পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
পরীক্ষা - ১২: বিষয়ের নাম: আন্তর্জাতিক বিষয়াবলী - সম্পূর্ণ সিলেবাস [৮০ নম্বর] উৎস: বিভিন্ন শ্রেণির বোর্ড বই, বিভিন্ন অথেনটিক ওয়েবসাইট, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও যেকোনো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে হলিউডে নির্মিত তথ্যচিত্র কোনটি?
  1. বিলিয়ন ডলার হ্যাক
  2. বিলিয়ন ডলার হাইস্ট
  3. হ্যাকিং স্টোরি অফ বাংলাদেশ
  4. বিলিয়ন ডলার রিজার্ভ
ব্যাখ্যা
• বিলিয়ন ডলার হাইস্ট: 
- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হলিউড তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হেইস্ট’।
- তথ্যচিত্রটি ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। 
-তথ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ড্যানিয়েল গর্ডন, ব্রেন্ডন ডনোভান ও ব্রায়ান ইভানস।

উল্লেখ্য যে,
- ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়।সেখান থেকে টাকা চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়।

উৎস: বণিক বার্তা পত্রিকা রিপোর্ট।
.
'স্ট্যাচু অব পিস' নিচের কোন শহরে অবস্থিত?
  1. হিরোশিমা, জাপান
  2. সিউল, দক্ষিণ কোরিয়া
  3. নাগাসাকি, জাপান
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- “স্ট্যাচু অব পিস” ভাস্কর্যটি সিউলে জাপানি দূতাবাসের সামনে অবস্থিত।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরীয় নারীদের নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ঐ দুঃসহ স্মৃতিকে স্মরণে রাখতে স্থাপন করা হয়েছিল।
- আর জাপানের নাগাসাকির ‘Peace park’ এ “পিস স্ট্যাচু” অবস্থিত।

উৎস: বর্ডারস অফ মেমোরি (লিঙ্ক)।
.
আর্থ আওয়ার এর আয়োজক -
  1. WWF
  2. IPCC
  3. UNEP
  4. Greenpeace
ব্যাখ্যা
আর্থ আওয়ার:
- পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখার কার্যক্রম।
- WWF (World Wide Fund for Nature) এর আয়োজক।
- ২০০৭ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম আর্থ আওয়ার পালিত হয়।
- রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখা হয়।
- ২০২৩ সালের মার্চ মাসের ২৫ তারিখ আর্থ আওয়ার পালন করা হয়।

উৎস: Earth Hour এর ওয়েবসাইট। 
.
'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৩' অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী রাষ্ট্র কোনটি?
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. গ্রিনল্যান্ড
ব্যাখ্যা
• World Happiness Report 2023:
- এ প্রতিবেদনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রতি বছর প্রকাশ করে থাকে।
- বিশ্বের ১৫০টিরও বেশি দেশে সমীক্ষা চালিয়ে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
- এ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়।
- বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় টানা ৬ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে - ডেনমার্ক, 
- তৃতীয় অবস্থানে রয়েছে - আইসল্যান্ড,
- এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৭ দেশের মধ্যে ১১৮ তম।
- তালিকায় সবচেয়ে নিচে আছে আফগানিস্তান (১৩৭)।

উৎস:  World Happiness Report 2023 , ডেইলি স্টার বাংলা পত্রিকা রিপোর্ট। [Link]
.
'Green Belt Movement' এর সদর দপ্তর কোথায়?
  1. আবুজা, নাইজেরিয়া
  2. সুভা, ফিজি
  3. ডারবান, দক্ষিণ আফ্রিকা
  4. নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
• গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement): 
- গ্রিন বেল্ট মুভমেন্ট কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
- শুরুর সময় - ১৯৭৭ সাল।
- সদর দপ্তর - নাইরোবি, কেনিয়া
- গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।
- তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

সূত্র: গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
.
আন্তর্জাতিক পুলিশ সংস্থা প্রতিষ্ঠিত হয় কোথায়?
  1. মাদ্রিদ, স্পেন
  2. ভিয়েনা, অস্ট্রিয়া
  3. রোম, ইতালি
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
INTERPOL
- পূর্ণরূপ: The International Criminal Police Organization।
- প্রতিষ্ঠাকালীন নাম: International Criminal Police Commission (ICPC) 
- এটি পুলিশের একটি আন্তর্তজাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।

