পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়47 minutes
মোট প্রশ্ন৬১
সিলেবাস
পার্ট-১) জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ (বিশ্বব্যাংক ও IMF বাদে): FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO. জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম: UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT. জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা: IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC. পার্ট-২) বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৬১ প্রশ্ন

.
নিচের কোন সংস্থাটি মানবকল্যাণের স্বীকৃতি স্বরূপ নোবেল শান্তি পুরষ্কার পেয়েছে?
  1. ক) OPCW - Organization for the Prohibition of Chemical Weapon
  2. খ) BWC - Biological Weapons Convention
  3. গ) ICAO - International Civil Aviation Organization
  4. ঘ) Greenpeace
সঠিক উত্তর:
ক) OPCW - Organization for the Prohibition of Chemical Weapon
উত্তর
সঠিক উত্তর:
ক) OPCW - Organization for the Prohibition of Chemical Weapon
ব্যাখ্যা

OPCW (Organizations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস।

সূত্র: OPCW ওয়েবসাইট।

.
অক্টোবর মাসের প্রথম সোমবার -
  1. ক) বিশ্ব পরিবেশ দিবস
  2. খ) বিশ্ব প্রতিবেশ দিবস
  3. গ) বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস
  4. ঘ) বিশ্ব বন দিবস
সঠিক উত্তর:
খ) বিশ্ব প্রতিবেশ দিবস
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্ব প্রতিবেশ দিবস
ব্যাখ্যা

অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয় বিশ্ব প্রতিবেশ দিবস বা (World Habitat Day).
- জাতিসংঘ আমাদের শহর ও শহরগুলির অবস্থা এবং সকলের জন্য পর্যাপ্ত আশ্রয়ের অধিকারের বিষয়টিতে আলোকপাত করার জন্য প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবারকে বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) হিসাবে মনোনীত করেছে।

এছাড়া,
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস,
- ২৮ জুলাই - বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস,
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস.

সূত্র: জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ওয়েবসাইট।

.
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে?
  1. ক) UN-Habitat
  2. খ) United Nations University (UNU)
  3. গ) International Atomic Energy Agency (IAEA)
  4. ঘ) African Union (AU)
সঠিক উত্তর:
ক) UN-Habitat
উত্তর
সঠিক উত্তর:
ক) UN-Habitat
ব্যাখ্যা

UN-Habitat জাতিসংঘের একটি তহবিল ও কর্মসূচীর (Funds and Programmes) আওতাভূক্ত।
- সমাজের সব শ্রেনী পেশার মানুষের জন্য নিরাপদ আশ্রয় বিনির্মানের জন্য কাজ করে যাছে এই সংস্থাটি।
- UN-Habitat এর সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবীতে। 
এছাড়া,
- United Nations University (UNU) অবস্থিত, টোকিও, জাপানে।
- International Atomic Energy Agency (IAEA) এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে।
- African Union (AU) এর প্রধান কার্যালয় অবস্থিত আদ্দিস আবাবা, ইথিওপিয়াতে।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

.
WFP (World Food Program) এর বর্তমান প্রধানের নাম কী?
  1. ক) Achim Steiner
  2. খ) Filippo Grandi
  3. গ) David Beasley
  4. ঘ) Winnie Byanyima
সঠিক উত্তর:
গ) David Beasley
উত্তর
সঠিক উত্তর:
গ) David Beasley
ব্যাখ্যা

WFP বা বিশ্ব খাদ্য কর্মসূচী জাতিসংঘের তহবিল ও কর্মসূচী (Funds and Programmes) এর অন্তর্ভূক্ত।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- সংস্থাটি বর্তমানে বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করছে।
- বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড বিসলি (David Beasley)।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি। 

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক অধিবেশন (UNEA) - এর পঞ্চম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) নাইরোবি
  2. খ) রিও ডি জেনিরো
  3. গ) প্যারিস
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
ক) নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
ক) নাইরোবি
ব্যাখ্যা

জাতিসংঘের পরিবেশ বিষয়ক অধিবেশন (UNEA) পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হয় অনলাইন প্ল্যাটফরমে।
- কেনিয়ার নাইরোবীতে ২৮ ফেব্রুয়ারী, ২০২২ থেকে ২ মার্চ, ২০২২ পর্যন্ত এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
- এবারের সেশনের প্রতিপাদ্য ছিল: “Strengthening Actions for Nature to Achieve the Sustainable Development Goals,”.
- অধিবেশন অনুষ্ঠিত হয় - UN Environment Programme (UNEP) এর উদ্যোগে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে UNEA এর অধিবেশন অনুষ্ঠিত হয়ে আসছে।

সূত্র: UN Environment Programme (UNEP) ওয়েবসাইট।

.
UNFPA মূলত একটি -
  1. ক) জাতিসংঘের বিশেষায়িত সংগঠন
  2. খ) জাতিসংঘের একটি খাদ্য নিরাপত্তামূলক কর্মসূচি
  3. গ) জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল
উত্তর
সঠিক উত্তর:
গ) জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল
ব্যাখ্যা

United Nations Population Fund জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল।
- UNFPA (United Nations Population Fund) ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমান নির্বাহী পরিচালক নাতালিয়া কানিম।
- UNFPA প্রতিবছর বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।

উৎস: UNFPA ওয়েবসাইট

.
UNICEF জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে -
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৪৭ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ১৯৫৩ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৩ সালে
ব্যাখ্যা

জাতিসংঘ শিশু তহবিল (UNICEF):
- UNICEF এর পূর্ণরূপ United Nations Children’s Fund। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - International Children’s Emergency Fund (ICEF)।
- বিশ্বব্যাপী শিশুদের সার্বিক অবস্থার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি কার্যক্রম পরিচালনা করে থাকে।
- শিশুদের নিরাপদ জন্ম, উন্নত শৈশবকাল নিশ্চিতকরণ, শিশু অধিকার রক্ষা, তাদের সম্ভাবনাকে প্রস্ফুটিত করা - ইত্যাদি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এটি কাজ করে।
- ১৯৫৩ সালে এটি জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা পায়।

উৎস: UNICEF ওয়েবসাইট।

.
সুৃশাসনের সংজ্ঞা প্রবর্তন করে নিচের কোন সংগঠন?
  1. ক) UNEP
  2. খ) UNDP
  3. গ) UNEA
  4. ঘ) UNU
সঠিক উত্তর:
খ) UNDP
উত্তর
সঠিক উত্তর:
খ) UNDP
ব্যাখ্যা

