পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
রিভিশন পরীক্ষা টপিক: প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] বাটনে অনুষ্ঠিত বিগত ৫টি পরীক্ষার টপিক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
Kalim said, "I must sleep now." (Indirect)
  1. Kalim said that he must had to sleep then.
  2. Kalim said that he must sleep then.
  3. Kalim said that I must sleep then.
  4. Kalim said that he had to sleep then.
ব্যাখ্যা

• Direct: Kalim said, "I must sleep now."
• Indirect: Kalim said that he had to sleep then.

• Direct narration থেকে Indirect narration এ পরিবর্তনের নিয়ম হলো-
- প্রথমে Reporting verb-এর Subject বসে এবং তারপর Reporting verb (say/said, tell/told) বসে (যদি থাকে)।
- তারপর যদি বাক্যটি assertive sentence হয়, তাহলে Inverted comma (" ") উঠিয়ে দিয়ে conjunction হিসেবে that বসানো হয়।
- এরপর Reported speech-এর person পরিবর্তন করতে হয়।
- Reporting verb-এর Subject বা Object-এর number (একবচন বা বহুবচন), person (first, second, third) এবং gender (male/female) অনুযায়ী পরিবর্তন হয়।

- Reported speech-এ must থাকলে এবং reporting verb past tense-এর হলেও indirect speech-এ must এর কোন পরিবর্তন হয় না।
- আবার চিরকালীন বাধ্যতা না বোঝালে must-এর বদলে had to ব্যবহৃত হতে পারে।

• More Examples: 
Dir: Rima said, "Kamal must have his car repaired."
Ind: Rima said that Kamal had to have his car repaired.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Choose the correct spelling:
  1. abreviation
  2. abbreviation
  3. abbrevition
  4. abrreviation
ব্যাখ্যা

• Abbreviation (noun)
- English Meaning: a short form of a word or phrase created by leaving out letters or using initials.
- Bangla Meaning: সংক্ষিপ্ত রূপ; শব্দ বা বাক্যের ছোট করে লেখা রূপ।

Example Sentence:
1. The abbreviation "Dr." stands for "Doctor."
2. NASA is an abbreviation for the National Aeronautics and Space Administration.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

.
Choose the correct synonym of the word 'camouflage.'
  1. Display
  2. Hostility
  3. Dislike
  4. Disguise
ব্যাখ্যা

Camouflage (noun)
English Meaning: the act, means, or result of concealing the identity of something by modifying its appearance.
Bangla Meaning: এমনভাবে আড়াল করা বা পরিবর্তন করা যাতে তা সহজে চিনতে না পারা যায়।

Given Options:
Display - প্রদর্শন করা।
Hostility - শত্রুতা; বৈরী মনোভাব।
Dislike - অরুচি; পছন্দ না করা।
Disguise - ছদ্মবেশ।

- The correct synonym of the word 'camouflage is - Disguise.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
Hardly ______ home when the rain started falling.
  1. have I reached
  2. I had reached
  3. I reached
  4. had I reached
ব্যাখ্যা

• ​Complete Sentence: Hardly had I reached home when the rain started falling.

- যেহেতু প্রদত্ত প্রশ্নের পরবর্তী clause টি when দিয়ে এবং tense হবে past indefinite আছে। 
- এবং, প্রথম Clause টি hardly যুক্ত তাই পরবর্তী gap এ had যুক্ত এবং past perfect tense-এ করতে হবে। 
- তাই, এখানে, Hardly এর পরে শূন্যস্থানে - had I reached হয়েছে।

অর্থাৎ,
- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয় ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
- Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.

.
What is the meaning of the idiom ‘A stitch in time saves nine’?
  1. Doing something out of love
  2. It is better to act or deal with problems immediately
  3. Taking a nap
  4. Waiting for a miracle to happen
ব্যাখ্যা

• The idiom "A stitch in time saves nine" means - It is better to act or deal with problems immediately.