সূত্র: INTERPOL ওয়েবসাইট ও ব্রিটানিকা।
.
'ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩' চ্যাম্পিয়ন কোন দেশ?
  1. স্পেন
  2. অস্ট্রেলিয়া
  3. ফ্রান্স
  4. ইতালি
ব্যাখ্যা
• ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
.
৪র্থ দেশ হিসেবে কোন দেশ চাঁদে সফলভাবে অভিযান পরিচালনা করেছে?
  1. কুয়েত
  2. চীন
  3. ভারত
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
ভারতের চন্দ্রাভিযান:
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম - ইসরো।
- এই মিশনের প্রকল্প পরিচালক ছিলেন - পি ভিরামুথুভেল।
- ৪র্থ দেশ হিসেবে ভারত চাঁদে সফলভাবে অভিযান পরিচালনা করেছে।
- চন্দ্রযান-৩ যাত্রা শুরু করে - ১৪ জুলাই, ২০২৩।
- চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করে - ২৩ আগস্ট, ২০২৩।
- 'বিক্রম' হলো চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance এর মূল উদ্দেশ্য কী ছিলো?
  1. ইউরোপে যুদ্ধ বন্ধকরণ
  2. সমাজতন্ত্রের গতি রোধ
  3. বিশ্বে সোভিয়েত প্রভাব বৃদ্ধি
  4. অস্ত্রের ব্যবহার সীমিতকরণ
ব্যাখ্যা
Warsaw Pact:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।
- উদ্দেশ্য: মূলত, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে সোভিয়েত প্রভাব বৃদ্ধিই ছিলো এর মূল উদ্দেশ্য।
- স্বাক্ষর: ১৪ মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

সূত্র: ব্রিটানিকা।
১০.
বাংলাদেশ কত সালে IAEA এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা
• IAEA:
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- IAEA (International Atomic Energy Agency) এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৭ টি।

উৎস: IAEA ওয়েবসাইট। [link]
১১.
The Intergovernmental Panel on Climate Change (IPCC) কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ২০০৭ সালে
  2. ২০০০ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০০৯ সালে
ব্যাখ্যা
• IPCC:
- IPCC এর পূর্ণরূপ হলো- The Intergovernmental Panel on Climate Change.
- এই সংস্থা জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে। 
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে ১৯৮৮ সালে IPCC গঠিত হয়।
- IPCC এর বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৫টি।
- IPCC ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

উৎস: IPCC ওয়েবসাইট।
১২.
কয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
• নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

সূত্র: নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
১৩.
The Art of the War গ্রন্থের রচয়িতা কে?
  1. টলস্টয়
  2. রিচার্ড ভেসেল
  3. সান জু
  4. ম্যাকিয়াভেলি
ব্যাখ্যা
• The Art of War' গ্রন্থের রচয়িতা সান জু।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে চীনের সামরিক বাহিনীর কৌশলবিদ সান জু যুদ্ধের কৌশল নিয়ে রচনা করেন তাঁর এই গ্রন্থটি।
- তিনি সীমিত সম্পদ, কৌশল ও সুযোগের ভিত্তিতে যুদ্ধের কৌশলের বর্ণনা করেন।
- তাঁকে মাস্টার সান বলা হতো।

সূত্র: Sergio Caredda and Britannica (link).
১৪.
'ডেজার্ট ফক্স' নামে পরিচিত ছিলেন কে?
  1. ফিল্ড মার্শাল বার্নার্ড মন্টগোমরি
  2. ফিল্ড মার্শাল রোমেল
  3. ফিল্ড মার্শাল ভন লিস্ট
  4. ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল
ব্যাখ্যা
- ফিল্ড মার্শাল রোমেল (১৮৯১ - ১৯৪৪) ছিলেন একজন জার্মান ফিল্ড মার্শাল।
- তিনি ইতিহাসে ‘ডেজার্ট ফক্স’ বা ‘মরুভূমির শিয়াল’ নামে খ্যাত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকা কর্পের (Afrika Korps) যুদ্ধে তিনি বিশেষ কৃতিত্ব দেখান এবং খুব দ্রুতই এসব অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর আয়ত্বে নিয়ে আসেন।
- এই কারণেই তিনি 'ডেজার্ট ফক্স' নামে পরিচিত হয়ে উঠেন।

