
- বিনোদিনী,
- মহেন্দ্র,
- আশালতা,
- বিহারী,
- রাজলক্ষী প্রমুখ।

অন্যদিকে,
• ‘যোগাযোগ’ উপন্যাসের নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
• 'নৌকাডুবি' উপন্যাসটির মূল চরিত্রগুলো হচ্ছে: রমেশ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু, নলিনাক্ষ।
• 'দুইবোন' উপন্যাসের চরিত্র: শর্মিলা ও উর্মিলা।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
নিচের কোনটি বিদেশি উপসর্গ?
  1. কদ
  2. দুর
  3. কার
  4. সম
  5. ভর
সঠিক উত্তর:
কার
উত্তর
সঠিক উত্তর:
কার
ব্যাখ্যা
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৯.
নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ?
  1. যেহেতু তুমি চেষ্টা করোনি তাই ব্যর্থ হয়েছ।
  2. সে অনেক চেষ্টা করে সাফল্য লাভ করেছে।
  3. হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে।
  4. পয়লা পয়লা যারা কাজে নামে তারা সবাই ভিমরি খায়।
  5. যাদের বুদ্ধি নেই তারাই একথা বিশ্বাস করবে।
সঠিক উত্তর:
সে অনেক চেষ্টা করে সাফল্য লাভ করেছে।
উত্তর
সঠিক উত্তর:
সে অনেক চেষ্টা করে সাফল্য লাভ করেছে।
ব্যাখ্যা
• সরল বাক্য:
বাক্যে একটি মাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন:
- শোনামাত্র তারা আনন্দে চিৎকার করে উঠল।
- সে অনেক চেষ্টা করে সাফল্য লাভ করেছে।
- সত্যের পূজারি বলে তিনি জগতের সর্বত্র আদৃত।
- পুকুরে পদ্মফুল জন্মে।
- তোমরা বাড়ি যাও।

অন্যদিকে,
• যৌগিক বাক্য: হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
• জটিল বাক্য: যাদের বুদ্ধি নেই তারাই একথা বিশ্বাস করবে।
• পয়লা পয়লা যারা কাজে নামে তারা সবাই ভিমরি খায়।
• জটিল বাক্য: যেহেতু তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
সমাস সাধিত অশুদ্ধি ঘটেছে নিচের কোন শব্দে?
  1. সুবুদ্ধিমান
  2. যুবরাজ
  3. মাতৃজাতি
  4. নিরভিমান
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সুবুদ্ধিমান
উত্তর
সঠিক উত্তর:
সুবুদ্ধিমান
ব্যাখ্যা
• সমাস সাধিত অশুদ্ধি ঘটেছে ‘সুবুদ্ধিমান’ শব্দে।
- শুদ্ধ প্রয়োগ: সুবুদ্ধি।

• কিছু সমাস ঘটিত অশুদ্ধ শব্দের সম্পর্কে সতর্কতা:
সংস্কৃত ইন্‌- প্রত্যয়ান্ত শব্দের প্রথমবার একবচনের রূপ হিসেবে বাংলায় ধনী, গুণী, মানী, পাপী ইত্যাদি হয়। কিন্তু নিঃ উপসর্গযোগে সমাসবদ্ধ হলে শব্দের শেষে ঈ- কার হয় না। সেখানে ধন, গুণ, মান, পাপ ইত্যাদি শব্দের সমান হয়। যেমন- নেই ধন যার= নির্ধন, নেই গুণ যার= নির্গুণ, নেই পাপ যার= নিষ্পাপ। নির্ধনী, নির্গুণী, নিষ্পাপী ইত্যাদি অশুদ্ধ।

