পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৮ আগস্ট, ২০২১সময়40 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবিরক্ষক-২০১৯ (২৯.১১.২০১৯) (গ্রেড-১৬)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৮ আগস্ট, ২০২১ · ৭০ প্রশ্ন

.
বর্তমান বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম?
  1. ক) ৬ষ্ঠ
  2. খ) ৭ম
  3. গ) ৮ম
  4. ঘ) ৯ম
.
'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি' কে বলেছিলেন?
  1. ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) আনোয়ার পাশা
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা

মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯): শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
- ''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।'' - উক্তিটি করেছিলেন মুহম্মদ শহীদুল্লাহ্৷

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো:
- সিন্দবাদ সওদাগরের গল্প (১৯২২),
- ভাষা ও সাহিত্য (১৯৩১),
- বাঙ্গালা ব্যাকরণ (১৯৩৬),
- দীওয়ান-ই-হাফিজ (১৯৩৮),
- শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ (১৯৪২),
- রুবাইয়াত-ই-উমর খয়্যাম (১৯৪২),
- Essays on Islam (১৯৪৫),
- আমাদের সমস্যা (১৯৪৯),
- পদ্মাবতী (১৯৫০),
- বাংলা সাহিত্যের কথা (২ খন্ড ১৯৫৩, ১৯৬৫),
- বিদ্যাপতি শতক (১৯৫৪),
- বাংলা আদব কী তারিখ (১৯৫৭),
- বাংলা সাহিত্যের ইতিহাস (১৯৫৭),
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯),
- কুরআন শরীফ (১৯৬৩),
- অমরকাব্য (১৯৬৩),
- সেকালের রূপকথা (১৯৬৫)।

সোর্সঃ বাংলাপিডিয়া।

.
কোনটি অপাদান কারক?
  1. ক) গৃহহীনে গৃহ দাও
  2. খ) জিজ্ঞাসিব জনে জনে
  3. গ) ট্রেন স্টেশন ছেড়েছে
  4. ঘ) বনে বাঘ আছে
ব্যাখ্যা

- যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।

যেমনঃ
- গাছ থেকে পাতা পড়ে।
- দুধ থেকে দই হয়।
ট্রেন স্টেশন ছেড়েছে
- পাপে বিরত হও।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
কোনটি বাগধারা বোঝায়?
  1. ক) চৈত্র সংক্রান্তি
  2. খ) পৌষ সংক্রান্তি
  3. গ) শিরে সংক্রান্তি
  4. ঘ) শিব সংক্রান্তি
ব্যাখ্যা

শিরে সংক্রান্তি হলো একটি বাগধারা। এর অর্থ - সামনেই বিপদ।

অন্যদিকে,
চৈত্রসংক্রান্তি - চৈত্র মাসের শেষ দিন-এই দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে এবং এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব-অনুষ্ঠান ও মেলা হয়।
পৌষ সংক্রান্তি - পৌষ মাসের শেষ দিনে পিঠা খাওয়ার বাঙালি উৎসব বিশেষ।
শিব সংক্রান্তি - হিন্দুদের একটি পূজা বিশেষ।

সোর্সঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
  1. ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
  2. খ) অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
  3. গ) ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃস্বসা
  4. ঘ) রানি, বিকিরণ, দুরতিক্রম
ব্যাখ্যা

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপঃ
অপশন (ক) - নিক্বণ, সূচ্যগ্র, অনূর্ধ্ব,
অপশন (খ) - অনুর্বর, শুদ্ধাশুদ্ধি,
অপশন (গ) - ভূঁড়িওয়ালা, মাতৃষ্বসা।
অপশন (ঘ) এর সবগুলো বানান সঠিক।

অর্থাৎ, অপশন (ক) এর সবগুলো বানানই অশুদ্ধ।

সোর্সঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
'আসাদের শার্ট' কবিতার লেখক কে?
  1. ক) আল মাহমুদ
  2. খ) আব্দুল মান্নান সৈয়দ
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা

- আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। তিনি একজন নাগরিক কবি ছিলেন।

-১৯৬৯ সালের ২০জানুয়ারি তিনি রচনা করেন 'আসাদের শার্ট' কবিতাটি।
- তাঁর লেখা ‘আসাদের শার্ট’ কবিতাটির পিছনে রয়েছে পুলিশের গুলিতে নিহত আসাদের শার্ট উঁচুতে তুলে ধরে প্রতিবাদী এক বিশাল মিছিলের মুখোমুখি হওয়া কবির তাৎক্ষণিক প্রতিক্রিয়া। পরে প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানে একটি সাধারণ ভাষা প্রচলনের প্রস্তাব দিলে এর তীব্র বিরোধিতা করে ৪০জন বাঙালি সাহিত্যিক শিল্পী ও সাংবাদিক যে বিবৃতি প্রকাশ করেন (৩১ আগস্ট, ১৯৬৮), কবির ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ নামে বিখ্যাত কবিতাটি রচনার অনুপ্রেরণা ছিল সেই প্রতিবাদ।

উৎসঃ বাংলাপিডিয়া এবং লাইভ এমসিকিউ লেকচার।

.
'সুশীল' কোন সমাস?
  1. ক) বহুব্রীহি
  2. খ) তৎপুরুষ
  3. গ) অলুক
  4. ঘ) প্রাদি
ব্যাখ্যা