UNDP (United Nations Development Programme) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- এটি ১৯৬৫ সালে চালু হয়।
- এর সদরদপ্তর নিউইয়র্কে।
- কর্মসূচীর প্রধানের পদের নাম - প্রশাসক।
- বর্তমান প্রশাসক জার্মানির - আসিম স্টেইনার।
- এটি বিশ্বের ১৭০টি দেশে কাজ করছে।
- UNDP ১৯৯০ সাল থেকে মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে আসছে।

UNDP ১৯৯৭ সালে উন্নয়নশীল দেশগুলোর শাসনতান্ত্রিক পলিসির উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে সুশাসনের সংজ্ঞা প্রদান করে।
UNDP এর মতে সুশাসনের উপাদান ৯টি।
এগুলো হলো:
- স্বচ্ছতা
- আইনের শাসন
- সকলের অংশগ্রহণ
- সংবেদনশীলতা
- সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য
- সমতা
- ন্যায্যতা
- জবাবদিহিতা এবং
- কৌশলগত লক্ষ্য।

(সূত্র: UNDP ওয়েবসাইট)

.
বর্তমানে বাংলাদেশ ILO এর কতটি কনভেনশন কার্যকর করেছে?
  1. ক) ৩৫
  2. খ) ৩২
  3. গ) ৩০
  4. ঘ) একটিও না
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা

১৯১৯ সালে ILO প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। লীগ অব নেশনস এর একটি অঙ্গসংগঠন হিসেবে ২৮ জুন ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয় ILO। ১৪ ডিসেম্বর ১৯৪৬ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। শ্রমিক অধিকার রক্ষার জন্য লীগ অব নেশনস এর অংশ হিসেবে প্রতিষ্ঠিত ILO ২০১৯ সালে শতবর্ষে পদার্পণ করে। প্রতিষ্ঠাঃ ভার্সাই চুক্তির আওতায় ২৮ জুন ১৯১৯
প্রধানের পদবীঃ মহাপরিচালক
নোবেল পুরস্কার লাভঃ ১৯৬৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ILO।
বাংলাদেশ বর্তমান পর্যন্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ৩৫টি কনভেনশন অনুমোদন করেছে। এর মধ্যে বর্তমানে কার্যকর আছে ৩০টি।
কনভেনশন সমূহের মধ্যে:
- মৌলিক কনভেনশন : ৭টি
- গভর্ন্যান্স সম্পর্কিত : ২টি এবং
- টেকনিক্যাল কনভেনশন : ২৬টি।
(উৎস: ILO এবং UNSystems ওয়েবসাইট)

১০.
World Tourism Organization এর সদরদপ্তর কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. সুইজারল্যান্ড
  4. স্পেন
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা

 বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO- United Nations World Tourism Organization) আত্মপ্রকাশ করে ১৯৩৪ সালে।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় - ১৯৪৬ সালে।
- এটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে ২০০৩ সালে।
- এর সদরদপ্তর স্পেনের মাদ্রিদে অবস্থিত।
- বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার সদস্য পদ লাভ করে ১৯৭৫ সালে। 

বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- দিবসটির লক্ষ্য পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া।
- জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।

সূত্র: UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।

১১.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান মহাপরিচালক কোন দেশের নাগরিক?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) দক্ষিন আফ্রিকা
  3. গ) সুদান
  4. ঘ) ইথিওপিয়া
সঠিক উত্তর:
ঘ) ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইথিওপিয়া
ব্যাখ্যা

- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক ট্রেডস আধানম গেব্রেইসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- ২০১৭ সালের ১ জুলাই ৫ বছরের জন্যে জেনারেল ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠার দিনটিকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। তবে মার্কিন ‍যুক্তরাষ্ট্র ২০২১ সালের ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে WHO ত্যাগ করে, তাই কার্যত সদস্য - ১৯৩টি।
- ১০ জুলাই ১৯৪৮ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। 

সূত্র: WHO এর ওয়েবসাইট

১২.
IFAD এর বর্তমান সদস্য রাষ্ট কতটি?
  1. ক) ১৯৩
  2. খ) ১১৭
  3. গ) ১৭৭
  4. ঘ) ১৮০
সঠিক উত্তর:
গ) ১৭৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭৭
ব্যাখ্যা

IFAD- এর পূর্ণরূপ International Fund for Agriculture Development.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী বিশেষত উন্নয়নশীল বিশ্বে কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি বিকাশের লক্ষ্যে সম্পদ সংগ্রহের জন্যে ১৯৭৭ সালে IFAD (International Fund for Agricultural Development) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৭টি।

সূত্র: IFAD অফিসিয়াল ওয়েবসাইট।

১৩.
নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা?
  1. ক) UNICEF
  2. খ) UN-HABITAT
  3. গ) ITU
  4. ঘ) WFP
সঠিক উত্তর:
গ) ITU
উত্তর
সঠিক উত্তর:
গ) ITU
ব্যাখ্যা

প্রশ্নে উল্লেখিত চারটি অপশনের মধ্যে জাতিসংঘের বিশেষাযিত সংস্থা কেবল - ITU বা International Telecommunication Union।
- ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলি-কমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ (ITU) প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
- ১৯৪৭ সালের ১৫ নভেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ITU সদস্যপদ লাভ করে।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ এবং বর্তমান মহাসচিব হাওলিন ঝাও।

এছাড়া বাকী তিনটি জাতিংঘের তহবিল এবং কর্মসূচির অন্তর্ভূক্ত।

উৎস: সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট।

১৪.
Universal Postal Union (UPU) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৮৭৪
  2. খ) ১৯১৯
  3. গ) ১৮৮৯
  4. ঘ) ১৮৬৫
সঠিক উত্তর:
ক) ১৮৭৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৭৪
ব্যাখ্যা

Universal Postal Union সংক্ষেপে UPU বা বিশ্ব ডাক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ৯ অক্টোবর, ১৮৭৪ সালে। শুরুতে এর নাম ছিলো General Postal Union.
- ১ জুলাই ১৯৪৮ এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্ন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯২টি।
- - বাংলাদেশ ১৯৭৩ সালে UPU এর সদস্যপদ লাভ করে। 
এছাড়া,
- ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয় ILO । অপরদিকে ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয় ITU এবং ১৮৮৯ সালে IPU।

উৎস: UPU ওয়েবসাইট।

১৫.
UNESCO এর বর্তমান মহাসচিব আদ্রেঁ আজুলে কোন দেশের নাগরিক?
  1. ক) হল্যান্ড
  2. খ) স্পেন
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
ঘ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) মহাপরিচালক ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী আদ্রেঁ আজুলে। তিনি এই সংস্থার দ্বিতীয় মহিলা প্রধান।
তিনি এ পদে আসীন হন ২০১৭ সালের ১০ নভেম্বর এ।
UNESCO এর পূর্ণরূপ: United Nations Educational, Scientific and Cultural Organization.
সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
প্রধানত যে বিষয়গুলো নিয়ে কাজ করে: education • conservation • literacy • poverty • science • culture

