পরীক্ষা আর্কাইভ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

পরীক্ষা১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা – ৭৬: আইন বিষয়াবলী - ২৮ Subject: The Contract Act, 1872 Topic: Full Syllabus
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি

১৯তম জুডিসিয়াল সার্ভিস (BJS) প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
বাতিলযোগ্য চুক্তি (Voidable Contract) এর সংজ্ঞা কত ধারায় দেয়া আছে?
  1. ধারা ২(গ)
  2. ধারা ২(চ)
  3. ধারা ২(জ)
  4. ধারা ২(ঝ)
সঠিক উত্তর:
ধারা ২(ঝ)
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২(ঝ)
ব্যাখ্যা
The Contract Act, 1872: ধারা ২(ঝ)-
“যে চুক্তি এক বা একাধিক পক্ষের ইচ্ছানুসারে আইনত বলবৎ করা যায়, কিন্তু অপর পক্ষ বা পক্ষসমূহের ইচ্ছানুসারে নয়, তাকে বাতিলযোগ্য চুক্তি (Voidable Contract) বলা হয়।”

[An agreement which is enforceable by law at the option of one or more of the parties thereto, but not at the option of the other or others, is a voidable contract]
.
চুক্তি গঠনের প্রথম ধাপ কোনটি?
  1. সম্মতি
  2. প্রস্তাব
  3. প্রতিশ্রুতি
  4. নিবন্ধন
সঠিক উত্তর:
প্রস্তাব
উত্তর
সঠিক উত্তর:
প্রস্তাব
ব্যাখ্যা
চুক্তি (Contract) গঠনের জন্য সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করা হয়:ণ

১. প্রস্তাব (Proposal / Offer):
- এটাই চুক্তি গঠনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
- যখন একজন ব্যক্তি অন্যকে কিছু করার বা না করার ইচ্ছা প্রকাশ করে এবং সেই কাজের জন্য অপর পক্ষের সম্মতি চায়, তখন তাকে প্রস্তাব বলা হয়।

উদাহরণ:
রাহুল একজন গাড়ি বিক্রেতা। সে জয়নালকে বলে, “আপনাকে আমি আমার গাড়িটি ৫ লক্ষ টাকায় দিতে চাই।”- এটি একটি প্রস্তাব।

২. সম্মতি (Acceptance):
যদি প্রস্তাবপ্রাপ্ত ব্যক্তি প্রস্তাবে সম্মতি দেয়, তাহলে সেটি প্রস্তাব গ্রহণ হিসেবে গণ্য হয় এবং তখন প্রস্তাবটি প্রতিশ্রুতি (Promise)-তে রূপ নেয়।

৩. প্রতিশ্রুতি (Promise) ও চুক্তি:
যখন সম্মতির সাথে কোনো বিনিময়মূল্য বা consideration জড়িত থাকে, তখন সেটা আইনত চুক্তি (Contract) হিসেবে গণ্য হয়।
.
Promises which form the consideration or part of the consideration for each other are called ________.
  1. mutual contracts
  2. conditional offers
  3. express agreements
  4. reciprocal promises
সঠিক উত্তর:
reciprocal promises
উত্তর
সঠিক উত্তর:
reciprocal promises
ব্যাখ্যা
ধারা ২(চ):
"যেসব প্রতিশ্রুতি একে অপরের প্রতিদান বা প্রতিদানের অংশ হিসাবে গৃহীত হয়, সেগুলোকে পরস্পর প্রতিশ্রুতি (reciprocal promises) বলা হয়।"

2(f)- Promises which form the consideration or part of the consideration for each other are called reciprocal promises:
.
A তার পুত্র B-কে তার অপ্রাপ্তবয়স্ক অবস্থায় কিছু টাকা ধার দেয়। B সাবালক হওয়ার পর A তার পিতৃত্বের প্রভাব খাটিয়ে B-এর কাছ থেকে ধারিত টাকার চেয়ে বেশি অর্থের জন্য একটি বন্ড আদায় করে নেয়। এটি ________ উদাহরণ।
  1. প্রতারণার
  2. অযাচিত প্রভাবের
  3. ভ্রান্ত উপস্থাপনের
  4. বলপ্রয়োগের
সঠিক উত্তর:
অযাচিত প্রভাবের
উত্তর
সঠিক উত্তর:
অযাচিত প্রভাবের
ব্যাখ্যা
ধারা ১৬: "অযাচিত প্রভাব" (Undue Influence):
(১) যেখানে চুক্তি সম্পাদনের সময় চুক্তিপক্ষদের মধ্যে এমন সম্পর্ক বিদ্যমান থাকে যাতে এক পক্ষ অপর পক্ষের ইচ্ছাকে প্রভাবিত করার মতো অবস্থানে থাকে এবং সে সেই প্রভাব ব্যবহার করে অন্য পক্ষের উপর অন্যায় সুবিধা গ্রহণ করে - তখন বলা হয় চুক্তিটি "অযাচিত প্রভাব" দ্বারা প্রভাবিত।

(২) নিম্নোক্ত ক্ষেত্রে একজন ব্যক্তি অন্যের ইচ্ছার উপর প্রভাব বিস্তার করার অবস্থানে আছেন বলে বিবেচিত হবেন:
(ক) তিনি অন্যের উপর বাস্তব বা আপাত কর্তৃত্ব রাখেন, অথবা fiduciary (বিশ্বাসভিত্তিক) সম্পর্কে রয়েছেন; অথবা
(খ) তিনি এমন কোনো ব্যক্তির সঙ্গে চুক্তি করেন, যার মানসিক সক্ষমতা বয়স, অসুস্থতা বা মানসিক/শারীরিক কষ্টের কারণে ক্ষতিগ্রস্ত।

(৩) যখন কেউ অপরের ইচ্ছার উপর প্রভাব বিস্তার করার অবস্থানে থেকে তার সঙ্গে চুক্তি করেন, এবং সেই চুক্তি আপাতদৃষ্টিতে বা উপস্থাপিত প্রমাণে অন্যায্য বা অপ্রতিসাম্য (unconscionable) বলে মনে হয়- তখন প্রমাণের দায় বর্তায় প্রভাব বিস্তারকারীর উপর, যে চুক্তিটি অবৈধ প্রভাবে প্রভাবিত নয় তা প্রমাণ করতে হবে।

