পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
পরীক্ষা - ১২ পার্ট-১) বাংলা সাহিত্য: টপিকসমূহ বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী। ২. অন্যান্য লেখকগণ: গোবিন্দচন্দ্র দাস, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, মনোএল দা আস্‌সুম্পসাঁউ, মামুনুর রশিদ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক। পার্ট-২) Conjunction, Interjection, Preposition, Determiner. ------------------ পার্ট–১ সোর্স: উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL (সুবিধামতো যেকোনো একটা বই থেকে পড়লেই হবে)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার রচয়িতা কে?
  1. জীবনানন্দ দাশ
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. আল মাহমুদ
ব্যাখ্যা
• ’প্রভাতসংগীত’ কাব্যগ্রন্থ:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রভাতসংগীত কাব্যটির প্রকাশ পায় ১৮৮৩ সালে।
এ কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে: ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’।
একদিন সূর্যোদয়ের মুহূর্তে আকস্মিকভাবেই তাঁর মধ্যে জেগে ওঠে এক দিব্য প্রেরণা, যার ফলে জগৎ, প্রকৃতি ও মানুষ- সবকিছু তাঁর চোখে এক বিশ্বব্যাপী আনন্দ ধারায় প্লাবিত বলে মনে হয়।
এই অলৌকিক অনুভূতিরই বহিঃপ্রকাশ তাঁর বিখ্যাত কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’।
-------------------------------------------
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী।
- ঠাকুর বাড়ির অনুকূল পরিবেশে শৈশবেই রবীন্দ্রনাথের কবি-প্রতিভার উন্মেষ ঘটে।
- ১৯০১ সালে তিনি প্রতিষ্ঠা করেন 'শান্তিনিকেতন বিদ্যালয়।'
- ১৯১৩ সালে রবীন্দ্রনাথ তাঁর ইংরেজি 'গীতাঞ্জলি' (১৯১১) কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রভাতসঙ্গীত্
- মানসী;
- সোনার তরী;
- চিত্র;
- চৈতালী;
- কল্পনা;
- ক্ষণিকা;
- গীতাঞ্জলি;
- বলাকা;
- পুনশ্চ;

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
.
কোনটি প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ?
  1. পদচারণ
  2. দুর্দিনের যাত্রী
  3. রায়তের কথা
  4. যুগবাণী
ব্যাখ্যা
প্রমথ চৌধুরী:
- তিনি ছিলেন বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
- ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম।
- সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন।
- প্রমথ চৌধুরি বাংলা সাহিত্যে বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত।
- ছোটোগল্প ও সনেট রচনাতেও হিসেবেও তার বিশিষ্ট অবদান রয়েছে।
- প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকা সবুজপত্র।
- প্রমথ চৌধুরি উক্তি: ’সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত’।

তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
- তেল-নুন-লাকড়ি।
- বীরবলের হালখাতা।
- নানাকথা।
- নানা চর্চা।
- রায়তের কথা।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ।
- পদচারণ

অন্যদিকে,
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:  ‘যুগবাণী’, ‘দুর্দিনের যাত্রী’।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
.
’ললিতা তথা মানস’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. সুকুমার রায়
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন ঔপন্যাসিক, সাংবাদিক,।
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। উপন্যাসটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ- ললিতা তথা মানস।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমূহ:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- কৃষ্ণকান্তের উইল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
.
’দৃষ্টিপ্রদীপ’ উপন্যাসের লেখক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মানিক বন্দ্যোপাধ্যায়
  3. মীর মশাররফ হোসেন
  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- তিনি ১৮৯৪ সালে চব্বিশ পরগনায় মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী।
- পথের পাঁচালী বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা।
- প্রথম রচিত এই উপন্যাসের মাধ্যমেই তিনি বিপুল খ্যাতি অর্জন করেন।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে:
- পথের পাঁচালী;
- অপরাজিতা,
- আরণ্যক,
- ইছামতী,
- দৃষ্টিপ্রদীপ;
- অনুবর্তন;
- আদর্শ হিন্দু হোটেল;
- দেবযান;
- অশনি সংকেত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
.
’রূপজালাল’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. সেলিনা হোসেন
  2. নওয়াব ফয়জুন্নেসা
  3. সুফিয়া কামাল
  4. জাহানারা ইমাম
ব্যাখ্যা
নওয়াব ফয়জুন্নেসা:
- তিনি একজন জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি।
- কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা আহমদ আলী চৌধুরি ছিলেন হোমনাবাদ-পশ্চিমগাঁও-এর জমিদার।
- পারিবারিক পরিবেশে গৃহশিক্ষকের তত্ত্বাবধানে বাড়িতেই তিনি শিক্ষালাভ করেন।
- মুসলমানদের কঠিন পর্দাপ্রথার মধ্যে থেকেও ফয়জুন্নেসা আরবি, ফারসি ও উর্দুর পাশাপাশি বাংলা ও সংস্কৃত ভাষায় ও ব্যুৎপত্তি অর্জন করেন।
- গদ্যে-পদ্যে রচিত তাঁর রূপজালাল (১৮৭৬) গ্রন্থটি রূপকের আশ্রয়ে একটি আত্মজীবনীমূলক রচনা।
- এতে তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনি স্থান পেয়েছে।
- এছাড়া সঙ্গীতসার ও সঙ্গীতলহরী নামে তাঁর দু খানি কাব্যের কথাও জানা যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
গোবিন্দচন্দ্র দাস রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. রক্তরাগ
  2. প্রসূন
  3. সাহারা
  4. হাসনাহেনা
ব্যাখ্যা
গোবিন্দচন্দ্র দাস:
- গোবিন্দচন্দ্র দাস ছিল একজন স্বভাবকবি।
- ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুরে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- ১৮৮৭-৮৮ সালে কলকাতায় অবস্থানকালে তিনি মাসিক পত্রিকা 'বিভা' প্রকাশ করেন। এবং শেরপুরে 'চারুবার্তা' কাগজের অধ্যক্ষ ছিলেন।
- রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করেই গোবিন্দচন্দ্র খ্যাত হন।
- অ্যালেন হিউম রচিত 'অ্যায়োএক' কবিতা অনুবাদের জন্য তিনি খ্যাতি অর্জন করেন।
- নরনারীর ইন্দ্রিয়জ প্রেম গোবিন্দচন্দ্রের কাব্যের মুখ্য বিষয়বস্তু:
- তবে স্বদেশপ্রেম, পল্লিপ্রকৃতি ও মানবজীবনের কথাও তাঁর কাব্যে বর্ণিত হয়েছে।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে:
- প্রসূন,
- প্রেম ও ফুল,
- কুকুম,
- মগের মুলুক (ব্যঙ্গকাব্য),
- কস্তুরী,
- চন্দন,
- ফুলরেণু (সনেট),
- বৈজয়ন্তী,
- শোক ও সান্ত্বনা,
- শোকোচ্ছ্বাস ইত্যাদি।