A stitch in time saves nine (idiom)
English Meaning: Solve a problem immediately to prevent it from getting worse. It is better to act or deal with problems immediately.
Bangla Meaning: সময়মতো কাজ করলে পরবর্তীতে বড় সমস্যা এড়ানো যায়। 

Example Sentence:
- She fixed the small leak in the roof right away, remembering that a stitch in time saves nine.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

.
What is the correct antonym of the word 'Benign'?
  1. Harmless
  2. Innocuous
  3. Dangerous
  4. Grandiloquent
ব্যাখ্যা

• Benign (adjective) 
- English Meaning: having no significant effect : harmless.
- Bangla Meaning: (১) (ব্যক্তি) সদয়; সহৃদয়; নম্র; ভদ্র।
(২) (আবহাওয়া ইত্যাদি) শান্ত; অনুকূল।
(৩) (ব্যাধি) বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন।

Synonyms:
Harmless - ক্ষতি করে না এমন।
• Safe – অক্ষত, বির্বিঘ্ন।
Innocuous – অনপকারী, নির্বিষ।

Antonyms:
Dangerous – বিপজ্জনক, বিপৎসংকুল।
• Harmful - ক্ষতিকর।
• Evil - ক্ষতিকারক।
• Adverse – প্রতিকূল।

Other Words:
Grandiloquent – বাগাড়ম্বরপূর্ণ।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

.
The correct passive form of "The bottle contains fresh water."
  1. Fresh water is contained in the bottle.
  2. Fresh water is contained by the bottle.
  3. Fresh water is contained to the bottle.
  4. Fresh water is contained on the bottle.
ব্যাখ্যা

- Active: The bottle contains fresh water.
- Passive: Fresh water is contained in the bottle.

- Present indefinite tense - এর assertive sentence -এর active voice -কে passive voice -করার নিয়ম:

- Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
- তারপর Tense অনুযায়ী auxiliary verb (am/is/are) বসবে।
- মূল verb এর past participle হয়।
- তারপর preposition (by, with, to, at, in etc. বসবে)।
- Active voice এর object টি passive voice এর subject হয়ে যায়।

• সাধারণত, আমরা জানি passive voice এ object এর পূর্বে preposition হিসেবে by বসে।
- তবে কিছু verb আছে যেগুলোর পরে passive এ in বসে।
- যেমন: Embody, Contain, Include, ইত্যাদি।

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

.
নিচের কোন বানানটি ভুল?
  1. ঊর্ধ্ব
  2. মূর্চ্ছা
  3. অর্জন
  4. কার্য
ব্যাখ্যা

 প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
• মূর্চ্ছা- বানানটি অশুদ্ধ । 

• প্রমিত বাংলা বানানের নিয়ম: 
রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। 
যেমন:
- অর্জ্জন, ঊর্দ্ধ, কার্ত্তিক,  কর্ম্ম, মূর্চ্ছা, কার্য্য  ইত্যাদির পরিবর্তে যথাক্রমে- অর্জন, ঊর্ধ্ব, কার্তিক, কর্ম, মূর্ছা, কার্য ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা বানানের নিয়ম।

.
'অধিরোহণ' শব্দে 'অধি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ব্যাপ্তি
  2. উপরি
  3. আধিপত্য
  4. সদৃশ
ব্যাখ্যা

• 'অধিরোহণ' শব্দে 'অধি' উপসর্গটি 'উপরি' অর্থে ব্যবহৃত হয়েছে।

• অধিরোহণ অর্থ: সিঁড়ি দিয়ে ঊর্ধ্বে গমন; আরোহণ।

• অধি উপসর্গ(বাংলা):
- আধিপত্য অর্থে: অধিকার, অধিপতি, অধিবাসী
- উপরি অর্থে: অধিরোহণ, অধিষ্ঠান।
- ব্যাপ্তি অর্থে: অধিকার, অধিবাস, অধিগত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ) 

১০.
অশুদ্ধ বাক্য নয় কোনটি?
  1. একটা গোপনীয় কথা বলি।
  2. এ কথা প্রমাণ হয়েছে।
  3. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।
  4. তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।

তাছাড়া,
- অশুদ্ধ বাক্য: বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।
- শুদ্ধ বাক্য: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