- এই উপ-ধারা Evidence Act, 1872-এর ধারা ১১১ প্রভাবিত করে না।

উদাহরণ (Illustration):
(ক) A তার পুত্র B-কে তার অপ্রাপ্তবয়স্ক অবস্থায় কিছু টাকা ধার দেয়। B সাবালক হওয়ার পর A তার পিতৃত্বের প্রভাব খাটিয়ে B-এর কাছ থেকে ধারিত টাকার চেয়ে বেশি অর্থের জন্য একটি বন্ড আদায় করে নেয়। এটি অযাচিত প্রভাবের একটি উদাহরণ।
.
পণ্য বন্ধক রেখে যে ব্যক্তি ঋণের নিরাপত্তা প্রদান করেন, তাকে কী বলা হয়?
  1. Bailee
  2. Pawnor
  3. Pawnee
  4. Mortgagee
সঠিক উত্তর:
Pawnor
উত্তর
সঠিক উত্তর:
Pawnor
ব্যাখ্যা
সংজ্ঞা (ধারা ১৭২):
Pledge (অঙ্গীকার বন্ধক):
যখন কোনো সম্পদ (পণ্য) ঋণ পরিশোধ বা কোনো প্রতিশ্রুতি পূরণের নিরাপত্তা হিসেবে কাউকে হস্তান্তর করা হয়, তাকে Pledge বলে।

Pawnor (অঙ্গীকারদাতা):
যে ব্যক্তি ঋণের নিরাপত্তা দিতে গিয়ে পণ্য হস্তান্তর করে, সে হল Pawnor।

Pawnee (অঙ্গীকারগ্রহীতা):
যে ব্যক্তি ঐ পণ্য গ্রহণ করে, সে হল Pawnee।
.
প্রস্তাব প্রত্যাহারের জন্য নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয়?
  1. প্রস্তাবদাতার মৃত্যু
  2. প্রত্যাহারের বিজ্ঞপ্তি প্রেরণ
  3. প্রস্তাবগ্রহণকারীর দেওয়ালিয়াত্ব
  4. প্রস্তাব গ্রহণের জন্য সময়ের লংঘন
সঠিক উত্তর:
প্রস্তাবগ্রহণকারীর দেওয়ালিয়াত্ব
উত্তর
সঠিক উত্তর:
প্রস্তাবগ্রহণকারীর দেওয়ালিয়াত্ব
ব্যাখ্যা
ধারা ৬: প্রত্যাহার কীভাবে করা হয় (Revocation how made):
একটি প্রস্তাব প্রত্যাহার (revoked) করা হয়-
১) প্রস্তাবদাতা যখন প্রত্যাহারের বিজ্ঞপ্তি (notice of revocation) প্রস্তাবপ্রাপ্তকে জানায়;
২) প্রস্তাবগ্রহণের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেলে, অথবা যদি নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত না থাকে, তাহলে যুক্তিসঙ্গত সময় পেরিয়ে গেলেও গ্রহণযোগ্যতার কোনো যোগাযোগ না হলে;
৩) গ্রহণকারী যদি প্রস্তাব গ্রহণের পূর্বশর্ত (condition precedent) পূরণ করতে ব্যর্থ হয়;
৪) প্রস্তাবদাতার মৃত্যু বা পাগলামি ঘটলে, এবং যদি এই তথ্য প্রস্তাবগ্রহণকারীর কাছে পৌঁছে যায় প্রস্তাব গ্রহণের আগে।
.
"কোনো ব্যক্তির বিবাহে বাধা সৃষ্টি করে এমন যেকোনো চুক্তি বাতিল (Void) হিসেবে গণ্য হবে।"- কত ধারায় এই বিধান আছে?
  1. ধারা ২৫
  2. ধারা ২৬
  3. ধারা ২৭
  4. ধারা ২৮
সঠিক উত্তর:
ধারা ২৬
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২৬
ব্যাখ্যা
ধারা ২৬: বিবাহে বাধা দেওয়ার চুক্তি বাতিল-
"অপ্রাপ্তবয়স্ক ব্যতীত অন্য কোনো ব্যক্তির বিবাহে বাধা সৃষ্টি করে এমন যেকোনো চুক্তি বাতিল (Void) হিসেবে গণ্য হবে।"
[Every agreement in restrain of the marriage of any person, other than a minor, is void.]
.
A, being entitled to an estate for the life of B, agrees to sell it to C. B was dead at the time of the agreement, but both parties were ignorant of the fact. The agreement is _________.
  1. valid
  2. void
  3. voidable
  4. legal
সঠিক উত্তর:
void
উত্তর
সঠিক উত্তর:
void
ব্যাখ্যা
(ধারা ২০)
যখন কোনো চুক্তির উভয় পক্ষই এমন কোনো সত্যিকার বিষয় সম্পর্কে ভুল ধারণায় থাকে যা চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন সেই চুক্তি বাতিল (Void) হবে।

ব্যাখ্যা: কোনো বস্তুর মূল্য সম্পর্কে ভুল ধারণা থাকাকে সত্যিকার বিষয়ে ভুল (mistake as to matter of fact) ধরা হবে না।