অন্যদিকে,
• গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ- রক্তরাগ, সাহারা, হাসনাহেনা।

উৎস: বাংলাপিডিয়া।
.
বাংলা একাডেমি ’আঞ্চলিক ভাষার অভিধান’- এর সম্পাদক কে?
  1. মুহাম্মদ আবদুল হাই
  2. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
  3. সৈয়দ আলী আহসান
  4. ড. দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ 
- তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- তিনি 'জ্ঞানতাপস' হিসেবে অধিক পরিচিত। তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
- ১৯৫৫-৫৮ সাল পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
- ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস নিযু্ক্ত হন।
- তাঁরই সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর আত্মপ্রকাশ করে।
- এছাড়াও তিনি ইংরেজি মাসিক পত্রিকা দি পীস, বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গভূমি এবং পাক্ষিক তকবীর সম্পাদনা করেন।
- তিনি বাংলা একডেমি ’আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা করেন।

তাঁর রচিত অনুবাদ গ্রন্থ:
- দীওয়ানে হাফিজ'
- মহানবী’ (১৯৪০),
- ‘অমিয়শতক' (১৯৪০),
- ‘বাণী শিকওয়াহ’,
- ‘জওয়াব-ই-শিকওয়াহ'
- ‘রুবাইয়াত-ই-ওমর খ্যায়াম;

তাঁর সংকলিত ও সম্পাদিত গ্রন্থ:
- পদ্মবতী;
- প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী।
- গল্প সংকলন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
'A Code of Gento Laws' গ্রন্থের রচয়িতা কে?
  1. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  2. ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
  3. উইলিয়াম কেরি
  4. ড. দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
A Code of Gento Laws:
- হেস্টিংসের অনুরোধে তিনি এক বিশাল আইনগ্রন্থ রচনা করেন: A Code of Gento Laws।
- গ্রন্থটি ১৭৭৬ সালে লন্ডন থেকে প্রকাশিত হয়।
- এটি মূলত হিন্দু আইনশাস্ত্রের একটি সারসংকলন, যা এগারোজন ব্রাহ্মণ পণ্ডিত সংস্কৃত ভাষায় সংকলন করেন।
- পরে একজন মুন্সি এটি প্রথমে ফারসি ভাষায় অনুবাদ করেন এবং সেখান থেকে হ্যালহেড ইংরেজিতে অনুবাদ করেন।
- কাজেই এটি ছিল একটি ত্রি-স্তরীয় কাজ, যদিও প্রথম দুই স্তরের পণ্ডিতদের নাম গ্রন্থে উল্লিখিত হয়নি।
- পরবর্তী দশকে এ গ্রন্থটির কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়।
- ফরাসি ও জার্মান ভাষায়ও এর অনুবাদ হয়।
- এর মাধ্যমেই বয়স তিরিশে পৌঁছার আগেই হ্যালহেডের খ্যাতি ইউরোপে ছড়িয়ে পড়ে।
--------------------------------------------
- ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড:
- তিনি প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক।
- তিনিই প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা  ব্যাকরণ রচনায় উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ ও  বাংলা লিপি ব্যবহার করেন।
- এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে অতি সাধারণভাবে বাংলা ব্যাকরণ ও  অভিধান রচনার চেষ্টা করেন।
- কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হ্যালহেডই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
- ১৭৫১ সালের ২৫ মে লন্ডনের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে হ্যালহেডের জন্ম।
- তিনি ১৭৭২ সালে  কলকাতায় এসে পৌঁছান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে রাইটার হিসেবে প্রাথমিক পর্যায়ের চাকরি নেন।
- সাহিত্যিক গুণের অধিকারী হওয়ার কারণে হ্যালহেড অচিরেই গভর্নর Warren Hastings-এর বন্ধুতে পরিণত হন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
’বাবা যখন ছোট্ট ছিলেন’ কিশোর উপন্যাসটি কে রচনা করেন?
  1. মাহমুদুল হক
  2. নির্মলেন্দু গুণ
  3. মুহম্মদ জাফর ইকবাল
  4. শওকত আলী
ব্যাখ্যা
নির্মলেন্দু গুণ:
- নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার  কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- নির্মলেন্দু গুণ এর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’।
- বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে।
- তাঁকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।
- এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়।

