পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
বাংলাদেশ-০২ - বাংলাদশের কৃষিজ সম্পদঃ শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। বাংলাদেশের অর্থনীতিঃ উন্নয়ন পরিকল্পনা, জাতীয় আয়ব্যয়, রাজস্বনীতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র বিমোচন। বাংলাদেশের শিল্প ও বাণিজ্যঃ শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প, বৈদেশিক লেনদেন, ব্যাংক ও বীমা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
বলাকা ও দোয়েল কোন ফসলের জাত?
  1. ক) ধান
  2. খ) গম
  3. গ) পেঁপে
  4. ঘ) ভুট্টা
সঠিক উত্তর:
খ) গম
উত্তর
সঠিক উত্তর:
খ) গম
ব্যাখ্যা
বলাকা, দোয়েল, আকবর, সোনালিকা, কাঞ্চন প্রভৃতি হলো গমের কয়েকটি জাত। বর্ণালি, শুভ্রা, উত্তরণ ইত্যাদি হলো ভুট্টার জাত। ময়না, ইরাটম ইত্যাদি ধানের জাত। ওয়াশিংটন, রাঁচি প্রভৃতি হলো পেঁপে'র জাত।
(সূত্রঃ কৃষিশিক্ষা বোর্ডবই এবং কৃষি তথ্য সার্ভিস)
.
বাংলাদেশে কোন ধরনের ধান সবচেয়ে বেশি উপাদিত হয়-
  1. ক) আমন ধান
  2. খ) বোরো ধান
  3. গ) বিন্নি ধান
  4. ঘ) আউশ ধান
সঠিক উত্তর:
খ) বোরো ধান
উত্তর
সঠিক উত্তর:
খ) বোরো ধান
ব্যাখ্যা
বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। সর্বশেষ কৃষি পরিসংখ্যান গ্রন্থের তথ্য অনুযায়ী দেশে গত ২০১৮-১৯ অর্থবছরে ৪৯ লক্ষ হেক্টর জমিতে মোট ২.০৩ কোটি মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয়। এটি দেশের মোট উৎপাদিত ধানের প্রায় ৫৫ ভাগ।
(সূত্রঃ BRRI ওয়েবসাইট)
.
সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?
  1. ক) গেওয়া
  2. খ) সুন্দরী
  3. গ) ধুন্দল
  4. ঘ) কেওড়া
সঠিক উত্তর:
খ) সুন্দরী
উত্তর
সঠিক উত্তর:
খ) সুন্দরী
ব্যাখ্যা
সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি। সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী। সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে এই সুন্দরী গাছের কাঠ ব্যবহৃত হয়।
এ বনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বন অধিদপ্তর ওয়েবসাইট)
.
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
  1. ক) গোমতী নদী
  2. খ) আন্ধারমানিক লেক
  3. গ) শনির হাওর
  4. ঘ) হালদা নদী
সঠিক উত্তর:
ঘ) হালদা নদী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হালদা নদী
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হলো হালদা নদী। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত। এটি সরকার ঘোষিত একটি মৎস্য অভয়াশ্রম। সম্প্রতি সরকার হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে।
(সূত্রঃ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট)
.
নিচের কোন প্রতিষ্ঠানটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিযোজিত?
  1. ক) BRRI
  2. খ) BADC
  3. গ) BCSIR
  4. ঘ) BINA
সঠিক উত্তর:
খ) BADC
উত্তর
সঠিক উত্তর:
খ) BADC
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা BADC কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান৷ এটি বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ করে থাকে। BADC ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় যার প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
(সূত্রঃ BADC ওয়েবসাইট)
.
কোনটিকে সোনালি আঁশ বলা হয়?
  1. ক) রেশম
  2. খ) পাট
  3. গ) তুলা
  4. ঘ) ইলিশ
সঠিক উত্তর:
খ) পাট
উত্তর
সঠিক উত্তর:
খ) পাট
ব্যাখ্যা
পাট কে সোনালি আঁশ বলা হয়। এটি দেশের প্রধান অর্থকরী ফসল এবং এক সময় দেশের প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী পণ্য ছিলো। এজন্যে পাট কে সোনালি আঁশ নামে ডাকা হয়। পাট রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়।
(সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস)
.
কোন জেলায় শালবনের বিস্তৃতি রয়েছে?