সূত্র: ইউনেস্কো এর ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

১৬.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক বা Global Innovation Index প্রকাশ করে নিচের কোন সংস্থা?
  1. ক) UNDP
  2. খ) UNCTAD
  3. গ) WTO
  4. ঘ) WIPO
সঠিক উত্তর:
ঘ) WIPO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) WIPO
ব্যাখ্যা

World Intellectual Property Organization-WIPO বৈশ্বিক উদ্ভাবনী সূচক বা Global Innovation Index প্রকাশ করে থাকে।
- কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুলের সাথে যৌথভাবে WIPO এ রিপোর্ট প্রকাশ করে।
- ২০২০ সালে প্রকাশিত ১৩তম Global Innovation Index ১৩১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৬তম।
- শীর্ষদেশ সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন দেশ ইয়েমেন।

⤇ WIPO - এর বিভিন্ন সেবা, চুক্তি ও চুক্তি স্বাক্ষরের স্থান:
PCT – The International Patent System
- The International Trademark System - মাদ্রিদ, স্পেন।
- The International Design System - হেগ, নেদারল্যান্ডস্‌।
- The International System of Geographical Indications - লিসবন, পর্তুগাল।
- The International Microorganism Deposit System - বুদাপেস্ট, হাঙ্গেরি।
⤇ WIPO - জাতিসংঘের বিশেষ সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৭ ডিসেম্বর, ১৯৭৪ সালে।
⤇ WIPO সনদ - ২৮ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে সংশোধিত হয়।
⤇ ১৯৮৫ সালে বাংলাদেশ WIPO এর সদস্যপদ লাভ করে।
⤇ বর্তমান প্রধান (মহাপরিচালক) - Daren Tang ( ১ অক্টোবর, ২০২০ - বর্তমান)। তিনি সিঙ্গাপুরের নাগরিক।
(উল্লেখ্য, মহাপরিচালকের মেয়াদ - ৬ বছর।)

সূত্র: WIPO ওয়েবসাইট

১৭.
WFP এর শুভেচ্ছাদূত হয়েছেন বাংলাদেশের কোন ক্রিকটার?
  1. ক) মেহেদী হাসান মিরাজ
  2. খ) সাকিব আল হাসান
  3. গ) তামিম ইকবাল খান
  4. ঘ) মাহমুদুল্লাহ রিয়াদ
সঠিক উত্তর:
গ) তামিম ইকবাল খান
উত্তর
সঠিক উত্তর:
গ) তামিম ইকবাল খান
ব্যাখ্যা

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) শুভেচ্ছাদূত হয়েছেন।
- বৈশ্বিক ক্ষুধামুক্তির লক্ষ্যে কাজ করা WFP-তে তামিমই প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে শুভেচ্ছাদূত হন।
- এর আগে UNICEF ও UNESCO-এর শুভেচ্ছাদূত হয়েছিলেন সাকিব আল হাসান।
- শিশু অধিকার দূত হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা WFP।
- এর পূর্ণরূপ: World Food Program.
- এই সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর ১৯৬১ সালে।
- সংস্থাটির সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত।

উৎস: WFP এর ওয়েবসাইট।

১৮.
UNIDO এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৭০
  2. খ) ১৭৭
  3. গ) ১৯৩
  4. ঘ) ১২১
সঠিক উত্তর:
ক) ১৭০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭০
ব্যাখ্যা

জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা হলো UNIDO (United Nations Industrial Development Organization)।
- এটির সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। 
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
- বর্তমান মহাপরিচালক Gerd Müller
সূত্র: সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট

১৯.
ITC (International Trade Center ) এর বর্তমান নির্বাহী পরিচালকের নাম কী?
  1. ক) Pamela Coke-Hamilton
  2. খ) Dorothy Tembo
  3. গ) Ngozi Okonjo-Iweala
  4. ঘ) Tedros Adhanom Ghebreyesus
সঠিক উত্তর:
ক) Pamela Coke-Hamilton
উত্তর
সঠিক উত্তর:
ক) Pamela Coke-Hamilton
ব্যাখ্যা

The International Trade Centre is a multilateral agency which has a joint mandate with the World Trade Organization and the United Nations through the United Nations Conference on Trade and Development. The headquarters of the ITC are in Geneva ITC(International Trade Center বর্তমান নির্বাহী পরিচালকের নাম Pamela Coke-Hamilton। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। 

Dorothy Tembo এর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া Ngozi Okonjo-Iweala হলেন WTO বা World trade organization এর মহাপরিচালক। 

উৎস: সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট। 

২০.
OPCW কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৯৭ সাল
  2. খ) ১৯৮৫ সাল
  3. গ) ১৯৮৯ সাল
  4. ঘ) ১৯৯৩ সাল
সঠিক উত্তর:
ক) ১৯৯৭ সাল
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯৭ সাল
ব্যাখ্যা

OPCW (Organizations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।

সূত্র: OPCW ওয়েবসাইট।

২১.
UNOPS (United Nations Office for Project Services) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭২
  3. গ) ১৯৭৩
  4. ঘ) ১৯৭৪
সঠিক উত্তর:
গ) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৩
ব্যাখ্যা

UNOPS provides infrastructure, procurement and project management services for a more sustainable world.
পূর্ণরুপ: United Nations Office for Project Services
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে।
এই সংস্থার কাজ হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিভিন্ন পরামর্শ এবং প্রযুক্তি বিষয়ক সহায়তা প্রদান করা। এছাড়াও, অন্যান্য সহযোগী সংস্থাগুলোকে infrastructure, procurement and project management services প্রদান করা।
বর্তমান পরিচালকের নাম: Grete Faremo. যোগদান করেছেন ২০১৪ সালের আগস্টে।

সূত্র: সংশ্লিষ্ট অফিসিয়াল website

২২.
নিচের কোন দেশটি CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি?
  1. ক) Democratic People’s Republic of Korea (DPRK)
  2. খ) India
  3. গ) Pakistan
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
ঘ) All of the above
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of the above
ব্যাখ্যা

