পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের কৃষিজ সম্পদ : শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই, কৃষি পরিসংখ্যান গ্রন্থ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) কুমিল্লা
  3. গ) যশোর
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশে মাছ উৎপাদনে
প্রথম - ময়মনসিংহ
দ্বিতীয় - কুমিল্লা
তৃতীয় - যশোর।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯)
.
মধুপুর ও ভাওয়াল গড় বনভূমির প্রধান বৃক্ষ কোনটি?
  1. ক) চাপালিশ
  2. খ) গর্জন
  3. গ) শাল
  4. ঘ) গরান
ব্যাখ্যা
টাঙ্গাইলের মধুপুর ও গাজীপুর জেলার ভাওয়াল গড়ের বনভূমি শালবন নামে পরিচিত। এই বনের প্রধান বৃক্ষ হলো শাল বা গজারী।
এছাড়া অন্যান্য বৃক্ষের মধ্যে বহেরা, হরিতকী, কড়ই, শিমুল, অর্জুন ইত্যাদি উল্লেখযোগ্য।
শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর।
(সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
.
বাংলাদেশ কোনটিতে স্বয়ংসম্পূর্ণ নয়?
  1. ক) ধান
  2. খ) গম
  3. গ) আলু
  4. ঘ) পাট
ব্যাখ্যা
বাংলাদেশ গম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। ২০১৮-২০১৯ সালে দেশে গমের উৎপাদন ছিলো ১০ লক্ষ মেট্রিক টন। তাই অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রতিবছর প্রচুর পরিমাণে গম আমদানি করতে হয়। ২০১৯ সালে বাংলাদেশ বিশ্ববাজার থেকে মোট ৬৭ লক্ষ মেট্রিক টন গম আমদানি করে। গম ব্যতীত ভুট্টা, সয়াবিন, পেঁয়াজ প্রভৃতি উৎপাদনেও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়।
(সূত্র: FAO এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
.
শুকতারা ও নয়নতারা নিচের কোন ফসলের জাত?
  1. ক) সরিষা
  2. খ) ভুট্টা
  3. গ) বেগুন
  4. ঘ) টমেটো
ব্যাখ্যা
শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো, শিংনাথ, নয়ন কাজল, কেজি বেগুন, তাল বা তল্লা বেগুন, উত্তরা, লাফফা, ঈশ্বরদী-১, খটখটিয়া ইত্যাদি বেগুনের কতগুলো জাত।
(সূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
.
নিচের কোনটি টমেটোর একটি জাত?
  1. ক) গ্রিন এক্সপ্রেস
  2. খ) ড্রামহেড
  3. গ) মানিক
  4. ঘ) ইসলামপুরী
ব্যাখ্যা
টমেটোর বিভিন্ন জাত: মানিক, রতন, বাহার, মিন্টু, চৈতী, টিপু সুলতান, বারি টমেটো ইত্যাদি।
গ্রিন এক্সপ্রেস ও ড্রামহেড হলো বাঁধাকপি এবং ইসলামপুরী হলো বেগুনের জাত।
(সূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
.
বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি কোনটি?
  1. ক) শালবন
  2. খ) পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
  3. গ) রাতারগুল
  4. ঘ) সুন্দরবন
ব্যাখ্যা
বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি হলো সুন্দরবন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা জুড়ে বিস্তৃত বাংলাদেশ অংশের সুন্দরবনের আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কি.মি.। এটি পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি।
তবে বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল হলো দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত পাহাড়ি চিরহরিৎ বনভূমি।
(সূত্র: বন বিভাগ ওয়েবসাইট)
.
রাতারগুল বনের অবস্থান কোথায়?
  1. ক) সিলেট
  2. খ) কিশোরগঞ্জ
  3. গ) কক্সবাজার
  4. ঘ) নেত্রকোনা
ব্যাখ্যা
রাতারগুল হলো একটি জলাভূমির বন। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এর আয়তন প্রায় ২০৫ হেক্টর। এ বনের প্রধান বৃক্ষের মধ্যে হিজল, করচ, বরুন ও পিটালী উল্লেখযোগ্য। এ বনের বৃক্ষ বছরের প্রায় অর্ধেক সময় আংশিক জলমগ্ন থাকে।
(সূত্র: বন বিভাগ ওয়েবসাইট)
.
নিচের কোথায় ক্রান্তীয় চিরহরিৎ বনাঞ্চল রয়েছে?
  1. ক) মধুপুর ও ভাওয়াল গড়
  2. খ) বরেন্দ্র্রভূমি
  3. গ) খুলনা অঞ্চল
  4. ঘ) পার্বত্য চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও কক্সবাজার এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি রয়েছে। এ বনাঞ্চলের বৃক্ষের পাতা শীতকালে ঝড়ে যায় না। এ বনাঞ্চলের আয়তন প্রায় ১৩.৭৭ লক্ষ হেক্টর যা দেশের মোট আয়তনের প্রায় ৯.৩৩ শতাংশ। এ বনের প্রধান বৃক্ষের মধ্যে গর্জন, চাপালিশ ও তেলসুর উল্লেখযোগ্য।
(সূত্র: বন বিভাগ ওয়েবসাইট)