• কিছু সমাস সাধিত অশুদ্ধ শব্দের শুদ্ধ প্রয়োগ:
অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- নিরপরাধী - নিরপরাধ;
- অহর্নিশি - অহর্নিশ;
- নিরহঙ্কারী - নিরহঙ্কার;
- নির্দোষী - নির্দোষ;
- পিতাহারা - পিতৃহারা;
- মাতাজাতি - মাতৃজাতি;
- অর্ধরাত্রি - অর্ধরাত্র;
- নিরভিমানী - নিরভিমান;
- দিবারাত্রি - দিবারাত্র;
- সুবুদ্ধিমান - সুবুদ্ধি;
- যুবরাজা - যুবরাজ;
- নীরোগী - নীরোগ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২১.
চর্যার ২৩নং খণ্ডিত পদের কয়টি পঙ্‌ক্তি পাওয়া গেছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
  5. ৭টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
র্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ:
• বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র নিদর্শন চর্যাচর্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি বা চর্যাপদ।
• চর্যাপদের পদ সংখ্যা: চর্যাপদের পদ সংখ্যা ৫০টি। তবে সুকুমার সেন মনে করেন পদসংখ্যা ৫১টি।
• উদ্ধারকৃত পদের সংখ্যা: চর্যাপদের সাড়ে ৪৬টি পদ পাওয়া যায়।
• অনুদ্ধারকৃত/বিলুপ্ত পদের সংখ্যা: সাড়ে ‍৩টি। প্রাপ্ত সাড়ে ৪৬টি পদের মধ্যে ভুসুকুপা রচিত ২৩নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। পদটির ৬টি পঙ্‌ক্তি পাওয়া গেছে কিন্তু বাকি ৪টি পঙ্‌ক্তি পাওয়া যায়নি।
- এছাড়াও চর্যাপদের ২৪নং (কাহ্নপা রচিত), ২৫নং (তন্ত্রীপা রচিত) এবং ৪৮নং (কুক্কুরীপা রচিত) পদগুলো পাওয়া যায় নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
‘পাথরে পাঁচ কিল’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. বিবাদের বিষয়
  2. নিষ্ফল কাজ
  3. অনড় সংকল্প
  4. অদৃষ্ট সুপ্রসন্ন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অদৃষ্ট সুপ্রসন্ন
উত্তর
সঠিক উত্তর:
অদৃষ্ট সুপ্রসন্ন
ব্যাখ্যা
• ‘পাথরে পাঁচ কিল’ বাগ্‌ধারাটির অর্থ - অদৃষ্ট সুপ্রসন্ন।

অন্যদিকে,
• 'নারকের ঢেঁকি' অর্থ - বিবাদের বিষয়।
• ‘ভস্মে ঘি ঢালা’ অর্থ - নিষ্ফল কাজ।
• ‘ভীষ্মের প্রতিজ্ঞা’ অর্থ - অনড় সংকল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
'অকালকুষ্মাণ্ড' বাগ্‌ধারায় 'কুষ্মাণ্ড' শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. অলস
  2. কুমড়া
  3. অশুভ
  4. গর্ভাশয়
  5. খ ও ঘ
সঠিক উত্তর:
খ ও ঘ
উত্তর
সঠিক উত্তর:
খ ও ঘ
ব্যাখ্যা
• কুষ্মাণ্ড (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- গর্ভাশয়;
- কমড়া;
- কুমড়ো।

অন্যদিকে,
• ‘অকালকুষ্মাণ্ড’ বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২৪.
‘যা আঘাত পায় নি’ এক কথায় বলে-
  1. অনাহুত
  2. অনাহূত
  3. অনাহত
  4. অনাহতো
  5. নয়হত
সঠিক উত্তর:
অনাহত
উত্তর
সঠিক উত্তর:
অনাহত
ব্যাখ্যা
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।

অন্যদিকে,
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।
• অনাহূত শব্দের অর্থ - অনিমন্ত্রিত, রবাহূত।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস:বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
'জার্মানীর শহরে বন্দরে' ভ্রমণকাহিনিটি কার রচনা?
  1. সানাউল হক
  2. জসীমউদ্‌দীন
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. সৈয়দ মুজতবা আলী
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
জসীমউদ্‌দীন
উত্তর
সঠিক উত্তর:
জসীমউদ্‌দীন
ব্যাখ্যা
• 'জার্মানীর শহরে বন্দরে':
- 'জার্মানীর শহরে বন্দরে' জসীমউদ্‌দীন রচিত একটি ভ্রমণকাহিনি।
- গ্রন্থটিতে জার্মানের বিভিন্ন স্থানে ভ্রমণের স্মৃতি বর্ণানা করা হয়েছে।
- গ্রন্থটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়।

গ্রন্থের মুখবন্ধে কবি লিখেছেন-
অবশেষে 'জার্মানীর শহরে বন্দরে' পুস্তকাকারে প্রকাশিত হইল। এই পুস্তক প্রকাশে পলাশ মুদ্রণের মালিক সোদরপ্রতিম মো: রুহুল আমীন যেভাবে আমাকে সাহায্য করিয়াছে কৃতজ্ঞতা জানাইয়া আমার প্রতি তাহার সম্পর্ককে ম্লান করিতে চাহি না। প্রকৃতপক্ষে সে না হইলে এত শীঘ্র এই পুস্তক প্রকাশিত হইতে পারিত না।

------------------------
• জসীমউদ্‌দীন:
- জসীমউদ্‌দীন একজন প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীমউদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসীমউদ্‌দীনকে 'পল্লিকবি' বলা হয়।
- ‘সুচয়নী’ জসীমউদ্‌দীন রচিত নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থ।