উদাহরণসমূহ:
(ক) A ও B চুক্তি করে, A ইংল্যান্ড থেকে চট্টগ্রামগামী নির্দিষ্ট পণ্যবাহী জাহাজের মালামাল B-কে বিক্রি করবে বলে। কিন্তু চুক্তির আগে জাহাজটি ডুবেযাওয়া ও মালামাল হারিয়ে যাওয়ার খবর উভয় পক্ষের অজানা। তাই চুক্তিটি বাতিল।
(খ) A চুক্তি করে B থেকে একটি ঘোড়া কিনবে। কিন্তু চুক্তির সময় ঘোড়াটি মৃত ছিল, যা উভয় পক্ষ জানে না। তাই চুক্তিটি বাতিল।
(গ) A চুক্তি করে B-এর জীবদ্দশায় তার একটি সম্পত্তি C-কে বিক্রি করবে। কিন্তু চুক্তির সময় B মৃত ছিল, যা উভয় পক্ষ জানত না। তাই চুক্তিটি বাতিল।
.
B বলে A-কে: "তুমি যদি এটা অস্বীকার না করো, তাহলে আমি ধরে নেবো ঘোড়াটি সুস্থ।" A কিছু না বলে চুপ থাকে। এই ক্ষেত্রে-
  1. প্রতারণা হিসেবে গণ্য হবে
  2. A-এর নীরবতা কথার সমতুল্য
  3. প্রতারণা হিসেবে গণ্য হবে না
  4. ক এবং খ
সঠিক উত্তর:
ক এবং খ
উত্তর
সঠিক উত্তর:
ক এবং খ
ব্যাখ্যা
Fraud (প্রতারণা) - ধারা ১৭, চুক্তি আইন:
প্রতারণা বলতে বোঝায়, এমন কিছু কর্মকাণ্ড যা একজন পক্ষ, তার সহযোগী বা এজেন্ট দ্বারা অপর পক্ষকে প্রতারিত করার উদ্দেশ্যে বা চুক্তিতে প্ররোচিত করার জন্য করা হয়। এই ধরণের কর্মকাণ্ডগুলো নিম্নরূপ:
১. এমন একটি মিথ্যা তথ্যকে সত্য হিসেবে উপস্থাপন করা, যা প্রদানকারী নিজেই সত্য বলে বিশ্বাস করে না।
২. কোনো গুরুত্বপূর্ণ তথ্য জেনে-বুঝেও ইচ্ছাকৃতভাবে তা গোপন রাখা।
৩. প্রতিশ্রুতি দেওয়া, যার বাস্তবায়নের কোনো ইচ্ছাই নেই।
৪. যেকোনো এমন কর্মকাণ্ড যা প্রতারণার উদ্দেশ্যে করা হয়।
৫. আইন যেসব কার্য বা অবহেলাকে স্পষ্টভাবে প্রতারণা হিসেবে ঘোষণা করে।

ব্যাখ্যা (Explanation):
শুধুমাত্র নীরবতা (silence) সাধারণত প্রতারণা নয়। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যেখানে তথ্য গোপন না করে বলা উচিত ছিল, বা নীরবতা মানেই সম্মতির মতো আচরণ হয় — তখন তা প্রতারণা হিসেবে গণ্য হতে পারে।

উদাহরণসমূহ (Illustrations):
(ক) A একটি ঘোড়া নিলামে B-কে বিক্রি করে, যদিও A জানে ঘোড়াটি অসুস্থ। কিন্তু A এই অসুস্থতার বিষয়ে B-কে কিছু বলে না।
- এটি A-এর পক্ষ থেকে প্রতারণা নয়।

(খ) B বলে A-কে: "তুমি যদি এটা অস্বীকার না করো, তাহলে আমি ধরে নেবো ঘোড়াটি সুস্থ।" A কিছু না বলে চুপ থাকে।
- এই ক্ষেত্রে, A-এর নীরবতা কথার সমতুল্য ধরা হবে।
- এটি প্রতারণা হিসেবে গণ্য হবে।
১০.
নিম্নলিখিত কোন ক্ষেত্রে সাব-এজেন্ট সরাসরি প্রিন্সিপালের কাছে দায়বদ্ধ হন?
  1. প্রতারণা করলে
  2. ইচ্ছাকৃত ক্ষতি করলে
  3. কোনো ক্ষেত্রেই নয়
  4. ক বা খ
সঠিক উত্তর:
ক বা খ
উত্তর
সঠিক উত্তর:
ক বা খ
ব্যাখ্যা
সাব-এজেন্ট সম্পর্কিত বিধান (ধারা ১৯২)
১. প্রতিনিধিত্ব - উপযুক্তভাবে নিয়োগপ্রাপ্ত সাব-এজেন্ট-
যদি কোনো সাব-এজেন্ট যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হন, তাহলে তৃতীয় পক্ষের (third persons) ক্ষেত্রে তিনি এমনভাবে প্রিন্সিপালকে প্রতিনিধিত্ব করবেন, যেন তিনিই কর্তার দ্বারা সরাসরি নিযুক্ত একজন এজেন্ট। ফলে, সাব-এজেন্টের কার্যকলাপের জন্য কর্তাও তৃতীয় পক্ষের কাছে বাধ্য ও দায়বদ্ধ হবেন।

২. এজেন্টের দায়িত্ব-
যদিও সাব-এজেন্ট তৃতীয় পক্ষের কাছে প্রিন্সিপালকে প্রতিনিধিত্ব করেন, তথাপি তার কাজের জন্য মূল দায়িত্ব থাকে এজেন্টের ওপর।

৩. সাব-এজেন্টের দায়িত্ব-
সাব-এজেন্ট তার কার্যকলাপের জন্য এজেন্টের কাছে দায়বদ্ধ থাকেন। তিনি প্রিন্সিপালের কাছে সরাসরি দায়বদ্ধ নন - শুধুমাত্র দুটি ক্ষেত্রে ব্যতিক্রম হয়:
- প্রতারণা (fraud);
- ইচ্ছাকৃত ক্ষতিসাধন বা জ্ঞাতভাবে অন্যায় (wilful wrong)।
১১.
A চুক্তি করেছে যে সে B-কে টাকা দেবে যদি B, C-কে বিয়ে করে। কিন্তু C মারা যায়, এবং B-এর সঙ্গে তার বিয়ে হয়নি।, তখন চুক্তিটি-
  1. বলবৎ করা যায়
  2. পরিবর্তিত হয়
  3. বাতিল হয়ে যায়
  4. শর্ত সাপেক্ষে থাকে
সঠিক উত্তর:
বাতিল হয়ে যায়
উত্তর
সঠিক উত্তর:
বাতিল হয়ে যায়
ব্যাখ্যা
ধারা ৩২: অনিশ্চিত ঘটনার উপর নির্ভরশীল চুক্তির বলবৎকরণ:
"যে চুক্তি কোনো অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনার উপর নির্ভর করে (Contingent Contract), তা সেই ঘটনা না ঘটা পর্যন্ত আইন অনুযায়ী বলবৎ করা যায় না। যদি সেই ঘটনা অসম্ভব হয়ে যায়, তবে চুক্তিটি বাতিল (void) হয়ে যায়।"