উৎস: হিস্টোরি ডট কম (লিঙ্ক)। 
১৫.
২০২৩ সালে 'অর্থনৈতিক স্বাধীনতা সূচকে' বাংলাদেশের অবস্থান কত?
  1. ১২৯তম
  2. ১২৬তম
  3. ১২৩তম
  4. ১৩৭তম
ব্যাখ্যা
• অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩:
- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে।
- এতে এবার ১৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
- ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ,
- যা ২০২২ সালে ছিল ১৩৭তম।
- ২০২১ সালের সূচকে যে অবস্থান ছিল ১২০তম।
- প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়েছে বাংলাদেশ,
- যা আগের বছরের স্কোর থেকে ১.৭ শতাংশ বেশি। 
- শীর্ষদেশ - সিঙ্গাপুর।
- সর্বনিম্ন দেশ - উত্তর কোরিয়া।

সূত্র: দৈনিক কালের কণ্ঠ (লিঙ্ক)।
১৬.
সর্বপ্রথম সাতটি রাজ্যকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন কে?
  1. ক) দিলীপ পদগাঁওকর
  2. খ) লাল বাহাদুর শাস্ত্রী
  3. গ) জওহরলাল নেহরু
  4. ঘ) জ্যোতি প্রসাদ সাইকিয়া
ব্যাখ্যা
• সেভেন সিস্টার্স: 
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- এই সাত রাজ্যের আয়তন ২,৫৫,৫১১ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭ শতাংশ।
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন। 
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।

- রাজ্যগুলাে হচ্ছে:
→ আসাম,
→ অরুণাচল,
→ মেঘালয়,
→ ত্রিপুরা,
→ মণিপুর,
→ মিজোরাম ও
→ নাগাল্যান্ড।

সূত্র: দৈনিক কালের কন্ঠ ও প্রথম আলো। (লিংক)
১৭.
ভারত ও নেপালের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল নয় কোনটি?
  1. গিলগিট
  2. লিপুলেখ
  3. লিমপিয়াধুরা
  4. কালাপানি
ব্যাখ্যা
• ভারত-নেপাল সীমান্ত বিরোধ:
- ভারত ও নেপালের মধ্যে সীমান্ত রয়েছে ১,৬৯০ কিলোমিটার বা ১,০৫০ মাইল।
- বর্তমানে যেসব স্থান নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে সেগুলো হলো কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ ও সুস্তা।
- ২ নভেম্বর ২০১৯ সালে ভারত নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে।
- উক্ত মানচিত্রে বিতর্কিত ভূমি কালাপানি, লিমপিয়াধুরা ও লিপুলেখ ভারতীয় সীমান্তের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়।

⇒ বিঃদ্রঃ গিলগিট পাকিস্তানের অঞ্চল। 

সূত্র: দৈনিক প্রথম আলো ও বিবিসি বাংলা। 
১৮.
কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয়?
  1. ১৭৮১ সালে
  2. ১৭৭৬ সালে
  3. ১৭৮৯ সালে
  4. ১৭৭৮ সালে
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্র:
- মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের একটি অন্যতম প্রধান শক্তিশালী রাষ্ট্র। 
- যুক্তরাষ্ট্রের পূর্বদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর, উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো ও মেক্সিকো উপসাগর।
- তেরটি উপনিবেশের ৫৫ জন প্রতিনিধ ১৭৭৬ সালের ৪ঠা জুলাই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র (Declaration Of Independence) সর্বসম্মতভাবে গ্রহণ করে। 
- ১৭৭৭ সালের ১৭ নভেম্বর ১৩টি রাষ্ট্র চুক্তিবদ্ধ হয়ে একটি ‘কনফেডারেশন' গঠন করে এবং পরবর্তীতে ১৭৮৩ সালে স্বাধীনতার চূড়ান্ত স্বীকৃতি অর্জন করে।
- ১৭৮৭ সালের মার্কিন সংবিধানের উৎসরূপে গৃহীত হয়।
- সমবায়ী ১৩টি রাষ্ট্রের মধ্যে বিশেষত বানিজ্যিক স্বার্থের সংঘাত ক্রমশ প্রকট হয়ে উঠে।
- এ প্রেক্ষিতে রাষ্ট্র সমবায়ের দুর্বলতা দূর করার জন্য সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
- একটি সম্মেলন আহ্বানের মাধ্যমে আলেকজান্ডার হ্যামিলটনের যথার্থ প্রচেষ্টায় ১৭৮৭ সালে কংগ্রেসের নিকট আবেদন পেশ করা হয়।
- যার পরিপ্রেক্ষিতে ১৭৮৯ সালে নতুন সংবিধান প্রণীত হয়।