- অশুদ্ধ বাক্য: এ কথা প্রমাণ হয়েছে।
- শুদ্ধ বাক্য: এ কথা প্রমাণিত হয়েছে।

- অশুদ্ধ বাক্য: তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
- শুদ্ধ বাক্য: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১১.
"পড়াশুনায় অসম্ভব বলে কিছু নেই।" - বাক্যটির যৌগিক রূপ কোনটি?
  1. পড়াশুনায় সবকিছু সম্ভব তাই কিছুই অসম্ভব নয়।
  2. পড়াশুনায় কিছু অসম্ভব নেই তাই সবকিছু সম্ভব।
  3. পড়াশুনায় যা কিছু আছে তা সবই সম্ভব এবং কিছুই অসম্ভব নয়।
  4. পড়াশুনায় অনেক কিছু আছে, কিন্তু অসম্ভব বলে কিছু নেই।
ব্যাখ্যা

• সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে:
- যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়।
- এজন্য সরলবাক্যকে যৌগিক বাক্য করতে হলে সরল বাক্যের মাঝখানের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া রূপান্তর করতে হয়।
- সরল বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকলে যৌগিক বাক্য গঠনের সময়ে আরেকটি ক্রিয়া তৈরি করে নিতে হয়।
- সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোন অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়।

যেমন:
- সরল বাক্য: পড়াশুনায় অসম্ভব বলে কিছু নেই।
- যৌগিক বাক্য: পড়াশুনায় অনেক কিছু আছে, কিন্তু অসম্ভব বলে কিছু নেই।

- সরল বাক্য: লােকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়।
- যৌগিক বাক্য: লােকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।

- সরল বাক্য: পরিশ্রম করলে ফল পাবে।
- যৌগিক বাক্য: পরিশ্রম কর তবেই ফল পাবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২.
'আমরণ' শব্দে 'আ' কোন উপসর্গ?
  1. বাংলা
  2. তৎসম
  3. ফারসি
  4. আরবি
ব্যাখ্যা

• 'আমরণ' শব্দে 'আ' একটি তৎসম উপসর্গ।
• 'আমরণ' একটি তৎসম শব্দ।
- বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
- বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়। 

 • উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ।

• বাংলা উপসর্গ ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
• তৎসম উপসর্গ ২০ টি। যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ)।

১৩.
নিচের কোনটি ভুল বানান?
  1. বিমর্শ
  2. বিমা
  3. বাহুল্য
  4. বঁধূয়া
ব্যাখ্যা

• বঁধূয়া বানানটি অশুদ্ধ।
• শুদ্ধ বানান: বঁধুয়া।

'বিমর্শ' বানানটি শুদ্ধ।

• বিমর্শ অর্থ:
১. বিতর্ক।
২. বিশেষ বিবেচনা বা বিচার।
৩. তথ্য নিরূপণ।
৪. সংস্কৃত নাটকের পাঁচটি অঙ্গের প্রথমটি।

• বাহুল্য, বিমা বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৪.
গঠনগত দিক বাক্যকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা

• গঠনগত দিক বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
- সরল বাক্য,
- জটিল বাক্য,
- যৌগিক বাক্য।

• সরল বাক্য:
একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমন:
- জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
- মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।

• জটিল বাক্য:
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন:
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই ।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
(বাক্যে যদিও__তবু/যদিও__তথাপি থাকলে জটিল বাক্য হয়ে থাকে।)