  1. ক) টাঙ্গাইল
  2. খ) গাজীপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
টাঙ্গাইল (মধুপুর), গাজীপুর (ভাওয়াল), ময়মনসিংহ ও শেরপুর জেলা জুড়ে শালবন বিস্তৃত। এছাড়া উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, নওগা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় সামান্য পরিমাণে শালবন রয়েছে।
এই বনের মোট আয়তন প্রায় ১.২০ লক্ষ হেক্টর। এই বনের প্রধান বৃক্ষ শাল বা গজারী। এটি একটি পত্রপতনশীল বৃক্ষের বনভূমি।
(সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
.
BRRI প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৬৬ সালে
  2. খ) ১৯৭০ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭০ সালে
ব্যাখ্যা
BRRI (Bangladesh Rice Research Institute) গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত। এটি ১৯৭০ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। উচ্চ ফলনশীল ধানের জাত এবং চাষাবাদের কলাকৌশল উদ্ভাবনের লক্ষ্যে BRRI প্রতিষ্ঠিত হয়।
(সূত্রঃ BRRI ওয়েবসাইট)
.
কৃষি কাজের জন্যে সর্বোত্তম মাটি কোনটি?
  1. ক) দোআঁশ মাটি
  2. খ) বেলে মাটি
  3. গ) এঁটেল মাটি
  4. ঘ) লাল মাটি
সঠিক উত্তর:
ক) দোআঁশ মাটি
উত্তর
সঠিক উত্তর:
ক) দোআঁশ মাটি
ব্যাখ্যা
কৃষি কাজের জন্যে সবচেয়ে উপযোগী মাটি হলো দোআঁশ মাটি। ৫০ ভাগ বালিকণা ও ৫০ ভাগ পলি ও কর্দমকণা সমৃদ্ধ দোআঁশ মাটি কৃষি কাজের জন্যে সবচেয়ে উপযোগী। বাংলাদেশের অধিকাংশ মাটিই দোআঁশ মাটি। যার কারণে বাংলাদেশের ভূমি সর্বত্রই উর্বর।
(সূত্রঃ কৃষি শিক্ষা : ষষ্ঠ শ্রেণী)
১০.
বাংলাদেশের কোথায় জুম চাষ পদ্ধতি প্রচলিত আছে?
  1. ক) কুমিল্লা
  2. খ) শেরপুর
  3. গ) রাঙামাটি
  4. ঘ) কিশোরগঞ্জ
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
ব্যাখ্যা
জুষ চাষ হলো একপ্রকার স্থানান্তর চাষাবাদ পদ্ধতি যা সাধারণত পাহাড়ী এলাকায় করা হয়। এ পদ্ধতিতে ঢালু পাহাড়ে জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করা হয়।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এখনো জুষ চাষ করে।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১১.
বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা বাগান গড়ে উঠে কোথায়?
  1. ক) কুমিরায়
  2. খ) রামুতে
  3. গ) মালিনীছড়ায়
  4. ঘ) বড়লেখা
সঠিক উত্তর:
গ) মালিনীছড়ায়
উত্তর
সঠিক উত্তর:
গ) মালিনীছড়ায়
ব্যাখ্যা
বাংলাদেশে ১৮৫৪ সালে সিলেটের মালিনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয়। বর্তমানে দেশে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রাঙামাটি জেলায় মোট ১৬৭টি চা বাগান ও টি এস্টেট রয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ চা বোর্ড এবং দৈনিক প্রথম আলো)
১২.
বাংলাদেশে বর্তমানে মোট আবাদী জমির পরিমাণ কত একর?
  1. ক) ১ কোটি ৯৯ লক্ষ একর
  2. খ) ২ কোটি ১০ লক্ষ একর
  3. গ) ১ কোটি ৯৭ লক্ষ একর
  4. ঘ) ১ কোটি ৭৯ লক্ষ একর
সঠিক উত্তর:
ক) ১ কোটি ৯৯ লক্ষ একর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ কোটি ৯৯ লক্ষ একর
ব্যাখ্যা
সর্বশেষ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০১৯ অনুযায়ী দেশে মোট আবাদী জমির পরিমাণ ১ কোটি ৯৯ লক্ষ ৭৩ হাজার একর। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদী জমি বিদ্যমান রাজশাহী বিভাগে ৩২ লক্ষ ৯৮ হাজর একর।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯)
১৩.