• কবি জসীমউদ্‌দীনের 'নিমন্ত্রণ' কবিতাটি 'ধানখেত' কাব্যগ্রন্থের অন্তর্গত।
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৭ খ্রিষ্টাব্দে।

• জসীমউদ্‌দীন রচিত গানের সংকলনগুলো হলো:
- রঙ্গিলা নায়ের মাঝি,
- গাঙ্গের পাড়,
- জারিগান।

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

• তাঁর রচিত নাটক:
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

• শিশুতোষ গ্রন্থ:
- হাসু,
- এক পয়সার বাঁশী,
- ডালিমকুমার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৬.
  1. - 2
  2. - 1/2
  3. 1/2
  4. 2
  5. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
Question:


Solution:
২৭.
If m is an integer such that (- 2)2m = 29 - m, then m =?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
Question: If m is an integer such that (- 2)2m = 29 - m, then m =?

Solution:
First of all, since m is an integer, then 2m = even, and therefore (- 2)2m = 22m

So, we'd have:
22m = 29 - m
⇒ 2m = 9 - m
⇒ 3m = 9
∴ m = 3
২৮.
If 0 ≤ x ≤ 4 and y < 12, which of the following can not be the value of xy?
  1. - 2
  2. 0
  3. 6
  4. 24
  5. 48
সঠিক উত্তর:
48
উত্তর
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা
Question: If 0 ≤ x ≤ 4 and y < 12, which of the following can not be the value of xy?

Solution:
If,
x = 1, y = - 2, then xy = - 2, this one is possible.
x = 0, y = 1, then xy = 0, this one is possible.
x = 1, y = 6, then xy = 6, this one is possible.
x = 4, y = 6, then xy = 24, this one is possible.

The maximum value of x is 4 and the maximum value of y is less than 12 hence xy cannot be 4 × 12=48, notice that (- 4) × (- 12) = 48 is also impossible as x cannot be less than 0.
২৯.

In the figure above, V represents an observation point at one end of a pool. From V, an object that is actually located on the bottom of the pool at point R appears to be at point S. If VR = 10 feet, what is the distance RS, in feet, between the actual position and the perceived position of the object?
  1. 10 - 5√3
  2. 10 - 5√2
  3. 2
  4. 2.5
  5. 4
সঠিক উত্তর:
10 - 5√3
উত্তর
সঠিক উত্তর:
10 - 5√3
ব্যাখ্যা
Question:

In the figure above, V represents an observation point at one end of a pool. From V, an object that is actually located on the bottom of the pool at point R appears to be at point S. If VR = 10 feet, what is the distance RS, in feet, between the actual position and the perceived position of the object?

Solution:

PR = √(VR2 - VP2) = √(102 - 52) = √(75) = 5√3

Thus, RS = PS - PR = 10 - 5√3
৩০.
If the total payroll expense of a certain business in year Y was Tk. 84000, which was 20 percent more than in year X, what was the total payroll expense in year X?
  1. Tk. 70000
  2. Tk. 68320
  3. Tk. 64000
  4. Tk. 60000
  5. Tk. 52320
সঠিক উত্তর:
Tk. 70000
উত্তর
সঠিক উত্তর:
Tk. 70000
ব্যাখ্যা
Question: If the total payroll expense of a certain business in year Y was Tk. 84000, which was 20 percent more than in year X, what was the total payroll expense in year X?

Solution:
Total payroll expense in year Y was Tk. 84000, that is 20% more than year X = 120% of X

∴ 120% of X = 84000
⇒ (120/100) × X = 84000
⇒ X = (84000 × 100)/120
∴ X = 70000
৩১.
A straight pipe 1 yard in length was marked off in fourths and also in thirds. If the pipe was then cut into separate pieces at each of these markings, which of the following gives all the different lengths of the pieces, in fractions of a yard?
  1. 1/6 and 1/4 only
  2. 1/4 and 1/3 only
  3. 1/6, 1/4, and 1/3
  4. 1/12, 1/6 and 1/4
  5. 1/12, 1/6, and 1/3
সঠিক উত্তর:
1/12, 1/6 and 1/4
উত্তর
সঠিক উত্তর:
1/12, 1/6 and 1/4
ব্যাখ্যা
Question: A straight pipe 1 yard in length was marked off in fourths and also in thirds. If the pipe was then cut into separate pieces at each of these markings, which of the following gives all the different lengths of the pieces, in fractions of a yard?