যে সমাসে সমস্যমান পদগুলাের কোনটির অর্থ না বুঝিয়ে কোন নতুন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমনঃ
- সুশীল,
- দশানন,
- পঙ্কজ,
- চন্দ্রচূড়,
- অপয়া।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; বাংলা একাডেমি অভিধান।

.
নিচের কোনটি জাতিবাচক বিশেষ্য?
  1. ক) সমিতি
  2. খ) সভা
  3. গ) মাহফিল
  4. ঘ) পর্বত
ব্যাখ্যা

জাতিবাচক বিশেষ্যঃ যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
যেমন- মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, ইংরেজ ইত্যাদি জাতিবাচক বিশেষ্যের উদাহরণ।

অপরদিকে,
সমষ্টিবাচক বিশেষ্যঃ যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রানীর সমষ্টি বোঝায় তা-ই সমষ্টিবাচক বিশেষ্য।
যেমন- সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম?
  1. ক) আদিনাথ
  2. খ) শ্রীচৈতন্যদেব
  3. গ) শ্রীকৃষ্ণ
  4. ঘ) মনোহর দাশ
ব্যাখ্যা

- মধ্যযুগের বাংলা সাহিত্যে শ্রীচৈতন্যদেবের ভূমিকা অপরিসীম।
- সামন্তযুগের অনুদার মতাদর্শকে অস্বীকার করে তিনি প্রচার করলেন জীবে দয়া,ঈশ্বরে ভক্তি এবং সকলের অধিকার।
- তার কল্যাণেই বাঙালির স্বজাত্যবোধ ও নিজসংস্কৃতি রক্ষিত হয়।
- বাংলা সাহিত্যে একটি পঙ্‌ক্তি না লিখলেও তাঁর নামে একটি যুগের সৃষ্টি হয়েছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

১০.
বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
  1. ক) মাগধী লিপি
  2. খ) শ্যামী লিপি
  3. গ) সংহলী লিপি
  4. ঘ) ব্রাহ্মী লিপি
ব্যাখ্যা

- বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে।

- ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে।
- সারদা,
- নাগর ও
- কুটিল।

- কুটিল রূপ থেকে এসেছে বাংলা।

সোর্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' চরণটি কোন কাব্যের?
  1. ক) মনসামঙ্গল
  2. খ) ধর্মমঙ্গল
  3. গ) অন্নদামঙ্গল
  4. ঘ) চণ্ডীমঙ্গল
ব্যাখ্যা

- অষ্টাদশ শতকের শ্রেষ্ট কবি এবং মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে সুপরিচিত ভারতচন্দ্র রায় গুনাকর।
- ''অন্নদামঙ্গল'' কাব্যগ্রন্থের রচয়িতা তিনি।
- তাঁর অপর গ্রন্থ ‘সত্যপীরের পাঁচালী’।
- ভারতচন্দ্র সভাকবি ছিলেন নবদ্বীপের (নদীয়া) রাজা কৃষ্ণচন্দ্রের।
- ভারতচন্দ্র ‘রায় গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।

তার কিছু বিখ্যাত উক্তিঃ
- ''আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।'' - অন্নদামঙ্গল কাব্য
- ''মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।''
- “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?”

সোর্সঃ বাংলাপিডিয়া; লাইভএমসিকিউ লেকচার; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
চর্যাপদের পদকর্তা কতজন?
  1. ক) ১১ জন
  2. খ) ১৩ জন
  3. গ) ১৫ জন
  4. ঘ) ২৪ জন
ব্যাখ্যা

- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খন্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া।

১৩.
বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?
  1. ক) বিহারীলাল চক্রবর্তী
  2. খ) চণ্ডীদাস
  3. গ) দৌলত কাজী
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

- মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) যশোর জেলার সাগরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যে তিনি 'মধুকবি' নামে পরিচিত।
- তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি (তাঁর রচিত প্রথম মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য')।
- তিনি বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
- তিনি প্রথম বাঙালি সনেটকার।
- তিনি বাংলা নাটকের পথিকৃৎ।
- বাংলা কবিতায় আধুনিকতা আনেন কবি মাইকেল মধুসূদন দত্ত।
- শুধু কবিতায় নয়, তিনি আধুনিকতা আনেন নাটকে, প্রহসনে।
- তিনি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি।

উৎসঃ লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ; লাইভ এমসিকিউ লেকচার।

১৪.
'বাংলার মিল্টন' বলা হয় কোন লেখক কে?
  1. ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) মালাধর বসু
ব্যাখ্যা

- হেমচন্দ্র বন্দোপাধ্যায় মূলত মহাকব্যের কবি ছিলেন।
- মধুসূদনের পরবর্তী কাব্য রচয়িতাদের মধ্যে ইনি সে সময় সবচেয়ে খ্যাতিমান ছিলেন।
- 'বাংলার মিল্টন' তার উপাধি।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর রচিত কাব্যগ্রন্থ গুলো হলো-
- বীরবাহু
- আশাকানন
- ছায়াময়ী
- দশমহাবিদ্যা
- চিত্তবিকাশ
- চিন্তাতরঙ্গিণী