সিটিবিটি চুক্তি (CTBT)
CTBT - এর পূর্ণরূপ - Comprehensive Nuclear-Test-Ban Treaty। এটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধের একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি। অস্ট্রেলিয়ার প্রস্তাবক্রমে জাতিসংঘের উদ্যোগে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হওয়ার জন্য দ্বিতীয় পরিশিষ্ট (Annex 2) - এর ৪৪টি দেশের অনুমোদন প্রয়োজন। এই দেশগুলো পারমাণবিক প্রযুক্তির অধিকারী দেশ হিসাবে বিবেচিত।
- দ্বিতীয় পরিশিষ্ট (Annex 2) এখনো স্বাক্ষর করেনি তিনটি দেশ:
উত্তর কোরিয়া
ভারত
পাকিস্তান।
- দ্বিতীয় পরিশিষ্ট (Annex 2) তে স্বাক্ষর করেছে এখনো অনুমোদন দেয়নি আরো ৫টি দেশ:
চায়না
মিশর
মার্কিন যুক্তরাষ্ট্র
ইরান
ইসরায়েল
-পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশগুলোর মধ্যে রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য (৩টি দেশ) চুক্তিটি স্বাক্ষর ও অনুমোদন করেছে।
সূত্রঃ CTBT ওয়েবসাইট এবং https://www.nti.org/

২৩.
UNIDIR (United Nations Institute for Disarmament Research) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) ভিয়েনা
  3. গ) সিডনী
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
ক) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনেভা
ব্যাখ্যা

UNIDIR: The United Nations Institute for Disarmament Research. (UNIDIR—an intergovernmental organization within the United. Nations—conducts research on disarmament and security.
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড ।
প্রতিষ্ঠা: ১৯৮০
বর্তমান পরিচালক: Robin Geiss
ধরণ: এটা জাতিসংঘের অন্তর্গত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যাদের মূল কাজ হলো, নিরস্ত্রীকরণ এবং নিরাপত্তা বিষয়ক গবেষণা করা, উপযুক্ত কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা এবং এ সংক্রান্ত সংলাপ, আলোচনা বা সেমিনার ইত্যাদির আয়োজন করা।
সূত্রঃ https://unidir.org/

২৪.
২০২২ সালে UN Women এর Executive Board এর President নির্বাচিত হয়েছেন-
  1. ক) Ms. María del Carmen Squeff
  2. খ) Mr. Jörundur Valtýsson
  3. গ) Rabab Fatima
  4. ঘ) Sergiy Kyslytsya
সঠিক উত্তর:
গ) Rabab Fatima
উত্তর
সঠিক উত্তর:
গ) Rabab Fatima
ব্যাখ্যা

- বাংলাদেশ সম্প্রতি (১১ জানুয়ারি ২০২২) জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের ২০২২ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছে।
- জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা সভাপতির দায়িত্ব পালন করবেন।

প্রশ্নে উল্লেখিত বাকী তিনজন নব নির্বাচিত নির্বাহী বোর্ডের সদস্য এবং বিভিন্ন দেশের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

(তথ্যসূত্র: ইউএন উইমেন ওয়েবসাইট এবং ডেইলি স্টার বিডি)

২৫.
কত সালে UNU প্রতিষ্ঠিত হয়?
  1. ক) 1945
  2. খ) 1972
  3. গ) 1973
  4. ঘ) 1975
সঠিক উত্তর:
খ) 1972
উত্তর
সঠিক উত্তর:
খ) 1972
ব্যাখ্যা

- ১৯৭২ সালের ডিসেম্বর মাসে United Nations University প্রতিষ্ঠিত হয়।
- অবস্থান: টোকিও, জাপান।
- বর্তমানে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা এবং গবেষণা কর্মকান্ড পরিচালিত হয়।
- ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে তৎকালীন জাতিসংঘ মহাসচিব উ থান্ট সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেন।
- বিশ্বের প্রায় ১২টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চলমান আছে।

সূত্রঃ UNU ওয়েবসাইট।

২৬.
UNIDO এর মহাপরিচালক-
  1. ক) Gilbert F. Houngbo
  2. খ) Catherine M. Russell
  3. গ) Achim Steiner
  4. ঘ) Gerd Müller
সঠিক উত্তর:
ঘ) Gerd Müller
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Gerd Müller
ব্যাখ্যা

- UNIDO এর মহাপরিচালক Gerd Müller.
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO-United Nations Industrial Development Organization) সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- বাংলাদেশ ২৮ জুন ১৯৮৫ এর সদস্যপদ লাভ করে। বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
- প্রশ্নে উল্লেখিত Gilbert F. Houngbo দায়িত্ব পালন করছেন হিশেবে, Catherine M. Russell ইউনিসেফের বর্তমান প্রধান এবং Achim Steiner UNDP এর প্রশাসক হিসেবে কার্যরত।

২৭.
WHO যাত্রা শুরু করে-
  1. ক) ৭ এপ্রিল ১৯৪৮
  2. খ) ৪ এপ্রিল ১৯৪৮
  3. গ) ১০ এপ্রিল ১৯৪৮
  4. ঘ) ১১ মার্চ ১৯৪৭
সঠিক উত্তর:
ক) ৭ এপ্রিল ১৯৪৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭ এপ্রিল ১৯৪৮
ব্যাখ্যা

WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ। এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সদস্য দেশ সমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।

২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত World Health Assembly -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে। এর ২ বছর পর আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।

বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নের জন্য সংস্থাটি সদস্য দেশ সমূহের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিষয়ক সরকারি অন্যান্য সংস্থা ও বিভাগ, এনজিও এবং জনসাধারনের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যে কোন রোগ-বালাই, নতুন রোগের সংক্রমণ বা জরুরি স্বাস্থ্যগত যে কোন ইস্যুকে কেন্দ্র করে উদ্ভাবিত যেকোন পরিস্থিতি মোকাবেলায় এই সংস্থা সর্বদা নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

- প্রতিষ্ঠাঃ ৭ এপ্রিল, ১৯৪৮ সাল
- সদস্য সংখ্যাঃ ১৯৪টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ২টি সহযোগী সদস্য দেশ।
- প্রতিষ্ঠাকালীন সদস্যঃ ৬১টি দেশ প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে
- প্রতিষ্ঠাকালীন সম্মেলনঃ জাতিসংঘের উদ্যোগে World Health Assembly
- সদর দপ্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড
- এর প্রতিষ্ঠার দিনটিকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জেনেভায়।
- বর্তমান মহাপরিচালক ইথিওপিয়ার নাগরিক টেড্রস আধানম গেব্রেইসাস।

সূত্রঃ WHO এর ওয়েবসাইট

২৮.
জাতিসংঘের অন্তর্ভূক্ত তহবিল ও কর্মসূচির সংখ্যা মোট কয়টি?
  1. ক) ১৫ টি
  2. খ) ১২টি
  3. গ) ০৮টি
  4. ঘ) ০৬ টি
সঠিক উত্তর:
ঘ) ০৬ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০৬ টি
ব্যাখ্যা

জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম (Funds and Programmes)
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি।
যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)