উদাহরণ (Illustrations):
(ক) A, B-এর ঘোড়া কিনবে যদি সে C-এর আগে বেঁচে থাকে — এই চুক্তি বলবৎ হবে না যতক্ষণ না C মারা যায় এবং A তখনো জীবিত থাকে।
(খ) A, B-কে ঘোড়া বিক্রি করবে যদি C, যাকে ঘোড়াটি প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছে, তা কিনতে অস্বীকৃতি জানায়। এই চুক্তি বলবৎ হবে না যতক্ষণ না C ঘোড়াটি কিনতে অস্বীকার করে।
(গ) A চুক্তি করেছে যে সে B-কে টাকা দেবে যদি B, C-কে বিয়ে করে। কিন্তু C মারা যায়, এবং B-এর সঙ্গে তার বিয়ে হয়নি। চুক্তিটি বাতিল হয়ে যায়।
১২.
ধারা ৬৮ অনুসারে, চুক্তি করার ক্ষেত্রে অক্ষম ব্যক্তি যদি কারো দ্বারা প্রয়োজনীয় উপকরণ পান, তাহলে সরবরাহকারী অক্ষম ব্যক্তির সম্পত্তি থেকে-
  1. খরচ ফেরত পেতে পারেন না
  2. খরচ ফেরত পাওয়ার অধিকারী
  3. অভিভাবকের অনুমতি সাপেক্ষে খরচ ফেরত পেতে পারে
  4. আদালতের অনুমতি সাপেক্ষে খরচ ফেরত পেতে পারে
সঠিক উত্তর:
খরচ ফেরত পাওয়ার অধিকারী
উত্তর
সঠিক উত্তর:
খরচ ফেরত পাওয়ার অধিকারী
ব্যাখ্যা
Claim for Necessaries Supplied to Person Incapable of Contracting (ধারা ৬৮)-
যদি কোনো ব্যক্তি, যিনি আইনগতভাবে চুক্তি করতে অক্ষম, বা এমন কেউ যার ভরণপোষণের জন্য তিনি আইনের দ্বারা বাধ্য, তাদের জীবনযাত্রার মান অনুসারে উপযুক্ত প্রয়োজনীয় জিনিসপত্র (necessaries) অন্য কেউ সরবরাহ করেন, তাহলে সরবরাহকারী ব্যক্তি সেই অক্ষম ব্যক্তির সম্পত্তি থেকে খরচ ফেরত (reimbursement) পাওয়ার অধিকারী হন।

উদাহরণ (Illustrations):
(ক) A, B নামক একজন উন্মাদের (lunatic) জন্য তার জীবনযাত্রার মান অনুযায়ী প্রয়োজনীয় জিনিস সরবরাহ করেন। A, B-র সম্পত্তি থেকে খরচ ফেরত পেতে পারেন।
(খ) A, B (একজন উন্মাদ)-এর স্ত্রী ও সন্তানদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেন। A, B-র সম্পত্তি থেকে সেই খরচ ফেরত পেতে পারেন।
১৩.
A, B-কে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা বলে যে তার কারখানায় প্রতিবছর ৫০০ মণ নীল উৎপাদিত হয়, এবং এই মিথ্যা তথ্য দিয়ে B-কে কারখানাটি কিনতে প্ররোচিত করে। এক্ষেত্রে, চুক্তিটির পরিণতি কী হবে?
  1. বৈধ
  2. বাতিল
  3. B-এর ইচ্ছানুসারে বাতিলযোগ্য
  4. A-এর ইচ্ছানুসারে বাতিলযোগ্য
সঠিক উত্তর:
B-এর ইচ্ছানুসারে বাতিলযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
B-এর ইচ্ছানুসারে বাতিলযোগ্য
ব্যাখ্যা
স্বেচ্ছায় সম্মতিহীন চুক্তির বাতিলযোগ্যতা (ধারা ১৯):
❝যখন কোনো চুক্তিতে সম্মতি প্রদান জোরপূর্বক (coercion), প্রতারণা (fraud), অথবা মিথ্যাপ্রতিনিধিত্ব (misrepresentation) দ্বারা প্রভাবিত হয়, তখন সেই চুক্তিটি বাতিলযোগ্য (voidable) হয় ঐ পক্ষের কাছে যার সম্মতি এইভাবে আদায় করা হয়েছে।❞

কর্তব্য এবং বিকল্প:
যার সম্মতি প্রতারণা বা মিথ্যাপ্রতিনিধিত্বের মাধ্যমে আদায় করা হয়েছে, সে চাইলে চুক্তি বলবৎ রাখতে পারে এবং দাবি করতে পারে যে তাকে সেই অবস্থানে ফিরিয়ে দেওয়া হোক, যেন মিথ্যা বক্তব্যগুলো সত্য হতো।

ব্যতিক্রম: যদি সম্মতি মিথ্যাপ্রতিনিধিত্ব বা এমন একটি নীরবতার মাধ্যমে আদায় হয়, যা Section 17 অনুযায়ী প্রতারণামূলক, তাহলে: চুক্তি বাতিলযোগ্য হবে না, যদি ক্ষতিগ্রস্ত পক্ষ সাধারণ সতর্কতার মাধ্যমে সত্য জানতে পারত।

ব্যাখ্যা: যে প্রতারণা বা মিথ্যাপ্রতিনিধিত্বে প্রভাবিত হয়ে সম্মতি দেওয়া হয়নি, তা চুক্তিকে বাতিলযোগ্য করে না।

উদাহরণ:
(ক) A, B-কে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা বলে যে তার কারখানায় প্রতিবছর ৫০০ মণ নীল উৎপাদিত হয়, এবং এই মিথ্যা তথ্য দিয়ে B-কে কারখানাটি কিনতে প্ররোচিত করে।
- এই ক্ষেত্রে, চুক্তিটি B-এর ইচ্ছানুসারে বাতিলযোগ্য।
১৪.
যেসব ক্ষেত্রে এজেন্ট নিজে ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকেন, সেসব ক্ষেত্রে তার সাথে লেনদেনকারী ব্যক্তি চাইলে কাকে দায়ী করতে পারেন?
  1. শুধু এজেন্টকে
  2. শুধু প্রিন্সিপালকে
  3. প্রিন্সিপালের মনোনীত ব্যক্তিকে
  4. এজেন্ট বা প্রিন্সিপাল বা উভয়কে
সঠিক উত্তর:
এজেন্ট বা প্রিন্সিপাল বা উভয়কে
উত্তর
সঠিক উত্তর:
এজেন্ট বা প্রিন্সিপাল বা উভয়কে
ব্যাখ্যা
এজেন্ট ব্যক্তিগতভাবে দায়বদ্ধ হলে তার সাথে লেনদেনকারী ব্যক্তির অধিকার (ধারা ২৩৩)-
যেসব ক্ষেত্রে এজেন্ট নিজে ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকেন, সেসব ক্ষেত্রে তার সাথে লেনদেনকারী ব্যক্তি চাইলে এজেন্টকে, প্রিন্সিপালকে অথবা উভয়কেই দায়ী করতে পারেন।
[In cases where the agent is personally liable, a person dealing with him may hold either him or his principal, or both of them, liable.]