তাঁর রচিত কিশোর উপন্যাস:
- কালো মেলা।
- বাবা যখন ছোট্ট ছিলেন।

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- প্রেমাংশুর রক্ত চাই,
- না প্রেমিক না বিপ্লবী,
- পৃথিবীজোড়া গান
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- চাষাভুষার কাব্য,
- নিশি কাব্য;
- কামকানন;

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
১০.
'নেমেসিস' নাটকটি কোন পটভূমিতে রচিত হয়?
  1. ভাষা আন্দোলন
  2. ঊনপঞ্চাশের মন্বন্তর
  3. দেশভাগ
  4. ব্রিটিশ বিরোধী আন্দোলন
ব্যাখ্যা
নুরুল মোমেন:
- তাঁর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- তিনি মূলত নাট্যকার ছিলেন।
- নুরুল মোমেনের প্রথম নাটক 'রূপান্তর' ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
- তাঁর রচিত শ্রেষ্ঠ নাটক নেমসিস।
- তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়।
- 'নেমেসিস' নাটকটি ঊনপঞ্চাশের মন্বন্তর পটভূমিতে রচিত।
- ১৯৪৮ সালে তাঁর ’বহুরূপা‘ নামে একটি রম্যরচনা প্রকাশিত হয়।

নুরুল মোমেন রচিত বিখ্যাত নাটকসমূহ:
- নেমেসিস,
- যদি এমন হতো,
- নয়া খান্দান,
- আলোছায়া,
- আইনের অন্তরালে,
- শতকরা আশি,
- রুপান্তর;
- যেমন ইচ্ছা তেমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া, সংশ্লিষ্ট বই।
১১.
”পাখির বাসা” শিশুতোষ গ্রন্থের জন্যে ফররুখ আহমদ কী পুরস্কার লাভ করেন?
  1. ইউনেস্কো পুরস্কার
  2. আদমজি পুরস্কার
  3. বাংলা একাডেমি পুরস্কার
  4. রবীন্দ্রনাথ পুরস্কার
ব্যাখ্যা
ফররুখ আহমদ:
- একজন প্রখ্যাত বাংলাদেশি কবি।
- ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম। 
-  ফররুখ আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেন।
- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
- পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।
- হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
- পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- সাত সাগরের মাঝি ,
- সিরাজাম মুনিরা ,
- নৌফেল ও হাতেম ,
- মুহূর্তের কবিতা ,
- হাতেমতায়ী ,
- হাবেদা মরুর কাহিনী, ইত্যাদি।

তাঁর শিশুতোষ রচনা।
- পাখির বাসা ,
- হরফের ছড়া ,
- ছড়ার আসর , ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
১২.
”সাম্প্রদায়িকতা” প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
  1. শওকত ওসমান
  2. প্রমথ চৌধুরী
  3. ড. আহমদ শরীফ
  4. বদরুদ্দীন উমর
ব্যাখ্যা
বদরুদ্দীন উমর:
- ১৯৩১ সালের ২০শে ডিসেম্বর, পশ্চিমবঙ্গের বর্ধমানে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত অধ্যাপক এবং রাজনীতিক হিসেবে পরিচিত।
- তিনি 'সংস্কৃতি' সাময়িকী সম্পাদনা করেন।

• তাঁর রচিত প্রবন্ধ-গবেষণা:
- সাম্প্রদায়িকতা,
- সংস্কৃতির সংকট,
- সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা,
- যুদ্ধোত্তর বাঙলাদেশ,
- যুদ্ধ পূর্ব বাঙলাদেশ,
- ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ ইত্যাদি।
- পূর্ব বাঙলার ভাষা আন্দোলন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ।
- বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি।
- দক্ষিণ এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৩.
বিজন ভট্টাচার্য রচিত নাটকের উপজীব্য কী?
  1. মানবিকতা ও স্বদেশ প্রেম
  2. সমাজের নিচের তলার মানুষের জীবনচিত্র।
  3. রাজনৈতিক ও সাংস্কৃতিক
  4. ধর্মীয় কুসংস্কার
ব্যাখ্যা
বিজন ভট্টাচার্য:
- তিনি ছিলেন নাট্যকার, অভিনেতা।
- ফরিদপুর জেলার খানখানাপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ক্ষীরোদবিহারী ভট্টাচার্য ছিলেন একজন স্কুলশিক্ষক। 
- তিনি ছিলেন নবনাট্য আন্দোলনের পথিকৎ।
 - তিনিই প্রথম বাংলা রঙ্গমঞ্চকে  পুরাণ ও ইতিহাসের রোম্যান্টিক প্রভাব থেকে মুক্ত করেন।
- তাঁর প্রথম নাটক আগুন (১৯৪৩) নাট্যভারতীতে অভিনীত হয়।
- তাঁর রচিত নাটকের উপজীব্য: সমাজের নিচের তলার মানুষের জীবনচিত্র।
- তিনি নাট্য রচনায় মার্কসবাদকে প্রাধান্য দেন।