- তার রচিত মহাকাব্য - বৃত্রসংহার।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৫.
'কৃষ্ণকুমারী' কী?
  1. ক) একটি উপন্যাস
  2. খ) একটি ছোটগল্প
  3. গ) একটি ট্র‍্যাজেডি নাটক
  4. ঘ) একটি কাব্য
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক 'কৃষ্ণকুমারী'।
- এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।
- এই নাটকের কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগ্রহীত।

- এই নাটকের উল্লেখযােগ্য চরিত্রঃ
- কৃষ্ণকুমারী,
- মনিকা,
- ভীম-সিংহ,
- জগৎসিংহ,
- ধনদাস প্রমুখ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬.
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
  1. ক) মনমরা
  2. খ) সবান্ধব
  3. গ) খাসমহল
  4. ঘ) তপোবন
ব্যাখ্যা

যে সমাসে সমস্যমান পদগুলাের কোনটির অর্থ না বুঝিয়ে কোন নতুন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমনঃ
- বান্ধবসহ বর্তমান; বান্ধবদের সঙ্গে = সবান্ধব,
- মহান আত্মা যার = মহাত্মা ,
- ঊর্ণ নাভিতে যার = ঊর্ণনাভ,
- সমান কর্মী যে = সহকর্মী,
- নীল অম্বর যার = নীলাম্বর।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; বাংলা একাডেমি অভিধান।

১৭.
যার জিহ্বা লকলক করে- এককথায় কী বলে?
  1. ক) লেলিহান
  2. খ) লিপ্সা
  3. গ) লেহ্য
  4. ঘ) যুযুৎসু
ব্যাখ্যা

লেলিহান - লকলকে জিহ্বাযুক্ত।
যেমনঃ বিশাল কুণ্ডের লেলিহান অগ্নি শিখাগুলি হাঁ হাঁ করে জ্বলে উঠলো।

অতএব, বলা যায়,
যার জিহ্বা লকলক করে- এককথায় প্রকাশ হলো - লেলিহান।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

১৮.
'বিয়ে' কোন ধরনের শব্দ?
  1. ক) তৎসম
  2. খ) অর্ধ-তৎসম
  3. গ) দেশি
  4. ঘ) তদ্ভব
ব্যাখ্যা

অর্ধ-তৎসম শব্দ:
বাংলা ভাষায় কিছু শব্দ সংস্কৃত থেকে কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এই শব্দগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ।
অর্ধ-তৎসম মানে হচ্ছে - আধা সংস্কৃত।
যেমন - 
জ্যোৎস্না - জ্যোছনা
শ্রাদ্ধ - ছেরাদ্দ
গৃহিনী - গিন্নী ইত্যাদি।

অর্ধ-তৎসম শব্দগুলো মূলত সংস্কৃত শব্দের কথ্য রূপ। এই কারণে মাধ্যমিক বাংলা ব্যাকরণের নতুন সংস্করণে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ ভান্ডার থেকে 'অর্ধ-তৎসম' শ্রেণীটিকে বাদ দেওয়া হয়েছে।

'বিয়ে' শব্দ তেমনি একটি 'অর্ধ-তৎসম' শব্দ।
কেননা, এই শব্দটির মূল সংস্কৃত শব্দ হচ্ছে - বিবাহ।
আর বাংলা একাডেমি অভিধান অনুসারে, 'বিবাহ' শব্দের কথ্য রূপ হচ্ছে - বিয়ে।

তদ্ভব শব্দ হওয়ার জন্য মূল সংস্কৃত শব্দটির অবশ্যই একটি প্রাকৃত রূপ থাকতে হয়। কেননা, সংস্কৃত শব্দ যখন প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয়, তখন সেগুলো তদ্ভব শব্দ হিসাবে গণ্য হয়। এখানে, বিবাহ শব্দটি প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয় নি। সামান্য পরিবর্তিত হয়ে 'বিয়ে' শব্দে রূপান্তরিত হয়েছে।
তাই, 'বিয়ে' শব্দটি তদ্ভব না হয়ে 'অর্ধ-তৎসম' হয়েছে।

তথ্যসূত্রঃ মাধ্যমিক ব্যাকরণ বই (নতুন ও পুরাতন সংস্করণ) ও বাংলা একাডেমি অভিধান।

১৯.
বাউল গানকে কী সাহিত্য বলে?
  1. ক) ব্রজযান সাহিত্য
  2. খ) তত্ত্ব সাহিত্য
  3. গ) মৌল সাহিত্য
  4. ঘ) গৌণ সাহিত্য
ব্যাখ্যা

বাউল গান বাউল সম্প্রদায়ের আধ্যাত্মিক গান। বাউল একটি ধর্মীয় লোক-সম্প্রদায়।
তাঁরা দেহতত্ত্বাশ্রিত ও অধ্যাত্মমুখী এক প্রকার লৌকিক ধর্মমত পোষণ করেন; একে বাউল ধর্মমত বলা হয়। এর লিখিত কোনো সাহিত্য বা শাস্ত্র নেই।
বাউলরা ধর্মীয় তত্ত্ব ও দর্শন, জীবনবোধ ও আদর্শের কথা গানের ভাষায় প্রকাশ করে সাহিত্যে। মৌখিক ধারার এ গানই বাউল সংগীত হিসেবে পরিচিত।
বাউলরা তাঁদের গানকে ধর্মের অঙ্গ বলে মনে করেন। ধর্মীয় আসর, ওরস উৎসব, ভিক্ষোপজীবিকা ইত্যাদি আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক উপলক্ষে গান করে তারা ধর্মকর্ম পালন করে থাকেন। তাঁরা ‘দেহতত্ত্বে’র সাধনা দ্বারা পরমাত্মার সন্ধান করেন।