Solution:
LCM of 3 & 4 = 12, marking the lengths accordingly

Lengths possible are 3/12 = 1/4, (4/12 - 3/12) = 1/12, (6/12 - 4/12) = 2/12 = 1/6, (8/12 - 6/12) = 2/12 = 1/6, (9/12 - 8/12) = 1/12, (12/12 - 9/12) = 3/12 = 1/4

The answer is D.
৩২.
What is the least integer that is a sum of three different primes each greater than 20?
  1. 69
  2. 73
  3. 75
  4. 79
  5. 83
সঠিক উত্তর:
83
উত্তর
সঠিক উত্তর:
83
ব্যাখ্যা
Question: What is the least integer that is a sum of three different primes each greater than 20?

Solution:
A Prime number is a positive integer with exactly two distinct natural number divisors: 1 and itself.

Primes greater than 20 are 23, 29, 31, 37, ...

The least integer that is a sum of three different primes each greater than 20 is thus 23 + 29 + 31 = 83.
৩৩.

If the circle above has center O and circumference 18π, then the perimeter of sector RSTO is-
  1. 3π + 9
  2. 3π + 18
  3. 6π + 9
  4. 6π + 18
  5. 6π + 24
সঠিক উত্তর:
3π + 18
উত্তর
সঠিক উত্তর:
3π + 18
ব্যাখ্যা
Question:

If the circle above has center O and circumference 18π, then the perimeter of sector RSTO is-

Solution:
Circumference = 2πr = 18π
∴ r = 18/2 = 9

Perimeter of sector RSTO = Arc Length + r + r

Arc Length = 2πr(C/360)    [C = 60, is central angle of the sector]
Arc Length = 2πr(60/360) = 2 × 9 × π × (1/6) = 3π

Therefore Perimeter of sector RSTO = 3π + 9 + 9 = 3π + 18
৩৪.
The average (arithmetic mean) of three numbers is 3x + 2. If one of the numbers is x, what is the average of the other two numbers?
  1. x + 1
  2. 2x + 2
  3. 4x + 1
  4. 4x + 3
  5. 8x + 6
সঠিক উত্তর:
4x + 3
উত্তর
সঠিক উত্তর:
4x + 3
ব্যাখ্যা
Question: The average (arithmetic mean) of three numbers is 3x + 2. If one of the numbers is x, what is the average of the other two numbers?

Solution:
The average (arithmetic mean) of three numbers is 3x + 2
∴ The sum of three numbers is 3(3x + 2) = 9x + 6

If one of the numbers is x
∴ Sum of the other two numbers = 9x + 6 - x = 8x + 6

∴ The average of the other two numbers is = (8x + 6)/2 = 4x + 3
৩৫.
Tickets for all but 100 seats in a 10000-seat stadium were sold. Of the tickets sold, 20% were sold at half price and the remaining tickets were sold at the full price of Tk. 2. What was the total revenue from ticket sales?
  1. Tk. 15840
  2. Tk. 17820
  3. Tk. 18000
  4. Tk. 19800
  5. Tk. 21780
সঠিক উত্তর:
Tk. 17820
উত্তর
সঠিক উত্তর:
Tk. 17820
ব্যাখ্যা
Question: Tickets for all but 100 seats in a 10000-seat stadium were sold. Of the tickets sold, 20% were sold at half price and the remaining tickets were sold at the full price of Tk. 2. What was the total revenue from ticket sales?

Solution:
100 are not sold from 10000
So seats sold = 9900

20% of 9900 is = (20/100) × 9900 = 1980
and remaining 80% is 9900 - 1980 = 7920.

each ticket cost Tk. 2 and 1980 seats cost Tk. 1

So, total revenue =  2 × 7920 + 1980 = 17820
৩৬.
In a mayoral election, Candidate X received 1/3 more votes than Candidate Y, and Candidate Y received 1/4 fewer votes than Candidate Z. If Candidate Z received 24,000 votes, how many votes did Candidate X receive?
  1. 18,000
  2. 22,000
  3. 24,000
  4. 26,000
  5. 32,000
সঠিক উত্তর:
24,000
উত্তর
সঠিক উত্তর:
24,000
ব্যাখ্যা
Question: In a mayoral election, Candidate X received 1/3 more votes than Candidate Y, and Candidate Y received 1/4 fewer votes than Candidate Z. If Candidate Z received 24,000 votes, how many votes did Candidate X receive?