তাঁর রচিত অন্য নাটক:
- নবান্ন,
- জনপদ,
- কলঙ্ক,
- মরাচাঁদ,
- অবরোধ,
- গোত্রান্তর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
১৪.
নিচের কোন কবির প্রভাব বিষ্ণু দে-এর কবিতায় লক্ষ্য করা যায়?
  1. টি.এস. এলিয়ট
  2. ডব্লিউ.বি. ইয়েটস
  3. পাবলো নেরুদা
  4. স্যামুয়েল টেলর কোলরিজ
ব্যাখ্যা
• বিষ্ণু দে
- বিষ্ণু দে ছিলেন একজন খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
- ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
- তাঁর পিতা অবিনাশচন্দ্র দে ছিলেন একজন অ্যাটর্নি।
- তিনি ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম।
- মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ বিষ্ণু দে টি.এস. এলিয়টের কবিতার দ্বারা প্রভাবিত ছিলেন।
- বিষ্ণু দে ১৯৩১ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ‘পরিচয়’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- এছাড়া তিনি ‘সাহিত্যপত্র’ নামক আরেকটি পত্রিকা প্রকাশ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- উর্বশী ও আর্টেমিস;
- চোরাবালি;
- স্মৃতি সত্তা ভবিষ্যৎ;
- সেই অন্ধকার চাই;
- নাম রেখেছি কোমল গান্ধার;
- তুমি শুধু পঁচিশে বৈশাখ।

প্রবন্ধগ্রন্থ:
- রুচি ও প্রগতি;
- সাহিত্যের ভবিষ্যৎ;
- রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা;

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
১৫.
প্রবোধচন্দ্রিকা” গ্রন্থটির রচয়িতা কে?
  1. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  2. মনোএল দা আস্‌সুম্পসাঁউ
  3. ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
  4. উইলিয়াম কেরী
ব্যাখ্যা
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার:
- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন উনিশ শতকের একজন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক।
- তিনি তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন।
- নাটোর রাজবাড়ির দরবারে লেখাপড়া করে তিনি একজন উচ্চমানের সংস্কৃত পণ্ডিতে পরিণত হন।
- বাংলা গদ্যের প্রাথমিক যুগে তিনি অন্যতম প্রধান লেখক হিসেবে বিবেচিত হন এবং উনিশ শতকের প্রথম শ্রেষ্ঠ বাংলা গদ্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন। 
- উইলিয়াম কেরীর সুপারিশে ১৮০১ সালের ৪ মে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত নিযুক্ত হন।
- এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 'জজ-পণ্ডিত' - হিসেবেও দায়িত্ব পালন করেন।
- ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সর্বাধিক গ্রন্থের রচয়িতাহিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য।

• তাঁর রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- বত্রিশ সিংহাসন,
- রাজাবলী,
- হিতোপদেশ,
- বেদান্তচন্দ্রিকা,
-  প্রবোধচন্দ্রিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
১৬.
’সংস্কৃতি-কথা’ গ্রন্থের লেখক কে?
  1. কাজী মোতাহার হোসেন
  2. বদরুদ্দীন উমর
  3. মোতাহের হোসেন চৌধুরী
  4. আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
মোতাহের হোসেন চৌধুরী:
- তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, লেখক।
- নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে তাঁর জন্ম।
- তিনি কুমিল্লা ইউসুফ হাইস্কুল থেকে ম্যাট্রিক এবং  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। 
- মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী ও মননশীল প্রবন্ধকার হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর বিশেষ খ্যাতি আছে।
- তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন।

• তাঁর রচিত গদ্যগ্রন্থ:
- সংস্কৃতি - কথা।
- সভ্যতা,
- সুখ, ইত্যাদি।

তাঁর রচিত প্রবন্ধ:
- আমাদের দৈন্য’,
- আদেশপন্থী 
- অনুপ্রেরণাপন্থী,
- মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
১৭.
কোনটি মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস?
  1. রাজসিংহ
  2. আনোয়ারা
  3. পরিণীতা
  4. দৃষ্টিপ্রদীপ
ব্যাখ্যা
• মোহাম্মদ নজিবর রহমান:
- তিনি ছিলেন মূলত ঔপন্যাসিক।
- পাবনা জেলার শাহজাদপুরের চরবেলতৈল গ্রামে তাঁর জন্ম। 
- নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত হন।
- প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো :
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি,
- পরিণাম,
- গরীবের মেয়ে,
- দুনিয়া আর চাই না ইত্যাদি।

অন্যদিকে,
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস- রাজসিংহ।
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস- পরিণীতা।
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস- দৃষ্টিপ্রদীপ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলাপিডিয়া।
১৮.
মোহাম্মদ মোজাম্মেল হক রচিত গদ্যগ্রন্থ-
  1. কুসুমাঞ্জলি
  2. অপূর্বদর্শন
  3. মহর্ষি - মনসুর
  4. জোহরা
ব্যাখ্যা
• মোহাম্মদ মোজাম্মেল হক:
- তিনি কবি, সাংবাদিক। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে তাঁর জন্ম।
- তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক 'কাব্যকণ্ঠ' উপাধি লাভ করেন।
- তিনি মোজাম্মেল হক লহরী (১৮৯৯), মোসলেম ভারত (১৯২০) ও শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