সুতরাং বলা যায়, বাউল গান এক ধরনের তত্ত্ব সাহিত্য। 

উৎসঃ বাংলাপিডিয়া 

২০.
অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় _____।
  1. ক) বেতসবৃত্তি
  2. খ) পতঙ্গবৃত্তি
  3. গ) জলৌকাবৃত্তি
  4. ঘ) কুম্ভিলকবৃত্তি
ব্যাখ্যা

- অন্যের রচনা থেকে চুরি করা বা অন্যের ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে ব্যবহার করাকে বলা হয় কুম্ভিলকবৃত্তি (plagiarism)।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২১.
A synonym of the word 'Overestimate' is –
  1. ক) Exaggerate
  2. খ) Entrance
  3. গ) Embroiled
  4. ঘ) Embellish
ব্যাখ্যা

Overestimate - an excessively high estimate.

Synonyms for ‘overestimate’
augment
bloat
boost
enlarge
escalate
exaggerate
expand
magnify

Exaggerate এর synonym 'embellish'-ও হয়, কিন্তু embellish আর overestimate এর সংজ্ঞা closest নয়।
More appropriate হিসাবে ক) Exaggerate সঠিক উত্তর ধরা হয়েছে।

Source: Oxford Dictionary and Thesauras

২২.
A synonym of the word 'Plethora' is –
  1. ক) Excess
  2. খ) Manifest
  3. গ) Restrain
  4. ঘ) Stubborn
ব্যাখ্যা

Plethora - a large or excessive amount of something.
Similar:
- excess
- abundance
- overabundance
- superfluity
- surfeit

২৩.
An antonym of the word 'Dormant' is –
  1. ক) Dynamic
  2. খ) Excitable
  3. গ) Halcyon
  4. ঘ) Gentle
ব্যাখ্যা

Dormant - (of an animal) having normal physical functions suspended or slowed down for a period of time; in or as if in a deep sleep; সুপ্ত; ঘুমন্ত; অন্তর্নিহিত।

এর বিপরীত শব্দ হলো:
Dynamic - (of a process or system) characterized by constant change, activity, or progress; গতিশীল।

২৪.
An antonym of the word 'Embargo' is –
  1. ক) Eminent
  2. খ) Allow
  3. গ) Evacuate
  4. ঘ) Exclude
ব্যাখ্যা

Embargo - an official ban on trade or other commercial activity with a particular country; নিষেধাজ্ঞা; বাধা।
এর বিপরীত শব্দঃ Allow (অনুমতি দেয়া)।

অন্যদিকে,
Eminent - বিশিষ্ট।
Evacuate - অপসারণ করা।
Exclude - বাদ দেয়া।

২৫.
Your action is not consistent ____ the rules.
  1. ক) to
  2. খ) of
  3. গ) on
  4. ঘ) with
ব্যাখ্যা

Consistent with something - in agreement with something; not contradicting something; সামঞ্জস্যপূর্ণ।
Example:
- Your action is not consistent with the rules.
- The results are entirely consistent with our earlier research.
- These findings are consistent with other studies.

২৬.
I cannot cope _____ the situation.
  1. ক) with
  2. খ) to
  3. গ) on
  4. ঘ) of
ব্যাখ্যা

Cope with - to struggle or deal, esp. on fairly even terms or with some degree of success
Example:
- I cannot cope with the situation.
- I will try to cope with his rudeness.

২৭.
He insisted ____ my going there.
  1. ক) in
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) on
ব্যাখ্যা

Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া। Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.

২৮.
Which word is correctly spelled?
  1. ক) Humorious
  2. খ) Humorous
  3. গ) Humourius
  4. ঘ) Humurious
ব্যাখ্যা

Humorous - causing laughter and amusement; comic; রসাত্মক।
Similar:
- amusing
- funny
- entertaining
- comic

২৯.
This is the place where I was born.
The underlined clause is—
  1. ক) Main
  2. খ) Noun
  3. গ) Adverbial
  4. ঘ) Adjective
ব্যাখ্যা

- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective clause/Relative clause বলে।
- Adjective clause সর্বদাই noun/pronoun এর পরে বসে।
- সাধারণত Noun clause এবং Adjective clause একই ধরনের linker/connective দ্বারা শুরু হয়‌।
- পার্থক্য হচ্ছে adjective clause এর পূর্বে antecedent থাকে কিন্তু Noun clause এর পূর্বে antecedent থাকে না।

Example:
- This is the place where I was born.
- I don't know the reason why he came here.
- I know the boy who called you yesterday.

৩০.
'Ab initio' means —
  1. ক) From the beginning
  2. খ) Altemating correct
  3. গ) Towards the end
  4. ঘ) In the meantime
ব্যাখ্যা

Ab initio - from the beginning; শুরু থেকে।
Example:
- The agreement should be declared void ab initio.