Solution:
Candidate Y received 1/4 fewer votes than Candidate Z
In other words, Candidate Y received 3/4 of the votes that Candidate Z received
3/4 of 24,000 = (3/4)(24,000) = 18,000

Candidate X received 1/3 more votes than Candidate Y
1/3 of 18,000 = 6,000
Number of votes that Candidate X received = 18,000 + 6,000 = 24,000
৩৭.
Rene earns Tk. 85 per hour on days other than Sundays and twice that rate on Sundays. Last week she worked a total of 40 hours, including 8 hours on Sunday. What were her earnings for the week?
  1. Tk. 2720
  2. Tk. 3400
  3. Tk. 3980
  4. Tk. 4080
  5. Tk. 4760
সঠিক উত্তর:
Tk. 4080
উত্তর
সঠিক উত্তর:
Tk. 4080
ব্যাখ্যা
Question: Rene earns Tk. 85 per hour on days other than Sundays and twice that rate on Sundays. Last week she worked a total of 40 hours, including 8 hours on Sunday. What were her earnings for the week?

Solution:
During the week Rene worked a total of 40 - 8 = 32 hours at a rate of Tk. 85 per hour.
On Sunday she worked 8 hours at a rate of Tk. 85 × 2 = Tk. 170 per hour.

Therefore her total earnings for the week were 32 × 85 + 8 × 170 = Tk. 4080
৩৮.
In a shipment of 120 machine parts, 5 percent were defective. In a shipment of 80 machine parts, 10 percent were defective. For the two shipments combined, what percent of the machine parts were defective?
  1. 6.5%
  2. 7.0%
  3. 7.5%
  4. 8.0%
  5. 8.5%
সঠিক উত্তর:
7.0%
উত্তর
সঠিক উত্তর:
7.0%
ব্যাখ্যা
Question: In a shipment of 120 machine parts, 5 percent were defective. In a shipment of 80 machine parts, 10 percent were defective. For the two shipments combined, what percent of the machine parts were defective?

Solution:
Defective machine in 1st shipment = 5% of 120 = 6

Defective machine in 2nd shipment = 10% of 80 = 8

Total Defective machine = (6 + 8) = 14

Percentage of combined defective machine = (14/200) × 100% = 7%
৩৯.
If x = - 1, then (x4 - x3 + x2)/(x - 1) =?
  1. - 3/2
  2. - 1/2
  3. 0
  4. 1/2
  5. 3/2
সঠিক উত্তর:
- 3/2
উত্তর
সঠিক উত্তর:
- 3/2
ব্যাখ্যা
Question: If x = - 1, then (x4 - x3 + x2)/(x - 1) =?

Solution:
x = - 1

(x4 - x3 + x2)/(x - 1)
= {(- 1)4 - (- 1)3 + (- 1)2}/(- 1 - 1)
= (1 + 1 + 1)/(- 2)
= 3/(- 2)
= - 3/2
৪০.
What is John's present age, if 10 years later his age will be 5 times his age 6 years ago?
  1. 16.2 years
  2. 7.7 years
  3. 8.7 years
  4. 10 years
  5. None of these
সঠিক উত্তর:
10 years
উত্তর
সঠিক উত্তর:
10 years
ব্যাখ্যা
Question: What is John's present age, if 10 years later his age will be 5 times his age 6 years ago?

Solution:
Let John's present age be x
John's age 6 years ago = (x - 6)
John's age 10 years later = (x + 10)
We are given that John's age after 10 years (x + 10) is 5 times his age 6 years ago (x - 6). 

Therefore, 
(x +10) = 5(x - 6)
⇒ x + 10 = 5x - 30
⇒ 4x = 40
∴ x = 10 
৪১.
What is the synonym of the word 'Elucidate'?
  1. Create
  2. Confound
  3. Demonstrate
  4. Destroy
  5. Support
সঠিক উত্তর:
Demonstrate
উত্তর
সঠিক উত্তর:
Demonstrate
ব্যাখ্যা
• Elucidate (verb transitive)
- (আনুষ্ঠানিক) ব্যাখ্যা করা; বিশ্লেষণ করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Create (verb transitive) 
- সৃষ্টি করা; (সাহিত্যিক) মৌলিক কিছু সৃষ্টি করা।

খ) Confound (verb) (noun)
- বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় করা; বিস্মিত করা: তালগোল পাকিয়ে ফেলা।

গ) Demonstrate (verb transitive), (verb intransitive)
- প্রতিপাদন করা; বিশ্লেষণ করা।

ঘ) Destroy (verb transitive)
- ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা

ঙ) Support (verb transitive)
- ভার বহন করা; ধারণ করা; আলম্বন/আলম্বিত করা: করালম্বিত;  সমর্থন করা; চালু রাখতে সাহায্য করা।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, Elucidate এর সঠিক সমার্থক শব্দটি হচ্ছে Demonstrate.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৪২.
'The action or practice of acting as if one were morally superior to other people' can be termed as -
  1. Incumbent
  2. Levity
  3. Patronage
  4. Hegemony
  5. Sanctimony
সঠিক উত্তর:
Sanctimony
উত্তর
সঠিক উত্তর:
Sanctimony
ব্যাখ্যা
• Sanctimony
English Meaning: The action or practice of acting as if one were morally superior to other people.
Bangla Meaning: ভণ্ডতা, ভণ্ডত্ব।