• তাঁর প্রকাশিত কাব্য গ্রন্থগুলোর নাম:
- কুসুমাঞ্জলি,
- অপূর্বদর্শন,
- হযরত মুহাম্মদ,
- জাতীয় ফোয়ারা।

• তাঁর রচিত উপন্যাসগুলো নাম:
- জোহরা,
- দরাফ খান গাজী।

• তাঁর রচিত গদ্যগ্রন্থগুলোর নাম:
- ফেরদৌসী-চরিত;
- মহর্ষি-মনসুর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৯.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস-
  1. নিরন্তর ঘন্টাধ্বনি
  2. ইন্দিরা
  3. দিবারাত্রির কাব্য
  4. কল্পতরু
ব্যাখ্যা
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন ঔপন্যাসিক, সাংবাদিক,।
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। উপন্যাসটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ- ললিতা তথা মানস।
- আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমূহ:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- কৃষ্ণকান্তের উইল।

অন্যদিকে,
• ইন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস- কল্পতরু।
• সেলিনা হোসেন রচিত উপন্যাস- নিরন্তর ঘন্টাধ্বনি।
• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস- দিবারাত্রির কাব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
২০.
ফররুখ আহমদ কী হিসেবে পরিচিত?
  1. বিদ্রোহী কবি
  2. মুসলিম রেনেসাঁর কবি
  3. মার্ক্সবাদী কবি
  4. পল্লি কবি
ব্যাখ্যা
 ফররুখ আহমদ:
- একজন প্রখ্যাত বাংলাদেশি কবি।
- ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম। 
ফররুখ আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেন।
- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
- পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।
- হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
- পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

• তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- সাত সাগরের মাঝি ,
- সিরাজাম মুনিরা ,
- নৌফেল ও হাতেম ,
- মুহূর্তের কবিতা ,
- হাতেমতায়ী ,
- হাবেদা মরুর কাহিনী, ইত্যাদি।

• তাঁর শিশুতোষ রচনা।
- পাখির বাসা ,
- হরফের ছড়া ,
- ছড়ার আসর , ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
২১.
’শরৎ প্রতিভা’ গ্রন্থের লেখক কে?
  1. হুমায়ূন আহমেদ
  2. জাহানারা ইমাম
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা
নীলিমা ইব্রাহিম:
- তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।
- ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- নীলিমা ইব্রাহিম বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ ও নারী-উন্নয়ন সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যু্ক্ত ছিলেন।

• তাঁর রচিত উপন্যাস:
- বিশ শতকের মেয়ে,
- এক পথ দুই বাঁক,
- কেয়াবন সঞ্চারিণী,
- বহ্নিবলয়, ইত্যাদি।

• তাঁর রচিত প্রবন্ধ-গবেষণা:-
- শরৎ প্রতিভা,
- বাংলার কবি মধুসূদন,
- ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক,
- বাঙালী মানস ও বাংলা সাহিত্য,
- অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছাদিত কন্যা আমি,
- আমি বীরাঙ্গনা বলছি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
২২.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. মহুয়া
  2. বেনু ও বীনা
  3. শেষের কবিতা
  4. সবিতা
ব্যাখ্যা
• মহুয়া: 
মহুয়া রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।
এ কাব্যের সবকটি কবিতা প্রেমবিষয়ক।
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের প্রেমের কবিতার মধ্যে একদিকে যেমন তত্ত্ব, অন্যদিকে তেমন সংরাগ প্রকাশিত।
-------------------------------------------
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী।
- ঠাকুর বাড়ির অনুকূল পরিবেশে শৈশবেই রবীন্দ্রনাথের কবি-প্রতিভার উন্মেষ ঘটে।
- ১৯০১ সালে তিনি প্রতিষ্ঠা করেন 'শান্তিনিকেতন বিদ্যালয়।'
- ১৯১৩ সালে রবীন্দ্রনাথ তাঁর ইংরেজি 'গীতাঞ্জলি' (১৯১১) কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রভাতসঙ্গীত্
- মানসী;
- সোনার তরী;
- চিত্র;
- চৈতালী;
- কল্পনা;
- ক্ষণিকা;
- গীতাঞ্জলি;
- বলাকা;
- পুনশ্চ;

তাঁর রচিত উপন্যাস:
- চোখের বালি,
- গোরা,
- ঘরে বাইরে,
- যোগাযোগ,
- শেষের কবিতা।

অন্যদিকে,
সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ- ’বেনু ও বীনা’ , ‘সবিতা’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।
২৩.
She wanted to serve some tea to her guests; however -
  1. she hadn't many sugar
  2. there was not a great amount of sugar
  3. she did not have much sugar
  4. she was lacking in amount of the sugar
ব্যাখ্যা
She wanted to serve some tea to her guests; however –
Correct answer: গ) she did not have much sugar.