৩১.
He failed in the examination because none of his answers were ______ to the question asked.
  1. ক) allusive
  2. খ) revealing
  3. গ) pertinent
  4. ঘ) referential
ব্যাখ্যা

Pertinent - relevant or applicable to a particular matter; apposite; প্রাসঙ্গিক; যথাযথ।
Allusive - ইঙ্গিতপূর্ণ; উল্লেখপূর্ণ
Revealing - making interesting or significant information known, especially of a personal nature.
Referential - containing or of the nature of references or allusions; প্রসঙ্গযুক্ত; নির্দেশক।

বাক্যের অর্থ- সে পরীক্ষায় ফেল করেছিল কারণ যেসব প্রশ্ন করা হয়েছিল সেগুলোর সাথে তার কোন উত্তরই প্রাসঙ্গিক ছিল না।

অতএব, বাক্যের অর্থানুযায়ী শূন্যস্থানে Pertinent বসানো ই যুক্তিযুক্ত।

৩২.
The meaning of the phrase 'to smell a rat' is –
  1. ক) To see signs of the plague epidemic
  2. খ) To get bad smell of a dead rat
  3. গ) To be in bad mood
  4. ঘ) To suspect foul dealing
ব্যাখ্যা

To smell a rat - to recognize that something is not as it appears to be or that something dishonest is happening/ to suspect foul dealing.
Example:
- Though Lloyd George's behaviour seemed curious, Haig still did not smell a rat.

৩৩.
The word 'glowing' means —
  1. ক) plae
  2. খ) shining
  3. গ) melting
  4. ঘ) hot
ব্যাখ্যা

Glowing - have an intense colour and a slight shine; প্রদীপ্ত; উদ্যমী।
Similar:
- shining
- radiating
- gleaming

৩৪.
Render the passage _____ Bengali.
  1. ক) to
  2. খ) into
  3. গ) on
  4. ঘ) in
ব্যাখ্যা

Render something into English/Russian/Chinese etc
- to translate something into English, Russian etc

Render something (into something) - to express something in a different language.
Example:
- Render the passage into Bengali.
- It's a concept that is difficult to render into English.

৩৫.
I wish you success in life. What type of sentence is it?
  1. ক) Assertive
  2. খ) Imperative
  3. গ) Optative
  4. ঘ) None
ব্যাখ্যা

Assertive Sentence structure:
subject + verb + object + remaining.
I + wish + you + success in life.

- এটা Optative হিসেবে কনফিউশন সৃষ্টি করতে পারে, তবে, Optative এর আগে সাধারণত May থাকে।
- May অনেক সময় উহ্য থাকতে পারে তবে সাবজেক্ট আগে আসবে না।
বাক্যটির Optative রূপ হবে -
May you have success in life/ Wish you success in life.

৩৬.
A synonym of the word 'Expunge' is -
  1. ক) Rub off
  2. খ) Elusive
  3. গ) Eradicate
  4. ঘ) Enticing
ব্যাখ্যা

Expunge - obliterate or remove completely (something unwanted or unpleasant); মুছিয়া ফেলা।
Similar:
- rub out
- erase
- remove
- delete
- wipe out
- eradicate
- obliterate
Source: Oxford and Merriam-Webster Dictionary

৩৭.
An antonym of the word 'Equivocal' is –
  1. ক) Suppress
  2. খ) Unambiguous
  3. গ) Unnecessary
  4. ঘ) Remain steady
ব্যাখ্যা

Equivocal - (of a person) using ambiguous or evasive language; একাধিক বিভিন্ন অর্থপূর্ণ।
Similar:
- ambiguous
- indefinite
- indeterminate

এর বিপরীত শব্দ: Unambiguous - দ্ব্যর্থহীন; স্পষ্ট।

৩৮.
A synonym of the word 'Bellicose' is –
  1. ক) Belligerent
  2. খ) Bigotry
  3. গ) Averse
  4. ঘ) Assuage
ব্যাখ্যা

Bellicose - demonstrating aggression and willingness to fight.
Similar:
- belligerent
- aggressive
- hostile
- threatening

৩৯.
I still have ____ money.
  1. ক) a few
  2. খ) quite a few
  3. গ) many
  4. ঘ) a little
ব্যাখ্যা

Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
Money হলো Uncountable noun.
তাই সঠিক বাক্যঃ I still have a little money.
Fortunately I had a little time to spare.
I have a little cash with me.

৪০.
An antonym of the word 'Contravene' is —
  1. ক) Concede
  2. খ) Stop
  3. গ) Discourage
  4. ঘ) Assist
ব্যাখ্যা

Contravene - offend against the prohibition or order of (a law, treaty, or code of conduct).