সূত্রঃ www.un.org

২৯.
একটি টিভির বিক্রয়মূল্য তার ক্রয়মূল্যের ৫/৪ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতির হার কত?
  1. ক) ২৫% লাভ
  2. খ) ২৫ % ক্ষতি
  3. গ) ২০% লাভ
  4. ঘ) ২০% ক্ষতি
সঠিক উত্তর:
ক) ২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫% লাভ
ব্যাখ্যা
মনেকরি,
ক্রয়মূল্য ক  টাকা 
বিক্রয়মূল্য ৫ক/৪ টাকা 
 লাভ = ৫ক/৪ - ক 
        = (৫ক - ৪ক) /৪ 
        = ক/৪ 

শতকরা লাভ  = {(ক/৪)/ক} ×১০০ %
                      = ২৫%
৩০.
৫% হার মুনাফায় ৮০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ক) ২ টাকা
  2. খ) ৪ টাকা
  3. গ) ৮ টাকা
  4. ঘ) ১০ টাকা
সঠিক উত্তর:
ক) ২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ টাকা
ব্যাখ্যা
দেওয়া আছে,
মূলধন, P = ৮০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ৫/১০০

আমরা জানি
সরল মুনাফা I = Pnr
                      = (৮০০ × ২ × ৫)/১০০ = ৮০ এবং

চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1+r)n
= ৮০০(১+৫/১০০)
= ৮০০ × (১০৫/১০০) × (১০৫/১০০)
= ৮৮২ টাকা 

চক্রবৃদ্ধি মুনাফা = ৮৮২ - ৮০০
                         = ৮২ টাকা।

সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (৮২ - ৮০) টাকা
                                                                          = ২ টাকা।
৩১.
কামালের আয় রফিকের আয় অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে, রফিকের আয় কামালের আয় অপেক্ষা শতকরা কত কম? 
  1. ক) ২৫%
  2. খ) ৩০%
  3. গ) ২০% 
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
গ) ২০% 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০% 
ব্যাখ্যা
ধরি 
রফিকের আয় ১০০ টাকা 
কামালের আয় ১০০ +২৫ = ১২৫ টাকা 

কামালের আয় ১২৫টাকা হলে রফিকের আয় ১০০ টাকা
কামালের আয় ১ টাকা হলে রফিকের আয় ১০০/১২৫ টাকা
কামালের আয় ১০০ টাকা হলে রফিকের আয় (১০০ × ১০০)/১২৫ টাকা
                                                             = ৮০ টাকা 

রফিকের আয় কামালের আয় অপেক্ষা কম = (১০০ - ৮০)% = ২০% 
৩২.
তামা, দস্তা ও রুপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ১৯ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম দস্তা আছে?
  1. ক) ৬ গ্রাম 
  2. খ) ১০ গ্রাম 
  3. গ) ১২ গ্রাম 
  4. ঘ) ৫ গ্রাম 
সঠিক উত্তর:
ক) ৬ গ্রাম 
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ গ্রাম 
ব্যাখ্যা
তামা : দস্তা = ১ : ২
                 = ৩ : ৬ [ উভয় রাশিকে ৩ দিয়ে গুণ করে ]
দস্তা : রুপা = ৩ : ৫
                 = ৬ : ১০ [ উভয় রাশিকে ২ দিয়ে গুণ করে ]

∴ তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০
অনুপাতের যোগফল = ১৯ 

গহনায় দস্তা আছে = {১৯ এর (৬/১৯)} গ্রাম 
                             = ৬ গ্রাম 
৩৩.
শতকরা বার্ষিক ৪.৫% হার সরল সুদে ৪৫০ টাকার সুদ ৮১ টাকা হতে কত সময় লাগবে? 
  1. ক) ৬ বছর 
  2. খ) ৫ বছর 
  3. গ) ৪ বছর 
  4. ঘ) ৮ বছর 
সঠিক উত্তর:
গ) ৪ বছর 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ বছর 
ব্যাখ্যা
এখানে,
আসল P = ৪৫০ টাকা 
মুনাফার হার r  = ৪.৫% = ৪.৫/১০০= ৪৫/(১০০ ×১০) = ৯/২০০
সুদ I  = ৮১ টাকা 

আমরাজানি,
I =Pnr 
Pnr  = I 
n = I / Pr  
    = ৮১/ {৪৫০× (৯/২০০}
     = ৪ বছর
৩৪.
একটি লােহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সে.মি. ও ৯৬০ সে.মি.। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে ?
  1. ক) ৭২ সে.মি.
  2. খ) ৬০ সে.মি.
  3. গ) ৯৬ সে.মি.
  4. ঘ) ৪৮ সে.মি.
সঠিক উত্তর:
গ) ৯৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬ সে.মি.
ব্যাখ্যা
সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ৬৭২ সে.মি. ও ৯৬০ সে.মি. এর গ.সা.গু 
৬৭২ ও ৯৬০ এর গ.সা.গু = ৯৬ 
সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য =৯৬ সে.মি.
৩৫.
৫০ টাকায় দশটি কলম কিনে প্রতিটি ৫ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ২০% ক্ষতি হবে
  2. খ) ১০% লাভ হবে
  3. গ) ২৫% লাভ হবে
  4. ঘ) লাভ বা ক্ষতি হবে না
সঠিক উত্তর:
ঘ) লাভ বা ক্ষতি হবে না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাভ বা ক্ষতি হবে না
ব্যাখ্যা
এখানে 
দশটি কলমের ক্রয়মূল্য ৫০ টাকা 

১টি কলমের বিক্রয়মূল্য ৫ টাকা
১০টি কলমের বিক্রয়মূল্য (৫ × ১০) টাকা
                                      = ৫০ টাকা 

 বিক্রয়মূল্য = ক্রয়মূল্য
অর্থাৎ কোনো লাভ বা ক্ষতি হবে না।
৩৬.
দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 2/5 অংশ। সংখ্যা দুটির অনুপাত কত? 
  1. ক) 1 : 3  
  2. খ) 7 : 5  
  3. গ) 7 : 3  
  4. ঘ) 5 : 3  
সঠিক উত্তর:
গ) 7 : 3  
উত্তর
সঠিক উত্তর:
গ) 7 : 3  
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি x এবং y
প্রশ্নমতে,
x - y = 2(x + y)/5
⇒ 5x - 5y = 2x + 2y
⇒ 5x - 2x = 2y + 5y 
⇒ 3x = 7y 
⇒ x/y = 7/3 
∴ x : y = 7 : 3  
৩৭.
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো।বিক্রয়মূল্য ৩০০ টাকা বেশি হলে ৫% লাভ হতো।ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ১৫০০ টাকা
  3. গ) ২০০০ টাকা
  4. ঘ) ৩০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ২০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০০ টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে
বিক্রয়মূল্যে = ১০০ - ১০ = ৯০ টাকা