Complete sentence: She wanted to serve some tea to her guests; however, she did not have much sugar.
বাংলায় অর্থ: তিনি তাঁর অতিথিদের চা পরিবেশন করতে চেয়েছিলেন; কিন্তু তাঁর কাছে খুব বেশি চিনি ছিল না।

• Sugar শব্দটি uncountable noun হওয়ায় এর পূর্বে uncountable determiner হিসেবে ‘much’ ব্যবহৃত হবে।

Options,
ক) she hadn't many sugar:
- ভুল কারণ: "many" ব্যবহার করা হয় countable noun এর জন্য (যেমন: apples, books)।
- কিন্তু "sugar" হলো uncountable, তাই “many” নয়, “much” ব্যবহার করতে হয়।

খ) there was not a great amount of sugar:
- "Great amount" সাধারণত বড় পরিমাণের জন্য ব্যবহৃত হয়, ছোট পরিমাণের জন্য নয়।
- এক্ষেত্রে তা সঠিক নয়।

ঘ) she was lacking in amount of the sugar -
- "amount of the sugar" এর আগে "the" ব্যবহার অপ্রয়োজনীয়। 
- "The sugar" - এখানে definite article "the" অনুপযুক্ত।
- Sugar general sense এ ব্যবহৃত হয়েছে, specific sugar নয়।
২৪.
Which word is the determiner in the sentence "Will it take much time ?"
  1. Will
  2. much
  3. take
  4. time
ব্যাখ্যা
• Will it take much time?
- এই বাক্যে much হচ্ছে determiner.
- Determiner হচ্ছে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশক।

• Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপক নির্দেশক।
Example: 'Will it take much time?
বাক্যে Time uncountable noun. তাই এর পূর্বে determiner হিসেবে much বসেছে।
সুতরাং much হচ্ছে Determiner.
২৫.
ILO conventions allow schoolchildren to work during their holidays and free time ____ strict safety measures are taken.
  1. unless
  2. until
  3. even though
  4. provided that
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - provided that.
Complete sentence: ILO conventions allow schoolchildren to work during their holidays and free time provided that strict safety measures are taken.

• অপশনে উল্লিখিত শব্দ সমূহের অর্থ -
- unless - যদি না।
- until - যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত।
- even though - যদিও; তথাপি।
- provided that - এই শর্তে (যে)।

• সুতরাং, বাক্যটির অর্থ সঠিক ভাবে প্রকাশের জন্য শূন্যস্থানে provided that এর ব্যবহার সঠিক।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
She doesn’t have _____ luggage with her for such a long trip.
  1. little
  2. few
  3. much
  4. many
ব্যাখ্যা
Complete Sentence: She doesn’t have much luggage with her for such a long trip.

• luggage → এটি একটি uncountable noun, অর্থাৎ একে গণনা করা যায় না।

• Much/Many ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়। 
- luggage (মালামাল) শব্দটি uncountable noun.
- তাই luggage এর পূর্বে uncountable determiner হিসাবে much এর ব্যবহার সঠিক।

- সুতরাং, সঠিক উত্তর হবে - much.

Options,
ক) little:
- “little” সাধারণত uncountable noun‑এর সাথে ব্যবহৃত হয় ঠিক, কিন্তু “doesn't have little” মানে হবে “একদমই কম না”—অর্থ পাল্টে যায়।

খ) few:
- few ব্যবহৃত হয় countable noun‑এর সাথে (যেমন: few bags), luggage → uncountable.

ঘ) many
- ভুল: "many" ব্যবহার হয় countable nouns-এর জন্য। "luggage" countable নয়।
২৭.
His friends came to the bus station to see him _____.
  1. away
  2. off
  3. of
  4. after
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - off.
Complete sentence: His friends came to the bus station to see him off.

• See someone off:
English Meaning: To go to the place that someone is leaving in order to say goodbye to them.
Bangla Meaning: রেলস্টেশন, বিমানবন্দর, জাহাজঘাট ইত্যাদি পর্যন্ত গিয়ে কাউকে বিদায় জানানো।

• Example:
- My parents saw me off at the airport.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
I have _____ interest in the matter. 
  1. not
  2. any
  3. none
  4. no
ব্যাখ্যা
 Complete Sentence: I have no interest in the matter.

• সাধারণত No বসে noun এর পূর্বে৷
- Proper Noun ছাড়া সকল Noun এর পূর্বে no বসে, not বসে না।
- Interest যেহেতু abstract noun তাই এর পূর্বে no বসবে।

• Structure:
- Subject + have/has/had + no + noun.
- সাধারনত affirmative sentence এ no বসে।
- অপরদিকে not ব্যবহার হয় negative sentence এ।

• Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে noun- interest এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।

• অন্যদিকে, 
- None সরাসরি কোন Noun এর আগে বসে না।
- not, any বসালে বাক্যের অর্থ ঠিক থাকে না।
২৯.
____ people attended the meeting due to the heavy rain.
  1. Few
  2. Very less
  3. Little
  4. Least
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Few.

Complete sentence: Few people attended the meeting due to the heavy rain.

• "People" - একটি countable noun.
- "Few" countable nouns এর সাথে ব্যবহৃত হয়। 
- অর্থ: "কম সংখ্যক মানুষ" - যা context অনুযায়ী perfect.
- Heavy rain এর কারণে কম মানুষ এসেছে। 

Options,

খ) Very less - ভুল।
- "Less" uncountable nouns এর সাথে ব্যবহৃত হয়।
- "People" countable হওয়ায় "less" ব্যবহার করা যাবে না।

গ) Little - ভুল।
- "Little" uncountable nouns এর সাথে ব্যবহৃত হয়।
- "People" countable noun হওয়ায় "little" ব্যবহার ভুল।

ঘ) Least - ভুল।
- "Least" - superlative form.
- এখানে তুলনা করা হচ্ছে না, শুধু quantity বোঝানো হচ্ছে।
- Context অনুযায়ী অনুপযুক্ত।
৩০.
The airline’s website gives information ____ hand baggage.
  1. on
  2. to
  3. in
  4. with
ব্যাখ্যা
Complete sentence: The airline’s website gives information on hand baggage.