উদাহরণ
A, B-র সঙ্গে ১০০ বেল তুলা বিক্রির জন্য একটি চুক্তিতে প্রবেশ করেন। পরবর্তীতে A জানতে পারেন যে B আসলে C-র পক্ষে এজেন্ট হিসেবে কাজ করছিলেন। এই পরিস্থিতিতে A চাইলে B অথবা C, অথবা উভয়ের বিরুদ্ধে তুলার মূল্য দাবি করে মামলা করতে পারেন।
১৫.
যদি কোনো চুক্তি সম্পাদনের পর কাজটি অসম্ভব হয়ে যায়, তবে-
  1. চুক্তি অব্যাহত থাকে
  2. সময় বৃদ্ধি করা হয়
  3. চুক্তিটি বাতিল হয়ে যায়
  4. পক্ষগুলো নতুন চুক্তি করবে
সঠিক উত্তর:
চুক্তিটি বাতিল হয়ে যায়
উত্তর
সঠিক উত্তর:
চুক্তিটি বাতিল হয়ে যায়
ব্যাখ্যা
ধারা ৫৬: অসম্ভব কাজ করার চুক্তি-
(১) স্বাভাবিকভাবে অসম্ভব কাজের জন্য চুক্তি — বাতিল
যে চুক্তি এমন একটি কাজ করার উদ্দেশ্যে করা হয় যা নিজেই অসম্ভব, সেই চুক্তি বাতিল (void)।

(২) চুক্তির পরে কাজটি অসম্ভব বা অবৈধ হলে — চুক্তি বাতিল
যদি কোনো কাজ, চুক্তি সম্পাদনের পরে, এমন কোনো ঘটনার কারণে (যা প্রতিশ্রুতিদাতা রোধ করতে পারেননি) অসম্ভব বা অবৈধ হয়ে পড়ে, তবে চুক্তিটি সেই মুহূর্তে বাতিল হয়ে যায়।

(৩) অসম্ভব বা অবৈধ কাজ জানার পরও চুক্তি করলে ক্ষতিপূরণ দিতে হবে
যদি কোনো ব্যক্তি এমন কিছু করার প্রতিশ্রুতি দেন, যা তিনি জানতেন বা যৌক্তিকভাবে জানার কথা ছিল যে সেটি অসম্ভব বা অবৈধ, এবং প্রতিশ্রুতিপ্রাপক তা না জানেন, তাহলে প্রতিশ্রুতিদাতাকে প্রতিশ্রুতি না রাখার ফলে হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

উদাহরণ (Illustrations):
(ক) A ও B-এর মধ্যে একটি চুক্তি হয় যেখানে A যাদুবলে গুপ্তধন আবিষ্কার করবে। — চুক্তিটি বাতিল।
(খ) A ও B একে অপরকে বিয়ে করার চুক্তি করে, কিন্তু বিয়ের সময় আসার আগে A পাগল হয়ে যায় — চুক্তিটি বাতিল।
(গ) A, B-কে বিয়ে করার চুক্তি করে, যদিও সে ইতিমধ্যে C-র সাথে বিবাহিত এবং বহুবিবাহ তার আইনে নিষিদ্ধ — B-এর ক্ষতির জন্য A ক্ষতিপূরণ দিতে বাধ্য।
(ঘ) A, B-এর জন্য বিদেশি বন্দরে মাল তোলার চুক্তি করে। পরবর্তীতে সেই দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে A-এর সরকার — চুক্তিটি বাতিল হয়ে যায়।
(ঙ) A ৬ মাসের জন্য থিয়েটারে অভিনয়ের চুক্তি করে, কিন্তু কিছুদিন অসুস্থ থাকায় অভিনয় করতে পারে না — সেই দিনগুলোর জন্য চুক্তি বাতিল।
১৬.
What is the legal status of a person who finds goods belonging to another and takes them into custody?
  1. Bailee
  2. Seller
  3. Agent of the owner
  4. Owner of the goods
সঠিক উত্তর:
Bailee
উত্তর
সঠিক উত্তর:
Bailee
ব্যাখ্যা
ধারা ৭১: Responsibility of Finder of Goods (খোয়া যাওয়া সম্পত্তি উদ্ধারকারীর দায়িত্ব)-
যে ব্যক্তি অন্য কারো মালামাল খুঁজে পান এবং তা নিজের হেফাজতে নেন, তিনি একজন জিম্মাদারের (Bailee) মতো একই দায়িত্বের অধীন হন। অর্থাৎ, তিনি সেই মাল নিরাপদে রক্ষা করবেন এবং যথাযথভাবে মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করবেন।

[A person who finds goods belonging to another and takes them into his custody, is subject to the same responsibility as a bailee.]
১৭.
ধারাবাহিক জামানত প্রত্যাহার করার ক্ষেত্রে কী করতে হবে?
  1. ঋণদাতাকে লিখিত নোটিশ দিতে হবে
  2. আদালতের অনুমতি নিতে হবে
  3. ঋণগ্রহীতাকে জানাতে হবে
  4. ঋণদাতাকে মৌখিকভাবে জানালেই যথেষ্ট
সঠিক উত্তর:
ঋণদাতাকে লিখিত নোটিশ দিতে হবে
উত্তর
সঠিক উত্তর:
ঋণদাতাকে লিখিত নোটিশ দিতে হবে
ব্যাখ্যা
ধারা ১৩০: ধারাবাহিক জামানতের প্রত্যাহার (Revocation of Continuing Guarantee)-
একটি ধারাবাহিক জামানত (continuing guarantee) যেকোনো সময় জামিনদাতা কর্তৃক ভবিষ্যতের লেনদেনগুলোর জন্য বাতিল (revoke) করা যেতে পারে, তবে এর জন্য ঋণদাতাকে লিখিতভাবে অবহিত করতে হবে।

উদাহরণ (Illustrations):
(ক) A, B-এর অনুরোধে C-এর জন্য বিল ডিসকাউন্ট করার জামানত দেয় ১২ মাসের জন্য, সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত। B, C-এর জন্য ২,০০০ টাকা পর্যন্ত বিল ডিসকাউন্ট করে।
৩ মাস পর A জামানত বাতিল করে। A, এরপর আর কোনো ডিসকাউন্টের দায়ে বাধ্য নয়, তবে C যদি ২,০০০ টাকা ফেরত না দেয়, তবে সেই জন্য A দায়ী থাকবে।