বাংলাদেশে উৎপাদিত প্রধান মাছ কোনটি?
  1. ক) চিংড়ি
  2. খ) রুই
  3. গ) ইলিশ
  4. ঘ) পাঙ্গাস
সঠিক উত্তর:
গ) ইলিশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ইলিশ
ব্যাখ্যা
বাংলাদেশে উৎপাদিত মাছের মধ্যে পরিমাণে সর্বাধিক হলো ইলিশ মাছ। ২০১৮-২০১৯ সময়ে ইলিশ মাছ উৎপাদনের পরিমাণ ছিলো ৫.৩২ লক্ষ মেট্রিক টন যা দেশের মোট উৎপাদিত মাছের প্রায় ১২.১৫ ভাগ। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯)
১৪.
অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে কততম?
  1. ক) পঞ্চম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) অষ্টম
সঠিক উত্তর:
গ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃতীয়
ব্যাখ্যা
অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে ৩য়। ২০১৮-২০১৯ সালে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় হতে বাংলাদেশ মোট ১২.৩৫ লক্ষ মেট্রিক টন মাছ আহরণ করে।
এছাড়া ইলিশ উৎপাদিত হয় ৫.৩২ লক্ষ মেট্রিক টন যা বিশ্বে প্রথম। বদ্ধ জলাশয়ে চাষের মাধ্যমে মাছ উৎপাদিত হয় ২৪.৮৮ লক্ষ মেট্রিক টন যা বিশ্বে পঞ্চম।
(সূত্রঃ মৎস্য অধিদপ্তর, বিবিএস এবং এবং FAO)
১৫.
কোন বিজ্ঞানী পাটের জীবনরহস্য উন্মোচন করেন?
  1. ক) আব্দুল খালেক
  2. খ) মাকসুদুল আলম
  3. গ) মোবারক আহমেদ খান
  4. ঘ) মোহাম্মদ সিদ্দিকুল্লাহ
সঠিক উত্তর:
খ) মাকসুদুল আলম
উত্তর
সঠিক উত্তর:
খ) মাকসুদুল আলম
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথিতযশা বিজ্ঞানী ড. মাকসুদুল আলম ২০১০ সালে পাটের জীবন রহস্য উদ্ভাবন করেন। এছাড়াও তিনি পেঁপে, রাবার ও এক ধরনের ছত্রাকের জীবন রহস্য উদঘাটন করেন।
অন্যদিকে আব্দুল খালেক স্বর্না সার, মোবারক আহমেদ খান পাট থেকে পলিথিন তৈরির পদ্ধতি এবং মোহাম্মদ সিদ্দিকুল্লাহ পাট থেকে জুটন নামের কাপড় তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন।
(সূত্রঃ বিবিসি বাংলা)
১৬.
নিচের কোনগুলো ভুট্টার জাত?
  1. ক) বর্ণালি ও শুভ্রা
  2. খ) সোনালিকা ও আকবর
  3. গ) রূপালি ও ডেলফৌজ
  4. ঘ) গলদা ও বাগদা
সঠিক উত্তর:
ক) বর্ণালি ও শুভ্রা
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্ণালি ও শুভ্রা
ব্যাখ্যা
বর্ণালি, শুভ্রা, মোহর, উত্তরণ ইত্যাদি হলো ভুট্টার কতগুলো জাত।
অন্যদিকে সোনালিকা ও আকবর হলো গমের জাত। রূপালি ও ডেলফৌজ হলো তুলার জাত। গলদা ও বাগদা হলো চিংড়ির প্রজাতি।
(সূত্রঃ কৃষি শিক্ষা : সপ্তম ও অষ্টম শ্রেণী এবং কৃষি তথ্য সার্ভিস)
১৭.
বাংলাদেশে ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত কোনটি?
  1. ক) ইলিশ
  2. খ) চিংড়ি
  3. গ) কাঁকড়া
  4. ঘ) তেলাপিয়া
সঠিক উত্তর:
খ) চিংড়ি
উত্তর
সঠিক উত্তর:
খ) চিংড়ি
ব্যাখ্যা
রপ্তানির মাধ্যমে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করায় বাংলাদেশে চিংড়িকে হোয়াইট গোল্ড নামে অভিহিত করা হয়। দেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সবচেয়ে বেশি চিংড়ি চায় হয়। এ অঞ্চলটিকে বাংলাদেশের কুয়েতসিটি বলা হয়।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯)
১৮.