• information এর পর preposition হিসেবে on/about বসে।
- অপশনে on থাকায় সঠিক উত্তর on হবে। 

• information on/about:
Meaning: জ্ঞাপন; বিজ্ঞপ্তি। 

Example:
- The report included information on family incomes in 2006.
- I found a lot of information about Ecuador on the Internet.

Source: Accessible Dictionary.
৩১.
He studied hard, and he passed the exam with good marks. - Here 'and' is
  1. Correlative Conjunction
  2. Coordinating conjunction
  3. Subordinating Conjunction
  4. None of these
ব্যাখ্যা
He studied hard, and he passed the exam with good marks.
- Here 'and' is a Coordinating conjunction.
- দুটি সমমানের clause এর মধ্যে সংযোগ স্থাপন করছে 'and'.
- তাই এটি Coordinating conjunctions.

• Conjunction: 
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন: and, or, but, etc.

2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন: when, how, if, lest, etc.

3. Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন: as ….. as; either ….. or; not only …. but also; etc.
৩২.
No sooner had he finished his breakfast ____ the phone rang.
  1. than
  2. then
  3. when
  4. and
ব্যাখ্যা
Complete sentence: No sooner had he finished his breakfast than the phone rang.

• No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।

More Example:
- No sooner had she stepped outside than it started raining.
- No sooner had we sat down for dinner than the phone rang.
৩৩.
The project was beset ____ delays and technical issues.
  1. of
  2. on
  3. with
  4. to
ব্যাখ্যা
• Beset with:
Meaning: বেষ্টিত। 

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Beset এর সাথে 'বেষ্টিত' অর্থ বুঝাতে with বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে with বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে with বসবে।

Complete sentence: The project was beset with delays and technical issues.

Source: Advanced Learner's HSC Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৪.
What is the correct usage of the interjection "Phew"?
  1. To ask a question politely
  2. To express relief, fatigue, or disgust
  3. To greet someone formally
  4. To express happiness on someone’s birthday
ব্যাখ্যা
• Phew (interjection)
English Meaning: used to express relief or fatigue / used to express disgust at or as if at an unpleasant odour.
Bangla Meaning: ফুঃ; বিস্ময়, অস্থিরতা, বিরক্তি ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহৃত অব্যয়বিশেষ।

Example Sentence:
• "Phew! I’m glad we made it to the airport on time."
- Here, "phew" expresses relief after a potentially stressful situation.

• Phew! I finally finished that long assignment!
- In this example, "phew" indicates the speaker’s relief and satisfaction after completing a difficult task.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangladesh.
৩৫.
Bread is made _____ flour.
  1. of
  2. from
  3. in
  4. to
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - from.
- Complete sentence: Bread is made from flour.

• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে।
- এখানে, flour থেকে bread তৈরির পর মূল উপাদান আর দেখা যায় না, তাই এখানে from বসবে।

 উদাহরণ:
- The paper is made from wood.
- Glass is made from sand.
- এখানে paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান আর দেখা যায় না।

• আবার, 
• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood.
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
৩৬.
It's a small car, yet it's surprisingly spacious.- Here 'yet' is
  1. Determiner
  2. Preposition
  3. Conjunction
  4. None of these
ব্যাখ্যা
It's a small car, yet it's surprisingly spacious.- Here 'yet' is a -Conjunction.

- yet, এখানে 'তবুও' অর্থ প্রকাশ করেছে এবং দুইটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে।
- ‘Yet’ এখানে দুইটি পরস্পরবিরোধী তথ্য যুক্ত করছে, যখন একটি বিপরীত বা contrast বোঝাতে দুটি clause যুক্ত করা হয়, তখন ‘yet’ একটি coordinating conjunction হিসেবে কাজ করে।
- Compound sentence এর দুইটি clause কে and, but, or, yet ইত্যাদি conjunction দ্বারা যুক্ত করতে হয়।

Conjunction:
A conjunction is a part of speech that connects two or more words, phrase, clause or sentence.
- Conjunction হলো একটি part of speech যা দুই বা ততোধিক words, phrase, clause বা sentence কে যুক্ত করে। 
- যেমন: but, or, and.

Conjunction সাধারণত দুই প্রকার।
যেমন:
1. Coordinating or Coordinative Conjunction.
2. Subordinating or Subjective Conjunction.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৭.
You can ask for help ______ you need it.
  1. whenever
  2. although
  3. perhaps
  4. till
ব্যাখ্যা
Options,
• Whenever:
- যেকোনো সময়েরই হোক না কেন; যখনই।

• Although:
- যদিও; যদ্যপি। 

• Perhaps:
- হয়তো; সম্ভবত।

• Till:
- যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে Whenever বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: You can ask for help whenever you need it.

Source: Accessible Dictionary.
৩৮.
She succeeded ___________ her good work.
  1. because
  2. since
  3. because of
  4. as
ব্যাখ্যা
[48 Preli]

The correct answer is: গ) because of.