(খ) A জামানত দেয় যে C, B-এর সব বিলের অর্থ পরিশোধ করবে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত। B একটি বিল ড্র করে, C তা গ্রহণ করে। এরপর A জামানত প্রত্যাহার করে। C বিলটি পরিশোধ করতে ব্যর্থ হয়। A এই বিলটির জন্য দায়ী থাকবেন, কারণ এটি তার প্রত্যাহারের আগে গৃহীত হয়েছিল।
১৮.
ধারা ১৬২ অনুযায়ী, 'Gratuitous bailment' কখন সমাপ্ত হয়ে যায়?
  1. আদালতের নির্দেশে
  2. যখন চুক্তির মেয়াদ শেষ হয়
  3. যখন জিম্মাদাতা দেউলিয়া হয়ে যায়
  4. যখন জিম্মাদার বা জিম্মাদাতা মারা যায়
সঠিক উত্তর:
যখন জিম্মাদার বা জিম্মাদাতা মারা যায়
উত্তর
সঠিক উত্তর:
যখন জিম্মাদার বা জিম্মাদাতা মারা যায়
ব্যাখ্যা
ধারা ১৬২: অনাবশ্যিক জমা (gratuitous bailment) মৃত্যু দ্বারা সমাপ্ত হয়
যদি জিম্মা চুক্তি বিনা প্রতিদানে (gratuitous) হয়ে থাকে, তবে জিম্মাদার (Bailor) বা জিম্মাদাতা (Bailee)- যে কোনো একজনের মৃত্যুর ফলে জিম্মা চুক্তি সমাপ্ত হয়ে যায়।
[A gratuitous bailment is terminated by the death either of the bailor or of the bailee.]
১৯.
'ক', 'খ'-র কোনো অনুমতি ছাড়া, 'খ'-র টাকা 'গ'-কে ধার দেন। পরে 'খ' ঐ ধার দেয়া টাকার ওপর 'গ' থেকে সুদ গ্রহণ করেন। এক্ষেত্রে কোনটি বোঝায়?
  1. ঋণ বাতিল হবে
  2. 'ক' সুদ প্রাপ্য
  3. 'খ' ঋণ অনুমোদন করে নাই
  4. 'খ' ঋণ অনুমোদন করেছে
সঠিক উত্তর:
'খ' ঋণ অনুমোদন করেছে
উত্তর
সঠিক উত্তর:
'খ' ঋণ অনুমোদন করেছে
ব্যাখ্যা
ধারা ১৯৬: অনুমতি ছাড়া করা কাজ — অনুমোদনের প্রভাব-
যখন কোনো ব্যক্তি অন্য কারো পক্ষে, কিন্তু তার জ্ঞান বা অনুমতি ছাড়া, কোনো কাজ করেন, তখন যার পক্ষে কাজটি করা হয়েছে, তিনি ঐ কাজ অনুমোদন (ratify) বা অস্বীকার (disown) করতে পারেন।
যদি তিনি তা অনুমোদন করেন, তবে এটি তেমনই প্রভাব ফেলবে যেমনটি যদি কাজটি তার কর্তৃত্বে করা হতো।

ধারা ১৯৭: অনুমোদন ব্যক্ত বা ইঙ্গিতপূর্ণ হতে পারে-
অনুমোদন (Ratification) স্পষ্টভাবে (expressed) হতে পারে, অথবা যার পক্ষে কাজ করা হয়েছে তার আচরণের মাধ্যমে পরোক্ষভাবে (implied) প্রকাশ পেতে পারে।

উদাহরণসমূহ
(ক) A, কোনো প্রকার অনুমতি ছাড়া, B-র জন্য কিছু পণ্য কেনে। পরে B সেই পণ্যগুলো নিজ নামে C-কে বিক্রি করে দেন। B-র এই আচরণ নির্দেশ করে যে, A-র করা কেনাকাটাটি তিনি অনুমোদন করেছেন।

(খ) A, B-র কোনো অনুমতি ছাড়া, B-র টাকা C-কে ধার দেন। পরে B ঐ ধার দেয়া টাকার ওপর C থেকে সুদ গ্রহণ করেন। B-র এই আচরণ দেখায় যে, তিনি ঐ ঋণ অনুমোদন করেছেন।
২০.
যদি চুক্তিতে প্রতিশ্রুতি পালনের সময় উল্লেখ না থাকে, তবে প্রতিশ্রুতি কখন পালন করতে হবে?
  1. আদালতের নির্দেশে
  2. যখন প্রতিশ্রুতিপ্রাপক চায়
  3. যৌক্তিক সময়ের মধ্যে
  4. প্রতিশ্রুতিদাতার ইচ্ছানুযায়ী
সঠিক উত্তর:
যৌক্তিক সময়ের মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
যৌক্তিক সময়ের মধ্যে
ব্যাখ্যা
ধারা ৪৬: প্রতিশ্রুতি পালনের সময় - কোনো আবেদন প্রয়োজন নেই এবং সময় নির্ধারিত না থাকলে-
"যেখানে চুক্তি অনুযায়ী, প্রতিশ্রুতিকারীকে (promisor) প্রতিশ্রুতি পালন করতে হবে প্রতিশ্রুতিপ্রাপক (promisee) কোনো আবেদন না করেও, এবং যদি চুক্তিতে প্রতিশ্রুতি পালনের নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না থাকে, তবে প্রতিশ্রুতি একটি যৌক্তিক সময়ের মধ্যে (within a reasonable time) সম্পন্ন করতে হবে।"

ব্যাখ্যা: যে সময়টিকে "যৌক্তিক সময়" বলা হবে, তা প্রতিটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রকৃত পরিস্থিতির উপর নির্ভর করে নির্ধারণ করা হবে।
২১.
A চুক্তি করে যে, যদি C, B-এর বিরুদ্ধে মামলা করে তবে সে B-কে ক্ষতিপূরণ দেবে - এটি কী ধরনের চুক্তি?
  1. দান চুক্তি
  2. জিম্মা চুক্তি
  3. বন্ধক চুক্তি
  4. ক্ষতিপূরণ চুক্তি
সঠিক উত্তর:
ক্ষতিপূরণ চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতিপূরণ চুক্তি
ব্যাখ্যা
ধারা ১২৪: "ক্ষতিপূরণ চুক্তি" (Contract of Indemnity) সংজ্ঞা-
যে চুক্তিতে একজন পক্ষ প্রতিশ্রুতি দেয় অন্য পক্ষকে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য— (যে ক্ষতি হতে পারে প্রতিশ্রুতিদাতার নিজের কার্যকলাপ থেকে, অথবা অন্য কোনো ব্যক্তির কার্যকলাপ থেকে), সে চুক্তিকে বলা হয় "ক্ষতিপূরণ চুক্তি" (Contract of Indemnity)।