৫% লাভে
বিক্রয়মূল্যে = ১০০+৫ = ১০৫ টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৫ - ৯০ = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৩০০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য (১০০/১৫)×৩০০
                                                                    = ২০০০ টাকা
৩৮.
বার্ষিক সুদের হার কত হলে, সরল সুদ ১০ বছরে আসলের ২/৫ অংশ হবে? 
  1. ক) ৩%
  2. খ) ৪%
  3. গ) ৫%
  4. ঘ) ৬%
সঠিক উত্তর:
খ) ৪%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪%
ব্যাখ্যা
মনেকরি,
আসল P= ক টাকা 
   সুদ I  = ক এর ২/৫ 
            = ২ক/৫ 

সময় n  = ১০ বছর 
আমরা জানি,
I = Pnr
Pnr = I 
r = I / Pn 
   = (২ক /৫) × ১০০/ ক × ১০ 
   =(২ক ×১০০)/(ক × ১০× ৫)
   = ৪ 
৩৯.
শফিকের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৭০০ টাকা বৃদ্ধি পেল। শফিকের বেতন পূর্বে কত ছিল?
  1. ক) ১২০০০টাকা
  2. খ) ১৬০০০টাকা
  3. গ) ১৪০০০ টাকা
  4. ঘ) ১৮০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪০০০ টাকা
ব্যাখ্যা
 মনেকরি 
শফিকের বেতন পূর্বে ছিল = ক টাকা 

প্রশ্নমতে,
ক এর ৫% = ৭০০
ক এর ৫/১০০ = ৭০০
ক/২০ = ৭০০
ক = ৭০০ ×২০
ক = ১৪০০০ 
৪০.
দুটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ৫০ এবং ২৫০। প্রথম সংখ্যাটিকে ২ দ্বারা ভাগ করলে ভাগফল ৫০ হয়। দ্বিতীয় সংখ্যাটি কত? 
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ১২০
  4. ঘ) ১২৫
সঠিক উত্তর:
ঘ) ১২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৫
ব্যাখ্যা
এখানে,
প্রথম সংখ্যাটি = ৫০ × ২ = ১০০ 
 
দুইটি সংখ্যার গ.সা.গু ৫০, ল.সা.গু ২৫০

আমরা জানি,
গ.সা.গু × ল.সা.গু  = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ৫০ × ২৫০ = ১০০ × ২য় সংখ্যা 
∴ ২য় সংখ্যা = (৫০ × ২৫০)/১০০ = ১২৫
৪১.
৪০ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ১। এতে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ২ হবে?
  1. ক) ৫ লিটার
  2. খ) ৪ লিটার
  3. গ) ৩ লিটার
  4. ঘ) ২ লিটার
সঠিক উত্তর:
ঘ) ২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ লিটার
ব্যাখ্যা
পেট্রোল ∶ অকটেন = ৩ ∶ ১
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪

∴ পেট্রোলের পরিমাণ = ৪০ এর ৩/৪ = ৩০ লিটার 
   অকটেনের পরিমাণ = ৪০ এর ১/৪ = ১০ লিটার 

মনেকরি
অকটেন মেশাতে হবে ক লিটার 

প্রশ্নমতে, 
৩০ : (১০ + ক) = ৫ : ২ 
৩০/ (১০ + ক) = ৫/২ 
৫০ + ৫ ক = ৬০ 
৫ক = ৬০ - ৫০ 
৫ক = ১০ 
ক = ২ 
৪২.
১০% লাভে একটি বই ২৭৫০ টাকায় বিক্রয় করা হলো। যদি ২৫৭৫ টাকায় বিক্রয় করা হতো, তবে শতকরা কত লাভ বা ক্ষতি হতো? 
  1. ক) ৩% লাভ
  2. খ) ৪% লাভ
  3. গ) ৩% ক্ষতি
  4. ঘ) ৪% ক্ষতি
সঠিক উত্তর:
ক) ৩% লাভ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩% লাভ
ব্যাখ্যা
১০% লাভে, 
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১০ টাকা 
বিক্রয়মূল্য ২৭৫০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৭৫০)/১১০ টাকা 
                                                       = ২৫০০ টাকা 

আবার, 
লাভ = (২৫৭৫ - ২৫০০) টাকা 
        = ৭৫ টাকা 

২৫০০ টাকায় লাভ ৭৫ টাকা 
১ টাকায় লাভ ৭৫/২৫০০ টাকা 
১০০ টাকায় লাভ (৭৫×১০০)/২৫০০ টাকা 
                           = ৩ টাকা 
৪৩.
৫০৬ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটির পার্থক্য কত? 
  1. ক) ১১৮ টাকা 
  2. খ) ১২৮ টাকা 
  3. গ) ১৩৮ টাকা 
  4. ঘ) ১৪৮ টাকা 
সঠিক উত্তর:
গ) ১৩৮ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৮ টাকা 
ব্যাখ্যা
প্রদত্ত অনুপাত ২ : ৪ : ৫ 
অনুপাতের  যোগফল = ২ + ৪ + ৫
                                  = ১১

ক্ষুদ্রতম অংশ =৫০৬ এর ২/ ১১
                      = ৯২ টাকা 
বৃহত্তম অংশ =৫০৬ এর ৫/ ১১
                   = ২৩০ টাকা 

বৃহত্তম  এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = (২৩০ - ৯২) টাকা 
                                                       = ১৩৮ টাকা 
৪৪.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৭৯ হলে, সংখ্যা দুটির যোগফল কত? 
  1. ক) ৭৩
  2. খ) ৭৫
  3. গ) ৭৭
  4. ঘ) ৭৯
সঠিক উত্তর:
ঘ) ৭৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৯
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যা দুটি ক, (ক + ১)
প্রশ্নমতে,
(ক+১) - ক = ৭৯ 
বা, ক + ২.ক.১ + ১ - ক = ৭৯
বা, ২ক + ১ = ৭৯
বা, ২ক = ৭৯ - ১
বা, ২ক = ৭৮
∴, ক = ৩৯