Similar:
- break
- breach
- violate

Antonym:
- assist
- uphold

৪১.
দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) চট্টগ্রাম
  3. গ) বরিশাল
  4. ঘ) নীলফামারী
ব্যাখ্যা

- বাংলাদেশের মোট ইপিজেড সংখ্যা ৯।
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা ইপিজেড।
- এটি নীলফামারীতে অবস্থিত।

সোর্স: BEPZA ওয়েবসাইট।

৪২.
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয় _____, ২০১৯ তারিখ।
  1. ক) ২ আগস্ট
  2. খ) ৩ আগস্ট
  3. গ) ৪ আগস্ট
  4. ঘ) ৫ আগস্ট
ব্যাখ্যা

- ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল।
- ০৫ আগস্ট, ২০১৯ তারিখে ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
- কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় এ-সংক্রান্ত ঘোষণা দেন।
- জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে।
- তার একটি জম্মু-কাশ্মীর, অন্যটি লাদাখ।

সোর্সঃ প্রথম আলো।

৪৩.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসে কোন দিবস উদযাপিত হয়?
  1. ক) প্রবীণ দিবস
  2. খ) জাতীয় শিশু দিবস
  3. গ) মানবাধিকার দিবস
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

- ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস।
- ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে।
- সেই থেকে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- তবে ২০০২-২০০৮ সাল পর্যন্ত দিবসটি পালিত হয়নি।

সোর্স: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলা ট্রিবিউন।

৪৪.
'গারুদা' কোন দেশের বিমান সংস্থা?
  1. ক) জাপান
  2. খ) তুরস্ক
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা

- দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ হলো ইন্দোনেশিয়া।
- ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা জাভা দ্বীপে অবস্থিত।
- এর প্রধান দ্বীপ সুমাত্রা, বোর্নিও, জাভা, সুলাওসি, নিউগিনি, বালি প্রভৃতি‌। 
- 'গারুদা' হলো এর জাতীয় বিমান সংস্থা।

Source: Garuda-Indonesia.com; britannica

৪৫.
কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
  1. ক) NATO
  2. খ) NAM
  3. গ) EU
  4. ঘ) ASEAN
ব্যাখ্যা

- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

সূত্রঃ ন্যাম ওয়েবসাইট।

৪৬.
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ রয়েছে?
  1. ক) ১৩৬
  2. খ) ১৩৭
  3. গ) ১৩৮
  4. ঘ) ১৩৯
ব্যাখ্যা

- সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে 'সরকারি কর্ম কমিশন' গঠনের উল্লেখ করে বলা হয়েছে ‘আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে’।

সূত্র: বাংলাদেশের সংবিধান।

৪৭.
২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) হংকং
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum) এর ২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতার প্রতিবেদনে শীর্ষ দেশ সিঙ্গাপুর, সর্বনিম্ন দেশ শাদ (বাংলাদেশ ১০৫)।
উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার – অক্টোবর ২০১৯

৪৮.
'আগরতলা ষড়যন্ত্র মামলা' প্রত্যাহার করা হয় _____, ১৯৬৯ তারিখে।
  1. ক) ২২ ফেব্রুয়ারি
  2. খ) ২২ মার্চ
  3. গ) ২৩ ফেব্রুয়ারি
  4. ঘ) ২৩ মার্চ
ব্যাখ্যা

- শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে।
- আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল ৩৫ জন।
 এই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।

উৎসঃ আওয়ামীলীগের ওয়েবসাইট।

৪৯.
'বিশ্ব অটিজম সচেতনতা দিবস' পালিত হয় কোন তারিখে?
  1. ক) ১০ এপ্রিল
  2. খ) ২ এপ্রিল
  3. গ) ১০ মার্চ
  4. ঘ) ২ মার্চ
ব্যাখ্যা

- প্রতিবছর ২ রা এপ্রিল 'বিশ্ব অটিজম সচেতনতা দিবস' পালিত হয়।
- ২রা এপ্রিল, ২০২১ সালে ১৪তম 'বিশ্ব অটিজম সচেতনতা দিবস' পালিত হয়।
- এ বছর দিবসের প্রতিপাদ্য হয়েছে ‘আলোকিত হউক উদারতায়।'

সোর্সঃ বাংলাদেশ প্রতিদিন।

৫০.
কোন জেলায় 'খাসিয়া নৃ-গোষ্ঠী' বাস করে?
  1. ক) খাগড়াছড়ি
  2. খ) সিলেট
  3. গ) রাঙামাটি
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা

- বাংলাদেশের খাসিয়া সম্প্রদায় বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বসবাস করে।
- এদের আদি নিবাস ছিলো তিব্বতে।
- খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত।

সোর্সঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া।

৫১.
'বাংলাদেশ স্কয়ার' কোন দেশে অবস্থিত?
  1. ক) সিয়েরা লিয়ন
  2. খ) ইংল্যান্ড
  3. গ) জাপান
  4. ঘ) লাইবেরিয়া
ব্যাখ্যা
বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়াতে অবস্থিত।
এটি একটি শিক্ষা এবং বিনোদন কেন্দ্র। এখানে বৃত্তিমূলক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, বাচ্চাদের জন্য আছে খেলার মাঠ।
Source: United Nations Office for the Coordination of Humanitarian Affairs
৫২.
নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ানভুক্ত রাষ্ট্র নয়?
  1. ক) ডেনমার্ক
  2. খ) নরওয়ে
  3. গ) জার্মানি
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা

স্ক্যান্ডেনেভিয়ান উত্তর ইউরােপের বিশেষ অঞ্চল ।
- স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলঃ ৩টি দেশ -
- নরওয়ে,
- সুইডেন ও
- ডেনমার্ক।

উৎসঃ worldatlas.com এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৫৩.
'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয় কোন সালে?
  1. ক) ১৯৪৭
  2. খ) ১৯৪৮
  3. গ) ১৯৪৯
  4. ঘ) ১৯৫২
ব্যাখ্যা

- রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয় ১ অক্টোবর, ১৯৪৭ সালে যার আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া।
- দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ২ মার্চ, ১৯৪৮ সালে যার আহ্বায়ক ছিলেন শামসুল আলম।
- 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয় ১৯৫২ সালের ৩০ জানুয়ারি। যার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব।

উৎসঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র।

৫৪.
'জাগ্রত চৌরঙ্গী' ভাস্কর্যটি কোন জেলায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) রাজশাহী
  3. গ) খুলনা
  4. ঘ) গাজীপুর
ব্যাখ্যা

- 'জাগ্রত চৌরঙ্গী' জয়দেবপুর চান্দনা চৌরাস্তা, গাজীপুর-এ অবস্থিত।
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বপ্রথম স্মারক ভাস্কর্য হলো জাগ্রত চৌরঙ্গী মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ১৯৭১ সালে ১৯ শে মার্চ গাজীপুরে সংঘটিত প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের চেতনার আলোকে ও শহীদ হুরমত আলীসহ অন্যান্য শহীদদের স্মরনে নির্মিত হয় জাগ্রত চৌরঙ্গী।
- ভাস্কর্যটির উচ্চতা মাটি থেকে ১০০ (একশত) ফুট। দুপাশে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ১১ নং সেক্টরের ১০৭ জন এবং ৩নং সেক্টরের ১০০ জন শহীদ সৈনিকের নাম খোদাই করা রয়েছে।
- ভাস্কর্যটি ১৯৭৩ সালে নির্মাণ করেন শিল্পী আব্দুর রাজ্জাক।

উৎসঃ গাজীপুর সদর উপজেলার ওয়েবসাইট।

৫৫.
কোনটি 'ল্যাটিন আমেরিকান' রাষ্ট্র নয়?
  1. ক) ব্রাজিল
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) কানাডা
  4. ঘ) মেক্সিকো
ব্যাখ্যা

- ল্যাটিন আমেরিকা বিশটি সার্বভৌম রাষ্ট্র এবং বিভিন্ন অঞ্চল নিয়ে গঠিত।
- ল্যাটিন আমেরিকা যুক্তরাষ্ট্রে দক্ষিণে অবস্থিত সমস্ত পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষী রাষ্ট্রসমূহকে অন্তর্ভুক্ত করে।

- অন্তর্ভূক্ত রাষ্ট্রসমূহ: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা, পানামা, এল সালভাদর, গুয়েতেমালা, হুন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, কিউবা, হাইতি, ডোমিনিকান প্রজাতন্ত্র এবং মেক্সিকো।

- 'কানাডা' উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ।

সোর্সঃ worldatlas

৫৬.
একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সেমি ও প্রস্থ ১৮ সেমি। বইটির পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং পাতার পুরুত্ব ০.১ মিমি হলে বইটির আয়তন কত ঘন সেন্টি মিটার?
  1. ক) ৪৫৫
  2. খ) ৪৫০
  3. গ) ৪৪০
  4. ঘ) ২৫০
ব্যাখ্যা

দেয়া আছে, বইয়ের দৈর্ঘ্য ২৫ সেমি ও প্রস্থ ১৮ সেমি
বইটির উচ্চতা = ২০০/২ × ০.০১ = ১ সেমি 
∴ বইটির আয়তন = ২৫ × ১৮ × ১ = ৪৫০ ঘন সেমি

৫৭.
গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে?
  1. ক) ১৮০ ডিগ্রি
  2. খ) ২৭০ ডিগ্রি
  3. গ) ৪৪০ ডিগ্রি
  4. ঘ) ৫৪০ ডিগ্রি
ব্যাখ্যা

১ মিনিটে চাকাটি ঘুরে ৯০ বার
অর্থাৎ, ১ সেকেন্ডে ঘুরে = ৯০/৬০ বা ৩/২ বার
এখানে ১ বারে ঘুরে ৩৬০°
∴৩/২ বারে ঘুরে = (৩৬০° × ৩)/২ = ৫৪০°

৫৮.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৫। এদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) ১৬ : ২৫
  2. খ) ১৬ : ৫
  3. গ) ৪ : ২৫
  4. ঘ) ২৫ : ১৬
ব্যাখ্যা

ব্যাস বা ব্যাসার্ধ এর অনুপাত দেয়া থাকলে ক্ষেত্রফল এর অনুপাত হবে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এর বর্গ।
∴ দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, π×4² : π×5²
= 16 : 25

৫৯.
১০০ টাকায় ১০ টি ডিম কিনে ১০০ টাকায় ৮ টি ডিম বিক্রয় করলে কত লাভ হবে?
  1. ক) ১৬%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৮%
ব্যাখ্যা

১ টি ডিমের ক্রয়মূল্য = ১০০/১০ = ১০ টাকা
১ টি ডিমের বিক্রয়মূল্য = ১০০/৮ = ২৫/২ টাকা
১ টি ডিমে লাভ হয় = ২৫/২ - ১০ = ৫/২ টাকা
১০০ টি ডিমে লাভ হয় ২৫ টাকা
অতএব লাভ = ২৫%

৬০.
রহিম একটি কাজ ৫ দিনে এবং করিম তা ১০ দিনে করতে পারে। ২ জনে একত্রে ১ দিনে কাজের কত অংশ করতে পারবে?
  1. ক) ৩/১০
  2. খ) ১/১৫
  3. গ) ২/২৫
  4. ঘ) ১/১০
ব্যাখ্যা