উদাহরণ (Illustration):
A, B-কে এই মর্মে চুক্তি করে যে, C যদি B-এর বিরুদ্ধে ২০০ টাকার কোনো মামলা করে, তবে সে (A) এর পরিণতির ক্ষতি থেকে B-কে রক্ষা করবে। এটি একটি ক্ষতিপূরণ চুক্তি (Contract of Indemnity)।
২২.
'Obligation of parties to contracts'- চুক্তি আইনের কত ধারায় উল্লেখ আছে?
  1. ধারা ৩৫
  2. ধারা ৩৬
  3. ধারা ৩৭
  4. ধারা ৩৮
সঠিক উত্তর:
ধারা ৩৭
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩৭
ব্যাখ্যা
ধারা ৩৭: চুক্তিপত্রের পক্ষগুলোর বাধ্যবাধকতা (Obligation of parties to contracts)-
চুক্তির পক্ষগণকে তাদের নিজ নিজ প্রতিশ্রুতি সম্পাদন করতে হবে, অথবা প্রতিশ্রুতি সম্পাদনের প্রস্তাব দিতে হবে, যদি না এই আইন বা অন্য কোনো আইনের দ্বারা সেই কার্যসম্পাদন থেকে অব্যাহতি দেওয়া হয়ে থাকে।

যদি প্রতিশ্রুতিকারী ব্যক্তি প্রতিশ্রুতি সম্পাদনের পূর্বেই মারা যায়, তবে তার প্রতিনিধিরা সেই প্রতিশ্রুতিতে বাধ্য থাকবে, যদি না চুক্তিতে বিপরীত কোনো অভিপ্রায় প্রকাশ পায়।

উদাহরণ (Illustrations)
(a) A B-কে নির্দিষ্ট দিনে ১০০০ টাকা মূল্যে পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। A সেই দিনের পূর্বে মারা যায়।
→ A-এর প্রতিনিধিরা B-কে পণ্য সরবরাহ করতে বাধ্য এবং
→ B-ও A-এর প্রতিনিধিদের ১০০০ টাকা দিতে বাধ্য।

(b) A B-র জন্য একটি ছবি আঁকার প্রতিশ্রুতি দেয়। A নির্ধারিত সময়ের আগে মারা যায়।
→ এই চুক্তি A-এর প্রতিনিধি বা B কারো পক্ষেই বলবৎ করা যাবে না।
২৩.
A, B-এর কাছ থেকে একটি গাড়ি ভাড়া নেন। গাড়িটি অনিরাপদ ছিল এবং B তা জানতেন না। A আহত হন। এই পরিস্থিতিতে কে দায়ী?
  1. 'A' নিজে
  2. 'B'
  3. উভয়ই
  4. কেউ না
সঠিক উত্তর:
'B'
উত্তর
সঠিক উত্তর:
'B'
ব্যাখ্যা
ধারা ১৫০: মালামাল হস্তান্তরের ক্ষেত্রে জিম্মাদাতার দায়িত্ব-

ত্রুটির বিষয় অবহিতকরণ:
যদি জিম্মাদাতা (Bailor) জানেন যে হস্তান্তরিত পণ্যে এমন কোনো ত্রুটি আছে যা ব্যবহারকে ব্যাহত করে বা জিম্মাদারকে (Bailee) ঝুঁকির মুখে ফেলে, তবে তা তাকে জানানো বাধ্যতামূলক। তিনি যদি তা না জানান, এবং সেই কারণে বেইলির কোনো ক্ষতি হয়, তবে সেই ক্ষতির জন্য বেইলর দায়ী থাকবেন।

ভাড়ায় দেওয়া ক্ষেত্রে (For Hire):
যদি মালামাল ভাড়ায় দেওয়া হয়, তাহলে জিম্মাদাতা সেই ত্রুটির জন্য দায়ী হবেন - এমনকি তিনি যদি ত্রুটির বিষয়ে অবগত না থাকেন তবুও।

উদাহরণ (Illustrations):
(ক) A একটি ঘোড়া B-কে ধার দেন, এবং জানেন ঘোড়াটি হিংস্র, কিন্তু বলেন না। ঘোড়াটি ছুটে যায় এবং B পড়ে গিয়ে আহত হন। A দায়ী হবেন।
(খ) A, B-এর কাছ থেকে একটি গাড়ি ভাড়া নেন। গাড়িটি অনিরাপদ, যদিও B তা জানতেন না। A আহত হন। B দায়ী হবেন।
২৪.
M, P-কে একটি ছবি আঁকার প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতি কে সম্পাদন করতে পারবে?
  1. যে কেউ
  2. M নিজে
  3. M-র প্রতিনিধি
  4. খ বা গ
সঠিক উত্তর:
M নিজে
উত্তর
সঠিক উত্তর:
M নিজে
ব্যাখ্যা
ধারা ৪০: প্রতিশ্রুতি কে সম্পাদন করবে-
যদি কোনো চুক্তির প্রকৃতি দেখে বোঝা যায় যে চুক্তির প্রতিশ্রুতি প্রস্তাবকারী (promisor) নিজেই সেই প্রতিশ্রুতি সম্পাদন করবেন, তাহলে তিনি নিজেই তা সম্পাদন করতে বাধ্য।
তবে, যদি এমন ইচ্ছা না থাকে, তাহলে প্রস্তাবকারী বা তার প্রতিনিধি, যোগ্য কোনো ব্যক্তি নিয়োগ করে প্রতিশ্রুতি সম্পাদন করাতে পারেন।