• যৌগিক বাক্য:
- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- এবং,  ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
- কমা(, ), সেমিকোলন(;), কোলন(:), ড্যাশ(-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন: 
- রহিম রাতে ভাত খাই আর রহিমা খায় রুটি।
- তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১৫.
কিয়োটো প্রটোকলের প্রধান উদ্দেশ্য কী?
  1. জীববৈচিত্র্য সংরক্ষণ 
  2. পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ 
  3. গ্রিনহাউস গ্যাস উদগীরণ কমানো
  4. পানি সম্পদ ব্যবস্থাপনা
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- চুক্তির নাম: কিয়োটো প্রটোকল,
- স্থান: কিয়োটো, জাপান,
- স্বাক্ষরিত হয়েছিল: ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে কার্যকর হয়।
- আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
- জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি।
- উদ্দেশ্যে: কার্বন ডাইঅক্সাইড ও গ্রিনহাউস গ্যাস উদগীরণ কমানো।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র, কানাডা, সাউথ সুদান এ প্রটোকল অনুসমর্থন করে নি।
- ২০১২ সালে কানাডা নিজেকে প্রত্যাহার করে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১৬.
ফ্যাট ম্যান (Fat Man) বোমা জাপানের কোন শহরে নিক্ষেপ করা হয়?
  1. টোকিও 
  2. হিরোশিমা
  3. নাগাসাকি
  4. ইয়োকোহামা
ব্যাখ্যা

- ফ্যাট ম্যান (Fat Man) বোমা জাপানের  নাগাসাকি শহরে নিক্ষেপ করা হয়।

• পারমাণবিক বোমা নিক্ষেপ:

- ১ম পারমাণবিক হামলা: 
- লক্ষ্য শহর: হিরোশিমা, জাপান।
- তারিখ: ৬ আগস্ট, ১৯৪৫। 
- বোমা নিক্ষেপকারী দেশ: যুক্তরাষ্ট্র।
- বোমার নাম: “Little Boy”
- Enola Gay নামে একটি B-29 বোমারু বিমান।

• দ্বিতীয় পারমাণবিক হামলা
- ৯ আগস্ট, ১৯৪৫।
- নাগাসাকি শহরে, জাপান।
- “Fat Man” নামে দ্বিতীয় বোমা ফেলা হয়। 

• উদ্দেশ্য
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটানো এবং জাপানকে আত্মসমর্পণে বাধ্য করা। 

উৎস: ব্রিটানিকা।

১৭.
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
  1. মেসোপটেমীয় সভ্যতা
  2. গ্রীক সভ্যতা
  3. সিন্ধু সভ্যতা
  4. নারা সভ্যতা
ব্যাখ্যা

মেসোপটেমীয় সভ্যতা:
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত।
- মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ।
- যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- মেসোপটেমীয়া বলতে টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা- ফোরাত) এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়।
- এই উর্বর ভূখণ্ডের উত্তরে আর্মেনিয়ার পার্বত্যাঞ্চল, পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি; দক্ষিণ-পূর্বে পারস্য উপসাগর, পূর্বে এলাম পার্বত্যাঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ৫,৫০০ অব্দে দক্ষিণ মেসোপটেমীয়ার অধিবাসীরা ইউফ্রেতিস নদীর পানির প্রবাহ পরিবর্তন করে এবং পানি সেচের ব্যবস্থা করতে শেখে। মেসোপটেমীয়ায় কৃষি কাজের জন্য এ ধরনের সেচ ব্যবস্থার খুবই দরকার ছিল।

• মেসোপটেমীয়ার অর্ন্তভুক্ত সভ্যতাসমূহ:
- সুমেরীয়,
- ব্যবিলনীয়,
- এ্যাসিরীয়,
- ক্যালডীয় সভ্যতা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮.
বাসেল কনভেনশন কবে স্বাক্ষরিত হয়েছিল? 
  1. ৫ মে, ১৯৯২ 
  2. ১৮ সেপ্টেম্বর, ১৯৯৩
  3. ২২ মার্চ, ১৯৮৯
  4.  ২১ জুলাই, ১৯৮৫ 
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন: 
- বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি ।
- যা বিপজ্জনক বর্জ্য এবং অন্যান্য ধরনের বর্জ্যের এক দেশ থেকে অন্য দেশে, বিশেষ করে উন্নত দেশ থেকে অনুন্নত বা উন্নয়নশীল দেশে, স্থানান্তর ও ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে।
- সম্পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
- চুক্তি তারিখ: ২২ মার্চ ১৯৮৯ সালে।
- কার্যকর হয়: ৫ মে ১৯৯২ সালে।
- স্থান: বাসেল, সুইজারল্যান্ড ।
• উদ্দেশ্য:
- বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ করা।
- বিপজ্জনক বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- পরিবেশ ও মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশনে যোগ দেয়।
- এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বর্জ্য ব্যবস্থাপনায় একটি প্রতিশ্রুতিশীল অবস্থান গ্রহণ করে।