ছোট সংখ্যাটি = ৩৯
বড় সংখ্যাটি = ৩৯ + ১ =৪০ 

সংখ্যা দুটির যোগফল = ৩৯ + ৪০ = ৭৯
৪৫.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩,৪ ও ৫ ভাগশেষ থাকবে? 
  1. ক) ১৪
  2. খ) ১২
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
বৃহত্তম সংখ্যাটি হবে (২৭ - ৩ ) বা ২৪, (৪০ - ৪)বা ৩৬ এবং (৬৫ - ৫)বা ৬০ এর গ.সা. গু 
২৪,৩৬,৬০ এর গ. সা. গু = ১২ 
বৃহত্তম সংখ্যাটি= ১২ 
৪৬.
কোন সংখ্যার ৩৮% ও ২৪% এর মধ্যে পার্থক্য ৩৬.৪০। সংখ্যাটি কত? 
  1. ক) ২৮০
  2. খ) ২৬০
  3. গ) ২৯০
  4. ঘ) ৩০০
সঠিক উত্তর:
খ) ২৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬০
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি ক 
(৩৮ক/১০০) - (২৪ক/১০০) = ৩৬.৪০
(৩৮ক - ২৪ক)/১০০ = ৩৬.৪০
১৪ক /১০০ = ৩৬.৪০
১৪ক = ৩৬৪০
ক = ৩৬৪০/১৪ 
ক = ২৬০
৪৭.
১৭৫৪ টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে যত লাভ হয়, ১৪৯২ টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয়। দ্রব্যটি ক্রয়মূল্য কত? 
  1. ক) ১৬৫৩ টাকা
  2. খ) ১৬৪৩ টাকা
  3. গ) ১৬৩৩ টাকা
  4. ঘ) ১৬২৩ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১৬২৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬২৩ টাকা
ব্যাখ্যা
মনেকরি,
১৭৫৪ টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে লাভ হয় ক টাকা 
ক্রয়মূল্য = ১৭৫৪ - ক টাকা 


১৪৯২ টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়
ক্রয়মূল্য = ১৪৯২ + ক টাকা 

প্রশ্নমতে,
১৭৫৪ - ক = ১৪৯২ + ক
১৭৫৪ - ১৪৯২ = ক + ক 
২ক = ২৬২ 
ক = ২৬২ / ২ 
ক = ১৩১ 
ক্রয়মূল্য = ১৪৯২ + ১৩১ টাকা 
               = ১৬২৩ টাকা
৪৮.
দুটি দ্রব্যের মূল্যের অনুপাত ৫ : ৭।  দ্বিতীয়টির মূল্য ১৭৮৫ টাকা হলে, প্রথমটির মূল্য কত? 
  1. ক) ১২৪৫ টাকা
  2. খ) ১১৭৫ টাকা
  3. গ) ১২৫৫ টাকা
  4. ঘ) ১২৭৫ টাকা
সঠিক উত্তর:
ঘ) ১২৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৭৫ টাকা
ব্যাখ্যা
ধরি
প্রথমটির মূল্য = ক টাকা
শর্তানুসারে,
৫ : ৭ = ক : ১৭৮৫
বা ৭ক = ১৭৮৫ × ৫
বা ক =  (১৭৮৫ × ৫)/৭টাকা
বা ক= (২৫৫ × ৫) 
∴  ক = ১২৭৫ টাকা 
৪৯.
কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা- আসলে ১৮৩০ টাকা হয়। আসল কত? 
  1. ক) ১২৮২ টাকা 
  2. খ) ১২৭৮ টাকা 
  3. গ) ১২০০ টাকা 
  4. ঘ) ১২৫০টাকা 
সঠিক উত্তর:
গ) ১২০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০০ টাকা 
ব্যাখ্যা
আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা 
আসল + ৩ বছরের মুনাফা = ১৫৭৮ টাকা 

২ বছরের মুনাফা = (১৮৩০ - ১৫৭৮) টাকা = ২৫২ টাকা 
১ বছরের মুনাফা = ২৫২/২ টাকা 
৫  বছরের মুনাফা = (২৫২ × ৫)/২ টাকা 
                           = ৬৩০ টাকা 

আসল = (১৮৩০ - ৬৩০) টাকা 
           = ১২০০ টাকা 
৫০.
দুটি সংখ্যার গুণফল ১৯২ এবং তাদের যোগফল ২৮। বড় সংখ্যাটি কত? 
  1. ক) ১৯
  2. খ) ১০
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা
মনেকরি
সংখ্যা দুটি ক ও  ২৮ - ক 

প্রশ্নমতে, 
ক (২৮ - ক) = ১৯২ 
২৮ ক - ক = ১৯২ 
- ২৮ক + ১৯২ = ০
- ১৬ক - ১২ক + ১৯২ = ০ 
ক (ক - ১৬ ) - ১২ (ক - ১৬) = ০
(ক - ১৬)( ক - ১২) = ০
ক = ১৬ ,১২ 
বড় সংখ্যাটি = ১৬
৫১.
৪/৫ , ৬/১০ , ৮/১৫ এর গ.সা.গু কত? 
  1. ক) ৭/১৫
  2. খ) ৪/১৫
  3. গ) ২/১৫
  4. ঘ) ১/১৫
সঠিক উত্তর:
ঘ) ১/১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/১৫
ব্যাখ্যা
ভগ্নাংশগুলোর লব ৪, ৬ ,৮ এর গ.সা.গু = ২ 
ভগ্নাংশগুলোর হর ৫, ১০ ,১৫ এর ল .সা.গু =৩০

আমরা জানি, 
ভগ্নাংশগুলোর গ.সা.গু = ভগ্নাংশগুলোর লবের গ.সা.গু/ ভগ্নাংশগুলোর হরের ল.সা.গু
                                   = ২/৩০ 
                                   = ১/১৫
৫২.
৫০টি কলম ২০০ টাকায় ক্রয় করে ২৫টি কলম ৫০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? 
  1. ক) ২৫% ক্ষতি
  2. খ) ৫০% ক্ষতি
  3. গ) ৩০% লাভ
  4. ঘ) ৫০% লাভ
সঠিক উত্তর:
খ) ৫০% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০% ক্ষতি
ব্যাখ্যা
৫০টি কলমের ক্রয়মূল্য ২০০ টাকা 
১ টি কলমের ক্রয়মূল্য ২০০/৫০ টাকা 
                                 =  ৪ টাকা 


২৫ টি কলমের বিক্রয়মূল্য ৫০ টাকা 
১ টি কলমের বিক্রয়মূল্য ৫০/২৫ টাকা 
                                    = ২ টাকা 

ক্ষতি=(৪ - ২) টাকা 
        = ২ টাকা 

৪ টাকায় ক্ষতি হয় ২ টাকা 
১ টাকায় ক্ষতি হয় ২/৪ টাকা
১০০  টাকায় ক্ষতি হয় (২× ১০০) /৪ টাকা 
                               = ৫০ টাকা 
৫৩.
ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৬০০ টাকা বেশী বেতন পায়, খ এর বেতন কত? 
  1. ক) ১৫০০ টাকা
  2. খ) ১২০০ টাকা
  3. গ) ১০০০ টাকা
  4. ঘ) ১৮০০ টাকা
সঠিক উত্তর:
ক) ১৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫০০ টাকা
ব্যাখ্যা
ধরি,
ক এর বেতন ৭x টাকা 
খ এর বেতন ৫x টাকা