নিচের কোনটি অর্থকরী ফসল?
  1. ক) গম
  2. খ) আখ
  3. গ) ধান
  4. ঘ) আলু
সঠিক উত্তর:
খ) আখ
উত্তর
সঠিক উত্তর:
খ) আখ
ব্যাখ্যা
যেসব ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তাদের অর্থকরী ফসল বলা হয়। বাংলাদেশে অর্থকরী ফসলের মধ্যে পাট, আখ, চা, রাবার, তামাক, তুলা ইত্যাদি উল্লেখযোগ্য।
অন্যদিকে ধান, গম, আলু, তেলবীজ, ভুট্টা, ডাল, সবজি, ফলমূল ইত্যাদি হলো খাদ্যশস্য।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
১৯.
বর্তমানে আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) রংপুর
  2. খ) দিনাজপুর
  3. গ) মুন্সিগঞ্জ
  4. ঘ) বগুড়া
সঠিক উত্তর:
ঘ) বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বগুড়া
ব্যাখ্যা
সর্বশেষ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০১৯ তথ্যানুযায়ী ২০১৮-২০১৯ অর্থবছরে আলু উৎপাদনে শীর্ষ জেলা বগুড়া। বগুড়ায় আলু উৎপাদনের পরিমাণ ১১.৮৫ লক্ষ মেট্রিক টন।
দ্বিতীয় সর্বাধিক আলু উৎপন্ন হয় মুন্সিগঞ্জ জেলায় প্রায় ১০.৮৯ লক্ষ মেট্রিক টন। তৃতীয় রংপুর জেলায় ১০.০১ লক্ষ মেট্রিক টন। ২০১৮-২০১৯ অর্থবছরে দেশে মোট আলু উৎপাদিত হয় ৯৬.৫৫ লক্ষ মেট্রিক টন।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯)
২০.
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ কত?
  1. ক) ৯,২০০ কোটি টাকা
  2. খ) ৮,৯০০ কোটি টাকা
  3. গ) ৯,৫০০ কোটি টাকা
  4. ঘ) ৯,৯০০ কোটি টাকা
সঠিক উত্তর:
গ) ৯,৫০০ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯,৫০০ কোটি টাকা
ব্যাখ্যা
২০২০-২০২১ অর্থবছরের বাজেটে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ ৯,৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরে সার্বিক কৃষিখাতে মোট বরাদ্দ ২৯,৯৮২ কোটি টাকা।
(সূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
২১.
কোন বিভাগে দারিদ্র্য হার সবচেয়ে বেশি?
  1. ক) সিলেট বিভাগ
  2. খ) চট্টগ্রাম বিভাগ
  3. গ) রংপুর বিভাগ
  4. ঘ) ঢাকা বিভাগ
সঠিক উত্তর:
গ) রংপুর বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) রংপুর বিভাগ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ-২০১৬ অনুসারে দেশের মধ্যে দারিদ্র্য হার সবচেয়ে বেশি রংপুর বিভাগে ৪৭.৩ শতাংশ। অন্যদিকে দারিদ্র্য হার সবচেয়ে কম সিলেট বিভাগে ১৬.২ শতাংশ। জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র্য হার কুড়িগ্রাম জেলায় ৭০.৮ শতাংশ এবং সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় ২.৬ শতাংশ।
(সূত্রঃ বিবিএস খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬)
২২.
বিবিএসের হিসাবে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার?
  1. ক) ১৯২৮ ডলার
  2. খ) ১৯৭০ ডলার
  3. গ) ২০৬৪ ডলার
  4. ঘ) ২২৩০ ডলার
সঠিক উত্তর:
গ) ২০৬৪ ডলার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০৬৪ ডলার
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে ২০১৯-২০২০ অর্থবছর শেষে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার। মাথাপিছু জিডিপি ১৯৭০ মার্কিন ডলার।
২০১৮-১৯ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় এবং জিডিপি ছিলো যথাক্রমে ১৯০৯ ও ১৮২৮ মার্কিন ডলার।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
২৩.
মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান-
  1. ক) ক্রমহ্রাসমান
  2. খ) অপরিবর্তিত
  3. গ) ক্রমবর্ধমান
  4. ঘ) দ্রুতবর্ধনশীল
সঠিক উত্তর:
ক) ক্রমহ্রাসমান
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রমহ্রাসমান
ব্যাখ্যা
বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান। ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে কৃষিখাতের অবদান ছিলো যথাক্রমে ১৪.২৩ শতাংশ, ১৩.৬৫ শতাংশ এবং ১৩.৩৫ শতাংশ।
অন্যদিকে ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধি ছিলো যথাক্রমে ৪.১৯ শতাংশ, ৩.৯২ শতাংশ এবং ৩.১১ শতাংশ।
(সূত্র: বিবিএস ওয়েবসাইট)
২৪.
কোন সংস্থা Bangladesh Development Forum এর সমন্বয় করে থাকে?
  1. ক) এশীয় উন্নয়ন ব্যাংক
  2. খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  3. গ) বিশ্বব্যাংক
  4. ঘ) অর্থনেতিক সম্পর্ক বিভাগ
সঠিক উত্তর:
গ) বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
Bangladesh Development Forum (BDF) বা বাংলাদেশ উন্নয়ন ফোরাম এর সমন্বয় করে থাকে বিশ্বব্যাংক। BDF হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম যা ১৯৭৪ সালে গঠিত হয়।
শুরুতে এটির নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ। ১৯৯৭ সালে এর নামকরণ হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম।
প্রথমদিকে এর বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। ২০২০ সালের ২৯-৩০ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
(সূত্রঃ ইআরডি ওয়েবসাইট)
২৫.
বয়স্কভাতা কর্মসূচি চালু হয় কবে?
  1. ক) ১৯৯১ সালে
  2. খ) ১৯৯৩ সালে
  3. গ) ১৯৯৮ সালে
  4. ঘ) ২০০১ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৮ সালে
ব্যাখ্যা
সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে সমাজসেবা অধিদফতরের অধীনে ১৯৯৭-৯৮ সালে দেশে প্রথম বয়স্কভাতা প্রদান কর্মসূচি চালু হয়। শুরুতে ভাতা প্রাপ্তদের সংখ্যা ছিলো ৪.০৩ লক্ষ জন এবং মাসিক ভাতার পরিমাণ ছিলো ১০০ টাকা করে।
চলতি ২০২০-২০২১ অর্থবছরে এসে বয়স্কভাতা গ্রহণকারীর সংখ্যা দাড়িয়েছে ৪৯ লক্ষ এবং মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা।
(সূত্র: সমাজসেবা অধিদফতর ওয়েবসাইট)
২৬.
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা কত?
  1. ক) ৩ লক্ষ টাকা
  2. খ) ৪ লক্ষ টাকা
  3. গ) ৫ লক্ষ টাকা
  4. ঘ) ২ লক্ষ টাকা
সঠিক উত্তর:
ক) ৩ লক্ষ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ লক্ষ টাকা
ব্যাখ্যা
চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে সাধারণ করদাতাদের (পুরুষ) করমুক্ত আয়ের সীমা ৩ লক্ষ টাকা। গত ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে এই সীমা ছিলো ২.৫ লক্ষ টাকা। মহিলা ও ৬৫ বছর উর্ধ্ব করদাতাদের সাধারণ করমুক্ত আয় সীমা ৩.৫ লক্ষ টাকা। সর্বনিম্ন করহার ৫ শতাংশ এবং সর্বোচ্চ করহার ২৫ শতাংশ।
(সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড)
২৭.
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কোনটি?
  1. ক) জলবায়ু পরিবর্তন মোকাবেলা
  2. খ) বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা
  3. গ) গড় আয়ুষ্কাল ৮০ বছরে বৃদ্ধি করা
  4. ঘ) দারিদ্র্য হার শূন্যে নামিয়ে আনা
সঠিক উত্তর:
খ) বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা
ব্যাখ্যা
বাংলাদেশ সরকার রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্যে ২০২১-২০৪১ মেয়াদে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মূল বিষয় হলো ২০৪১ সালের মধ্যে দেশের মাথাপিছু জাতীয় আয় ১২,৫০০ ডলারে উন্নীত করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা। এছাড়া বৈষম্য হ্রাস, দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বহুমুখীকরণ প্রভৃতি এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
(সূত্র: পরিকল্পনা কমিশন)
২৮.