উৎস: Basel Convention ওয়েবসাইট।

১৯.
’অপারেশন ডেজার্ট স্টর্ম’ মিত্র জোট কর্তৃক কোন দেশে পরিচালিত হয়? 
  1. ইরান
  2. ইরাক
  3. ইসরাইল
  4. পাকিস্তান
ব্যাখ্যা

• অপারেশন ডেজার্ট স্টর্ম:
- অভিযান পরিচালনা করে বহুজাতিক বাহিনী।
- কারণ: উপসাগরীয় যুদ্ধ।
- সময়: ১৯৯১ সালে।
- ১৯৯১ সালের ১৬-১৭ জানুয়ারী ইরাকের বিরুদ্ধে মিত্র জোটের সামরিক আক্রমণ শুরু হয়, যুদ্ধজুড়ে মার্কিন নেতৃত্বাধীন বিশাল বিমান অভিযানের মাধ্যমে।
- এই ধারাবাহিক বিমান হামলা, যাকে অপারেশন ডেজার্ট স্টর্ম নামে অভিহিত করা হয়েছিল,
- ইরাকের যোগাযোগ নেটওয়ার্ক, সরকারি ভবন, অস্ত্র কারখানা, তেল শোধনাগার, সেতু ও রাস্তাঘাটে আক্রমণ করার আগে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়।

যুদ্ধের কারণ: 
- পারস্য উপসাগরীয় যুদ্ধ, যাকে উপসাগরীয় যুদ্ধ (১৯৯০-৯১)ও বলা হয়, 
- একটি আন্তর্জাতিক সংঘাত যা ২রা আগস্ট, ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণের ফলে শুরু হয়েছিল। 

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

২০.
ফরাসি বিপ্লবের মূলমন্ত্র এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. সাম্য 
  2. গণতন্ত্র
  3. ভ্রাতৃত্ব
  4. স্বাধীনতা
ব্যাখ্যা

- ফরাসি বিপ্লবের মূলমন্ত্র এর অন্তর্ভুক্ত নয় গণতন্ত্র।

ফরাসি বিপ্লব:

- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দূর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব দশ বছর স্থায়ি হয়েছিল।
- এই বিপ্লবের মূল মন্ত্র ছিলো স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এ সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ১৭৯৩ সালের ২১ জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়।
- লেখনীর মাধ্যমে বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- নেপোলিয়ন বোনাপার্ট এই বিপ্লবের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- এবং বিপ্লবের পরবর্তী সময়ে তিনি ফ্রান্সের একজন প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। 

উৎস: i) ইতিহাস-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ব্রিটানিকা।

২১.
রামসার কনভেনশনের প্রধান উদ্দেশ্য- 
  1. সমুদ্র সীমানা নির্ধারণ
  2. বন্যপ্রাণী শিকার নিয়ন্ত্রণ
  3. জলাভূমি সংরক্ষণ
  4. নদী দূষণ হ্রাস
ব্যাখ্যা

• রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি,
- এটি ১৯৭১ সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়।
-  এই কনভেনশন ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৭২টি।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি সংরক্ষণ করা।
- এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

২২.
বিটা কণিকা কোন ধরনের চার্জ বহন করে? 
  1. ধনাত্মক 
  2. ঋণাত্মক 
  3. নিরপেক্ষ 
  4. পরিবর্তনশীল 
ব্যাখ্যা