রহিম ১ দিনে করে ১/৫ অংশ
করিম ১ দিনে করে ১/১০ অংশ
∴ দুজন একত্রে ১ দিনে করতে পারে = ১/৫ + ১/১০ = (২+১)/১০ = ৩/১০ অংশ

৬১.
a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোনটি জোড়া?
  1. ক) ab
  2. খ) a + 2a + 2
  3. গ) a + b + a
  4. ঘ) 2a + 4b
ব্যাখ্যা

বিজোড় সংখ্যার গুণফল বিজোড় হয়। যেমনঃ ab
বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যক বার যোগ করা হলেও বিজোড় হয়। যেমনঃ a + b + a
জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় হয়। যেমনঃ a + 2a + 2
বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা গুণ করে সেগুলোর যোগ করলে তা জোড় হয়। যেমনঃ 2a + 4b

৬২.
a + b = 8, a - b = 4 হলে ab = কত?
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 18
ব্যাখ্যা

ab = {(a+b)/2}2 - {(a-b)/2}2
= (8/2)2 - (4/2)2
= 64/4 - 16/4
= (64-16)/4
= 12

৬৩.
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
  1. ক) ১.৫ মিটার
  2. খ) ২.৫ মিটার
  3. গ) ২.৭৫ মিটার
  4. ঘ) ৩.৫ মিটার
ব্যাখ্যা

ধরি, চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার
∴ চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা = ২.৫৬ × ১.২৫ × ক = ৩.২ক ঘনমিটার
আমরা জানি, ১ ঘনমিটার = ১০০০ লিটার
∴ ৮০০০ লিটার = ৮০০০/১০০০ = ৮ ঘনমিটার
প্রশ্নমতে,
৩.২ক = ৮
∴ ক = ৮/৩.২ = ২.৫ মিটার

৬৪.
২.৫ কোন সংখ্যার ০.৫%?
  1. ক) ২৫০
  2. খ) ১২৫
  3. গ) ৫০০
  4. ঘ) ২২৫
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি ক
সুতরাং, ক এর ০.৫% = ২.৫
বা, ক = ২.৫/০.৫% = ৫০০

৬৫.
কোনো ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৬ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৬ জন কোনটিই খেলে না। কতজন দুটিই খেলে?
  1. ক) ৩ জন
  2. খ) ৪ জন
  3. গ) ৫ জন
  4. ঘ) ৭ জন
ব্যাখ্যা

মোট খেলাধূলা করে (৩২ - ৬) = ২৬ জন।
ফুটবল খেলে = ১৬ জন ও ক্রিকেট খেলে = ১৪ জন।
∴ দুটি খেলাই খেলে এমন ছাত্র সংখ্যা = ১৬ + ১৪ - ২৬ = ৪ জন

 
৬৬.
4x + 1 = 32 হলে x এর মান কত?
  1. ক) 2/3
  2. খ) 3/2
  3. গ) 1/2
  4. ঘ) 1/3
ব্যাখ্যা

দেওয়া আছে,
4x + 1 = 32
⇒ 22(x + 1) = 25
⇒ (2x + 2) = 5
⇒ 2x = 5 - 2
⇒ 2x = 3
⇒ x = 3/2

৬৭.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ২৬৩
  2. খ) ২৩৩
  3. গ) ২৪১
  4. ঘ) ২৫৩
ব্যাখ্যা

200 এর চেয়ে বড় কিছু মৌলিক সংখ্যাঃ 229, 233, 239, 241, 251, 257, 263, 269
253 মৌলিক সংখ্যা নয়। কারণ একে 11 এবং 23 দিয়ে ভাগ করা যায়। 

৬৮.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
  1. ক) ৮০
  2. খ) ৭০
  3. গ) ৯০
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
x এর 40%+42 = x
⇒ 40x/100 + 42 = x
⇒ (40x+4200)/100 = x
⇒ 40x+4200 = 100x
⇒ 100x - 40x = 4200
⇒ 60x = 4200
∴ x = 70

৬৯.
একটি পণ্যের দাম ৪০% বাড়ানো হলো, তারপর ১০% কমানো হলে মোটের উপর কত % বাড়লো?
  1. ক) ২৫%
  2. খ) ২৬%
  3. গ) ২৭%
  4. ঘ) ২৮%
ব্যাখ্যা

ধরি, পণ্যটির দাম ১০০ টাকা
৪০% বৃদ্ধিতে পণ্যের দাম ১৪০ টাকা
বর্ধিত মূলের উপর ১০% কমানো হলে পাওয়া যায় = ১৪০ - ১৪০ এর ১০% = ১২৬ টাকা
অর্থাৎ মোটের উপর দাম বাড়লো ১২৬ - ১০০ = ২৬%

৭০.
p - 1/p = 8 হলে, p2 + 1/p2 এর মান কত?
  1. ক) 66
  2. খ) 64
  3. গ) 62
  4. ঘ) 68
ব্যাখ্যা

দেওয়া আছে, p - 1/p = 8
আমরা জানি,
p2 + 1/p2 = (p - 1/p)2 + 2 . p . 1/p
= (8)2 + 2
= 66