প্রশ্নমতে,
৭x - ৫x = ৬০০
২x = ৬০০
 x = ৩০০ টাকা।

∴ খ এর বেতন ৫ × ৩০০ = ১৫০০ টাকা।
৫৪.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৫ হলে, তাদের ল.সা.গু. কত? 
  1. ক) ১২০
  2. খ) ১৫০
  3. গ) ১৮০
  4. ঘ) ২১০
সঠিক উত্তর:
খ) ১৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫০
ব্যাখ্যা
ধরি 
সংখ্যা দুটি যথাক্রমে, ৫ক ও ৬ক 
৫ক ও ৬ক এর গ.সা.গু = ক 

প্রশ্নমতে,
ক = ৫

৫ক ও ৬ক এর ল..সা.গু = ৩০ক 

 সংখ্যা দুটির  ল.সা.গু = ৩০ × ৫ = ১৫০
৫৫.
১ থেকে ২৪ পর্যন্ত ২ এর গুণিতক সংখ্যাগুলোকে বড় থেকে ছোট আকারে সাজালে নিচের দিক থেকে অষ্টম স্থানে সংখ্যাটি কত হবে? 
  1. ক) ১৪
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬
ব্যাখ্যা
১ থেকে ২৪ পর্যন্ত ২ এর গুণিতক সংখ্যাগুলো বড় থেকে ছোট আকারে সাজালে পাই  = ২৪, ২২, ২০, ১৮, ১৬, ১৪, ১২, ১০, ৮, ৬, ৪, ২

 ২  থেকে শুরু করে অষ্টম স্থানে সংখ্যাটি হবে= ১৬
৫৬.
একটি বই ১৬০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ক) ৩০০ টাকা
  2. খ) ২৪০ টাকা
  3. গ) ২৮০ টাকা
  4. ঘ) ২৬০ টাকা
সঠিক উত্তর:
গ) ২৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮০ টাকা
ব্যাখ্যা
২০% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
বিক্রয়মূল্য ১৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৬০) /৮০ টাকা 
                                                     = ২০০ টাকা 
৪০% লাভে
বিক্রয়মূল্য = ১০০ + ৪০ = ১৪০ টাকা।

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০/১০০ টাকা 
ক্রয়মূল্য ২০০ টাকা হলে বিক্রয়মূল্য (১৪০ × ২০০) /১০০ টাকা 
                                                     = ২৮০ টাকা
৫৭.
ক, খ, ও গ ২৮০ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। ক, খ এর চেয়ে ৪৫ টাকা বেশি এবং খ, গ এর চেয়ে ৭০ টাকা কম দিয়েছে। ক, খ, গ মূলধনের অনুপাত কত?
  1. ক) ২০ : ১৩ : ২৫
  2. খ) ২০ : ১১ : ১৫
  3. গ) ২২ : ১১ : ২৫
  4. ঘ) ২০ : ১১ : ২৫
সঠিক উত্তর:
ঘ) ২০ : ১১ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০ : ১১ : ২৫
ব্যাখ্যা
মনেকরি, 
খ এর মূলধন x  টাকা 
ক এর মূলধন x + ৪৫  টাকা 
গ  এর মূলধন x + ৭০ 

প্রশ্নমতে, 
x +  x + ৪৫ + x + ৭০ = ২৮০ 
৩x + ১১৫ = ২৮০ 
৩x = ২৮০ - ১১৫ 
৩x = ১৬৫
x  = ৫৫ 

ক এর মূলধন ৫৫+ ৪৫   = ১০০ টাকা 
খ এর মূলধন ৫৫ টাকা 
গ  এর মূলধন ৫৫+ ৭০ = ১২৫ টাকা 

মূলধনের অনুপাত = ১০০ : ৫৫ : ১২৫ 
                             = ২০ : ১১ : ২৫
৫৮.
একটি সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে যোগফল সংখ্যাটির সমান হবে। সংখ্যাটি হলো- 
  1. ক) ৫০০
  2. খ) ৪০০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪৫০
সঠিক উত্তর:
গ) ৩০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি x
শর্তমতে,
x এর ৭৫% + ৭৫ = x
বা, x × ৭৫/১০০ + ৭৫ = x
বা, ৩x/৪ + ৭৫ = x
বা, x - ৩x/৪ = ৭৫
বা, (৪x - ৩x)/৪ = ৭৫
বা, x = ৭৫ × ৪
⸫ x = ৩০০
৫৯.
শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদাসলে 30000 টাকা হলে মূলধন কত? 
  1. ক) 18000 টাকা
  2. খ) 15000 টাকা
  3. গ) 17000 টাকা
  4. ঘ) 20000 টাকা
সঠিক উত্তর:
খ) 15000 টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) 15000 টাকা
ব্যাখ্যা
এখানে,
r  = 5% =5/100 = 1/20 
সময় n = 20 বছর 
মূলধন P = ? 

আমরা জানি,
সুদাসল = I + P 
30000 = Pnr + P 
30000 = P × 20  × (1/20) + P 
30000 = P + P 
30000 = 2P
  P = 15000 

 
৬০.
১০৫০ টাকাকে ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের যোগফল কত হবে? 
  1. ক) ৪৫০ টাকা
  2. খ) ৪৪০ টাকা
  3. গ) ৪২০ টাকা
  4. ঘ) ৪৮০ টাকা
সঠিক উত্তর:
গ) ৪২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪২০ টাকা
ব্যাখ্যা
অনুপাতগুলোর যোগফল = ১ + ২ + ৩ + ৪ + ৫ = ১৫
ক্ষুদ্রতম অংশ = ১০৫০এর ১/১৫ = ৭০
বৃহত্তম অংশ = ১০৫০ এর ৫/১৫ =৩৫০

বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের যোগফল = ৭০ + ৩৫০ = ৪২০ 
৬১.
৪০টি লিচু যে দরে ক্রয় করা হয় ৫০টি লিচু সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ২০% লাভ
  2. খ) ২৫% ক্ষতি
  3. গ) ২৫% লাভ
  4. ঘ) ২০% ক্ষতি
সঠিক উত্তর:
ঘ) ২০% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০% ক্ষতি
ব্যাখ্যা
মনেকরি,
৪০ টি লিচুর ক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি লিচুর ক্রয়মূল্য = ক/৪০ টাকা

আবার,
৫০টি লিচুর বিক্রয়মূল্য = ক টাকা
∴ ১টি লিচুর বিক্রয়মূল্য = ক/৫০ টাকা

∴ ক্ষতি = ক/৪০ - ক/৫০
            = (৫ক - ৪ক)/২০০
            = ক/২০০

∴ শতকরা ক্ষতির হার = {(ক /২০০) / (ক/৪০)} × ১০০%
                                 = ২০ %