Complete sentence: She succeeded because of her good work.
Bangla Meaning: সে সফল হয়েছে তার ভালো কাজের কারণে।

• "Because of" একটি preposition যা কারণ বোঝাতে noun বা noun phrase এর আগে বসে।
- "Her good work" একটি noun phrase, Noun phrase-এর আগে কারণ বোঝাতে "because of" ব্যবহার করতে হয়।

Other Options:
ক) because:
- সে-কারণে; কেননা; যেহেতু।
- এর পর সম্পূর্ণ clause (subject + verb) আসে।

খ) since:
- তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে।
- এর পর সম্পূর্ণ clause (subject + verb) আসে। 

ঘ) as:
- ‘as’ কারণ বোঝায়।
- এর পর সম্পূর্ণ clause (subject + verb) আসে।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary.
৩৯.
What emotion does the interjection "Yikes" express?
  1. Joy and excitement
  2. Confidence and pride
  3. Fear or astonishment
  4. Sadness and grief
ব্যাখ্যা
Answer: Fear or astonishment.

• Yikes (interjection)
English Meaning: used to express fear or astonishment: expressing shock and alarm, often for humorous effect.
Bangla Meaning: ভয় বা বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয়।

Example Sentence:
1. Yikes! I left my keys inside the house.

Source:
1. Merriam-Webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪০.
Well, I didn’t see that coming. - Here 'Well' is
  1. Conjunction
  2. Preposition
  3. Interjection
  4. None of these
ব্যাখ্যা
Well, I didn’t see that coming. - Here 'Well' is an - Interjection.
- "Well" এখানে বিস্ময় বা প্রতিক্রিয়া প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে, তাই এটি Interjection.

• Interjection:
- Interjection একটি part of speech যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি ব্যাকরণগতভাবে sentence এর বাকি অংশের সাথে সম্পর্কযুক্ত নয়।
-They have no real grammatical value but we use them quite often, usually more in speaking than in writing.  
- It is a word or phrase used in exclamation (such as Heavens! Dear me!)
- মোট কথা আবেগ, অনুভূতি, কিংবা বিরক্তি, হতাশা, দুঃখ, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যবহৃত হয়।
- এটি Formal লেখায় ব্যবহৃত হয়না, কেবল Informal কথোপকথন, মুভি বা সিনেমার ডায়লগ, কিংবা উপন্যাসে ব্যবহৃত হয়।
৪১.
Fill in the gap with the appropriate interjection: ____! A mouse just ran under the couch!
  1. Aloha!
  2. Ahoy!
  3. Eek!
  4. All of these
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - Eek! 
Complete sentence: Eek! A mouse just ran under the couch!

• Eek! [interjection]
English meaning: an expression of worry or slight fear.
Bangla meaning: ভয়সূচক অভিব্যক্তি।

Example:
- Eek! There’s a mouse in the house.

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Ahoy!
Meaning: a shout used, especially by people in boats, to attract attention.

• Aloha (interjection)
- hello or goodbye: used especially by people who live in Hawaii.

Source: Cambridge Dictionary.
৪২.
The interjection "Oops!" is used when someone —
  1. Celebrates something
  2. Makes a small mistake
  3. Expresses sorrow
  4. Feels tired
ব্যাখ্যা
Answer: Makes a small mistake.

• Oops (interjection)
English meaning: used to show recognition of a mistake or minor accident, often as part of an apology.
Bangla Meaning: একটি ভুল বা সামান্য দুর্ঘটনার জন্য বিস্ময় বা অনুশোচনার অভিব্যক্তি।

Example sentence: 
- Oops! I'm sorry. I just made you miss your bus!"
- Oops! Oops! I typed two words by mistake.

Source: Oxford Leraner's Dictionary.
৪৩.
'When' is -
  1. Coordinating conjunction
  2. Subordinating Conjunction
  3. Correlative Conjunction
  4. All of these
ব্যাখ্যা
'When' is - Subordinating Conjunction.

• Conjunction: 
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunction:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন: and, or, but, etc.

2. Subordinating Conjunction:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন: when, how, if, lest, etc.

3. Correlative Conjunction:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন: as ….. as; either ….. or; not only …. but also; etc.
৪৪.
God cannot but respond ____ the call of a man.
  1. to
  2. by
  3. of
  4. No preposition
ব্যাখ্যা
Respond to:
Meaning: জবাব দেওয়া।
Complete sentence: God cannot but respond to the call of a man.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'জবাব দেওয়া' অর্থ বোঝাতে Respond এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৪৫.
Some people praise him, _______ others call him a cheat.
  1. whence
  2. where of
  3. wherefore
  4. whereas
ব্যাখ্যা
Options,
• Whence (adverb)
- কোথা থেকে, কী কারণে।

• Where of (adverb)
- (আনুষ্ঠানিক) কীসের।

• Wherefore (adverb)
- (প্রাচীন প্রয়োগ) কী কারণে; কেন।

• Whereas (conjunction)
- ((১) (বিশেষত আইন সম্বন্ধীয়) এই বিবেচনা করে; এই বিচার করে; যেহেতু। (২) কিন্তু এর/তার বিপরীতে; যখন অন্যদিকে; পক্ষান্তরে।

অপশন বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর - Whereas.
Complete sentence: Some people praise him, whereas others call him a cheat.

- অর্থ: কেউ কেউ তাকে প্রশংসা করে, অন্যদিকে কেউ কেউ তাকে ঠক বলে মনে করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৬.
British weather can never be relied _____ - it's always changing.
  1. on
  2. in
  3. of
  4. to
ব্যাখ্যা
Complete sentence: British weather can never be relied on - it's always changing.

Rely on:
Bangla meaning: নির্ভর করা।
Example: It's important to rely on your instincts in challenging situations.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Rely এর সাথে 'নির্ভর করা' অর্থ বুঝাতে on বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে on বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে on বসবে।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.