সরকারি কোন সংস্থাটি খোলা বাজারে পণ্য-দ্রব্য বিক্রি করে?
  1. ক) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন
  2. খ) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
  3. গ) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
  4. ঘ) বাংলাদেশ ট্যারিফ কমিশন
সঠিক উত্তর:
খ) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
ব্যাখ্যা
বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি খোলা বাজারে সরকারের পক্ষ থেকে ন্যায্যমূল্যে বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রি করে থাকে।
এছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ ও মূল্য পর্যবেক্ষণ করা, চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রেখে আপদকালীন সময়ের জন্য বিভিন্ন পণ্য মজুদ করা, সরকারের নির্দেশনা অনুযায়ী পণ্য আমদানি করা ইত্যাদি কার্যাদিও টিসিবি করে থাকে।
(সূত্রঃ টিসিবি ওয়েবসাইট)
২৯.
বাংলাদেশ রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে কোথায়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ইউরোপীয়ান ইউনিয়ন
  3. গ) ভারত
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
খ) ইউরোপীয়ান ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরোপীয়ান ইউনিয়ন
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশ ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশসহ মোট ৩৮টি দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে।
ইইউ বর্হিভূত দেশগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কানাডা, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, লিচেনস্টাইন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
ইউরোপীয়ান ইউনিয়নে ‘Everything But Arms’ স্কিমের আওতায় অস্ত্র ব্যতীত সকল পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো)
৩০.
'অ্যাকর্ড' কোন দেশ/অঞ্চলের গার্মেন্টস পণ্য আমদানিকারকদের জোট?
  1. ক) কানাডা
  2. খ) মার্কিন যুক্তরাষ্ট্র
  3. গ) ইউরোপ
  4. ঘ) জি-২০
সঠিক উত্তর:
গ) ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরোপ
ব্যাখ্যা
'অ্যাকর্ড' হলো ইউরোপীয় পোশাক আমদানিকারকদের একটি জোট। এটি বাংলাদেশে তৈরি পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ ও মান পর্যবেক্ষণ ও পরিদর্শনে নিয়োজিত।
২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার প্রেক্ষাপটে এই জোট গড়ে উঠে। চলতি ২০২০ সালের ১ জুন অ্যাকর্ড তাদের মিশন সমাপ্ত ঘোষণা করে।
(সূত্রঃ দৈনিক সমকাল)
৩১.
সম্প্রতি লোকসানের কারণে সরকার কতটি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করে?
  1. ক) ১৫টি
  2. খ) ২০টি
  3. গ) ২৫টি
  4. ঘ) ৩২টি
সঠিক উত্তর:
গ) ২৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫টি
ব্যাখ্যা
গত ২৮ জুন ২০২০ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বিজেএমসির অধীনে থাকা সর্বশেষ ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের ঘোষণা দেয়। এর আগে ২০০২ সালের ৩০ জুন লোকসানের কারনে এশিয়ার বৃহত্তম আদমজী পাটকল বন্ধ ঘোষণা করে সরকার।
(সূত্র: বিবিসি বাংলা)
৩২.
গত অর্থবছরে দেশে মোট জাতীয় বিনিয়োগের পরিমাণ জিডিপির শতকরা কত ভাগ?
  1. ক) ৩৫.৬০ ভাগ
  2. খ) ৩১.৭৫ ভাগ
  3. গ) ২৫.১১ ভাগ
  4. ঘ) ১৯.২০ ভাগ
সঠিক উত্তর:
খ) ৩১.৭৫ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩১.৭৫ ভাগ
ব্যাখ্যা
গত ২০১৯-২০২০ অর্থবছরে দেশের মোট জাতীয় বিনিয়োগের পরিমাণ জিডিপির ৩১.৭৫ ভাগ। এর মধ্যে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩.৬৩ ভাগ এবং সরকারি বিনিয়োগ ৮.১২ ভাগ।
একই সময়ে মোট দেশজ সঞ্চয় ছিলো জিডিপির ২৫.৩১ ভাগ এবং জাতীয় সঞ্চয় ছিলো জিডিপির ৩০.১১ ভাগ।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)