বিটা কণিকার ধর্ম ও প্রকৃতি: 
১। বিটা কণিকা খুব হালকা, এরা ইলেকট্রন প্রবাহের ভর 9.1×10-31 কেজি। 
২। এরা ঋণাত্মক চার্জ বহন করে, এই চার্জের মান 1.6×10-19 কুলম্ব। 
৩। তেজস্ক্রিয় বস্তু থেকে বিটা কণিকা প্রচন্ড বেগে নির্গত হয়, এর বেগ প্রায় 0.9×108 ms-1 পর্যন্ত হয়ে থাকে। 
৪। এই কণিকা তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। 
৫। এর আয়নিত করার ক্ষমতা আছে, তবে আলফা কণিকা অপেক্ষা কম। 
৬। এটি ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে। 
৭। ইহা সহজেই বস্তু দ্বারা শোষিত হয়, এর ভেদন ক্ষমতা আলফা কণিকা অপেক্ষা বেশি। 
৮। জিংক সালফাইডে বিটা কণিকা প্রতিপ্রভা সৃষ্টি করে। 
৯। ধাতব প্লেটের মধ্যদিয়ে যাবার সময় বিটা কণিকাগুলো চারিদিকে বিক্ষিপ্ত হয়। আলফা কণিকা অপেক্ষা অনেক বেশি বিক্ষিপ্ত হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৩.
অণুচক্রিকা (Platelet) মূলত কোথায় উৎপন্ন হয়? 
  1. লোমকোষ 
  2. লিভার 
  3. অস্থিমজ্জা 
  4. হৃৎপিণ্ড 
ব্যাখ্যা

অণুচক্রিকা: 
- ইংরেজিতে এদেরকে প্লাটিলেট (Platelet) বলে।
- অণুচিক্রকা আকারে ছোট, বর্তুলাকার ও বর্ণহীন, এরা গুচ্ছাকারে থাকে। 
- অস্থিমজ্জার মধ্যে অণুচক্রিকা উৎপন্ন হয়। 
- অণুচক্রিকাগুলোর গড় আয়ু ৫-১০ দিন। 
- পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ। 
- অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 
- কোন রক্তবাহী নালির ক্ষতি হলে এরা অনতিবিলম্বে থ্রোম্বোপ্লাষ্টিন নামক এক প্রকার রাসায়নিক দ্রব্য নিঃসরণ করে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৪.
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কত লাগে? 
  1. ৬ মিনিট ৪৫ সেকেন্ড 
  2. ১০ মিনিট ৩০ সেকেন্ড 
  3. ৮ মিনিট ১৯ সেকেন্ড 
  4. ১২ মিনিট ৫ সেকেন্ড 
ব্যাখ্যা

নক্ষত্র (Star): 
- যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে।
- মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে, খালি চোখে মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখা যায়। এদের কয়েকটি পৃথিবী থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। 
- নক্ষত্রগুলো হলো জ্বলন্ত গ্যাসপিন্ড, এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। এই গ্যাস অতি উচ্চ (প্রায় ৬০০০° সেলসিয়াস) তাপমাত্রায় জ্বলছে। 
- সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না। পৃথিবী থেকে দেখলে মনে হয় নক্ষত্রগুলো যেন একই সমতলে অবস্থান করছে। কিন্তু পৃথিবী থেকে এরা বিভিন্ন দূরত্বে অবস্থান করছে। 
- পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব এত বেশি যে কিলোমিটার দ্বারা এই দূরত্ব প্রকাশ করা যায় না। এই দূরত্ব আলোক বর্ষ এককে মাপা হয়। 
- আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই বেগে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে। 
- সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র। 
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড। 
- সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই (Proxima Centauri)। 

উৎস: ভূগোল, নবম-দশম শ্রেণি।

২৫.
সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর চাষবিদ্যাকে কী বলা হয়? 
  1. প্রণকালচার 
  2. সেরিকালচার 
  3. পিসিকালচার 
  4. মেরিকালচার
ব্যাখ্যা

আধুনিক চাষ বিদ্যা: 
- সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর চাষবিদ্যাকে মেরিকালচার বলা হয়। 

অন্যদিকে, 
- সাধারণ মৎস্য চাষবিদ্যাকে পিসিকালচার বলা হয়। 
- রেশম কীট পালন ও রেশম উৎপাদনের বিদ্যাকে সেরিকালচার বলা হয়। 
- চিংড়ি ও অন্যান্য শেলফিশ চাষবিদ্যাকে প্রণকালচার বলা হয়। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

২৬.
p + q = 5 এবং p - q = 3 হলে, p2 + q2 এর মান কত? 
  1. 8
  2. 34
  3. 19
  4. 17
ব্যাখ্যা

প্রশ্ন: p + q = 5 এবং p - q = 3 হলে, p2 + q2 এর মান কত?  