• অন্য অপশনগুলর মধ্যে -
ক) Incumbent (noun) (adjective)
English Meaning - The holder of an office or post/ Necessary for (someone) as a duty or responsibility.
Bangla Meaning - (আনুষ্ঠানিক) দায়িত্ব/অবশ্য কর্তব্য। 

খ) Levity (noun) [uncountable noun]
English Meaning: Amusement or lack of seriousness.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) লঘুতা; চপলতা; চাপল্য; চিন্তাহীনতা।

গ) Patronage (Verb) (noun)
English Meaning: The support given by a patron; The power to control appointments to office or the right to privileges.
Bangla Meaning: পৃষ্ঠপোষকতা; সমর্থন; উৎসাহদান; পৃষ্ঠপোষণা:কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধাজনক পদে নিয়োগ, সুবিধাদি/অধিকার প্রদান।

ঘ) Hegemony (Noun)
English Meaning: Control by one country, organization, etc. over other countries, etc. within a particular group
Bangla Meaning: (আনুষ্ঠানিক) বিশেষত কতকগুলো রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্রের নেতৃত্ব; কর্তৃত্ব ও প্রভাব; আধিপত্য; প্রভুত্ব।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৪৩.
Identify the correctly spelled word.
  1. Conscienctiousness 
  2. Conscienstiousness
  3. Consienctiousness 
  4. Consientiousness
  5. Conscientiousness
সঠিক উত্তর:
Conscientiousness
উত্তর
সঠিক উত্তর:
Conscientiousness
ব্যাখ্যা
• Conscientiousness (noun):
English Meaning: The quality of wishing to do one's work or duty well and thoroughly.
Bangla Meaning: বিবেক।

• Other forms:
- Conscientious (adjective) বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।
- Conscientiously (adverb). 

Example sentence: His conscientiousness is second to none and he regularly makes follow-up calls to ensure everything is going well.
Bangla Meaning: তার কর্তব্যনিষ্ঠা অতুলনীয় এবং তিনি নিয়মিত অনুসরণমূলক ফোন করেন যাতে সবকিছু ঠিকঠাক চলছে কি না, তা নিশ্চিত করতে পারেন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Oxford Learner's Dictionary.
৪৪.
Factory production made an absence of imperfections so blandly commonplace that the ________ of hand-produced goods were now cherished where they once might have been shunned.
  1. advantages
  2. revivals
  3. benefits
  4. pretensions
  5. blemishes
সঠিক উত্তর:
blemishes
উত্তর
সঠিক উত্তর:
blemishes
ব্যাখ্যা

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -

ক) advantages (noun) [Countable noun]
- উপকারী বা দরকারি কিছু; সুবিধা; সুযোগ; লাভ; উপকার।

খ) revivals (noun)
- পুনরভ্যুদয়; পুনঃপ্রচলন

গ) benefits (noun)
- উপকার; লাভ; মঙ্গল; সুবিধা; সুফল

ঘ) pretensions noun) [Countable noun]
  দাবি; অভিমান: বিদ্যাভিমান; উঁচু সামাজিক মর্যাদার দাবি/অভিমান; মিথ্যাভিমান; অভিমানিতা; আত্মাভিমানিতা; জাঁক; দাম্ভিকতা।

ঙ) blemishes [Countable noun, Uncountable noun] (verb transitive)
- দাগ বা ত্রুটি; নৈতিক ত্রুটি; দোষ বা কলঙ্ক; ত্রুটিহীন; নির্দোষ: ত্রুটিপূর্ণ বা কলঙ্কিত করা।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - ঙ) blemishes.
- "blemishes" শব্দটি সবচেয়ে উপযুক্ত কারণ এটি হাতে তৈরি জিনিসের স্বাভাবিক অনিখুঁত দিকটিকে বোঝায়, যা একসময় অপছন্দের বিষয় হলেও এখন মূল্যবান বিবেচিত হয়।

• Complete sentence: Factory production made an absence of imperfections so blandly commonplace that the blemishes of hand-produced goods were now cherished where they once might have been shunned.
- Bangla Meaning: কারখানায় উৎপাদনের ফলে পণ্যের নিখুঁত অবস্থা এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে, আগে যা অগ্রাহ্য করা হতো, এখন সেই হাতের তৈরি জিনিসের ত্রুটিগুলোই মূল্যবান মনে করা হয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৪৫.
Find out the erroneous part of the sentence. If no mistake is found, choose no error.
You need not to worry about the upcoming project deadline, as we have plenty of time to finish the work and all the necessary resources are already available.
  1. to worry
  2. plenty of time
  3. necessary resources
  4. already available
  5. no error
সঠিক উত্তর:
to worry
উত্তর
সঠিক উত্তর:
to worry
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - to worry.
- এখানে, শুধু worry বসলে বাক্যেটি সঠিক হবে।
- Correct sentence: You need not worry about the upcoming project deadline, as we have plenty of time to finish the work and all the necessary resources are already available.

• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য থাকে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
- যেমন: You needn’t take off your shoes.

• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয়।
- তাই এদের সাধারণ নাম semi-modals.
- তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি main verb বা modal verb হিসেবে পরিচিত।

• তবে বাক্যের গঠন যদি subject + don't/doesn't + need হয় তবে এরপরে To + verb এর base form বসে।
- You don't need to spend a lot of money on presents.

Source: Oxford Learner's Dictionary.
৪৬.
Which of the following sentences is correct?
  1. Had I known about the severe weather forecast in advance, I may have planning my trip differently, ensuring I left earlier to avoid any delays.
  2. Had I knew about the severe weather forecast in advance, I would plan my trip differently, ensuring I left earlier to avoid any delays.
  3. Had I known about the severe weather forecast in advance, I would plan my trip differently, ensuring I left earlier to avoid any delays.
  4. Had I knewn about the severe weather forecast in advance, I would have planned my trip differently, ensuring I left earlier to avoid any delays.
  5. Had I known about the severe weather forecast in advance, I would have planned my trip differently, ensuring I left earlier to avoid any delays.
সঠিক উত্তর:
Had I known about the severe weather forecast in advance, I would have planned my trip differently, ensuring I left earlier to avoid any delays.
উত্তর
সঠিক উত্তর:
Had I known about the severe weather forecast in advance, I would have planned my trip differently, ensuring I left earlier to avoid any delays.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - Had I known about the severe weather forecast in advance, I would have planned my trip differently, ensuring I left earlier to avoid any delays.
বাংলা অর্থ: আগে থেকে খারাপ আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে পারলে, আমি আমার ভ্রমণ অন্যভাবে পরিকল্পনা করতাম, কোনো বিলম্ব এড়াতে আগে থেকেই রওনা দেওয়ার ব্যবস্থা করতাম।
- Third Conditional এর নিয়মানুযায়ী বাক্যটি সঠিক।

• Third Conditional এর নিয়মানুযায়ী,
- If- এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী clause টিতে Past Perfect Conditional বসে।
- অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।

 আবার,
- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
- এবং এক্ষেত্রেও, পরবর্তী clause subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verbটির past participle form হয়।
৪৭.
Fill in the gap with the appropriate preposition. 
The team's performance was a testament ______ the dedication and hard work invested in the project from the outset.
  1. to
  2. about
  3. for
  4. of
  5. on
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: The team's performance was a testament to the dedication and hard work invested in the project from the outset.
- Bangla Meaning: শুরু থেকেই দলের পারফরম্যান্স ছিল তাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার একটি দলিল স্বরূপ।

• Testament (to) 
English meaning: proof of something:
Bangla Meaning: কোনো কিছুর প্রমাণ।
Example: He is a walking testament to the value of hard work.

Source: Cambridge Dictionary.
৪৮.
Identify the word missing in the given sentence.
The sudden storm caused widespread damage, but it was an ill wind that blew nobody; the rain helped farmers with their crops.
  1. to
  2. good
  3. has
  4. except
  5. complete
সঠিক উত্তর:
good
উত্তর
সঠিক উত্তর:
good
ব্যাখ্যা
• অপশন অনুযায়ী, উল্লিখিত বাক্যের missing word ট হচ্ছে - good.
- বাক্যটির দ্বিতীয় লাইনে একটি idiom ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ন নয়।
- The phrase "an ill wind that blows nobody good" is an idiomatic expression, meaning that while something negative may happen, it often brings some positive result.
- In this case, the storm helped the farmers with their crops, making the "ill wind" ultimately beneficial.

Corrected sentence: The sudden storm caused widespread damage, but it was an ill wind that blew nobody good; the rain helped farmers with their crops.
Bangla Meaning: হঠাৎ ঝড় ব্যাপক ক্ষতি করেছিল, তবে এটি একটি খারাপ পরিস্থিতি হলেও কিছু ভালো ফলাফল নিয়ে এসেছে; বৃষ্টি কৃষকদের ফসলের জন্য উপকারী হয়েছে।

• It's an ill wind (that blows nobody any good) (idiom)
English Meaning: said to show that even a very bad situation must have some good results.
Bangla Meaning: এর দ্বারা বুঝানো হয় যে, নএকটি অত্যন্ত খারাপ পরিস্থিতিতেও কিছু ভালো ফলাফল থাকতে পারে।
Example: When the team lost the championship, it was disappointing, but it was an ill wind that blew nobody good, as it motivated them to work harder for the next season.