সূত্র: রাষ্ট্রবিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্তবিশ্ববিদ্যালয় ও হোয়াইট হাউজ ওয়েবসাইট (লিংক)। 
১৯.
আলতামিরা গুহা কোন দেশে অবস্থিত?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. স্পেন
  4. কোস্টারিকা
ব্যাখ্যা
আলতামিরা গুহা:
- আলতামিরা গুহাটি উত্তর স্পেনে অবস্থিত।
- গুহাটি প্রাগৈতিহাসিক চিত্রকর্ম এবং খোদাইয়ের জন্য বিখ্যাত।
- এটি ক্যান্টাব্রিয়া প্রদেশের বন্দর শহর সান্তান্ডার থেকে ১৯ মাইল (৩০ কিমি) পশ্চিমে অবস্থিত।
- আলতামিরা ১৯৮৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনোনীত হয়েছিল।
- ১৮৬৮ সালে একজন শিকারী দ্বারা আবিষ্কৃত গুহাটি ১৮৭৬ সালে স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তি মার্সেলিনো সানজ ডি সাউতুওলা পরিদর্শন করেছিলেন।
- আলতামিরা গুহাটি ৯৭১ ফুট (২৯৬ মিটার) লম্বা।

উৎস: ব্রিটানিকা। 
২০.
কোন চুক্তিটি বৈশ্বিক উষ্ণতা রোধকল্পে স্বাক্ষরিত হয় হয়?
  1. ডেটন চুক্তি
  2. দ্বিতীয় ভার্সাই চুক্তি
  3. প্রথম ভার্সাই চুক্তি
  4. কিয়োটো চুক্তি
ব্যাখ্যা
• কিয়োটো চুক্তি:
- বিশ্বের উষ্ণতা রোধকল্পে জাপানের কিয়োটোতে (১৯৯৭) একটি চুক্তি হয়েছিল।
- তাতে বলা হয়েছিল, শিল্পোন্নত দেশগুলো সামগ্রিকভাবে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের মাত্রা ১৯৯০ সালের তুলনায় ৫ দশমিক ২ ভাগ হারে হ্রাস করবে।
- যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আল গোর ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
- কিন্তু বুশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।
- ফলে কিয়োটো চুক্তি অকার্যকর হয়ে যায়।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
২১.
কোন শতাব্দীতে ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয়?
  1. ঊনবিংশ শতাব্দীতে
  2. অষ্টাদশ শতাব্দীতে
  3. পঞ্চদশ শতাব্দীতে
  4. সপ্তদশ শতাব্দীতে
ব্যাখ্যা
• প্রথম শিল্প বিপ্লব:
- অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয়। 

- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল - ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।
- ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি (Arnold Toynbee) ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বোঝানোর জন্য ‘শিল্প বিপ্লব’ (Industrial Revolution) শব্দটি ব্যবহার করেন।
- এর পর থেকে এটি জনপ্রিয় হতে থাকে।
- ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে। ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে।
- শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে।
- এই সময় বিভিন্ন ইঞ্জিন, যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে। ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে।

সূত্র: হিস্টোরি ও ব্রিটানিকা.কম, ইতিহাস ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২২.
North Atlantic Treaty Organization এর ২০২৪ সালের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কানাডা
  2. জার্মানি
  3. ইতালি
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ন্যাটো:
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization।
- NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩১টি। 
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- জোটের প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ২০২৪ সালে ন্যাটো শীর্ষ সম্মেলন ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
- ৯ জুলাই -১১ জুলাই,২০২৪ সালে সম্মেলন অনুষ্ঠিত হবে। 

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
২৩.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন?
  1. থমাস জেফারসন
  2. আব্রাহাম লিঙ্কন
  3. জর্জ ওয়াশিংটন
  4. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
ব্যাখ্যা
 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তির লক্ষ্যে, ১ জানুয়ারি ১৮৬৩ সালে তিনি 'Emancipation Proclamation' এ স্বাক্ষর করেন।
- মূলত এই ঘোষণার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
- এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন।
- ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়।
- যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে ১৮৬৫ সালে স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়।

সূত্র: হিস্টোরি ডট কম এবং নিউইয়র্ক টাইমস।