উদাহরণ (Illustrations):
(a) A, B-কে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। A চাইলে নিজে অথবা অন্য কাউকে দিয়ে B-কে টাকা দিতে পারেন। যদি A মারা যায়, তবে তার প্রতিনিধি ঐ টাকা পরিশোধ করতে বাধ্য।
(b) A, B-র জন্য একটি ছবি আঁকার প্রতিশ্রুতি দেয়। এক্ষেত্রে A নিজেই প্রতিশ্রুতি সম্পাদন করতে হবে — অন্য কেউ পারবে না।
২৫.
যদি এজেন্টের নিজস্ব স্বার্থ থাকে চুক্তির বিষয়বস্তুর উপর, তবে-
  1. মালিকের মৃত্যুতে এজেন্সি বাতিল হবে
  2. এজেন্সি স্বাভাবিক নিয়মে শেষ হয়ে যাবে
  3. মালিক যে কোনো সময় এজেন্সি বাতিল করতে পারবে
  4. মালিক তা বাতিল করতে পারবে না, যদি স্পষ্ট চুক্তি না থাকে
সঠিক উত্তর:
মালিক তা বাতিল করতে পারবে না, যদি স্পষ্ট চুক্তি না থাকে
উত্তর
সঠিক উত্তর:
মালিক তা বাতিল করতে পারবে না, যদি স্পষ্ট চুক্তি না থাকে
ব্যাখ্যা
ধারা ২০২: যেক্ষেত্রে এজেন্টের বিষয়বস্তুর উপর স্বার্থ থাকে, সেই ক্ষেত্রে এজেন্সির সমাপ্তি-
যদি কোনো এজেন্টের নিজস্ব স্বার্থ থাকে সেই সম্পত্তিতে, যেটি এজেন্সির বিষয়বস্তু (subject-matter), তাহলে স্পষ্ট চুক্তি না থাকলে সেই এজেন্সি তাঁর স্বার্থের ক্ষতিতে বাতিল করা যাবে না। অর্থাৎ, এজেন্টের স্বার্থ থাকলে মালিক বা প্রিন্সিপাল চাইলে সেই এজেন্সি বাতিল করতে পারেন না, এমনকি মালিক মারা গেলেও বা পাগল হলেও এজেন্সি বাতিল হবে না।

উদাহরণ (Illustrations):
(a) A, B-কে তার জমি বিক্রি করতে বলে এবং বলে বিক্রির অর্থ থেকে B যেন নিজের পাওনা টাকা রেখে দেয়। এক্ষেত্রে A এই ক্ষমতা বাতিল করতে পারবে না — A পাগল হলেও বা মারা গেলেও B-এর ক্ষমতা থাকবে।

(b) A, ১,০০০ বেল তুলা B-কে পাঠায়। B এর উপর অগ্রিম টাকা দিয়েছে এবং A-কে বলে তুলা বিক্রি করে নিজের অগ্রিম টাকা ফেরত নিতে। এই অবস্থায় A এই ক্ষমতা বাতিল করতে পারবে না, এমনকি মারা গেলেও বা পাগল হলেও নয়।
২৬.
যদি ঋণদাতা একজন সহ-জামিনদারকে মুক্তি দেয়, তাহলে-
  1. ঋণদাতা দায়মুক্ত হয়
  2. সকল জামিনদার দায়মুক্তি পায়
  3. শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত জামিনদার দায়মুক্তি পায়
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত জামিনদার দায়মুক্তি পায়
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত জামিনদার দায়মুক্তি পায়
ব্যাখ্যা
ধারা ১৩৮: এক সহ-জামিনদার মুক্তি অন্যদের মুক্তি দেয় না-
যদি একাধিক জামিনদার (co-sureties) থাকে, তাহলে ঋণদাতা (creditor) একজন জামিনদারকে মুক্তি দিলে, বাকি অন্যান্য জামিনদারদের দায়মুক্তি হবে না। আর যিনি মুক্তি পেয়েছেন, তিনি অন্য জামিনদারদের প্রতি দায়মুক্ত থাকবেন না।

[Where there are co-sureties, a release by the creditor of one of them does not discharge the others; neither does it free the surety so released from his responsibility to the other sureties.]
২৭.
A, B এর পক্ষে মাল বিক্রির জন্য নিযুক্ত একজন এজেন্ট, C-কে মাল কিনতে রাজি করানোর জন্য একটি মিথ্যাবর্ণনা দেয়, যা B তাকে করার অনুমতি দেননি। এই চুক্তি-
  1. বাতিল
  2. B-এর ইচ্ছায় বৈধ
  3. C-এর ইচ্ছায় বাতিলযোগ্য
  4. B-এর ইচ্ছায় বাতিলযোগ্য
সঠিক উত্তর:
C-এর ইচ্ছায় বাতিলযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
C-এর ইচ্ছায় বাতিলযোগ্য
ব্যাখ্যা
এজেন্ট কর্তৃক প্রতারণা বা মিথ্যাবর্ণনার কারণে চুক্তির ওপর প্রভাব (ধারা ২৩৮)-
যেসব মিথ্যাবর্ণনা বা প্রতারণা কোনো এজেন্ট তাদের প্রতিষ্ঠানের পক্ষে বা কর্তা (Principal)-এর জন্য ব্যবসা পরিচালনার ক্ষেত্রে করে থাকে, তা ঠিক তেমনই প্রভাব ফেলে যেভাবে কর্তা নিজে ঐ মিথ্যাবর্ণনা বা প্রতারণা করলে প্রভাব ফেলত। কিন্তু, যদি কোনো এজেন্ট এমন কোনো বিষয়ে মিথ্যাবর্ণনা বা প্রতারণা করে যা তার ক্ষমতার মধ্যে পড়ে না, তাহলে সেই মিথ্যাবর্ণনা বা প্রতারণা কর্তাকে প্রভাবিত করে না।

উদাহরণসমূহ
(ক) A, B-র পক্ষে মাল বিক্রির জন্য নিযুক্ত একজন এজেন্ট, C-কে মাল কিনতে রাজি করানোর জন্য একটি মিথ্যাবর্ণনা দেয়, যা B তাকে করার অনুমতি দেননি। এই চুক্তি B ও C-এর মধ্যে C-এর ইচ্ছায় বাতিলযোগ্য (voidable)।

(খ) A, B-র জাহাজের ক্যাপ্টেন, কিছু পণ্য না তোলা সত্ত্বেও ঐসব পণ্যের জন্য বিল অব লেডিং (Bill of Lading) স্বাক্ষর করে দেন। ঐ বিল অব লেডিং B ও তথাকথিত প্রেরক (consignor)-এর মধ্যে বাতিলযোগ্য বা বাতিল (void) হিসেবে বিবেচিত হবে।