Source: Cambridge Dictionary.
৪৯.
The salad tastes tangy. (Make it passive)
  1. The salad is tangy if tasted.
  2. The salad is tangy when it is tasted.
  3. The salad is tasted tangy.
  4. All of these
  5. None of these.
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে - The salad tastes tangy. - এর passive voice হিসেবে ক), খ) এবং গ) তিনটি অপশনই সঠিক।
- তাই সঠিক উত্তর ঘ) All of these.

• প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি Quasi-passive sentence.
- যে sentence গঠনে active কিন্তু অর্থে passive বা অন্যের দ্বারা সংঘটিত হয় এমন বোঝায়, তাকে Quasi-passive sentence বলে।
- এই ধরনের sentence কে কয়েকভাবে passive করা যায়। যেমন:

1) Active voice এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + adjective টি বসে + when/if + প্রথম subject অনুযায়ী it/they বসে + আবারো tense অনুযায়ী auxiliary verb + মূল verb এর past participle.
Active: The salad tastes tangy.
Passive: The salad is tangy when it is tasted.
অথবা, The salad is tangy if it is tasted.

2) Active এর এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + মূল verb এর past participle + adjective টি বসে।
Active: The salad tastes tangy.
Passive: The salad is tasted tangy.

3) Active এর এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + adjective টি বসে + If + মূল verb এর past participle.
Active: The salad tastes tangy.
Passive: The salad is tangy if tasted.
৫০.
Gourmand: Appetite ::
  1. Pedant: Simplicity
  2. Skinflint: Thrift
  3. Prodigal: Energy
  4. Daredevil: Strength
  5. Egotist: Honesty
সঠিক উত্তর:
Skinflint: Thrift
উত্তর
সঠিক উত্তর:
Skinflint: Thrift
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- Gourmand (noun) ভোজনবিলাসী ব্যক্তি।
- Appetite [Uncountable noun] - (বিশেষত খাদ্যের জন্য) জৈব আকাঙ্ক্ষা; ক্ষুধা

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
Pedant (noun) যে ব্যক্তি পুঁথিগত বিদ্যা ও নিয়ম অনুশাসনের বিষয়ে অত্যন্ত কঠোর; গোঁড়া স্কুলশিক্ষক।
Simplicity (noun) [uncountable noun] সহজতা; সারল্য

খ)
Skinflint skinflint (noun) কৃপণ।
Thrift (noun) [uncountable noun] মিতব্যয়িতা; ব্যয়সংকোচ।

গ)
Prodigal (adjective) অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত।
Energy (noun) কর্মশক্তি; উদ্যম; শক্তি বা তেজ

ঘ)
Daredevil (noun) (প্রায়ই attributive(ly)) প্রগলভ; বেপরোয়া; অতিসাহসী: চ্যালেঞ্জ; সমাহ্বান।
Strength (noun) [uncountable noun] শক্তি, শক্তিমত্তা; তেজ

ঙ)
Egotist (noun) অহংবাদী; আত্মবাদী।
Honesty (noun) [uncountable noun] সততা; সাধুতা; সত্যসন্ধতা; সত্যবাদিতা; ঋজুতা; অকপট্য।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, সঠিক analogy টি হচ্ছে - Gourmand: Appetite :: Skinflint: Thrift.
- A gourmand is someone who has a great appetite for food, just as a skinflint is someone who is very careful or stingy about spending money, which relates to thrift (careful management of money).
- এই দুটি শব্দের মধ্যে সম্পর্ক হল, এক্ষেত্রে, উভয়ই একজন ব্যক্তির বিশেষ প্রবণতা বা আচরণকে বোঝায়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫১.
Choose the correct tag question: Something needs to be done about the issue, _________
  1. doesn’t something?
  2. is it?
  3. doesn’t it?
  4. isn't it?
  5. does something?
সঠিক উত্তর:
doesn’t it?
উত্তর
সঠিক উত্তর:
doesn’t it?
ব্যাখ্যা
• Correct tag question: Something needs to be done about the issue, doesn’t it?

• Tag question করার নিয়ম-
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে it ব্যবহৃত হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি Affirmative এ আছে, তাই Tag question Negative হবে এবং বাক্যটি present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে - does't it?

Source: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10)