সমাধান: 
আমরা জানি,
2 (p2 + q2) = (p + q)2 + (p - q)2
বা, (p2 + q2) = {(p + q)2 + (p - q)2}/2 
বা, (p2 + q2) = {(5)2 + (3)2}/2 
বা, (p2 + q2) = (25 + 9)/2 
বা, (p2 + q2) = 34/2 
∴ p2 + q2 = 17 

২৭.
x2 - 2ax + (a + b) (a - b) এর উৎপাদক কোনটি? 
  1. (x - a + b) (x + a - b)
  2. (x + a - b) (x - a - b)
  3. (x - a - b) (x - a + b)
  4. (x + a + b) (x - a - b) 
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 2ax + (a + b) (a - b) এর উৎপাদক কোনটি? 

সমাধান: 
x2 - 2ax + (a + b) (a - b) 
= x2 - 2ax + a2 - b2 
= (x - a)2 - b2 
= (x - a - b) (x - a + b) 

∴ নির্ণেয় উৎপাদক = (x - a - b) (x - a + b) 

২৮.
p + q + r = 0 হলে, p3 + q3 + r3 এর মান কত? 
  1. 3pqr
  2. pqr
  3. 6pqr
  4. 9pqr
ব্যাখ্যা

প্রশ্ন: p + q + r = 0 হলে, p3 + q3 + r3 এর মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
p3 + q3 + r3 - 3pqr = (p + q + r) (p2 + q2 + r2 - pq - qr - rp) 
বা, p3 + q3 + r3 - 3pqr = 0 × (p2 + q2 + r2 - pq - qr - rp) 
বা, p3 + q3 + r3 - 3pqr = 0 
বা, p3 + q3 + r3 = 3pqr 
∴ p3 + q3 + r3 = 3pqr 

২৯.
যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 8x + y = কত?
  1. - 2 
  2. - 3 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 8x + y = কত? 

সমাধান: 
5xy + 28x - 2 = 0 
বা, 5x × (- 4) + 28x - 2 = 0 [y = - 4] 
বা, - 20x + 28x - 2 = 0 
বা, 8x - 2 = 0 
বা, 8x = 2 
বা, x = 2/8 
∴ x = 1/4 

∴ 8x + y = 8 × (1/4) + (- 4) 
= 2 - 4 
= - 2 

৩০.
a2b3/c2d কে a3b2/cd3 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 
  1. ab2/cd
  2. ab2/ca
  3. b2/ad
  4.  bd2/ca
ব্যাখ্যা

প্রশ্ন: a2b3/c2d কে a3b2/cd3 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 

সমাধান: 
(a2b3/c2d) ÷ (a3b2/cd3)
= (a2b3/c2d) × (cd3/a3b2)
= bd2/ca 

৩১.
9x2 + 16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? 
  1. 3xy
  2. 6xy
  3. 24xy
  4. 12xy
ব্যাখ্যা

প্রশ্ন: 9x2 + 16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?

সমাধান: 
মনে করি, 
a যোগ করতে হবে 

∴ 9x2 + 16y2 + a 
= (3x)2 + (4y)2 + 2.3x.4y 
= (3x)2 + (4y)2 + 24xy 
∴ a = 24xy 

∴ 24xy যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে।

৩২.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত? 
  1. 2
  2. 1
  3. - 1
  4. - 2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x + (1/x) = 2 
বা, (x2 + 1)/x = 2 
বা, x2 + 1 = 2x 
বা, x2 - 2x + 1 = 0 
বা, x2 - 2.x.1 + 12 = 0 
বা, (x - 1)2 = 0 
বা, x - 1 = 0 
∴ x = 1 

∴ সংখ্যাটি = 1